সর্বশেষ সংবাদ-
তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক, নিন্দা সাংবাদিকদেরইছামতীতে নেই সেই মিলনমেলা : শান্তিতেই শেষ দেবহাটার বিজয়া দশমীদেবহাটায় দুর্গাপূজার নবমীতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলমআশাশুনিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজসাতক্ষীরায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন সাবেক মেয়র চিশতিউপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ: চারা রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের অঙ্গীকারপ্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মানতে পারছেন না শ্যামনগরের বিএনপি নেতা আদম আলীএখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিব

শিক্ষা ডেস্ক : এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি চূড়ান্ত হচ্ছে সোমবার (২৭ সেপ্টেম্বর)। সূচি চূড়ান্ত করার পর যে কোনো দিন তা প্রকাশ করা হবে।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগরে সচিব মো. মাহবুব হোসেন বলেন, শিক্ষা বোর্ডের তিনটি প্রস্তাবের একটি নির্ধারণ করা হয়েছে। আমাদের সম্মতির পর শিক্ষা বোর্ড রুটিন প্রকাশ করবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ জানায়, শিক্ষা বোর্ডের পাঠানো প্রস্তাব শিক্ষামন্ত্রী ও উপমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় আছে। মন্ত্রণালয়ের অনুমোদনের পর শিক্ষা বোর্ডগুলো এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি প্রকাশ করবে।

অরপদিকে, দাখিল পরীক্ষার সূচি ইতোমধ্যে প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। আগামী ১৪ নভেম্বর থেকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষা শুরু হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়িবহরে হামলা : ২০ বছর পর আসামি কনক গ্রেফতার

বিশেষ ডেস্ক : তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় সাজাপ্রাপ্ত আসামি মো. তারিকুজ্জামান ওরফে কনককে গ্রেফতার করেছে পুলিশ।

হামলার ঘটনার প্রায় ২০ বছর পর রোববার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মতিঝিল বিভাগ।

শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি কনককে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) মতিঝিল বিভাগ রবিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ৩টায় মিরপুরের একশ ফুট এলাকা থেকে গ্রেফতার করে।

ডিবি মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) রিফাত রহমান শামীম জানান, মিরপুরের একশ ফুট এলাকা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলায় জড়িত দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তারিকুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার তারিকুজ্জামান প্রাথমিক জিজ্ঞাসাবাদে গাড়িবহরে হামলায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রসঙ্গত, ২০০২ সালে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন বিরোধী দলীয় নেত্রী থাকাকালে সাতক্ষীরায় সমাবেশ করে কলারোয়া থানা হয়ে ঢাকার উদ্দেশে রওয়ানা করেছিলেন। পথে কলারোয়া থানাধীন তুলশীডাঙ্গায় তার গাড়িবহরে হামলা হয়। হামলার দিন তারিকুজ্জামান সকাল সাড়ে ৯টায় দলীয় থানা বিএনপির পার্টি অফিসে নেতাকর্মীর সঙ্গে মিলিত হন। পার্টি অফিসে নেতাদের মাধ্যমে জানতে পারেন শেখ হাসিনা কলারোয়া থানার তুলশীডাঙ্গা হয়ে ঢাকার উদ্দেশে যাবেন।

খবর পেয়ে নেতাকর্মীদের সঙ্গে কলারোয়া থানার তুলশীডাঙ্গায় মেইন রোডে যান তিনি। এরপর একটি যাত্রীবাহী বাস অন্যান্য নেতাকর্মীদের সহায়তায় রাস্তার মাঝে দাঁড় করিয়ে যানজটের সৃষ্টি করেন। কিছুক্ষণের মধ্যে কলারোয়া থানার ওসি রাস্তার যানজট ছাড়াতে ঘটনাস্থলে আসেন এবং বাসটি সরিয়ে ফেলেন। ইতোমধ্যে শেখ হাসিনার গাড়িবহর চলে এলে অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে গাড়িবহরে অতর্কিত হামলা চালান তারিকুজ্জামান।

শেখ হাসিনার গাড়ি কৌশলে ঘটনাস্থল ত্যাগ করলেও তৎকালীন এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মজিবুর রহমানের গাড়িসহ অন্যান্য গাড়িতে ব্যাপক ভাঙচুর হয়। এতে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এ ঘটনায় ২০১৪ সালে সাতক্ষীরা কলারোয়া থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির শোক

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক মিঠাবাড়ির স্বনামধন্য চিকিৎসক হাফিজুর রহমান মৃত্যুবরণ করেছেন ( ইন্না—রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক জানিয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের সমবেদনা জানিয়েছেন, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন, জেলা সভাপতি মাহবুবুর রহমান, সহ সভাপতি হাবিবুর রহমান, শহিদুল ইসলাম দুলু, সাধারণ সম্পাদক আবদুল গাফফার, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, নান্টু পদ পাল, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন বাবু, দপ্তর সম্পাদক অপূর্ব মজুমদার, ক্যাশিয়ার জাহাঙ্গীর আলম, সংস্কৃতি ও পরিবার পরিকল্পনা সম্পাদক শফিকুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা মহাসিনা আরা, জেলা কমিটির সদস্য আব্দুল খালেক, আব্দুল কাদের, আব্দুস সবুর, এসএম হাদিউজ্জামান, আবু কাওসার, রফিকুল ইসলাম, আশুতোষ কুমার রায়, মিজানুর রহমান, জামিলুল বাশার, শেখ আক্তার হোসেন, নজরুল ইসলাম, সদর উপজেলা সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক এমএ হাসান, সাংগঠনিক সম্পাদক অনির্বাণ সরকারসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের গ্রাম ডাক্তার নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১ টায় সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে সদর উপজেলা আওয়ামী লীগের আহ্বানের সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) শেখ আব্দুর রশিদ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী’র সঞ্চালনায় কার্যনির্বাহী কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“দলের স্বার্থে ও দেশের উন্নয়নের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। কারও সাথে পক্ষ পাতিত্য না করে দলের উন্নয়নের স্বার্থে কাজ করতে হবে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাদের দলীয় নৌকার প্রার্থীদের বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিকল্প নেই।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম।

এসময় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, শেখ সাহিদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশীদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডা. মুনছুর আহমেদ, নির্বাহী সদস্য এস এম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. গোলাম মোর্শেদ, সরদার নজরুল ইসলাম, মো.কামরুল ইসলাম, মো. আসাদুজ্জামান আসলে, যুগ্ম সাধারণ সম্পাদক এনছান বাহার বুলবুল, মোস্তাফিজুর রহমান নাসিম, গনেশ চন্দ্র মন্ডল, বৈকারী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. কওছার আলি, বাঁশদহ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান, কুশাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, ঘোনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো, রহিল উদ্দিন, শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. শওকাত আলী, ভোমরা আওয়ামীলীগের সভাপতি গাজী, আবুল গফুর, আলিপুর আওয়ামীলীগের সভাপতি মো. মসিউর রহমান (ময়ুর ডাক্তার) ধুলিহর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বাবু সানা, ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুর ইসলাম মাগরেব, আগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অমরেন্দ্র নাথ ঘোষ, ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো. শামছুর রহমান,

বল্লী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. বজলুর রহমান, লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজল, ফিংড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. লুৎফর রহমান প্রমুখ। অনুষ্ঠানে আলোচ্য সুচির মধ্যে ছিল আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং সাংগঠনিক ও বিবিধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় সভাপতিমন্ডলীর সদস্য বৃন্দ, সম্পাদক মন্ডলীর সদস্য বৃন্দ ও নির্বাহী কমিটির সদস্যবৃন্দসহ ১৪টি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি/সম্পাদকরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটা উপজেলার টিকেট গ্রামের শান্তিরঞ্জন দাসের মেয়ে ও সদর উপজেলার গাভা একেএম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী পূর্ণিমা দাসকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত পার্থ মণ্ডলের ফাঁসির দাবীতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। রবিবার সকাল ১১টায় কোস্টাল ডিজেস্টার হিউম্যানিটেরিয়ার নেটওয়ার্ক এর সহযোগিতায় প্রভা,সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশন, মিডা সংস্থা, সুন্দরবন ফাউন্ডেশন,নারী কণ্ঠ, সবুজ ফাউন্ডেশন মৌমাছি, এর আয়োজনে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ কর্মসুচি পালন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যাণার্জী, সুন্দরবন ফাউণ্ডেশনের শেখ আফজাল হোসেন, মিডা’র নির্বাহী পরিচালক দুলাল দাস, মানবাধিকার কর্মী সুশান্ত মল্লিক, প্রভা ফাউণ্ডেশনের শাম্মি আক্তার সুম্মি, আয়েমা খাতুন, পূর্ণিমার সহপাঠী রজনী খাতুন, সুষমা দাস, সুমনা দাস, জীবনের জন্য সংস্থার সমন্বয়কারী সদয় দাস, সোমা পারভিন ও দলিত নেতা সুকুমার দাস।

বক্তারা বলেন, পূর্ণিমাকে যেভাবে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়েছে তা যে কোন বর্বরতাকে হার মানায়। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া পার্থ মণ্ডলের ফাঁসির দাবি জানিয়ে তারা বলেন, এ ঘটনায় ন্যয় বিচার প্রতিষ্ঠিত না হলে ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনা কমবে না।
প্রসঙ্গত, গাভা একেএম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী পূর্ণিমা দাস বৃহষ্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাওয়ার পথে নিখোঁজ হয়। শুক্রবার সকালে একই গ্রামের তারক মণ্ডলের জনমানবহীন নতুন বাড়ির পুকুরের পাশ থেকে ধর্ষিত ও ম্বাসরোধ করে হত্যা করা পূর্ণিমার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত পূর্ণিমা দাসের বাবা শান্তিরঞ্জন দাস বাদি হয়ে শুক্রবার রাতেই দেবহাটা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে পার্থ মণ্ডলের নাম উল্লেখ করে একটি মামলা(১১নং) দায়ের করেন।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অনলাইনে গরু অর্ডার দিয়ে প্রতারণার শিকার স্বয়ং বাণিজ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক : দুই বছর আগে এক লাখ টাকায় অনলাইনে কোরবানির গরুর ক্রয় আদেশ দিয়ে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

রোববার বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন আয়োজিত ‘প্রতিযোগিতা আইন বাস্তবায়নের মাধ্যমে বাজারে সুষ্ঠু প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ সৃষ্টিতে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ নিয়ে গল্প করেন টিপু মুনশি।

ওই প্রতারণার বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘গরু কিনতে টাকা দিলাম ১ লাখ। কিন্তু পরে শুনলাম এটা অন্যের কাছে বিক্রি হয়ে গেছে। ভাবলাম, আমার সঙ্গেই এমন হচ্ছে! পরে আরেকটা গরু দেখাল যার দাম ৮৭ হাজার টাকা। বাকি টাকায় একটা খাসিও দিল।’

এমন অবস্থা এখন আর নেই বলেও সন্তোষ প্রকাশ করেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় করোনা উপসর্গে ৩ জনের মৃত্যু

আসাদুজ্জামান : সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে তিন জনের মৃত্যু হয়েছে। করোনা ডেডিকেটেড সামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তারা মারা যান।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত এক সপ্তাহ আগে তারা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তারা মারা যান। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৬৯২ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৮৮ জন।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত সকলকে মাস্ক পরার ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় ইউপি সদস্য পদে নির্বাচিত না হতে পেরে  শিক্ষককে কুপিয়ে জখম!

কলারোয়া প্রতিনিধি : কলারোয়ার রামকৃষ্ণপুরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থক হওয়া মাস্টার সাইদুল ইসলাম কে কুপিয়ে মারাত্মক ভাবে জখম খম করলো পরাজীত মেম্বার প্রার্থী রফিকুল ইসলাম গং এ বিষয়ে কলারোয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে ।

শুক্রবার ২৪ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর বাজার সংলগ্ন বাঁশতলা মোড়ে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন রামকৃষ্ণপুর গ্রামের সামাদ দালালের পুত্র মাস্টার সাইদুল ইসলাম, ।

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন তিনি, এ ব্যাপারে কলারোয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।
লিখিত অভিযোগে মাস্টার সাইদুল ইসলাম বলেন – গত ২০ সেপ্টেম্বর তারিখে অনুষ্ঠিত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে রামকৃষ্ণপুর গ্রামের দেলোয়ারের পুত্র সাবেক ইউপি সদস্য প্রার্থী রফিকুল ইসলাম শফিকুল ইসলাম , রফিকুলের পুত্র মোস্তফা, আজিজুলের পুত্র মামুন, হানিফ মোড়লের পুত্র রুহুল কুদ্দুস, পারস দাসের পুত্র শুভাকার দাস, দা, লাঠি সোটা নিয়ে সন্ত্রাসী কায়দায় হামলা করিয়া আমাকে হত্যার উদ্দেশ্য মাথায় আঘাত করিলে আমি মাটিতে পড়ে যায়।

এরপরে মাটিতে ফেলে উপুর্যপরি আঘাত করে ও আমার পায়ের শরীরের বিভিন্ন জায়গায় রড দিয়ে ও লাঠি দিয়ে নীলা ফোলা জখম করে ফেলে দ্রুত স্হান ত্যাগ করে।
এবিষয়ে কলারোয়া থানা মাস্টার সাইদুল ইসলাম বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest