সর্বশেষ সংবাদ-
Sommerliche Jackpot‑Demo‑Strategien: Wie Nv Casino Spieler unterstützt und Boni maximiertশ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ৪১ বোতল বিদেশি মদ জব্দ  সাতক্ষীরায় সৌদি আরবের সাথে মিল রেখে ২০ গ্রামের মানুষের ঈদ উল ফিতর উদযাপনসাতক্ষীরায় শারীরিক প্রতিবন্ধী যুবকের টাকা হাতিয়ে নিল প্রতারক চক্রসদরঘাটের মৃত্যু: দুর্ঘটনা নয়-এক নির্মম ব্যর্থতার প্রতিচ্ছবিসাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের কমিটি গঠন: সামাদ সভাপতি, রাজীব সম্পাদককালিগঞ্জে চোরাই ভ্যানসহ আটক-০৩মোটরসাইকেলের জ্বালানি সংকটে ঈদযাত্রা ব্যাহত : বিপাকে বাইকাররাকলারোয়ায় ২৫০ অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণসাতক্ষীরায় নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্যের পরিচিতি সভা

দেবহাটায় বিয়ের প্রলোভনে কলেজ শিক্ষার্থীর সাথে অবৈধ সম্পর্কের অভিযোগে থানায় মামলা

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় বিয়ের প্রলোভনে কলেজ শিক্ষার্থীর সাথে অবৈধ সম্পর্কের অভিযোগে দেবহাটা থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন ঐ কলেজ শিক্ষার্থী নিজেই। এ মামলায় পুলিশ ১ জনকে গ্রেফতার করেছে। আটককৃতের নাম জুলফিকার মোড়ল জিসান (১৮)। সে দেবহাটা উপজেলার সুশীলগাতী গ্রামের জাহাঙ্গীর মোড়লের ছেলে।

ভুক্তভোগী উপজেলার বহেরা গ্রামের সাইফুল ইসলামের কলেজ পড়ুয়া কন্যার দায়ের করা দেবহাটা থানার মামলার এজাহার মতে জানা গেছে, বিবাদী জুলফিকার মোড়ল জিসানের সাথে বাদীনির প্রায় আট মাসের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। যার ফলে উক্ত বিবাদীর সাথে তার মাঝে মাঝে ব্যক্তিগত ছবি আদান প্রদান হতো। উক্ত বিবাদীর সহিত প্রেমের সম্পর্কের জের ধরে তাদের দুজনের মধ্যে বিভিন্ন সময়ে দেবহাটার রূপসী ম্যানগ্রোভ পার্কের দক্ষিণ পশ্চিম দিকের কর্নারে বাগানের মধ্যে একাধিকবার শারিরীক সম্পর্ক গড়ে ওঠে এবং বিবাদী তাদের মধ্যকার শারিরীক সম্পর্কের ভিডিও চিত্র বিবাদী নিজের ব্যবহৃত মোবাইল ফোনে ধারন করে। গত ২৫/০৩/২০২৫ ইং তারিখে তাকে বিয়ে করার কথা থাকলেও বিবাদী বিয়ে না করে তালবাহানা করে। ইতিমধ্যে বাদিনী অন্তসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি বিবাদীকে জানানোর পরে গত ইং ০৭/০৪/২০২৫ তারিখে উক্ত বিবাদী তার মোবাইলে ধারণকৃত ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে গর্ভের বাচ্চা নষ্ট করার জন্য ওষুধ দেয় এবং তার গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়। গত ইং ২৯/০৬/২৫ তারিখ সকাল অনুমান ১১ টার সময় উক্ত স্থানে পুনরায় তাদের মধ্যে শারিরীক সম্পর্ক করার সময় তার ইচ্ছার বিরুদ্ধে আবারও ভিডিও চিত্র ধারণ করে।

বাদিনী বিবাদীকে বিয়ের কথা বললে সে বিয়ে করবে না বলে জানায় এবং সে যদি কাউকে কিছু বলে তাহলে উক্ত ধারণকৃত ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবে বলে হুমকি দেয়। পরবর্তীতে বাদিনী কোন উপায় না পেয়ে তার পরিবারকে বিষয়টি জানাই এবং তাদের পরামর্শে থানায় মামলা দায়ের করে।

যার দেবহাটা থানার মামলা নং-০৪, তাং- ০৩/০৭/২৫ ইং। দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই লেলিন বিশ্বাস মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য সাতক্ষীরা ও আটককৃত আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্বৈরাচার ঠেকিয়ে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার এনসিপির

অনলাইন ডেস্ক : “আমরা আর কাউকে স্বৈরাচার হতে দেব না—এটাই আমাদের অঙ্গীকার,”—ঠাকুরগাঁওয়ে জুলাই পদযাত্রা কর্মসূচিতে এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ছাত্রনেতা নাহিদ ইসলাম।

শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও শহরের পুরাতন বাসস্ট্যান্ডে এবং পরে পীরগঞ্জ উপজেলায় আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে আমরা একটি স্বৈরাচারী সরকারকে সরিয়েছিলাম। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে থাকবে না বৈষম্য, ফ্যাসিবাদ, চাঁদাবাজি কিংবা সন্ত্রাস।”

তিনি বলেন, “দেশের ছাত্র-যুব-তরুণরাই বারবার এই দেশকে বাঁচিয়েছে। এবারও তারাই ২০২৪-এ স্বাধীনতা রক্ষা করেছে। তবে স্বাধীনতা অর্জনের চেয়ে তা ধরে রাখা কঠিন। তাই আমাদের আরও সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।”

উত্তরবঙ্গের অবহেলার প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, “৫৪ বছরেও উত্তরবঙ্গের কৃষকরা ন্যায্য দাম পায় না। অথচ এই কৃষকের সন্তানরাই বিশ্ববিদ্যালয়ে পড়ে, তারাই এই গণঅভ্যুত্থান শুরু করেছিল। আমরা এই কৃষকদের পাশে থাকতে চাই।”

সীমান্ত হত্যা নিয়ে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, “ঠাকুরগাঁওসহ উত্তরাঞ্চলের সীমান্তে বাংলাদেশিদের নির্বিচারে হত্যা করা হয়। আমরা স্পষ্ট করে দিতে চাই—এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা ছাত্র-জনতার বাংলাদেশ। সীমান্ত হত্যা কোনোভাবেই সহ্য করা হবে না।”

নাহিদ ইসলাম বলেন, “আমরা দালালি নয়, মর্যাদার সঙ্গে স্বাধীন বাংলাদেশ চাই। আমাদের চাওয়া খুবই সাধারণ—ভাত, কাজ, চিকিৎসা ও শিক্ষা। এটাই আমাদের রাজনৈতিক দাবি।”

তিনি আরও বলেন, “আগামী ৩ আগস্ট আমরা ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশের মানুষের মুক্তির রূপরেখা ঘোষণা করব। ২৪ সালের এই দিনে আমরা ফ্যাসিবাদবিরোধী ঘোষণা দিয়েছিলাম, এবার থাকবে মুক্তির ইশতেহার।”

পদযাত্রায় আরও উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনীম যারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় দ্রুতগামী পিকআপের চাপায় ভ্যান চালকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় দ্রুতগামী পিকআপের চাপায় এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে সাতক্ষীরা সদরের দহাকুলা মোড়ে এক দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যান চালক আশাশুনি উপজেলার পুরোহিতপুর গ্রামের মৃত ফজর আলীর পুত্র সুলতান আলী(৫৬)।

স্থানীয়দের বরাত দিয়ে সদর থানার উপ-পরিদর্শক মনিরুজ্জামান জানান, শুক্রবার সকালে আশাশুনি থেকে ভ্যানে একজন যাত্রী নিয়ে সাতক্ষীরা শহরের দিকে আসছিল চালক সুলতান। পথিমধ্যে সদরের দহাকুলা মোড়ে পৌছালে আশাশুনির দিক থেকে আসা দ্রুতগামী পিকআপ ভ্যানের পিছনে ধাক্কা দিলে ভ্যান চালক ছিটকে রাস্তায় পড়ে যান। এসময় পিকআপ টি তার মাথার উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পিকআপটি আটক করা গেলেও চালক পলাতক রয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কোন সাংবাদিক যেন হয়রানির শিকার না হয়–সাতক্ষীরায় বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিব 

নিজস্ব প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, কোন সাংবাদিক যেন হয়রানির শিকার না হয়। সাদাকে সাদা বলতে হবে। কোন অন্যায়কে আমি প্রশ্রয় দেবো না। সাংবাদিকদের উপর হামলার ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি এসময় আগামী ৮ তারিখ পর্যন্ত কোন বিশৃঙ্খলায় না  যাওয়ার জন্য সাংবাদিকদের আহবান জানান। বৃহস্পতিবার (৩ জুলাই) সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড় সংলগ্ন হোটেল টাইগার প্লাসের হল রুমে এনটিভির ২৩তম  প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, , “বাংলাদেশের প্রথম বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি। তিনি এসময় এনটিভির চেয়ারম্যান জনাব মোসাদ্দেক আলীর সাথে তার রাজনৈতিক জীবনের স্মৃতি চারণ করে শুভ জন্মদিন উৎসবে তিনি এনটিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমির মোঃ শহীদুল ইসলাম মুকুল, নায়েবে আমির মোঃ নূরুল হুদা, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সময় টিভির প্রতিনিধি মমতাজ আহমেদ বাপি, দক্ষিণের মশাল সম্পাদক আশেক ই এলাহি,  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলা ভিশন টিভি ও বাসসের প্রতিনিধি আসাদুজ্জামান, বিএনপি নেতা ও সাবেক পৌর কাউন্সিলর শেখ মাসুম বিল্লাহ শাহীন, বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম নেতা আল ইমরান, দীপ্ত টিভির প্রতিনিধি রঘুনাথ খাঁ, এস এ টিভির শাহিন গোলদার, ডিবিসির এম বেলাল হোসাইন, এখন টিভির আহসানুর রহমান রাজিব, যমুনা টেলিভিশনের আকরামুল ইসলাম,  নিউজ ২৪ টিভির মনিরুল ইসলামসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার শতাধিক সাংবাদিক বৃন্দ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন এনটিভির সাতক্ষীরা প্রতিনিধি এস এম জুলফিকার আলী জিন্নাহ। বক্তারা এনটিভির জন্মদিনে সমৃদ্ধি ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দীর্ঘদিন কাজ করেও সরকারি স্বীকৃতি মেলেনি বিআরটিএ’র সীল মেকানিকদের

ডেস্ক রিপোর্ট : সড়কে দূর্ঘটনা কমাতে ডিজেল চালিত যানবাহনে রেজিস্ট্রেশনের পূর্বে গতিনিয়ন্ত্রক ‘স্পিড গভর্নর সিল’ (এক ধরনের যন্ত্রাংশ) বসানো হয়। যানবাহনে এ যন্ত্র বসান বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) স্পিড গভর্নর সিল মেকানিকরা। কিন্তু ২০১৮ সালের সড়ক নিরাপত্তা আইনের একটি ধারার কারণে সিল মেকানিকদের কার্যক্রম নিয়ে জটিলতা তৈরি হয়েছে।

জানা গেছে, বিআরটিএ’র প্রতিটি জেলা কার্যালয়ে একজন স্পিড গভর্নর সিল মেকানিক আছেন। যারা ৩০ থেকে ৩২ বছর আগে এ পদে নিয়োগপ্রাপ্ত। তবে তাদের চাকরি স্থায়ীকরণ করা হয়নি। ২০২৩ সালে তারা স্থায়ীকরণের দাবিতে আদালতে রিট করেন। যার নম্বর ২৩৮১। এর আগেও রিট করা হয়েছে এবং রায় সিল মেকানিকদের পক্ষেই গেছে। ২০১৮ সালের সড়ক নিরাপত্তা আইনে কিছু ধারার কারণে ২০২৩ সালে করা রিটের রায় এখনো হয়নি।

জানা গেছে, এখন যারা এ পদে বিভিন্ন সার্কেলে আছেন, তারা আগের মতো কাজ করতে পারছেন না। বাধাবিপত্তির সম্মুখীন হচ্ছেন। অনেক সময় মারা তাদেরকে নানাভাবে হেনস্থার শিকারও হতে হয়। এমনকি তাদের সুযোগ-সুবিধা না দিয়েই চাকরি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

বিআরটিএ মিরপুর-১ সার্কেলের স্পিড গভর্নর সিল মেকানিক দ্বীন ইসলাম বলেন, ‘আমরা চাকরির বৈধতার জন্য হাইকোর্টে রিট করি। কোর্ট এখনো রায় দেয়নি। আশা করছি, খুব দ্রূত আমরা রায় পাব।’ তিনি বলেন, ‘বিগত সরকারের আমলে আমরা কথা বলতে পারিনি। তাই এখন কথা বলছি। নতুন সরকার আমাদের দাবিগুলো মেনে নেবে আশা করছি।’ ভুক্তভোগিরা বলেন, আধুনিক যন্ত্র তৈরির মাধ্যমে সিল মেকানিকদের প্রশিক্ষিত করেও কাজে লাগানো যায়।

ঝিনাইদহ বিআরটিএ সার্কেলের সীল মেকানিক মো. বাবুল বলেন, ‘ব্রিটিশ আমলেই আমাদের এ পদ তৈরি হয়েছে। কিন্তু আমরা আগের মতো মর্যাদা পাচ্ছি না। আমরা মানবেতর জীবনযাপন করছি। নোটিস ছাড়াই আমাদের চাকরি থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা চলছে। অথচ বিআরটিএ’র শুরু থেকেই এ পদ রয়েছে।’ তিনি বলেন, ‘শুরুতে যখন বিআরটিএতে জনবল কম ছিলো, তখন সিল মেকানিকরা অফিসের প্রায় সকল কাজ নিষ্ঠার সাথে করতেন। যে কারণে তারা দাফতরিক সব কাজে পারদর্শি।’

চুয়াডাঙ্গা বিআরটিএ সার্কেলের সিল মেকানিক মো. জাকির হোসেন বলেন, ‘বিআরটিএ’র প্রতিটি জেলা কার্যালয়ে ৩০ থেকে ৩২ বছর ধরে একজন করে স্পিড গভর্নর সিল মেকানিক নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন।’ তিনি বলেন, ‘অনেকের ছেলেমেয়ে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত আছে। বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না করে ২০১৮ পরিবহন আইনে উক্ত পদ না রাখা সমীচিন হয়নি। এ বিষয়ে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা, যোগাযোগ উপদেষ্টা ও বিআরটিএ চেয়ারম্যানের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী সীল মেকানিকরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাষ্ট্রপতির ক্ষমার আগে ভুক্তভোগী ও পরিবারের মতামত নেওয়ার প্রস্তাব

অনলাইন ডেস্ক :
রাষ্ট্রপতির ক্ষমার আগে ভুক্তভোগী ও পরিবারের মতামত নেওয়ার প্রস্তাব জাতীয় ঐকমত্য কমিশনের বৃহস্পতিবারের আলোচনায় রাষ্ট্রপতির ক্ষমা নিয়ে মত দেয় রাজনৈতিক দলগুলো।

রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের প্রক্রিয়া ও বিচারব্যবস্থার সংস্কারে জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। তারা রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের আগে অপরাধের ভুক্তভোগী ও তার পরিবারের মতামত নেওয়ার প্রস্তাব করেছে।

বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন দলের সদস্য সচিব আখতার হোসেন।

তিনি বলেন, “রাষ্ট্রপতির ক্ষমা যেন আর নিরঙ্কুশ না থাকে বরং একটি বোর্ডের সুপারিশের ভিত্তিতে তা প্রদর্শিত হয়—এ প্রস্তাবে আমরা একমত হয়েছি।”

অতীতে রাষ্ট্রপতির ক্ষমার অপব্যবহার হয়েছে বলে অভিযোগ এনে তিনি বলেন, “শীর্ষ সন্ত্রাসীদেরও ক্ষমা করা হয়েছে রাজনৈতিক বিবেচনায়। এতে ন্যায়বিচার ক্ষুণ্ন হয়েছে, বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমেছে।”
জাতীয় ঐকমত্য কমিশনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। কোন কোন অপরাধে ক্ষমা অযোগ্য হবে, সে ব্যাপারে আইনগত ব্যাখ্যা থাকা উচিত বলেও মন্তব্য করেন আখতার হোসেন।

আলোচনায় দেশের বিচারব্যবস্থার সীমাবদ্ধতা নিয়েও উদ্বেগ প্রকাশ করে এনসিপি।

আখতার হোসেন বলেন, “২০ কোটি মানুষের দেশে হাইকোর্ট এবং আপিল বিভাগ মিলিয়ে কয়েক লাখ মামলা বিচারাধীন। মাত্র ১০০ জন বিচারপতি দিয়ে এই মামলাগুলো নিষ্পত্তি সম্ভব নয়।”

ঢাকার বাইরেও হাইকোর্ট বেঞ্চ স্থাপনের তাগিদ দিয়ে তিনি বলেন, “সংবিধানের অষ্টম সংশোধনীর সময় ছয়টি জায়গায় হাইকোর্ট বেঞ্চ গঠনের উদ্যোগে বাধা এসেছিল। একে ইউনিটারি স্টেট কাঠামোর ব্যত্যয় বলা হয়েছিল। কিন্তু এবার এমনভাবে আইন করতে হবে যাতে সেটি সাংবিধানিক বাধা এড়িয়ে বাস্তবায়ন করা যায়।”

“আমরা যে গণঅভ্যুত্থানের পথ ধরে এই সংস্কার উদ্যোগে এসেছি, সেই জনগণের আকাঙ্ক্ষা আমাদের ধারণ করতে হবে। রাজনৈতিক দলগুলো ও কমিশনের একমত হওয়া সিদ্ধান্তগুলো যেন বাস্তবায়ন হয়, সেটিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ”, বলেন এনসিপি নেতা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত

তালা প্রতিনিধি :
সাতক্ষীরার তালায় “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনিউরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে তালা শিল্পকলা একাডেমি হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান। প্রধান অতিথি ছিলেন কৃষিবিদ মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা অঞ্চল।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম এবং পার্টনার প্রোগ্রাম খুলনা অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মোসাদ্দেক হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাতক্ষীরা জেলার নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নারায়ণ চন্দ্র সরকার, উন্নয়ন প্রচেষ্টার পরিচালক শেখ ইয়াকুব আলী, ইসলামকাটি ইউনিয়ন চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক এবং সাংবাদিক বি. এম. জুলফিকার রায়হান।

অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সাংবাদিক, কৃষক, শিক্ষকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কংগ্রেসে , ফলের ফলন বৃদ্ধি ও অন্যান্য কৃষি বিষয়ক সহযোগিতা, পরামর্শ ও দিকনির্দেশনা, জিএপি (গ্যাপ) ফসল কর্নার, জৈব বালাইনাশক কর্নার, কৃষক সেবা কেন্দ্র, জিএপি (গ্যাপ) প্রদর্শনী প্লটের রেপ্লিকা তুলে ধরা হয়। এর মাধ্যমে কৃষি-কৃষকের উন্নয়ন ও ফসলের ফলন বৃদ্ধিতে যুগোপযোগী নানান কৃষি বিষয়াদি উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে জানানো হয় ২০২৪-২৫ অর্থবছরে পিএসএফের ধরণে আমন, বোরো, আউশ, গম, তেল, ডাল, পুষ্টি ও গ্যাপের লক্ষ্যমাত্রা ও অর্জন শতভাগ। প্রশিক্ষণের ধরণে গ্যাপ সার্টিফিকেশন ট্রেনিং ফর ফরমার্সের লক্ষ্যমাত্রা ও অর্জন শতভাগ। ফসল ভিত্তিক প্রদর্শনীতেও লক্ষ্যমাত্র ও অর্জন শতভাগ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভোমরায় জামায়াতের হুইল চেয়ার বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি : শারীরিক প্রতিবন্ধীদের চলাচলের সুবিধার জন্য হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদর উপজেলা শাখার উদ্যোগে এই হুইল চেয়ার বিতরণ করা হয়।

হুইল চেয়ার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় দাওয়া সম্পাদক, সাতক্ষীরা জেলা কর্মপরিষদ সদস্য ও সাতক্ষীরা সদর উপজেলা সেক্রেটারি মাওঃ হাবিবুর রহমান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভোমরা ইউনিয়ন জামায়াতের আমীর আনোয়ার কবির, সেক্রেটারী মাওলানা রোকনুজ্জামান সহ স্থানীয় নেতৃবৃন্দ।

মাওলানা হাবিবুর রহমান বলেন, জামায়াতে ইসলামী সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠের বিভাজনে বিশ্বাস করে না, জামায়াতে ইসলামী রাষ্ট্রের প্রতিটি মানুষকে নাগরিক হিসেবে সমান দৃষ্টিতে মূল্যায়ন করে।

তিনি আরো বলেন, আমাদের দলের নেতৃবৃন্দ ৩টি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। কিন্তু তাদের দ্বারা রাষ্ট্রের এক পয়সাও দুর্নীতি কিংবা লুটপাট হয়নি।

জামায়াতে ইসলামী দায়িত্বকে জনগণের আমানত মনে করে। তাই জনগণ জামায়াতে ইসলামীর হাতে সমাজের দায়িত্ব দিলে জনগণকে তাদের প্রত্যাশিত ও বৈষম্যহীন একটি সমাজ উপহার দিবে ইনশাআল্লাহ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest