সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেনসাতক্ষীরা সদরে ইউনিটি গ্রুপের ‘বিজনেস অপরচুনিটি’ সম্মেলন অনুষ্ঠিতসাংবাদিক সুজন ওসুজয়ের মায়ের ইন্তেকাল:প্রেসক্লাবের শোকশ্যামনগরে প্রতিপক্ষের দায়ের কোপে আহতের একদিন পর এক ব্যক্তির মৃত্যুকপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা: ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবিসাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের ৬৮টি খালে বিভিন্ন মাত্রায় বিষ প্রয়োগের তথ্য গবেষণায় উঠে এসেছেসাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল,প্রেসক্লাবের শোকঅসুস্থ ওয়ার্ড বিএনপি সভাপতি আমিরুল ইসলামকে হাসপাতালে দেখতে গেলেন জেলা কৃষক দল নেতা রবিতালার ধানদিয়ায় ত্রাস সৃষ্টি করে ২লক্ষ টাকা মূল্যের গাছ কাটার অভিযোগ

সাতক্ষীরা সদরের বৃক্ষবাড়ির উদ্বোধন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১জানুয়ারি) বিকাল ৫টায় ঘোনা ইউনিয়নের গাজিপুর কমিউনিটি ক্লিনিকের
সামনে অবস্থিত বৃক্ষবাড়িতে এ দোয়া অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর থানার অফিসার
ইনচার্জ দেলোয়ার হোসেন। আরো উপস্থিত ছিলেন, সামি এগ্রো ফার্ম এর স্বত্বাধিকারী মোঃ আব্দুল্লাহ আল মামুন
সাবেক ইউপি সদস্যা গঙ্গা ধার, বৃক্ষ বাড়ির স্বত্বাধিকারী মো: রাহাত রাজা, শহিদুজ্জামান শিমুল, ফাহাত হোসেন, রেজাউল করিম, রতন রায় প্রমুখ।
ছনকা তালসারি জামে মসজিদের ইমাম তৈাহিদুল ইসলাম দোয়া পরিচালনা করেন। দোয়া অনুষ্টানের আগে প্রধান অতিথি সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ
দেলোয়ার হোসেন বলেন, বৃক্ষবাড়ির সাফল্য দেখে এই এলাকার তরুণরা কৃষিতে এগিয়ে আসবে। পাশা পাশি কৃষিতে নতুনত্ব সৃষ্টিতে অবদান রাখবে বৃক্ষবাড়ি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফালগুনী হামিদ দম্পতি করোনা পজিটিভ হয়ে হাসপাতালে

বিনোদন ডেস্ক: করোনা পজিটিভ হলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদ এবং বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি, অভিনয়শিল্পী-নির্মাতা ফালগুনী হামিদ দম্পতি।

শুক্রবার বছরের শেষদিন (৩১ ডিসেম্বর) দুজনেই ভর্তি হন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু খবরটি নিশ্চিত করেন।

বাবু বলেন, ‘বছরের প্রথমদিনে খবরটি পেয়ে মনটা বিষণ্ন হলো। আশার কথা, তাঁরা দু’জনেই জটিলতা মুক্ত আছেন। চিকিৎসকদের মনিটরে আছেন। আশা করছি, শিগগিরই দুজনেই নেগেটিভ ফল নিয়ে বাসায় ফিরবেন।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আবার আসছে শৈত্যপ্রবাহ, কমছে রাতের তাপমাত্রা

দেশের খবর: আবারও নামতে শুরু করেছে তাপমাত্রা। ইতোমধ্যে দেশের কয়েকটি এলাকায় শৈত্যপ্রবাহ বইতে শুরু করেছে। আগামী দুদিনে এটি আরও এলাকায় ছড়িয়ে পড়তে পারে। বিশেষ করে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগ এবং শ্রীমঙ্গলের তাপমাত্রা বেশি নামতে পারে। এরমধ্যে আবার কিছু এলাকায় তাপমাত্রা নামতে পারে ৬ ডিগ্রি সেলসিয়াসে।

শনিবার (১ জানুয়ারি) আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ইতোমধ্যে অনেক এলাকায় শৈত্যপ্রবাহ বইছে। এটি আরও এলাকায় ছড়াবে। বিশেষ করে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে এটি বিস্তার লাভ করতে পারে। প্রথমে মৃদু হলেও পরে তাপমাত্রা আরও কিছুটা কমে মাঝারি আকারে বইতে পারে শৈত্যপ্রবাহ।

এদিকে, আবহাওয়া অধিদফতর জানায়, পঞ্চগড় ও মৌলভীবাজার জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে ও বিস্তার লাভ করতে পারে।

তারা আরও জানায়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে, ডিসেম্বর মাসের দীর্ঘ মেয়াদি পূর্বাভাসে বলা হয়, জানুয়ারি মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসে দেশে ২ থেকে ৩টি মৃদু অর্থাৎ ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস অথবা মাঝারি অর্থাৎ ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। যার মধ্যে ২টি তীব্র অর্থাৎ ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে। এছাড়া এ মাসে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদ-নদী অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা এবং অন্য এলাকায় হালকা বা মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে।

শনিবার (১ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ৪। যা গত সপ্তাহে ছিল গড়ে ১১ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ১৫ দশমিক ৬, ময়মনসিংহে ১৪, চট্টগ্রামে ১৬ দশমিক ৬, সিলেটে ১৪ দশমিক ২, রাজশাহীতে ১৩ দশমিক ৪, রংপুরে ১৩, খুলনায় ১৪ দশমিক ৮ এবং বরিশালে ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় করোনার বুস্টার ডোজ দেওয়া শুরু

আসাদুজ্জামান: সাতক্ষীরায় করোনা প্রতিরোধে বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে।

শনিবার সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালে এই টিকা দেওয়া কার্যক্রম শুরু হয়।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৩শ ও সদর হাসপাতালে ২শ জন করে মোট ৫শ জনকে পরিক্ষা মুলকভাবে প্রতিদিন এই বুস্টার ডোজ দেয়া হবে। ষাটোর্দ্ধ ও ফ্রন্ট লাইনের ব্যক্তিরা বুস্টার ডোজ নিতে পারবেন ম্যাসেজ পাওয়ার ভিত্তিতে।

সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মুহাম্মদ হুসাইন শাফায়াত জানান, বর্তমানে সাতক্ষীরায় এ্যাস্ট্রেজেনিকার ৭০ হাজার বুস্টার ডোজ রয়েছে। এছাড়াও সিনোভেক এর ৮০ হাজার ডোজ রয়েছে। জেলায় বর্তমান জন সংখ্যার হারে ৪৫ ভাগ মানুষকে প্রথম ডোজ ও ৩৫ ভাগ মানুষকে দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে। বাকিদের প্রথম ও দ্বিতীয় ডোজ চলমান থাকবে।

একই সাথে চলবে বুস্টার ডোজ। প্রতিটি কেন্দ্রে এখন থেকে ৩টি স্থানে টিকা কার্যক্রম চলমান থাকবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
কা‌লিগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকে‌লে নাজিমগঞ্জ বাজারে অস্হায়ী কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালনের অা‌য়োজন করা হয়। উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহাবুবর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপ‌জেলা জাতীয় প‌ার্টির যুগ্ম সম্পাদক মাস্টার আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক ‌শেখ সাদেকুর রহমান, জাতীয় পা‌র্টির নেতা এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্ছু,
সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এসএম, নাসির উদ্দিন,  ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা ছাত্রসমাজের সভাপতি নুর ইসলাম বাবু, পার্টির নেতা আবদুল কাদের প্রমুখ। প্রতিষ্ঠা বা‌র্ষিকীর অা‌লোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় পার্টি যেদিকে যায়, দেশের রাজনীতিও সেদিকে যায়। দলটি যতদিন রাষ্ট্র ক্ষমতায় ছিল তখন শান্তি ও সমৃদ্ধির রাজনীতি করেছে। বেশিরভাগ সময় বিরোধী দলে থেকে গণতন্ত্র ও দেশের স্বার্থে কাজ করেছে। আগামীতে জাতীয় পার্টির সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। এজন্য আমাদের ঐক্যবদ্ধ থেকে দলকে সামনে এগিয়ে নিতে হবে। অনুষ্ঠানে জাতীয় পার্টির নেতৃবৃন্দসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম‌্যান প্রয়াত পল্লীবন্ধু হুসাইন মুহাম্মাদ এরশাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাবুলিয়ায় পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তিতে অবৈধভাবে ভবন নির্মাণের অভিযোগ !

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়নের বাবুলিয়া এলাকায় পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তি অবৈধভাবে দখল করে গ্রেডবীম ঢালাই করে ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে পানি উন্নয়ন বোর্ডের কাছে অভিযোগ দায়ের করেও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
জানা গেছে, বাবুলিয়া গ্রামের মৃত মহাদেব ঘোষের পুত্র রমেশ চন্দ্র মাস্টার পানি উন্নয়ন বোর্ডের জমিতে অবৈধভাবে ভবন নির্মাণ শুরু করেন। জমির উপর দিয়ে অত্র এলাকার পানি দীর্ঘদিন ধরে নিস্কাশিত হয়ে আসছিল। এধরনের ভবন নির্মানের ফলে এলাকাবাসী জলাবদ্ধতার কবলে পড়বে বলে জানিয়েছেন তারা। যাতে নির্মাণ কাজ মানুষের চোখে না পড়ে সে কারনে রমেশ বাবু রাস্তার ধারে টিন দিয়ে ঘিরে ভিতরে নির্মান কাজ চালিয়ে যাচ্ছেন। পানি উন্নয়ন বোর্ড থেকে একটি নোটিশ দেওয়া হলেও তিনি তা অগ্রাহ্য করে নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন।
স্থাপনা নির্মাণকারী রমেশ চন্দ্র মাস্টার বলেন, আমি কোন ভবন নির্মাণ করছি না। দোকান নির্মাণ হবে। পানি উন্নয়ন বোর্ডের কিছু জমি পড়লেও পড়তে পারে। পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বিষয়টি জানেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা তো লিখিত কোন অনুমতি দিতে পারবে না। তবে তারা বিষয়টি জানেন।
এদিকে পানি উন্নয়নের বোর্ডের সাবেক সার্ভেয়ার বলেন, আমি অফিস কর্তৃপক্ষকে বলেছি। কিন্তু তারপর থেকে রমেশ বাবু টিন দিয়ে ঘিরে ভিতরে তার নির্মান কাজ চালিয়ে যাচ্ছেন।
এবিষয়ে পানি উন্নয়ন বোর্ড-১ এর এসডিও দিপংকর বাবু বলেন, কে নির্মাণ করছে সেটি আমি জানি না। তবে এধরনের একটি অভিযোগ হাতে এসেছে। আমি থানায় অভিযোগ করার জন্য সহকারীকে বলেছি। থানায় অভিযোগ করা হয়েছে। রবিবার এবিষয়ে থানা পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাশেমপুর বাইপাস বায়তুন নুর জামে মসজিদ নির্মাণ কাজ উদ্বোধন

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরা সদর উপজেলার কাশেমপুর বাইপাস বায়তুন নুর জামে মসজিদ (নতুন) নির্মাণ কাজ উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধায় কাশেমপুর বাইপাস সড়ক শোকর আলী ইটভাটা সংলগ্ন দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে কাশেমপুর বাইপাস বায়তুন নুর জামে মসজিদ নির্মাণ বাস্তবায়ন কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশেমপুর এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শোকর আলী, আলহাজ্ব শহিদুল ইসলাম, আলহাজ্ব আব্দুল আজিজ সরদার, শেখ নজরুল ইসলাম, আব্দুল হামিদ সরদার, রেজাউল সরদার, ইদ্রিস আলী, আব্দুল কদ্দুস গাজী, তরিকুল ইসলামসহ আরো অনেকে অতিথি বৃন্দ। দোয়া মাহফিলে কুরআন হাদিসে প্রধান বক্তা হিসেবে পেশ করেন সদর থানার জামে মসজিদ খতিব মাও মাহমুদুল হাসান মাহমুদী।

বিশেষ বক্তা হিসেবে কুরআন হাদিসে পেশ করেন জালালাবাদ মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষক মাও আব্দুল্লাহ বিন আব্দুল হালিম আল হাফী, মফিজুল ইসলাম, হাফেজ মুস্তাফিজুর রহমান প্রমূখ। দোয়া মাহফিল পরিচালনা করেন সাতক্ষীরার ভুমি অফিস সহকারী জিএম আশরাফুজ্জামান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ২৫পিস সোনার হারসহ এক ব্যক্তি আটক

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার কাকডাঙ্গায় ২৫পিস সোনার হারসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। শুক্রবার রাতে সীমান্তের কাকডাঙ্গা গ্রামের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। আটক হুমায়ুন কবির কলারোয়া থানার কেড়াগাছি গ্রামের বাসিন্দা। বাংলাদেশে পাচারের জন্য সোনার গহনাগুলো ভারত থেকে নিয়ে আসা হয়।
৩৩বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান,রাতে কাকডাংগা সীমাšে Íবিজিবি’র টহল চলছিল। মোটর সাইকেলে হুমুায়ুন কবির সোনার গহনা নিয়ে বাংলাদেশের ভেতরে প্রবেশ কালে টহল দলতাকে তল্লাশি করে। এসময় তার কাছ থেকে সোনার হার জব্দ করা হয়। হার গুলোর মুল্য প্রায় ২৩ লাখ টাকা। আটককৃত আসামী হুমায়ুন কবিরকে মামলা দিয়ে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে এবং সোনার হার সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমাকরা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest