সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেনসাতক্ষীরা সদরে ইউনিটি গ্রুপের ‘বিজনেস অপরচুনিটি’ সম্মেলন অনুষ্ঠিতসাংবাদিক সুজন ওসুজয়ের মায়ের ইন্তেকাল:প্রেসক্লাবের শোকশ্যামনগরে প্রতিপক্ষের দায়ের কোপে আহতের একদিন পর এক ব্যক্তির মৃত্যুকপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা: ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবিসাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের ৬৮টি খালে বিভিন্ন মাত্রায় বিষ প্রয়োগের তথ্য গবেষণায় উঠে এসেছেসাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল,প্রেসক্লাবের শোকঅসুস্থ ওয়ার্ড বিএনপি সভাপতি আমিরুল ইসলামকে হাসপাতালে দেখতে গেলেন জেলা কৃষক দল নেতা রবিতালার ধানদিয়ায় ত্রাস সৃষ্টি করে ২লক্ষ টাকা মূল্যের গাছ কাটার অভিযোগ

শ্যামনগরের মুন্সীগঞ্জ রিভার ভিউ ঘাটের উদ্বোধন

শ্যামনগর প্রতিনিধি :
সাতক্ষীরা শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন মুন্সীগঞ্জে পুলিশের রিভার ভিউ ঘাট উদ্বোধন হয়েছে।রবিবার সকাল ১১ টায় শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ মালন্চ নদীর তীরে নবর্নিমিতি। জেলা পুলিশের সাতক্ষীরার রিভার ভিউ ঘাটের মোড়ক উম্মোচন,বেলুন ও পায়রা উড়িয়ে,ফিতা কাটার মাধ্যমে উদ্বোধন করা হয়। খুলনা বিভাগীয় পুলিশ কমিশনার ড. খ: মহিদ উদ্দিন পিপিএম (বার) প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার কালিগঞ্জ সার্কেল, সহকারী কমিশনার (ভূমি) শ্যামনগর এম এম মোহাইমেনুর রশিদ মো: শহীদুল্ল্যাহ,

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মুর্শেদ, ওসি (তদন্ত) শ্যামনগর কাজী শহিদুল ইসলাম,এএস আই মোস্তাফিজুর রহমান,এ এস আই দীপ্তেশ সহ পুলিশ বাহীনির একদল চৌকস কর্মকর্তারা উপস্থিত ছিল।

উদ্বোধন শেষে প্রধান অতিথি বলেন, এখানে পুলিশের একটা আধুনিক গেষ্ট হাউজ নির্মাণ করা হবে।মুন্সীগঞ্জে একটি পুলিশ ফাঁড়ীর নির্মাণের জন্য প্রস্তবনা পাঠানো হয়েছে। এছাড়া শ্যামনগর উপজেলা বাংলাদেশের সর্ববৃহৎ হওয়ায় দুইটি থানা করার প্রস্তাবনা পাঠানো হবে বলে জানিয়েছেন। সুন্দরবন এলাকায় অর্থনৈতিক বিষয়ে নিরাপত্তার লক্ষ্যে পুলিশ বাহিনী সবসময় কাজ করে যাচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার কমিটি অনুমোদন

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ২ জানুয়ারি ২২ তারিখে জেলা শাখার সভাপতি রাশেদুজ্জামান রাশি ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক পত্রে ২ বছর মেয়াদী উক্ত কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটির সভাপতি এস এম নাসির উদ্দীন, সহ-সভাপতি রবিউল ইসলাম রনি, ওবায়দুর রহমান বাবু, খালিদ হোসেন বাবু, জাহাঙ্গীর হোসেন, আরিফুজ্জামান সাগর, সাধারণ সম্পাদক মহিউদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক রেদওয়ান রেগান, মুকুল হোসেন,

সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, হাফিজুল ইসলাম, প্রচার সম্পাদক রুহুল কুদ্দুস, দপ্তর সম্পাদক মেহেদী হাসান, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক তামিম আহম্মেদ শাওন, সহ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক নাঈম ইসলাম, ক্রীড়া সম্পাদক আক্তারুজ্জামান টিটু, সহ ক্রীড়া সম্পাদক আরাবিয়ান, সমাজকল্যাণ সম্পাদক মো: নাঈম ইসলাম, সহ সমাজ কল্যাণ সম্পাদক মো: আবু হাসান, তথ্য ও গবেষনা সম্পাদক তারিকুল, সহ তথ্য ও গবেষণা সম্পাদক মো: জাহিদ আল নাহিয়ান দিপু, বিজ্ঞান, চারু ও চারুকলা সম্পাদক মো: নুর মোহাম্মদ, অর্থ সম্পাদক মো: মোস্তাক হোসেন, সহ অর্থ সম্পাদক বায়জিৎ হোসেন, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক মো: ওয়েজ আহম্মেদ, সহ সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক ফিরোজ হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক মৌসুমী আক্তার, সহ মহিলা বিষয়ক সম্পাদক আজমিরা সুলতানা, ধর্ম বিষয়ক সম্পাদক খান লিটন হোসেন, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক সামাদ হোসেন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক (বীর মুক্তিযোদ্ধা) আবুল বাশার, পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নাজমুল হুদা। সদস্য টুটুল হোসেন, মিঠু হোসেন ও হাসান। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরের কাশিমাড়ী ইউপি নির্বাচনে ৩নং ওয়ার্ডের ভোট পুনরায় গননার দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার শ্যামনগরের কাশিমাড়ী ইউপি নির্বাচনে ৩নং ওয়ার্ডের ভোট পুনরায় গননার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ কাশিমাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ডের মেম্বর পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ৪ জন প্রার্থী। ৪ জনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন নূরুল হক বলেন, আমরা নি¤œস্বাক্ষরকারী শ্যামনগর উপজেলার ২নং কাশিমাড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও একজন বিশেষ প্রার্থীকে বিজয় করার জন্য ৩নং ওয়ার্ডের গোবিন্দপুর এ এইচ মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের নিযুক্ত থাকা পুলিশ অফিসার,

প্রিজাইর্ডিং অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অনিয়মের অবতারনা করে। ভোটাররা সুষ্ঠু ভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কিন্তু ভোট শেষ হওয়ার পর গননার সময় পূর্ব পরিকল্পিতভাবে অনিয়ম ও জালিয়াতির আশ্রয় গ্রহণ করেন ওই কর্মকর্তারা।

ভোট গননার পূর্বেই আমাদের পোলিং এজেন্টদের কাছ থেকে জোর পূর্বক স্বাক্ষরে করিয়ে নেন এবং ভোট গননার পূর্বেই ওই প্রার্থীকে বিজয়ী ঘোষনা করেন। খবর পেয়ে আমরা ভোট গননায় অনিয়মের অভিযোগ তুলেই পুনরায় গননার দাবি জানালে সেখানে কর্মরত পুলিশ অফিসার অহিদুল ইসলাম(কালিগঞ্জ থানায় কর্মরত) আমাদের হুমকি প্রদর্শন করে আর গননার সুযোগ নেই বলে কেন্দ্র থেকে বের করে দেয়। পরবর্তীতে প্রিজাইডিং অফিসার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এইচ এম কামরুজ্জামানের কাছে ভোট পুনরায় গননার দাবি জানালেও তিনি নিরব ভূমিকা পালন করেন। ভোট গননার প্রায় ২ ঘন্টা পর ফলাফল সীটে স্বাক্ষর করে প্রিজাইডিং অফিসার। ভোট গননা সুষ্ঠ না হওয়ায় আমাদের পোলিং এজেন্টদের অনেকেই ফলাফল সীটে স্বাক্ষর করেননি। পরবর্তীতে পুলিশ অফিসার অহিদের চাপে কয়েকজন ফলাফল সীটে স্বাক্ষর করতে বাধ্য হন। কেন্দ্র থেকে আমাদের কাছে তিনটি ফলাফল সীট আসে। এর মধ্যে একটি চেয়ারম্যানের, একটি মহিলা মেম্বর এবং একটি মেম্বরদের ফলাফল সীট। কিন্তু দু:খজনক বিষয় হলো তিনটি ফলাফল সীটে গোবিন্দপুর এ এইচ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটের সংখ্যা তিন রকমের। একটি সীটের ভোটের সংখ্যার সাথে অন্যটির কোন মিল নেই। উক্ত ওয়ার্ডে ৬ প্রার্থীদের মধ্যেই ৪ জনই পুনরায় ভোট গননার দাবি জানিয়েছেন। আমরা ৪জন প্রার্থী একসাথে বার বার প্রিজাইডিং অফিসারের কাছে অভিযোগ করলেও আমাদের দাবিকে উড়িয়ে দিয়ে পরিকল্পনা মাফিক আপেলের প্রার্থীকে বিজয়ী করিয়ে দেন। তারা ৩নং ওয়ার্ডের ভোট পুনরায় গননার দাবিতে সাতক্ষীরা প্রশাসক, জেলা নির্বাচন অফিসারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাদকের ব্যবহার ও চোরাচালান বেড়েছে, ফের নড়েচড়ে বসছে সরকার

দেশের খবর: সাঁড়াশি অভিযান শুরুর তিন বছরের মধ্যে দেশে মাদক উদ্ধার ও জব্দের পরিসংখ্যান অতীতের রেকর্ড ভেঙেছে। গত বছরের ১১ মাসের পরিসংখ্যানে দেখা গেছে দেশে ইয়াবা, বিদেশি মদ, হেরোইন, গাঁজাসহ বিভিন্ন মাদকের ব্যবহার ও চোরাচালান বেড়েছে অনেক।

বিশেষজ্ঞরা বলেছেন, যে পরিমাণ মাদক জব্দ হয়, তা দেশে ঢোকা মাদকের দশ ভাগ। বাকি নব্বই ভাগই ধরা পড়ে না। আন্তর্জাতিকভাবে এভাবেই হিসাব করা হয়।

২০১৮ সালের মে থেকে পরের বছরজুড়ে দেশের সবকটি আইনশৃঙ্খলা বাহিনী ও বিশেষায়িত প্রতিষ্ঠান একযোগে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ‘বন্দুকযুদ্ধে’ প্রাণহানী হয় অনেকের। দেশ-বিদেশে এই অভিযান নিয়ে সমালোচনাও কম হয়নি। তবে এরপরও কাঙ্ক্ষিত ফল আসেনি। অভিযানের দুই-তিন বছর পর মাদক উদ্ধারের পরিসংখ্যান দিচ্ছে সেই ইঙ্গিত।

পুলিশ, কোস্ট গার্ড, বাংলাদেশ বর্ডার গার্ড (বিজি), র‌্যাব ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর মিলে গত বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ইয়াবা উদ্ধার করেছে চার কোটি ৮৩ লাখ ৮৩ হাজার ৯০৬ পিস। ২০২০ সালে ছিল তিন কোটি ৬৩ লাখ ৮১ হাজার ১৭ পিস, ২০১৯ সালে ছিল তিন কোটি চার লাখ ৪৬ হাজার ৩২৮ পিস।

২০২১ সালের প্রথম ১১ মাসে দেশের সব বাহিনী ও সংস্থা মিলে বিদেশি মদ উদ্ধার করেছে দুই লাখ ৫ হাজার ৩২৪টি বোতল। ২০১৯ ও ২০২০ সালে ছিল এক লাখ ১৩ হাজার ২৭৯টি বোতল ও এক লাখ ৩২ হাজার ৫৩৯টি বোতল।

এ ছাড়াও এবছর হেরোইন উদ্ধার করা হয়েছে ৪১৫ কেজি ১৫৭ গ্রাম। ২০১৯ ও ২০২০ সালে যা ছিল যথাক্রমে ৩২৩ কেজি ও ২১০ কেজি।

২০২১ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত অন্যান্য মাদকের মধ্যে কোকেন এক কেজি ৫৫ গ্রাম, আফিম ৬৮ কেজি ৪৭৬ গ্রাম, গাঁজা ৭৫ হাজার ৯৭৯ কেজি ৬৯৬ গ্রাম, ফেন্সিডিল পাঁচ লাখ ৩২ হাজার ৭৩০ বোতল ও ১০৬ লিটার, বিয়ার ৯৫ হাজার ৮৮১ ক্যান ও এক লাখ ৩১ হাজার ৮৩৪টি বোতল জব্দ করা হয়।

এ ছাড়াও মাদক হিসেবে ব্যবহৃত বিভিন্ন ইনজেকশনের ৮৯ হাজার ৭৪টি অ্যামপুল উদ্ধার করা হয়েছে। এসব মাদকও ২০১৯ ও ২০২০ সালের তুলনায় বেশি জব্দ হয়েছে।

অভিযানের পরও মাদক ব্যবহারের ঊর্ধ্বগতির কারণ সম্পর্কে নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) মো. আব্দুর রশীদ বলেন, ‘আমরা মাদক চোরচালানারে চেইনটি ভাঙতে পারিনি এখনও। পাশের দেশ মিয়ানমারও আমাদের সহযোগিতা করছে না। তাদের বাহিনীর কর্মকর্তারাও মাদক চোরাচালানের মাধ্যমে লাভবান হয়। সেখানকার বিচ্ছিন্ন গ্রুপগুলোও আয় করছে। তারা সবাই বাংলাদেশে ইয়াবা পাচার করার চেষ্টা করে। চোরাকারবারিদেরও সহযোগিতা করে। সঙ্গে আমাদের দেশের সরবরাহকারীরাও তৎপর। তাই মাদকের বাজার ঊর্ধ্বমুখী।’

তার মতে, ‘আমরা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছি। তবে মাত্রাতিরিক্ত নয়। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

২০১৮ সালের ৩ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মাদকবিরোধী বিশেষ অভিযান শুরু হয়। এসব অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। পুলিশ, র‌্যাব, বিজিবি ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর দেশজুড়ে সাঁড়াশি অভিযান শুরু করে।

২০১৯ সালের অক্টোবর পর্যন্ত মাদকের বিরুদ্ধে তীব্র অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এসময় ‘ক্রসফায়ারে’ মারা যায় ৪৯৬ মাদক ব্যবসায়ী। এর মধ্যে পুলিশের সঙ্গে ২৮৬ জন, র‌্যাবের সঙ্গে ১৪১ জন, বিজিবির সঙ্গে ৪১ জন, গোয়েন্দা পুলিশের সঙ্গে ২৩ জন এবং অজ্ঞাতদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মারা যায় ৫ জন।

সম্প্রতি মাদকের বিরুদ্ধে আবারও বড় অভিযান নিয়ে ভাবছে সরকার। গত বছরের আগস্টে মাদক চোরাকারবার ও ব্যবহারের ঊর্ধ্বগতির প্রেক্ষাপট নিয়ে আলোচনায় বসেছিল ৯টি মন্ত্রণালয় ও বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট দফতর-সংস্থার প্রায় ৩০ কর্মকর্তা।

মাদক দ্রব্য অধিদফতরের মহাপরিচালক মো. আব্দুস সবুর মন্ডল জানান, ‘মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। নাগরিকদের নিয়ে গণআন্দোলন ও সচেতনতা বৃদ্ধির চেষ্টা করছি। মাদক আমাদের নতুন প্রজন্মের শত্রু। এটিকে প্রতিহত করতেই হবে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিউজিল্যান্ড টেস্টের ২য় দিন শেষে চালকের আসনে বাংলাদেশ

খেলার খবর: দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনটা দুর্দান্ত কাটালো বাংলাদেশ। রোববার (২ জানুয়ারি) সকালে ব্যাট করতে নেমে প্রথম সেশনেই গুটিয়ে যায় নিউজিল্যান্ডের প্রথম ইনিংস। আগের দিন ৫ উইকেট হারিয়ে ২৫৮ রান করা দলটি আজ ৩২৮ রানে অলআউট হয়েছে। জবাবে ২ উইকেট হারিয়ে দিন শেষে ১৭৫ রান নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। সফরকারীরা এখনো ১৫৩ রানে পিছিয়ে।

নতুন বছরে বাংলাদেশের প্রথম ফিফটি করেছেন নাজমুল শান্ত। তবে শেষ পর্যন্ত থাকতে পারেননি তিনি। তিনি ব্যক্তিগত ৬৪ রানে আউট হলে ভাঙে জয়ের সঙ্গে গড়া ১০৪ রানের দ্বিতীয় উইকেট জুটি। এরপর দিনের বাকি অংশ কাটিয়ে দিয়েছেন অধিনায়ক মুমিনুল হক ও তরুণ জয়।

ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নেমে নিজের তৃতীয় ইনিংসেই অর্ধশতক তুলে নিয়েছেন জয়। টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, কাইল জেমিসন ও নেইল ওয়াগনারদের বোলিং তোপ সামলে প্রায় পাঁচ ঘণ্টা ধরে ব্যাটিং করে ৭০ রানে অপরাজিত রয়েছেন তিনি। মুমিনুলের নামের পাশে রয়েছে ৮ রান।

আগের দিন ৩২ রানে অপরাজিত হেনরি নিকোলস আজ থেমেছেন ৭৫ রানে। তবে এর আগে তাকে একপ্রান্তে রেখে একে একে বিদায় নিয়েছেন ৪ কিউই ব্যাটার। অর্থাৎ ৭০ রানে শেষ ৫ উইকেট হারিয়েছে তারা।

বল হাতে বাংলাদেশের শরিফুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ তুলে নিয়েছেন ৩টি করে উইকেট। ২ উইকেট গেছে অধিনায়ক মুমিনুলের দখলে। আর ১ উইকেট ইবাদত হোসেনের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশে পররাষ্ট্রমন্ত্রীর চিঠি

বিদেশের খবর: মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে চিঠি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। চিঠিতে সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ডে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ভূমিকাও তুলে ধরেছেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ২০২২ সালের নববর্ষ উপলক্ষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেন ড. আব্দুল মোমেন। চিঠিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করেন। চিঠিতে সন্ত্রাস, জঙ্গী, মাদক বিরোধী কর্মকাণ্ডে র‍্যাবের ভূমিকাও তুলে ধরেন তিনি।

চলতি বছর ১০ ডিসেম্বর বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র।

এ নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাংলাদেশ সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। একইসঙ্গে এটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বড় ধরনের কূটনৈতিক চাপ হিসেবেও দেখা হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গৃহবন্দি করা হয়েছে কাশ্মীরের সাবেক ৩ মুখ্যমন্ত্রীকে

বিদেশের খবর: জম্মু ও কাশ্মীরের সাবেক তিন মুখ্যমন্ত্রীকে গৃহবন্দি করা হয়েছে। ফারুক আবদুল্লাহ, মেহবুবা মুফতি এবং ওমর আবদুল্লাহর শ্রীনগরের বাড়ি সিলগালা করে দেওয়া হয়েছে। খবর এনডিটিভি ও ইন্ডিয়া টুডের।

সাবেক এই তিন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে নিরাপত্তা বাহিনীর ট্রাক দাঁড় করিয়ে রেখেছে পুলিশ। কাউকে বাড়িতে ঢুকতে কিংবা বের হতে দেওয়া হচ্ছে না।

জম্মু ও কাশ্মীরের নির্বাচনী আসন বণ্টনের সীমানার তালিকা প্রকাশ করেছে নির্ধারণসংক্রান্ত কমিশন। কমিশন কাশ্মীরের একটি আসনের বিপরীতে জম্মু প্রদেশের জন্য ছয়টি অতিরিক্ত আসনের প্রস্তাব করেছে, যা সাবেক রাজ্যের উভয় প্রদেশের জনসংখ্যার অনুপাতের সঙ্গে বৈসাদৃশ্যপূর্ণ।

বিরোধীরা এ প্রস্তাবকে লজ্জাজনক বলে উল্লেখ করেছেন। তাদের অভিযোগ— প্রস্তাবিত এ আসন বণ্টন প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে একজনের একটি ভোট- এই অধিকারের পরিপন্থী। এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভের ঘোষণা দিয়েছে সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ নেতৃত্বাধীন গুপকার জোট। এর পরই সাবেক তিন মুখ্যমন্ত্রীকে গৃহবন্দি করা হয়।

ওমর আবদুল্লাহ গৃহবন্দির কথা নিশ্চিত করে টুইট করেছেন।

শনিবার নিজের বাসার সামনে পুলিশের গাড়ির ছবি টুইটারে দিয়েছেন। কীভাবে তাকে, তার বাবাকে এবং তার বোনদের বাড়িতে বন্দি করে রাখা হয়েছে সেটি দেখিয়েছেন ওমর আবদুল্লাহ।

তিনি টুইটারে লেখেন, শুভ সকাল এবং ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরের শুরুর দিনেও জম্মু ও কাশ্মীরের পুলিশ বাড়ির সামনে ট্রাক দাঁড় করিয়ে রেখেছে। আমাদের বাড়ি থেকে বের হতে দিচ্ছে না। ন্যূনতম গণতান্ত্রিক অধিকারটুকুও অনুশীলন করতে দিচ্ছে না। আমাদের বিক্ষোভ করতে দিচ্ছে না।

২০১৯ সালের ৫ আগস্ট ভারতের সংবিধানের ৩৭০ ও ৩৫-ক অনুচ্ছেদ দুটি বাতিল করে জম্মু ও কাশ্মীরকে দুই কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করে কেন্দ্রীয় সরকার। ফলে ভারতের অন্য রাজ্যের বাসিন্দাদের কাশ্মীরে সম্পত্তি কেনার ওপর বিধিনিষেধ উঠে যায়।

পাশাপাশি অন্য রাজ্যে বসবাসরত ভারতীয়দের কাশ্মীরে সরকারি চাকরি পাওয়া কিংবা স্থায়ীভাবে বসবাসের বিধিনিষেধও বাতিল হয়ে যায়। কাশ্মীরিরা ভারত সরকারের এই আইন মানছে না। শুরু থেকেই তারা প্রতিবাদ জানিয়ে আসছে। প্রতিবাদ করায় ওই সময়ও এই তিন মুখ্যমন্ত্রীসহ বহু রাজনীতিবিদকে গৃহবন্দি করেছিল সরকার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেশে বইছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা কমবে আরও

দেশের খবর: দেশের আকাশ থেকে মেঘ সরে গেছে। তবে চলতি মাসে থার্মোমিটারের পারদ নামতে নামতে ৪ ডিগ্রির ঘরে ঠেকতে পারে! দেশের বেশিরভাগ এলাকায় রাতের তাপমাত্রা আরও কমতে পারে। শৈত্যপ্রবাহের এলাকাও বিস্তৃত হতে পারে। আগামী কয়েক দিন ধারাবাহিকভাবে শীত বাড়তে পারে।

বর্তমানে পঞ্চগড় ও মৌলভীবাজারের ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। এখন হালকা অবস্থায় থাকলেও এটি আরও বিস্তৃত হওয়ার শঙ্কা রয়েছে।

আজ রোববার কুয়াশা আরও বাড়তে পারে। সেই সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শীতের অনুভূতি বেশি থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, যশোর-চুয়াডাঙ্গাসহ আশপাশের জেলাগুলোতে শৈত্যপ্রবাহ শুরু হয়ে যেতে পারে। আগামী কয়েক দিন উত্তরাঞ্চল এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ ছড়াতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক (দায়িত্বপ্রাপ্ত) মো. আজিজুর রহমান জানিয়েছেন, চলতি মাসে দুই থেকে তিনটি হালকা ৮-১০ ডিগ্রি সেলসিয়াস থেকে মাঝারি ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস ও দুটি মাঝারি থেকে তীব্র ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস শৈত্যপ্রবাহ হতে পারে।

চলতি মাসে শীতের পাশাপাশি দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে বিশেষ করে নদীতীরবর্তী এলাকাগুলোতে কুয়াশা বেশি বেড়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজধানী ও চট্টগ্রামের আকাশে মেঘ বেশি থাকায় শীত খুব একটা অনুভূত হয়নি। শনিবার মেঘ সরে গিয়ে তাপমাত্রা কমতে শুরু করেছে। এ দুই শহরের সর্বনিম্ন তাপমাত্রা দেড় থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমেছে। আগামী কয়েক দিন শীতের তীব্রতা ঢাকাসহ বড় শহরগুলোতেও বাড়তে থাকবে।

শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে, ২৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ও ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে শুক্রবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৭ ডিগ্রি এবং রাজারহাটে ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা কম থাকায় সেখানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৬, ময়মনসিংহে ১২ দশমিক ৫, চট্টগ্রামে ১৬ দশমিক ৬, সিলেটে ১৪ দশমিক ৪, রাজশাহী ১৩ দশমিক ৮, রংপুরে ১১ দশমিক ৬, খুলনায় ১৫ দশমিক ০ এবং বরিশালে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest