সর্বশেষ সংবাদ-
প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদসাতক্ষীরায় ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগে এক ব্যক্তি আটকসরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও দলীয়করণ শুরু করেছে: এমপি ইজ্জত উল্লাহআ.লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে দেশ চালাচ্ছে সরকার: নাহিদএনসিপির কমিটি পুনর্গঠন: পাটওয়ারী-হাসনাত-সারজিস-আসিফের পদোন্নতি৮১ বছরে জাতিসংঘ: বিশ্ব চায় প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন – নিকোলাস বিশ্বাসএরশাদের ৯ বছরের শাসন আমলে দেশের মানুষ সবচেয়ে ভালো ছিল: সাবেক এমপি আশুসাতক্ষীরায় জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের নেতা ফারুক হোসেনসাতক্ষীরায় পৌর ও সদর উপজেলা তাঁতীদল এর সাংগঠনিক আলোচনা সভা

কেড়াগাছী ইউনিয়নে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি :
কেড়াগাছী ইউনিয়নের নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ও মিথ্যা মামলায় জড়িয়ে স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, কেড়াগাছী ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ওফিজুল ইসলাম।

বক্তব্য রাখেন, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, ৯নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম,১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি মুজিবর রহমান, ৫ নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি রুহুল কুদ্দুস ,প্রভাষক আলতাফ হোসেন, সাহিনুর রহমান।
বক্তারা বলেন, কেড়াগাছি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ভুট্টোলাল গাইন নৌকার পাওয়ার পর থেকে এলাকার সাধারণ মানুষকে বিভিন্নভাবে হয়রানি, খুন,জখমসহ নানান হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছেন। এলাকায় বলে বেড়াচ্ছেন নৌকা প্রতীক নিয়ে এসেছি, কাউকে ভোট দেওয়া লাগবে না। আমার ভোট পুলিশ করে দেবে। আমার বিরোধীতা করলে এলাকায় কাউকে থাকতে দেওয়া হবে না। মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানিকরা বিভিন্ন হুমকি প্রদর্শণ করে যাচ্ছে।

কেড়াগাছী ইউনিয়নের আমরা তিন জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। কিন্তু ভুট্টোলাল গাইন স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী শো ডাউনে, নির্বাচনী অফিসে ইটপাটকেল নিক্ষেপ, অতর্কিত হামলা চালিয়ে এলাকার পরিবেশকে উত্তেজিত করে তুলেছে। আমাদের দুই প্রার্থীর নির্বাচনী অফিসে একাধিবার হামলা এবং কর্মীদেরও নানাভাবে হয়রানি করে যাচ্ছে। ৫ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বোয়ালিয়া মটরসাইকেলে প্রতীকের প্রার্থী মারুফ হোসেনের নির্বাচনী কার্যালয়ে ভাংচুর করে গুড়িয়ে দেয়।

পরে রাত সাড়ে ৯টার দিকে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে বোয়ালিয়া এলাকায় পৌছলে ভুট্টোলাল গাইন ও তার ভাড়াটিয়া বিএনপির চিহ্নিত লোকজন ওই মিছিলে অতর্কিত হামলা চালায়। এসময় গ্রামবাসীর সাথে তার ভাড়াটিয়া বাহিনীর সংঘর্ষ হলে উভয়পক্ষের কয়েকজন আহত হয়। এবিষয়টি পুজি করে এলাকার দুই শতাধিক মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করে হয়রানির করে যাচ্ছেন। তারা নির্বাচনের বিধি ভঙ্গকারী ভুট্টোলাল গাইনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক এলাকায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টির দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও খাদ্য মজুত ঠেকাতে শ্রীলঙ্কায় জরুরি অবস্থা

বিদেশের খবর : শ্রীলঙ্কায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও খাদ্য মজুত ঠেকাতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। চলমান খাদ্য সংকট নিরসনে দেশটির পার্লামেন্ট এই জরুরি অবস্থা জারির পক্ষে সায় দেয়।

তবে বিরোধীদলীয় পার্লামেন্ট মেম্বাররা সোমবার এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তাদের মতে, দেশে জরুরি অবস্থা জারির কোনো দরকার নেই। কারণ খাদ্য সরবরাহে যেসব আইন আছে সেগুলো কার্যকর করলেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। জরুরি অবস্থা জারি করে পরিস্থিতিকে আরও কঠিন করা হচ্ছে। খবর আল জাজিরার।

সরকার বলছে, খাদ্য সংকট মোকাবিলায় স্বাভাবিক আইন প্রয়োগের সর্বোচ্চ চেষ্টা করা হয়েছিল। কিন্তু করোনা মহামারির কারণে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া দীর্ঘ হচ্ছে।

জরুরি অবস্থা চলাকালে পরোয়ানা ছাড়াই যে কাউকে গ্রেপ্তার করা, সম্পত্তি জব্দ ও বাজেয়াপ্ত করা, যে কোনো স্থানে বিনা বাধায় অভিযান ও তল্লাশি পরিচালনা ও বিদ্যমান আইনে হস্তক্ষেপ করার সুযোগ রয়েছে। এ নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ারও সুযোগ নেই।

প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে গত ৩০ আগস্ট দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেন। দেশটির ২২৫ সাংসদের মধ্যে সরকারদলীয় রয়েছেন ১৫০ জনেরও বেশি। জরুরি অবস্থা জারির পক্ষে ১৩২ জন ভোট দিয়েছেন, বিপক্ষে দিয়েছেন ৫১ জন।

শ্রীলঙ্কায় মার্কসবাদী বিদ্রোহ ও কয়েক দশক ধরে চলমান গৃহযুদ্ধের মধ্য দিয়ে গত ৫০ বছরে বেশিরভাগ সময় জরুরি অবস্থার মধ্যে ছিল। কর্তৃপক্ষদের বিরুদ্ধে প্রায় সময়ই বিরোধীদের দমনে জরুরি অবস্থার সুযোগ নেওয়ার অভিযোগ রয়েছে।

সম্প্রতি দেশটিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঘাটতি দেখা যায়। বাজারে চিনি, দুধ, পাউডার ও রান্নার গ্যাসের মতো উপকরণ পাওয়া কঠিন হয়ে পড়ে। সরকারের দাবি, মজুতকারীরা এই পরিস্থিতি ইচ্ছাকৃতভাবে ঘটিয়েছে।

শ্রীলঙ্কা বৈদেশিক মুদ্রার সংকটের মুখেও পড়েছে। পর্যটন ও রপ্তানি শিল্পের জন্য ব্যাপক ঋণ পরিশোধের জন্য এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার পোল্ডার নং ১৫ পুনর্বাসনসহ একনেকে ৮ প্রকল্প অনুমোদন

ডেস্ক রিপোর্ট : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৭ হাজার ৫৮৯ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে ৮টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সাতক্ষীরার পোল্ডার নং ১৫ পুনর্বাসন প্রকল্প। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠক শুরু হয়।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এনইসি সম্মেলন কক্ষে যুক্ত হয়ে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান।

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, আজকের প্রকল্পগুলোর মধ্যে মধ্যে সরকারি অর্থায়ন ৫ হাজার ৯ কোটি ৭২ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ ২ হাজার ৫৮০ কোটি টাকা ব্যয় করা হবে।

প্রকল্পগুলো হচ্ছে- ১. পৌরসভায় পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আবাসিক ভবন নির্মাণ

২. হিলি, বুড়িমারী ও বাংলাবান্ধা এলসি স্টেশনের ভৌত অবকাঠামো নির্মাণ

৩. বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু নদীর তীরভূমিতে পিলার স্থাপন, তীর রক্ষা, ওয়াকওয়ে ও জেটিসহ আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণ (২য় পর্যায়) (১ম সংশোধিত)

৪. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, রংপুর স্থাপন প্রকল্প

৫. অ্যাক্সিলেরেটিং অ্যান্ড স্ট্রেংথেনিং স্কিলস্ ফর ইকোনমিক ট্রান্সফরমেশন (অ্যাসেট)

৬. আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্র, মাদারীপুরের সক্ষমতা বৃদ্ধি এবং বৃহত্তর বরিশাল, ফরিদপুর অঞ্চলে ডাল ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প

৭. সিরাজগঞ্জ জেলায় যমুনা নদী হতে পুনরুদ্ধারকৃত ভূমির উন্নয়ন এবং প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল রক্ষা (১ম সংশোধিত)

৮. সাতক্ষীরা জেলার পোল্ডার নং ১৫ পুনর্বাসন

বৈঠকে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক; স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম; শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন; স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক; মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন; ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী; পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এবং সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ সভার কার্যক্রমে অংশগ্রহণ করেন।

সভায় মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, এসডিজি’র মুখ্য সমন্বয়ক, পরিকল্পনা কমিশনের সদস্যরা, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে বিপুল পরিমাণ ভেজাল মধু জব্দ

শ্যামনগর প্রতিনিধি :
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জের হরিনগরে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ মধু উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করে র‌্যাব।
সাতক্ষীরা শ্যামনগর উপজেলার হরিনগর বাজার এ বিপুল পরিমাণ ভেজাল মধু জব্দ করেছে র‌্যাব ৬ সাতক্ষীরা। ৭ই সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুর একটা থেকে চারটা পর্যন্ত অভিযান চলে।

অভিযানে মায়ের দোয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী উপজেলার চুনকুড়ি গ্রামের ইসহাক শেখের ছেলে রাশিদুল ইসলাম ও মেসার্স ভাই ভাই ট্রেডার্স গোলপাতা ও চায়ের দোকানে স্বতাধীকারী হানিফ গাজীর ছেলে নজরুল ইসলামের দোকান থেকে বিপুল পরিমাণ ভেজাল মধু আটক করেন।

র্যাব, বিএসটিআই ও উপজেলা প্রশাসনের অভিযানে শহিদুল ইসলাম কে ৫০হাজার ও নজরুল ইসলাম কে ২৫হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও শ্যামনগর) আনম আবুজার গিফারী। এসময় উপস্থিত ছিলেন র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ ইশতিয়াক হোসাইন, বিএসটিআই এর সাতক্ষীরা জেলা কর্মকর্তা সাফায়েত হোসেন।

অভিযানে সোহরাব হোসেনের বাড়ী থেকে ৯৭ড্রাম ও নজরুলের দোকান থেকে ৮ মোট ১০৫টি ড্রামে সর্বমোট ৪৭২৫ কেজি চিনি যুক্ত ভেজাল মধু আটক করেন। পরে সেসব ভেজাল মধু ড্রেন ফেলে দেওয়া হয়।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম আবুজার গিফারী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি চৌকসদল চিনিযুক্ত ভেজাল মধু গুলো আটক করে। র‌্যাব উপজেলা প্রশাসন ও বিএসটিআই-এর এমন অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
স্থানীয়দের দাবি হরিনগর বাজার বা তার আশপাশে চিহ্নিত মধু ব্যবসায়ীদের মধ্যে মথুরাপুর গ্রামের ফটিক গাজীর ছেলে নুর ইসলাম, ইসাম গাজীর ছেলের রশিদ, ছোট ছোট ভেটখালী গ্রামের হানিফ গাজীর ছেলে নজরুল, শাহবাজ আলীর ছেলে নূর মোহাম্মদ, বারিক, ছোট ভেটখালী গ্রামের ছফেদ মোল্লার ছেলে বারী মোল্লা সহ আরো অনেক ভেজাল মধু ব্যবসায়ীদেরকে আইনের আওতায় আনার জন্য বিশেষভাবে অনুরোধ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভোমরায় নির্বাচনের দাবিতে দুই শ্রমিক ইউনিয়নের কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিনিধি :
নির্বাচনের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ করেছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের দুটি সংগঠন।

মঙ্গলবার সকাল ১০ টায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজি: নং- খুলনা- ১১৫৫ ও রেজি: নং-খুলনা-১১৫৯ কমিটির নেতা কর্মিরা কর্মবিরতি ও সড়ক অবরোধ করে এ বিক্ষোভ সমাবেশ পালন করে।

ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ১১৫৯ এর সহসভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক ইউনিয়ন ১১৫৯ এর সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, শ্রমিক ইউনিয়ন ১১৫৫ এর সাধারণ সম্পাদক মাসুদ আলম, শ্রমিক নেতা মোঃ মনিরুল ইসলাম, শরিফুল ইসলাম খোকন, ইবাদুল হক প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকদের একটি পক্ষ মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এক জনপ্রতিনিধির সহয়তায় গোপনে অবৈধভাবে শ্রম অধিদপ্তর থেকে নতুন কমিটি করে এনেছে। কিন্তু সাধারণ শ্রমিকরা এই কমিটি মানতে চাচ্ছে না। শ্রমিকরা চাচ্ছে সাধারণ সভার মাধ্যমে তপশিল ঘোষণা করে নিরপেক্ষ নির্বাচন।

বক্তারা আরও বলেন, আমরা নিবার্চন করে বর্তমানে কমিটিতে আছি। করোনা পরিস্থিতির কারনে আমরা নির্ধারিত সময়ে নির্বাচন করতে পারিনি। আমরা এখন শুনছি গতবার যারা নির্বাচনে ফেল করেছিলো তারা গোপনে কমিটি করেছে। তারা জোরকরে ক্ষমতায় আসতে চাইছে। এটা শুনার পর সাধারণ শ্রমিকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। তারা কাজ বন্ধ করে সাধারণ সভা ও শান্তিপূর্ণভাবে নির্বাচনের দাবিতে এই বিক্ষোভ সমাবেশ পালন করছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জের স্বল্প মূল্যে চিকিৎসা সেবা দেওয়া হোমিও চিকিৎসকের বিরুদ্ধে ষড়যন্ত্র

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জের কৃষ্ণনগরে স্বল্প মূল্যে চিকিৎসা সেবা দেওয়া হোমিও চিকিৎসকের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কালিগঞ্জের কৃষ্ণনগর গ্রামের মৃত ইছামুদ্দিন তরফদারের ছেলে সামছুর রহমান তরফদার। তিনি বলেন আমার পুত্র মোঃ রেজাউল করীম ২০০৯ সালে বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড, ঢাকার অধীনে ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারী পাশ করে ২ বছর ইর্ন্টানি করে চেম্বার দেওয়ার অনুমতি পেয়ে কালিগঞ্জের প্রত্যান্ত অঞ্চল কৃষ্ণনগরে কোহিনুর হোমিও হল খুলে ১০ বছর ধরে গরীব ও অসহায় মানুষের স্বল্প মূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছে। এছাড়া বর্তমানে এনালাইডার থেরাপি মেশিন ও কম্পিউটারে হোমিও বাংলা সফ্টারের মাধ্যমে রোগীদের রোগ নির্ণয় করে ঔষধ নির্বাচন করে। কিন্তু এর জন্য রোগীদের কাছ থেকে কোন ধরনের ফি নেওয়া হয় না। শুধু মাত্র ঔষুধের মূল্যটা নেওয়া হয়। এদিকে জমি জমা নিয়ে একটি পক্ষের সাথে আমাদের বিরোধ রয়েছে। তারাই গত ২৮ আগস্ট‘২০২১ দুইজন ব্যক্তিকে নিয়ে আসে এক পর্যায়ে আমার সাথে জনৈক আরাফাতের কথা কাটাকাটি হয়।

সেখান থেকে দুইদিন পর আরো দুইজনকে আমার বাড়িতে এসে আমার পুত্রের চেম্বারে ঢুকে তার স্ত্রীর গোপনে ছবি তোলে এবং ভিডিও করে। আর বলে তোমার ছেলে ভূয়া সার্টিফিকেটধারী ডাক্তার বলে ইন্টারনেটে ভিডিও ছড়িয়ে দিবে মর্মে হুমকি দিয়ে টাকা দাবি করে। আমি টাকা দিতে অস্বীকার করায় তারা ০২/০৯/২০২১ তারিখে পুত্রের নামে মিথ্যা বানোয়াট ভিডিওবার্তা বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রকাশ করে আমার পুত্রের চরম সম্মানহানি ঘটায়।

তিনি আরো বলেন, আমার পুত্রের হোমিও চিকিৎসা করার সকল যোগ্যতা এবং সনদপত্র রয়েছে। সুতরাং সে ভূয়া নয়। যারা ভূয়া বানানোর চেষ্টা করছেন প্রয়োজনে তাদের বিরুদ্ধে আদালতের স্বরনাপন্ন হবো আমি। শুধু মাত্র আমার বিরোধী পক্ষের ইন্ধনে ওই দুইজন ব্যক্তি আমার পুত্রকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে এধরনের মিথ্যাচার করে হয়রানির চেস্টা করেছে। দীর্ঘ ১০ বছরের চিকিৎসা পেশায় আমার পুত্র কৃষ্ণনগরসহ এতদঅঞ্চলে সুনাম অর্জন করেছেন। তার এ সুনাম নষ্ট করতে আমাদের প্রতিপক্ষরা এধরনের ষড়যন্ত্র করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আমার পুত্রকে নিয়ে যারা চক্রান্ত শুরু করেছে তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে মামার বিরুদ্ধে প্রতিবন্ধী ভাগ্নের সম্পত্তি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : আশাশুনির গোদাড়ায় আপন মামার বিরুদ্ধে এক অসহায় প্রতিবন্ধী ভাগ্নের দীর্ঘদিনের ভোগদখলীয় ক্রয়কৃত সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে বরেন আশাশুনির গোদাড়া গ্রামের শুকুর আলী সরদার এর ছেলে মনিরুল ইসলাম মধু। তিনি বলেন আমি একজন অসহায় শারিরীক প্রতিবন্ধী। ভারী কোন কাজ করতে পারি না। তারপরও অতিকষ্টে দ্বীন মজুরির কাজ করে জীবিকা নির্বাহ করে আসছি। প্রায় ২৫ বছর যাবত গোদাড়া মৌজায় এস এ খতিয়ান নং-৪৩ ও ৪০, আর এস খতিয়ান নং ২৭১ ও ২৭২, নতুন দাগ- ৪৬০,৪৬২,৪৬৩ দাগে মোট .৫৭শতক জমি আমার নানা ইন্তাজ আলী গাজী জীবিত থাকা অবস্থায় বসবাসের জন্য নানার কাছ থেকে উক্ত সম্পত্তি ক্রয় করে দীর্ঘদিন শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলাম। নানার মৃত্যুর পর আমার মামারা তাদের ভাগের সম্পত্তি ভিন্নভাবে দলিলে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করেন। এমনকি নানার কাছ থেকে ক্রয়কৃত আমার সম্পত্তিও সাতক্ষীরা শহরের বাসবাসরত মামা আয়ুব আলী অবৈধ লোভ ও লাভের বশবর্তী হয়ে আশাশুনি এলাকার চৌকিদার আব্দুস সাত্তারের কাছে বিক্রয় করেন।

বিক্রয়ের পূর্বে আইয়ুব আলীর আদৌ কোন সম্পত্তি আছে কি না সেটি যাচাই-বাছাই না করে চৌকিদার আব্দুস সাত্তার সম্পত্তি ক্রয় করেন। এরপর থেকে প্রায়ই আমাদের সম্পত্তি জোরপূর্বক দখলের হুমকি প্রদর্শণ করে আসছিল। আমাদের কোন লোকজন না থাকায় চৌকিদার আব্দুস সাত্তার ভাড়াটিয়া লোকজন নিয়ে দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে গত ২৯ জুলাই‘২১ তারিখে মামা আইয়ুব আলীর উপস্থিতিতে বসতবাড়িতে প্রবেশ করে আমার বৃদ্ধা মাতা, আমার স্ত্রী, ছোট ভাইসহ আমাকে মারপিট করে গুরুতর জখম করে।

এছাড়া বসতঘরের দরজা, জালানা ভাংচুর করে তার গর্ভবতী এক কন্যাসহ আমার ঘর দখল করে নেয়। এঘটনায় আশাশুনি থানায় অভিযোগ দায়ের করলে থানা মিমাংসা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। সে অনুযায়ী শালিশী বৈঠক হলে সেখানে উপস্থিত উভয়পক্ষের আইনজীবীর একমত পোষন করে একটি সিদ্ধান্ত প্রদান করেন। সিদ্ধান্তে প্রমানিত হয় ইন্তাজ আলী দুইটি দলিলে আর এস দাস নির্দিষ্ট করা হয়েছে। অন্যান্য দলিল গুলিতে সকল দাগের মধ্য হতে বিক্রয় দেখানো হয়েছে। সুনির্দিষ্ট কোন দাগ উল্লেখ করা নাই। যেহেতু ইন্তাজ আলী তার অর্জিত সম্পত্তি ৩ অক্টোবর ২০১২ তারিখে বিক্রয় প্রাপ্য অপেক্ষা অতিরিক্ত বিক্রয় করিয়াছেন। সেক্ষেত্রে ইন্তাজ আলী হতে আইয়ুব আলী, আইয়ুব আলী হতে আব্দুস সাত্তারের পক্ষে নালিশী সম্পত্তিতে কোন স্বত্ব অর্জিত হয়েছে মর্মে প্রতীয়মান হয় না। কিন্তু তারপরও থানা পুলিশ বলেন, তাদের ঘর থেকে কিভাবে নামাবো আপনারা আদালতের স্বরনাপন্ন হন। অথচ আমি বর্তমানে নিজের বসতবাড়ি থেকে উচ্ছেদ হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছি। তিনি আরো বলেন পর সম্পদ লোভী আইয়ুব আলী সেখানে তার কোন সম্পত্তি না থাকলেও চৌকিদারের কাছে বিক্রয় করে আমাদের ভিটেছাড়া করেছে। আমি একজন অসহায় প্রতিবন্ধী হিসেবে ওই অবৈধ দখলদার চৌকিদার সাত্তারের কবল থেকে আমার বসবতভিটা উদ্ধার পূর্বক নিজ বাড়িতে ফিরতে পারি তার জন্য আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

৭.৯.২০২১

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কর্মকর্তাদের ‘স্যার-ম্যাডাম’ ডাকতে হবে, এমন নীতি নেই— জনপ্রশাসন প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক :
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সরকারি সেবা নিতে আসা জনসাধারণকে প্রশাসনের কর্মকর্তাদের ‘স্যার’ বা ‘ম্যাডাম’ বলে সম্বোধন করতে হবে, এমন কোনো নীতি নেই।

মঙ্গলবার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে আয়োজিত এক সংলাপে জনপ্রশাসন প্রতিমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম এ সংলাপের আয়োজন করে।

সেবা নিতে আসা জনগণের সঙ্গে প্রশাসনের কর্মকর্তাদের ভালো ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। এ প্রসঙ্গে ফরহাদ হোসেন বলেন, দুর্ব্যবহারও দুর্নীতির শামিল।

সংলাপে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি তপন বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসউদুল হক।

সংলাপে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান তথ্য কর্মকর্তা শাহেনুর মিয়া।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest