সর্বশেষ সংবাদ-
দেবহাটায় দুর্গাপূজার নবমীতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলমআশাশুনিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজসাতক্ষীরায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন সাবেক মেয়র চিশতিউপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ: চারা রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের অঙ্গীকারপ্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মানতে পারছেন না শ্যামনগরের বিএনপি নেতা আদম আলীএখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরের

ছেলের হাতে মার খেয়ে আবারো হাসপাতালে সাতক্ষীরার মুক্তিযুদ্ধের সংগঠক বজলুর

আসাদুজ্জামান : আবারও ছেলের হাতে মার খেয়ে নিজ বাড়ি থেকে বিতাড়িত হলেন মুক্তিযুদ্ধের সংগঠক ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক শ্রমিকনেতা সাতক্ষীরার বৃদ্ধ বজলুর রহমান (৭২)। আহত অবস্থায় তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গত মঙ্গলবার সকালে বজলুর রহমানকে তার ছোট ছেলে আব্দুস সালাম বাবু সদর উপজেলার লাবসা ইউনিয়নের মাগুরা গ্রামে মারপিট করে বাড়ি থেকে বের করে দেয়।

উল্লেখ্য, সাতক্ষীরা সুন্দরবন টেক্সটাইল মিলস্ এর সাবেক এই শ্রমিকনেতা মুক্তিযুদ্ধের সংগঠক লাবসা ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি। চাকুরি শেষে তিনি মাগুরা দোতলা মসজিদের পাশে ৬ কাঠা জমি কিনে একটি দোতলা বাড়ি তৈরী করেন। সেখানে তিনি বসবাস করছিলেন। তার দুই ছেলের মধ্যে আবুল কালাম সাবেক সেনাসদস্য। তিনি থাকেন ভিন্ন বাড়িতে। ছোট ছেলে আব্দুস সালাম বাবুকে নিয়ে বজলুর রহমান থাকতেন নিজের বাড়িতে।

জানা গেছে, ছোট ছেলের পরামর্শ অনুযায়ী তিনি তার নামে জমি ও বাড়ি লিখে দেন। এসময় কথা ছিল বজলুর রহমান ও তার স্ত্রী সুফিয়া খাতুনের আজীবন ভরনপোষন দেবেন আব্দুস সালাম। অভিযোগে প্রকাশ, কয়েকমাস আগে আব্দুস সালাম তাকে নির্যাতন করে বাড়ি থেকে নামিয়ে দেন। অসহায় অবস্থায় তিনি একটি বাড়িতে ভাড়া থেকে ভিক্ষা করছিলেন।

এ ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে রিপোর্ট প্রকাশিত হওয়ায় সমাজকল্যান প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু মুক্তিযুদ্ধের সংগঠক বজলুর রহমানকে তার বাড়িতে তুলে দেওয়ার জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেন।

জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির গত ৫ সেপ্টেম্বর সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা এবং সদর থানার ওসি দেলোয়ার হুসেনের মাধ্যমে বৃদ্ধ বজলুর রহমানকে তার বাড়িতে তুলে দিয়ে আসেন। এসময় অভিযুক্ত ছোট ছেলে আব্দুস সালাম তার কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে বাবাকে নিজের কাছে আজীবন রাখার প্রতিশ্রুতি দেন।

এদিকে, বৃদ্ধ বজলুর রহমান ছোট ছেলের নামে দেওয়া তার জমি ও বাড়ি ফিরে পাওয়ার জন্য আদালতে একটি মামলা করেন। আদালতের নির্দেশ অনুযায়ী নিজ বাড়িতে তিনি একটি নোটিশ ঝুলিয়ে দেন।

এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন ছোট ছেলে আব্দুস সালাম বাবু। তিনি নোটিশটি ছিড়ে ফেলে দেন এবং তাকে মারধর করে আহত করে বাড়ি থেকে বের করে দেন। এসময় তার মোবাইল ফোন, ওষুধপত্র এবং ব্যবহার্য্য সবকিছুই বাড়িতে আটকে রাখেন। এর পরেই বজলুর রহমান স্থানীয় ইউপি সদস্য আব্দুল হান্নানের সহায়তায় হাসপাতালে ভর্তি হন।
এ বিষয়ে জানতে চাইলে আব্দুস সালাম বাবু সাংবাদিকদের বলেন,

একই বাড়িতে বাদী ও বিবাদী থাকা সম্ভব নয়। কারো কোন অঘটন ঘটলে তার দায়িত্ব কে নেবে এই প্রশ্ন রেখে তিনি বলেন, এ কারনেই আমি তাকে বলেছি আপনি বাড়ি থেকে চলে যান। তবে মারধর করিনি। তার মোবাইল ও ওষুধপত্র আমার ঘরেই আছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) পালিত

প্রেস বিজ্ঞপ্তি : যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীযের মধ্যে দিয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ)বুধবার সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে পালিত হয়েছে। এউপলক্ষে বাদ যোহর সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলাম,

সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, মোস্তাফিজুর রহমান উজ্জল, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস,

নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, আব্দুল গফুর সরদার, মাসুদুর জামান সুমন, সাংবাদিক কাজী শওকাত হোসেন ময়ন, কাজী শহিদুল হক রাজু, মো: আসাদুজ্জামান, এম রফিক, আব্দুল আলিম, শহিদুল ইসলাম, এস এম মহিদার রহমান, হাফিজুর রহমান, এসকে কামরুল হাসান, এম আর মিঠু, আইয়ুব হোসেন রানা, হাফেজ কামরুল ইসলাম ও রফিকুল ইসলাম রানা প্রমুখ।

অনুষ্ঠানে হযরত মোহাম্মাদ (সাঃ) এর ধর্ম প্রচার ও তার জীবনের উপর আলোক পাত করে বক্তব্য ও দোয়া মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা সদর থানা জামে মসজিদের ইমাম মাওলানা মাহমুদুল হাসান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
উদ্যোক্তাদের ব্যবসা বৃদ্ধির জন্য ফলোআপ মিটিং

নিজস্ব প্রতিনিধি :
২১ অক্টোবর ২০২১ তারিখে সাতক্ষীরা ও কলারোয়া পৈৗরসভার ওয়াস ব্যবসায়ীদের সাথে ওয়াস খাতে বরাদ্ধ বৃদ্ধির জন্য সামাজিক দায়বদ্ধ তহবিল (সিএসআর) প্রদানকারী বিভিন্ন ব্যবসায়ী ও কোম্পানী প্রতিনিধিদের সাথে আলোচনা সভার আয়োজন করা হয়।

প্রেস ক্লাব ভবন, সাতক্ষীরাতে দিন ব্যাপী সভায় লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করেন হোপ ফর দি পুওরেষ্ট’র প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম খান।
সভার শুরুতে সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভায় বাস্তবায়িত কার্যক্রম ও অর্জিত ফলাফল তুলে ধরা হয়।

পরবর্তীতে প্রাইভেট সেক্টরের বিভিন্ন কর্মসূচীর মধ্যে সামাজিক দায়বদ্ধতার কার্যক্রম (সিএসআর) ফান্ড যাতে ওয়াস কর্মসূচীতে বরাদ্ধ করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়। ভবিষ্যতে কর্মসূচী শুরু করার জন্য প্রধান কার্যালয়ের সাথে আলোচনা করার কী ধরনের সুযোগ আছে সে বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়। সাতক্ষীরা ও কলারোয়া পৌর এলাকার ব্যবসায়ীদের মাধ্যমে যাতে বিভিন্ন সামাজিক দায়বদ্ধতার কার্যক্রম জোরদার করা যায় সে বিষয়েও আলোচনা করা হয়।

সর্বোপরি ব্যবসায়ীদের নিকট থেকে সামাজিক দায়বদ্ধতার কার্যক্রম জোরদার করার বিষয়ে কমিটমেন্ট ও ফলোআপের কৌশল নিধারণ করা হয়। অনুষ্ঠান শুরুতে উদ্বোধন করেন দৈনিক প্রথম আলো’র স্টাফ রির্পোটার,কল্যাণ ব্যানর্জি, সাতক্ষীরা পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা ও ওয়াস এসডিজি ফোকাল পার্সন, মোঃ জিয়াউর রহমান। সমগ্র সভা পরিচালনা করেন অত্র সংস্থার টাউন কোঅর্ডিনেটর মৃনাল কুমার সরকার। ব্যবসায়ীদের মধ্যে আবু স্ঈাদ, মোঃ মামুনুর রশিদ, জ্যোৎ¯œা দত্ত, উদ্যোক্তা আলমগীর কবির লিটন, মোঃ আনারুল ইসলাম, মোছাাঃ রতœা বেগম, সালমা খাতুন, সেলিনা আক্তার মুন্নি, সাংবাদিক এম. বেলাল হোসাইন,

কোম্পানী প্রতিনিধি মোঃ জাহিদুল ইসলাম, বখতিয়ার রহমান, বিপুল আলমসহ অন্যান্য অংশগ্রহণ করেন। সভায় অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন অত্র সংস্থার মার্কেট ডেভেল্পমেন্ট অফিসার রোকসানা পারভীন ও নন্দিতা রানী দত্ত।

উল্লেখ্য, এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরী এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করবে যেটি বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পুজামন্ডপ ও হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ভাংচুরের প্রতিবাদে সাতক্ষীরায় প্রথম আলোর বন্ধুসভার মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি:
কুমিল্লা,চট্রগ্রাম,চাঁদপুর,নোয়াখালী,সিলেটসহ দেশের বিভিন্ন জেলায় পুজা মন্দির ও হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা,ভাংচুর,লুটপাটের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার প্রথম আলো বন্ধুসভার আয়োজনে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সাতক্ষীরা-আশাশুনি সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়

।সকাল ১০টা থেকে ১২ ঘন্টা দুই ঘন্টার এ কর্মসূচির সঙ্গে একত্বতা প্রকাশ করে মনববন্ধনে অংশ নেয় বেসরকারি উন্নয়ন সংস্থা স্বদেশ,প্রেরণা নারী উন্নয়ন সংগঠন,আইন ও সালিশ কেন্দ্র,এইচআরডিএফ-সাতক্ষীরাসহ মুক্তিযোদ্ধা,শিক্ষক,সাংস্কৃতিক কর্মী,সাহিত্যিক,কবি,আইনজীবী,সাংবাদিক,ছাত্র-ছাত্রী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

প্রথম আলো বন্ধুসভার সাতক্ষীরার সভাপতি মরিয়াম কেয়ার সভাপতিত্বে ও সহসভাপতি রবিউল ইসলামের সঞ্চলনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন,বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার,প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ,কবি ও সাহিত্যিক স ম তুহিন,সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান,সাংবাদিক এম,কামরুজ্জামান,সেলিম রেজা, মানবাধিকার কর্মী মাধব দত্ত,উদীচি শিল্পগোষ্ঠীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান,কেন্দ্রীয় ছাত্র লীগের কার্যকরী পরিষদের সদস্য আসিফ শাহবাজ খান,সাতক্ষীরা রাসেল স্মৃতি সংসদের সভাপতি রাশেদুজ্জামান,হেড সংস্থার নির্বাহী পরিচালক লুইস রানা গাইন,প্রথম আলো বন্ধু সভা সাতক্ষীরার সাধারণ সম্পাদক গোলাম হোসেন,প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান,পাঠচক্র বিষয়ক সম্পাদক মৌতাষি চ্যাটার্জী ও প্রথম আলোর সাতক্ষীরার নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন,কুমিল্লা ও পীরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে পূজামন্দির,প্রতিমা,হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়িঘর ভাংচুর ও হামলা করা হয়েছে তা কোন স্বাধীন দেশে হতে পারে না। মুক্তিযোদ্ধার চেতনা বিশ^াসী বঙ্গবন্ধুর বাংলাদেশে

এ ধরণের ঘৃর্ণ ও জঘন্য কর্মকান্ড কোনো বিবেকমান মানুষ মেনে নেবে।অস্প্রদায়িক ও প্রগতিশীল মানুষের জাগরণ সৃষ্টি হয়েছে উল্লেখ করে এ ঘটনার সঙ্গে জড়িদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা না গেলে এমন ঘটনা ঘটতেই থাকবে।দেশে সম্প্রদায়িক সম্প্রীতি বজায় ও সংখ্যালঘুদের আস্তা প্রতিষ্ঠিত করতে হলে অবিলম্বে এসব ঘটনায় জড়িতদের শানক্ত ও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির কোনো বিকল্প নেই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় যাত্রীবাহী বাস খাদে: নিহত-১: আহত-১০

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের শাঁকদাহ ব্রীজ সংলগ্ন ভৈরবনগর এলাকায় যাত্রীবাহী বাসের চাকা বিস্ফোরণ হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ দূর্ঘটনাটি ঘটে। এ সময় কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

নিহতের নাম রানা সরদার (৩০)। তিনি শহরের পুরাতন সাতক্ষীরা এলাকার আব্দুস সালাম সরদারের ছেলে ও দূর্ঘটনা কবলিত বাসের হেলপার।

এদিকে, আহতরা হলেন, সাতক্ষীরার তলুইগাছা গ্রামের মতলেব সরদারের ছেলে সাজ্জাত সরদার (৫০), শ্যামনগর উপজেলার আব্দুল বারীর ছেলে ফরহাদুজ্জামান (২৪), খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার শান্তিনগর গ্রামের বদরউদ্দিনের ছেলে নওশের আলী (৭৫), চুকনগর গ্রামের সিরাজ সরদারের ছেলে আল আমিন (২৮) ও রনিজৎ কর্মকার (৪০)সহ ১০ জন।

স্থানীয়রা জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহি বাস খুলনার দিকে যাওয়ার সময় পথিমধ্যে শাঁকদাহ ব্রিজের সংলগ্ন ভৈরবনগর এলাকায় পৌছালে হঠাৎ একটি বিকট শব্দে বাসের সামনের চাকা ব্লাস্ট হয়ে যায়। এতে মুহূর্তেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় খাদের পানির মধ্যে বাস চাপা পড়ে হেলপার রানা নিহত হন এবং আহত হন বাসের কমপক্ষে ১০ যাত্রী।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক তারেক হাসান ভুইয়া জানান, যাত্রীবোঝাই বাসের সামনের চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এতে হেলপার রানা ঘটনাস্থলে নিহত হয়েছে। এছাড়া বাসে থাকা ১০-১২ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত বাস হেলপারের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান, বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কুমিল্লার মণ্ডপে পবিত্র কোরআন রাখেন ইকবাল হোসেন: পুলিশ

ইকবাল হোসেন নামে এক ব্যক্তি কুমিল্লার পূজামণ্ডপে পবিত্র কোরআন রেখেছিলেন বলে জানিয়েছে পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়।

কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ এ তথ্য জানিয়েছেন।

বিস্তারিত আসছে…

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় পর্ণগ্রাফির ভিডিওসহ  গ্রেপ্তার- ১

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে পর্ণ ভিডিও সরবরাহ করার অভিযোগে এক মোবাইল সার্ভিসিং এর ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম মোঃ মহসিন আলী (৩৬)। সে সাতক্ষীরা সদরের কুলিয়াডাঙ্গা গ্রামের মৃত. মোসলেম আলী গাইনের ছেলে।

র‌্যাব-৬ সাতক্ষীরা কোম্পানী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানান যায়, কিছু কম্পিউটার ব্যবসায়ী অবৈধভাবে ইন্টারনেট, কম্পিউটার ডিভাইস ব্যবহার করে বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের নিকট টাকার বিনিময়ে পর্ণ ভিডিও সরবরাহ করছে। উক্ত সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৮টার দিকে র‌্যাব সদস্যরা সাতক্ষীরা সদর থানাধীন ২ নং কুশখালী ইউনিয়নের ভাদরা বাজারস্থ ধৃত আসামী মোঃ মহসিন আলী এর মোবাইল সার্ভিসিং এর দোকানের সামনে অভিযান চালায়।

এ সময় তার হেফাজাত থেকে সিপিউ ২ টি, মনিটর ১ টি, মাউস ১ টি, কি-বোর্ড ১ টি, পাওয়ার ক্যাবল ২ টি, ভিজিও ক্যাবল ১ টি, মোবাইল ১ টি এবং সিম কার্ড ২ টি আটক করা হয়। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা হয়েছে। মামলা নং ৫৯, তারিখ ২০/১০/২০২১ ইং ধারাঃ পর্ণগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(৫) (ক)।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ব্যারিস্টার হওয়া হলো না সাতক্ষীরার  স্বর্ণার

ডেস্ক রিপোর্ট :
ব্যারিস্টার হওয়া হলো না স্বর্ণার। রোববারের পরীক্ষায়ও বসা হলো না তার। এরই মধ্যে সকালেই বাড়ির কাজের মেয়ে তার ঘর ঝাড়ু দিতে এসেই দেখতে পান স্বর্ণার নিথর দেহ ঝুলছে ছাদের সিলিংয়ের হুকের সঙ্গে।

মর্মান্তিক এই ঘটনা ঘটে সাতক্ষীরা শহরের খুলনা মোড়ের পাশে মধুমোল্লারডাঙ্গীতে বাবা ভূমি কর্মকর্তা আব্দুস সেলিমের বাড়িতে।

মেধাবী ছাত্রী সুমাইয়া মেহজাবিন স্বর্ণা ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী। বৃহস্পতিবার একটি পরীক্ষার জন্য বাবার সঙ্গে তার ঢাকায় যাওয়ার কথা ছিল। তার আগেই সব শেষ হয়ে গেল। রোববারের সেই পরীক্ষায় বসা হলো না তার।

স্বর্ণার বাবা নড়াইল জেলার কালিয়া উপজেলার ভূমি কর্মকর্তা আব্দুস সেলিম জানান, আমি ছিলাম কর্মস্থলে। মঙ্গলবার রাতে পড়া শেষ করে স্বর্ণা তার মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল। ভোর ৫টা কিংবা সাড়ে ৫টায় মায়ের কোল থেকে উঠে নিজের ঘরে যায় সে। আজ ছুটির দিন হওয়ায় সবাই বেশিক্ষণ ঘুমন্ত ছিলেন। সকাল ১০টার দিকে কাজের মেয়ে ঝাড়ু দিতে স্বর্ণার ঘরে ঢুকতেই দেখতে পায় তার ঝুলন্ত লাশ। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। নিকটেই সদর হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলে ডাক্তার স্বর্ণাকে মৃত ঘোষণা করেন।

 

সাতক্ষীরা সদর থানার এসআই মো. শরিফুজ্জামান জানান, খবর পেয়ে আমরা হাসপাতাল থেকে লাশ গ্রহণ করি। ময়নাতদন্ত শেষে তার লাশ বাবা মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, তার গলায় ফাঁসের দাগ ছিল। প্রাথমিকভাবে আমি এটাকে আত্মহত্যা বলে মনে করছি। পরিবারের দাবিও তাই। এ নিয়ে আরও তদন্ত হবে। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest