সর্বশেষ সংবাদ-
তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক, নিন্দা সাংবাদিকদেরইছামতীতে নেই সেই মিলনমেলা : শান্তিতেই শেষ দেবহাটার বিজয়া দশমীদেবহাটায় দুর্গাপূজার নবমীতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলমআশাশুনিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজসাতক্ষীরায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন সাবেক মেয়র চিশতিউপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ: চারা রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের অঙ্গীকারপ্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মানতে পারছেন না শ্যামনগরের বিএনপি নেতা আদম আলীএখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিব

সাতক্ষীরায় ১০ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা !

নিজস্ব প্রতিনিধি :

১০ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। শুক্রবার সকালে পুলিশ সাতক্ষীরার দেবহাটা উপজেলার টিকেট গ্রামের তারক মণ্ডলের বাগান থেকে তার লাশ উদ্ধার করেছে।

নিহত স্কুল ছাত্রীর নাম পূর্ণিমা দাস (১৬)। সে সাতক্ষীরার দেবহাটা উপজেলার টিকেট গ্রামের শাšি —রঞ্জন দাসের মেয়ে ও সাতক্ষীরা সদরের গাভা একেএম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী।

টিকেট গ্রামের শান্তিরঞ্জন দাস জানান, পূর্ণিমা দাস(১৬) গাভা একেএম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ও অসীমা দাস(১৪) একই বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী। বাড়ি থেকে বাইসাইকেলে তারা বিদ্যালয়ে যাতায়াত করতো। দু’ বোন একই গ্রামের দেবদাস ঢালীর কাছে প্রতিদিন সন্ধ্যায় প্রাইভেট পড়তে যেতো। রাত ৯টায় বাড়ি ফিরে আসতো।

অসীমা দাস জানায়, বৃহষ্পতিবার সন্ধ্যায় দিদি পূর্ণিমা ও সে একসাথে প্রাইভেট পড়তে বের হয়। নদী পার হওয়ার পর সে দিদিকে আর দেখতে পায়নি। দেবাদাস স্যারের কাছে বিষয়টি বলে সে বাড়িতে ফিরে আসে। রাত ৯টার দিকে বাবা ও স্থানীয়রা দিদিকে খুঁজতে বের হয়। সম্ভাব্য সকল স্থনে চেষ্টা করওে রাতে তাকে খুঁজে পাওয়া যায়নি। শুক্রবার সকালে একই গ্রামের তারক মণ্ডলের নির্মিত নতুন বাড়ির পাশে পুকুর পাড়ে তাকে বিবস্ত্র ও দু’ হাত বাঁধা অবস্থায় দেখতে পেয়ে এক নারী বাড়িতে খবর দেয়।

অসীমা দাস আরো জানায়, তাদের প্রতিবেশী শিবপদ মণ্ডল ওরফে ভোলার ছেলে সাতক্ষীরা ডায়াগোনেস্টিক সেন্টারে কর্মরত পার্থ মণ্ডলের সঙ্গে তার দিদি পূর্ণিমার ভালবাসা ছিল। বৃহষ্পতিবার দিদির মোবাইল ফোনে একটি ম্যাসেজ আসার পর সে আর স্যারের কাছে পড়তে যায়নি।

দেবহাটা থানার পুলিশ পরিদর্শক ফরিদ হোসেন জানান, পূর্ণিমার দু’ হাত বাঁধা ছিল। গলায় ওড়না পেচানো ছিল। ধারণা করা হচ্ছে তাকে মোবাইল ফোনে ডেকে এনে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পূর্ণিমার ব্যবহৃত মোবাইল ফোনে পাওয়া একটি ম্যাসেজ ও মোবাইল কললিষ্ট যাঁচাই করে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দাখিল পরীক্ষা শুরু ১৪ নভেম্বর, শুরু হতে পারে এসএসসিও

শিক্ষা ডেস্ক : চলতি বছরের দাখিল পরীক্ষা শুরু হবে আগামী ১৪ নভেম্বর। তিন দিনে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। শেষ হবে ২১ নভেম্বর। আজ বৃহস্পতিবার ২০২১ সালের দাখিল পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।

আলাদা সময়সূচিতে পরীক্ষা হলেও সাধারণত প্রতিবছর এসএসসি, দাখিল এবং এসএসসি ভোকেশনাল পরীক্ষার শুরুর দিনটি একই থাকে। কিন্তু এবার দাখিলের সময়সূচি ঘোষণা হলেও এসএসসির সময়সূচি এখনো ঘোষণা হয়নি।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একটি শিক্ষা বোর্ডের দায়িত্বশীল একজন কর্মকর্তা বৃহস্পতিবার বলেন, এবারও এসএসসি পরীক্ষা একই দিনে শুরু হওয়ার কথা। সেভাবেই শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব গেছে। আসলে শিক্ষা মন্ত্রণালয়ে দুটি বিভাগের মাধ্যমে মাদ্রাসা ও কারিগরি এবং সাধারণ শিক্ষার বিষয়টি দেখভাল করা হয়।

এ জন্য সময়সূচির বিষয়েও আলাদা ফাইল গেছে। এখানে হয়তো দাখিলের পরীক্ষাসংক্রান্ত সময়সূচির ফাইলটি অনুমোদন হয়েছে। তাই একটু আগে সময়সূচি ঘোষণা করা হয়েছে।

তবে এসএসসির সময়সূচির বিষয়ে জানতে চাইলে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম বলেন, ১৫ নভেম্বরের মধ্যে এসএসসি পরীক্ষা শুরু হবে। এর বাইরে তিনি কিছু বলতে চাননি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশের ছবি থেকে সানি লিওন বাদ

বিনোদন ডেস্ক : ‘বিক্ষোভ’ নামে একটি ছবির আইটেম গানে সানি লিওনের পারফর্ম থাকবে বলে জানিয়েছিলো ছবিটির পরিচালক শামীম আহমেদ রনি। কথামতো গানটির শুটিংও হয়েছে। তাতে সানি লিওন পারফর্মও করেছেন। সে গানের স্টিল ছবি প্রকাশিত হয়েছে গণমাধ্যমে।

দুই বছর পর জানা গেলো ছবিটিতে সানি লিওনের পারফর্ম করা গানটি থাকছে না। ছবিটি এখন মুক্তির জন্য প্রস্তুত। গত সপ্তাহে সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্রও পেয়েছে।

কিন্তু সেন্সরবোর্ড কর্তৃপক্ষের বরাতে জানা গেছে ছবিটিতে সানি লিওনের গানটির অংশটি সেন্সরবোর্ডে জমা দেওয়া হয়নি। মানে সেন্সরবোর্ডে প্রদর্শনের জন্য বিক্ষোভ ছবির পে পার্ট জমা দেওয়া হয়েছে সেখানে সানি লিওনের গান নেই!

বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয় পরিচালক শামীম আহমেদ রনির সঙ্গে তিনি বলেন, ‘ওই সময় হুট করেই সানি লিওনের শিডিউলটা পেয়েছিলাম আমরা। তা ছাড়া ওই সময় শুটিং না করলে একসঙ্গে রাহুল দেবকেও পাওয়া যেত না। ফলে তাড়াহুড়োর মধ্যে অনুমতি নেওয়ার সময় পাইনি আমরা। ভেবেছিলাম, পরে বাংলাদেশে ফিরে অনুমতির বিষয়টি ঠিকঠাক করে নেব। কিন্তু তা আর সম্ভব হয়নি। এ কারণে সরকারের নিয়ম মেনে সিনেমা থেকে সানি লিওনের অংশটি বাদ দিয়েছি।’

তবে পরিচালক জানিয়েছেন, ‘প্রযোজনা সংস্থার শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল নামে ভারতে শাপলা মিডিয়ার একটি শাখা আছে। কিছুদিনের মধ্যে প্রতিষ্ঠানটি অঙ্কুশকে নিয়ে সিনেমা করতে যাচ্ছে, সেই সিনেমাতেই গানটি রাখার কথা আছে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শহরে ৫ দিনে এবং গ্রামে ১০ দিনে পণ্য ডেলিভারি বাধ্যতামূলক

অর্থ ও বাণিজ্য : অগ্রিম অর্থ পরিশোধের ক্ষেত্রে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে শহরের মধ্যে অবস্থান করা গ্রাহকের কাছে পাঁচদিনের মধ্যে এবং গ্রামে অবস্থান করা গ্রাহকের কাছে সর্বোচ্চ ১০ দিনের মধ্যে পণ্য পৌঁছে দিতে হবে। এ বিষ‌য়ে গণবিজ্ঞপ্তি দি‌য়ে ক্রেতা-বি‌ক্রেতা‌দের সতর্ক ক‌রে‌ছে বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেল।

ওই গণবিজ্ঞপ্তিতে বলা হ‌য়েছে, সম্প্রতি বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠান কর্তৃক ভোক্তা সাধারণকে নানাভাবে প্রতারিত করার তথ্য পাওয়া যাচ্ছে। এ সমস্যা নিরসনে সরকার ইতোমধ্যে ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা-২০২১ জারি করেছে।

নির্দেশিকা অনুসারে অগ্রিম পরিশোধের ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতা একই শহরে অবস্থান করলে ক্রয়াদেশ (অর্ডার) গ্রহণের পরবর্তী সর্বোচ্চ পাঁচদিন এবং ভিন্ন শহরে বা গ্রামে অবস্থান করলে সর্বোচ্চ ১০ দিনের মধ্যে পণ্য ডেলিভারি দেওয়ার বিধান রাখা হয়েছে।

এছাড়া গ্রাহকের সুরক্ষার স্বার্থে পণ্য ডেলিভারি দেওয়ার পর পেমেন্ট গেটওয়ে থেকে অর্থ ছাড়করণের জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্দেশনা জারি করা হয়েছে। এক্ষেত্রে অনলাইন পেমেন্ট অপেক্ষাকৃত নিরাপদ।

এতে আরও বলা হয়, ডিজিটাল কমার্স পরিচালনাকারী প্রতিষ্ঠান থেকে সতর্কতার সঙ্গে পণ্যসামগ্রী ক্রয়ের জন্য ক্রেতাদের অনুরোধ ক‌রে‌ছে বাণিজ্য মন্ত্রণালয়। একই সঙ্গে ডিজিটাল কমার্স প্রতিষ্ঠান ব্যবসা পরিচালনায় ‘ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা-২০২১’ এর ব্যত্যয় করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইট বন্ধসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় প্রবাসীর স্ত্রীর চক্রান্তে দিশেহারা এক ব্যাংক কর্মকর্তার পরিবার !

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় এক প্রবাসীর স্ত্রীর চক্রান্তে দিশেহারা হয়ে পড়েছেন এক ব্যাংক কর্মকর্তাসহ তার পরিবার। পরিবারটিকে সর্বশান্ত করতে মিথ্যা মামলা দায়ের করেও ক্ষ্যান্ত হয়নি প্রবাসীর স্ত্রী শামীমা ইয়াসমিন। অব্যাহত রয়েছে চক্রান্ত। বিভিন্ন দপ্তরে একের পর এক মিথ্যা ভিত্তিহীন অভিযোগ দায়ের করাসহ মিথ্যা তথ্য উপস্থাপন করে হয়রানি করে যাচ্ছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন কালিগঞ্জ উপজেলার বিঞ্চুপুর ইউনিয়নের মুকুন্দপুর এলাকার মৃত. আবদুর রহমানের স্ত্রী ব্যাংক কর্মকতা আনজুমানারা এবং তার পরিবার।

জানা গেছে, বিগত ১৯৯৯ সালের ২৮ ফেব্রুয়ারি শহরের রসুলপুর মৌজার মেহেদীবাগে ৩০৪৯ দাগে ৭.৪৭ শতক জমি ক্রয় করেন ব্যাংক কর্মকতা আনজুমানারা। ওই জমি দেখাশুনা করেন একমাত্র ভাই কাটিয়া এলাকার রাশিদ হাসান চৌধুরী। এরপর একই জায়গায় আরও ৭টি প্লটে জমি বিক্রয় করেন জমির মালিক আব্দুস সবুর। সর্বশেষ ‘জি’ প্লটটি বিক্রি করেন তিনি। সেই ‘জি প্লট’টি আরও তিনজনের হাতবদল হয়ে ৪র্থ ক্রেতা হিসেবে ২০১৮ সালে ক্রয় করেন লন্ডন প্রবাসী শফিউজ্জামানের স্ত্রী শামীমা ইয়াসমিন। শামীমা ইয়াসমিন যখন ওই জমি ক্রয় করেন তখন তার জমিতে চলাচলের জন্য কোন পথ না থাকায় তিনি ব্যাংকার আনজুমানারার কাছে তাদের জমির ওপর দিয়ে চলাচলের অনুমতি প্রার্থনা করেন। তার অনুরোধে মৌখিকভাবে তাদেরকে চলাচলের অনুমতি দেন আনজুমানারা। তাদের সরলতার সুযোগ নিয়ে শামীমা খাতুন তার জমির সীমানা প্রাচীর ভেঙ্গে দিয়ে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি আনজুমানারার জমির প্রায় অর্ধশতক জায়গা দখল করে রাতের আধারে ঢালাই রাস্তা নির্মাণ করেন। বিষয়টি জানতে পেরে শামীমা ইয়াসমিনকে অবৈধ দখল মুক্ত করার অনুরোধ করেন রাশিদ হাসান। এতে তিনি ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে তিনি তাদেরকে মারতে উদ্যোত হন এবং খুন-জখম ও মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন। পরে নিরুপায় হয়ে রাশিদ হাসান চৌধুরী মার্চের প্রথম সপ্তাহে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে কাটিয়া টাউন ফাঁড়ির ইনচার্জ উভয় পক্ষকে ফাঁড়িতে হাজির হওয়ার আহবান বিষয়টির সুষ্ঠু সমাধানের জন্য। কিন্তু আনজুমানারার পক্ষ হাজির হলেও সাড়া দেননি শামীমা ইয়াসমিন। পরে সমাধান না পেয়ে রাশিদ হাসান চৌধুরী বাবু জেলা পুলিশের গোয়েন্দা বিভাগে আরও একটি অভিযোগ করেন। সেখানেও হাজির হননি শামীমা। সর্বশেষ গত শুক্রবার আবারও অবৈধ দখল মুক্ত করার জন্য শামীমাকে অনুরোধ তিনি উত্তেজিত হন। একপর্যায়ে সেখানে উভয় পক্ষের মধ্যে বাকবিত-া চলাকালীন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষকে যার যার বৈধ কাগজপত্রসহ পরদিন ১৮ সেপ্টেম্বর সকাল ১০টায় সাতক্ষীরা সদর থানায় বসে বিষয়টি মিমাংসার প্রস্তাব দেন। পুলিশের সে প্রস্তাবে উভয় পক্ষ রাজি হয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। কিন্তু শামীমা ইয়াসমিন ওই রাতেই প্রকৃত সত্যকে আড়াল করে মিথ্যা তথ্য উপস্থাপন করে পত্র-পত্রিকায় একটি কুরুচিপূর্ণ সংবাদ পরিবেশণ করান।
এরপরও পূর্ব নির্ধারিত মিমাংসার দিনে সাতক্ষীরা সদর থানায় আনজুমানার পক্ষ উপস্থিত হলেও সেখানে উপস্থিত হননি শামীমা ইয়াসমিন বা তার কোন প্রতিনিধি। সেসময় পুলিশের পক্ষ থেকে শামীমাকে বারবার অনুরোধ করা হলেও তিনি তাতে সাড়া না দিয়ে তিনি বিভিন্ন অজুহাত দিয়ে সেদিন আর থানায় উপস্থিত হননি। সেদিন শামীমা খাতুন মিমাংসা বৈঠকে অংশগ্রহণ না করায় সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন রাশিদ হাসান চৌধুরী বাবু।
তবে এ বিষয়ে জানার জন্য শামীমাকে ফোন করা হলে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কোন জমি দখল করিনি। সবার যে পথ আমারও সে পথ। বরং রাশিদ হাসান আমার কাছে চাঁদা দাবি করেছেন। রাশিদ হাসান আপনার কাছে কত টাকা চাঁদা দাবি করেছেন এমন প্রশ্ন করলে তিনি কোন সদুত্তোর না দিয়ে ফোন কেটে দেন।
এদিকে, শামীমা কর্তৃক দায়েরকৃত মামলায় অবান্তর বক্তব্যের নিন্দা জানিয়েছেন রাশিদ হাসান বাবু। মামলার এজাহারে সকাল ৪ ঘটিকায় নাকি শামীমা ইয়াসমিনের কাছে চাঁদা দাবি করেছেন। কিন্তু স্থান উল্লেখ করেনি। এছাড়া তার পিতার মাথায় আঘাত করতে গেলে নাকি পিতা ফোলা জখম হয়েছেন। আঘাত করার আগেই কিভাবে জখম হলেন তার পিতা। ভুক্তভোগি রাশিদ হাসান বাবু এবিষয়ে সুষ্ঠু তদন্ত পূর্বক ওই কুটকৌশলী নারী শামীমা ইয়াসমিনের চক্রান্তের হাত থেকে রক্ষা পেতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা মেডিকেলে ৭ কোটি টাকার টেন্ডার নিয়ে হুলুস্থুল : হট্টগোলের মুখে স্থগিত

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের অনুকূলে আহূত ৭ কোটি টাকার ওষুধ ও সরঞ্জাম ক্রয় বিষয়ক দরপত্রের শিডিউল গ্রহনের একদিন পর বৃহস্পতিবার সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। শিডিউল ক্রয়ে মারামারি, কাড়াকাড়ি, হাতাহাতি এবং কাগজপত্র ছেড়াছেড়ির ঘটনায় বিব্রত হয়ে এই দরপত্র কার্যক্রম স্থগিত করে হাসপাতালের তত্ত্বাবধায়ক জানিয়েছেন, পরিবেশ স্বাভাবিক হলে ফের কার্যক্রম চালু হবে।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবিরসহ প্রশাসনের উর্দ্ধতন নেতৃবৃন্দ সাতক্ষীরা মেডিকেল কলেজের টেন্ডার কার্যক্রম পরিদর্শনের পর টেন্ডার কার্যক্রম স্থগিত করা হয়।

উল্লেখ্য যে, সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের অনুকূলে ওষুধপত্র, প্যাথলজিক্যাল সরঞ্জাম এবং অন্যান্য সরঞ্জাম ক্রয়ে ৭ কোটি টাকার বরাদ্দ দিয়ে দরপত্র আহবান করা হয়। বুধবার দরপত্র ক্রয়ের সর্বশেষ দিন ছিল। আগামী ৩০ সেপ্টেম্বর তা জমা দেওয়ার কথা ছিল। ছয় প্রকার মালামালের বিপরীতে মোট ১৫টি দরপত্র এদিন ক্রয় করা হয়।

সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কুদরত ই খুদা জানান, এই দরপত্রের শিডিউল ক্রয় নিয়ে আগ্রহী ঠিকাদারদের মধ্যে দ্বন্দ্ব ফ্যাসাদ লক্ষ্য করা গেছে। তারা হইহুল্লোড় এমনকি হাতাহাতি করে কাগজপত্র ছিড়ে ফেলতে শুরু করেন। এই বিশৃংখল অবস্থার মধ্যে তারা কেউ কেউ বিভিন্ন জনপ্রতিনিধি ও প্রশাসনের আশীর্বাদপুষ্ট বলে শিডিউল ক্রয়ের চেষ্টা করেছেন। এতে বিশৃংখলার সৃষ্টি হয়। এ কারণে বৃহস্পতিবার আমি এই দরপত্র সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করে দিয়েছি। তিনি বলেন, পরিবেশ স্বাভাবিক হলে ফের কার্যক্রম চালু হবে।

উল্লেখ্য যে, ৭ কোটি টাকার কাজ পাইয়ে দেওয়ার লক্ষ্যে ১ কোটি টাকা হাতিয়ে নিয়ে সাতক্ষীরার একজন প্রভাবশালী শীর্ষপর্যায়ের জনপ্রতিনিধি ও তার কাছের লোকজন বুধবার দরপত্র ক্রয়ে বাধার সৃষ্টি করে। তারা দরপত্র ক্রয় কার্যক্রমকে জিম্মী করে ফেলে। এমনকি তাদের পছন্দের বাইরে কাউকে শিডিউল কিনতে বাধা দেওয়া হয়। আগ্রহী ঠিকাদাররা এই শিডিউল ক্রয় করতে না পেরে ফিরে যান। এই বিষয়টি নিয়ে বৃহস্পতিবার দিনব্যাপী আলোচনা চলে। এরই এক পর্যায়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কুদরত ই খুদা এই দরপত্র কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষনা করে।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শরুব ইয়ুথ টিমের উদ্যোগে করোনা সচেতনতায় মাক্স পরিধান ক্যাম্পেইন

শ্যামনগর প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলায়, স্থানীয় যুব স্বেচ্ছাসেবী সংগঠন শরুব ইয়ুথ টিমের উদ্যোগ ও বাস্তবায়নে করোনা সচেতনতায় মাক্স পরিধান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় সময়, শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

করোনা ভাইরাস প্রতিরোধে, মাক্স পরিধান করা, নিয়মিত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা,সামাজিক দূরত্ব বজায় রাখা সহ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তারা প্লাকার্ড প্রদর্শন ও মাক্স বিতরণ করেন। ক্যাম্পেইন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শরুব ইয়ুথ টিমের প্রতিষ্ঠাতা পরিচালক,এস এম জান্নাতুল নাঈম , কার্যনির্বাহী পরিষদের সদস্য মেহরাব হোসেন ইমন, শেখর শান্ত, শরুব সদর ইউনিটের স্বেচ্ছাসেবী মনিরুজ্জামান বাবু, সুমাইয়া আক্তার, আশা,সুমাইয়া আক্তার সুমি, শুভ সহ প্রমূখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পারস্পরিক শিখন প্রাতিষ্ঠানিকীকরণে কালিগঞ্জ থেকে দেবহাটা উপজেলায় অভিজ্ঞতা বিনিময় সফর
জি.এম আবুল হোসাইন : স্থানীয় সরকার বিভাগের ‘বাংলাদেশে পারস্পরিক শিখন কর্মসূচির (এইচএলপি) প্রাতিষ্ঠানিকীকরণে অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত হয়েছে।
২৩ সেপ্টেম্বর ২০২১ তারিখ বৃহস্পতিবার দিনব্যাপী স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এবং কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সুইচ এজেন্সি ফর ডেভেলপমেন্ট কো-অপারেশন (এসডিসি) ও ব্রেকিং দ্য সাইলেন্স’র সহযোগিতায় উক্ত অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার বিভাগের ‘বাংলাদেশে পারস্পরিক শিখন কর্মসূচি (এইচএলপি) প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্প’ এর আওতায় পারস্পরিক শিখন কর্মসূচির প্রাতিষ্ঠানিকীকরণে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা থেকে দেবহাটা উপজেলার ইউনিয়ন ভিত্তিক ইউনিয়ন ভিত্তিক ভালো শিখন পরিদর্শনের জন্য অভিজ্ঞতা বিনিময় সফর সম্পন্ন হয়েছে।
উক্ত সফরে কালিগঞ্জ উপজেলা থেকে উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ইউ ডি এফ, জাইকা, কালিগঞ্জ উপজেলার ৪ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিব সমন্বয়ে অভিজ্ঞতা বিনিময় সফর দেবহাটা উপজেলার নওয়াপাড়া ও দেবহাটা সদর ইউনিয়ন পরিষদে সম্পন্ন হয়। অভিজ্ঞতা বিনিময় সফরের উদ্দেশ্য হল স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে ভালো কাজ চিহ্নিতকরণে সহায়তা করা, চিহ্নিত ভাল কাজসমূহকে প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানে ছড়িয়ে দেয়া, এইচএলপি বাস্তবায়নের প্রক্রিয়াকে প্রাতিষ্ঠানিকিকরণ করায় সহায়তা দেয়া, স্থানীয় সরকার বিভাগের কাছ থেকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে পুরষ্কৃত করা প্রভৃতি।
অভিজ্ঞতা বিনিময় সফরে নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের মাধ্যমে বাস্তবায়িত ১. ‘নিন্ম অঞ্চলের রোগী বহনের জন্য মিনি এ্যামবুলেন্স এর ব্যবস্থা এবং সিএইচসিপিদের বসার ব্যবস্থা’ ২. ‘স্কুলে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য স্যানিটারী  ন্যাপকিন সরবরাহ ও কর্নার স্থাপন’  এবং দেবহাটা সদর ইউনিয়নে বাস্তবায়িত ‘দেবহাটা রুপসী ম্যানগ্রোভ উন্নয়ন সহযোগী হিসাবে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন’ সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্বে) মো. নাজমুল হুসাইন খাঁন ও দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. মুজিবর রহমান পরিদর্শন টিমের সাথে যুক্ত হন এবং ইউনিয়ন পর্যায়ে বাস্তবায়িত ভালো কাজ গুলো কিভাবে, কখন , কিভাবে বাস্তবায়ন হচ্ছে এবং বর্তমানে কিভাবে কাজ করে যাচ্ছে সেই বিষয়ে আলোচনা করেন।
সরেজমিনে পরিদর্শন শেষে সফরকারী কালিগঞ্জ উপজেলার ইউনিয়নের স্থানীয় সরকার জনপ্রতিনিধিগণ তারা একটি পরিকল্পনা প্রণয়ন করেন। পরিকল্পনায় নিজ নিজ ইউনিয়নে আগামী অর্থবছরে এই কাজগুলো কিভাবে রেপ্লিকেট করবেন তা নির্ধারণ করেন।
সফরে নেতৃত্বদেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অফিসার খন্দকার রবিউল ইসলাম। তিনি বলেন, পারস্পরিক শিখন প্রাতিষ্ঠানিকীকরণ কর্মসূচি কালিগঞ্জ উপজেলাতে বাস্তবায়নে উপজেলার পক্ষ থেকে সবধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
ব্রেকিং দ্য সাইলেন্স’র অফিস ইনচার্জ ও ডেপুটি ম্যানেজার মো: শরিফুল ইসলাম এবং প্রজেক্ট কো-অর্ডিনেটর মো: মনিরুজ্জামান, সাপোর্ট স্টাফ মো: শিমুল হোসেন স্থানীয় সরকার বিভাগের এনআইএলজি মাধ্যমে বাস্তবায়িত অভিজ্ঞতা বিনিময়ের সফরে অংশগ্রহণকারীদেরকে সহযোগিতা করেন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest