সর্বশেষ সংবাদ-
দেবহাটায় দুর্গাপূজার নবমীতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলমআশাশুনিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজসাতক্ষীরায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন সাবেক মেয়র চিশতিউপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ: চারা রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের অঙ্গীকারপ্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মানতে পারছেন না শ্যামনগরের বিএনপি নেতা আদম আলীএখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরের

সব্যসাচী আবৃত্তি সংসদের বার্ষিক সাধারণ সভা

শনিবার সন্ধ্যায় ম্যানগ্রোভ সভাকক্ষে সব্যসাচী আবৃত্তি সংসদের বার্ষিক সাধারণ সভা ২০২১ অনুষ্ঠিত হয়েছে। সংসদের সভাপতি হেনরী সরদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তালা-কলারোয়া-০১ আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সংসদের উপদেষ্টা প্রখ্যাত ভাষাবিদ ও গবেষক কাজী মুহম্মদ অলিউল্লাহ।

সভায় সংসদের বার্ষিক কার্যক্রম প্রতিবেদন, হিসাব পেশ, আগামী কর্মপরিকল্পনা, বাজেট ইত্যাদি অনুমোদিত হয়।

শেষে একটি সাবজেক্ট কমিটি প্রস্তাবমত সর্ব সম্মতিক্রমে আগামী ৩ বছরের জন্য নি¤œরূপ কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়।

সভাপতি – হেনরি সরদার, সহ-সভাপতি – আবু আফফান রোজ বাবু, শুভ্র আহমেদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ছট্টু, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুমার বিশ^াস, অর্থ সম্পাদক নাজমুল হক পল্টু, ব্যবস্থাপনা সম্পাদক সপ্না চক্রবর্তী, দপ্তর সম্পাদক আমিনুর রহমান কাজল, সদস্য নাজমুল হাসান,

দিলরূবা বেগম, স ম তুহিন। সভায় সীমিত আকারে ছোট্ট সোনামনিদের পরিবেশনায় আবৃত্তি পরিবেশন করা হয়। সমগ্র সভাটি পরিচালনা করেন, সংসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ছট্টু। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পীরগঞ্জে সহিংসতার হোতা র‍্যাবের হাতে আটক ছাত্রলীগ নেতা সৈকত বহিষ্কার

রাজনীতির খবর : রংপুরের পীরগঞ্জের মাঝিপাড়ায় সহিংসতার ঘটনায় র‍্যাবের হাতে গ্রেপ্তারের মো. সৈকত মণ্ডল ছাত্রলীগ করতেন বলে জানা গেছে। তবে গ্রেপ্তার হওয়ার আগেই তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে বলে দাবি করেছে রংপুর মহানগর ছাত্রলীগ।

সৈকত মণ্ডল কারমাইকেল কলেজ ছাত্রলীগের দর্শন বিভাগের সহ-সভাপতি ছিলেন। শুক্রবার সৈকত ও রবিউলকে রংপুর থেকে আটক করে র‌্যাব। এর আগেও বিভিন্ন সময় সাম্প্রদায়িক উসকানিমূলক পোস্ট দেওয়ায় তার ওপর ক্ষুব্ধ ছিল ছাত্রলীগের সাধারণ নেতা-কর্মীরা।

গ্রেপ্তারের পর শনিবার র‌্যাব সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, সৈকত মণ্ডল পীরগঞ্জের মাঝিপাড়ার হিন্দু পল্লিতে সহিংসতার ঘটনায় অন্যতম হোতা।

রংপুর মহানগর ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক শেখ আসিফ হোসেন জানান, গত ১৮ অক্টোবর মাঝিপাড়ায় ঘটনায় সরাসরি অংশ নেওয়ার প্রমাণ পাওয়ায় কারমাইকেল কলেজের দর্শন বিভাগ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে সৈকত মণ্ডলকে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় কারমাইকেল শাখা ছাত্র লীগের সহসভাপতি তানজিরুল ইসলামকেও বহিষ্কার করে ছাত্রলীগ।

কারমাইকেল কলেজের সাধারণ শিক্ষার্থী ও সংগঠনের সাধারণ নেতাকর্মীর জানান, দর্শন বিভাগের চূড়ান্ত বর্ষের ছাত্র সৈকত মণ্ডল আগে থেকেই সাম্প্রদায়িক মনোভাবাপন্ন। আগেও তার ফেসবুক থেকে ধর্মীয় উসকানিমূলক পোস্ট দেওয়ায় সহপাঠীরা ক্ষুব্ধ ছিল।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার প্রধান কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘সৈকত মণ্ডলই এ ঘটনার হোতা। শুক্রবার রাতে টঙ্গী থেকে সৈকত ও তার সহযোগী রবিউল ইসলামকে গ্রেপ্তার করেছে র‌্যাব।’

খন্দকার আল মঈন বলেন, ‘গ্রেপ্তারকৃতরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে অরাজকতা তৈরি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের লক্ষ্যে হামলা-অগ্নিসংযোগ ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার এবং মাইকিং করে হামলাকারীদের জড়ো করেন বলে জানিয়েছেন। গ্রেপ্তার সৈকত সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক, বিভ্রান্তিকর ও মিথ্যাচারের মাধ্যমে স্থানীয় জনসাধারণকে উত্তেজিত করে তোলেন। এ ছাড়া তিনি ওই হামলা ও অগ্নিসংযোগে অংশগ্রহণে জনসাধারণকে উদ্বুদ্ধ করেন।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জনতা ব্যাংকে স্বয়ংক্রিয় চালান পদ্ধতি চালু : সাতক্ষীরায় রোড শো

আসাদুজ্জামান : গ্রাহকদের সুবিধার্থে স্বয়ংক্রিয় চালান পদ্ধতির মাধ্যমে সরকারি সকল প্রকার ট্রেজারি চালানের টাকা তাৎক্ষণিকভাবে এখন থেকে জনতা ব্যাংকের সকল শাখায় জমা নেয়া হচ্ছে মর্মে জনসাধারণকে অবহিত করণের লক্ষ্যে সাতক্ষীরায় বর্ণাঢ্য রোড শো অনুষ্ঠিত হয়েছে।

জনতা ব্যাংক সাতক্ষীরা এরিয়া অফিসের আয়োজনে শনিবার বেলা ১১ শহরের নিউমার্কেট মোড় থেকে রোড শো-টি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। রোড শো’র নেতৃত্ব দেন, জনতা ব্যাংক সাতক্ষীরা এরিয়া অফিসের ডি.জি.এম হামিদুল হক ও এ.জি.এম রুকনুজ্জামান। এ সময় রোড শোতে সাতক্ষীরার সকল শখার ব্যবস্থাপক ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

রোড শোতে বক্তারা বলেন, গ্রাহকদের সুবিধার্থে স্বয়ংক্রিয় চালান পদ্ধতির মাধ্যমে পাসপোর্ট ফি, আয়কর, ভ্যাট, শুল্ক, সারচার্জসহ সকল প্রকার ট্রেজারি চালানের টাকা এখন থেকে তাৎক্ষণিকভাবে জনতা ব্যাংকের সকল শাখায় জমা নেয়া হবে। এর মধ্য দিয়ে জনতা ব্যাংক গ্রাহক সেবায় আরো একধাপ এগিয়েছে বলে তারা দাবি করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের বিশেষ বর্ধিত সভা

নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সাতক্ষীরা জেলা শাখার বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ অক্টোবর) বেলা ১১ টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ মারুফ হাসান মিঠুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী’র সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দীন, প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম,

বিশেষ বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাকিল আহম্মেদ জুয়েল(বাবু), বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের উপ-প্রশিক্ষণ ও কর্মশালা বিষয়ক সম্পাদক ওয়াহেদুল ইসলাম খান সজীব।

এর আগে সভায় আগত নেতৃবৃন্দকে জেলা স্বেচ্ছাসেবকলীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সভায় জেলার কালিগঞ্জ,শ্যামনগর, আশাশুনি, কলারোয়া ও তালা উপজেলা/ইউনিটের কমিটির মেয়াদ না থাকায় এই ৫টি উপজেলার সম্মেলন আগামী ২০২২ সালের জানুয়ারি মাসের মধ্যে সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ ও জেলার অন্তর্গত ৯টি সাংগঠনিক উপজেলার সভাপতি/সাধারণ সম্পাদক/আহ্বায়কবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গৃহীত হয় একই সাথে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের নের্তৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কোমরপুরের ভোটকেন্দ্র সেকেন্দ্রায় স্থানান্তর

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার পারুলিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড দক্ষিন কোমরপুরের ভোটাররা আজীবন ভোটাধিকার প্রয়োগ করে এসেছেন কোমরপুর দাখিল মাদরাসা (৯৮৮) কেন্দ্রটিতে।

সরকারি ওই মাদরাসাটিতে জাতীয়, স্থানীয় ও উপজেলা পর্যায়ের নির্বাচনে প্রতিবারই সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন অনুষ্ঠিত হতো।

কিন্তু এবারই প্রথম আকর্ষিকভাবে কোমরপুর দাখিল মাদরাসা ভোট কেন্দ্রটির নাম তালিকা থেকে সরিয়ে সেখানে নতুন করে সংযুক্ত করা হয়েছে নির্বাচনী এলাকা থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে সেকেন্দ্রায় অবস্থিত একটি রাজনৈতিক মহল নিয়ন্ত্রিত ব্যাক্তি মালিকানাধীন ব্লিস ইন্টারন্যাশনাল স্কুলের নাম।

এতে করে জরাজীর্ণ রাস্তায় পায়ে হেটে ৫ কিলোমিটার দূরের ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগে তীব্র বিড়ম্বনার শিকার হতে হবে ভোটারদের। পাশাপাশি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পাশ কাটিয়ে একটি রাজনৈতিক মহল নিয়ন্ত্রিত ব্যাক্তি মালিকানাধীন স্কুলে ভোটকেন্দ্র স্থাপনের সিন্ধান্ত নেয়ায় সেখানে সুষ্ঠ ভোট গ্রহন সম্পন্ন না হতে পারে বলেও শঙ্কিত কোমরপুরবাসী।

এতে করে ভোটারদের ভোগান্তি ও হয়রানী কমাতে এবং সুষ্ঠ ও শান্তিপূর্ন নির্বাচনের পরিবেশ ফেরাতে ওই রাজনৈতিক মহল নিয়ন্ত্রিত সেকেন্দ্রার ব্লিস ইন্টারন্যাশনাল স্কুলের নাম ভোটকেন্দ্রের তালিকা থেকে বাদ দিয়ে সেখানে পুনরায় কোমরপুর দাখিল মাদরাসা ভোট কেন্দ্রের নামটি পুন: সংযোজনের দাবি জানিয়ে দক্ষিন কোমরপুর বাসীর পক্ষ থেকে সম্প্রতি জেলা নির্বাচন অফিসার বরাবর লিখিত আবেদন জানানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্রীউলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আজিজুর কে অব্যাহতি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শ্রীউলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান কে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে। সাতক্ষীরা জেলা ছাত্রলীগের নির্দেশে ২১ অক্টোবর

আশাশুনি উপজেলা ছাত্রলীগের সভাপতি আসমাউল হুসাইন ও সাধারণ সম্পাদক সৌরভ রায়হান সাদ স্বাক্ষরিত এক পত্রে তাকে অব্যাহতি প্রদান করা হয় এবং ১নং সহ-সভাপতি মারুফ হোসেন কে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়।

উল্লেখ্য: শ্রীউলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান কলেজ ছাত্রী অপহরণ চেষ্টা মামলায় কারাগারে আছেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা ইউপি সচিব সমিতির নির্বাচনে সেরাজুর সভাপতি, কামরুজ্জামান সম্পাদক

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) সাতক্ষীরা জেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

শনিবার (২৩ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির মিলনায়তনে নির্বাচনের ভোট গ্রহণ করা হয়।

এতে মো: সেরাজুর রহমান ৫৯ ভোট পেয়ে সভাপতি এবং মো: কামরুজ্জামান ৬০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত হয়েছেন।

ভোট গ্রহণ শেষে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও শ্যামনগর সদর ইউপি সচিব আমিনুর রহমানের উপস্থিতিতে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির কেন্দ্রীয় সহসভাপতি হাবিবুর রহমান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

এসময় পর্যবেক্ষক হিসেবে কেন্দ্রীয় সহসভাপতি হাবিবুর রহমানের সাথে খুলনা জেলা ইউনিয়ন পরিষদ সচিব সমিতির সভাপতি জিয়ারত হোসেন উপস্থিত ছিলেন।

নির্বাচনে ৭৩জন ভোটারের মধ্যে ৬৪জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে তিনজন ও সাধারণ সম্পাদক পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কুলিয়ার চেয়ারম্যান প্রার্থী আসাদুলের আনন্দ শোভাযাত্রা

দেবহাটা প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে দেবহাটার কুলিয়া ইউনিয়ন পরিষদের নৌকা প্রতিকের মনোনিত প্রার্থী আসাদুল ইসলামের নির্বাচনী মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল থেকে কুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলকায় এ শোভাযাত্রা পদক্ষিণ করে। আগামী ২৮ নভেম্বর ৩য় ধাপে অনুষ্ঠিত দেবহাটা উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই লক্ষে গত শুক্রবার মনোয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। এতে দেবহাটার ৫টি ইউনিয়ন সহ দেশের বিভিন্ন এলাকার নৌকা প্রতিকের মনোনিতদের তালিকা প্রকাশ হয়।

ওই তালিকায় কুলিয়া ইউনিয়নে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলামকে মনোনিত করায় প্রধান মন্ত্রী শেখ হাসিনা, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য আ.ফ.ম রুহুল হক, সাতক্ষীরা জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে এ শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রা চলাকালে বহেরা হাইস্কুল এলাকায় শোভাযাত্রায় যোগ দেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম। এসময় তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আওয়ামী লীগের সভানেত্রী যাকে যোগ্য মনে করেছেন তাকেই মনোনয়ন দিয়েছেন। আমাদের সবার সব কষ্ট, রাগ ভুলে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest