সর্বশেষ সংবাদ-
তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক, নিন্দা সাংবাদিকদেরইছামতীতে নেই সেই মিলনমেলা : শান্তিতেই শেষ দেবহাটার বিজয়া দশমীদেবহাটায় দুর্গাপূজার নবমীতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলমআশাশুনিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজসাতক্ষীরায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন সাবেক মেয়র চিশতিউপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ: চারা রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের অঙ্গীকারপ্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মানতে পারছেন না শ্যামনগরের বিএনপি নেতা আদম আলীএখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিব

তালায় ইউনিয়ন পরিষদ নির্বাচন : প্রচার-প্রচারণায় মুখরিত

তালা  প্রতিনিধি:
আগামী ২০ সেপ্টেম্বর, ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতিশ্রুতি আর প্রচার-প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে তালা উপজেলার ১১টি ইউনিয়ন জুড়ে।
এগিয়ে চলেছে সকল প্রার্থীদের সমর্থনে প্রচার প্রচারণা। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচনী উত্তাপ। চায়ের দোকানসহ সকল জায়গাতেই চলছে প্রার্থীদের নিয়ে আলোচনা আর জল্পনা-কল্পনা। মাইকিং ছাড়াও সোশ্যাল মিডিয়াতেও চালাচ্ছে অনেক প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারনা।
প্রার্থীরা স্থানীয় ভোটারদের সাথে গণসংযোগ এবং হ্যান্ডবিল বিলি ছাড়াও এলাকার রাস্তা-ঘাট, ড্রেনসহ যাবতীয় উন্নয়ন ছাড়াও ইউনিয়নে ভোটারদের দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি। তালা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৯, সাধারণ সদস্য পদে ৪৪৫ এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৩৫ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন। তালা সদর, খলিলনগর, তেঁতুলিয়া ৩টি ইউনিয়নে এবার প্রথম ইলেকটোরাল (ইভিএম) ভোট দেবেন ভোটাররা ।

উপজেলায় ১১টি ইউনিয়নে ২ লাখ ৩০ হাজার ৮২৪ জন ভোটার রয়েছে।
এর মধ্যে ধানদিয়া ১৭২৩৭ জন, নগরঘাটা ১৫২৫৩ জন, সরুলিয়া ৩০০৫৫ জন, তেঁতুলিয়া ২০৭৫৩জন, তালা সদর ২৬৫৮৩ জন , ইসলামকাটী ১৬৭৩৯ জন, মাগুরা ১৭৩৫৫ জন খলিষখালি ২১০৯৫ জন খেশরা ২২০৬২ জন , জালালপুর ১৯২২১ জন ও খলিলনগর ২৪৪৭১ জন ভোটার সংখ্যা।

সাধারন ভোটাররা জানান, বিগত দিনে যাদের দিয়ে এলাকার উন্নয়ন হয়েছে সুখে -দুখে যাদেরকে পাশে পাওয়া যায় ,আগামীতে যাদের দ্বারা এলাকার উন্নয়ন হবে তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবো ।
খলিলনগর ইউনিয়নের নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী প্রভাষক প্রণব ঘোষ বাবলু জানান, খলিলনগরে তেমন কোন উন্নয়ন হয়নি। ইউনিয়ন বাসী যে উন্নয়নের স্বপ্ন দেখেছে তা পুরণ করতে পারিনি বর্তমান চেয়ারম্যান। তাই এবার নৌকাকে ভোট দিয়ে জবাবদিহিতা এবং স্বচ্ছতার পাশাপাশি বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানান তিনি।জালালপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান এম মফিদুল হক লিটু জানান, নিরপেক্ষ নির্বাচন হলে আমি বিজয়ী হবো ইনশাআল্লাহ। দুই বার চেয়ারম্যান দায়িত্ব পালন করছি। জনগণ আবারো আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করবেন বলে আমি আশাবাদী। ভোটারদের তিনি আনারস প্রতীকে ভোট দিতে ভোটারদের কাছে অনুরোধ জানান। তালা সদর ইউনিয়নের নৌকা প্রতিকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান সরদার জাকির হোসেন জানান,তার ইউনিয়নের ব্যাপক উন্নয়নের কাজ করা হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমি সব সময় কাজ করে যাব। তাই আগামী ২০ সেপ্টেম্বর আমাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করবেন। তালা উপজেলা নির্বাচন কর্মকর্তা রাহুল রায় জানান, নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করাসহ আনুষঙ্গিক সব ব্যবস্থার করা হবে। নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে প্রার্থীদের বিরুদ্ধে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লাবসা, বল্লি, ঝাউডাঙ্গা ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে যুবদলের তথ্য ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন

সাতক্ষীরা সদর উপজেলা লাবসা ইউনিয়নের বাইপাস জিরো পয়েন্টে আজ বিকাল ৪ টায যুবদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক মোঃ সুমন রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব শেখ মনিরুজ্জামান প্রিন্সের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে তথ্য ফরম বিতরণ উদ্বোধন করেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা এবং পৌর যুবদলের সাংগঠনিক টিম লিডার মোঃ শফিকুল আলম বাবু (কাউন্সিলর)।
বিশেষ অতিথি ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (সাবেক চেয়ারম্যান) ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলহাজ্ব সেলিম আকতার মন্টু, লাবসা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক দেবাশীষ চৌধুরী, সদর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক যথাক্রমে খোরশেদ আলম, জিয়ারুল ইসলাম,শাজাহান আলী বাবলু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিঃ প্রশিক্ষণ কর্মশালা

শ্যামনগর প্রতিনিধি: করব বীমা, গড়বো দেশ বাংলাদেশ সরকারের নির্দেশ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে, পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিঃ এর আয়োজনে কর্মশালা অনুষ্ঠিত হয়।

বুধবার সকাল ১০টায় শ্যামনগর উপজেলা সদরের তুরান মার্কেট শাখা কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ও প্রশিক্ষণ প্রদান করেন খুলনার বিভাগীয় প্রধান শেখ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স লিঃ জেলা প্রধান রেজাউল ইসলাম, এ সময় উপস্থিত ছিলেন ডিজিএম আনিসুর রহমান, বিএম শিক্ষক দেবাশীষ কুমার মালো শ্যামনগর ইনচার্জ রবিউল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মাঠ পর্যায়ের কর্মীরা অংশগ্রহণ করেন। বক্তারা সংগঠনের উন্নয়নের দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যমনগর প্রতিনিধি:  সাতক্ষীরার শ্যামনগরে সুনীল অর্থনীতি কর্মপরিকল্পনা বাস্তবায়নে উপকূলীয় ও সামুদ্রিক জীববৈচিত্র এবং প্রতিবেশ সমীক্ষা”শীর্ষক সমীক্ষা প্রকল্পের ফোকাস গ্রুপ ডিসকাশন মিটিং অনুষ্ঠিত হয়েছে। বধুবার ১৫ সেপ্টেম্বর সকাল ১০.৩০ মিনিটে উপজেলা হল রুমে পরিবেশ অধিদপ্তর,পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়,ঢাকা বিশ্ববিদ্যালয় এর আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগীতায় অনুষ্ঠান পরিচলনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রানী বিদ্যা বিভাগের দুর্জয় রাঙ্গা অন্তু,উপজেলা নির্বাহী অফিসার আ,ন,ম আবুজর গিফারী এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় পরিবশে অধিদপ্তর এর পরিচালক সাইফুর রহমান খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রানি বিদ্যা বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় এর টীম লিডার ও চেয়ারম্যান প্রফেসর ড.এম নিয়ামুল নাসের,প্রকল্প পরিচালক ড়.আব্দুল্লাহ আল মামুন,প্রানী বিদ্যা বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ ছগির আহমেদ,সাতক্ষীরা জেলা পরিবশে অধিদপ্তরের পরিচালক সরদার শরিফুল ইসলাম,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রমুখ। বক্তব্যগন বলেন,সুনিল অর্থনীতি কর্ম পরিকল্পনা বাস্তবায়নে উপকূলীয় সামূদ্রিক সম্পাদ এবং প্রতিবেশ ও জীব সম্পাদের পরিমান নিরাপদ প্রকল্পের উদ্দেশ্য উপকূলীয় ১৯ জেলার অধীনে উপকূলীয় সুমদ্র সম্পদ এবং প্রতিবেশ ও জীব সম্পদের তথ্য ভান্ডার তৈরি বিষয়ে কর্মসূচীতে স্থান পায়।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় করোনা উপসর্গে নারীর মৃত্যু

আসাদুজ্জামান : সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। করোনা ডেডিকেটেড সামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তারা মারা যান। মৃত ওই নারী হলেন কালিগঞ্জ উপজেলার মহৎপুর গ্রামের জরিনা বেগম (৬৫)।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত এক সপ্তাহ আগে তিনি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।

এ নিয়ে জেলায় আজ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৬৬৮ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৮৮ জন
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসেইন শাফায়েত করোনা সংক্রমণের হার কমাতে সকলকে মাস্ক পরার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা ১৫ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এর সভাপতিত্বে তাঁর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। দুর্যোগ পূর্ববর্তী, দুর্যোগ চলাকালীন ও পরবর্তী সময়ে শিশুদের জন্য প্রতিশ্রুতি বাস্তবায়নে করনীয় সম্পর্কে আলোচনা হয়। সভায় জেলা প্রশাসক বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি বিভিন্ন সংস্থা, সংগঠন ও ব্যক্তিবর্গের সমন্বিত প্রচেস্টায় দুর্যোগ প্রশমনে আমরা কাজ করে যাচ্ছি এবং সকলের সহযোগিতায় এ প্রচেষ্টা অব্যহত থাকবে।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাশরুবা ফেরদৌস, উপপরিচালক, স্থানীয় সরকার, সাতক্ষীরা, ডাঃ মোঃ মাহবুবর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, মোঃ রুহুল আমীন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মোঃ রেজাউল ইসলাম, ডিআইও-২, পুলিশ সুপারের কার্যালয়, সাতক্ষীরা, মোঃ তারেক হাসান ভুঁঞা, উপ-সহকারী পরিচালক, ফায়ার সার্ভিস, সুফিয়া আক্তার, প্রোগ্রাম অফিসার, ইউনিসেফ, খুলনা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি ঃ সারা দেশের ন্যায় সাতক্ষীরাতে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের ৪দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে।

বুধবার দুপুর ১২ টায় জেলা প্রশাসকের কার্যলায় চত্বরে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন শেষে শিক্ষা, অর্থমন্ত্রী ও জনপ্রশাসন, গৃহায়ন এবং গণপূর্ত প্রতিমন্ত্রীর বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মরকলিপি প্রদান করা হয়েছে।
মানববন্ধনে আইডিইবি সাতক্ষীরা জেলা সভাপতি মোঃ আব্দুর রশিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা সংগ্রাম পরিষদের আহবায়ক কামরুল আখতার, সংগ্রাম পরিষদ জেলা শাখার সদস্য সচিব ও আইডিইবি’র সাধারণসম্পাদক এম এম এ জায়েদ বিন গফুর, আইডিইবি’র যুগ্ম সাধারণ সাম্পাদক গোলাম মোস্তফা সহ সংগঠেনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য বিএনবিসি ২০২০ এ ইঞ্জিনিয়ারের সংজ্ঞাসহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার হরণ ও অবমূল্যায়ন কর ধারা/উপধারা সংশোধনএবং ঢাকা মহানগর ইমারত নির্মান বিধিমালা২০০৮ সংশোধনপূর্বকগেজেট প্রকাশ,উপ সহকারি প্রকৌশলী ও সমামানের পদে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেও চাকুরি প্রাথমিক নিযুত্তিতে ১টি স্পেশাল ইনক্রিমেন্ট ও পরিকল্পনা নকশা বিভাগের কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৩টি স্পেশাল ইনক্রিমেন্ট প্রদান এবং উপ সহকারি প্রকৌশলী হতে সহকারি প্রকৌশলী / সমমানের পদে পদোন্নতির কোটা ৫০% এ উন্নীতকরণ এবং একাধিক জাতীয় কমিটির’র সুপারিশের ভিত্তিতে  প্রধামন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অনুমোদিত চলমান ৪ বছর য়েয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের মেয়াদ ৩বছওে রুপান্তর করার শিক্ষা মন্ত্রনালয়ের আত্মঘাতি উদ্বোগ বন্ধ সহ ৪ দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন ও স্মরকলিপি প্রদান করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় দান করা জমি ছাড়াও বেশি জমি দখল চেষ্টার প্রতিবাদ করায় মারপিট

কলারোয়া প্রতিনিধি :
কলারোয়ার ধানদিয়ায় মাদ্রাসার নামে দান করা জমি ছাড়াও বেশি জমি দখল চেষ্টার প্রতিবাদ করায় মারপিট ও খুন জখমের হুমকির অভিযোগ উঠেছে।
এঘটনায় ভুক্তভোগী ধানদিয়ার গাজনা গ্রামের সোহরাব হোসেনের স্ত্রী মমতাজ বেগম ব্যবস্থা গ্রহণের দাবিতে কলারোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, সরসকাটি দাখিল মাদ্রাসায় মমতাজ বেগম গংয়ের জমি দান করা আছে।
কিন্তু বর্তমানে মাদ্রাসার শিক্ষক শহিদুল ইসলাম, বজলুর রশিদ, মশিয়ার মোড়ল, বিশাখা রানী, তপন কুমার সাহা, পবিত্র সাহা, রমেশ সাহা, রমেশ সাহা গং দান করা সম্পত্তি ছাড়াও অনেক বেশি সম্পত্তি দখলের চক্রান্ত শুরু করে। মমতাজের স্বামী উক্ত মাদ্রাসা নাইটগার্ড বাধা দিতে গিলে তার বেতন বন্ধ করে দেয় মাদ্রাসা কর্তৃপক্ষ। এনিয়ে আদালতে একটি মামলাও চলমান রয়েছে। কিন্তু আদালতের নির্দেশ অমান্য করে গত ১৪ সেপ্টেম্বর উল্লেখিত ব্যক্তিরা টিন ও সীমানা প্রাচীর নির্মাণ করে দখলের চেষ্টা করে। এতে মমতাজ এবং তার স্বামী বাধা দিলে উল্লেখিত ব্যক্তিরা তাদের মারপিট করে গুরুতর আহত করে এবং মমতাজ বেগমের শ্লীলতাহানি ঘটায়। এঘটনায় প্রতিকার চেয়ে কলারোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মমতাজ বেগম।

১৫.০৯.২০২১

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest