সর্বশেষ সংবাদ-
দেবহাটায় দুর্গাপূজার নবমীতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলমআশাশুনিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজসাতক্ষীরায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন সাবেক মেয়র চিশতিউপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ: চারা রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের অঙ্গীকারপ্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মানতে পারছেন না শ্যামনগরের বিএনপি নেতা আদম আলীএখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরের

সাতক্ষীরা পৌরসভায় অবহিত করণ কর্মশালা

দ্বি-মাসিক সভা কর্মসূচির অবহিতকরণ কর্মশালা পৌরসভার হল রুমে অনুষ্ঠিত হয়েছে। রোববার কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোঃ তাসকিন আহমেদ।

সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ে উপপরিচালক সন্তোষ কুমার নাথ। উক্ত কর্মশালায় পৌরসভার নির্বাহী প্রকৌশলী, বস্তি উন্নয়ন কর্মকর্তাসহ আরো উপস্থিত ছিলেন জিও এনজিওপ্রতিনিধি এবং সিডিসির প্রতিটি কমিউনিটির ২ জন করে সদস্য।

সরকারি সামাজিক সেবাসমূহে দরিদ্র জনগোষ্ঠীর প্রবেশাধিকার বৃদ্ধি এবং সচেতনতা সৃষ্টিতে সাতক্ষীরা সমাজসেবা বিভাগ, সাতক্ষীরা পৌরসভা ও কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটি (সিডিসি) এর মধ্যে যোগাযোগ এবং সহযোগিতা উন্নতিকরণের লক্ষ্যে জিআইজেড এর অর্থায়নে ইউএমআইসিসি/ইউএমএমএল প্রজেক্টের আওতায় সাতক্ষীরা শহর সমাজসেবা ও সাতক্ষীরা পৌরসভার সহযোগিতায় ইসোলভ ইন্ট কর্তৃক কর্মশালার মূল উদ্দেশ্য হলো শহর সমাজসেবা অফিসে এবং প্রকল্পের কর্ম এলাকায় নিয়মিত দ্বি-মাসিক সভা আয়োজনের মাধ্যমে সরকারি সামাজিক সেবাসমূহে দরিদ্র জনগোষ্ঠীর প্রবেশাধিকার বৃদ্ধি এবং সচেতনতা সৃষ্টিতে বিভিন্ন কর্মসূচী অবহিতকরণ ও সভায় অংশগ্রহণকারীরা জানান এই ধরনের সভা নিয়মিত আয়োজন করতে পারলে দরিদ্র কমিউনিটির সদস্যদের সরকারি সেবাসমূহ প্রাপ্তিতে সচেতনতা বৃদ্ধি পাবে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ৮ দলীয় দাড়িয়াবাধা টুর্নামেন্টে ঝাঁপাঘাটের শিরোপা লাভ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার বালিয়াডাঙা যুব কমিটি আয়োজিত আট দলীয় দাড়িয়াবাধা (গাদন) টুর্নামেন্টের ফাইনাল খেলায় কে হারিয়ে দল শিরোপা লাভ করেছে। বরিবার বিকেল সাড়ে চারটা থেকে সাতক্ষীরা সদর উপজেলার বালিয়াডাঙা ঈদগাহ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

রবিবার সেমিফাইনালের প্রথম পর্বে মেল্লেকবাড়িকে ২-০ গাদনে হারিয়ে নীলেখালি ও জোড়দিয়াকে ট্রাইবেকারে ১-০ গাদনে হারিয়ে ঝাপাঘাট ফাইনালে ওঠে। দ্বিতীয় পর্বে ফাইনালে নীলেখালিকে ২-০ গাদনে হারিয়ে ঝাঁপাঘাট শিরোপা লাভ করে। সেরা গাদন দাতা হিসেবে নীলেখালি দলের আল আমিন নির্বাচিত হন।

খেলা শেষে রং তুলি আর্ট এর স্বত্বাধিকারী মহিবুল্লাহ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী আগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান মজনু মালী, চেয়ারম্যান প্রাথী হবিবর রহমান খোকন, লুৎফর রহমান, মঈনুল ইসলাম, কবীর হোসেন মিন্টুসহ স্থানীয় বিশিষ্ঠ জনেরা। বিজয়ী দলের ক্যাপ্টেন শিমুলের হাতে ২৪ ইঞ্চি রঙ্নি এলইডি টিভি তুলে দেওয়া হয়। রানার্স আপ দলের ক্যাপ্টেন ইউনুসের হাতে তুলে দেওয়া হয় একটি বড় খাসি ছাগল।

শ্রেষ্ঠ গাদন দাতা নীলেখালি দলের আল আমিনকে ক্রেস্ট প্রদান করা হয়।
পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, দাড়িয়াবাধা খেলা আজ অস্তিত্ব সংকটে। বালিয়াডাঙা যুব কমিটি প্রতি বছর এ খেলার মাধ্যমে পুরাতন সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে।

এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের মন্দিরে বাড়িতে ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে যারা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে তাদের সম্পর্কে সজাগ থাকতে হবে। সাতক্ষীরায় যাতে এর কোন প্রভাব না পড়ে সেজন্য সকলকে অঙ্গীকারের পাশাপাশি সকল রাজনৈতিক দলের প্রতিশ্র“তি দিতে হবে।
গাদন খেলার ম্যাচ রেফারীর দায়িত্ব পালন করেন সাংবাদিক শহীদুল ইসলাম।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘যতন সাহা’ হত্যাকাণ্ডের গুজব ছড়ানো গুজব ছড়ানো ভিডিও আপলোডকারী রিমন শীল গ্রেপ্তার

দেশের খবর : রাজধানীর পল্লবীর ‘সাহিনুদ্দীন’ হত্যাকাণ্ডের নৃশংস ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নোয়াখালীর ‘যতন সাহা’ হত্যাকাণ্ড বলে প্রচার করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অভিযোগে চট্টগ্রামে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার রিমন শীল (২০) চট্টগ্রাম নগরের ফিরিঙ্গি বাজার এলাকার ইয়াকুব নগরের বিজয় শীলের ছেলে। রোববার নগরের কোতোয়ালি মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব। র‍্যাবের দাবি, রিমন শীলই প্রথম ফেসবুকে এই ভিডিও আপলোড করেন।

র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবছার বলেন, গত ১৬ মে বিকেলে পল্লবীর সিরামিকস ফটকের কাছে দুর্বৃত্তরা শিশুপুত্রের সামনে বাবা সাহিনুদ্দিনকে কুপিয়ে হত্যা করে। সম্প্রতি সেই ভিডিও ক্লিপ নোয়াখালীর যতন সাহার বলে ফেসবুকে আপলোড করে গুজব ছড়ানো হয়।

এর আগে র‍্যাবের পক্ষ থেকে বলা হয়েছিল, ভারতের দুটি আইডি থেকে সাহিনুদ্দিন হত্যার ভিডিও ক্লিপটি নোয়াখালীর যতন সাহার বলে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। পরে এ ঘটনায় রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রুমা সরকারকে গ্রেপ্তার করে র‍্যাব।

এখন রিমন শীলকে গ্রেপ্তারের পর র‍্যাব বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সাহিনুদ্দীন হত্যাকাণ্ডের ভিডিও নোয়াখালীর যতন সাহা হত্যাকাণ্ড বলে অপপ্রচারে জড়িত থাকার কথা স্বীকার করেন। রিমনই সর্বপ্রথম এই ভিডিও ফেসবুকে আপলোড করার কথা স্বীকার করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটের মালিক সাকিব

খেলার খবর : এবার নিজের রেকর্ডের খাতায় নতুন পাতা যোগ করলেন সাকিব আল হাসান। পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহিদ আফ্রিদিকে ছাড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটের মালিক এখন তিনি।

সুপার টুয়েলভের ম্যাচে শ্রীলঙ্কার ইনিংসের নবম ওভারের প্রথম বলে দুর্দান্ত এক আর্মারে পাথুম নিসাঙ্কাকে বোল্ড করে ভয়ংকর হয়ে ওঠা জুটি ভেঙে দেন সাকিব। এরই সঙ্গে বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার হয়ে যান বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি (৪০)।

একই ওভারের চতুর্থ বলে আভিশকা ফার্নান্দোকে বোল্ড করে বিশ্বকাপে নিজের উইকেট সংখ্যাকে ৪১-এ উন্নীত করেন সাকিব। চলতি বিশ্বকাপে সাকিবের উইকেট বেড়ে হয়েছে ১১টি। এক আসরে সর্বোচ্চ উইকেটের রেকর্ড (১৫) নিজের করে নিতে আর মাত্র ৫ উইকেট প্রয়োজন তার।

এবারের বিশ্বকাপ সাকিব শুরু করেছিলেন অনেকগুলো রেকর্ড সামনে রেখে। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে এক ওভারে জোড়া শিকারের মাধ্যমে এক ঢিলে দুই পাখি মেরেছিলেন এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। প্রথমত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট (১০৮) ও প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১২ হাজার রান ও ৬০০ উইকেট।

দ্বিতীয় ম্যাচে ওমানের বিপক্ষে নিয়েছিলেন ৩ উইকেট। আর প্রথম পর্বের শেষ ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে আফ্রিদির রেকর্ডে ভাগ বসিয়েছিলেন সাকিব। আর আজ তো এককভাবে সর্বোচ্চ উইকেট শিকারি হলেন। এমনকি এই টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারি :

১. সাকিব আল হাসান – ২৮ ইনিংসে ৪১* উইকেট, সেরা বোলিং ৪/৯

২. শহিদ আফ্রিদি – ৩৪ ইনিংসে ৩৯ উইকেট, সেরা বোলিং ৪/১১

৩. লাসিথ মালিঙ্গা – ৩১ ইনিংসে ৩৮ উইকেট, সেরা বোলিং ৫/৩১

৪. সাইদ আজমল – ২৩ ম্যাচে ৩৬ উইকেট, সেরা বোলিং ৪/১৯
৫. অজন্থা মেন্ডিস – ২১ ম্যাচে ৩৫ উইকেট, সেরা বোলিং ৬/৮

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লিটনের দুই ক্যাচ মিসে হতাশার হার বাংলাদেশের

খেলার খবর : ক্যাচ মিস তো ম্যাচ মিস- চিরকালীন সেই ক্রিকেটীয় প্রবচনকে সত্য বানিয়ে দেখালো বাংলাদেশ। জোড়া ক্যাচ মিস করে ম্যাচটাও হাতছাড়া করলো মাহমুদউল্লাহ রিয়াদের দল।

আজ (রোববার) শারজায় শ্রীলঙ্কার সামনে ১৭২ রানের চ্যালেঞ্জিং লক্ষ্যই ছুড়ে দিয়েছিল টাইগাররা। ৭৯ রানে ৪ উইকেট তুলে নিয়ে একটা সময় জয়ের সুবাসও পাচ্ছিল।

কিন্তু জোড়া ক্যাচ মিসের পরই ম্যাচ ঘুরে যায় লঙ্কানদের দিকে। এরপর বোলারদের উদারতায় আর চাপ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। লিটন দাস যে দুজনের ক্যাচ মিস করেছেন, সেই চারিথ আসালাঙ্কা আর ভানুকা রাজাপাকসেই ম্যাচ হাতে তুলে দিয়েছেন লঙ্কানদের।

৫ উইকেট আর ৭ বল হাতে রেখে জিতেছে শ্রীলঙ্কা। আশা জাগিয়েও স্বপ্নভঙ্গ বাংলাদেশের। সুপার টুয়েলভপর্বে নিজেদের প্রথম ম্যাচেই ধাক্কা খেলো টাইগার বাহিনী।

শ্রীলঙ্কার রান তাড়ায় ইনিংসের প্রথম ওভারে নাসুম আহমেদকে দিয়ে আক্রমণ শুরু করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

প্রথমপর্বে একটি ম্যাচও সুযোগ না পাওয়া এই স্পিনার লঙ্কান ইনিংসের চতুর্থ বলেই বাংলাদেশকে সাফল্য এনে দেন। দারুণ এক ডেলিভারিতে স্ট্যাম্প ভাঙেন কুশল পেরেরার। ক্রস খেলতে গিয়ে লাইন মিস করে বোল্ড লঙ্কান ওপেনার (১)।

কিন্তু শুরুর সেই ধাক্কা দারুণভাবে সামলে নেন পাথুম নিশাঙ্কা আর চারিথ আসালাঙ্কা। কিছুতেই কিছু হচ্ছিল না। বরং দুজনই চালিয়ে খেলতে থাকেন।

দ্বিতীয় উইকেটে তাদের ৪৫ বলে ৬৯ রানের ঝড়ো জুটিতে চাপে পড়ে বাংলাদেশ। শেষ পর্যন্ত নবম ওভারে এসে জোড়া আঘাতে টাইগারদের ম্যাচে ফেরান সাকিব আল হাসান।

বিশ্বসেরা অলরাউন্ডার চার বলের ব্যবধানে তুলে নেন ২ উইকেট, দুটিই বোল্ড। ওভারের প্রথম বলে সাকিব বোল্ড করেন পাথুম নিশাঙ্কাকে (২১ বলে ২৪), চতুর্থ বলে ঘূর্ণিজাদুতে শিকার আভিষ্কা ফার্নান্ডো (০)।

লঙ্কানদের সেই বিপদের মধ্যেই আঘাত মোহাম্মদ সাইফউদ্দিনের। ডানহাতি এই পেসারকে তুলে মারতে গিয়ে আকাশে বল ভাসিয়ে দেন ওয়ানিন্দু হাসারাঙ্গা (৬)। সহজ ক্যাচ নেন নাইম।

দশম ওভারে ৭৯ রানে ৪ উইকেট হারিয়ে ভীষণ বিপদে ছিল শ্রীলঙ্কা। কিন্তু এরপরই ভুলের মাশুল দিতে হয় টাইগারদের। ইনিংসের ১২.৩ ওভারে আফিফ হোসেনের বলে ডিপ স্কয়ার লেগে রাজাপাকসের ক্যাচ ফেলেন লিটন। তখন রাজাপাকসে ছিলেন ১৪ রানে।

এরপর মোস্তাফিজুর রহমানের করা ১৪.৩ ওভারে ডিপ কভারে আসালাঙ্কার (৬৩ রানে ছিলেন তখন) ক্যাচও হাত ফস্কে যায় লিটনের। ওই দুই ক্যাচ মিসের পরই ঘুরে দাঁড়ায় লঙ্কান জুটি।

আসালাঙ্কা আর রাজাপাকসে ৫২ বলে ৮৬ রানের জুটি গড়ে তোলেন। শেষ পর্যন্ত ১৯তম ওভারে নাসুম রাজাপাকসেকে (৩১ বলে ৫৩) বোল্ড করলেও জয় আটকাতে পারেননি। ৪৯ বলে ৮০ রানে অপরাজিত থাকেন আরেক জীবন পাওয়া ব্যাটসম্যান আসালাঙ্কা।

এর আগে নাইম শেখের ৫২ বলে ৬২ আর মুশফিকুর রহিমের ৩৭ বলে অপরাজিত ৫৭ রানের ইনিংসে ভর করে ৪ উইকেটে ১৭১ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল বাংলাদেশ।

লিটন দাস ১৬ বলে ১৬, সাকিব আল হাসান ৭ বলে ১০, আফিফ হোসেন ৬ বলে ৭ আর মাহমুদউল্লাহ রিয়াদ শেষদিকে নেমে ৫ বলে ২ বাউন্ডারিতে করেন অপরাজিত ১০ রান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতকে ১০ উইকেটে হারিয়ে পাকিস্তানের ইতিহাস

খেলার খবর : দুবাইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মাঠে নামার আগে পাকিস্তানের হেড টু হেড পরিসংখ্যান ছিল ১২-০। বিশ্বকাপ মঞ্চের ভারতের বিপক্ষে কোনো জয়ই ছিল না।

শনিবার সংবাদ সম্মেলনে সাংবাদিকরা সেই পরিসংখ্যান প্রসঙ্গ টানলে পাকিস্তান দলের অধিনায়ক পাত্তাই দিলেন না। জানালেস, অতীত নিয়ে পড়ে না থেকে বর্তমান নিয়ে পরিকল্পনায় ব্যস্ত তিনি।

আর রোববার মাঠে সেই পরিকল্পনার পুরোটাই নিংড়ে দিলেন বাবর ও তার সতীর্থরা।

গোটা ম্যাচেই চালকের আসনে থেকে বিশ্বকাপ মঞ্চে ভারতের বিপক্ষে ১০ উইকেটে দুর্দান্ত এক জয় তুলে নিলেন।

প্রথমে ব্যাট করতে নেমে বিরাট কোহলির অনবদ্য হাফসেঞ্চুরিতে ৭ উইকেট হারিয়ে ১৫১ রান করে ভারত।

আর ১৫২ রানে লক্ষ্য ১৩ বল বাকি থাকতেই পেরিয়ে গেছে পাকিস্তান।

এই লক্ষ্য পেরুতে ইতিহাস গড়া এক উদ্বোধনী জুটি সমর্থকদের উপহার দিয়েছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।

গোটা কুড়ি ওভার-ই পর্যন্ত ক্রিজে সময় কাটিয়ে দিয়েছেন তারাই। জয় নিয়েই মাঠ ছেড়েছেন। বাবর-রিজওয়ান জুটির কাছে ভারতীয় বোলারদের অসহায় লেগেছে। মাঠে তারা শুধু ঘামই ঝরিয়েছেন।

ভুবনেশ্বর, বুমরাহ, শামির মতো পেসারদের একের পর এক পরিকল্পনা ব্যাটে উড়িয়ে দিয়েছেন বাবর ও রিজওয়ান।

আইপিএলে দুর্দান্ত বল করা বরুণ চক্রবর্তীও ব্যর্থ। রবিন্দ্র জাদেজার ঘূর্ণিকে ফু দিয়ে উড়িয়ে দিয়েছেন পাক ব্যাটাররা।

জাদেজা ও বরুণ দুজনে ৪ ওভার বল করে রান দিয়েছেন যথাক্রমে ২৮ ও ৩৩।

বোলারদের ব্যর্থতা চেয়ে চেয়ে দেখা ছাড়া উপায় ছিল না বিরাট কোহলির।

চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বাবর আজম। খেললেন ৫২ বলে ৬৮ রানের অসাধারণ এক ইনিংস। যেখানে ৬ বাউন্ডারি ও ২টি ছক্কার মার রয়েছে।

উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ানও কম যাননি। বাবরকে যোগ্য সঙ্গ দিয়ে ৫৫ বলে ৭৮ রানের অসাধারণ ইনিংস খেললেন তিনি। তার ইনিংসে ছক্কার মার ছিল ৩টি আর মাটি কামড়িয়ে বল সীমানা ছাড়া করেছেন ৬বার।

জয়ের লক্ষ্যে শেষ ৩ ওভারে প্রয়োজন পড়ে ১৭ রানে। ১৮ বলে ১৭ রান। সবকটি উইকেট হাতে। জয়ের উল্লাসে মাতা শুধু সময়ের ব্যাপার।

এ রানের জন্য শেষ ওভার পর্যন্ত আর অপেক্ষা করেননি তারা। ১৭.৫ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে দেন দলকে।

এর আগে টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান।

প্রথমে ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে যায় ভারত। মাত্র ৬ রানে দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুলের উইকেট হারায় তারা। পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদির বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন রোহিত আর বোল্ড হয়ে ফেরেন লোকেশ রাহুল।

২.১ ওভারে ৬ রানে দুই ওপেনার আউট হওয়ার পর দলীয় ৩১ রানে ফেরেন চার নম্বর পজিশনে চ্যাটিংয়ে নামা সুরাইয়া কুমার যাদবও।

ইনিংসের প্রথম সারির ৩ ব্যাটসম্যান আউট হওয়াতে চাপের মধ্যে পড়ে যায় ভারত। দলকে খেলায় ফেরাতে চেষ্টা করেন অধিনায়ক বিরাট কোহলি।

চতুর্থ উইকেটে ঋষভ পন্থকে সঙ্গে নিয়ে ৫৩ রানের ‍জুটি গড়েন কোহলি। ৩০ বলে ৩৯ রান করে শাদাব খানের বলে তার হাতেই ক্যাচ তুলে দিয়ে ফেরেন ঋষভ পন্থ।

ছয় নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে হাসান আলীর বলে ক্যাচ তুলে দেওয়ার আগে ১৩ বলে মাত্র ১৩ রান করার সুযোগ পান রবিন্দ্র জাদেজা।

এরপর হার্দিক পান্ডিয়াকে বেশি সময় সঙ্গ দিতে পারেননি অধিনায়ক বিরাট কোহলি। ৪৯ বলে ৫টি চার ও এক ছক্কায় ৫৭ রান করে ফেরেন তিনি।​​​​​

কোহলি আউট হওয়ার পর ১৩ রানের ব্যবধানে ফেরেন পান্ডিয়া। শেষ দিকে চার বলে পাঁচ রান করেন ভুবনেশ্বর কুমার। ভারত থামে ৭ উইকেটে ১৫১ রানে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই: গ্রেফতার-৩

দেবহাটা ব্যুরো: সাতক্ষীরার দেবহাটায় দিলিপ কুমার দাশ ওরফে গনেশ নামের এক চালককে চেতনানাশক খাইয়ে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই ছিনতাইকারী তিন যুবককে গ্রেফতার ও ইজিবাইকটি উদ্ধার করেছে পুলিশ।

বর্তমানে ইজিবাইক চালক দিলিপ দাশ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি সাতক্ষীরার রাজার বাগান এলাকার গনেশ দাশের ছেলে।

শনিবার রাত ১১টার দিকে দেবহাটা উপজেলার আটশতবিঘা এলাকায় রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে ইজিবাইক চালক দিলিপ দাশকে মূমুর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। পরে তার স্বজনরা বিষয়টি থানায় জানালে ওই রাতেই দেবহাটা থানার এসআই হাফিজুর রহমান সহ পুলিশ সদস্যরা যশোরের কেশবপুর এলাকায় অভিযান চালিয়ে তিন ছিনতাইকারী সদর উপজেলার বাটকেঘাটা গ্রামের শরিফুলের ছেলে আবির হোসেন শুভ (২২), সাইফুল ইসলামের ছেলে ফয়সাল হোসেন ফারহান (২০) এবং আকবর আলীর ছেলে আলাউদ্দীনকে (২০) গ্রেফতার সহ ছিনতাইকৃত ইজিবাইকটি উদ্ধার করেন।
ভিকটিম ইজিবাইক চালকের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার রাতে কালীগঞ্জ যাওয়ার কথা বলে সাতক্ষীরা শহরের মাওয়া চাইনিজ রেস্টুরেন্টের সামনে থেকে দিলিপ দাশের ইজিবাইকটি ভাড়া করেন তিন ছিনতাইকারী। পথিমধ্যে তারা চেতনানাশক মেশানো খাবার ও পানীয় খাওয়ান ইজিবাইক চালক দিলিপকে।
একপর্যায়ে দিলিপ দাশ অচেতন হয়ে পড়লে তাকে ইজিবাইকে তুলে নিয়ে ছিনতাইকারীরা নিজেরাই ইজিবাইকটি চালিয়ে ঢুকে পড়েন পারুলিয়া টু বদরতলা ভায়া আশাশুনী সড়কে। এরপর দেবহাটার আটশতবিঘা এলাকায় পৌঁছে অচেতন অবস্থায় চালক দিলিপকে রাস্তার পাশে ফেলে তার ইজিবাইকটি নিয়ে পুনরায় সাতক্ষীরা হয়ে যশোরের পথে রওনা করেন তিন ছিনতাইকারী। দিলিপ দাশকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে ভর্তি এবং তার পরিবারকে খবর দেন।

একপর্যায়ে তার পরিবারের সদস্যরা বিষয়টি পুলিশকে জানালে দেবহাটা থানা থেকে ইজিবাইকের ছবি ও এসংক্রান্ত বার্তা পাঠানো হয় সাতক্ষীরাসহ আশপাশের বিভিন্ন থানায়। শেষমেষ যশোরের কেশবপুরে একই ধরনের একটি ইজিবাইকসহ তিনজন যুবকের সন্দেহজনক গতিবিধির তথ্য দেবহাটা থানা পুলিশকে জানায় কেশবপুর থানার পুলিশ সদস্যরা। ওই রাতেই দেবহাটা থানার এসআই হাফিজুর রহমান সহ সঙ্গীয় পুলিশ সদস্যরা কেশবপুর পৌঁছে তিন ছিনতাইকারীসহ ছিনতাইকৃত ইজিবাইকটি উদ্ধার করেন।
পরে গ্রেফতারকৃত আবির হোসেন শুভ, ফয়সাল হোসেন ফারহান এবং আলাউদ্দীনকে দেবহাটা থানায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এঘটনায় ভিকটিম ইজিবাইক চালক দিলিপ দাশের পরিবারের পক্ষ থেকে দেবহাটা থানায় মামলা (নং-১০) দায়ের শেষে বিচারার্থে গ্রেফতারকৃত তিন ছিনতাইকারীকে আদালতে সোপর্দ করা হয়। একইসাথে পুলিশের পক্ষ থেকে ওই তিন ছিনতাইকারীকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদনও জানিয়েছে পুলিশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দুগ্ধ খামারি ও দুগ্ধ প্রক্রিয়াজাতকারীদের মাঝে মিল্ক ক্রিম সেপারেটর মেশিন বিতরণ

নিজস্ব প্রতিনিধি : দুগ্ধ খামারি ও দুগ্ধ প্রক্রিয়াজাতকারীদের মাঝে মিল্ক ক্রিম সেপারেটর মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
২৪ অক্টোবর রবিবার বিকাল ৩টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সাতক্ষীরা সদর এর সহযোগিতায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এলডিডিপি এর আওতায় সুফলভোগী দুগ্ধ খামারি ও দুগ্ধ প্রক্রিয়াজাতকারীদের মাঝে মিল্ক ক্রিম সেপারেটর মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার জয়দেব কুমার সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডাক্তার এবিএম আব্দুর রউফ।

এসময় প্রধান অতিথি বলেন, ক্রিম সেপারেটর মেশিন বিতরণ প্রাণিসম্পদ দপ্তর এর মাধ্যমে খামারিদের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি বিশেষ উপহার। এ মেশিনের মাধ্যমে খামারিরা দুধের ন্যায্য মূল্য পাবে এবং দুধ থেকে বৈচিত্র্যময় দুগ্ধজাত পণ্য উৎপাদন ও বাজারজাত করতে সক্ষম হবে।

বিশেষ অতিথি বলেন, আমাদের দপ্তর সর্বদা মাংস ও দুগ্ধ শিল্পের উন্নয়নের লক্ষ্যে খামারি ও দুগ্ধ শিল্পের সাথে জড়িত উদ্যোক্তাদের সাথে কাজ করে যাচ্ছেন। আজকের এই ক্রিম সেপারেটর মেশিন বিতরণ অনুষ্ঠান এ কাজেরই একটি অংশ।

অনুষ্ঠানের সভাপতি ডাক্তার জয়দেব কুমার সিংহ উপস্থিত খামারি, দুগ্ধ প্রক্রিয়াজাতকারী সহ অন্যান্যদেরকে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান। তিনি ধন্যবাদ জানান ইউএসএআইডি এর অর্থায়নে এ সি ডি আই/ ভোকা কর্তৃক পরিচালিত ফিড দ্যা ফিউচার লাইভস্টক এন্ড নিউট্রিশন প্রকল্পকে যারা সঠিক উদ্যোক্তা মনোনীত করণ, খামারি ও উদ্যোক্তাদের কারিগরি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে প্রাণিসম্পদ দপ্তর কে সর্বদা সহযোগিতা করে আসছেন। এ মেশিনের কার্যক্রমের মাধ্যমে দুধ পচনশীলতার হাত থেকে রক্ষা পাবে এবং প্রান্তিক খামারি সহ সকলেই উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest