সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় পৌর ও সদর উপজেলা তাঁতীদল এর সাংগঠনিক আলোচনা সভাকলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক- সম্পাদক ফারুকীসাতক্ষীরা সদরের ৫ নং শিবপুর ইউনিয়নে কৃষক দলের কর্মীসভা অনুষ্ঠিতশ্যামনগরে চেয়ারম্যান প্রার্থী গাজী শাহ আলমের ব্যানার কেটে নষ্ট করার অভিযোগসাতক্ষীরা- খুলনা মহাসড়কের আঠারো মাইলে ঝরলো ৬ প্রাণতালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক, নিন্দা সাংবাদিকদেরইছামতীতে নেই সেই মিলনমেলা : শান্তিতেই শেষ দেবহাটার বিজয়া দশমীদেবহাটায় দুর্গাপূজার নবমীতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলমআশাশুনিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজসাতক্ষীরায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন সাবেক মেয়র চিশতি

কালিগঞ্জে উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম কাগজে কলমে অা‌ছে বাস্তবে নেই!

অাহম্মাদ উল‌্যাহ বাচ্ছু কা‌লিগঞ্জ থে‌কেঃ
সরকা‌রের বেশকিছু মেগা প্রকল্প ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনে যে কোন সময়ের চেয়ে অর্থনৈতিকভাবে এগিয়ে চলেছে দেশ। গত ১০ বছরে লক্ষ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে এবং এখনো অনেক কাজ চলমান রয়েছে। তবে জনগণের টাকায় বাস্তবায়িত এসব অবকাঠামো খাতের উন্নয়নে ব্যাপক অনিয়ম-দুর্নীতি বন্ধ হ‌য়নি। তেমনি কালিগঞ্জ উপ‌জেলায় ২০১৮-১৯ অর্থবছরসহ বেশ কিছু সময়‌ে সরকারি-বেসরকারি প্রকল্পে হেরফেরের অভিযোগ উঠেছে মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান গাইনের বিরুদ্ধে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি), বিদেশি অর্থায়নে বাস্তবায়িত লোকাল গভর্নেন্স সাপোর্ট প্রজেক্টের (এলজিএসপি), গ্রামীণ অবকাঠামো রক্ষণা বেক্ষণ (টিআর) এবং কাজের বিনিময়ে টাকা (কাবিটা) প্রকল্প। গত ১ সেপ্টেম্বর সাতক্ষীরা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযুক্ত ইউপি চেয়ারম‌্যান ও সদস্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম। লিখিত অভিযোগে মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম বলেন, সরকার উন্নয়নের জন্য প্রকল্প বরাদ্ধ দিয়েছে।কাগজ-কলমে সবই ঠিক আছে। সময়মত প্রকল্পের টাকাও উত্তোলন করা হ‌য়ে‌ছে । কিন্তু অ‌ধিকাংশ প্রকল্পের কাজ বাস্তবে হয়নি। গ্রামীণ অবকাঠামোর সংস্কারের নামে মসজিদ, মন্দির, রাস্তঘাট উন্নয়ন প্রকল্পের সংশ্লিষ্ট জায়গায় উন্নয়নের কোন ছোয়া লাগেনি। এমনকি প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা জানেনও না উন্নয়ন কাজের খবর। অথচ এসব প্রকল্পের না‌মের টাকা উত্তোলন করে পকেটস্থ করেছেন খোদ ইউপি চেয়ারম্যান ও প্রকল্প সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা। সরেজমিনে গেলে দেখা যায়, প্রকল্পের খোঁজ মিলেছে, কিন্তু বাস্তবে আদৌ কোন কাজ করা হয়নি। বীর মুক্তিযোদ্ধার এমন অভিযোগের পর থে‌কে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়ে‌ছে। সাম্প্রতিক সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর থেকে পাওয়া বিভিন্ন প্রকল্পের নথিপত্র খতিয়ে দেখে সরেজমিনে গে‌লে এসব অভিযোগের সত্যতাও মেলে।

মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর, গনপতি, হাড়দ্দাহ, রায়পুরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কাগজে কলমে প্রকল্প থাকলেও সরেজমিনে বেশ কিছু প্রকল্পে কোনো কাজ হয়নি। কিন্তু প্রকল্পের টাকা উত্তোলন ঠিকই করা হয়ে গেছে। প্রকল্পগুলোর মধ্যে আছে, ২০১৯-২০ অর্থবছরে এলজিএসপির বরাদ্দে বসন্তপুর গ্রামের পানি নিষ্কাশনের আউট ড্রেন নির্মাণ। হাড়দ্দাহ কলগেট হইতে ঘূর্ণিঝড়ের আয়লার পানি প্লাবন হইতে রক্ষা পাওয়ার জন্য মাটি রাস্তা নির্মাণ। দুই প্রকল্পে বরাদ্দ ছিল ৪ লাখ টাকা। সরেজমিনে গিয়ে দেখা যায়, ড্রেন নির্মাণ কাজ মোটেও করা হয়নি, আর মাটির রাস্তা দরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচি (৪০ দিনের) শ্রমিক দিয়ে কাজ করা হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। এছাড়াও ২০১৯-২০ অর্থবছরে এলজিএসপির আওতায় বসন্তপুর গ্রামের পোট প্রাইমারী স্কুলের সামনে হইতে মুনছুর গাজীর বাড়ি পর্যন্ত ইটের রাস্তা নির্মান (পার্ক রাস্তা) প্রকল্পে ৬০ হাজার টাকা বরাদ্দ থাকলেও কোন কাজ হয়নি। অনুসন্ধানে আরো জানা গেছে, ২০১৮-১৯ অর্থবছরে এলজিএসপির ১ লাখ টাকা বরাদ্দে দেয়া মনোরঞ্জন ঘোষের বাড়ি হইতে নিলকোমল ঘোষের বাড়ির অভিমুখে ইট সোলিং নির্মাণ প্রকল্পের কাজ শুরুর কথা ছিল। এ ব্যাপারে মনোরঞ্জন ঘোষ জানান, তার বাড়ির সামনে কোনো কাজই দেখেননি তিনি। এছাড়াও ৭৯ হাজার ৮’শ টাকা বরাদ্দের উজয়মারী জয়দেবের বাড়ির মুখ হইতে উজয়মারী প্রাইমারী স্কুল পর্যন্ত রাস্তা সংস্কার হয়নি। ২০১৭-১৮ অর্থবছরে রায়পুর আওয়ামী লীগ নেতা নরিম মাস্টারের বাড়ির সামনে ড্রেন ও রাস্তা নির্মাণ প্রকল্পে ১ লাখ টাকা বরাদ্দ থাকলেও কোন কাজ করা হয়নি বলে জানান স্থানীয়রা।এদিকে ২০১৮-১৯ অর্থবছরে এলজিএসপির আওতায় বসন্তপুর বাবু মেম্বরের বাড়ির সামনে পানি জলাবদ্ধতা নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ এবং বসন্তপুর কালার বাড়ির সামনে পানি জলাবদ্ধতা নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ প্রকল্প দুটির বরাদ্দ ছিল ৪ লাখ টাকা। কিন্তু এসব প্রকল্প দায়সারা ‌ভা‌বে কাজ হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসি। ২০১৮-১৯ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের (টিআর) আওতায় বসন্তপুর বাইতুল মামুর জামে মসজিদ সংস্কার ও মুকুন্দপুর পুরাতন শিবমন্দির সংস্কার প্রকল্পে বরাদ্ধ ছিল ৯৩ হাজার ৪’শ টাকা। সংস্কারের নামে মসজিদ, মন্দির প্রকল্পের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে উন্নয়নের কোন ছোয়া লাগেনি। এমনকি এসব প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরাও জানেন না উন্নয়ন কাজের খবর। অথচ এসব প্রকল্পের না‌মে টাকা উত্তোলন করা হয়েছে। ২০১৯-২০ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) আওতায় গনপতি কালী বাড়ি মন্দির উন্নয়নে ৪৫ হাজার টাকা বরাদ্দের টাকা উত্তোলন করা হয়েছে। কিন্তু আশ্চর্যজনক বিষয় এ গ্রামে কোন কালী মন্দিরের কোন অস্তিত্ব নেই। ২০১৮ সালের ৬ মে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রয়াত শেখ ওয়াহেদুজ্জামানের সভাপতিত্বে সভায় ২০১৭-১৮ অর্থবছরে এডিপির অধীনে মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর আজিজুলের বাড়ীর সামনে হতে সামছুলের বাড়ীর কালভার্ট অভিমুখে ড্রেন নির্মানে দেড় লাখ টাকা দরপত্র দেখিয়ে প্রকল্প গ্রহন করা হয়।

 

সরেজমিনে যেয়ে প্রকল্পটির বাস্তবায়ন দেখা যায়নি। এমনিভাবে এলজিএসপি ও এডিপির অধীনে আরো কয়েকটি প্রকল্প একাধিকবার বিভিন্ন বরাদ্দের তালিকায় দেখানো হয়েছে। প্রকল্পগুলোর মধ্যে আছে- বসন্তপুর সাইদুলের বাড়ির মুখ হইতে করিম মাস্টারের বাড়ি অভিমুখে নতুন ইট সোলিং রাস্তা নির্মাণ (বরাদ্দ), বসন্তপুর গ্রামে মোঃ শওকাত গাজীর বাড়ি হতে মোঃ আব্দুস সবুরের বাড়ি পর্যন্ত পাকারাস্তা নির্মাণ (দরপত্র), মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের হাওলাদার বাড়ির মোড় হতে আল আমিন মাস্টারের বাড়ি অভিমুখে পাকারাস্তা নির্মাণ (দরপত্র), বসন্তপুর সবুরের বাড়ী হতে ওয়াবদা পর্যন্ত রাস্তায় ইট সোলিং (দরপত্র)। অনুসন্ধানে দেখা গেছে, একই প্রকল্পের নাম বারবার বিভিন্ন প্রকল্পে দেখিয়ে ও প্রকল্প সভাপতির নাম পাল্টিয়ে এসব অর্থ লোপাটের ঘটনা ঘটানো হয়েছে। এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম অভিযোগ করে বলেন, আমার ইউনিয়নের বিভিন্ন প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। ইউপি চেয়ারম্যান ও পিআইওর দায়বদ্ধতার মধ্যেও পড়ে। তাই দুর্নীতির সাথে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই। মথুরেশপুর ইউপি সদস্য শেখ আলাউদ্দীন সোহেল বলেন, প্রকল্পে গনপতি কালী বাড়ি মন্দির উন্নয়ন লেখা হয়েছে। আদৌ গনপতি গ্রামে কোন কালী বাড়ি মন্দির নেই। তবে অন্যান্য ইউপি সদস্যরা বিভিন্ন ওয়ার্ডে প্রকল্পের বিভিন্ন কাজে অনিয়ম ও দুর্নীতির বিষয়টি অস্বীকার করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান বলেন, গনপতি কালী বাড়ি মন্দিরের বিষয়টি আমার নলেজে আছে। প্রকল্পের কাজ দেখেই বিল দেওয়া হয়। তারপরও বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইনের ব‌্যব‌হ্নিত ০১৭৩০৯৮৬৯২৩ মু‌ঠো ফো‌নে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে ফোন‌টি বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জাকির হোসেন বলেন, আমি আসার আগেই অনেক কাজ শেষ হয়েছে। তারপরও এডিপি’র কাজে জালিয়াতি করার কোন সুযোগ নেই। ঠিকাদারি প্রতিষ্ঠান যদি কাজ না ক‌রে টাকা উত্তোলন করে থা‌কে ত‌বে তাদের বিরুদ্ধে যথাযত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী বলেন, এলজিএসপি’র কাজ না করে বিল নিয়ে থাকলে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান অন্যায় করেছেন। এখানে লুটপাট ও অদৃশ্য প্রকল্প তৈরির কোনো সুযোগ নেই। মথুরেশপুর ইউনিয়নে বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম এর নিকট জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবকলীগের কর্মী সভা

নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ মারুফ হাসান মিঠুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মীর মোস্তাক আলী’র সঞ্চালনায় রবিবার সকালে ১১ টায় সাতক্ষীরা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে অনুষ্ঠিত কর্মী সভার প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দীন, বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি নির্মল কুমার চ্যাটার্জী, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, সদস্য তারিকুল ইসলাম রানা,

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, বিশেষ বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক লীগের উপ-প্রশিক্ষণ ও কর্মশালা বিষয়ক সম্পাদক ওয়াহেদুল ইসলাম খান সজীব,জেলা স্বেচ্ছাসেবকলীগের উপ-দপ্তর সম্পাদক খন্দকার আনিসুর রহমান। কর্মী সভায় সাতক্ষীরা জেলার অন্তর্গত ৯টি সাংগঠনিক উপজেলার সভাপতি/আহ্বায়কবৃন্দ বক্তব্য রাখেন এবং সাংগঠনিক রিপোর্ট পেশ করেন। সভায় জেলার নেতৃবৃন্দ সম্মেলনের মাধ্যমে একটি কমিটি উপহার দেওয়ার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহব্বান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শেখ রেহেনার জন্মদিন উপলক্ষে সাতক্ষীরা জেলা যুবলীগের দোয়া

বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহেনার ৬৬ তম জন্মদিন উপলক্ষে সাতক্ষীরা জেলা যুবলীগের আয়োজনে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সাতক্ষীরা জেলা যুবলীগের সিনিয়র সদস্য মীর মহিতুল আলম মহি‘র নেতৃত্বে বাদ আসর শহরের বিসমিল্লাহ মসজিদে বিশেষ দেওয়া মোনাজাতে অংশগ্রহণ করেন, জেলা যুবলীগের সদস্য জিয়াউর বিন যাদু, পৌর যুবলীগের সেক্রেটারী তাইজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুয়েল, যুব নেতা ইয়াছিনসহ বিভিন্ন পর্যায়ের যুবলীগ নেতৃবৃন্দ।

এসময় শেখ রেহেনার সু-স্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাও. মো: ইয়াহিয়া। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী-পুরুষের চিহ্নিতকরন এবং আর্থ-সামাজিক পূনর্বাসনে সাতক্ষীরায় মতবিনিময়

আসাদুজ্জামান : মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী-পুরুষের চিহ্নিতকরন এবং আর্থ-সামাজিক পূনর্বাসনে স্থানীয় প্রশাসন, আইনপ্রয়োগকারী সংস্থা ও মিডিয়ার ভুমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরায়। উইনরক ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় ও অগ্রগতি সংস্থার বাস্তবায়নে সোমবার সকাল ১০ টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহি অফিসার ফাতেমা তুজ জোহরা।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, এস.আই শাহজালাল, শিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ, সাংবাদিক সেলিম রেজা মুকুল, আক্তারুজ্জামান বাচ্চু প্রমুখ। অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপন করেন, আশ্বাস প্রকল্পের প্রোজেক্ট কো-অর্ডিনেটর অসীত ব্যানার্জী। অনুষ্ঠানে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান থেকে এ সময় জানানো হয়, বেসরকারী উন্নয়ন সংস্থা অগ্রগতি তাদের আশ্বাস প্রকল্পের আওতায় সাতক্ষীরা ও খুলনা জেলায় মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত ১৪’ শ সারভাইভার ও তাদের পরিবারের আর্থ-সামাজিক পূনর্বাসনে কাজ করে যাচ্ছেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
২০২৩ সাল থেকে পিইসি ও জেএসসি পরীক্ষা থাকছে না

শিক্ষা সংবাদ : ২০২৩ সাল থেকে নতুন কারিকুলামে পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা থাকবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে সোমবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় শিক্ষাক্রম রূপরেখা উপস্থাপনের পর সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক ও অষ্টমের সমাপনীকে পাবলিক পরীক্ষা বলছি না। দেখা যাবে প্রাথমিক শেষে একটা সনদ পেল, ক্লাস এইট শেষে একটা সনদ পেল। অষ্টমে পাবলিক পরীক্ষা বলি বা পঞ্চমে পাবলিক পরীক্ষার কথা বলিনি। কিন্তু সেগুলো তো ক্লাস সমাপনী পরীক্ষা, সেগুলো তো হবে তাই না? ক্লাস সমাপনী শেষে তো মূল্যায়ন হবে। আমরা বিভিন্ন স্তরে… মূল্যায়নের দিক থেকে তাদের যেখানে যেখানে সনদ দেওয়া হয়েছে, সেখানে সেখানে সনদ দেব।

অষ্টম আর পঞ্চমের সমাপনী থাকবে না- এমন প্রশ্নে মন্ত্রী বলেন, সমাপনী প্রতি ক্লাসেই থাকবে। শুধু তৃতীয় শ্রেণি পর্যন্ত কোনো ধরনের পরীক্ষা থাকবে না। তৃতীয় শ্রেণির পর থেকে সব ক্লাসেই সমাপনী পরীক্ষা আছে। পঞ্চমে এবং অষ্টমেও আমরা সনদ দিয়ে দেব। সনদ দেওয়ার জন্য তো পাবলিক পরীক্ষার দরকার নেই।

পিইসি এবং জেএসসি পরীক্ষা থাকছে কিনা- এমন প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, পিইসি-জেএসসি তো পাবলিক পরীক্ষা না। এগুলো ক্লাস সমাপনী পরীক্ষা।

সংবাদ সম্মেলনে উপস্থিত শিক্ষা উপমন্ত্রী বলেন, এখনই বলে দেওয়া যাবে না পরীক্ষা (পিইসি ও জেএসসি) হবে কি হবে না। তবে মূল্যায়ন হবে।

এ সময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু

আসাদুজ্জামান : সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে এক নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে। করোনা ডেডিকেটেড সামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তারা মারা যান। এর মধ্যে একজন নারী ও এক জন পুরুষ।

মৃতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার ভালুকাচাঁদপুর গ্রামের মর্জিনা খাতুন (৬০) ও তালা উপজেলার মাগুরডাঙ্গা গ্রামের আব্দুর রহমান (৬৫)।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত এক সপ্তাহ আগে তারা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তারা মারা যান। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৬৬৭ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৮৮ জন।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসেইন শাফায়েত করোনা সংক্রমণের হার কমাতে সকলকে মাস্ক পরার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিজ কার্যালয়ের গাড়ি কেনার টাকা ফেরত দিলেন প্রধানমন্ত্রী

দেশের খবর : প্রধানমন্ত্রীর কার্যালয়ের গাড়ি কেনার বরাদ্দ ফিরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (১২ সেপ্টেম্বর) এ তথ্য জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

তিনি বলেন, ২০২১-২০২২ অর্থবছরে মোটরযান ক্রয় খাতে প্রধানমন্ত্রী কার্যালয়ের অনুকূলে ১৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। এই টাকা মানুষের স্বাস্থ্যসেবায় খরচ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এর মধ্য দিয়ে মিতব্যয়িতার নতুন নজির স্থাপন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে মানুষের স্বাস্থ্যের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তার নিজ কার্যালয়ের জন্য গাড়ি কেনা বাতিল করে সেই টাকা মানুষের স্বাস্থ্যসেবায় খরচ করার নির্দেশ দিয়েছেন। ইহসানুল করিম আরও বলেন, করোনাকালে প্রধানমন্ত্রী ডাক্তার, স্বাস্থ্যকর্মী নিয়োগ থেকে শুরু করে, স্বাস্থ্যের অবকাঠামো ও সরঞ্জাম সুবিধা বাড়ানো, আইসিইউ বৃদ্ধি, হাসপাতালের সক্ষমতা বাড়ানো, স্বাস্থ্যকর্মীদের প্রণোদনা, বিনামূল্যে করোনার টিকা সরবরাহসহ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে বহু পদক্ষেপ নিয়েছেন। মানুষের স্বাস্থ্যসেবার জন্য তিনি বিশেষ বরাদ্দের ব্যবস্থা করেছেন। নিয়মিত সেসব ব্যবস্থার পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ের গাড়ি কেনার এ টাকা স্বাস্থ্যসেবায় ব্যয়ের মাধ্যমে আরও বহু মানুষ উপকৃত হবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়ন করতে রোববার (১২ সেপ্টেম্বর) সংশ্লিষ্টদের চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাকিবকেই বিয়ে করলেন মাহি

বিনোদন ডেস্ক : চলতি বছরের জুন মাসে গুজব ছড়ায়- রাকিব সরকার নামের গাজীপুরের এক রাজনীতিক ও ব্যবসায়ীর সঙ্গে প্রেম করছেন নায়িকা মাহিয়া মাহি। এরপর থেকেই আলোচনায় এ নায়িকা। শোনা যায় গোপনে রাকিবকে বিয়েও করেছেন তিনি।

ওই সময় পুরো গাজীপুরে এ সম্পর্ক ও বিয়ে নিয়ে আলোচনা হয়। মাহিকে রাকিবের গাড়ি উপহার দেওয়া এবং দুজন মিলে চাঁপাইনবাবগঞ্জ ঘুরতে যাওয়ারও কথা শোনা গিয়েছিল সে সময়।

তবে এসব নিয়ে মুখে কুলুপ এঁটে ছিলেন মাহি। অবশেষে নীরবতা ভাঙলেন তিনি। নিজেই ঘোষণা দিয়ে জানালেন, সেই রাকিব সরকারকে বিয়ে করেছেন।

মাহি ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টায় কাবিননামায় স্বাক্ষর করার এক ছবি পোস্ট করে জানান, তিনি বিয়ে করেছেন ১৩ সেপ্টেম্বর।

নায়িকা তার পোস্টে লেখেন, ‘আলহামদুলিল্লাহ। আজ ১৩/০৯/২১ ইং ১২.০৫ মি. আমাদের বিবাহ সম্পন্ন হলো।’

আগের সব খবর গুজব ছিলো দাবি করে মাহি লেখেন, ‘এর আগের সব কথা আসলেই গুজব ছিলো। সবাই আমাদের জন্য দোয়া করবেন এটাই একমাত্র চাওয়া।’

এর আগে মাহমুদ পারভেজ অপু নামে সিলেটের এক ব্যবসায়ীকে বিয়ে করেছিলেন মাহি। চলতি বছরে তাদের ডিভোর্স হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest