সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় পৌর ও সদর উপজেলা তাঁতীদল এর সাংগঠনিক আলোচনা সভাকলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক- সম্পাদক ফারুকীসাতক্ষীরা সদরের ৫ নং শিবপুর ইউনিয়নে কৃষক দলের কর্মীসভা অনুষ্ঠিতশ্যামনগরে চেয়ারম্যান প্রার্থী গাজী শাহ আলমের ব্যানার কেটে নষ্ট করার অভিযোগসাতক্ষীরা- খুলনা মহাসড়কের আঠারো মাইলে ঝরলো ৬ প্রাণতালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক, নিন্দা সাংবাদিকদেরইছামতীতে নেই সেই মিলনমেলা : শান্তিতেই শেষ দেবহাটার বিজয়া দশমীদেবহাটায় দুর্গাপূজার নবমীতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলমআশাশুনিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজসাতক্ষীরায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন সাবেক মেয়র চিশতি

কানাডার বেগমপাড়ায় এমপি শিমুলের স্ত্রীর বাড়ির তথ্য জানতে চান হাইকোর্ট

রাজনীতির খবর : নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের স্ত্রী শামীমা সুলতানা জান্নাতীর নামে কানাডায় বাড়ি কেনার বিষয়ে যাবতীয় তথ্য জানতে চেয়েছেন হাইকোর্ট।

রোববার (১২ সেপ্টেম্বর) দ্বৈত নাগরিক ও দ্বৈত পাসপোর্টধারীদের নিয়ে এক মামলার শুনানির সময় বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এক আদেশে এই তথ্য জানতে চান।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। তিনি বলেন, দ্বৈত নাগরিক ও দ্বৈত পাসপোর্টধারীদের তালিকা থেকে নাটোরের এমপি শফিকুল ইসলাম শিমুল ও তার স্ত্রী শামীমা সুলতানা জান্নাতীর নাম বাদ পড়ায় তাদের নাম অন্তর্ভুক্ত করতে হাইকোর্টে আবেদন করা হয়। এ বিষয়ে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে নাটোরের সানরাইজ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মো. রেজাউল চৌধুরী হাইকোর্টে পক্ষভুক্ত হওয়ার আবেদন করেন।

আদালত আবেদন নিষ্পত্তি করে তার কাছে নাটোরের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের স্ত্রীর নামে কানাডায় বাড়ি কেনার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য থাকলে তা নিজে হলফ করে হাইকোর্ট, দুদক ও রাষ্ট্রপক্ষকে জানাতে আদেশ দিয়েছেন।

‘স্ত্রীর নামে কানাডায় বাড়ি কিনেছেন এমপি শিমুল’ শিরোনামে প্রকাশিত একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে বলা হয়, কানাডার টরন্টো থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরত্বের নিরিবিলি শহর স্কারবোরো। শহরটির হেয়ারউড সড়কের ৭৩ নম্বর বাড়িটির মালিক একজন বাংলাদেশি নাগরিক। নাম শামীমা সুলতানা জান্নাতী। গত বছরের শুরুর দিকে প্রায় দুই মিলিয়ন কানাডিয়ান ডলার খরচ করে ডুপ্লেক্স ওই বাড়িটি কেনেন তিনি। বাংলাদেশি পাসপোর্ট অনুযায়ী তার পেশা ‘গৃহবধূ’ হলেও শামীমা কোনো সাধারণ নারী নন, নাটোরের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের স্ত্রী তিনি।

প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়- টরন্টোর ল্যান্ড রেজিস্ট্রি অফিসের দলিল বলছে, ২০২০ সালের ১০ জানুয়ারি পাঁচ রুম, পাঁচ বাথ এবং তিনটি পার্কিংসহ ওই বাড়িটির মালিকানা বদল হয়। সঞ্চিত এবং সুধীর মদন নামের দুই ব্যক্তির কাছ থেকে ১৪ লাখ ৫৬ হাজার কানাডিয়ান ডলারে বাড়িটি কেনেন শামীমা সুলতানা জান্নাতী। ওই দিনই দুই লাখ ৭০ হাজার ডলার ট্যাক্সও পরিশোধ করেন তিনি। সব মিলিয়ে বনেদি বাড়িটি কিনতে তার খরচ হয় প্রায় সাড়ে ১২ কোটি টাকা।

প্রতিবেদনে আরও বলা হয়- সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এবং তার স্ত্রী শামীমা সুলতানা জান্নাতীর সব সম্পদের বিবরণসহ ঘোষণা আছে দশম এবং একাদশ সংসদ নির্বাচনের হলফনামায়। সেই হলফনামা বিশ্নেষণে দেখা যায়, ২০১৩ সালের নির্বাচনে সংসদ সদস্য শিমুল উল্লেখ করেছেন, নগদ ১১ লাখ টাকাসহ তার এবং গৃহবধূ স্ত্রীর নামে সাকুল্যে ৫১ লাখ ৩৭ হাজার টাকার সম্পদ রয়েছে। আর ২০১৮ সালের বিবরণীতে দু’জনের সম্পদের মূল্য দেখানো হয় ছয় কোটি ৫৬ লাখ টাকা। মাত্র পাঁচ বছরে সম্পদ বৃদ্ধির এই হার প্রায় ১৩ গুণ!

সরকারি খাতায় ব্যক্তিগত আয়-ব্যয়ের হিসাবে শামীমার সম্পদের এমন ঊর্ধ্বগতির সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা যেমন নেই, তেমনি মোট সম্পদের প্রায় দ্বিগুণ মূল্যে কেনা কানাডার বাড়িটিরও কোনো উল্লেখ কোথাও নেই বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্রমিক আন্দোলনে উত্তাল ভোমরাস্থল বন্দর : শ্রমিকদের দাবি নির্বাচন

নিজস্ব প্রতিনিধি: ভোমরাস্থল বন্দর হ্যান্ডলিং শ্রমিকদের তীব্র আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে ভোমরাস্থল বন্দর। বন্দরের দুটি শ্রমিক সংগঠনের নির্বাচনের দাবিতে এ আন্দোলন শুরু করেন শ্রমিকরা। যদিও সদর সাংসদ মীর মোস্তাক আহমেদ রবি সেপ্টেম্বরের মধ্যে সাধারণ সভা দেওয়ার ঘোষণার পর শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করে কাজ শুরু করেছেন। শ্রমিকদের এই আন্দোলনের কারনে বন্দরের লোড আনলোড বন্ধ থাকায় প্রায় ২ কোটি টাকার ক্ষতির সম্মুখিন হয়েছে বলে বন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন। ক্ষতিগ্রস্থ হয়েছেন ব্যবসায়ীরাও।
শ্রমিকরা জানান, সম্প্রতি ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সিলেকশন কমিটি হয়েছে। কিন্তু কমিটি গঠন করতে নির্বাচনের যে প্রক্রিয়া কোনটিই মানা হয়নি। কোটি টাকার মিশনে কোন ধরনের নির্বাচনী প্রক্রিয়া ছাড়াই ঘোষিত হয়েছে। গত ৪ সেপ্টেম্বর এসোসিয়েশনের সাধারণ সভায় নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা থাকলেও সাতক্ষীরার একজন জনপ্রতিনিধি সেখানে হাজির হয়ে কমিটি ঘোষণা করেন।
এরপর শুরু হয় হ্যান্ডলিং শ্রমিকদের দুটি ইউনিয়নের কমিটি নিয়ে কোটি টাকার বাণিজ্য। টিকে থাকতে কোটি টাকা দর উঠেছে। বেশি দর উঠার অপেক্ষায় দেনদরবার চলছে প্রতিনিয়ত। এরমধ্যে সাধারণ সভা ও নির্বাচনের দাবীতে মাঠে নামেন শ্রমিকরা। তবে অপর পক্ষ কোটির বেশি দাম দিয়ে রাতারাতি একটি কমিটি তৈরি করে তা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন।

সূত্রে জানা গেছে, ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজি: নং- খুলনা- ১১৫৫ এবং রেজি: নং-খুলনা-১১৫৯ কমিটির মেয়াদ শেষ। করোনার কারণে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব হয়নি। ইতোমধ্যে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় নির্বাচনের তোড়জোড় শুরু করতে চাচ্ছেন বর্তমান কমিটির নেতৃবৃন্দ। কিন্তু শ্রমিকদের নিবন্ধনকারী প্রতিষ্ঠান ইতোমধ্যেই তাদেরকে মহাজনের সাথে যোগাযোগ করতে বলেছেন। মহাজনের অনুমতি ছাড়া তারা সাধারণ সভা বা নির্বাচনের অনুমতি দিতে পারবেন না বলে ছাপ জানিয়ে দিয়েছেন।

ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজি: নং- খুলনা-১১৫৫ এর সভাপতি আনোয়ারুল ইসলাম বলেন, যারা বর্তমান কমিটিতে আছে তাদের বাদ দিয়ে গোপনে অবৈধভাবে নতুন কমিটি করা হয়েছে। কিন্তু শ্রমিকরা এই কমিটি মানতে চাচ্ছে না। শ্রমিকরা চাচ্ছে সাধারণ সভার মাধ্যমে তপশিল ঘোষণা করে নিরপেক্ষ নির্বাচন।
ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজি: নং- খুলনা-১১৫৯ এর সভাপতি এরশাদ আলী বলেন, আমরা নিবার্চন করে বর্তমানে কমিটিতে আছি। করোনা পরিস্থিতির কারনে আমরা নির্ধারিত সময়ে নির্বাচন করতে পারিনি। আমরা এখন শুনছি গতবার যারা নির্বাচনে ফেল করেছিলো তারা গোপনে কমিটি করেছে। এটা শুনার পর সাধারণ শ্রমিকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। তারা কাজ বন্ধ করে সাধারণ সভা ও শান্তিপূর্ণভাবে নির্বাচনের দাবিতে মানববন্ধন করার সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে, ৭ সেপ্টেম্বর সকাল থেকে নির্বাচনের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ করে ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজি: নং- খুলনা- ১১৫৫ ও রেজি: নং-খুলনা-১১৫৯ কমিটির নেতা কর্মীরা।
ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ১১৫৯ এর সহসভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ শ্রমিক ইউনিয়ন ১১৫৯ এর সম্পাদক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, শ্রমিক ইউনিয়ন ১১৫৫ এর সাধারণ মাসুদ আলম, শ্রমিক নেতা মোঃ মনিরুল ইসলাম, শরিফুল ইসলাম খোকন, ইবাদুল হক প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকদের একটি পক্ষ মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এক জনপ্রতিনিধির সহয়তায় গোপনে অবৈধভাবে শ্রম অধিদপ্তর থেকে নতুন কমিটি করে এনেছে। কিন্তু সাধারণ শ্রমিকরা এই কমিটি মানতে চাচ্ছে না। শ্রমিকরা চাচ্ছে সাধারণ সভার মাধ্যমে তপশিল ঘোষণা করে নিরপেক্ষ নির্বাচন।
এদিকে, ১১ সেপ্টেম্বর সিএন্ডএফ এজেন্ট এবং পুলিশের মধ্যস্থতায় এ সমস্যার সামাধানের লক্ষ্যে শ্রমিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করা হয়। কিন্তু শ্রমিক নেতৃবৃন্দ তাদের সাথে একমত হতে পারেনি। এতে বিক্ষুদ্ধ হয়ে ওঠে শ্রমিকরা। শ্রমিকদের শান্ত করতে এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। এরপর শ্রমিকরা ভোমরা সড়ক আটকে বিক্ষোভ শুরু করে। সে সময় শ্রমিকরা দাবি করেন তাদের নেতৃবৃন্দকে সিএন্ডএফ অফিসে নিয়ে মারপিট করা হয়েছে এবং একটি কাগজে জোর করে স্বাক্ষর করিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। তাদের আন্দোলনে বন্দর উত্তাল হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রনের লক্ষে সাতক্ষীরা সদর সাংসদ মীর মোস্তাক আহমেদ রবি এবং সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলাম সেখানে যান। প্রথমে এমপি রবি এমাসেই বিষয়টি নিয়ে বসাবসির প্রস্তাব দেন। কিন্তু শ্রমিকরা নির্বাচনের দাবিতে অনড় থাকে। ফলে শ্রমিকদের দাবির মুখে এ মাসের সাধারণ সভার ঘোষনা দেওয়ায় শ্রমিকরা তাদের কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগদেন।

অন্যদিকে বন্দরের একাধিক ব্যবসায়ীরা বলছেন, কোটি টাকা খরচ করেও শ্রমিক সংগঠনের নেতৃত্বে আসতে চাইছেন অনেকে। শ্রমিক সংগঠনের কাছে ব্যবসায়ীরা জিম্মি হয়ে পড়েছে। দেশের বিভিন্ন জেলার বড় বড় ব্যবসায়ীরা এ বন্দরে ব্যবসা করেন। কিন্তু শ্রমিক সংগঠনের নেতারা পন্যবাহী ট্রাক থেকে ইচ্ছামত মালামাল বের করে নিয়ে অন্যত্র বিক্রয় করে। কিছু বলতে গেলে শ্রমিকরা কাজ বন্ধ করে দেন। যে কারণে ব্যবসায়ীরা কিছু না বলে নিরবতা পালন করেন। অনেক ব্যবসায়ী ভোমরা বন্দর থেকে ব্যবসায় গুটিয়ে নেওয়ার চেষ্টাও করছেন বলে দাবি করেছেন তারা। তবে অনেক ব্যবসায়ীরা জানিয়েছেন, চোরাকারবারীদের অবাধ সুযোগ সৃষ্টির উদ্দেশ্যে শ্রমিক ইউনিয়নে নিয়ন্ত্রনে নেওয়ার চেষ্টা করছেন একটি মহল। যে কারণে কোটি কোটি টাকার মিশনে মেনেছেন তারা।

এবিষয়ে বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ১১৫৯ এর সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম বলেন, সদর এমপি সাহেব, জেলা আওয়ামীলীগের সেক্রেটারী নজরুল ইসলাম সাহেব এখানে এসে আগামী ২২ তারিখের মধ্যে নির্বাচনের প্রক্রিয়া শুরু করার প্রস্তাব দিয়েছেন। যে কারণে শ্রমিকরা কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন। যদি ২২ তারিখের পরে নির্বাচনী কার্যক্রম শুরু না হয় তাহলে শ্রমিকদের দমিয়ে রাখা সম্ভব হবে না। তারা আবারো আন্দোলন করবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্বাস্থ্যবিধি মেনে মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলের প্রথম দিনের অতিবাহিত

স্বাস্থ্যবিধি মেনে সাতক্ষীরা মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলের প্রথম দিনের অতিবাহিত হয়েছে। দীর্ঘদিন পর স্কুল শুরু হওয়ার প্রথম দিনে বিদ্যালয়ের গেটে প্রত্যেক শিক্ষার্থীর মুখে মাস্ক নিশ্চিত হ্যান্ড স্যানিটাইজার স্প্রে করিয়ে বিদ্যালয়ের প্রবেশ করান শিক্ষকরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আমিনুর রহমান কাজল জানান, স্বাস্থ্য বিধি নিশ্চিত করে বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিনে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৪২ তম বিসিএসএ সুপারিশপ্রাপ্ত তালার নয়ন ও মনি মোহন

তালা প্রতিনিধি : সদ্য প্রকাশিত ৪২তম বিসিএস (স্বাস্থ্য) ফলাফলে খালিদ হাসান নয়ন ও মনি মোহন ঘোষ সহকারী সার্জন হিসেবে চূড়ান্তভাবে নিয়োগের জন্য শুপারিশপ্রাপ্ত হয়েছে। নয়ন তালা উপজেলার সদর ইউনিয়নের আটারই গ্রামের শেখ মোঃ মিজানুর রহমান ডাবলুর ছেলে এবং মনি মোহন ঘোষ জেয়ালা গ্রামের স্বদেশ ঘোষের ছেলে। খালিদ হাসান নয়নের চাচা শিক্ষক শেখ মাহাবুবুর রহমান লাভলু জানান, ছোট বেলা থেকেই নয়ন অত্যন্ত মেধাবী ছিল। সে ২০১১ সালে তালা বি,দে সরকারি উচ্চ বিদ্যালয় এবং ২০১৩ সালে তালা সরকারি কলেজ থেকে যথাক্রমে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ অর্জন করে।

২০১৪ সালে মেডিকেলে ভর্তি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় ৭০৪ তম স্থান অধিকার করে ময়মনসিংহ মেডিকেল কলেজের একজন মেধাবী শিক্ষার্থী হিসেবে এমবিবিএস ডিগ্রী অর্জন করে। সে সদ্য প্রকাশিত ৪২তম বিসিএস (স্বাস্থ্য) ফলাফলে ৯৮ তম স্থান অধিকার করেছে। অপরদিকে মনি মোহন ঘোষ জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠ থেকে সে ২০১০ সালে এসএসসি এবং ২০১২ সালে তালা সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করে উভয় পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ অর্জন করে। ২০১৩-২০১৪ সালে মেডিকেলে ভর্তি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় ১২২ তম স্থান অধিকার করে ঢাকা মেডিকেল কলেজের একজন মেধাবী শিক্ষার্থী হিসেবে এমবিবিএস ডিগ্রী অর্জন করে। সদ্য প্রকাশিত ৪২তম বিসিএস (স্বাস্থ্য) ফলাফলে ৬৩৫ তম স্থান অধিকার করেছে। খালিদ হাসান নয়ন ও মনি মোহন ঘোষ সকল আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব, শিক্ষক, পরিচিতজন ও এলাকাবাসীর নিকট দোয়া প্রার্থী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এক সময়ের দুর্ভিক্ষের বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ং সম্পন্ন—সাতক্ষীরায় কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক

আসাদুজ্জামান : কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশ এক সময় ছিল খাদ্যঘাটতির দেশ, দুর্ভিক্ষের দেশ, সারা পৃথিবীতে আমরা খাদ্যের জন্য ঘুরে বেড়াতাম। তবে আজকে অত্যান্ত খুশীর কথা, আনন্দের কথা দানা জাতীয় খাদ্য, চাল, গম, ভুট্টা, এগুলোতে আমরা পিছিয়ে নাই, অতো ঘাটতিও নাই। যদি ভাল অনুকুল আবহাওয়া থাকে তাহলে আমরা খাদ্যে স্বয়ং সম্পন্ন। কোন কোন বছর উদবৃত্তও হয়। এই প্রেক্ষিতে বর্তমান সরকার দুই মেয়াদ শেষ করে তৃতীয় মেয়াদে যে নির্বাচনী ইস্তাহার দিয়েছি সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আমাদেরকে এখন পুষ্টি জাতীয় খাবারের নিশ্চয়তা দিতে হবে। আমাদেরকে নিরাপদ খদ্যের নিশ্চয়তা দিতে হবে। এই লক্ষে আমরা আমাদের যে অগ্রাধিকার সেক্টর আছে তার মধ্যে কৃষি সেক্টরকে আধুনিকিকরন ও জাতীয়করন করতে চাই এবং কৃষি পণ্যের প্রক্রিয়া জাত করে এ গুলোর দাম বৃদ্ধি করতে চাই এবং মূল্য সংযোজন করতে চাই।

মন্ত্রী রোববার দুপুরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কামারালী মাঠে টমেটো ক্ষেত পরিদর্শন শেষে সেখানে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। তিনি আরো বলেন, ভারত থেকে দেশে আর কোন টমেটো আমদানী করা হবেনা। এটি আমরা বন্ধ করবো। আমরা আমাদের দেশ থেকে বরং টমেটো বিদেশে রপ্তানী করবো। সেই লক্ষ নিয়ে আমরা কাজ করছি। চাষীদের সহযোগিতা দিচ্ছি এবং প্রনোদোনাও দিচ্ছি। উপকুলবর্তী এলাকায় আগে একটি মাত্র ফসল হতো সেটি রোপা আমন। সেখানে আমি প্রতিশ্রুতি দিচ্ছি ভবিষ্যতে এখানে শীতকালীন ও গ্রীষ্মকালীন সময়ে লবনাক্ত সহিষœ ধানের জাত-৬৭ আবাদ শুরু হবে। ইতিমধ্যে আবাদ শুরুও হয়েছে। এটির ব্যাপক আবাদ হবে। এটার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশও দিয়েছেন যে দ্রুত এই ধান পুরো এলাকায় ছড়িয়ে দেয়ার জন্য। এর জন্য আরো লবনাক্ত মুক্ত পানির ব্যবস্থা করতে হবে। যেটি নিয়ে আমরা চিন্তা করছি এবং কাজও করছি।

সাতক্ষীরা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ নুরুল ইসলামের সভাপতিত্বে সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-১ (তালা+কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মোস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা-২ (সদর) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলাম, সাবেক এমপি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন প্রমুখ। পরে মন্ত্রী একই উপজেলার বাটরা গ্রামের আরো একটি টমেটো ক্ষেত পরিদর্শন শেষে কলারোয়া উপজেলা পরিষদে যান। সেখান থেকে বিকালে মন্ত্রী যশোর সার্কিট হাউজের উদ্দেশ্যে রওনা দেন বলে জানা যায়।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এক হাঁড়ি দই ১০ সেকেন্ডে শেষ করলেন জার্মান রাষ্ট্রদূত!

অনলাইন ডেস্ক : মাত্র ১০ সেকেন্ডে এক হাঁড়ি দই শেষ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার।

রাষ্ট্রদূত নিজেই হাড়িভর্তি দইয়ের ছবি টুইটারে পোস্ট করে লিখেছেন, ‘ঢাকায় মোটা হওয়া থেকে বাঁচার কোন সুযোগ নেই।

জীবনে প্রথমবারের মতো কেউ মিষ্টি দই খাওয়ালো। কি যে সুস্বাদু !!’ এর কিছুক্ষণ পরই দইশূন্য খালি হাঁড়ির আরেকটি ছবি পোস্ট করেন তিনি।

ওই পোস্টে রাষ্ট্রদূত লেখেন, ‘১০ সেকেন্ড পরে’ এর আগে পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাকরখানি খেয়ে মুগ্ধ হয়েছিলেন ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন। বাকরখানি খাওয়ার ছবিও শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে।

ওদিকে, বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার ঢাকার মিষ্টি দই খেয়ে মুগ্ধ হয়েছেন। মাত্র মাসখানেক হয়েছে রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার ঢাকায় এসেছেন। এরই মাঝে কেউ তাকে মিষ্টি দই খাইয়ে মন জয় করে নিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগর বজ্রপাতে নিখোঁজের ৪০ ঘন্টা পর লাশ উদ্ধার

শ্যামনগর প্রতিনিধি :

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী খোলপেটুয়া নদীতে মাছ ধরতে গিয়ে গত ১০ সেপ্টেম্বর বজ্রপাতে নদীতে পড়ে নিখোঁজ দিগন্তের লাশ ৪০ ঘন্টা পর রবিবার ১২ সেপ্টেম্বর ভোরে বেলা নদীতে ভাসমান অবস্থায় পাওয়া গিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, তারা ভোরে উঠে নদীর রাস্তা দিয়ে হাটার সময় বড়কুপোট এলাকার মালীবাগ ক্লাবের দিকে নদীতে একটা লাশ ভাষতে দেখে তারপর দিগন্তের পরিবারকে সংবাদ দিলে গ্রামবাসী গিয়ে দিগন্তের লাশ উদ্ধার করে নিয়ে আসে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ ওয়াহিদ মুর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নদীতে ভাসমান অবস্থায় নিখোঁজ লাশ পাওয়া গিয়েছে এবং লাশ সৎকারের জন্য তার পরিবারের কাছে দেয়া হয়।

প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর বজ্রপাতে নদীতে পড়ে নিখোঁজ হয় শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের দক্ষিণ বড়কুপোট গ্রামের সুনীল বৈদ্যর ছেলে দিগন্ত বৈদ্য (২২)।

কিন্তু ফায়ার সার্ভিসের ডুবুরি টিম ও এলাকা বাসী নিখোঁজ দিগন্ত কে খুজে পেতে ব্যর্থ হয়। শুক্রবারে নওয়াবেঁকী নদীতে নৌকা নিয়ে মাছ ধরতে গিয়েছিল সুনীল বৈদ্য এবং তার দুই ছেলে দিগন্ত বৈদ্য ও সীমান্ত বৈদ্য। এক নৌকায় সুনিল বৈদ্য ও তার ছেলে সীমান্ত বৈদ্য ছিলো এবং অন্য আরেক নৌকায় দীগন্ত বৈদ্য একা ছিলো।

হটাৎ করে বৃষ্টি সহ বজ্রপাত শুরু হলে তারা জাল তুলে পাড়ে আসার চেষ্টা করছিলো কিন্তু হটাৎ তার নৌকায় বজ্রপাত হয় এবং সাথে সাথে সে নদীতে পড়ে যায়। ঘটনাটি নিজ চোখে দেখেছেন তার পিতা ও ভাই। নিজ চোখে এমন ঘটনা দেখে সহ্য করতে পারছেন না তার পিতা ও ভাই। দীগন্ত তার বাবার ট্রলার থেকে প্রায় ৫০ গজ দূরে ছিলো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে নকিপুর গাজীপাড়া জামে মসজিদের ঢালাই কাজ উদ্বোধন

 বিশেষ প্রতিনিধি :শ্যামনগর সদরে নকিপুর মধ্যপাড়া গাজীপাড়া জামে মসজিদের ঢালাই কাজ উদ্বোধন করেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এমপি।

গত ইং ১২ সেপ্টেম্বর সকাল ১০ টায় নকিপুর মধ্যপাড়া গাজী পাড়া জামে মসজিদে নব নির্মানের ঢালাই কাজ শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য এস এম জগলুল হায়দার ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান ও পিপি এ‍্যাডঃ জহুরুল হায়দার বাবু, বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলাম,গাজী পাড়া জামে মসজিদ কমিটির সভাপতি গাজী আশরাফ আলি বিশিষ্ট সমাজসেবক আবুল বাসার কনটেক্টর সহ এলাকার অনেক গন্যমান্য ব্যক্তিবর্গবৃন্দ। মসজিদের ঢালাই কাজ উদ্বোধন শেষে সকলে একসাথে খাস দোয়া ও মোনাজাত করেন শ্যামনগর থানা মসজিদের ইমাম মোঃ জুবায়ের হোসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest