সর্বশেষ সংবাদ-
দেবহাটায় দুর্গাপূজার নবমীতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলমআশাশুনিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজসাতক্ষীরায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন সাবেক মেয়র চিশতিউপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ: চারা রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের অঙ্গীকারপ্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মানতে পারছেন না শ্যামনগরের বিএনপি নেতা আদম আলীএখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরের

হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে সাতক্ষীরায় ওয়ার্কার্স পাটির বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি:  কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের পুজা ম-প, মন্দির, বাড়ি ঘর ভাংচুর, হত্যা ও লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টি।

বুধবার বিকাল ৪টায় সাতক্ষীরা শহরের নিউমার্কেটস্থ শহীদ আলাউদ্দীন চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল।

জেলার সাধারণ সম্পাদক এড.ফাহিমুল হক কিসলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, তালা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, কলারোয়া ওয়ার্কার্স পার্টির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ মাস্টার, সম্পাদক মন্ডলীর সদস্য স্বপন কুমার শীল, জেলা ছাত্রমৈত্রীর সভাপতি সাকিব মোড়ল। উপস্থিত ছিলেন, জেলার সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড আবেদুর রহমান, কমরেড ময়নুল হাসান, কমরেড অজিত কুমার রাজবংশী, জেলা কমিটির সদস্য কমরেড আব্দুল জলিল মোড়ল, কমরেড নির্মল কুমার সরকার, হিরন্ময় মন্ডল, উপজেলা কমিটির নেতৃবৃন্দ, ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সাতক্ষীরা শহরের মিনি মাকের্ট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সাতক্ষীরা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নিউমার্কেটস্থ শহীদ আলাউদ্দিন চত্বরে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ২০০১ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত কুমিল্লার নানুয়ার দীঘির পাড় থেকে কক্সবাজারের রামু পর্যন্ত সংখ্যালঘুদের উপর বার বার নির্যাতন অত্যাচার, হত্যাযজ্ঞ চালানো হয়েছে। এ পর্যন্ত একটি মামলারও বিচার সম্পন্ন হয়নি। অপরাধীরা জামিন নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়ায়। যে কারনে বার বার এধরনের সাম্প্রদায়িক হামলা ঘটে চলেছে।

কোন ধর্ম অন্য ধর্মের মানুষের উপর হামলা করতে বলেনি। একটি চক্র আমাদের বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য একের পর এক চক্রান্ত চালিয়ে যাচ্ছে। বিশেষ করে শারদীয় দূর্গাপুজা চলাকালিন কুমিল্লার নানুয়ার দীঘির পাড় মন্দিরে পরিকল্পিতভাবে রেখে দেওয়া পবিত্র কোরআন শরীফকে নিয়ে কুমিল্লা, রংপুর, চট্টগ্রাম, চাঁদপুর, নোয়াখালি, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক গোষ্ঠী কর্তৃক প্রতিমা ভাঙচুসহ হিন্দুদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট শেষে অগ্নিসংযোগ করা হয়েছে। বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী এবং ক্ষতিগ্রস্থদের পূনর্বাসনসহ আর্থিক সহযোগিতা করা এবং দ্রুত সংখ্যালঘু সুরক্ষা আইনের বাস্তবায়নের দাবি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তিস্তা ব্যারেজের ৪৪ গেট খুলে দিয়েছে ভারত, বিপৎসীমার ওপরে পানি

অনলাইন ডেস্ক : ভারতে তিস্তা ব্যারেজের গজলডোবা অংশের সবগুলো গেট খুলে দেওয়া হয়েছে। ফলে বাংলাদেশ অংশে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে এখন বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বুধবার বিবিসি বাংলা এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে।

নীলফামারীর ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আসফাউ-দৌলা বলেন, তিস্তার পানি এখন ৭০ সেন্টিমিটারের বেশি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একারণে তিস্তা ব্যারেজ সংলগ্ন এলাকায় ‘রেড এলার্ট’ জারি করা হয়েছে।

তিনি বলেন, আমাদের তিস্তা ব্যারেজে যে ফ্লাড বাইপাস আছে, মানে নদীতে পানির প্রবাহ বেড়ে বিপৎসীমা ছাড়ালে ওই বাইপাস খুলে যায়, সেটি ভেসে গেছে।

আসফাউ-দৌলা বলেন, মঙ্গলবার রাত ১০টার পর থেকে নদীতে পানি বাড়তে থাকে। বুধবার সকাল ৬টার দিকে প্রথম বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হতে শুরু করে।

তিনি বলেন, ভারতীয় অংশে গত কয়েকদিন প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে পানি বিপৎসীমার ওপরে উঠে যাওয়ায়, তারা তিস্তা ব্যারেজের গজলডোবার ৪৪টি গেট খুলে দিয়েছে। যে কারণে আমাদের এখানে হঠাৎ এমন পানি বৃদ্ধি ঘটেছে।

তিস্তা নদীর তীরবর্তী এলাকার মানুষদের নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার জন্য বলা হয়েছে।

লালমনিরহাটের জেলা প্রশাসক মো. আবু জাফর বলেছেন, বছরের এই সময়ে হঠাৎ করে এমন পানি বৃদ্ধি বা বন্যার আশংকা অস্বাভাবিক ঘটনা। লালমনিরহাটের তিনটি উপজেলার অনেকগুলো গ্রাম, বিশেষ করে তিস্তার চর এলাকাগুলো ইতিমধ্যেই প্লাবিত হয়েছে।

সাধারণত তিস্তার পানির প্রবাহ ৫২.৬ সেন্টিমিটার পর্যন্ত স্বাভাবিক বিবেচনা করা হয়। পানির প্রবাহ ওই সীমার ওপরে গেলে তাকে বিপৎসীমা বিবেচনা করা হয়।

পানি উন্নয়ন বোর্ড বলছে, মঙ্গলবার রাতে তিস্তার পানি বেড়ে ডালিয়া পয়েন্টে ৫২ দশমিক ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আয়েনউদ্দীন মহিলা মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী দিবসের আলোচনা সভা

প্রেস বিজ্ঞপ্তি: যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যে পরিবেশে সাতক্ষীরা আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) নানা কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১১ টায় প্রতিষ্ঠানটির অফিস কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো: রুহুল আমিন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির সভাপতি বিশিষ্ট অর্থনীতিবিদ সাবেক ব্যাংকর আলহাজ্ব আব্দুর রহিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন কালু। মাও. সাখাওয়াতুল্লাহর পরিচালায় অনুষ্ঠানে মাওলানা নুরউদ্দীনসহ শিক্ষক-শিক্ষিকারা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, আজ থেকে এক হাজার ৪৫১ বছর আগের এই দিনে সৌদি আরবের মক্কা নগরে ৫৭০ খ্রিষ্টাব্দের এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.) জন্ম নেন।

৬৩২ খ্রিষ্টাব্দের একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন।সারাবিশ্বের মুসলমানরা এই দিনকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করেন।

মহান আল্লাহ আমাদের প্রিয়নবি হজরত মুহাম্মদকে (সা.) এ পৃথিবীতে পাঠিয়েছেন শান্তি, মুক্তি, প্রগতি ও সামগ্রিক কল্যাণের জন্য ‘রাহমাতুল্লিল আলামিন’ তথা সারা জাহানের রহমত হিসেবে।

নবি করিমকে (সা.) বিশ্ববাসীর রহমত হিসেবে আখ্যায়িত করে পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন, ‘আমি আপনাকে সমগ্র বিশ্বজগতের জন্য রহমতরূপে পাঠিয়েছি’ (সূরা আল-আম্বিয়া, আয়াত: ১০৭)। মুহাম্মদ (সা.) এসেছিলেন তওহিদের মহান বাণী নিয়ে। সব ধরনের কুসংস্কার, অন্যায়, অবিচার, পাপাচার ও দাসত্বের শৃঙ্খল ভেঙে মানবসত্তার চিরমুক্তির বার্তা বহন করে এনেছিলেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজে  ঈদ-ই মিলাদুন্নবী (স.) পালন”

দেবহাটা প্রতিনিধি :
সরকারি নির্দেশনার আলোকে সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার সখীপুরে ঐতিহ্যবাহী সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজে ২০ অক্টোবর বুধবার বেলা ১১ টা হতে কলেজের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে বিশ্বনবী হজরত মুহাম্মাদ (স.) এর জন্মদিন উপলক্ষে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (স.) অনুষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক ও ব্যবস্থাপনা বিষয়ের সহকারী অধ্যাপক মো. মইনুদ্দিন খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে আলোচনা রাখেন প্রাণিবিদ্যা বিভাগীয় প্রধান মো. আজহারুল ইসলাম, হিসাববিজ্ঞান বিভাগীয় প্রধান আলহাজ্জ মো. আকবর আলী ও একই বিষয়ের প্রভাষক আলহাজ্জ মো. মাসুদ করীম।

শিক্ষক মো. আবু তালেব এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ব্যবস্থাপনা বিষয়ের প্রভাষক মো. মনিরুজ্জামান (মহসিন)।
সভাপতি সহ বক্তাগণ রাষ্টীয়ভাবে এমন একটি মহতি অনুষ্ঠান পালনের উদ্যোগ গ্রহণ করায় প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্টদের ধন্যবাদ ও মহানবী (স.) এর জীবনাদর্শ বাস্তব জীবনে অনুসরণ এবং পবিত্র কোরআন ও হাদীসের আলোকে সমাজে সকল ধর্মের মানুষের সাথে সম্প্রীতি বজায় রেখে চলার আহবান জানান।
সবশেষে সমাজে সম্প্রীতি বজায় রাখা এবং মুসলিম উম্মাহর সুখ,শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন অালহাজ্জ মো. আকবর আলী।

মিলাদুন্নবী (স.) অনুষ্ঠানে সব ধর্মের শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গুজব ছড়ানোর অভিযোগে কলেজ শিক্ষিকা আটক

দেশের খবর : সম্প্রতি দেশজুড়ে চলমান ধর্মীয় উত্তেজনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো ভিডিওতে গুজব ছড়ানোর অভিযোগে বেগম বদরুন্নেসা কলেজের সহকারী অধ্যাপক রুমা সরকারকে আটক করা হয়েছে।

বুধবার (২০ অক্টোবর) সকালে রাজধানীর বেইলি রোডের নিজ বাসা থেকে তাকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করে একটি ভিডিও ভাইরাল করেন রুমা সরকার। যে ভিডিও অনেক আগের এবং সম্প্রতি কোনো ঘটনার সঙ্গে মিল নেই। এছাড়া তিনি ফেসবুক লাইভে এসে উসকানিমূলক তথ্য ছড়িয়েছেন। এতে সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট হতে পারে বলে আশঙ্কা ছিলো। এ জন্য তাকে আমরা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মামলা হবে কি-না এখনই বলা যাচ্ছে না। পরবর্তীতে আইনি প্রক্রিয়া মেনে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

আসাদুজ্জামান : কুমিল্লা ও রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে বুধবার বেলা ১১টায় প্রেসক্লাবের সামনে আশাশুনি-সাতক্ষীরা সড়কে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

প্রেসক্লাব সভাপতি মমতাজ আহমেদ বাপীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোহাম্মদ আলী সুজনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার, জেলা নাগরিক কমিটির আহবায়ক আনিসুর রহিম, জেলা পুলিশিং কমিটির সভাপতি ডাঃ আবুল কালাম বাবলা, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, প্রেসক্লাব সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব,

জেলা মন্দির সমিতির সভাপতি বিশ্বনাথ ঘোষ, সহ-সভাপতি অ্যাড. সোমনাথ ব্যানার্জি, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, মানবাধিকার কর্মী মাধব দত্ত, আশাশুনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এম.কামরুজ্জামান ও মোস্তাফিজুর রহমান উজ¦ল,

প্রেসক্লাবের কার্যনির্বাহি কমিটির সদস্য সেলিম রেজা মুকুল, সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কালিদাস কর্মকার, সাবেক যুগ্ন সাধারন সম্পাদক ইয়ারব হোসেন, প্রেসক্লাব সদস্য মনিরুল ইসলাম মনি, জেলা নাগরিক উন্নয়ন সমন্বয় কমিটির সহ-সভাপতি সাংবাদিক কাজী শওকত হোসেন ময়না, জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাধারন সম্পাদক শরিফুজ্জামান শরিফ, কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, আশাশুনি প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম.কে হাসান, প্রথম আলো বন্ধু সভার সাধারন সম্পাদক গোলাম হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, শারদীয় দূর্গাপুজা চলাকালিন কুমিল্লার নানুয়ার দীঘির পাড় মন্দিরে পরিকল্পিতভাবে রেখে দেওয়া পবিত্র কোরআন শরীফকে নিয়ে কুমিল্লা, রংপুর, চট্টগ্রাম, চাঁদপুর, নোয়াখালি, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙচুসহ হিন্দুদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট শেষে অগ্নিসংযোগ করা হয়েছে। লুটপাট ও অগ্নিসংযোগে বাধা দেওয়ায় হিন্দু সম্প্রদায়ের বহু মানুষকে পিটিয়ে জখম করা হয়েছে। বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ সময় তারা হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী

ডেস্ক রিপোর্ট : আজ বুধবার (২০ অক্টোবর) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। এদিন মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাত দিবস। জন্ম-ওফাতের স্মৃতিময় দিন আজ ১২ রবিউল আউয়াল। এক হাজার ৪৫১ বছর আগের এই দিনে সৌদি আরবের মক্কা নগরে ৫৭০ খ্রিষ্টাব্দের এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.) জন্ম নেন। ৬৩২ খ্রিষ্টাব্দের একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন।

বাংলাদেশে দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) নামে পরিচিত। রাজধানী ঢাকাসহ সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের পরিবেশে দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।

সারাবিশ্বের মুসলমানরা এই দিনকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করেন। এর আগে করোনা পরিস্থিতির কারণে সেভাবে পালন করা হয়নি। কিন্তু এবার করোনা অনেকটাই নিয়ন্ত্রণে তাই সরকারি-বেসরকারি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ভবন আলোকসজ্জ্বায় বর্ণিল করা হয়েছে। বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক দল জশনে জুলুস বের করবে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন।

বাণীতে তারা বলেন, মহান আল্লাহ আমাদের প্রিয়নবি হজরত মুহাম্মদকে (সা.) এ পৃথিবীতে পাঠিয়েছেন শান্তি, মুক্তি, প্রগতি ও সামগ্রিক কল্যাণের জন্য ‘রাহমাতুল্লিল আলামিন’ তথা সারা জাহানের রহমত হিসেবে। নবি করিমকে (সা.) বিশ্ববাসীর রহমত হিসেবে আখ্যায়িত করে পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন, ‘আমি আপনাকে সমগ্র বিশ্বজগতের জন্য রহমতরূপে পাঠিয়েছি’ (সূরা আল-আম্বিয়া, আয়াত: ১০৭)। মুহাম্মদ (সা.) এসেছিলেন তওহিদের মহান বাণী নিয়ে। সব ধরনের কুসংস্কার, অন্যায়, অবিচার, পাপাচার ও দাসত্বের শৃঙ্খল ভেঙে মানবসত্তার চিরমুক্তির বার্তা বহন করে এনেছিলেন তিনি। বিশ্ববাসীকে তিনি মুক্তি ও শান্তির পথে আসার আহ্বান জানিয়ে অন্ধকার যুগের অবসান ঘটিয়েছিলেন ও সত্যের আলো জ্বালিয়েছেন। তিনি বিশ্ব-ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা, ন্যায় ও সমতাভিত্তিক সমাজ গঠন ও মানবকল্যাণে নিজেকে নিয়োজিত করে বিশ্বে শান্তির সুবাতাস বইয়ে দিয়েছিলেন।

মহানবির জন্মের সময় ও এর আগে গোটা আরব অন্ধকারে নিমজ্জিত ছিল। তারা আল্লাহকে ভুলে নানা অপকর্মে লিপ্ত হয়ে পড়েছিল। আরবের সর্বত্র দেখা দিয়েছিল অরাজকতা ও বিশৃঙ্খলা। এ যুগকে বলা হতো আইয়ামে জাহেলিয়াত। তখন মানুষ হানাহানি ও কাটাকাটিতে লিপ্ত ছিল ও মূর্তিপূজা করতো। এই অন্ধকার যুগ থেকে মানবকুলের মুক্তিসহ তাদের আলোর পথ দেখাতে মহান আল্লাহ রসুলুল্লাহকে (সা.) পাঠান এই পৃথিবীতে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কুমিল্লায় হামলার মাস্টারমাইন্ড গ্রেফতার : পররাষ্ট্রমন্ত্রী

দেশের খবর : পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন বলেছেন, কুমিল্লায় মন্দিরে হামলার মাস্টারমাইন্ডকে ইতোমধ্যেই গ্রেফতার করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বিবৃতিতে কথা বলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাংলাদেশের মানুষ যখন আনন্দের সঙ্গে দুর্গাপূজা উদযাপন করছিল, তখন দেশের বিভিন্ন স্থানে হিন্দু ধর্মাবলম্বীদের নানা স্থান এবং প্রতিমা হামলার খবর প্রকাশিত হয়।

‘বাংলাদেশ সরকার দ্ব্যর্থহীনভাবে এইসব ঘটনার নিন্দা জানিয়েছে এবং হিন্দু সম্প্রদায়ের ভেতরে ও বাইরে থেকে প্রতিক্রিয়াগুলোকে গুরুত্ব সহকারে দেখেছে। তাৎক্ষণিক ব্যবস্থা হিসাবে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) বাহিনী দেশের ২২টি জেলায় মোতায়েন করা হয় সাধারণ মানুষকে সহায়তা করার জন্য’।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজেই অপরাধীদের বিচারের আওতায় আনার আশ্বাস দিয়েছিলেন। আইন প্রয়োগকারী এবং তদন্তকারী সংস্থার কাছে উপলব্ধ প্রযুক্তিগত উপায় অবলম্বন করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। তিনি সর্বপ্রকার উসকানিতে সংযম বজায় রাখতে এবং গুজব না ছড়াতে সবাইকে আহ্বান জানান।

তিনি সবাইকে যে কোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। সরকারের সিনিয়র নেতারা বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্তদের হিন্দু সম্প্রদায়ের সদস্যদের পর্যাপ্ত সুরক্ষা এবং ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন। এই ঘটনাগুলোর সঙ্গে সংশ্লিষ্টতায় ৭১টি মামলা করা হয়েছে।

তিনি বলেন, সরকার উদ্বেগ প্রকাশ করে যে, কিছু নির্দিষ্ট স্বার্থান্বেষী মহল রাজনৈতিক ফায়দা লুটতে এই ধরনের পূর্বপরিকল্পিত হামলা চালাচ্ছে। এটা দুঃখজনক যে, ৫০ বছর আগে বাংলাদেশের স্বাধীনতার বিরোধী চক্রগুলো এখনো সহিংসতা, বিদ্বেষ ও গোঁড়ামিকে উস্কে দিতে তাদের বিষাক্ত প্রচারণা এখনো জারি রেখেছে। তারা দেশের অন্যতম বড় ধর্মীয় উৎসবকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্য করে আন্তর্জাতিক প্রেক্ষাপটে বাংলাদেশের ধর্মনিরপেক্ষ, অসাম্প্রদায়িক এবং বহুত্ববাদী প্রশংসাপত্রকে ক্ষুণ্ণ করার চেষ্টা করছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest