সর্বশেষ সংবাদ-
তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক, নিন্দা সাংবাদিকদেরইছামতীতে নেই সেই মিলনমেলা : শান্তিতেই শেষ দেবহাটার বিজয়া দশমীদেবহাটায় দুর্গাপূজার নবমীতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলমআশাশুনিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজসাতক্ষীরায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন সাবেক মেয়র চিশতিউপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ: চারা রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের অঙ্গীকারপ্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মানতে পারছেন না শ্যামনগরের বিএনপি নেতা আদম আলীএখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিব

শ্যামনগরে আটুলিয়া ইউনিয়নে লিংকেজ মিটিং
শ্যামনগর প্রতিনিধি :
অক্সফাম এর কারীগরি ও আর্থিক সহযোগীতায় সুশীলন রিকল -২০২১ প্রকল্পের বাস্তবায়নে আটুলিয়া ইউনিয়ন পরিষদের  সভা কক্ষে উৎপাদক দলের সদস্যদের সাথে ইনপুট ও আউটপুট মার্কেট এ্যাকটরদের সমন্বয়ে লিংকেজ মিটিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার অনুষ্ঠিত উক্ত মিটিংয়ে হাইজিন সেন্টারের সদস্য, স্যানিটেশন সেন্টারের সদস্য, কাকড়া উৎপাদক দলের সদস্য, শপিং ব্যাগ উৎপাদক দলের সদস্য, সবজী উৎপাদক দলের সদস্য, হাঁস ও মাছ চাষ উপোদক দলের সদস্য, মিষ্টির প্যাকেট উৎপাদক দলের সদস্য, কমিউনিটি ক্লিনিক প্রতিনিধিি, বিভিন্ন ব্যবসায়ী,
এনজি ও প্রতিনিধি সহ বাজার কমিটির সভাপতি ( ইউপি চেয়ারম্যান) আবু সালেহ বাবু  উপস্থিত ছিলেন। মিটিং এ স্যানিটারী ন্যাপকিন এর গুনগত মান ঠিক রেখে উৎপাদন করার  ও মাধ্যমিক পর্যায়েরর স্কুলগুলোতে প্রচারনা করার পরামর্শ প্রদান করেন। এছাড়া উৎপাদক দলের উৎপাদিত পন্যের গুনগত মান ঠিক রেখে উৎপাদন করার পরামর্শ প্রদার করেন। চেয়ারম্যান মহোদয়  নারী ওয়াশ দলের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন ও সার্বিকভাবে সহযোগীতার আশ্বাস প্রদান করেন। মিটিং এ সুশীলন রিকল ২০২১এর পক্ষে উপস্হিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী এসএম জাকির হোসেন, দিবাকর ঘোষ, মীর হাসিব উল্যাহ, শহীদুল ইসলাম প্রমুখ।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা লাকী র‌্যাব এর হাতে গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি : : দেশীয় অস্ত্র ও গোলাবারুদ মজুত রাখার অভিযোগে আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন লাকীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যকশান ব্যাটালিয়ন র‌্যাব। শনিবার দিবাগত রাত দু’টোর দিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আলাউদ্দিন সরদার ওরফে লাকীর বাবার নাম মৃত বাবর আলী সরদার।

খুলনা র‌্যাব-৬ এর স্কোয়াড্রণ লিডার মোঃ ইসতেহাক জানান, শ্রীউলা গ্রামের আলাউদ্দিন সরদার ওরফে লাকির বাড়িতে অস্ত্র ও গোলাবারুদ মজুত করা হয়েছে মর্মে গোপনে খবর পান তিনি। এরই ভিত্তিতে ওই বাড়ির পার্শ্ববর্তী তার হাঁসের খামারে অভিযান চালানো হয়। এ সময় আলাউদ্দিন লাকীর বাড়ির দরজায় ঝুলিয়ে রাখা একটি ব্যাগ থেকে জর্দ্দার কৌটায় জড়ানো দু’টি ককটেল সাদৃশ্য বস্তু ও চালের উপরে বস্তায় মোড়ানো কয়েকটি রাম দা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত লাকীর বিরুদ্ধে আশাশুনিসহ বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আশাশুনি থানায় সোপর্দ করা হবে।

একদিকে আলাউদ্দিন লাকীর মা হামিদা খাতুন তার ছেলে লাকীকে মিথ্যা মামলার হাত থেকে বাঁচানোর জন্য সাংসদ ডাঃ আ.ফ.ম রুহুল হকের হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় স্কুল ছাত্রীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মামলা: অভিযুক্ত পার্থ মন্ডল গ্রেফতার

কে এম রেজাউল করিম দেবহাটা সাতক্ষীরার দেবহাটায় দশম শ্রেনীতে পড়ুয়া পূর্নিমা দাসকে (১৬) বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার একমাত্র আসামী ভিকটিমের প্রেমিক পার্থ মন্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর ও লোকহর্ষক এ ধর্ষণ ও হত্যাকান্ডের পর থেকে আত্মগোপনে থানা পার্থ মন্ডলকে ধরতে একের পর এক টানা চিরুনি অভিযান শেষে শনিবার সন্ধ্যার দিকে সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. সজিব খানের নেতৃত্বে দেবহাটা থানার ভারপ্রাপ্ত ওসি ফরিদ আহমেদসহ সাতক্ষীরা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস দল সাতক্ষীরা সদর উপজেলার কাথন্ডা সীমান্ত এলাকা থেকে ভারতে পালানোর প্রস্তুতিকালে তাকে গ্রেপ্তার করেন। এর আগে শুক্রবার রাতে নিহত পূর্নিমা দাসের বাবা টিকেট গ্রামের শান্তি দাস বাদী হয়ে তার মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে মোবাইলের মাধ্যমে বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষন ও হত্যার ঘটনায় পূর্নিমার কথিত প্রেমিক একই এলাকার শিবপদ মন্ডলের ছেলে ডায়াগনষ্টিক কর্মচারী পার্থ মন্ডলকে একমাত্র আসামী করে দেবহাটা থানায় মামলাটি দায়ের করেন। মামলা নং-১১। এদিকে হত্যাকান্ডের পর থেকে পার্থ মন্ডলকে গ্রেপ্তারে দেবহাটা সহ সাতক্ষীরা শহরের সম্ভাব্য একাধিক স্থানে চিরুনি অভিযান পরিচালনা করে আসছিল দেবহাটা থানা পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), র‌্যাপিড অ্যাকশান ব্যাটেলিয়ান (র‌্যাব) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)’র একাধিক অভিযানিক দল। চাঞ্চল্যকর এ মামলার একমাত্র আসামী পার্থ মন্ডলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দেবহাটা থানার ভারপ্রাপ্ত পরিদর্শক (তদন্ত) ফরিদ আহমেদ বলেন, স্কুল ছাত্রী পূর্নিমা দাসকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মামলা দায়েরের পর থেকে মামলার একমাত্র আসামী পূর্নিমার প্রেমিক পার্থ মন্ডলকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে সম্ভাব্য একাধিক স্থানে অভিযান পরিচালনা করে পুলিশ। সর্বশেষ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে পলাতক পার্থ মন্ডলের অবস্থান শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার সন্ধ্যার দিকে ভারতে পালানো প্রস্তুতিকালে সদরের কাথন্ডা সীমান্ত থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। গ্রেপ্তার পরবর্তী পার্থ মন্ডলকে সাতক্ষীরা ডিবি পুলিশ কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে; এসংক্রান্ত আরোও বিস্তারিত তথ্য পরবর্তীতে গণমাধ্যমকে জানানো হবে বলেও জানান ফরিদ আহমেদ। উল্লেখ্য, বৃহষ্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে রাতভর নিখোঁজ ছিল উপজেলার টিকেট গ্রামের শান্তি দাসের মেয়ে গাভা একেএম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী পূর্নিমা দাস। পরদিন শুক্রবার সকালে একই এলাকার তারক মন্ডলের জনমানবহীন পরিত্যক্ত বাড়ির সবজি বাগান থেকে পূর্নিমা দাসের বিবস্ত্র লাশ উদ্ধার করে পুলিশ।

লাশ থেকে কিছুটা দূরে পড়ে থাকা ভিকটিমের বই-খাতা, জুতা ও গোপনে ব্যবহার করা পূর্নিমার একটি মোবাইল ফোনও আলামত হিসেবে উদ্ধার করে পুলিশ। যার ক্ষুদে বার্তায় দেখা যায়, নিখোঁজের আগ মুহুর্তে পূর্নিমাকে ওই পরিত্যক্ত বাড়ির কাছাকাছি ডেকে এসএমএস করেছিল তার প্রেমিক পার্থ মন্ডল। পরিবারের সদস্যদের নজর এড়িয়ে পূর্নিমা দাস ওই মোবাইল ফোনটি গোপনে ব্যবহার এবং পার্থ মন্ডল ও সে একে অপরের সাথে যোগাযোগ করতো বলে প্রাথমিক ভাবে ধারণা করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে উদ্ধারকৃত মোবাইলের কললিষ্ট অ্যানালাইসিস সহ তাতে পাওয়া প্রেমিক পার্থ মন্ডলের নাম্বার ট্র্যাকিংয়ের মাধ্যমে চাঞ্চল্যকর এ ঘটনার প্রাথমিক তদন্তসহ পার্থ মন্ডলকে গ্রেপ্তারের অভিযান শুরু করে পুলিশ। লাশটি উদ্ধারকালে নিহত পূর্নিমা দাসের মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে যৌন নির্যাতন এবং গলায় শ্বাসরোধের সুষ্পষ্ট চিহ্নও দেখা যায়। যা থেকে পূর্নিমাকে ধর্ষণের একপর্যায়ে রক্তপাত শুরু কিংবা সে চিৎকার চেচামেচি করলে পার্থ মন্ডল শ্বাসরোধ করে পূর্নিমাকে হত্যা করে ফেলে রেখে আত্মগোপন করে বলে প্রাথমিকভাবে ধারণা করে পুলিশ। হত্যাকান্ডের পর প্রেমিক পার্থকে একমাত্র আসামী করে নিহতের বাবা মামলা দায়ের করলে তাকে গ্রেপ্তারে মাঠে নামে আইন শৃঙ্খলা বাহিনী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মুস্তাফিজের আসাধরণ বোলিংয়ের পরও হেরেছে রাজস্থান

খেলার খবর : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দারুণ উজ্জ্বলতা ছড়িয়েছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। আজ শনিবার আবুধাবিতে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে চার ওভারে ২২ রান দিয়ে দুই উইকেট নেন তিনি। তাঁর করা ২৪ বলে একটি চার-ছক্কাও মারতে পারেননি দিল্লির ব্যাটাররা।

এই ম্যাচে জিতেছে দিল্লি। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৫৪ রান তোলে দিল্লি। পরে তারা রাজস্থান রয়্যালসকে ১২১ রানে থামিয়ে দেয়। তাই ম্যাচটিতে দিল্লি জিতেছে ৩৩ রানে।

প্রথম ওভারে মুস্তাফিজ খরচ করেন ৬ রান, কোনো উইকেট পাননি। দ্বিতীয় স্পেলে কাটার-মাস্টার ইনিংসের ১২তম ওভারে আবার বল করতে যান। এই ওভারে তিনি এবারের আইপিএলের দ্বিতীয় পর্বে প্রথম উইকেট পান। বোল্ড করেন দিল্লি অধিনায়ক ঋষভ পান্তকে। খরচ করেন মাত্র ৫ রান। ১৭তম ওভারে শিমরন হেটমায়ারকে ফিরিয়ে খরচ করেন মাত্র ৪ রান।

মুস্তাফিজ দারুণ বল করেছেন ইনিংসের শেষ ওভারেও। ৯ রান খরচ করলেও ভুগতে হয়েছে দিল্লির ব্যাটারদের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইভানার মৃত্যু : স্বামীসহ দুজনকে আসামি করে মামলা

দেশের খবর : স্কলাস্টিকা স্কুলের ক্যারিয়ার গাইডেন্স কাউন্সিলর ইভানা লায়লা চৌধুরীর (৩২) রহস্যজনক মৃত্যুর ঘটনায় স্বামী ব্যারিস্টার আব্দুল্লাহ মাহমুদ হাসানসহ দুইজনের বিরুদ্ধে মামলা নিয়েছে পুলিশ।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইভানার বাবা আমান উল্লাহ চৌধুরী এ মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার। শাহবাগ থানায় মামলাটি দায়ের করেছে ইভানার পরিবার। মামলা নম্বর ৪১। মামলার অপর আসামি ইমপালস হাসপাতালের চিকিৎসক অধ্যাপক মুজিবুল হক মোল্লা।

অভিযোগ অনুযায়ী, চিকিৎসক মুজিবুল হক মোল্লা কোনো ডায়াগনোসিস ছাড়াই ইভানাকে উচ্চমাত্রার মানসিক ভারসাম্যহীন রোগের ওষুধ দিয়েছিলেন। এজন্যই তাকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার জানান, গতকাল ফিরে গেলেও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা ও পরামর্শ অনুযায়ী আজ তাদের মামলা নথিভুক্ত করা হয়েছে। ৩০৬ ও ১০৯ ধারায় দুইজনের নামে মামলা দায়ের করা হয়েছে। মামলায় দুইজনকে আসামি করেছেন বাদী। এ বিষয়ে তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত অপেক্ষা করলেও ইভানার বাবার মামলা নেয়নি শাহবাগ থানা পুলিশ। এ ঘটনায় আগে দায়ের হওয়া অপমৃত্যুর মামলার সঙ্গে বাবার দেওয়া অভিযোগ তদন্ত করবে পুলিশ- এমনটি জানিয়ে তাকে বিদায় করে দেয়।

এর আগে, বুধবার (১৫ সেপ্টেম্বর) বেলা পৌনে ৪টার দিকে ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে নবাব হাবিবুল্লাহ রোডের সাকুরা গলিতে দুই ভবনের মাঝখান থেকে ইভানার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। সেদিন রাতেই শাহবাগ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়।

সংশ্লিষ্টরা জানান, ইভানার শ্বশুর ইসমাইল হোসেন একজন অবসরপ্রাপ্ত সচিব। নিহতের স্বামী আবদুল্লাহ মাহমুদ হাসান সুপ্রিম কোর্টের আইনজীবী। ইভানার সঙ্গে ২০১১ সালে পারিবারিকভাবে তার বিয়ে হয় এবং এই দম্পতির দুটি ছেলে রয়েছে।

ইভানার বাবার অভিযোগ, স্বামী মাহমুদ হাসানের বিয়েবহির্ভুত সম্পর্ক রয়েছে। যা নিয়ে পারিবারিক কলহ ছিল। বিষয়টি নিয়ে ইভানাকে বিভিন্ন সময় নির্যাতনের শিকার হতে হয়েছে।

চিকিৎসক মুজিবুল হক মোল্লার ব্যবস্থাপত্র অনুযায়ী ষড়যন্ত্রমূলকভাবে ইভানাকে এক বছর ধরে ঘুমের ওষুধ সেবন করানো হচ্ছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ছাত্রীর মাকে ধর্ষণ করলেন গৃহশিক্ষক!

দেশের খবর : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় মেয়ের গৃহশিক্ষক দ্বারা ধর্ষণে শিকার হয়েছেন এক প্রবাসীর স্ত্রী।

শনিবার (২৫ সেপ্টেম্বর) এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় গৃহশিক্ষক রুবেল রানার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর পরই উল্লাপাড়া মডেল থানা পুলিশ রুবেলকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত গৃহশিক্ষক উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিকোড়া দিয়ারপাড়া গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে রুবেল। তিনি স্থানীয় বিজ্ঞান কলেজের শিক্ষার্থী।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিককোড়া দিয়ারপাড়া গ্রামের প্রবাসীর বাড়িতে একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে ও বিজ্ঞান কলেজছাত্র মো. রুবেল রানা এক প্রবাসীর মেয়েকে প্রাইভেট পড়াতেন। কিছুদিন আগে রানার কুদৃষ্টির কারণে তাকে বাদ দেয়া হয়। পরে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বাড়িতে কেউ না থাকায় রাত ৯টার দিকে রুবেল ওই বাড়িতে ঢুকে হত্যার ভয় দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করেন। এ সময় ভুক্তভোগীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে রুবেল পালিয়ে যান।

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মো. সাহেব গনি জানান, রুবেলকে গ্রেপ্তার করে আদালতে মাধ্যমে সিরাজগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী নারীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘গুলাবে’ পরিণত

দেশের খবর : অবশেষে বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘গুলাব’-এ পরিণত হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরগুলোতে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) রাতে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক নম্বর-২) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

তবে ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলে আঘাত হানার কোনো আশঙ্কা নেই। এটি ভারতের উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও কাছকাছি উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত ও পশ্চিম দিকে অগ্রসর হয়ে শনিবার রাত ৯টায় উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও কাছাকাছি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় ঘূর্ণিঝড় গুলাবে পরিণত হয়েছে। এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৪৭০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৪৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রের কাছে সাগর খুবই উত্তাল রয়েছে বলে বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে আরও বলা হয়, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে এর পরিবর্তে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদেরকে গভীর সাগরে বিচরণ করতে নিষেধ করেছে আবহাওয়া অধিদপ্তর।

বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) অধীন জাতিসংঘের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সাগর তীরের ১৩ দেশের (বাংলাদেশ, মিয়ানমার, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইরান, সৌদি আরব ও ইয়েমেন) আবহাওয়াবিদদের সংস্থা এস্কেপ ঘূর্ণিঝড়ের নাম দিয়ে থাকে। আগে থেকেই ঠিক করে রাখা ‘গুলাব’ নামটি পাকিস্তানের দেওয়া।

শনিবার (২৫ সেপ্টেম্বর) রাতে ভারতের আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিনে বলা হয়, ‘গুলাব’ রোববার ভারতের ওড়িশার দক্ষিণে এবং অন্ধ্রপ্রদেশের উত্তরে কলিঙ্গপত্তনমের ওপর দিয়ে স্থলভাগ অতিক্রম করতে পারে। স্থালভাগে উঠে সোমবার এটি শক্তি ক্ষয়ে গভীর নিম্নচাপ ও নিম্নচপে পরিণত হতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর শনিবার সন্ধ্যা ছয়টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।

এসময়ে সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

শনিবার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। তবে ময়মনসিংহ ও সিলেটে কোনো বৃষ্টি হয়নি। রংপুরে সামান্য বৃষ্টি হয়েছে। এসময় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ঢাকায়, ৫৩ মিলিমিটার। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ময়মনসিংহে, ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শালীন-অশালীনের পার্থক্য বোঝেন মধুমিতা

বিনোদন ডেস্ক : টালিউডের এ প্রজন্মের অভিনেত্রী মধুমিতা সরকার। বাংলাদেশের দর্শকদের কাছে অবশ্য তিনি ‘পাখি’ নামেই বেশি পরিচিত। কেননা স্টার জলসার ‘বোঝেনা সে বোঝেনা’ ধারাবাহিকে এই চরিত্রে অভিনয় করেই তিনি পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে পরিচিতি পান। কয়েক বছর পার হয়ে গেলেও এখনো তাকে ওই নামেই ডাকেন অনেক ভক্ত।

যদিও সেই পাখি আর এখনকার পাখির মধ্যে বিরাট পার্থক্য। মধুমিতা এখন বেশ খোলামেলা আর সাহসী। সেটা পর্দায় হোক কিংবা সোশ্যাল মিডিয়ায়। নিয়মিত সাহসী ছবি শেয়ার করে অনুসারীদের মাতিয়ে রাখেন তিনি। তবে এর জন্য শুনতে হয় নানা কটাক্ষও।
সম্পর্কিত খবর

নিন্দুকদের এসব আক্রমণের বিপরীতে মধুমিতা কোনো জবাব দেন না। তবে এবার তিনি সংবাদমাধ্যমে বিষয়টি নিয়ে মন্তব্য করলেন। মধুমিতার ভাষ্য, ‘আমি জানি, কী ধরনের পোশাক পরি। শালীন-অশালীনের পার্থক্যও বুঝি। যারা আমাকে খারাপ কথা বলেন, তারা নিজেরা কতটা ঠিক বা ভুল সেই দিকটিও তাদের ভেবে দেখা উচিৎ।’

সম্প্রতি জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘উত্তরণ’ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন মধুমিতা। এটি নির্মিত হচ্ছে সুকান্ত গঙ্গোপাধ্যায়ের ‘বটতলা’ উপন্যাস অবলম্বনে। এতে একজন গৃহবধূর ভূমিকায় দেখা যাবে মধুমিতাকে। সিনেমাটির পোস্টার শেয়ার করে মধুমিতা ইনস্টাগ্রামে লিখেছেন, একটি এমএমএস কীভাবে একটি মেয়ের জীবন তছনছ করে দেয়, সেই গল্পই বলবে ‘উত্তরণ’।

সিনেমাটির প্রসঙ্গ টেনে বাস্তবতা নিয়ে মধুমিতা বলেন, ‘একটি ছেলে এবং একটি মেয়ের যদি কোনও ভিডিও ছড়িয়ে পড়ে, সে ক্ষেত্রে মেয়েটির দোষ থাকুক বা না থাকুক, সমাজ তাকেই দোষারোপ করবে। মেয়েরাও বোধ হয় সেটা বুঝে গিয়েছে। চিরাচরিত ধারণাকে ভেঙে অন্যায়ের প্রতিবাদ করার বার্তা দেবে এই সিনেমা।’

প্রসঙ্গত, ‘লাভ আজ কাল পরশু’ সিনেমার মাধ্যমে ২০২০ সালে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন মধুমিতা। এরপর তাকে দেখা গিয়েছে ‘চিনি’ নামের একটি সিনেমায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest