সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেনসাতক্ষীরা সদরে ইউনিটি গ্রুপের ‘বিজনেস অপরচুনিটি’ সম্মেলন অনুষ্ঠিতসাংবাদিক সুজন ওসুজয়ের মায়ের ইন্তেকাল:প্রেসক্লাবের শোকশ্যামনগরে প্রতিপক্ষের দায়ের কোপে আহতের একদিন পর এক ব্যক্তির মৃত্যুকপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা: ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবিসাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের ৬৮টি খালে বিভিন্ন মাত্রায় বিষ প্রয়োগের তথ্য গবেষণায় উঠে এসেছেসাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল,প্রেসক্লাবের শোকঅসুস্থ ওয়ার্ড বিএনপি সভাপতি আমিরুল ইসলামকে হাসপাতালে দেখতে গেলেন জেলা কৃষক দল নেতা রবিতালার ধানদিয়ায় ত্রাস সৃষ্টি করে ২লক্ষ টাকা মূল্যের গাছ কাটার অভিযোগ

‘পর্দার আড়ালে’ নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক: এই সময়ের আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়া নতুন বছরের শুরুতে ‘পর্দার আড়ালে’ নামে একটি ওয়েব সিনেমায় নাম লিখিয়েছেন। বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করছেন পারভেজ আমিন; সিনেমার গল্পও লিখেছেন তিনি। সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন তন্ময় মুক্তাদির।

‘পর্দার আড়ালে’ সিনেমাতে অভিনয় প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, এতে আমাকে দেখা যাবে একজন সুপারস্টারের ভূমিকায়। চরিত্রতে রয়েছে বেশ কিছু ডাইমেনশন। এর আগেও ওয়েব সিনেমায় আমি কাজ করেছি। তবে এ সিনেমা নিয়ে অনেক আশাবাদী।

আগামী ৮ জানুয়ারি থেকে সিনেমার দৃশ্যধারণে যোগ দেবেন বলে জানান ফারিয়া; তার আগে চরিত্রটি নিয়ে নিজের প্রস্তুতি সেরে নিচ্ছেন এ অভিনেত্রী।

সিনেমাটিতে নুসরাত ফারিয়ার বিপরীতে অভিনয় করবেন তরুণ অভিনেতা ইয়াশ রোহান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সিনেমার বাজার থেকে বার্ষিক ৩৮৫০ কোটি টাকা আয় সৌদি আরবের

বিনোদন সংবাদ: ৩৫ বছরের নিষেধাজ্ঞা তুলে সৌদি আরবে সিনেমা মুক্তি পাচ্ছে মাত্র চার বছর হলো। তবে সব সিনেমা নয়, সংবেদনশীল ধর্মীয় বা রাজনৈতিক বিষয়, যৌনতা এবং সমকামিতা স্পর্শ করে এমন সিনেমা এখনও নিষিদ্ধ দেশটিতে। পশ্চিম এশিয়ার সিনেমাগুলো সবচেয়ে বেশি মুক্তি পায় দেশটিতে।

মার্কিন সাময়িকী ভ্যারাইটি এক প্রতিবেদনে জানিয়েছে, পশ্চিম এশিয়ার শীর্ষ সিনেমার বাজারে পরিণত হতে যাচ্ছে সৌদি আরব। ২০২০ সালে সৌদি আরবের সিনেমার বাজার থেকে আয় হয়েছে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার। এক বছরের ব্যবধানে সেই আয় বেড়েছে তিন গুণ। ২০২১ সালে সিনেমার বাজার থেকে সৌদি আরবের আয় ৪৫০ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় তিন হাজার ৮৫০ কোটি টাকার বেশি।

এমন আয়ের ফলে গবেষণা সংস্থা ওমদিয়া বলছে, ২০২৫ সালে সৌদি আরব বিশ্বের দশম বৃহত্তম সিনেবাজার হওয়ার পূর্বাভাস দিচ্ছে।

ভ্যারাইটির প্রতিবেদনে আরও জানানো হয়েছে, সিনেমা পরিবেশক সংস্থা ভক্স তিন বছর আগে সৌদি আরবে প্রবেশ করে। যারা এই তিন বছরে দেশটির ছয়টি শহরে নতুন ১৫টি সিনেমা হল খুলেছে। বর্তমানে দেশটিতে ১৫৪টি সিনেমা হল চালু আছে, যাতে ৫০০ স্ক্রিনে সিনেমা প্রদর্শিত হয়।

এখানেই শেষ নয়, সৌদি আরব তাদের বিনোদন খাতে ৬৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে। এই সামগ্রিক বিনিয়োগ আগামী দশকে এই বাজারকে আরও ত্বরান্বিত করবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।

এ ছাড়া সৌদি আরব বর্তমানে ড্যান্স মিউজিক ফেস্টিভ্যালের আয়োজনে জোর দিতে চায়। এরই মধ্যে সৌদি রাষ্ট্রীয় অর্থায়নে দ্বিতীয় বারের মতো এমন একটি আয়োজন হয়েছে, যেখানে এক লাখ ৮০ হাজার মানুষ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিউজিল্যান্ড টেস্ট: লিড নিয়েছে বাংলাদেশ

খেলার খবর: অধিনায়ক মুমিনুল হক ও লিটন দাসের ব্যাটে ভর করে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে লিড নিয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের করা ৩২৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে তৃতীয় দিনের শেষ বিকেলে লিড নেয় সফরকারীরা।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে সফরকারীদের সংগ্রহ দাঁড়িয়েছে ৫ উইকেটে ৩৬৩ রান। বাংলাদেশ এগিয়ে আছে ৩৩ রানে।

কয়েকবার জীবন পাওয়া মুমিনুল শেষ পর্যন্ত ধীর লয়ে ব্যাট চালিয়েছেন। ১৫তম হাফসেঞ্চুরি তুলে আউট হয়েছেন ৮৮ রানে। লিটন টেস্ট ফর্মের ধারাবাহিকতা টেনে এনেছেন নিউজিল্যান্ডেও। পাকিস্তান সিরিজের পর লম্বা ইনিংস খেলার পথে তুলে নিয়েছেন ১১তম ফিফটি। যা নিউজিল্যান্ডে লিটনের প্রথম। ক্রিজে আছেন ৭৯ রানে। তার সঙ্গী ইয়াসির আলী এখনও রানের খাতা খোলেননি।

মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম সেশনে সতর্ক থেকে ব্যাট করা বাংলাদেশ ২ উইকেট হারিয়ে যোগ করতে পেরেছে ৪৫ রান। বলা যাবে না বাংলাদেশ পুরো সেশন স্বস্তিতে খেলেছে। বরং নড়বড়ে ব্যাটিংয়ে টিকে থাকার চেষ্টা করেছে। ভাগ্যের ছোঁয়া না থাকলে উইকেট আরো একটি পড়তে পারতো।

অথচ দ্বিতীয় দিন আলো ছড়িয়েছিলেন ওপেনার মাহমুদুল হাসান জয়। তার দারুণ ব্যাটিং নিউজিল্যান্ডের বিপক্ষে প্রত্যাশাও বাড়িয়ে দেয় অনেক। কিন্তু তৃতীয় দিন নড়বড়ে ব্যাটিংয়ের মাশুল দেন শেষ পর্যন্ত। অফস্টাম্পের বাইরের বল অযথা খেলতে গিয়ে ক্যাচ দিয়েছেন গালিতে। তাতে দিনের শুরুতেই তার উইকেট পতনে ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ।

মাউন্ট মঙ্গানুইয়ে জয় মাঠে নেমেছিলেন আগের দিনের ৭০ রান নিয়ে। সঙ্গে ছিলেন টেস্ট অধিনায়ক মুমিনুল। নিল ওয়াগনারের বাইরের বলটা ছেড়ে দিলেও হতো। কিন্তু ফুট ওয়ার্ক না করে খেলতে গিয়ে বিপদ ডেকে আনেন জয়। ক্যাচ নিয়ে নেন হেনরি নিকোলস। তাতে ২২৮ বলে ৭৮ রানেই শেষ হয় জয়ের দুর্দান্ত একটি ইনিংস। তার পর মুমিনুলও ক্যাচ তুলে দিয়েছিলেন কাইল জেমিসনকে। কিন্তু কিউই পেসার তা হাতে জমাতে পারেননি।

নতুন বল নেওয়ার আগের ওভারে তো ভাগ্যের পরশে বেঁচে যান মুমিনুল! আবারো নিল ওয়াগনারের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন। কিন্তু থার্ড আম্পায়ার পায়ের নো বল দেওয়ায় জীবন পান বাংলাদেশ অধিনায়ক। তারপর অবশ্য মুশফিক-মুমিনুল মিলে সতর্ক থেকেই পার করার চেষ্টা করেন কিছুটা সময়। কিন্তু মনোযোগ ধরে রাখতে না পারায় থিতু হতে পারেননি মুশফিক। লাঞ্চ ব্রেকের তখন ২০ মিনিট বাকি। বোল্টের ফুলার লেন্থের বল বুঝতেই পারেননি অভিজ্ঞ ব্যাটার। ভুল লাইন ধরে খেলতে গিয়ে মুশফিক বোল্ড হয়ে ফিরেছেন ১২ রানে। তার ৫৩ রানের ইনিংসে ছিলো একটি চার।

গতকাল দুই ওপেনার সাদমান ও জয় মিলে এগিয়ে নিচ্ছিলেন স্কোরবোর্ড। তবে ইনিংস বড় করতে পারেননি সাদমান। নিল ওয়াগনারকে রিটার্ন ক্যাচ দিয়ে বিদায় নেন এই ওপেনার। তাতে ৪৩ রানে প্রথম উইকেট হারায় সফরকারীরা। ফেরার আগে ৫৫ বলে এক বাউন্ডারিতে ২২ রান করেন সাদমান।

তারপরেই দারুণ ব্যাটিংয়ে কিউই বোলারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়েছেন শান্ত ও জয়। দু’জনের প্রতিরাধে এই জুটিতে যোগ হয় ১০৪ রান। পরে এই জুটি ভেঙে দেন ওয়াগনার। ফুল লেংথের বলে শান্তকে ক্যাচ বানান ইয়াংয়ের। শান্তর ৬৪ রানের ইনিংসে ছিল ৭টি চার ও ১টি ছয়। গতকালকের মূল প্রতিরোধটাই এই দু’জন।

এর আগে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ১০৮.১ ওভারে অলআউট হয়ে যায় ৩২৮ রানে। ৭০ রান যোগ করতে শেষ ৫ উইকেট হারায় স্বাগতিকরা। যার মধ্যে টানা তিনটিই ছিলো মিরাজের শিকার। বাংলাদেশের সবচেয়ে সফল বোলার শরিফুল। বাঁহাতি পেসার ২৬ ওভারে ৬৯ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। মিরাজও পেয়েছেন ৩ উইকেট, ৩২ ওভারে তার খরচ ৮৬ রান। অন্যদিকে পার্টটাইম বোলার মুমিনুলও সাফল্যের সাগরে ভেসেছেন। ৪.১ ওভারে মাত্র ৬ রান দিয়ে তিনি নিয়েছেন কনওয়ে ও নিকোলসের গুরুত্বপূর্ণ উইকেট দুটি। এবাদত হোসেন পেয়েছেন ১ উইকেট।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মেসি করোনায় আক্রান্ত

খেলার খবর: ইউরোপে করোনার নতুন ঢেউ শুরু হয়েছে। আঘাত লেগেছে ফ্রেঞ্চ লিগের অন্যতম সেরা দল পিএসজিতে। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিসহ দলটির চার ফুটবলার করোনায় আক্রান্ত হয়েছেন।

রয়টার্স জানিয়েছে, মেসি ছাড়া করোনায় আক্রান্ত হয়েছেন মিডফিল্ডার হুয়ান বেরনাত, সার্জিও রিকো ও নাথান বিতুমাজাল।

পিএসজি ক্লাব এক বিবৃতিতে জানায়, করোনা টেস্টে আমাদের চার ফুটবলার পজেটিভ হয়েছেন। আমরা তাঁদের দল থেকে আলাদা করে কোয়ারেন্টিনে রেখেছি। তাঁরা আমাদের স্বাস্থ্য প্রোটোকলে রয়েছেন।

সম্প্রতি ছুটি কাটাতে মেসি সপরিবারে আর্জেন্টিনায় গিয়েছিলেন। ফ্রান্সে ফিরে দলের সঙ্গে যোগ দেওয়ার পর তাঁর করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়।

এই মৌসুমে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন মেসি। আগামীকাল সোমবার ফরাসি কাপের ম্যাচ খেলবে পিএসজি। তৃতীয় বিভাগের দল ভানেসের বিরুদ্ধে খেলার কথা তাদের। সেই ম্যাচে খেলা হচ্ছে না এই চার ফুটবলারের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ডিসেম্বরে রপ্তানি আয়ে নতুন রেকর্ড

অর্থনীতির খবর: দেশে অতীতের সব রেকর্ড ভেঙে দিয়ে গত ডিসেম্বর মাসে এসেছে সর্বোচ্চ রপ্তানি আয় ৪২ হাজার কোটি টাকা। একমাসে এত বেশি রপ্তানি দেশের ইতিহাসে কখনও হয়নি।

রোববার (২ জানুয়ারি) রপ্তানির হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, ডিসেম্বরে রেকর্ড রপ্তানির কারণে চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) ২ হাজার ৪৭০ কোটি ডলারের পণ্য রপ্তানি করা হয়েছে। এ আয় গত ২০২০-২১ অর্থবছরের একই সময়ের তুলনায় ২৮ শতাংশ বেশি।

রপ্তানির এ রেকর্ডের পেছনে বড় ভূমিকা রেখেছে তৈরি পোশাক খাত। গত মাসে ৪০৪ কোটি ডলারের বা ৩৪ হাজার ৭৪৪ কোটি টাকার তৈরি পোশাক রপ্তানি করা হয়েছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৫২ দশমিক ৫৭ শতাংশ বেশি। তাতে চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম ছয় মাসে ১ হাজার ৯৯০ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে। তাতে প্রবৃদ্ধি ২৮ শতাংশ।

চলতি অর্থবছরের জন্য সরকার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৪ হাজার ৩৫০ কোটি ডলার। তবে অর্থবছরের প্রথম ৬ মাসে লক্ষ্যমাত্রার চেয়ে রপ্তানি আয় ১৫ শতাংশ বেশি আছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
করোনা মোকাবিলায় পশ্চিমবঙ্গে স্কুল-কলেজ বন্ধসহ কঠোর বিধিনিষেধ

বিদেশের খবর: করোনাভাইরাস মোকাবিলায় নতুন বিধিনিষেধ ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। বিধিনিষেধ অনুযায়ী, আগামীকাল সোমবার থেকে রাজ্যের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। বিধিনিষেধ চলাকালে রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি পণ্যবাহী যান ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে পারবে না। সরকারি-বেসরকারি অফিসের কার্যক্রম চলবে ৫০ শতাংশ কর্মী নিয়ে।

একইসঙ্গে স্পা, বার রাত ১০টার পর বন্ধ থাকবে। সুইমিং পুল, জিম, বিউটিপার্লার, সেলুন, বিনোদন পার্ক, চিড়িয়াখানা ও দর্শনীয় স্থানসমূহও নিষেধাজ্ঞার আওতায় থাকবে। শ্মশানে মরদেহের শেষকৃত্যে ২০ জনের বেশি ভিড় করা যাবে না। আগামীকাল থেকে যুক্তরাজ্যের কোনো বিমান কলকাতা শহরে অবতরণ করতে পারবে না।

রোববার (২ জানুয়ারি) সচিবালয়ে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দিবেদ বিধিনিষেধ সংক্রান্ত এক ঘোষণায় এসব তথ্য তুলে ধরেন।

সেখানে জানানো হয়, রাত ১০টার পর সিনেমা হল বন্ধ থাকবে, বিয়েসহ যে কোনো সামাজিক অনুষ্ঠানে ৫০ জনের বেশি মানুষ উপস্থিত থাকতে পারবে না, বিদেশ থেকে আসা যাত্রীদের আরটিপিসিআর পরীক্ষা করাতে হবে, কোনো রাজনৈতিক বা ধর্মীয় সভায় ২০০ জনের বেশি জমায়েত করা যাবে না।

বিধিনিষেধ আরোপ করা হয়েছে রাজ্যের লোকাল ট্রেনের ক্ষেত্রেও। আগামীকাল থেকে রাতে বন্ধ থাকবে লোকাল ট্রেন। বলা হয়েছে ৫০ শতাংশ যাত্রী নিয়ে দিনে চলবে লোকাল ট্রেন। তবে চালু থাকবে দূরপাল্লার ট্রেন। রোববার (২ জানুয়ারি) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি পশ্চিমবঙ্গে করোনার সংক্রমণ ব্যাপকভাবে বেড়েছে। রাজ্যে দৈনিক সংক্রমণের হার এরইমধ্যে ১২ শতাংশ ছাড়িয়েছে। শুধু কলকাতায়ই দৈনিক আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে দুই হাজার। একইসঙ্গে পাল্লা দিয়ে অস্বাভাবিক হারে সংক্রমণ বাড়ছে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়।

গতকাল শনিবার (১ জানুয়ারি) রাজধানী দিল্লিতে দৈনিক সংক্রমণ ৫০ শতাংশ বেড়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান থেকে জানা গেছে, শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দিল্লিতে ২ হাজার ৭১৬ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ৩ দশমিক ৬৪ শতাংশ। একই সময়ে দিল্লিতে মারা গেছেন একজন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার পাটকেলঘাটায় গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যা

নিজস্ব প্রতিনিধি : যৌতুকের দাবিতে দু’ সন্তানের জননীকে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার সকালে সাতক্ষীরার পাটকেলঘাটা থানাধীন আমানুল্লাহপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিহতের শ্বাশুড়ি বিল্ব বালা দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তালা উপজেলার আটারুই গ্রামের সূর্যকান্ত দাস জানান,

তার মেয়ে শিপ্রা দাসের সঙ্গে পাঁচ বছর আগে পাটকেলঘাটা থানাধীন অনিল দাসের ছেলে ভ্যানচালক গোবিন্দ দাসের বিয়ে হয়। বর্তমানে তাদের চার বছর ও দু’ বছর বয়সের দু’টি মেয়ে আছে।

বিয়ে পর থেকে যৌতুকের দাবিতে গোবিন্দ ও তার পরিবারের সদস্যরা শিপ্রার উপর নির্যাতন চালাতো। এনিয়ে স্থানীয়ভাবে শালিস হয়েছে কয়েকবার। এরপরও নির্যাতন বন্ধ না হওয়ায় শিপ্রা বাদি হয়ে ২০১৯ সালে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা(পিটিশন-১৪৪/১৯) করেন।

আদালত জেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেয়।বেগতিক বুঝে জামাতা গোবিন্দ ও তার পরিবারের স্বজনরা কুমিরা ইউপি চেয়ারম্যান এর মাধ্যমে পরিষদে শালিসের মাধ্যমে মুচলেকা দিয়ে শিপ্রাকে বাড়িতে নিয়ে যায়। সেখান থেকে একটি দিনের জন্যও শিপ্রাকে বাপের বাড়িতে আসতে দেয়নি গোবিন্দ ও তার পরিবারের সদস্যরা। জ্যাঠামহাশয় নন্দ দুলাল দাস ছয় মাস আগে মারা গেলেও শিপ্রাকে আসতে দেওয়া হয়নি।
সূর্যকান্ত দাস আরো জানান, গত পহেলা জানুয়ারি সকাল ৮টার দিকে শিপ্রার গালের মধ্যে কাপড় ঢুকিয়ে দিয়ে নির্যাতন করা হয়। কোনভাবে সে মুখ খেকে কাপড় সরিয়ে তাকে(বাবা) ফোন দেয়। ফোন রিসিভ না হওয়ায় ছোট বোন রেখাকে তার উপর নির্যাতনের কথা জানায়। একপর্যায়ে সকাল ১১টার দিকে গোবিন্দর এক প্রতিবেশির ফোন পেয়ে দুপুরে ১২টার দিকে বেহাই এর বাড়িতে[ যেয়ে শিপ্রাকে বারান্দার উপর মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার গলায় ছাড়াও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। তবে গোবিন্দ, তার বাবা অনিল দাস ও ভাই মান্দার দাস পারিয়ে যায়। তবে পুলিশ গোবিন্দ দাস এর মা বিল্ব বালা দাসকে গ্রেপ্তার করে। রবিবার বিকেলে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে ময়না তদন্ত শেষে শিপ্রার লাশ পাটকেলঘাটা শ্মশানে দাফন করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে গোবিন্দ দাস এর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায় জানান, শিপ্রাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় শিপ্রার বাবা সূর্যকান্ত দাস বাদি হয়ে শিপ্রার স্বামী গোবিন্দ দাস, শ্বশুর অনিল দাস, শ্বশুড়ি বিল্ব বালা দাস, দেবর মান্দার দাস এর নাম উল্লেখ করে রবিবার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। বিল্ব বালা দাসকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সখিপুর ও নওয়াপাড়ার নব-নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বরদের সংবর্ধনা          
কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটার সখিপুর ও নওয়াপাড়া নব-নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বরদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার সন্ধায় সখিপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সখিপুর কামটা মিতালী সংঘ ও  গ্রামবাসির পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
কামটা মিতালী সংঘ  সভাপতি অজয় চক্রচর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ ( ওসি) শেখ ওবাইদুল্লাহ।
সংবর্ধিত অতিথি ছিলেন নব-নির্বাচিত সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া নব নির্বাচিত চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোনায়েম হোসেন, ১,২ ৩ সংরক্ষিত মহিলা ইউপি সদস্যা ফরিদা পারভিন,  সখিপুর ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য নির্মল মন্ডল, ৪,৫ ও ৬ সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রেহেনা খাতুন ।
অনুষ্ঠানে  বিশেষ অতিথি ছিলেন, সমাজ সেবক আব্দুর সত্তার মনি, সিমরা এগ্রো ব্যবস্থাপনা পরিচালক শেখ  তাহেরুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল কাইয়ুম, ১ নং ওয়াড আওয়ামীলীগ সভাপতি  ইমান আলী, অরবিন্দু মন্ডল প্রমুখ। এসময় স্থানীয়দের পক্ষ থেকে ফুলেল মালা ও ক্রেস্ট দিয়ে নব-নির্বাচিত জনপ্রতিনিধিদের বরণ করে নেওয়া হয়।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest