সর্বশেষ সংবাদ-
তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক, নিন্দা সাংবাদিকদেরইছামতীতে নেই সেই মিলনমেলা : শান্তিতেই শেষ দেবহাটার বিজয়া দশমীদেবহাটায় দুর্গাপূজার নবমীতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলমআশাশুনিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজসাতক্ষীরায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন সাবেক মেয়র চিশতিউপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ: চারা রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের অঙ্গীকারপ্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মানতে পারছেন না শ্যামনগরের বিএনপি নেতা আদম আলীএখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিব

১৬ সেপ্টেম্বর ২০২১ বুধবার পৌরসভার ওয়াস ব্যবসায়ীদের নিয়ে বঙ্গবন্ধু কনফারেন্স রুম, প্রেসক্লাব বিল্ডিং, সাতক্ষীরাতে স্থায়িত্বশীল ও ন্যয়সঙ্গত ওয়াস সেবা প্রদানের জন্য চাহিদা তৈরীর কৌশল বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের আয়োজন করা হয়। কেহ পিছে পড়ে রবে না এসডিজি’র এই প্রতিপাদ্যকে সামনে রেখে পৌরসভার প্রান্তিক এলাকায় ওয়াস সুবিধা বাঞ্চিত এলাকার মানুষের মাঝে ওয়াস সেবা প্রদানের লক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। ওয়াস সেবা বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠির মাঝে স্থায়িত্বশীল ও ন্যয়সঙ্গত ওয়াস সেবা প্রদানের জন্য বিভিন্ন কৌশলপত্র তৈরী তথা বাজরের চাহিদা নিরুপণ, ক্রেতা ব্যবস্থাপনা, চাহিদা তৈরীর কৌশলসমুহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষনার্থীরা বলেন আমাদের সকলকে একত্রিত হয়ে সমাজের সকল শ্রেণীর মানুষকে ওয়াস সেবার আওয়াতায় নিয়ে আসার জন্য সামাজিক মাধ্যম ব্যবহার তথা ফেইজ বুক পেজে নতুন নতুন পণ্য উৎপাদন করে প্রচার করতে হবে, লিফলেটে পণ্যের প্রচার করতে হবে, ফেস্টুন, উঠান বৈঠক করে মানুষকে বেশি বেশি করে সচেতন করতে হবে, সামাজিক মানচিত্র তৈরীসহ বিভিন্ন প্রচার প্রচারণা চালিয়ে যেতে হবে। প্রশিক্ষণ উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান ও আশা’র জেলা ব্যবস্থাপক মোঃ আশরাফুল ইসলাম ।

এইচপি সংস্থার পক্ষে উপস্থিত থেকে প্রশিক্ষণ পরিচালনা করেন মৃনাল কুমার সরকার, মোঃ শরিফুল ইসলাম খান ও নন্দিতা রানী দত্ত । প্রশিক্ষণে ওয়াস উদ্যোক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন শাপলা স্যানিটারি ন্যাপকিন এর ব্যবস্থাপক এম. বেলাল হোসাইন, মোঃ হাতেম গাজী, জেসমিন আরা, মনিরা বেগম, নূরমোহাম্মদ, তাহেরা পারভীন, কামরুল, করিম, মুকুল, আঃ কাদের, রমজানসহ অন্যান্য। প্রশিক্ষণ চলাকালীন সময়ে সংস্থার প্রধান কার্যালয় হতে অন লাইনে যুক্ত হয়ে প্রশিক্ষণের বিস্তারিত আলোচনা করেন প্রকল্প ব্যবস্থাপক মোঃ ওয়াহিদুর রহমান। অংশগ্রহণকারীদের মধ্যে থেকে প্রশিক্ষণের সমাপ্তি ঘোষনা শেখ হাবিবুর রহিম রিন্টু। উল্লেখ্য এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরী এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করবে যেটি বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় নব মুসলিম যুবকের হাত ধরে ঘর ছাড়লেন দুই সন্তানের জননী

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় নব মুসলিম যুবকের হাত ধরে ঘর ছাড়লেন দুই সন্তানের জননী হোসনে আরা বেগম (২৫)। সে সাতক্ষীরা শহরের মুনজিতপুর এলাকার মৃত আব্দুল মান্নান সরদারের স্ত্রী এবং শ্যামনগর উপজেলার আবাদচন্ডিপুর গ্রামের মৃত বারী গাইনের কন্যা।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুই কন্যা সন্তান রেখে হোসনে আরার স্বামী মারা যান। দুই সন্তানকে নিয়ে স্বামীর ভিটে বাড়িতেই থাকতেন হোসনে আরা বেগম। সম্প্রতি হোসনে আরা মাগুরা এলাকার অর্জুন পালের পুত্র নব মুসলিম আব্দুল্লাহ আল মামুনের সাথে পরোকিয়ায় জড়িয়ে পড়েন। গত ৪ সেপ্টেম্বর সকালে পিতার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে স্বামীর বাড়ি থেকে বের আর ফিরে আসেনি হোসনে আরা। পরবর্তীতে তার ঘরে ৪টা চিঠি পাওয়া যায়। ওই চিঠিতে মামুনের সাথে ঘর ছাড়ার কথা উল্লেখ

করেছেন মর্মে জানিয়েছেন হোসনে আরার ননদ মমতাজ খাতুন। তিনি এঘটনায় সদর থানায় একটি অভিযোগও দায়ের করেছেন।
এদিকে, ঘর ছাড়া হোসনে আরা ও মামুনের সন্ধান পেলে সাতক্ষীরা সদর থানা অথবা সাতক্ষীরা পৌর ২নং ওয়ার্ডের কাউন্সিল সৈয়দ মাহমুদ পাপার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তাদের পরিবার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় শান্তি দিবস উপলক্ষে ১৫ দিনব্যাপি অনুষ্ঠানের উদ্বোধন

দেবহাটা ব্যুরো : দেবহাটায় আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে ১৫ দিনব্যাপি অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় দেবহাটা সরকারি পাইলট হাই স্কুলে মাঠে পিস কনর্সোটিয়াম এর আওতায় রুপান্তরের সহযোগিতায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মুজিবর রহমান।

এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এএইচ সোহাগ, দেবহাটা উপজেলা মসজিদের ইমাম মোহাম্মদ আব্দুর রহমান, দেবহাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, রূপান্তরের প্রতিনিধি তহিদুজ্জামান তহিদ, সুশীলসমাজের প্রতিনিধি সহ পাঁচ ইউনিয়নের পিস ক্লাবের সদস্য বৃন্দ।

অনুষ্ঠান শুরুতে শান্তির প্রতীক কবুতর উড়িয়ে কর্মসূচির উদ্বোধন ঘোষনা করা হয়। এছাড়া জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ, উগ্রপন্থা পরিহারে শান্তির বানি শপথ বাক্য পাঠ করান উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান। শান্তি প্রতিষ্ঠায় আগামী ১৫দিন ব্যাপী বিভিন্ন প্রচার, প্রচারণা মুলক কর্মসূচি পালিত হবে বলেও জানানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যুবদল সাতক্ষীরা সদরের আগরদাঁড়ি ও শিবপুর ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে তথ্য ফরম বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ি ও শিবপুর ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে তথ্য ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সাতক্ষীরা সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক মোঃ সুমন রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব শেখ মনিরুজ্জামান প্রিন্সের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ চেয়ারম্যান, তথ্য ফরম উদ্বোধন করেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা এবং পৌর যুবদলের সাংগঠনিক টিম লিডার মোঃ শফিকুল আলম বাবু (কাউন্সিলর)।

বিশেষ অতিথি সভাপতি আগরদাড়ি ইউনিয়নে সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান, শিবপুর ইউনিয়ন বিএনপির নূর মোহাম্মদ গাজী, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক দেবাশীষ চৌধুরী, জেলা যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক গোলাম রাব্বানী, সদর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক যথাক্রমে খোরশেদ আলম, জিয়ারুল ইসলাম সহ আগরদাঁড়ি ও শিবপুর ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বানভাসী এলাকা পরিদর্শন শেষে রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর’র প্রেসিডেন্ট নাজু’র সংবাদ সম্মেলন

আসাদুজ্জামান : টানা দুই দিন উপকুলীয় জেলা সাতক্ষীরার বানভাসী এলাকাসহ বিভিন্ন এলাকার মানুষের দূঃখ দূর্দশা দেখে সেখানকার মানুষের জন্য কিছু করার প্রত্যয় নিয়ে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন, রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর, ঢাকা রোটারী ইন্টারন্যাশনাল ডিসট্রিক-৩২৮১ এর প্রেসিডেন্ট নাজনীন আরা নাজু। তিনি বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বলেন, আমি রোটারী ক্লাব জাহাঙ্গীরনগর এর পক্ষ থেকে সাতক্ষীরায় এসেছি। এই প্রতিষ্ঠানটি সব সময় অসহায় মানুষের জন্য আত্মমানবতার সেবায় কাজ করে থাকে। সাতক্ষীরায় এসে আমি প্রথম দিন বুধবার আশাশুনি উপজেলার ঘূর্ণিঝড় ইয়াশ বিধ্বস্ত মানুষের দুঃখ, কষ্ট ও আর্তনাদ দেখে আমি খুবই মর্মাহত হয়েছি। রিং বাঁধ ভেঙ্গে কয়েকটি ইউনিয়ন জোয়ারের পানিতে পানিবন্দী হয়ে মানবেতর জীবন যাপন করছে অসহায় মানুষ। একদিকে মহামারী করোনার ছোবল, অন্যদিকে বানভাসি মানুষ গৃহহারা হয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তার পাশে আশ্রয় নিয়েছে। আমি ঢাকায় বসবাস করলেও আমার মন থাকে সাতক্ষীরায়। কারন আমি সাতক্ষীরার সন্তান। তাই সাতক্ষীরার মানুষের জন্য আমি কিছু করতে চাই।

তিনি বলেন, আমি শ্রীউলা ইউনিয়নের চেয়াম্যান আবু হেনা শাকিলের সহায়তায় সেখানকার ইউনয়িন পরিষদ চত্বরে ও নাকতাড়া বাজারে এবং কাদাকাটি ইউনিয়নের চেয়ারম্যান দীপঙ্কর কুমার সরকারে সহযোগিতায় তেতুলিয়া বাজারে রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর এর পক্ষ থেকে সেখানকার বানভাসী মানুষের জন্য শকনো খাবার বিতরন করেছি। তিনি আরো জানান, রোটারী ক্লাবের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা শহরের নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের ৪’শ শিক্ষার্থীদের মাঝে মিড ডে মিল (রান্না করা খাবার) বিতরন করা হয়েছে। এছাড়া তিনি সেখানে আন্তজার্তিক মানের ওয়াশ রুম এবং ১২ জন অসহায় দুঃস্থ শিক্ষার্থীর বেতন তার ক্লাবের পক্ষ থেকে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পরে সদর উপজেলার ভোমরা ইউনিয়নের পাঁচানি গ্রামের রোকেয়া ডায়াগনিষ্ট সেন্টারে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়। তিনি আরো জানান, বানভাসী মানুষ ও কোভিড-১৯ আক্রান্ত অসহায় দুঃস্থ মানুষের জন্য শুকনা খাবার বিতরন ও স্কুলগামী বাচ্চাদের স্বাস্থ্য সেবা ও সুরক্ষা সামগ্রী বিতরন, অসহায় দঃস্থ অভিভাবকদের সাবলম্বী করতে বিনা সুদে ঋন দেয়াসহ বিভিন্ন কর্মসূচি তিনি গ্রহন করবেন এই এলঅকার মানুষের জন্য।

সংবাদ সম্মেলনে এ সময় তার সাথে ছিলেন, রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা আরটিএন প্রকৌশলী শামস্ ইশতিয়াক শোভন, সংগীত শিল্পী শামীমা পরভীন রতœাসহ রোটারী ক্লাব অব সাতক্ষীরার নেতৃবৃন্দ ও এসএসসি ১৯৮২ ব্যাচের শিক্ষার্থীরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে গাঁজাসহ ব্যবসায়ি আটক

কা‌লিগঞ্জ প্রতি‌নি‌ধিঃ
কালিগঞ্জে ১ কেজি গাঁজাসহ আব্দুস সাত্তার (৩২) নামে এক মাদক ব্যবসায়ি‌তে আটক ক‌রে‌ছে থানা পু‌লিশ।
বুধবার রাত সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক মনির তরফদারের নেতৃ‌ত্বে পু‌লিশ বিষ্ণুপুর ইউনিয়নের চালতে তলা এলাকায় অভিযান চা‌লি‌য়ে ১ কেজি গাঁজাসহ ব্যবসায়ি সাত্তারকে আটক করে।

সে বিষ্ণুপুরের মৃত শহিদুল ইসলামের ছেলে। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক ব্যবসায়ি‌কে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

কা‌লিগঞ্জ প্রতি‌নি‌ধিঃ
কালিগঞ্জে রুবিনা খাতুন (২০) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। সে উপজেলার কুশুলিয়া ইউনিয়নের ঠেকরা গ্রামের শহিদুল ইসলামের কন‌্যা। এঘটনায় পুলিশ নিহত ওই গৃহবধূর স্বামী নাজিম গাজীকে (২৫) আটক করেছে। নিহত গৃহবধূর চাচা সামিদুল ইসলাম জানান, পার্শ্ববর্তী দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের আব্দুল খালেক গাজীর ছেলে নাজিম গাজী (২০) এর সাথে ভাতিজী রুবিনার বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন তাকে শারীরিক ও মানসিক ভা‌বে নির্যাতন করত।

গত বুধবার ভাতিজী রুবিনা খাতুনকে শারিরীক নির্যাতন করে জোরপূর্বক ঘুমের ঔষধ খাওয়ায় স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন। ওই দিন রাতেই রুবিনাকে শ্বাসরোধ করে হত্যা করে বলে জানান তিনি। তিনি আরও বলেন, বুধবার গভীর রাতে রুবিনার স্বামী নাজিম গাজী তাদের খবর দেয় তাদের ভাতিজী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক মনির তরফদার ঘটনাস্থলে পৌ‌ছে নিহত গৃহবধুর লাশ উদ্ধার ক‌রে সুরোতহাল রিপোর্ট তৈরি শে‌ষে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পা‌ঠি‌য়ে‌ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে ভ্রাম্যমান আদালতে  ডাক্তার দম্পতিকে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা
কা‌লিগঞ্জ প্রতি‌নি‌ধিঃ
কালিগ‌ঞ্জ উপজেলার কৃষ্ণনগরে  ডাক্তার দম্পতিকে ভ্রাম্যমাণ আদালতে দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার দুপু‌র ১২টার দি‌কে উপ‌জেলার কৃষ্ণনগরে রেজাউল করিম ও তার স্ত্রী রিমা আক্তার ডাক্তার না হয়েও নামের আগে ডাক্তার শব্দ ব্যবহার করে সাইনবোর্ড লাগিয়ে বাড়িতেই দীর্ঘদিন চিকিৎসা করে আসছিল।‌
বিষয়‌টি অবগত হ‌য়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অভিযোগের প্রেক্ষি‌তে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম ভুয়া চিকিৎসক রেজাউলের বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান, উপ‌জেলা নিরাপদ খাদ‌্য প‌রির্দশক অাব্দুস সোবহানসহ থানা পু‌লি‌শের সদস‌্যরা। কৃষ্ণনগর গ্রামের শামসুর রহমানের ছেলে রেজাউল করিম (৪৫) ও তার স্ত্রী হোমিওপ্যাথিক শিক্ষার্থী রিমা আক্তার বাড়িতে সাইনবোর্ড লাগিয়ে দীর্ঘদিন ধ‌রে চিকিৎসা সেবার না‌মে মানু‌ষের সা‌থে প্রতারণা করায় রেজাউল করিম‌কে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের কারাদণ্ড, এবং তার স্ত্রী রিমা আক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান ক‌রেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় ঘটনাস্থল থেকে এনালাইজার মেশিন ও প্যাডসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে তার সকল সাইনবোর্ড ভেঙে দেয়া হয়। অপর দিকে উপজেলার রতনপুর ইউনিয়নের আজিজিয়া ক্লিনিকে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম ক্লিনিকের পরিচালক জিএম তারেক আজিজ কে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। জিএম তারেক আজিজ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest