সর্বশেষ সংবাদ-
দেবহাটায় দুর্গাপূজার নবমীতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলমআশাশুনিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজসাতক্ষীরায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন সাবেক মেয়র চিশতিউপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ: চারা রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের অঙ্গীকারপ্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মানতে পারছেন না শ্যামনগরের বিএনপি নেতা আদম আলীএখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরের

সাতক্ষীরা কেন্দ্রীয় শহিদ মিনারে সম্প্রীতি রক্ষা দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি : দেশব্যাপী অসাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের লক্ষ্যে বর্বরোচিত হামলার তীব্রনিন্দা ও প্রতিবাদ জানিয়ে হিংসা বিদ্বেষ ও সাম্প্রদায়িকতা রুখে দাঁড়ানোর প্রতিবাদে সম্প্রীতি রক্ষা দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার বিকালে সাতক্ষীরা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার মানববন্ধন ও প্রতিবাদ সভায় আয়োজন করে।

এতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ও লিনেট ফাইন আর্টস একাডেমির আবু আফফান রোজ বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শামীমা পারভীন রতœা, ঈক্ষণ সাংস্কৃতি পরিষদের পল্টু বাসার, সব্যসাচী আবৃত্তি পরিষদ মনিরুজ্জামান ছট্টু,

জেলা আওয়ামী লীগের সদস্য নাজমুন আসিফ মুন্নি, জেলা সাহিত্য পরিষদের শহিদুর রহমান, গণসাংস্কৃতিক মৈত্রীর সুমাইয়া পারভীন ঝরা, উদিচীর সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান,শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মিল্টন,

সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন, আমিনা বিলকিস ময়না, কবি শুভ্র আহমেদ, শিল্পায়ন সংগীত একাডেমীর সভাপতি জাকির হোসেন, মন্ময় মনির, নিত্য শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক নাহিদা পান্না, হাসান, শহিদুল ইসলাম, আজমল স্মৃতি সংসদের সভাপতি কবি দিলরুবা, বিশ্বভরা প্রান রায়হান ও আসাদ প্রমুখ।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, শেখ আমিনুর রহমান কাজল ও আক্তারুজ্জামান কাজল।
এসময় বক্তারা বলেন, ৭১ সালে আমাদের মুক্তিযোদ্ধারা শুধু এই দেশের জন্য যুদ্ধ করেননি।
অসাম্প্রদায়িক দেশের জন্য যুদ্ধ করেছিলো আমার পূর্ব পুরুষরা।

৭১ পরাজিত শক্তি আমাদের সেই সম্প্রীতি নষ্ট করছে। এই দেশ আমাদের এই দেশ রক্ষা করা দায়িত্ব আমাদের। আমাদের সন্তানের জন্য সুন্দর পৃথিবী রেখে যেতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ মুছে দিতে গুজব ছড়িয়ে কুমিল্লা, নোয়াখালী ও রংপুরে ১০ জনের জীবন কেড়ে নিয়েছে দুর্বৃত্তরা। মানুষ হিসেবে যার যার জায়গা থেকে প্রতিবাদ করতে হবে।

অন্যায়ের প্রতিবাদ করতে হবে। ইংরেজরা তাদের ক্ষমতা স্থায়ী করতে বিভেদ সৃষ্টি করেছিল।

সেটাই লুফে নিয়েছে জামাত শিবির মৌলবাদী গোষ্ঠী। সাম্প্রদায়িক হানাহানি সৃষ্টি হতে দেওয়া যাবেনা। দোষীদের খুঁজে বের করে শাস্তির দাবী করেন বক্তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় আসছেন হাসানুল হক ইনু

নিজস্ব প্রতিনিধি: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও মশাল মিছিলে যোগ দিতে সাতক্ষীরায় আসছেন দলটির কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাসানুল হক ইনু এমপি। আগামী ২৭ অক্টোবর সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিতব্য আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহান মুক্তিযুদ্ধের এই সংগঠক। আলোচনা সভা শেষে জেলা শহরে অনুষ্ঠিতব্য মশাল মিছিলেও নেতৃত্ব দেবেন তিনি।

প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা জেলা জাসদের সভাপতি শেখ ওবায়েদুস সুলতান বাবলুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাসদ কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি এড. রবিউল আলম, কেন্দ্রীয় কমিটির উপদেষ্ঠা বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সফি উদ্দীন মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহিল কাইয়ুম, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু ও জাতীয় কৃষক জোট কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী।

বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরপূর্তি ও জাসদ প্রতিষ্ঠার ৪৯বছর পূর্তিতে আয়োজিত আলোচনা সভায় দলের পক্ষে সাতক্ষীরাকে জলাবদ্ধতার অভিশাপ মুক্ত করা, ভোমরাকে পূর্ণাঙ্গ স্থলবন্দরে উন্নীত করণ, সাতক্ষীরায় বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠা, জেলাবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালকে ৫শ শয্যায় উন্নীত করা, জঙ্গিবাদী-তালিবানি রাজনীতি ও সংস্কৃতি রুখে দেওয়া, মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় পুণর্জাগরণ সংঘটিত করা, দুর্নীতি-লুটপাট-দলবাজি-গুণ্ডাতন্ত্র রুখে দিয়ে সুশাসন কায়েম করা, শোষণ-বঞ্চনা-বৈষম্যের অবসান করে সমাজতন্ত্রের পথ ধরার দাবি করা হবে।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে সাতক্ষীরা জেলা জাসদের সকল নেতাকর্মীকে যথাসময়ে যোগ দেওয়ার আহবান জানিয়েছেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন লস্কর শেলী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খুলনা বিভাগের শ্রেষ্ঠ রোভার সম্পাদক আসাদুজ্জামানকে অভিনন্দন

সাতক্ষীরা জেলা রোভার স্কাউটের সম্পাদক ও হাজী মেয়াম উদ্দীন মহিলা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এস এম আসাদুজ্জামান খুলনা বিভাগীয় শ্রেস্ট সম্পাদক নির্বাচিত হয়েছেন। সম্প্রতি বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চল শ্রেষ্ঠ সম্পাদক হিসেবে ঘোষণা প্রদান করেন। শ্রেষ্ঠ সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়ে বিবৃতি নিয়েছেন

সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির উপদেষ্টা আজিজুর রহমান পলাশ, আ ন ম গাউছার রেজা, স্বপ্নসিঁড়ির আহবায়ক নাজমুল হক, যুগ্ম আহবায়ক মঈনুর রহমান মঈন, সদস্য সচিব অতনু বোস, যুগ্ম সদস্য সচিব সালাউদ্দীন রানা,

সদস্য আলতাফ হোসাইন, কামরুজ্জামান খান রিন্টু, রেবেকা সুলতানা, আবু নসর মোঃ মুরাদুজ্জামান, আবু হাফিজ, সদস্য (অর্থ) আব্দুল্লাহ আল মামুন), সদস্য (আইটি) ফাহাদ হোসেন, সদস্য (প্রচার) সেলিম হোসেন,

সদস্য শাহাজান আলী, হাবিবুর রহমান হাবিব, রাশিদুজ্জামান রানা, প্রীতম দাশ, মুক্তাদির হোসেন, সাঈদুর রহমান, মীর খায়রুল আলম, আসাদুল্লাহ আল গালিব, মীর তাহমিদুর রহমান, এস এম বিপ্লব হোসেন, আরিফুল ইসলাম, অহিদুল ইসলাম, আবু সাঈদ, রাজীব কুমার মন্ডল, মঈনুল আমিন মিঠু, আসাদুল্লাহ আল গালিব, নুরুজ্জামান, সিদ্দিক আলী, শরিফুজ্জামান, জুই শাহরিন, উর্মি ইসলাম, জি এম রাশিদুল ইসলাম রাহুল, শামীম হোসেন, আশিকুর রহমান, ইয়াকুব আলী, কর্ণ বিশ্বাস কেডি, অহিদুজ্জামান সোহাগ, রজনী সুলতানাসহ স্বপ্নসিড়ির সকল স্তরের সদস্য ও সহযোগী সদস্যগণ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দীর্ঘ ১০ বছর পর নিউ মার্কেট মোড়ের আলোচিত সরকারি জমির মামলায় সরকারের পক্ষে রায় দিল আদলত !

আসাদুজ্জামান : সাতক্ষীরা শহরের নিউ মার্কেট মোড় সংলগ্ন আলোচিত কয়েক কোটি টাকা মূল্যের সরকারি জমির মামলায় দীর্ঘ ১০ বছর পর অবশেষে দুই দফা শুনানির পর বাদীর মামলা খারিজ করে দিয়েছেন আদালত। সাতক্ষীরা সদর সহকারী জজ আদালত এর বিচারক নাসিরউদ্দিন ফারাজী ১৮ অক্টোবর বিকাল ৩টায় এ রায় ঘোষণা করেন।

জেলার আলোচিত এই মামলার বাদী এবং আসামি পক্ষের যুক্তিতর্ক শেষে এই রায় ঘোষণার জন্য গত ২০ সেপ্টেম্বর নির্ধারিত দিন ধার্য হলেও সেদিন রায় ঘোষিত হয়নি। পরবর্তীতে ১৮ অক্টোবর নতুন দিন ধার্য করে আদালত। সে অনুযায়ী ১৮ অক্টোবর সোমবার এ রায় ঘোষণা করা হয়।

জানা যায়, সরকারি ওই সম্পত্তি প্রাপ্তির জন্য জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সদর সহকারী (ভূমি) কমিশনার ও সদর ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে বিবাদী করে সদর সহকারী জজ আদালতে ২০১১ সালের ২০ ফেব্রুয়ারি মামলা করেন শহরের মৃত. ছোবহান খানের ছেলে নাসিম ফারুক খান মিঠু। যার মামলা নং-৫৮/১১।

মামলার নথি ও ঘটনার বিবরণে জানা যায়, পলাশপোল মৌজার ১০৮৭ খতিয়ানের ১১৪৬৬ দাগের .৫ শতক জমির রেকর্ডীয় মালিক উপন্দ্রেনাথ দত্ত। তিনি ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধের সময় স্ব-পরিবারে ভারতে চলে যান। এরপরতিনি আর কখনো প্রত্যাবর্তন করেননি। তৎপ্রেক্ষিতে সঠিক বিচারে তৎকালীন আইন মতে সম্পত্তিটি শত্রু সম্পত্তি হিসেবে পরিণত হওয়ার কথা ছিল। কিন্তু ভুলক্রমে তা হয়নি। এস এ এন্ড টি এ্যাক্টের ৯২-ক ধারামতে উক্ত সম্পত্তি পরিত্যক্ত হিসেবে বিবিধ মামলামূলে খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করার কথা ছিলো। কিন্তু তা না হয়ে ১৯৬৯-৭০ সালে ৪৯০৩ নং সার্টিফিকেট কেসের নামে একটি ভূয়া কেসের রেফারেন্সে জমিটি অন্যায়ভাবে রসুলপুরের মৃত. আব্দুল জব্বার খানের স্ত্রী ছাবেরা খানম দখলের পায়তারা করেন।

মামলার নথি ও ঘটনার বিবরণে আরও জানা যায়, ছাবেরা খানম ১৯৭৬-৭৭ সালে ঐ সম্পত্তি নীলামে ক্রয় করেন। পরবর্তীকালে ভূমি উন্নয়ন কর আদায় করেন নি। বরং ২০০৫/২০০৬ সালের দিকে বকেয়া ভূমি উন্নয়ন কর আদায় করেন এবং ছাবেরা খানম হতে সরকারি ওই সম্পত্তি নাসিম ফারুক খান মিঠু ক্রয় করেন। এরপরে ওই সম্পত্তি নিজ অনুকূলে রাখতে তিনি ইতিপূর্বে ২ টি মামলা দায়ের করেন।

যার নং- ৯৮/২০০৭, ১৪৯/০৯। এরমধ্যে ২টির আদেশ সরকারের পক্ষে। এরপরে ঐ রায়ের বিপরীতে ২বার আফিলও করেন মিঠু খান। তবে সেই রায়ও সরকারের পক্ষে দেয় সংশ্লিষ্ট কর্মকর্তা।

এ বিষয়ে ২০০৭ সালের ৯ আগস্ট নিঃঅঃ/সাতঃসদর/৫-২/২০০৭ নম্বর স্মারকে তৎকালীন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম আব্দুল করিম সম্পত্তি উদ্ধার পূর্বক

প্রয়োজনীয় সদয় ব্যবস্থা গ্রহণের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাতক্ষীরাকে অনুরোধ করেন। কিন্তু প্রভাবশালী বিবাদী পক্ষের প্রভাবের ফলে ৩০ ধারায় উভয় পক্ষের শুনানী অন্তে বিবাদী নাসিম ফারুক খান মিঠুর নামে রেকর্ড করা হয়।

ঘটনাটি সম্পর্কে সরকারি কৌশুলী (জিপি) শম্ভু নাথ সিংহ জানান, দীর্ঘ ১০ বছর পর সাতক্ষীরার নিউ মার্কেট মোড় সংলগ্ন আলোচিত কয়েক কোটি টাকা মূল্যের সরকারি জমির মামলায় রায় সরকারের পক্ষে প্রদান করেছে আদালত। ইতিপূর্বে ৪টি আদেশ সরকারের অনুকূলে রয়েছে বলে তিনি আরো জানান।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় টানা বৃষ্টিতে জেলার নিম্মাঞ্চল প্লাবিত : দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ

নিজস্ব প্রতিনিধি :
সাগরে সৃষ্ট নি¤œচাপের প্রভাবে টানা মৌসুমী বৃষ্টিতে সাতক্ষীরার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গত ১৮ অক্টোবর সকাল ৬ থেকে ১৯ অক্টোবর সকাল পর্যন্ত টানা বর্ষণে সাতক্ষীরার সদর, তালা, কলারোয়া, আশাশুনি, দেবহাটা, কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার নিম্নাঞ্চল প্লাাবিত হয়েছে।
পানিতে তলিয়ে গেছে সাতক্ষীরা পৌরসভার নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছে শতাধিক পরিবার। ভেসে গেছে জমির ফসল, আমন বীজতলা, মাছের ঘের ও পুকুর।

এতে চরম দুর্ভোগে পড়েছেন নি¤œ আয়ের মানুষগুলো। বিশেষ করে দৈনন্দিন উপার্জনের উপর নির্ভরশীল দরিদ্র পরিবারগুলো নিদারুন কষ্টে পড়েছেন। বৃষ্টির কারণে উপার্জন বন্ধ থাকায় স্ত্রী-সন্তান নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা।

সাতক্ষীরার সদর উপজেলার ধুলিহর, ফিংড়ি, ব্রহ্মরাজপুর, লাবসা, বল্লী, ঝাউডাঙ্গা ইউনিয়নের অধিকাংশ বিলগুলোতে সদ্য রোপা আমন ও বীজতলা পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। শতাধিক মাছের ঘের ও পুকুর ভেসে যাওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া নিম্ন অঞ্চলের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠান ও ঘরবাড়িতে পানি উঠেছে।

সাতক্ষীরা পৌর সভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা নবাব আলী জানান, গত ২৪ ঘন্টার টানা বৃষ্টিতে বৃষ্টিতে তলিয়ে গেছে সাতক্ষীরা পৌর এলাকার কামালনগর, ইটাগাছা, খড়িবিলা, বদ্যিপুর কলোনী, শহরতলীর বকচরা, কাশেমপুর, সরকারপাড়া, আমতলার মোড় সবই এখন পানিতে তলিয়ে রয়েছে। পানি অপসারনের কোন পথ না থাকায় বৃষ্টির পানি বাড়িঘরে উঠতে শুরু করেছে। সাতক্ষীরা শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া প্রাণসায়ের খালও পানি টানতে পারছে না।

ভ্যান চালক মনিরুল ইসলাম বলেন, রোজগার করতে না পারলে সংসার চলে না। গতকাল থেকে টানা বৃষ্টিতে ভ্যান নিয়ে শহরে বের হলেও কেউ ভ্যানে উঠেনি। ফলে খালে হাতেই গতরাতে বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরেছি। আজও ফিস ফিস করে বৃষ্টি হচ্ছে। যাত্রীরা কেউ ভ্যানে উঠতে চান না। সকলেই ইজিবাইকে উঠে। বৃষ্টির কারনে আমরা চরম ভোগান্তিতে পড়েছি।
দ্বীন মজুর শামসুর রহমান বলেন, প্রতিদিন সকালে সাতক্ষীরা শহরের পাকাপুলের মোড়ে গিয়ে কাজের জন্য বসে থাকি। সেখান থেকে কাজের চুক্তিতে কাজ করি জীবিকা নির্বাহ করি। কিন্তু বৃষ্টির কারনে দুই কেউ কাজে নিতে আসেনি। ফলে চরম দুর্ভোগে পড়েছি আমরা।

এদিকে গত ২৭ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত টানা ভারি বর্ষণে সাতক্ষীরা জেলা শহরসহ জেলার প্রায় প্রতিটি উপজেলার নি¤œাঞ্চল প্লাবিত হয়। সে সময় গদাইবিল, ছাগলার বিল, শ্যাল্যের বিল, বিনেরপোতার বিল, রাজনগরের বিল, মাছখোলার বিল সহ কমপক্ষে ১০টি বিলে পানিতে তালিয়ে যায়। এসব বিলের মাছের ঘের ভেসে গেছে। বেতনা নদী তীরবর্তী এই বিলগুলির পানি নদীতে নিষ্কাশিত হতে পারছে না। এই পানি পৌরসভার দিকে এগিয়ে আসছে। অতিবৃষ্টিতে গ্রামাঞ্চলের সব পুকুর পানিতে তলিয়ে গেছে। বেরিয়ে গেছে শত শত টাকার মাছ। এছাড়া কাচা ঘরবাড়ি রয়েছে ঝুকির মধ্যে। সবজি ক্ষেত গুলি পানিতে টইটুম্বুর করছে। এখনো পর্যন্ত সে সব এলাকার পানি নিস্কাশিত হয়নি। এসব এলাকার মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছিলেন। এর মধ্যেই আবারো গত ২৪ ঘন্টার টানা বর্ষনে সে দুর্ভোগ আরো দ্বিগুন বাড়িয়ে দিয়েছেন।

এছাড়া তালার ইসলামকাটি, কুমিরা, পাটকেলঘাটা, মাগুরা, আশাশুনির প্রতাপনগর, আনুলিয়া, খাজরা, বড়দল, শ্রীউলা, আশাশুনি সদর, দরগাহপুর, কাদাকাটিসহ বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চল পানিতে থৈ থৈ করছে। শ্যামনগর উপজেলার গাবুরা, পদ্মপুকুর, কাশিমাড়ি, বুড়িগোয়ালিনী, কৈখালি, রমজাননগরসহ বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে বলে জানান স্থানীয়রা। কালিগঞ্জ উপজেলার মৌতলা, মথুরেশপুর, ভাড়াশিমলাসহ বিভিন্ন ইউনিয়নের মাছের ঘের ও পুকুর পানিতে ডুবে গেছে বলে খবর দিয়েছেন স্থানীয়রা।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানাগেছে.  ১৯ অক্টোবর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় খুলনা বিভাগের বেশিরভাগ স্থানসহ রাজশাহী, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের বেশকিছু স্থানে থেমে থেমে হালকা থেকে মাঝারি ও কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। আজ এবং আগামিকাল দেশের উত্তরাঞ্চলে বিশেষ করে রংপুর বিভাগের অনেক স্থানে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বর্তমানে দেশের সর্বোত্র আকাশ মেঘলা আছে শুধুমাত্র চট্টগ্রাম বিভাগের বেশকিছু স্থানে সকাল থেকে রোদেলা আবহাওয়া বিরাজ করছে। আগামি ২০ ও ২১ অক্টোবর চট্টগ্রাম বিভাগ জুড়ে বৃষ্টির পরিমাণ পুনরায় বৃদ্ধির সম্ভাবনা আছে। এছাড়া আগামি ২২/২৩ তারিখ থেকে ধীরে ধীরে দেশের বেশিরভাগ স্থানেই চলমান বিরূপ আবহাওয়া পরিস্থিতির উন্নতি হতে পারে বলে ।
চলতি মাসে বঙ্গোপসাগরে কোন ঘূর্ণিঝড় বা দূর্যোগের আশঙ্কা পাওয়া যায়নি এখনও।

সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, নিম্নচাপের সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সাতক্ষীরায় ৯১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগামী দুদিন এভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে জানান তিনি। তবে পরশু থেকে বৃষ্টিপাত কমতে পারে।

সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: নুরুল ইসলাম বলেন, এই বৃষ্টি ৭১০ হেক্টর আমনের ক্ষেত পানিতে তলিয়ে গেছে। এছাড়া ১০২ হেক্টর শাক-সবজির ক্ষতি হয়েছে। আবহাওয়া অফিসের তথ্য মনে পরশু দিন থেকে বৃষ্টিপাত কমতে পারে। সেক্ষেত্রে এই বর্ষনে কৃষির উপর খুব বেশি প্রভাব পড়বে না বলে জানান তিনি।

অন্যদিকে, ঘুর্ণিঝড় ইয়াশের প্রভাবে ভেঙ্গে প্লাবিত হওয়া প্রতাপনগরের মানুষের দু:খ কষ্টকে আরো বাড়িয়ে দিয়েছে টানা বৃষ্টি। এদিকে নদীর পানিতে তলিয়ে রয়েছে পুরো ইউনিয়ন। অন্যদিকে টানা বৃষ্টিতে আরো পানি বেড়ে যাওয়ায় চরম দুর্ভোগে সেখানকার মানুষগুলো।
প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বলেন, এমনিতেই মানুষ ডুবে আছে। এতে আবার বৃষ্টি। মানুষের দু:খের যেন আর শেষ নেই।

 

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় দেশের সর্বোচ্চ বৃষ্টি, থাকতে পারে আরও দুদিন

ডেস্ক রিপোর্ট : গত ২৪ ঘন্টায় সারাদেশের মধ্যে সাতক্ষীরায় সর্বোচ্চ ৯১ মিলিমিটার পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সারাদেশে বৃষ্টির প্রবণতা আরও দুদিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। একই সঙ্গে সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে।

সারাদেশেই বৃষ্টি হচ্ছে, তবে দক্ষিণাঞ্চলে বৃষ্টির প্রবণতা বেশি। সোমবার (১৮ অক্টোবর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সাতক্ষীরায়, ৯১ মিলিমিটার। এ সময়ে ঢাকায় বৃষ্টি হয়েছে ২৭ মিলিমিটার।

মঙ্গলবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায় বৃষ্টি থাকবে বলে জানিয়েছেন।

গত রাতে ঢাকায় থেমে থেমে বৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকার আকাশে মেঘের সঙ্গে রোদও ছিল। তবে বেলা সোয়া ১০টার মধ্যে আকাশ মেঘে মেঘে ছেয়ে যায়। এরপরই শুরু হয় বৃষ্টি। থেমে থেমে চলছিল বৃষ্টি।

আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুছ বলেন, তেলেঙ্গানা ও তৎসংলগ্ন এলাকায় বিরাজমান লঘুচাপটি বর্তমানে মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে বিদায় নিয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের অন্যত্র সক্রিয় আছে এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় রয়েছে।

আগামী দুদিন পর বৃষ্টির প্রবণতা কমতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ।

মঙ্গলবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপ পার্থক্যের আধিক্য বিরাজ করছে। তাই এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে বয়ে যেতে পারে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে জারি করা ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখতে বলা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ১ ছিল কুতুবদিয়ায়। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজ ওমানের বিরুদ্ধে জিততেই হবে বংলাদেশকে

খেলার খবর : প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে লজ্জাজনক হার। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে এই হার বাংলাদেশকে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে। সুপার টুয়েলভে খেলার আশা বাঁচিয়ে রাখাতে হলে ওমানের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে।

আজ মঙ্গলবার ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ম্যাচটি। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।

অবশ্য বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ জয় পেয়েছিল বাংলাদেশ। কিন্তু বিশ্বকাপে বাংলাদেশকে এখনো সেই রুপে পাওয়া যায়নি।

অবশ্য এই ধরণের উইকেটে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হবে বলে স্বীকার করেছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ। প্রথম ম্যাচে হারের জন্য ব্যাটিংকে দায়ী করেন তিনি। ওমানের বিপক্ষে ‘বাঁচা-মরার’ ম্যাচে কিছু পরিবর্তন আনা প্রয়োজন বলে মনে করেন মাহমুদউল্লাহ।

এ সম্পর্কে মাহমুদউল্লাহ বলেন, ‘আমাদের ব্যাটিং ছিল খুবই হতাশার। এখন আমাদের আরও ভালো ব্যাটিং করতে হবে। পরিস্থিতি যাই হোক আমাদের আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হবে। ব্যাটিং লাইন-আপে নয় নম্বরে মোহাম্মদ সাইফউদ্দিন পর্যন্ত আমাদের ব্যাটিং গভীরতা রয়েছে। আজ আমাদের কিছু পরিবর্তন নিয়ে ভাবতে হবে।’

বাংলাদেশ অধিনায়ক আরও বলেন, ‘ম্যাচ হারের পর অনেক কিছুই উঠে আসে। আমি মনে করি, আমরা ভালো খেলিনি। কিন্তু আমরা একটি ভালো টি-টোয়েন্টি দল। আমাদের সামর্থ্য আছে। আমরা যখন আমাদের সেরা ক্রিকেট খেলি, আমরা ম্যাচ জিততে পারি।’

এর আগে একবার ওমানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে ওমানকে বৃষ্টি আইনে ৫৪ রানে হারিয়েছিল বাংলাদেশ।

বিশ্বকাপের আগে টানা দুই ম্যাচ হারে বাংলাদেশের আত্মবিশ্বাসে চিড় ধরেছে। শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি অফিসিয়াল প্রস্তুতি ম্যাচের পর, বিশ্বকাপে স্কটল্যান্ডের কাছে হেরেছে বাংলাদেশ। ওমান নিজেদের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনিকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসে টগবগ করছে।

অবশ্য টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্স খুব একটা ভালো নয়। এখন পর্যন্ত ১১৪ ম্যাচে ৪১টি জিতেছে তারা। ৭১ ম্যাচে হার ও দুটি পরিত্যক্ত হয়।

আর টি-টোয়েন্টি বিশ্বকাপে ২৬ টি ম্যাচ খেলেছে এবং মাত্র পাঁচটিতে জিতেছে বাংলাদেশ। এর মধ্যে বাছাই পর্ব থেকেই চারটি জয় এসেছে।

বাংলাদেশ দল : মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন, নাঈম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, রুবেল হোসেন, শরিফুল ইসলাম, মাহেদী হাসান, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সারাদেশে ৭১ মামলা, গ্রেপ্তার ৪৫০

দেশের খবর : সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপ কেন্দ্রিক অপ্রীতিকর ঘটনায় এ পর্যন্ত ৭১টি মামলা হয়েছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে ৪৫০ জনকে।

সোমবার (১৮ অক্টোবর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মো. কামরুজ্জামান।

তিনি বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপ কেন্দ্রিক অপ্রীতিকর ঘটনায় এ পর্যন্ত ৭১টি মামলা হয়েছে। আরও কিছু মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে ৪৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সংখ্যা আরও বাড়তে পারে। অপরাধীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে কিছু ব্যক্তি কিংবা গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তি ছড়াচ্ছে। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা করছে। আবার অনেক ক্ষেত্রে চক্রান্তকারীরা সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট কিংবা বিভিন্ন তথ্য বিকৃত বা অপব্যাখ্যা করে তা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে সংঘাতমূলক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

তিনি আরো বলেন, বাংলাদেশ পুলিশের সংশ্লিষ্ট ইউনিটগুলো বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তি সৃষ্টিকারীদের মনিটর করছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে।

এআইজি কামরুজ্জামান আরো বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমসহ যেকোনো মাধ্যমে গুজব ও বিভ্রান্তি না ছড়াতে এবং যাচাই ছাড়া সংবাদে বিশ্বাস না করতে সবার প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পুলিশ।

যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় জনগণের সার্বিক সহযোগিতাও প্রত্যাশা করছে বাংলাদেশ পুলিশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest