সর্বশেষ সংবাদ-
তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক, নিন্দা সাংবাদিকদেরইছামতীতে নেই সেই মিলনমেলা : শান্তিতেই শেষ দেবহাটার বিজয়া দশমীদেবহাটায় দুর্গাপূজার নবমীতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলমআশাশুনিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজসাতক্ষীরায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন সাবেক মেয়র চিশতিউপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ: চারা রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের অঙ্গীকারপ্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মানতে পারছেন না শ্যামনগরের বিএনপি নেতা আদম আলীএখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিব

অনিবন্ধিত সুদের ব্যবসা এখনই বন্ধের নির্দেশ হাইকোর্টের

অর্থনীতির খবর : মাইক্রোক্রেডিটের (ক্ষুদ্রঋণ) নামে সারাদেশে অনিবন্ধিত সুদের ব্যবসা পরিচালনাকারী (সমবায় সমিতি ও এনজিওর) প্রতিষ্ঠানের তালিকা প্রণয়ন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তালিকা করতে গিয়ে যদি ওই সব প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে কোনো অনিয়ম ধরা পড়ে তাহলে ব্যবস্থা গ্রহণ করে তাদের কার্যক্রমও বন্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত।

সেই সঙ্গে অননুমোদিত আর্থিক প্রতিষ্ঠান, ক্ষুদ্রঋণদানকারী প্রতিষ্ঠানের কার্যকক্রমের বিষয়ে তদন্ত করতে একটি বিশেষ কমিটি গঠনের জন্য বাংলাদেশ ব্যাংকের প্রতি নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। এছাড়া ঋণদানকারী স্থানীয় সুদকারবারিদের তালিকা দিতে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের আদেশ প্রতিপালন করে আগামী ৪৫ দিনের মধ্যে এসব বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে সংশ্লিষ্টদের বলেছেন আদালত।

এছাড়াও রুল জারি করেছেন আদালত। রুলে লাইসেন্স এবং অনুমোদন ছাড়া ক্ষুদ্রঋণদানকারী বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম পর্যবেক্ষণ ও তদারকিতে বিবাদীদের নীরবতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। অর্থসচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান ও সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ বিষয়ে পরবর্তী শুনানি ও আদেশের জন্য আগামী ৩০ নভেম্বর দিন নির্ধারণ করেছেন আদালত। আদেশের বিষয়টি নিশ্চিত করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

মাইক্রোক্রেডিটের (ক্ষুদ্রঋণ) নামে সারাদেশে চড়া সুদে ঋণদাতা মহাজনদের চিহ্নিত করার নির্দেশনা চেয়ে করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (২৭ সেপ্টেম্বর) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি জাকির হোসেনের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর উস সাদিক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় করোনা উপসর্গে একজনের  মৃত্যু
নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে  এক জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এনিয়ে জেলায় ২৬সেপ্টেম্বর পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৮ জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৬৯২জন।
করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তি হলেন, সদর উপজেলার গাংনিয়া গ্রামের মৃত গোলাপ সরদারের ছেলে মোকাদ্দেস সর্দার (৮০)।
সামেক হাসপাতাল সূত্র জানায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে ২৫ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৬ সেপ্টেম্বর সকাল পৌনে ৬ টার  সময় তিনি মারা যান।
এদিকে গত ২৪ ঘন্টায় ৯৩ টি নমুনা পরীক্ষা করে নতুন করে কেউ শনাক্ত হয়নি
সামকে হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বরের পর্যন্ত মোট ৫৯ জন রোগী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে করোনা পজেটিভ কোন রোগী নেই। গত ২৪ ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৯ জন ও সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ জন। নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) ভর্তি আছেন ৬ জন।
সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ হুসাইন সাফায়াত জানান, গত ২৪ ঘন্টায় জেলায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছে একজন। এ সময় ৯৩ টি নমুনা পরীক্ষা করে কেউ করোনা সনাক্ত হয়নি। তিনি আরো বলেন, ২৬সেপ্টম্বর পর্যন্ত সাতক্ষীরা জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬ হাজার ৮৪৭ জন। জেলায় মোট সুস্থ হয়েছেন ৬ হাজার ৫৫৭ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছে ৫জন। বর্তমানে জেলায় করোনা রোগী রয়েছে ২০২ জন। এরমধ্যে হাসপাতালে ভর্তি করোনা রোগীর সংখ্যা ১ জন। বাড়িতে হোম আইসোলেশনে আছেন ২০১ জন। জেলায় ২৬ সেপ্টেম্বর পর্যন্ত  ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৮৮ জন এবং উপসর্গে মারা গেছেন আরো ৬৯২জন।
সিভিল সার্জন আরো জানান, এপর্যন্ত জেলায় ৮৭ হাজার ৮২৬ জন এস্ট্রাজেনেকা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। আর দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ৮০ হাজার ৬১ জন। এছাড়া সেনোফর্ম ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন ১ লক্ষ ৯৩ হাজার ২৯৯ জন এবং দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ১ লক্ষ ২১ হাজার ১৭৭ জন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ট্রাফিক পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে নিজের বাইক পুড়িয়ে দিলেন চালক

দেশের খবর : রাজধানীর বাড্ডায় ট্রাফিক পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছেন রাইড শেয়ারিং প্লাটফর্ম ‘পাঠাও’র এক চালক।

সোমবার সকালে রাজধানীর বাড্ডা লিংক রোড এলাকায় এ ঘটনা ঘটেছে। বাইক পোড়ানোর সেই ঘটনায় পথচারীরা ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিয়েছেন, যা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভিডিওতে দেখা যায়, ফুটপাতের পাশের ড্রেনঘেঁষে দাঁড় করানো মোটরসাইকেলটি দাউ দাউ করে জ্বলছে। ওই মোটরসাইকেলচালক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন। রাস্তায় এদিক-ওদিকে চিৎকার করে কিছু একটা বলছেন। একসময় হাতে থাকা হেলমেটটি জ্বলতে থাকা মোটরসাইকেলের ওপর ছুড়ে মারেন। এ সময় আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করলেও তিনি বাধা দেন। আগুন নেভাতে মগে করে পানি নিয়ে আসেন এক যুবক। তবে তাকে বাধা দেন পাঠাও চালক।

প্রত্যক্ষদর্শীরা ও বাড্ডা থানা পুলিশ জানিয়েছে, পুড়ে যাওয়া মোটরসাইকেলটির মালিকের নাম শওকত আলী। ট্রাফিক পুলিশ তার থেকে বাহনের কাগজপত্র ও লাইসেন্স দেখতে চাইলে এ নিয়ে বাদানুবাদ হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে শওকত আলী নিজেই পেট্রল দিয়ে নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। পরে তাকে পুলিশ বাড্ডা থানায় নিয়ে গেলেও ছেড়ে দেওয়া হয়।

জানা গেছে, ছোট দোকান চালিয়ে সংসার চালাতেন শওকত আলী। করোনায় ব্যবসাটিও বন্ধ হয়ে যায়। তাই বাধ্য হয়ে গত কয়েক মাস ধরে মোটরসাইকেলে রাইড শেয়ার করে সংসার চালাচ্ছিলেন তিনি।

গুলশান ট্রাফিক বিভাগের উপকমিশনার রবিউল ইসলাম বলেন, ‘মোটরসাইকেলগুলো রাস্তার পাশে এমনভাবে দাঁড় করিয়ে রাখে, এতে গাড়ি চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়। গুলশানের লিংক রোডে যানজটের সৃষ্টি হয়। তাই দায়িত্বরত পুলিশ সার্জেন্ট মোটরসাইকেলচালকদের কাগজপত্র নেন। আর সবার মতো শওকত আলীরও কাগজপত্র চেক করতে চায় দায়িত্বরত পুলিশ। তার কাগজপত্র নেওয়া হলেও তার মোটরসাইকেলের বিরুদ্ধে কোনো মামলা দেওয়া হয়নি। মামলা দেওয়ার আগেই তিনি গাড়িতে আগুন ধরিয়ে দেন।’

বাড্ডা থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘বাইক পোড়ানোর ঘটনা জানার সঙ্গে সঙ্গে শওকত আলীকে থানায় এনে এ সম্পর্কে জানার চেষ্টা করি। আটকের উদ্দেশ্যে নয়; থানায় এসে তিনি আমাকে জানিয়েছেন— আগেও কয়েকটি মামলা হয়েছে তার গাড়ির বিরুদ্ধে। আজকে যখন পুলিশ তার কাগজপত্র নিয়েছে, তখন তিনি হতাশায় নিজের গাড়িতে আগুন দিয়েছেন। তার কাগজপত্র নেওয়া হলেও তার মোটরসাইকেলের বিরুদ্ধে কোনো মামলা দেওয়া হয়নি। মামলা দেওয়ার আগেই তিনি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনির ইউপি চেয়ারম্যান সাকিল কর্তৃক মিথ্যা মামলায় হয়রানির হাত থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল কর্তৃক ষড়যন্ত্র ও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হাত থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, উপজেলার শ্রীউলা গ্রামের মৃত বাবুর আলী সরদারের ছেলে ভুক্তভোগী আলাউদ্দীন লাকী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি বর্তমানে ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং ইউনিয়ন আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক। আমি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী। বিগত জামায়াত বিএনপির জোট সরকারের আমলে আমি এবং আমার পরিবার বিভিন্ন সময় হামলা মামলার শিকার হয়েছি। এইগুলোকে পুঁজি করে বর্তমান নিজ দলীয় আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকা কালেও জামায়াত বিএনপির প্রশয়দানকারী বর্তমান ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল বিভিন্ন ফাঁদ পেতে আমাকে এবং ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দদের নামে বিভিন্নভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছেন। আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে শ্রীউলা ইউনিয়নের শান্ত পরিবেশকে আবারো অশান্ত করার চক্রান্ত শুরু করেছেন তিনি। এলাকায় আমার জনপ্রিয়তা ও সুনাম রয়েছে। আমাকে হয়রানি করতে সাকিল গত ২৫ সেপ্টেম্বর তার ক্যাডারদের সহযোগিতায় আমার বাড়ির বাহিরে পরিত্যক্ত জায়গায় বস্তায় করে কিছু দেশীয় অস্ত্র রেখে র‌্যাবকে ভুল তথ্য দিয়ে আমাকে আটক করে সাতক্ষীরায় নিয়ে আসেন। পরে র‌্যাব বিষয়টি তদন্ত করে মিথ্যা প্রমানিত হওয়ায় আমাকে স্ব-সম্মানে ইউনিয়ন এবং উপজেলার নেতৃবৃন্দের উপস্থিতিতে আমাকে মুক্তি দেন। কিন্তু এ বিষয়টি রং চং মাখিয়ে আমাকে অস্ত্রসহ আটক করেছে মর্মে অপপ্রচার করা হয়। আমার বাড়িতে অস্ত্র রেখে ও প্রশাসনকে ভুল তথ্য দিয়ে আমাকে জনগণ থেকে বিচ্ছন্ন করার চেষ্টা করছেন তিনি। মূলত এই অস্ত্রের মূল মালিক সাকিল। তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানাচ্ছি। আমিসহ ইউনিয়ন আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দ এবং ইউনিয়নবাসী এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরো বলেন, আমি এবং আমার পরিবার জন্মসূত্র থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানে আদর্শে বিশ্বাসী। আমি আমার ইউনিয়নের বন্যা দুর্গত বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য নদীর বেঁড়িবাঁধ তৈরি করতে গেলে এই দুর্নীবাজ চেয়ারম্যান আমার এবং আমার লোকদের বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র ও অপপ্রচার করতে থাকেন। একের পর এক সাকিল ও তার লোকজন আমিসহ এলাকার সম্মানিত ব্যক্তিদের নানানভাবে হয়রানি করে যাচ্ছেন। বিশেষ করে আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে তিনি পায়ে পা দিয়ে ঝগড়া বিবাদ করার চেষ্টা করছেন। এছাড়া এই দুর্নীবাজ চেয়ারম্যান ঈদুল আযহা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহার (চাউল) অসহায় গরীব মানুষের মাঝে ১০ কেজি করে চাউল দেওয়ার কথা হলে তিনি মাত্র ৬/৭ কেজি করে চাউল দিয়ে বাকীটা আতœসাৎ করেছেন। আমি এর প্রতিবাদ জানালে ষড়যন্ত্রকারী চেয়ারম্যান আমার উপর ক্ষীপ্ত হন। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় শ্রীউলা ইউনিয়নের কোন নিরাপরাধ মানুষ যাতে চেয়ারম্যান সাকিলের দ্বারা হয়রানির শিকার না হন এবং আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষ্যে ইউনিয়নের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তিনি আইনশৃংখলা বাহিনীসহ প্রশাসনের আশু হস্তক্ষেপ কমনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ডেস্ক রিপোর্ট : চলতি বছরের এসএসসি পরীক্ষা আগামী ১৪ নভেম্বর শুরু হবে। আর এইচএসসি পরীক্ষা শুরু হবে ২ ডিসেম্বর।

আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পরীক্ষা দুটির চূড়ান্ত সূচি প্রকাশ করা হয়, যার অপেক্ষায় ছিল প্রায় ৩৫ লাখ শিক্ষার্থী।

সময়সূচি অনুযায়ী, সকাল ১০টা থেকে সাড়ে ১১টা এবং বিকেল ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত দুই ধাপে পরীক্ষা হবে।

জানা গেছে, করোনার কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় থাকবে দেড় ঘণ্টা। এক্ষেত্রে এমসিকিউ ও সিকিউর মাঝে কোনো বিরতি থাকবে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলা: আপীলে আরো ৫ আসামীর সাজা বহাল

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় তৎকালিন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় সাজাপ্রাপ্ত ৫০ জন আসামীর মধ্যে পাঁচজনের আপীল আবেদন না’মঞ্জুর করে সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম মোঃ হুময়ায়ুন কবীরের আদেশ বহালের নির্দেশ দেওয়া হয়েছে।  রবিবার সাতক্ষীরার জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এক জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।
আপিল বহাল থাকা আসামীরা হলেন, শাহীন রহমান, দিদার মোড়ল, আব্দুল গফফার গাজী, সোহাগ হোসেন ও মাহাফুজ মোল্লা। এ নিয়ে ১৭টি আপীল মামলার ৫টিতে ১৩ জনের সাজা বহাল রাখা হয়েছে।
মামলার বিবরনে জানা যায়, ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালিন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরায় মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে হাসপাতালে দেখে মাগুরা ফিরে যাবার পথে কলারোয়া বিএনপি অফিসের সামনে বিএনপি নেতা কর্মীদের হামলা শিকার হন। এতে শেখ হাসিনা অক্ষত থাকলেও তার সফরসঙ্গী ফাতেমা জাহান সাথী, জোবায়দুল হক রাসেল, প্রতৌশলী শেখ মুজিবর রহমান, শহিদুল হক জীবন, আবদুল মতিনসহ অনেকেই আহত হন। এ সময় বেশ কয়েকজন সাংবাদিকও হামলার শিকার হন। এ ঘটনায় কলারোয়া মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মোসলেমউদ্দিন ২৭ জনকে আসামী করে একটি মামলা করেন। এ মামলা থানায় রেকর্ড না হওয়ায় তিনি নালিশী আদালত সাতক্ষীরায় মামলাটি করেন। পরবর্তীতে এ মামলা খারিজ হয়ে গেলে ২০১৪ সালের ১৫ অক্টোবর ফের মামলাটি পুনরুজ্জীবিত হয়। এসময় তদন্তকারী কর্মকর্তা কলারোয়া থানার পুলিশ পরিদর্শক শফিকুর রহমান সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জনের বিরুদ্ধে আদালতে অবিযোগপত্র দাখিল করেন। ২০ জন সাক্ষী, চারজন সাফাই সাক্ষী ও মামলার নথি পর্যালোচনা শেষে চলতি বছরের ৪ ফেব্র“য়ারি জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক সাংসদ হাবিবুল ইসলামসহ ৫০জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এর মধ্যে বর্তমানে ৩৭ জন কারাগারে ১২জন পলাতক রয়েছেন। কারাগারে থাকা আসামীরা মুখ্য বিচারিক হাকিমের আদালতের রায়ের বিরুদ্ধে মোট ১৭টি আপিল মামলা করেন। জেলা ও দায়রা জজ আদালত থেকে আপিলে জামিন না পাওয়ায় ওই আসামীরা মহামান্য হাইকোর্টে গেলে চারটি আপীলে ৮ জন জন জামিনাদেশ পান। ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপীল করলে মহামান্য হাইকোর্টের জামিন আদেশ বাতিল করে গত ২৫ সেপ্টেম্বরের মধ্যে ওই চারটি আপিল মামলা নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট জেলা ও দায়রা জজকে নির্দেশ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় চারটি আপীল মামলায় ইতিমধ্যে আটজনের বিরুদ্ধে আপিল না’মঞ্জুর করা হয়। ১৩ সেপ্টেম্বর ৩০ নং আপীল মামলার পাঁচজন আসামীর বিরুদ্ধে অভিযোগ শুনানী হয়। রবিবার ওই পাঁচ আসামীর সাজা বহাল রাখা হয়।

প্রসঙ্গত, কলারায়ায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় অস্ত্র ও বিষ্ফোরক দ্রব্য আইনে আরো দু’টি মামলার (এসটিসি ২০৭/১৫ ও এসটিসি ২০৮/১৫) নথি উচ্চ আদালত থেকে ফেরৎ না আসায় বিচার কার্যক্রম স্থগিত রয়েছে। সাজাপ্রাপ্ত আসামীর মধ্যে মাহাফুজুর রহমান সাবু কারান্তরীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ইতিমধ্যেই মামলার বাদি মোসলেম কমাণ্ডারের মৃত্যু হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বুধবার দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের তফশিল ঘোষণা

দেশের খবর : এবার দ্বিতীয় ধাপে ইউপি ভোট অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। এরই অংশ হিসেবে আগামী বুধবার (২৯ সেপ্টেম্বর) দ্বিতীয় ধাপে ভোটের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আগামী বুধবার (২৯ সেপ্টেম্বর) কমিশনের ৮৬তম সভা অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে ওইদিন বেলা সাড়ে ১১টায় এ কমিশন সভা অনুষ্ঠিত হবে।

এরআগে ইসি সচিব মো. হুমায়ূন কবীর সাংবাদিকদের জানিয়েছিলেন, চলতি মাসের শেষে কমিশন সভায় ইউপির পরবর্তী ধাপের তফসিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বুধবারের কমিশন সভা শেষে ইউপির দ্বিতীয় ধাপের ভোট ছাড়াও সিরাজগঞ্জ-৬ শূন্য আসনের উপ-নির্বাচন, সংরক্ষিত নারী আসন-৪৫ এর শূন্য আসনের উপ-নির্বাচন, সপ্তম ধাপের পৌরসভায় সাধারণ নির্বাচন ও স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের শূন্য পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে।

এ বিষয়ে ইসির যুগ্ম-সচিব এসএম আসাদুজ্জামান বলেন, বিষয়টি কমিশন সভার এজেন্ডার মধ্যে রয়েছে। তবে সেদিন তফসিল ঘোষণা করা হবে কি না, এটি কমিশন সভায় সিদ্ধান্ত হবে।

প্রথম ধাপে গত ২০ সেপ্টেম্বর সারা দেশে ১৬০টি ইউপিতে ভোট অনুষ্ঠিত হয়।

বর্তমানে দেশে মোট ইউপি সংখ্যা ৪ হাজার ৪৮৩টি। গত ২১ মার্চ মেয়াদ ৭৫২ ইউপির শেষ হয়, ৩০ মার্চ ৬৮৪ ইউপির, ২২ এপ্রিল ৬৮৫ ইউপির, ৬ মে ৭৪৩ ইউপির, ২৭ মে ৭৩৩ ইউপির এবং গত ৩ জুন ৭২৪ ইউপির মেয়াদ শেষ হয়েছে। কিন্তু করোনা মহামারির কারণে সময়মতো ভোট আয়োজন করতে পারছে না নির্বাচন কমিশন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অবৈধ সম্পদ অর্জন : সাবেক প্রতিমন্ত্রী মান্নান খান ও তার স্ত্রীর বিচার শুরু

রাজনীতির খবর : অবৈধ সম্পদ অর্জনের পৃথক দুই মামলায় আওয়ামী লীগের সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান ও তার স্ত্রী হাসিনা সুলতানার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। রোববার (২৬ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ আলী হোসাইন এ আদেশ দেন।

এদিন আসামিদের পক্ষে অব্যাহতি চেয়ে শুনানি করেন সিনিয়র আইনজীবী সৈয়দ রেজাউর রহমান। দুদকের পক্ষে মীর আহমেদ আলী সালাম অভিযোগ গঠনের প্রার্থনা করেন। শুনানি শেষে বিচারক অব্যাহতির আবেদন নাকচ করে বিচার শুরুর আদেশ দেন।

দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম এ তথ্য জানান।

মামলার শুনানিকালে জামিনে থাকা মান্নান খান ও তার স্ত্রী হাসিনা সুলতানা আদালতে উপস্থিত ছিলেন।

২০১৪ সালের ২১ আগস্ট মান্নান খানের বিরুদ্ধে ৭৫ লাখ ৪ হাজার টাকার আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। মামলা দায়েরের তিন দিনের মাথায় ২৪ আগস্ট মান্নান খান ঢাকা সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন।

এরপর মামলা দু’টি তদন্ত করে ২০১৫ সালের ১১ আগস্ট মান্নান খানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। অভিযোগপত্রে মান্নান খানের অবৈধ সম্পদের পরিমাণ বেড়ে যায়।

অভিযোগপত্রে বলা হয়, তার আয়বহির্ভূত সম্পদের পরিমাণ ২ কোটি ৬৬ লাখ ৭ হাজার টাকা এবং তিনি সম্পদের তথ্য গোপন করেছেন ৩১ লাখ ৪৫ হাজার টাকার।

অপরদিকে তার স্ত্রী হাসিনা সুলতানার বিরুদ্ধে ১ কোটি ৮৬ লাখ ৫৩ হাজার টাকার সম্পদের তথ্য গোপন ও ৩ কোটি ৪৫ লাখ ৫৩ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে একই বছরের ২১ অক্টোবর মামলা করে দুদক। এরপর ২৩ অক্টোবর ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন হাসিনা সুলতানা।

তদন্ত শেষে হাসিনা সুলতানার বিরুদ্ধে ২০১৫ সালের ৯ জুন আদালতে চার্জশিট দাখিল করা হয়। চার্জশিটে ১ কোটি ৮৬ লাখ ৫৩ হাজার টাকার সম্পদের তথ্য গোপন ও ৩ কোটি ৩৬ লাখ ৩৭ হাজার টাকার আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest