সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেনসাতক্ষীরা সদরে ইউনিটি গ্রুপের ‘বিজনেস অপরচুনিটি’ সম্মেলন অনুষ্ঠিতসাংবাদিক সুজন ওসুজয়ের মায়ের ইন্তেকাল:প্রেসক্লাবের শোকশ্যামনগরে প্রতিপক্ষের দায়ের কোপে আহতের একদিন পর এক ব্যক্তির মৃত্যুকপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা: ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবিসাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের ৬৮টি খালে বিভিন্ন মাত্রায় বিষ প্রয়োগের তথ্য গবেষণায় উঠে এসেছেসাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল,প্রেসক্লাবের শোকঅসুস্থ ওয়ার্ড বিএনপি সভাপতি আমিরুল ইসলামকে হাসপাতালে দেখতে গেলেন জেলা কৃষক দল নেতা রবিতালার ধানদিয়ায় ত্রাস সৃষ্টি করে ২লক্ষ টাকা মূল্যের গাছ কাটার অভিযোগ

কলারোয়ায় ভোগদখলীয় পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা ও জমির ধান কাটতে না দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরার কলারোয়ার জয়নগরে কোন ওয়ারেশ না হয়েও
স্থানীয় ইউপি চেয়ারম্যানের ইন্ধনে দীর্ঘদিনের ভোগদখলীয় পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা ও জমির ধান কাটতে না দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন
অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, উপজেলার জয়নগর গ্রামের মৃত অমূল্য মন্ডলের কন্যা ভুক্তভোগী তরঙ্গ রানী মন্ডল।

তিনি তার লিখিত বক্তবে বলেন, আমার পিতা স্বর্গীয় অমূল্য মন্ডল ১৯৭৫ সালে
মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর আমার মা গীতা রানী একই এলাকার মৃত কাশেম সরদারের বাড়িতে কাজ করতেন। স্বামী না থাকায় কাশেম সরদার জোরপূর্বক আমার
মাকে ব্যবহার করেন।

একপর্যায়ে আমার মায়ের গর্ভে কাশেম সরদারের ঔরষে একটি পুত্র সন্তান জন্ম গ্রহণ করে। পরবর্তীতে ওই পুত্র উত্তম মন্ডলের পিতৃ পরিচয় নিয়ে নানা সমস্যার সৃষ্টি হয়। আমার মা জীবিত থাকা অবস্থায় কোন দিন
উত্তম নিজেকে অমূল্য মন্ডলের সন্তান হিসেবে পরিচয়ও দিতো না। অথচ আমার মায়ের মৃত্যুর পর পর সম্পদ লোভী উত্তম আমার পিতার ওয়ারেশ দাবি করে আমার
পিতার সম্পদের ভাগ নেওয়ার চেষ্টা করে। এনিয়ে বিভিন্ন দপ্তরের তদন্তে প্রমানিত হয়েছে যে, উত্তম মন্ডল আমার পিতা অমূল্য মন্ডলের সন্তান না।
এমনকি একাধিক দপ্তরে আমার পিতা অমূল্য মন্ডলের একমাত্র ওয়ারেশ হিসেবে
আমাকে অর্থ্যাৎ আমার নামই উঠে এসেছে। কিন্তু দীর্ঘ কয়েক বছর পর এখন উত্তম
মন্ডল জাল জালিয়াতি করে ভোটার আইডি (যার আইডি নং- ৮৬৬২৫৫১৮৭১, জন্ম তারিখ
২২/০৭/১৯৮৯) কার্ডে পিতার নামের স্থলে অমূল্য মন্ডলের নাম সংযুক্ত করেছে।
বিশেষ করে জয়নগর ইউপির প্রয়াত চেয়ারম্যান তপন সাহার স্ত্রী বিশাখা সাহার পক্ষ নিয়ে গত ইউপি নির্বাচনে তার পক্ষে কাজ করে উত্তম মন্ডল। নির্বাচনে বিশাখা তপন সাহা বিজয়ী হওয়ার পর থেকেই উত্তম উক্ত চেয়ারম্যানের ইন্ধনে
ভাড়াটিয়া বাহিনীর লোকজন নিয়ে আমার পৈত্রিক সম্পত্তি যার জে এল নং ১১৪,
খতিয়ান নং ১১২৫,ম দাগ নং ১৪৩, জমির পরিমান ৮২ শতক এর মধ্যে ধান লাগানো ৫৮
শতক সম্পত্তি জবর দখলের ষড়যন্ত্র শুরু করে। এমনকি আমার সন্তানদের লাগানো
ধানও জোরপূর্বক কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করে ওই পিতৃ পরিচয়হীন উত্তম মন্ডল। কিন্তু অন্ধের মত ইউপি চেয়ারম্যান বিশাখা তপন সাহা উত্তমের এ অনৈতিক দাবির সাথে একমত পোষন করে বার বার পুলিশ পাঠিয়ে আমাদের হয়রানিসহ আমার সন্তানদের পরিশ্রমের ফসল ধান কাটতে না দিয়ে জমিতে ফেলেই নষ্ট করেছে।
এতে আমার দরিদ্র সন্তানরা মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছে।

এবিষয়ে উপজেলা কৃষি অফিসার, পুলিশ সুপার, কলারোয়া থানার ইনচার্জ ও উপজেলা নির্বাহী
অফিসারকে অবগত করলে তারা সকলেই আমাদেরকে ধান কেটে নেওয়ার পরামর্শ দেন।
কিন্তু গত ০১/১১/২০২১ তারিখে উক্ত সম্পত্তিতে ধান কাটতে গেলেই চেয়ারম্যান বিশাখা তপন সাহার ইন্ধনে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি প্রশাসনের কোন প্রকার আইনগত অনুমতি ছাড়াই বেআইনিভাবে বাধা সৃষ্টি করেন এবং আমার
সন্তানদের মারপিট করে গুরুতর আহত করেন। সে সময় স্থানীয়রা আমাদের উদ্ধার
করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এঘটনায় আমরা একটি
মামলাও দায়ের করি। এরপরও উক্ত উত্তম মন্ডলকে অন্ধের মত ইন্ধন দিয়ে যাচ্ছে
চেয়ারম্যান বিশাখা তপন সাহা। চেয়ারম্যানের দাপটে উত্তমসহ স্থানীয় কতিপয়
প্রভাবশালী ব্যক্তি আমার সন্তানদের খুন জখমসহ বিভিন্ন ভাবে হুমকি ধামকি
প্রদর্শণ করে যাচ্ছেন।

বর্তমানে আমার সন্তানসহ আমার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছে। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় উক্ত উত্তম মন্ডল ও ইউপি চেয়ারম্যানের কবল থেকে তার পৈত্রিক সম্পত্তির রক্ষার জন্য সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি সদরে চেয়ারম্যান প্রার্থী ঢালী সামছুল’র নির্বাচনী জনসভায় মানুষের ঢল

নিজস্ব প্রতিনিধি : আগামী ৫ই জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস প্রতিকের চেয়ারম্যান প্রার্থী ঢালী মো. সামছুল আলমের শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

এ জনসভায় আশাশুনি সদরের বিভিন্ন ওয়ার্ড থেকে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে আনারস প্রতিকের সমর্থন দেন।

সোমবার (৩ জানুয়ারি ) বিকালে আশাশুনি সদরের মাদারদীঘি চত্বরে শেষ এ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন ঢালী মো. সামছুল আলম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৪নং ওয়ার্ড আ’লীগ ও সুলতানপুর সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর  কম্বল বিতরণ

নিজস্ব প্রতিনিধি : সুলতানপুর ক্লাব মাঠে অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (৩ জানুয়ারি) বিকালে ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে এবং সুলতানপুর সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর সহযোগিতায় ২৫০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

পৌরসভার ০৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুল হক চঞ্চলের সভাপতিত্বে অতিথি হিসেবে শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শেখ সাহিদ উদ্দিন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সুলতানপুর সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর সভাপতি শেখ আনছার আলী, খন্দকার আরিফ হাসান প্রিন্স,

আব্দুর রশীদ, সাজু প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পৌরসভার ০৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন। অনুষ্ঠানে জানানো হয়, প্রতি বছরের মতো এবারও শীত মৌসুমে অত্র এলাকার দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।

তীব্র শীতে কম্বল পেয়ে খুশি শীতার্তরা। এসময় সুলতানপুর সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জের বিতর্ক প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত

কা‌লিগঞ্জ প্রতি‌নি‌ধি: মুজিব শতবর্ষ, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কা‌লিগ‌ঞ্জে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় মৌতলা বিদ্যালয়ের হলরুমে ‘তথ্যপ্রযুক্তির অবাধ ব্যবহারই শিক্ষাক্ষেত্রে কুফল ডেকে আনছে’- পক্ষে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন মৌতলা মাধ্যমিক বিদ্যালয় ও বিপক্ষে অংশগ্রহণ করেন সম্মিলিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
অনুষ্ঠা‌নে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু।

ম্যানেজিং কমিটির সভাপতি আশেক মেহেদীর সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগিতা শেষে বিজয়ের মাঝে পুরস্কার বিতরণ করেন লেফটেন্যান্ট কর্নেল আলমগীর ইকবাল। তি‌নি ব‌লেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশা-পাশি সৃজনশীল প্রতিভা বিকাশে কবিতা আবৃতি, বিতর্ক প্রতিযোগিতা, সাহিত্য-সাংস্কৃতি উপযোগিতায় সকলকে এগিয়ে আসতে হবে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠা‌নে আরো বক্তব্য রাখেন বিদ‌্যাল‌য়ে সহকারী প্রধান শিক্ষক শেখ সেলিম হোসেন। বিতর্ক প্রতিযোগিতায় বিচারক ছিলেন প্রেসক্লা‌বের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, বাচিকশিল্পী সাহিত্য ভঞ্জ চৌধুরী, সহকারী শিক্ষক আনারুল ইসলাম। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন সাহিত্য ভঞ্জ চৌধুরী, শারমিন আহমেদ এশা। সঙ্গীত পরিবেশন করেন নিবিড় মেহেদী শুভ। বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় সম্মিলিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও রানারআপ হয় মৌতলা মাধ্যমিক বিদ্যালয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কালিগঞ্জ প্রত‌ি‌নি‌ধি: কালিগঞ্জের ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের নব‌নির্বা‌চিত চেয়ারম‌্যান নাজমুল হাসান সাঈম বলেছেন, জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়‌তে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা নিরলস ভাবে কাজ ক‌রে যা‌চ্ছেন। আমিও চাই মাননীয় প্রধানমন্ত্রীর হাত‌কে শ‌ক্তিশালী কর‌তে। আপনাদের ভালোবাসায় বিপুল ভোটের মাধ্যমে আমি নির্বাচিত হয়েছি। সকলে মিলে ভাড়াশিমলা ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।

পুর্বনারায়নপুর শীতলাতলা যুব সং‌ঘের উ‌দ্যো‌গে র‌বিবার রাত সা‌ড়ে ৮টায় ম‌ন্দির সংলগ্ন মা‌ঠে সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শীতলাতলা যুব সং‌ঘের সভাপ‌তি ‌নির্মল অ‌ধিকারীর সভাপ‌তি‌ত্বে ও সদস‌্য কা‌র্ত্তিক সরকা‌রের প‌রিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ৯নং ওয়া‌র্ডের নব‌নির্বা‌চিত ইউ‌পি সদস‌্য বরুণ কুমার ঘোষ, সংর‌ক্ষিত ওয়ার্ড সদস‌্য মৌসুমী খাতুন, সাংবা‌দিক এসএম, আহম্মাদ উল‌্যাহ বাচ্চু, সমাজসেবক শেখ হাসিনা প্রমুখ। শীতলাতলা যুব সং‌ঘের সাধারণ সম্পাদক ফজলুল ক‌রিমের সা‌র্বিক তত্ত্বাবধানে সংবর্ধনা অনুষ্ঠান শেষে গভীর রাত পর্যন্ত মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা থানায় ৪ জন আসামী গ্রেফতার

দেবহাটা ব্যুরোঃ দেবহাটা থানা পুলিশে বিশেষ অভিযানে। সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এসএম জামিল আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ এর নেতৃত্বে।

দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা কালে ইং ০৩/০১/২০২১ তারিখ, এসআই (নিঃ) সৈয়দ মোবাশ্বের আলী, এএসআই(নিঃ) এসএম মোজাম্মেল, এএসআই (নিঃ) আকিদুল ইসলাম, এএসআই (নিঃ) মোজাহিদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় দেবহাটা থানার বিভিন্ন এলাকা হইতে নাঃ শিঃ ৫১০/২১ এর আসামী ১। মোঃ শহিদুল ইসলাম, পিতা-মৃত মোবারক আলী, সাং-কোঁড়া, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরা। জিআর ০৫/১৮(দেব:) এর আসামী ২। মোঃ রজব আলী মোল্ল্যা, পিতা-মোঃ শফিকুল ইসলাম, সাং-দক্ষিন পারুলিয়া, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরা। পারি:জারী ০৬/২১ এর আসামী ৩। শুওকাত আলী গাজী, পিতা-মৃত হামিজুদ্দীন গাজী, সাং-বেজুর আটি, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরা। সিআর ২০১/২১ (কালি:) এর আসামী ৪। মোঃ রহমত আলী, পিতা-মোঃ জামাল উদ্দীন তরফদার, সাং-উত্তর নাংলা, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাদের গ্রেফতার করিয়া ইং-০৩/০১/২০২২ তারিখ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় দুই সাংবাদিকের মৃত্যুতে যে ক্ষতি হয়েছে তা পূরণ হবার নয় —  নজরুল ইসলাম

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেছেন, খ্যাতিমানদের কখনও মৃত্যু হয়না, তারা তাদের কর্মের মাঝে বেঁচে থাকবেন। বীর মুক্তিযোদ্ধা অরুন ব্যানার্জী সাংবাদিকতা, আইনজীবী, শিক্ষাকতা সবখানেই ছিলেন সফল। তিনি ছিলেন নির্লোভ, প্রজ্ঞাবান ও জ্ঞানী মানুষ তারমতো মানুষ এই যুগে বিরল। তিনি আমাদের প্রগতিশীল রাজনীতিবীদের অবিভাবক ছিলেন।

একইভাবে সাতক্ষীরা অন্যতম সফল উদ্যোক্তা একেএম আনিছুর রহমান ছিলেন একজন নান্দনিক সৃষ্টিশীল মানুষ। তিনি তার স্বমহিমায় সাতক্ষীরাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তিনি অল্প সময়ে যেসব প্রতিষ্ঠান বিনির্মান করেছেন তা কেউ স্বপ্নেও ভাবেননি। তার মত পৃষ্টষোষককে হারিয়ে সাতক্ষীরার অপূরনীয় ক্ষতি হয়েছে। এমন ব্যাক্তিদ্বয় তারা তাদের কর্মের মাঝে থাকবেন।
বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর সাতক্ষীরা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা এড. অরুন ব্যানার্জী ও সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা’র সম্পাদক ও প্রকাশক একেএম আনিছুর রহমানের শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তাদের মৃত্যুতে সাতক্ষীরায় যে শুন্যতা তৈরী হয়েছে তা কোনোভাবেই পূরন হবার নয়। তারা ছিলেন স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত।

সোমবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত শোক সভায় প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপীর সভাপতিত্বে ও সাতক্ষীরা সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যাণার্জি, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জি.এম নুর ইসলাম, প্রেসক্লাবের সহ-সভাপতি ও সাতনদী’র সম্পাদক হাবিবুর রহমান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান, মোস্তাফিজুর রহমান উজ্জল, মোজাফফর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল জলিল,

সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, প্রেসক্লাব সদস্য গোলাম সরোয়ার, মনিরুল ইসলাম মনি, আমিনুর রশিদ, হাফিজুর রহমান মাসুম, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার ভারপ্রাপ্ত সম্পাদক সম্পাদক এ.কে.এম খালিদুর রহমান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন,

প্রেসক্লাবের কার্যনির্বাহি কমিটির সদস্য মাছুদুর জামান সুমন, সাংবাদিক এবিএম মোস্তাফিজুর রহমান, আসাদুজ্জামান, কামরুল হাসান, শাকিলা ইসলাম জুঁই, আব্দল আলিম, মাহফিজুৃল ইসলাম আক্কাস, হাফিজুর রহমান, মেহেদী আলী সুজয়, শহিদুল ইসলাম, ফয়জুল হক বাবু, এম.বেলাল হোসাইন, এস.এম রেজাউল ইসলাম, জিএম শহিদুল ইসলাম, মীর মোস্তফা আলী, রাহাত রাজা, রেজাউল ইসলাম, মাহমুদ হাসান, সাদিকুর রহমান, আব্দুর রহিম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলার শিবপুর ইউপি চেয়ারম্যান সাংবাদিক আবুল কালাম আজাদ, সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়শনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, স.ম মশিউর রহমান ফিরোজ,

জাতীয় বক্সার আফরা খন্দকার প্রাপ্তি, জেলা মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তহমিনা ইসলামসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। উলেখ্য ঃ প্রয়াত সাংবাদিক একেএম আনিছুর রহমান গত ১৬ ডিসেম্বর ২০২১ তারিখে দুবাই এর একটি হাসপাতালে মারা যান এবং প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক এডভোকেট অরুন ব্যানার্জী গত ২০ ডিসেম্বর ২০২১ তারিখে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রথম আইটেম গানেই সামান্থার বিশ্বরেকর্ড

বিনোদন ডেস্ক: ক্যারিয়ারে দুর্দান্ত সময় পার করছেন দক্ষিণের তারকা অভিনেত্রী সামান্থা রুথপ্রভু। একের পর এক কাজ দিয়ে বাজিমাত করছেন ৩৪ বছর বয়সী এই তারকা। সিনেমা, ওয়েব কনটেন্টের পাশাপাশি এবার আইটেম গার্ল হয়েও মাতিয়েছেন তিনি।

সম্প্রতি মুক্তি পেয়েছে আল্লু অর্জুনের সিনেমা ‘পুষ্পা’। এ ছবিতে ‘ও আন্তাভা’ শিরোনামের আইটেম গানে কোমর দুলিয়েছেন সামান্থা। গত ১৮ ডিসেম্বর ইউটিউবে প্রকাশ পেয়েছে গানটি।

প্রকাশের পর থেকেই এটি ঝড় তুলেছে দুনিয়াজুড়ে। ফলে সামান্থা অভিনীত আইটেম গানটি বিশ্বের সেরা ১০০ মিউজিক ভিডিওর তালিকায় সবার ওপর ঠাঁই করে নিয়েছে! বিস্ময় করা তথ্যই বটে।

গত ২৬ ডিসেম্বর ইউটিউব তাদের ভিডিও স্ট্রিমিং ওয়েবসাইটে ‘বিশ্বের সেরা ১০০ মিউজিক ভিডিও’র তালিকা প্রকাশ করেছে, যা শ্রোতাদর্শকের মতামতের ওপর ভিত্তি করে নির্ধারণ করা হয়েছে। সে তালিকায় শীর্ষে রয়েছে ‘ও আন্তাভা’।

সামান্থার এই লিরিক্যাল ভিডিওটি ইউটিউবে এখন পর্যন্ত দেখা হয়েছে ৪ কোটিরও বেশিবার।

তামিল, তেলেগু ভাষার পাশাপাশি হিন্দিতেও প্রকাশ পেয়েছে ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ গানটি। হিন্দি সংস্করণটিতে কণ্ঠ দিয়েছেন কণিকা কাপুর। লিখেছেন রাকীব আলম।

গানটিতে সুর করেছেন দেবী শ্রী প্রসাদ। তেলেগু ভাষার সংস্করণটি এ তালিকায় তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest