সর্বশেষ সংবাদ-
Sommerliche Jackpot‑Demo‑Strategien: Wie Nv Casino Spieler unterstützt und Boni maximiertশ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ৪১ বোতল বিদেশি মদ জব্দ  সাতক্ষীরায় সৌদি আরবের সাথে মিল রেখে ২০ গ্রামের মানুষের ঈদ উল ফিতর উদযাপনসাতক্ষীরায় শারীরিক প্রতিবন্ধী যুবকের টাকা হাতিয়ে নিল প্রতারক চক্রসদরঘাটের মৃত্যু: দুর্ঘটনা নয়-এক নির্মম ব্যর্থতার প্রতিচ্ছবিসাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের কমিটি গঠন: সামাদ সভাপতি, রাজীব সম্পাদককালিগঞ্জে চোরাই ভ্যানসহ আটক-০৩মোটরসাইকেলের জ্বালানি সংকটে ঈদযাত্রা ব্যাহত : বিপাকে বাইকাররাকলারোয়ায় ২৫০ অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণসাতক্ষীরায় নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্যের পরিচিতি সভা

আশাশুনিতে জুলাই শহীদদের স্মৃতি স্মারক স্থাপন স্থান পরিদর্শনে জেলা প্রশাসক

আশাশুনি প্রতিনিধি:

আশাশুনি উপজেলার প্রতাপনগরে জুলাই শহীদদের স্মৃতি স্মারক স্থাপনের লক্ষ্যে স্থান নির্ধারনে স্থান নির্বাচন কল্পে এলাকা পরিদর্শন করা হয়েছে। মঙ্গলবার সাতক্ষীরা জেলা প্রশাসক মো: মোস্তাক আহস্মেদ এলাকা পরিদর্শনে আসেন।

সাতক্ষীরা জেলা প্রশাসকের নেতৃত্বে সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক প্রতাপনগরে ২৪ জুলাই শহীদদের স্মৃতি স্মারক স্থাপনের নির্ধারিত জায়গা নির্ধারণের লক্ষ্যে এলাকার কয়েকটি স্থান পরিদর্শন করেন। সবশেষ প্রতাপনগর ইউনাইটেড একাডেমী (মাধ্যমিক বিদ্যালয়ে) পূর্ব পাশে স্মৃতি স্মারক স্থাপনের জন্য জায়গা নির্ধারন করা হয়।

পরে অতিথিবর্গ প্রতাপনগর ইউনিয়ন পরিষদে গমন করেন এবং মতবিনিময় করেন। এছাড়া প্রতাপনগর আবু বক্কর ছিদ্দিক ফাজিল মাদ্রাসা, এপিএস কলেজ পরিদর্শন করেন। এসময় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপজেলা জামায়েতের নায়েবে আমীর নূরুল আফসার মোর্তজা, ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃ্ৃবৃন্দ, জন প্রতিনিধি, শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সদর উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির কমিটি গঠন

সাতক্ষীরা সদর উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির কমিটি গঠন করা হয়েছে। ৮ জুলাই সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত জরুরী সভায় কামরুজ্জামান কামুকে সভাপতি ও সুমন রহমান সুমনকে সাধারণ সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট সদর উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সিনিয়র সহ-সভাপতি শফিকুল আলম শফি, সহ-সভাপতি বদরুল আলম পিয়ার, আমজাদুল হক মল্লিক ছট্টু, হাফিজুর রহমান মুকুল, আলী শাহীন, মাহবুবুর রহমান জজ, আক্তারুজ্জামান,

সিনিয়র যুগ্ম সম্পাদক তাকদীর আহসান রুবেল, সোহরাব হোসেন বাবলু, নাছির উদ্দীন, আফরহীম সিদ্দিক কমল, কোষাধ্যক্ষ শেখ আলী যুবায়ের মামুন, দপ্তর সম্পাদক শেখ আব্দুল আহাদ, প্রচার সম্পাদক রিপন বিশ্বাসসহ মোট ৪৫জন সদস্য। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাংবাদিক গাজী মোক্তার হোসেনের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাতক্ষীরা জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী মোক্তার হোসেন সোমবার (৭ জুলাই ‘২৫) রাত ১১টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক এম. বেলাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক এম শাহীন গোলদার,

অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, দপ্তর সম্পাদক মাসুদুজ্জামান সুমন, সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আকরামুল ইসলাম, নির্বাহী সদস্য এড. খায়রুল বদিউজ্জামান, আবু তালেব, কাজী জামালউদ্দিন মামুন, আব্দুস সামাদ, আসাদুজ্জামান সরদার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবসসমূহ যথাযোগ্য মর্যাদায় পালনে সাতক্ষীরায় সভা

নিজস্ব প্রতিনিধি ঃ ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবসসমূহ যথাযোগ্য মর্যাদায় পালনের নিমিত্ত সাতক্ষীরা জেলা বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

সভায় এসময় আরো বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস, সিভিল সার্জন ডাঃ আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খাঁন, জেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক আরাফাত হোসেন, মুখপাত্র মোহিনী তাবাসসুম প্রমুখ।

সভায় ১৪ জুলাই থেকে ৩৬ জুলাই পর্যন্ত সরকার ঘোষিত বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচিগুলো হলো, ১৪ জুলাই জুলাই ওমেনস ডে পালন ও জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন, ১৬ জুলাই যিনি যে স্থানে প্রাণ হারিয়েছেন, সেই স্থানে স্ট্রিট মেমোরি স্টাম্প স্থাপন, ১৮ জুলাই প্রতিকী ম্যারাথন , যাতে আহত ও শহীদদের পরিবার ম্যারাথনের অগ্রভাগে থাকবে, ১৯ জুলাই শহীদদের স্মরণে সংখ্যা অনুযায়ী গাছরোপন, ২১ জুলাই মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে জুলাইয়ের স্মরণে অনুষ্ঠান ও দোয়া মাহফিল, ২৪ জুলাই শিশু শহিদদের স্মরণে প্রাথমিক বিদ্যালয়ে জুলাই কেন্দ্রিক কবিতা আবৃতিসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগীতামুলক কর্মসূচি গ্রহণ, মাধ্যমিক বিদ্যালয়ে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ২৮ জুলাই রক্তদান কর্মসূচি ও মেডিকেল ক্যাম্প স্থাপন, ৩১ জুলাই কলেজে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে অনুষ্ঠান, ৩৪ জুলাই ‘জুলাই নিয়ে চলচ্চিত্র প্রদর্শন, ৩৫ জুলাই ডিসি অফিসে জুলাই সম্মুখসারির যোদ্ধাদের নিয়ে সমাগম অনুষ্ঠান ও ৩৬ জুলাই সকালে জুলাই স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, শহীদ পরিবারের সদস্যদের সম্মিলন আয়োজন ও পরে ধর্মীয় উপাসনালয়ে মোনাজাত ও প্রার্থনার আয়োজন।

সভায় জেলা প্রশাসক মোস্তাক আহমেদ জানান, সরকার ঘোষিত জুলাই বিপ্লবের প্রতিটি কর্মসূচি যথাযথভাবে পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পণ্যগ্রাফি নিয়ন্ত্রন আইনের মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে প্রেসক্লাব নেতৃবৃন্দের বিবৃতি

সাতক্ষীরায় সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে পণ্যগ্রাফি নিয়ন্ত্রন আইনের মামলার অন্যতম আসামী কথিত সাংবাদিক এস কে কামরুল হাসানসহ অন্য আসামীদের গ্রেফতারের দাবি জানিয়েছে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক এম. বেলাল হোসাইন,সাংগঠনিক সম্পাদক এম শাহীন গোলদার, অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, দপ্তর সম্পাদক মাসুদুজ্জামান সুমন,নির্বাহী সদস্য এড. খায়রুল বদিউজ্জামান, আবু তালেব, কাজী জামালউদ্দিন মামুন, আব্দুস সামাদ, আসাদুজ্জামান সরদার।

বিবৃতিদাতারা অবিলম্বে কামরুল হাসানসহ সকল আসামীদের গ্রেফতার পূর্বক কঠোর শাস্তির দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় গৃহবধু গণধর্ষণের মামলার আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা সদর উপজেলার পায়রাডাঙা গ্রামে মুরগি ও মাছের সমন্বিত খামারের কর্মচারীকে বেঁধে রেখে অন্তঃস্বত্বা গৃহবধুকে গণধর্ষণের ঘটনায় দেলোয়ার হোসেন নামের এক আসামীকে র‌্যাব এর সহযোগিতায় গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে সাতক্ষীরার বাইপাস সড়কের বকচরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত দেলোয়ার হোসেন সাতক্ষীরা সদরের পায়রাডাঙা গ্রামের রুহুল আমিনের ছেলে।

মামলার তদন্তকারি কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক শরিফুল ইসলাম জানান, গত ১৭ ম্যে দিবাগত রাত দুটোর দিকে সাতক্ষীরা সদরের পায়রাডাা গ্রামের রবিউল ইসলামের মুরগি ও মাছের সমন্বিত খামারের পুরুষ কর্মচারিকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত ও মুখ রেঁধে তার ৫ মাসের অন্তঃস্বত্বা স্ত্রীকে গণধর্ষণ, নগদ টাকা ও সোনার গহনা লুটপাটের ঘটনায় ওই নারী বাদি হয়ে ১৮ মে তিনজনের নাম উল্লেখ করে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন নির্যাতন আইন ২০০০ সালের সংশোধিত ২০০৩ এর ৯(১) ধারাসহ পেনাল কোর্ডের ধারায় একটি মামলা দায়ের করেন।

মামলায় দুইজন আসামীকে ইতিপূর্বে গ্রেপ্তার করে তাদের ডিএনএ টেষ্টের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর হত পহেলা জুন পাঠানো হয়। সোমবার দুপুর দুটোর দিকে শ^শুরবাড়ি বাইপাস সড়কের বকচরা এলাকা থেকে মামলার অপর আসামী দেলোয়ার হোসেনকে র‌্যাব এর সহযোগিতায় গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমাণ্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সাতক্ষীরা আদালতের পুলিশের উপপরিদর্শক বিশ^জিৎ রায় জানান, মামলার নথি জজ কোর্টে থাকায় সোমবার দেলোয়ারের রিমা- শুনানীর দিন নির্ধারণ করা যায়নি। নথি নি¤œ আদালতে এলে রিমা- শুনানীর দিন ধার্য করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি বাজারের পাশে বসবাসকারীরা নদী ভাঙ্গনে উদ্বিগ্ন: ইউএনওর পরিদর্শণ

বিএম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনি উপজেলা সদর বাজার ও পাশের শত শত বসবাসকারী ব্যবসায়ীরা নদী ভাঙ্গনের মুখে পড়ে অসহায় হয়ে পড়েছে।

ক্রান্তিলগ্নে পাউবোর ১৫ দিনের মধ্যে স্থাপনা অপসারনের ঘোষণা মড়ার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে।
আশাশুনি সদর বাজার ও পার্শবর্তী এলাকা দীর্ঘকাল নদী ভাঙ্গনের কবলে পড়ে সর্বশান্ত হয়ে আসছে। ইতিপূর্বে বাজারের অসংখ্য দোকান,পুরাতন হাসপাতাল,অফিস ও শত শত বিঘা জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। নদী খনন কাজ শুরু হলে বাজার রক্ষা,এলাকার শত শত বাসিন্দাদের রক্ষার জন্য দাবী জানানো হয়। মিছিল,মানববন্ধন,প্রতিবাদ সভা, স্মারকলিপি পেশসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন নিবেদন করা হয়। সিএস ম্যাপ অনুযায়ী নদীর মাঝখান দিয়ে নদী খননের দাবী জানানো হয়।

কিন্তু রাজনৈতিক প্রভাবের কারনে জনদাবী বাস্তবায়ন হয়নি। আজ প্রমানিত হচ্ছে মানুষের দাবী কতটা যৌত্বিক ছিল। সিএস ম্যাপ অনুযায়ী খনন হলে বাজারটি পূর্বের অবস্থায় ফিরতে পারতো। কিন্তু বর্তমানে ভাংতে ভাংতে বহু দূরে সরে আসা দোকান পাট,অফিস,প্রতিষ্ঠান পুনরায় নদী ভাঙ্গনের কবলে পড়তে চলেছে। দ্রুত ব্যবস্থা না নিলে বাজারের অবশিষ্ট দোকান পাট ও স্থাপনার বড় অংশ ভাঙ্গনের কবলে পড়বে।

এলাকাবাসীর দাবী,নদী প্রবাহ ঠিক রাখার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু অপসারন করা হোক। কিন্তু ওয়াপদার পাশে শত শত দোকান পাট,অফিস,ব্যাংক বীমা,স্থাপনা,হাজার হাজার পরিবারের ঘরগৃহ যারা বছরের পর বছর ওয়াপদার পাশে বসবাস করে আসছে,তাদের অপসারন করে ওয়াপদা কি সেখানে কিছু করবে? যদি না করে তবে তাদেরকে বৈধ প্রক্রিয়ায় রাজস্ব নিয়ে বসবাস ও ব্যবসা পরিচালনার সুযোগ করে দেয়া হোক। সাথে সাথে বাজার ও এলাকা রক্ষার জন্য দ্রুত ব্লক ফেলা ও টেকসই বাঁধ নির্মানের ব্যবস্থা করা হোক। দ্রুত ব্যবস্থা না নিলে বাজার, উপজেলা পরিষদ,থানা,স্কুল,দোকান পাট,অফিস, বসতঘর নদী গর্ভে বিলীন হতে পারে।

উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় সোমবার(৭ জুলাই) বিকাল ৩ টায় নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন। তিনি জেলা প্রশাসকসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন। এসময় বাজার কমিটির সভাপতি জাকির হোসেন প্রিন্স,সাধারণ সম্পাদক এবিএম আলমগীর পিন্টু,সহ সভাপতি প্রভাষক ইয়াহিয়া ইকবাল,সহ সভাপতি ডাঃ বিল্লাল হোসেন,অর্থ সম্পাদক আহসান উল্লাহ,দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম,প্রেস ক্লাব সভাপতি জি এম আল ফারুক,প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান,সবেক অর্থ সম্পাদক এস,এম মোস্তাফিজুর রহমান,আকাশ হোসেন, আলাউদ্দিন,লিংকন আসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলায় ৩৩ জনের জামিন

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় ৩৩ জন সাংবাদিক আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিন নিয়েছেন।

সোমবার (৭ জুলাই) সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক রাফিয়া সুলতানা তাদের জামিন মঞ্জুর করেন।

সাংবাদিকদের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন সাতক্ষীরা প্রেসক্লাবের দখলদার কমিটির নেতা মো. আবু নাসের সাঈদ। মামলায় ৩৭ জন সাংবাদিকের নাম উল্লেখ করা হয়, যাদের বিরুদ্ধে দাঙ্গা, ভাঙচুর ও হত্যাচেষ্টার মতো ফৌজদারি ধারা (১৪৩/৩২৫/৩০৭/৪২৭/৫০৬ পেনাল কোড) প্রয়োগ করা হয়েছে।

আদালতে সাংবাদিকদের পক্ষে জামিনের পক্ষে সওয়াল করেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এম শাহ আলম, সাবেক পিপি অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী ও অ্যাডভোকেট খায়রুল বদিউজ্জামালসহ অর্ধশতাধিক সিনিয়র আইনজীবী।

জামিন পাওয়া সাংবাদিকরা বলেন, আমরা ন্যায়বিচারের ওপর আস্থাশীল বলেই আইন মেনে আদালতে আত্মসমর্পণ করেছি। সাংবাদিকদের বিরুদ্ধে যেভাবে উদ্দেশ্যমূলকভাবে মামলা করা হয়েছে, তাতে আমাদের পেশাগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এ দিকে সাংবাদিক নেতারা দাবি করেছেন, মূলত সাংবাদিকদের উপর সংঘটিত হামলার ঘটনা আড়াল করতেই পাল্টা মামলা করেছেন আবু সাঈদ। তারা আরও বলেন, যারা হামলার শিকার হয়েছেন, আজ তারাই আসামি, এটি ন্যায়বিচারের পরিপন্থী। আমরা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও নিরপেক্ষ তদন্ত দাবি করছি।

উল্লেখ্য, গত ৩০ জুন সাতক্ষীরা প্রেসক্লাব এলাকায় দখলদার কমিটির আবু সাঈদ ও আব্দুল বারীর নির্দেশে সাংবাদিকদের উপর হামলা চালায় বহিরাগতরা। এতে সভাপতি আবুল কাশেমসহ অন্তত ৩০ জন সাংবাদিক আহত হন। ঘটনায় দুটি পৃথক মামলা হয়। একটি সাংবাদিকদের পক্ষ থেকে এবং অপরটি আবু সাঈদের পক্ষ থেকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest