সর্বশেষ সংবাদ-
প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদসাতক্ষীরায় ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগে এক ব্যক্তি আটকসরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও দলীয়করণ শুরু করেছে: এমপি ইজ্জত উল্লাহআ.লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে দেশ চালাচ্ছে সরকার: নাহিদএনসিপির কমিটি পুনর্গঠন: পাটওয়ারী-হাসনাত-সারজিস-আসিফের পদোন্নতি৮১ বছরে জাতিসংঘ: বিশ্ব চায় প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন – নিকোলাস বিশ্বাসএরশাদের ৯ বছরের শাসন আমলে দেশের মানুষ সবচেয়ে ভালো ছিল: সাবেক এমপি আশুসাতক্ষীরায় জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের নেতা ফারুক হোসেনসাতক্ষীরায় পৌর ও সদর উপজেলা তাঁতীদল এর সাংগঠনিক আলোচনা সভা

অসুস্থ্য ব্যক্তিকে চিকিৎসার নামে ডেকে নিয়ে জমি লিখে নেওয়ার প্রতিবাদে সম্মেলন

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরায় ক্যান্সার অসুস্থ্য(পাগল) ব্যক্তিকে চিকিৎসার নামে বাড়ি থেকে ডেকে নিয়ে প্রতারণার মাধ্যমে ফরিদা কর্তৃক জমি লিখে নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলেন এই অভিযোগ করেন সাতক্ষীরা সদরের আগরদাড়ী গ্রামের মৃত আব্দুল মালেকের স্ত্রী মাহমুদা খাতুন। লিখিত বক্তব্যে তিনি বালেন আমার স্বামী গত ২৫ জুলাই ২০২১ তারিখে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হওয়ার পাশাপাশি পাগল ছিলেন। যা এলাকাবাসী সকলেই অবগত আছেন। স্বামীর মৃত্যু মাত্র ৭দিন পর একই এলাকার আনারুল ইসলামের স্ত্রী ফরিদা খাতুন স্বামীর কাছ থেকে দুটি দলিলে ভিটাবাড়ি এবং বিলান সম্পত্তি লিখে নিয়েছেন মর্মে দাবি করে সম্পত্তির দখল নেওয়ার কথা বলে। তার কথায় আমরা হতভম্ভ হয়ে পড়ি। পরে খবর নিয়ে জানতে পারি ১৮ জুলাই ২০২১ তারিখে ৪৫৪৮ নং দলিলটি করা হয়েছে।

দলিল করার মাত্র ৭দিন পর আমার স্বামী মৃত্যু বরণ করেন। প্রকৃতপক্ষে আমার ওই দিন আমার স্বামীকে উন্নত চিকিৎসার নামে তাকে বাড়ি থেকে বের করে নিয়ে যায় ফরিদা খাতুন। আমরা এখন উপলদ্ধি করছি ওই দিন কৌশলে তার কাছ থেকে দলিলে স্বাক্ষর করিয়ে নিয়েছেন প্রতারক ফরিদা খাতুন। আমাদের ৭টি সন্তান রয়েছে। অথচ ওয়ারেশদের বাদ দিয়ে আমার স্বামী ফরিদাকে জমি লিখেছেন এটা কিভাবে হতে পারে? তাছাড়া ওয়ারেশগণ কাউকে না জানিয়ে তিনি লিখে দেবেন কেন। তবে আশ্চর্য্যজনক বিষয় হলো উক্ত দলিলের সনাক্তকারী হিসেবে স্বাক্ষর করেছেন শহরের কাটিয়া উত্তরপাড়ার মরহুম নবাব উদ্দীনের পুত্র দলিল লেখক মাও: মিজানুর রহমান। এছাড়া স্বাক্ষী লিয়াকত আলী, মীর মাহবুবুর রহমান। দলিলে দাতার কোন আতœীয় স্বজনের স্বাক্ষর নেই। তাহলে কিভাবে দলিলটি সম্পন্ন হলো। এছাড়া দলিল লেখক কিভাবে সনাক্তকারী হতে পারেন। তিনি আরো বলেন আগরদাড়ী ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত ওয়ারেশ কাম সার্টিফিকেট (স্মারক সংখ্যা-৫৫৬, তাং- ২৬/০৮/২০২১) অনুযায়ী দেখাযায় দাতা আব্দুল মালেক ৮জন ওয়ারেশ রেখে মৃত্যুবরণ করেন। অথচ কেউ উক্ত কথিত দলিলে স্বাক্ষর করেননি বা কোন গ্রামবাসীর স্বাক্ষর নেই। এছাড়াও ৩৮৬৩ নং দলিলে, ৩১.০৫.২০২১ তারিখে ২২.৮৩ শতক সম্পত্তি দান পত্র করিয়ে নিয়েছেন প্রতারক ফরিদা।

দানপত্র করতে রক্তের সম্পর্ক থাকার নিয়ম থাকলেও ফরিদা খাতুন আব্দুল মালেকের রক্তের কেউ না হয়েও কৌশলে দানপত্র করিয়েছেন। আমার ৫ পুত্র সন্তানের মধ্যে ২জন প্রতিবন্ধী। এছাড়াও দুটি কন্যা সন্তান রয়েছে। তিনি সন্তানদের ওয়ারেশ ফাঁকি দিয়ে মৃত্যুর মাত্র কয়েকদিন পূর্বে কৌশলে জমি হাতিয়ে নেওয়া ওই ফরিদার কবল থেকে স্বামীর সম্পত্তির উদ্ধার এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে ভুমিহীনের বাড়ি ঘর ভাংচুরের প্রতিবাদে এলাকাবাসির মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি :
কালিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের এসও আব্দুল খালেক ও চাম্পাফুল ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক ক্ষমতার বলে তার দফাদার ও চৌকিদার বাহিনী দিয়ে অবৈধ ভাবে ভুমিহীন বিধবা জাহানারা খাতুনকে মারপিট বাড়ি ভাংচুর ও উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। সোমবার সকাল ১১ সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বারদহা ইউছুফপুর গ্রামবাসি ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসুচি পালন করে।

মাবববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য আবুল কালাম গাজী,আশরাফ আলী, জাহানারা খাতুন, আবুল হোসেনসহ এলাকার শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধন ও স্মারলিপিতে বক্তারা বলেন, জাহানারা খাতুন ২০/২৫ বছর পূর্বে স্বামী পরিত্যাক্তা হয়ে বৃদ্ধা মাতা ও দুই সন্তান নিয়ে কালিগঞ্জের বারদহা এলাকায় ঘর নির্মাণ করে বসবাস করে আসছে। সম্প্রতি পুত্র সন্তানের বিবাহ দেওয়ার জন্য আরেকটি ঘর নির্মাণের চেষ্টা করতে গেলে নজর পড়ে এলাকার একটি কুচক্রী মহলের। তারা চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক মোজামকে দিয়ে উক্ত ঘর নির্মাণে বাধা প্রদান করেন।

এক মাত্র ছেলে আবু সাদেক ও একমাত্র মেয়ে আফরোজাকে নিয়েই জাহানারা সংসার। দ্বীন মজুরী করেই সংসার চলে। ৩১ আগস্ট মঙ্গলবার দুপুর ১২টার দিকে এসও আব্দুল খালেকের নির্দেশে তারই সহকারি জয়ন্ত দাঁড়িয়ে থেকে চাম্পাফুল ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক গাইনের সন্ত্রাসীরা বাহিনী ও স্থানীয় প্রতিপক্ষরা নির্মিত আংশিক পাকা ঘর নিমিষেই ভেঙে গুড়িয়ে দেয়। আমার কষ্টার্জিত অর্থ দিয়ে নির্মিত শেষ সম্বলটুকু লুটপাট হলেও কেউ কথা বলার সাহস রাখেনি। এছাড়া এসও খালেক ও জয়ন্ত দুইজনে একলক্ষ টাকা চেয়েছিল। টাকা দিলে তারা আর এখানে আসবো না। আমি টাকা দিতে না পারায় আমার বাড়ি ঘর ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে।

চেয়ারম্যান মোজাম নিজেই কালিগঞ্জের উজিরপুর বাজারে পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে তিনতলা ভবন নির্মান করে ভোগদখল করে যাচ্ছেন পুকুর ও মন্দির জায়গা দখলকে ইস্যু করে হিন্দু সম্প্রদায়সহ এলাকার জনসাধারণ, জেলা প্রশাসকের কার্যালয়ে একটি আবেদন করলে জেলা প্রশাসক তদন্ত স্বাপেক্ষে পুকুরটি উন্মুক্ত করার আদেশ দিলেও কোন কর্ণপাত করেনি চেয়ারম্যান। বর্তমান চেয়ারম্যান মোজাম্মেল হক ক্ষমতার দাপট দেখিয়ে চৌকিদার বাহিনী দিয়ে বালাপোতা বাবার ধাম মন্দিরে তার চৌকিদার বাহিনী দিয়ে জলঢালা বন্ধসহ বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে পুজা বন্ধ করে দেয়। এ সময় এলাকাবাসি জেলা প্রশাসক পুলিশ সুপারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালেবানের বিরুদ্ধে গর্ভবতী পুলিশ কর্মকর্তাকে হত্যার অভিযোগ

বিদেশের খবর : আফগানিস্তানে গর্ভবতী এক পুলিশ কর্মকর্তাকে গুলি করে মারার অভিযোগ উঠেছে দেশটির সদ্য ক্ষমতায় যাওয়া তালেবানের বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রোববার রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ওই নারী পুলিশ কর্মকর্তার নাম বানু নিগার বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় ঘোর প্রদেশের রাজধানী ফিরোজকোহতে আত্মীয়-স্বজনদের সামনেই তাকে হত্যা করা হয়।

তবে এ ঘটনার এখনও বিস্তারিত জানা যায়নি। অনেকে ভয়ে মুখ খুলতে চাচ্ছেন না। তবে তিনটি ‍সূত্র বিবিসিকে জানিয়েছে, শনিবার স্বামী ও সন্তানের সামনেই নিগারকে প্রথমে মারধর ও পরে গুলি করেন তালেবান যোদ্ধারা।

স্বজনদের সরবরাহ করা অঙ্কন চিত্রে দেখা যাচ্ছে, রুমের এক কোণে নিগারের মরদেহ পড়ে আছে। দেয়ালে রক্তের ছোপ। মুখ মারাত্মকভাবে বিকৃত হয়ে গেছে।

বানু নিগার স্থানীয় একটি জেলখানায় কর্মরত ছিলেন এবং তিনি আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানিয়েছে তার পরিবার।

তবে এ হত্যাকাণ্ডের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে তালেবান যোদ্ধারা। তারা এ ঘটনা তদন্ত করে দেখছে বলে জানিয়েছেন।

তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, আমরা ঘটনাটি অবগত আছি এবং আমি এটা নিশ্চিত করে বলতে চাই যে, তালেবান তাকে হত্যা করেনি। এ বিষয়ে আমাদের তদন্ত চলছে।

“যারা আগের প্রশাসনে কাজ করেছেন তাদের জন্য এরই মধ্যে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে তালেবান। নিগার হত্যাকাণ্ডের ঘটনাটি ‘ব্যক্তিগত শত্রুতাবশত’ বা অন্য কোনো কারণে হতে পারে”, যোগ করেন এই মুখপাত্র।

অনেকটা রক্তপাত ছাড়াই গত মাসে আফগানিস্তানের শাসনক্ষমতা নিজেদের হাতে নিয়েছেন দেশটির তালেবান যোদ্ধারা। শিগগিরই নতুন সরকারের ঘোষণা আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তারা। তবে এ সরকারে নিজেদের প্রতিনিধিত্ব চান দেশটির নারীরা। এছাড়া অন্যান্য সুযোগ-সুবিধার ব্যাপারেও নিশ্চয়তা পেতে চান তারা। এজন্য বেশ কিছুদিন ধরে রাস্তায় বিক্ষোভ করছেন আফগান নারীরা।

তবে তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে, নারীরা সরকারে যোগ দিতে পারবে, কিন্তু মন্ত্রীর পদে থাকতে পারবেন না। এরপর থেকেই সরব রয়েছেন নারীরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতে পালিয়ে গিয়ে গ্রেফতার পুলিশ ইন্সপেক্টর সোহেল বরখাস্ত

দেশের খবর : গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে অভিযোগের মুখে পালিয়ে ভারতে গিয়ে গ্রেফতার হওয়া ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের কথিত পৃষ্ঠপোষক বনানী থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার সন্ধ্যায় সোহেল রানাকে সাময়িক বরখাস্তের আদেশ হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার আসাদুজ্জামান।

উপকমিশনার জানান, ভারতে অনুপ্রবেশের পর গ্রেফতারের খবর সে দেশের পত্রপত্রিকাসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হওয়া ছাড়াও নিজ কর্মস্থলে অনুমতি ছাড়া অনুপস্থিতির কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।এ ছাড়া রানার বিরুদ্ধে একটি নিয়মিত মামলাও হয়েছে। সেটি তদন্ত করা হবে।

সোহেল রানার বিরুদ্ধে আর কোনো অভিযোগ আছে কি না- তাও খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আসাদুজ্জামান।

সোহেল রানাকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা শুক্রবার পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা সীমান্ত থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেফতার করেছে। পরে কোচবিহারের আদালতে শনিবার তাকে হাজির করা হলে আদালত তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ভারতীয় গণমাধ্যম সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিকে ই-অরেঞ্জ গ্রাহকের ৭৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আরও একটি মামলা হয়েছে। মামলায় সোহেল রানাসহ ১০ জনকে আসামি করা হয়েছে। ২ সেপ্টেম্বর মামলাটি করা হয় বলে শনিবার রাতে যুগান্তরকে নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান। তিনি জানান, মামলার অপর আসামিরা হলেন, ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন, তার স্বামী মাসুকুর রহমান, প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার (সিওও) আমান উল্লাহ, নাজনিন নাহার বিথি, কাওসার, কামরুল হাসান, আব্দুল কাদের, নূরজাহান ইসলাম সোনিয়া ও রুবেল খান।

ওসি আরও জানান, শুক্রবার মামলাটি আদালতে পাঠানো হলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান এজাহার গ্রহণ করেন। এরপর তদন্ত করে ১০ অক্টোবর প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন। ৩১ আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালতে ইসতিয়াক হোসেন টিটু নামে এক ভুক্তভোগী সোহেল রানাসহ ১০ জনের বিরুদ্ধে একটি মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে গুলশান থানার ওসিকে এফআইআর হিসাবে গ্রহণ করার নির্দেশ দেন।

এর আগে অগ্রিম অর্থ পরিশোধের পরও মাসের পর মাস পণ্য না পাওয়ায় আগস্টে ই-অরেঞ্জের বিরুদ্ধে দুটি মামলা হয়। একটি মামলায় গ্রাহকের ১ হাজার ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। ওই দুই মামলায় ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন এবং তার স্বামী মাসুকুর রহমানসহ অন্যদের আসামি করা হলেও সোহেল রানাকে আসামি করা হয়নি।

২ সেপ্টেম্বরের মামলার এজাহারে উল্লেখ করা হয়, আগস্টে বনানী থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানাসহ মোট দশজনের বিরুদ্ধে থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নিতে চায়নি। এ কারণে তখন এজাহার থেকে সোহেল রানার নাম বাদ দেওয়া হয়। এজাহারে আরও বলা হয়েছে, আসামি সোহেল রানা যে কোনো সময় দেশ ত্যাগ করতে পারেন।

পুলিশের গুলশান বিভাগের এক কর্মকর্তা জানান, ই-অরেঞ্জের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠার শুরু থেকে নিজেকে আড়াল করে রাখেন সোহেল রানা। তবে আগে করা দুটি মামলায় তাকে আসামি না করায় তিনি কিছু নির্ভার ছিলেন। ২ সেপ্টেম্বর তার বিরুদ্ধে মামলাটি গ্রহণ করায় কিছুটা চাপে পড়েন তিনি। ওইদিন রাতেই বনানী থানা থেকে ভারতের উদ্দেশ্যে সীমান্ত দিয়ে পালিয়ে যান শেখ সোহেল রানা। মূলত, গ্রেফতার এড়াতেই ভারত হয়েই অন্য কোনো দেশে যেতে চেয়েছিলেন বিতর্কিত এ পুলিশ কর্মকর্তা।

ভারতীয় একটি গণমাধ্যমের খবরে শনিবার বলা হয়েছে, অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে শুক্রবার চ্যাংরাবান্ধা সীমান্ত থেকে সোহেল রানা নামে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে বিএসএফ। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় চাঞ্চল্যকর তথ্য দেন তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল রানা অপরাধমূলক একাধিক কাজে নিজের সংশ্লিষ্টতার অভিযোগ স্বীকার করেছেন। বিস্তারিত জানতে সোহেল রানাকে আরও জিজ্ঞাসাবাদ শুরু করেছেন বিএসএফ সদস্যরা। আটকের সময় তার কাছ থেকে বিদেশি পাসপোর্ট, একাধিক মোবাইল ফোন এবং এটিএম কার্ড জব্দ করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আসাদুজ্জামান শনিবার বলেছিলেন, সোহেল রানা দুদিন ধরে অফিস করছেন না। ছুটিও নেননি। তার ফোন বন্ধ পাচ্ছি। গণমাধ্যম সূত্রে খবর পেয়েছি তিনি নেপাল-ভারত সীমান্তে বিএসএফের হাতে আটক হয়েছেন। তবে আমরা এখনো তা নিশ্চিত হতে পারিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শুরু হয়েও কোয়ারেন্টিন জটিলতায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ স্থগিত

খেলার খবর : কোয়ারেন্টিন ইস্যুতে শেষ পর্যন্ত স্থগিত হয়ে গেল ব্রাজিল বনাম আর্জেন্টিনার মধ্যকার লড়াই। ব্রাজিলের স্বাস্থ্য বিভাগের সঙ্গে আর্জেন্টাইন খেলোয়াড়দের হাতাহাতির ঘটনার পর ম্যাচ স্থগিত করার খবর জানাল লাতিন আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল।

এক টুইট বার্তায় কনমেবল রোববার দিবাগত রাত আড়াইটায় জানায়, আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যকার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি রেফারি স্থগিত করেছে। ম্যাচ রেফারি ও ম্যাচ কমিশনার ফিফার শৃঙ্খলা কমিটির কাছে এ নিয়ে প্রতিবেদন দেবে। তার ওপর ভিত্তি করে এই ম্যাচের ভবিষ্যৎ ঠিক করা হবে। এই প্রক্রিয়া বর্তমান নিয়ম দৃঢ়ভাবে অনুসরণ করেই এগোবে। বিশ্বকাপ বাছাই পর্ব ফিফার প্রতিযোগিতা। এ ব্যাপারে সকল সিদ্ধান্তের ক্ষমতা আছে কেবল ওই প্রতিষ্ঠানেরই।

কাতার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হয় ব্রাজিল-আর্জেন্টিনা। কিন্তু ম্যাচ শুরু হতে না হতেই তুলকালাম বেধে যায়। ম্যাচের পঞ্চম মিনিটের মাথাতেই ঝামেলা তৈরি হয়। এক পর্যায়ে হাতাহাতি পর্যন্ত হয়ে যায়। শেষ পর্যন্ত খেলোয়াড়রা ড্রেসিংরুমে চলে যান। ফলে ম্যাচটি মাঝপথে বন্ধ হয়ে গেছে। এমনটাই জানিয়েছে,স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।

ঘটনার সূত্রপাত হয় ম্যাচের পঞ্চম মিনিটে। সাইড লাইনের পাশে অচেনা একজনকে দেখে আর্জেন্টিনার দুই খেলোয়াড় নিকোলাস ওতামেন্দি ও মার্কোস আকুনা জিজ্ঞেস করলেন কে? সঙ্গে সঙ্গে তাদের ঘিরে ধরলেন অনেকে। মুহূর্তের মধ্যে হাতাহাতি হয়ে যায়। পরে দ্রুত এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।

আর্জেন্টিনার ক্রীড়া পত্রিকা টিওয়াইসির প্রতিবেদন অনুসারে পরে জানা যায়, সাইডলাইনে থাকা লোকটি ছিলেন ব্রাজিলের স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা। এমিলিয়ানো মার্তিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো আর জোভান্নি লো সেলসো ব্রাজিলের কোয়ারেন্টিন নিয়ম না মেনে ব্রাজিলে খেলতে এসেছেন। এর জন্য ব্রাজিলের জাতীয় স্বাস্থ্য তত্ত্বাবধান এজেন্সির একাধিক কর্তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সদস্যরা মাঠের ভেতরে ঢুকে যান। তাঁদের উদ্দেশ্য ছিল মার্তিনেজ, রোমেরো ও লো সেলসোকে আটক করা। বিষয়টি নিয়ে আর্জেন্টিনা ও ব্রাজিলের ওই কর্মকর্তাদের মধ্যে হাতাহাতিও হয়ে যায়। পরে এই অভিযোগের জন্য মাঠ ছেড়ে উঠে যান আর্জেন্টাইন খেলোয়াড়রা।

ঝামেলার পর ব্রাজিলিয়ান স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে দেখা যায় লিওনেল মেসি ও নেইমারকে। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করতে দেখা যায় দুজনকে। তবুও ম্যাচটি বন্ধ করে দেওয়া হয়।

পুরোপুরিভাবে ম্যাচটি বাদ হলে আর্জেন্টিনারই লাভ হবে। কারণ দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবলের শৃঙ্খলাবিধির ৭৪ নম্বর ধারায় উল্লেখ করা আছে, ম্যাচ শুরু হয়ে গেলে খেলা থামিয়ে খেলোয়াড়দের ম্যাচ খেলায় নিষেধাজ্ঞা দেওয়া যাবে না। খেলতে বাধা দেওয়া যাবে না। খেলোয়াড় সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেটা আগেই মেটাতে হবে, ম্যাচ চলাকালীন সময়ে নয়। যদি এমন ঘটনা হয়, তাহলে যে দলের কারণে ম্যাচ থেমে যাবে, সে দল তিন পয়েন্ট হারাবে। প্রতিপক্ষ দল পাবে সেই তিন পয়েন্ট। সেই অনুযায়ী তিন পয়েন্ট পাওয়ার কথা আর্জেন্টিনার। তবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়!

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় বিদ্রোহী প্রার্থীর নেতাকর্মীদের হামলায় নৌকার প্রার্থীসহ আহত ১২

নিজস্ব প্রতিনিধি:
কলারোয়ার কেড়াগাছীতে বিদ্রোহী প্রার্থীর নেতাকর্মীদের হামলায় নৌকার প্রার্থীসহ অন্তত ১২ জন আহতের ঘটনা ঘটেছে।
রোববার সন্ধ্যা ৭ টার কেড়াগাছী ইউনিয়নের বোয়ালিয়া আলিয়া মাদ্রাসা মোড়ে এঘটনা ঘটে।
আহতরা জানান , আগামী ২০ সেপ্টেম্বর ইউপি নির্বাচন নিয়ে বিদ্রোহী মারুফ হোসেন এবং হাবিল হোসেনের নেতৃত্বে তাদের লোকজন নৌকার প্রার্থী ভুট্টোলাল গাইনসহ তার লোকজনের উপর হামলা করে। এতে দুই মহিলাসহ ভুট্টোলাল গাইন এর ১০-১১ জন নেতাকর্মীরা মারাত্মক জখম হয়। ভুট্টোলাল গাইনও মারাত্মক আহত হয়েছেন।

বিদ্রোহী মারুফ হোসেন বলেন, বিকালের দিকে ভুট্টোলাল গাইনের লোকজন তার নেতাকর্মীদের উপর হামলা করে। তবে রাতে কাদের সাথে নাকি ভুট্টোলাল গাইনের সাথে মারামারির ঘটনা ঘটেছে বলে শুনেছেন তিনি।

বিদ্রোহী হাবিল হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, সন্ধ্যায় ভুট্টোলাল গাইনের লোকজনের সাথে তার লোকজনের মারপিট হয়েছে। এতে দুই পক্ষের লোকজন আহত হয়েছেন দাবি করেছেন হাবিল হোসেন।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির জানান, কেড়াগাছীতে নৌকার প্রার্থীর উপর হামলার ঘটনা শুনেছেন। আহতরা দাবি করেছেন বিদ্রোহী প্রার্থী হাবিলের লোকজন তাদের উপর হামলা করেছেন। এ ঘটনায় রাত ১২টা তিনি কোন অভিযোগ পাননি বলে জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি এক সভা রবিবার বেলা ১১.৩০ মিনিটে ইসি রুমে প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

সভায় নির্ধারীত আলোচ্যসূচী নিয়ে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি হাবিবুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, অর্থসম্পাদক শেখ মাসুদ হোসেন, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, আব্দুল গফুর সরদার, মাছুদুর জামান সুমন। সভায় আগামী ১৮ সেপ্টেস্বর‘২১ সকাল ১০.৩০ মিনিটে সাধারণ সভার তারিখ নির্ধারন করা হয়।

এবং প্রেসক্লাবের ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগে দুইজন সদস্যকে পূনরায় নোটিশ প্রদান ও অর্থ আত্মসাতের অভিযোগে দুইজন সদস্যর উকিল নোটিশ প্রদানের সিদ্ধান্ত গ্রহন করা হয়। এছাড়া সভায় দীর্ঘদিন পত্রিকার সাথে সংশ্লিষ্টতা না থাকায় তিনজন সদস্যকে তাদের
সদস্য পদ বাতিলের সর্বসম্মিতক্রমে সভায় সিদ্ধান্ত গ্রহন করা হয়। এছাড়া সাংগঠনিক বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেনুইন গ্লোবাল বাংলাদেশ’র পক্ষে সাতক্ষীরা পুলিশ লাইন পুকুরে মৎস্য পোনা অবমুক্ত

 

ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান জেনুইন গ্লোবাল বাংলাদেশ এর পক্ষ থেকে জেনুইন গ্লোবাল পরিবার সাতক্ষীরা জেলার আয়োজনে সাতক্ষীরা জেলা পুলিশ লাইন পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করা হয়েছে।

রোববার সকালে স্বাস্থ্য সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান জেনুইন গ্লোবাল বাংলাদেশ এর পক্ষ থেকে জেনুইন গ্লোবাল পরিবার সাতক্ষীরা জেলার আয়োজনে সাতক্ষীরা জেলা পুলিশ লাইন পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করেন সাতক্ষীরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সজীব খাঁন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, জেনুইন গ্লোবাল বাংলাদেশ এর সার্টিফাইড হেল্থ কাউন্সিলর রোটাঃ হাফেজ মোঃ আশিকুর রহমান, জেনুইন গ্লোবাল বাংলাদেশ সাতক্ষীরার মডেল মেম্বার রোটাঃ তানভীর মুরাদ মুন্না, সাতক্ষীরা জেলা পুলিশ লাইনের আর আইঃ আব্দুল হক, জেনুইন গ্লোবাল সাতক্ষীরার সদস্য মোস্তাফিজুর রহমান ময়না, মোঃ শিহাব উদ্দিন, মোঃ নজরুল ইসলাম, টিংকু, সুমন চন্দ্র, রেহানা,রাজিয়া সুলতানা ,ফয়সাল আহমেদ (তোহা),তসলিম আহমেদ তামিম সহ্ সাতক্ষীরা জেলা পুলিশ ও জেনুইন গ্লোবাল বাংলাদেশ সাতক্ষীরা জেলার সদস্যবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest