সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেনসাতক্ষীরা সদরে ইউনিটি গ্রুপের ‘বিজনেস অপরচুনিটি’ সম্মেলন অনুষ্ঠিতসাংবাদিক সুজন ওসুজয়ের মায়ের ইন্তেকাল:প্রেসক্লাবের শোকশ্যামনগরে প্রতিপক্ষের দায়ের কোপে আহতের একদিন পর এক ব্যক্তির মৃত্যুকপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা: ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবিসাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের ৬৮টি খালে বিভিন্ন মাত্রায় বিষ প্রয়োগের তথ্য গবেষণায় উঠে এসেছেসাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল,প্রেসক্লাবের শোকঅসুস্থ ওয়ার্ড বিএনপি সভাপতি আমিরুল ইসলামকে হাসপাতালে দেখতে গেলেন জেলা কৃষক দল নেতা রবিতালার ধানদিয়ায় ত্রাস সৃষ্টি করে ২লক্ষ টাকা মূল্যের গাছ কাটার অভিযোগ

সিলমারা ব্যালেটসহ নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আটক

দেশের খবর: সিলেটের জকিগঞ্জ উপজেলার নির্বাচন অফিসার সালমান সাকিব ও রিটার্নিং অফিসার (উপজেলা কৃষি কর্মকর্তা) আরিফুল হককে সিল মারা ব্যালেট পেপার ও সিলসহ আটক করেছে পুলিশ ও জেলা প্রশাসন। বুধবার বিকাল সোয়া ৩টার দিকে উপজেলার মরিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।

জানা গেছে, সালমান সাকিব জকিগঞ্জ সদর, সুলতানপুর ও বারঠাকুরী ইউনিয়ন এবং আরিফুল হক কাজলসার বারহাল ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন। তাদের আচরণ সন্দেহ হলে এবং কেন্দ্রগুলোয় ব্যালেট পেপার কম হওয়ায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেলা ৩টা ১০ মিনিটে জেলা প্রশাসক কাজী এম এমদাদুল ইসলাম ও পুলিশ সুপার মো. ফরিদ উদ্দীনের উপস্থিতিতে উপজেলার মরিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। তাদের গাড়ি তল্লাশি করে এসব সিলমারা ব্যালেট পেপার ও সিল উদ্ধার করা হয়। কাজলসার ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জন মারা গেছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত ২৮ হাজার ৯০ জনের মৃত্যু হয়েছে এই ভাইরাসটিতে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন আরও ৮৯২ জনের শরীরে করোনা ধরা পড়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৮ হাজার ৮০৭ জনে।

গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয় ২১ হাজার ২৫১ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪ দশমিক ২০ শতাংশ।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। চলতি বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের।

ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় চলতি বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

চলতি বছরের গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এরপর বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়।

এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।

২০২০ সালের এপ্রিলের পর চলতি বছরের ১৯ নভেম্বর প্রথম করোনাভাইরাস মহামারিতে মৃত্যুহীন দিন পার করে বাংলাদেশ।সর্বশেষ দ্বিতীয়বারের মতো ৯ ডিসেম্বর মৃত্যুশূন্য দিন পার করেছে দেশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নির্বাচনী সহিংসতায় আজ ঝরল ৪ প্রাণ

দেশের খবর: পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণের দিন সহিংসতায় ঝরল ৪ প্রাণ। বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত নির্বাচনী সহিংসতায় মানিকগঞ্জ, চট্টগ্রাম, গাইবান্ধা ও বগুড়ায় ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারায় দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের সংঘর্ষের মধ্যে পড়ে এক যুবক নিহত হয়েছেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের সময় বুধবার বেলা ১১টার দিকে আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা এলাকায় এ সংঘাত হয়।

আনোয়ারা থানার পরিদর্শক মাহবুবুর রহমান জানান, নিহত যুবকের নাম অংকুর দত্ত (৩৫)। তিনি সিংহরা দত্তবাড়ি এলাকার নেপাল দত্তের ছেলে। সকালে সিংহরা রামকানাই উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যাওয়ার সময় তিনি সংঘর্ষের মধ্যে পড়েন।

তিনি বলেন, ওই কেন্দ্রের এক কিলোমিটার দূরে দুই মেম্বার প্রার্থীর সমর্থকরা মারামারিতে জড়ায়। এ সময় ইট ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয় অংকুরকে। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।

মানিকগঞ্জ: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ভোটকেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ দৃশ্য দেখে এক নারী স্ট্রোক করে মারা গেছেন। মারা যাওয়া ওই নারীর নাম সুমেলা খাতুন (৫০)। তিনি স্থানীয় চরডালুটিয়া গ্রামের মো. মাহাতাব আলীর স্ত্রী।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের ২ নম্বর বাচামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা যায়, দৌলতপুর উপজেলায় দুই মেম্বার প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ভোটকেন্দ্রের পাশে দাঁড়িয়ে থাকা সুমেলা এই দৃশ্য দেখে স্ট্রোক করেন। পরে তাকে বাড়িতে নেওয়ার পর তার মৃত্যু হয়।

দৌলতপুর থানার ওসি সো. জাকারিয়া হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটা উপজেলায় একটি ভোটকেন্দ্রের পাশে আবু তাহের নামে এক মেম্বার প্রার্থীর সমর্থককে গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার পৌনে ৩টার দিকে উপজেলার জুম্মাবাড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জুম্মাবাড়ি আদর্শ কলেজ কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।

ভোট চলাকালে কেন্দ্রের বাইরে টিউবওয়েল প্রতীকের মেম্বার প্রার্থী আইজল মিয়ার সমর্থক আবু তাহেরের সঙ্গে প্রতিদ্বন্দ্বী পাখা প্রতীকের মেম্বার প্রার্থী রাসেল আহমেদের কর্মী-সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মামুদপুর গ্রামের মো. ওমর আলীর ছেলে আবু তাহেরকে একা পেয়ে রাসেলের কর্মীরা হাসুয়া দিয়ে তার কলা কেটে দেয়। গুরুতর অবস্থায় উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তাহেরের মৃত্যু হয়।

সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন সাংবাদিকদের বলেন, জুম্মারবাড়ির একটি ভোট কেন্দ্রে নির্বাচনী সহিংসতায় আবু তাহের নিহত হয়েছেন। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে বগুড়ার গাবতলী উপজেলায় নির্বাচনী সহিংসতায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিপুল উৎসাহ উদ্দীপনার সাতক্ষীরার তিন উপজেলার ১৬ ইউপির নির্বাচন চলছে

আসাদুজ্জামান : বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরার আশাশুনি, শ্যামনগর ও কলারোয়া উপজেলার ১৬ টি ইউনিয়নের ইউপি নির্বাচন শুরু হয়েছে।

কেন্দ্রে কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের উপচে পড়া ভিড় দেখা গেছে। বিশেষ করে আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে এই প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন ভোটাররা।
তবে গ্রামের মানুষ ইভিএম এ ভোট দিতে কিছুটা অসুবিধা হতে পারে বলে উৎকন্ঠায় রয়েছে প্রার্থী ও তাদের সমর্থকরা। এদিকে, প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে সুষ্টু ও শান্তিপুর্ন নির্বাচনে লক্ষে ইতিমধ্যে সবধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।
জেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার নাজমুল কবির জানান, সাতক্ষীরার আশাশুনি উপজেলার ১১ টি, শ্যামনগর উপজেলার ৩ টি ও কলারোয়া উপজেলার ২টিসহ মোট ১৬ টি ইউনিয়নে বুধবার সকাল ৮টা থেকে ১৫৩ টি কেন্দ্রে এই ভোট গ্রহন শুরু হয়েছে। যা চলবে বিকাল ৪ টা পর্যন্ত। নির্বাচনে চেয়ারম্যান পদে তিন উপজেলায় ৭৫ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এছাড়া সংরক্ষিত সদস্য পদে ২০৪ জন নারী ও সাধারণ সদস্য পদে ৬৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।
সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, তিন উপজেলায় আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে ৬ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১৬ জন নির্বাহি মাজিস্ট্রেটসহ ১ হাজার ২৬৫ জন পুলিশ, পাশাপশি ৩ প্লাটুন বিজিবি, ৩ প্লাটুন র‌্যাব ও ২ হাজার ৬০১ জন আনসার সদস্য নির্বাচনী কাজে নিয়োজিত রয়েছেন।
উল্লেখ্য ঃ এই তিন উপজেলায় মোট ৩ লাখ ২৮ হাজার ৩১০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৬ হাজার ৪৬৬ জন ও নারী ভোটার রয়েছেন ১ লাখ ৬১ হাজার ৮৪৪ জন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে

দেশের খবর: নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম, পাবনা, নওগাঁ ও চুয়াডাঙ্গা জেলাসমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানায় আবহাওয়া অফিস।

মঙ্গলবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। খবর বাসসের।

আবহাওয়ার পূর্বাভাসে জানা যায়, সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ ছাড়া সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তবে পরবর্তী তিন দিনে রাতের তাপমাত্রা আরও কমতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

মঙ্গলবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা কম থাকায় সেখানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪, ময়মনসিংহে ১২ দশমিক ৪, চট্টগ্রামে ১৫ দশমিক ৬, সিলেটে ১৩ দশমিক ৫, রাজশাহী ১০ দশমিক ৫, রংপুরে ১০ দশমিক ৩, খুলনায় ১২ এবং বরিশালে ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সারা দেশে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার রবিউলের ৯ বছর পর পেসার এবাদতের ৫ উইকেট

খেলার খবর: সেই ২০১৩ সাল। সাতক্ষীরার কৃতি ক্রিকেটার পেসার রবিউল ইসলাম বাংলাদেশের পক্ষে সর্বশেষ ৫ উইকেটের দেখা পেয়েছিলেন। এরপর সময়ের হিসাবে কেটে গেছে পাক্কা ৯ বছর। সংখ্যার হিসাবে ৪৭ টেস্ট। কিন্তু বাংলাদেশের কোনও পেসার নিতে পারেননি ৫ উইকেট। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। মাউন্ট মঙ্গানুইতে এবাদত হোসেন দ্যুতিময় বোলিংয়ে তুলে নিলেন ৫ উইকেট।

অনেক অপেক্ষা, অনেক আক্ষেপ শেষে এলো পেসারদের জন্য এমন একটি দিন। ২০১৭ সালে ওয়েলিংটনে ও ২০১৯ সালে ইন্দোরে ৫ উইকেট পাওয়ার সম্ভাবনা তৈরি করেছিলেন আবু জায়েদ রাহী। কিন্তু ফিল্ডারদের পিচ্ছিল হাতের কারণে রাহী পাননি ৫ উইকেটের স্বাদ। পাল্লেকেলেতে তাসকিন আহমেদ ক্যারিয়ারসেরা সাফল্য পেলেও পেতে পারতেন ৬ উইকেট। কিন্তু ফিল্ডারদের ব্যর্থতার পেলেন চারটি। আজ সেই অপেক্ষার সমাপ্তি টানলেন এবাদত।

আগের ১০ টেস্টে এবাদতের ছিল ১১ উইকেট, গড় ৮১.৫৪! মাউন্ট মঙ্গানুই টেস্টের প্রথম ইনিংসেও তেমন কিছু করতে পারেননি। ছন্নছাড়া বোলিংয়ে কিউই ব্যাটারদের থিতু হওয়ার সুযোগ করে দিয়েছিলেন। কিন্তু মঙ্গলবার চতুর্থ দিনে নিজের কারিশমা দেখিয়ে স্বাগতিকদের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন তিনি।

আগের দিন ৪ উইকেট পেয়েছিলেন এবাদত। তার বলে আউট হন- উইল ইয়ং, ডেভন কনওয়ে, হেনরি নিকোলস ও টম ব্লান্ডেল। আজ (বুধবার) প্রথম ওভারের দ্বিতীয় বলে রস টেলরকে বোল্ড করেন। এরপর নেন কাইল জেমিসনের উইকেট। সব মিলিয়ে ৪৬ রানে তার শিকার ৬ উইকেট। শাহাদাত হোসেন, রবিউল ইসলাম ও মঞ্জুরুল ইসলামের পর চতুর্থ পেসার হিসেবে টেস্টে ৬ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন এই পেসার।

দেশে ও দেশের বাইরে মিলিয়ে বাংলাদেশের পেসাররা টেস্টে ৫ উইকেট পেয়েছেন ৯বার। শাহাদাত একাই এমন কীর্তি গড়েছেন চারবার। এছাড়া রবিউল দুইবার এবং মঞ্জুরুল ও রুবেল হোসেন পেয়েছেন একবার করে। এবাদত এই ক্লাবের নবম সংযোজন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দুই পুত্রসহ প্রতিমন্ত্রী পলক করোনায় আক্রান্ত

দেশের খবর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক দুই ছেলেসহ করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে আইসিটি প্রতিমন্ত্রী তার ফেসবুক পেজে এ তথ্য জানান।

তিনি লিখেছেন, ‘কিছুক্ষণ আগে কভিড টেস্ট রিপোর্ট পেয়েছি। রিপোর্টে আমার, আমার বড় ছেলে অপূর্ব এবং মেজ ছেলে অর্জনের কভিড পজিটিভ এসেছে।’

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তাঁর পরিবারের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি সবাইকে টিকা নেওয়ার ও স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান।

উল্লেখ্য, আইসিটি প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর শেষে গত সপ্তাহে ঢাকায় ফিরেছেন।

এ দিকে দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৮৭ জনে।

নতুন করে আরো ৭৭৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এতে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৬ হাজার ৯১৫ জনে।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের ৪ জন পুরুষ ও ২ জন নারী । তাদের মধ্যে ঢাকায় ৩, চট্টগ্রামে ২ ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জিতে বাংলাদেশের ইতিহাস

খেলার খবর: স্বপ্ন অবশেষে সত্যি হলো, ইতিহাস ধরা দিলো হাতে। নিউজিল্যান্ডের কন্ডিশন, উপমহাদেশের বড় বড় দলগুলো যেখানে নাকানি-চুবানি খায়। সেখানে ইতিহাস গড়ে জিতলো বাংলার দামাল ছেলেরা।

মাউন্ট মুঙ্গানুইয়ের বে ওভালে সিরিজের প্রথম টেস্টে দাপট দেখিয়ে খেলে ৮ উইকেটের সহজ জয় পেয়েছে বাংলাদেশ। এটি নিউজিল্যান্ডের মাটিতে যে কোনো ফরম্যাটে প্রথম জয় টাইগারদের। ঘরের মাঠে টানা ১৭ টেস্ট অপরাজিত থাকার পর হারের মুখ দেখলো কিউইরা।

এই জয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপেও পেলো প্রথম পয়েন্টের দেখা।

চতুর্থ দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৪৭ রান নিয়ে দিন শেষ করে নিউজিল্যান্ড। লিড ছিল মাত্র ১৭ রানের।

শেষ ৫ উইকেট হাতে নিয়ে আর কতদূর যাওয়া সম্ভব! বাংলাদেশের বোলাররা আলাদা কিছু ভাবার সুযোগই দেননি কিউইদের। একমাত্র ভরসা হয়ে ছিলেন ৩৭ রানে অপরাজিত রস টেলর। বর্ষীয়ান এই ব্যাটার দিনের দ্বিতীয় ওভারেই এবাদত হোসেনের বলে বোল্ড হয়ে ৪০ করে ফিরে গেলে ম্যাচ বাঁচানোর আশা শেষ হয়ে যায় স্বাগতিকদের।

তাসকিন-এবাদতদের তোপে পরের ব্যাটাররা কেউ দাঁড়াতেই পারেননি। ১৬৯ রানে থামে কিউইদের দ্বিতীয় ইনিংস। এবাদত ৪৬ রানে একাই নেন ৬ উইকেট। ৩৬ রানে ৩টি শিকার তাসকিনের।

বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৪০ রানের। শুরুতেই সাদমান ইসলাম (৩) ফিরে গেলেও মুমিনুল হক আর নাজমুল হাসান শান্তর দায়িত্বশীল ব্যাটিংয়ে জয়ের কাছাকাছি চলে আসে টাইগাররা। ৪১ বলে গুরুত্বপূর্ণ ১৭ রান করে শান্ত যখন ফিরছেন, জয়ের জন্য মাত্র ৬ রান দরকার বাংলাদেশের।

৪৪ বলে ১৩ রানে অপরাজিত থেকে বিজয়ীর বেশেই মাঠ ছেড়েছেন নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট জয়ে দলকে নেতৃত্ব দেওয়া মুমিনুল হক। ৫ রানে অপরাজিত থাকেন মুশফিকুর রহিম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest