সর্বশেষ সংবাদ-
প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদসাতক্ষীরায় ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগে এক ব্যক্তি আটকসরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও দলীয়করণ শুরু করেছে: এমপি ইজ্জত উল্লাহআ.লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে দেশ চালাচ্ছে সরকার: নাহিদএনসিপির কমিটি পুনর্গঠন: পাটওয়ারী-হাসনাত-সারজিস-আসিফের পদোন্নতি৮১ বছরে জাতিসংঘ: বিশ্ব চায় প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন – নিকোলাস বিশ্বাসএরশাদের ৯ বছরের শাসন আমলে দেশের মানুষ সবচেয়ে ভালো ছিল: সাবেক এমপি আশুসাতক্ষীরায় জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের নেতা ফারুক হোসেনসাতক্ষীরায় পৌর ও সদর উপজেলা তাঁতীদল এর সাংগঠনিক আলোচনা সভা

রাজনীতির খবর : সংসদ সদস্য (এমপি) রেজাউল করিম বাবলু সরকারের কাছে চাকরিজীবী নারী ও পুরুষের মধ্যে বিয়ে নিষিদ্ধ করে নতুন আইন প্রণয়নের প্রস্তাব দেয়ায় জাতীয় সংসদে হাসির রোল পড়ে যায়। শনিবার সংসদ অধিবেশন চলাকালে এমপি এই প্রস্তাব দেন। আইনমন্ত্রী আনিসুল হক তার এই প্রস্তাবকে অসাংবিধানিক বলে প্রত্যাখ্যান করেন।

বগুড়া-৭ আসনের স্বতন্ত্র সাংসদ বাবলু এই ‘হাস্যকর’ প্রস্তাব দিয়েছেন। কারণ তিনি মনে করেন, এটি দেশের বেকার সমস্যা সমাধানে সাহায্য করবে।

‘নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ বিল-২০২১’ শীর্ষক একটি প্রস্তাবিত আইনের আলোচনায় অংশ নেয়ার সময় বাবলু বলেন, তিনি মনে করেন চাকরিজীবী নারী ও পুরুষদের মধ্যে বিবাহ নিষিদ্ধ হলে বেকার সমস্যা দূর হবে।

তিনি বলেন, ‘দেশে একটি আইন থাকা উচিত যাতে চাকরিজীবী পুরুষরা চাকরিজীবী নারীদের বিয়ে করতে না পারে। এই আইন প্রণীত হলে দেশে বেকার সমস্যা থাকবে না। যদি স্বামী ও স্ত্রী উভয়েই চাকরিতে থাকেন, তবে তাদের সন্তানদের বাড়িতে একা রেখে যেতে হয়। এভাবেই অনেক শিশু গৃহকর্মীদের দ্বারা নির্যাতিত হয়। যদি আমরা এ বিষয়ে আইন পাই, তাহলে দেশে এই ধরনের দমনমূলক কাজ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।’

তিনি বলেন, ‘বর্তমানে দেশে চার কোটি বেকার মানুষ রয়েছে। কিন্তু কর্মজীবী পুরুষদের কর্মজীবী নারীদের সাথে বিয়ে হলে এই বেকার সমস্যা সমাধান করা যাবে না।’রেজাউল করিমের এই বক্তব্যের পর সংসদে হাসির রোল পড়ে যায়।

প্রতিক্রিয়ায় আনিসুল হক বলেন, ‘দুঃখিত, আমি এই ধরনের প্রস্তাব গ্রহণের জন্য আমার অবস্থান থেকে এক বা দুই ধাপ এগিয়ে যেতে পারছি না।’

মন্ত্রী অবশ্য বলেন, দেশে বাক স্বাধীনতা আছে। সুতরাং যার যা ইচ্ছে তাই বলতে পারেন। একজন এমপিও এই ধরনের অধিকার ভোগ করেন। কিন্তু, একজন আইনমন্ত্রী এবং জনপ্রতিনিধি হিসেবে আমি যা ইচ্ছা তাই বলতে পারি না।’

আরেকটি বিলের আলোচনায় অংশ নিয়ে বাবলু তার প্রস্তাবের পক্ষে আরও কিছু বলার চেষ্টা করেছিলেন। কিন্তু তিনি পারেননি কারণ অধিবেশনে সভাপতিত্বকারী স্পিকার শিরিন শারমিন চৌধুরী তাকে প্রস্তাবিত আইন ‘নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ বিল-২০২১’ নিয়ে বিশেষভাবে কথা বলার অনুরোধ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় মাদক ব্যবসায়ীদের কবল থেকে রক্ষা পেতে এক গৃহবধূর সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি:  সাতক্ষীরার দেবহাটায় চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক দুই পরিবারকে উচ্ছেদের উদ্দেশ্যে দফায় দফায় দুই গৃহবধুকে মারপিট ও খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকির অভিযোগ উঠেছে। শনিবার দুুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুূল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে দেবহাটা উপজেলার নাংলা গ্রামের আব্দুল্লাহ সরদারের স্ত্রী গৃহবধূ সামছুন্নাহার এই অভিযোগ করেন ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমাদের পাশ^বর্তী হাকিম উল্লাহ বিশ^াসের ছেলে নুরুল বিশ^াস, নুরুল বিশ^াসের ছেলে সাজিদ বিশ^াস, ঘোনাপাড়া গ্রামের গোলাম বিশ^াসের ছেলে আতিক হাসান বাপ্পি ও মাজেদ বিশ^াসের ছেলে ইয়াছিন বিশ^াস
গংরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দেবহাটা উপজেলার নাংলাসহ ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। তাদের পাশে আমাদের দু’টি বাড়ি রয়েছে। আমার স্বামী এবং ভাসুর দ্বীনমজুরির কাজ করে। কিন্ত আমাদের কারনে তাদের মাদক ব্যবসা পরিচালনার বাধা সৃষ্টি হচ্ছে এমন ভেবে উল্লেখিত ব্যক্তিরা প্রায়ই আমাদের বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করতে
থাকে। একপর্যায়ে তারা আমাদের পরিবারের ছোট ছোট বাচ্চাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছিল। তাদের নির্যাতনের ভয়ে আমাদের সন্তানরা এখন রাস্তায় যেতে ভয় পায়।

সামছুন্নাহার আরো বলেন, একপর্যায়ে গত ৩ সেপ্টেম্বর শক্রবার আমার ৯ বছর বয়সী মেয়ে ও আমার ভাসুরের ১২ বছর বয়সী ছেলেকে রাস্তায় পেয়ে তাদের অকথ্য ভাষায় গালাগালাজসহ শারিরীক ও মানসিকভাবে নির্যাতন করে। এসময় তারা এমনভাবে
তাদের হুমকি-ধামকি প্রদর্শন করে যে, বাড়িতে ফেরার পর ওই শিশুরা প্রচন্ড জ¦রে আক্রান্ত হয়ে পড়েছে। জ্বরের ঘোওে তারা এখন ভুল বকছে। এঘটনায় কারণ জানতে চাইলে উল্লেখিত নুরুল বিশ^াসের নেতৃত্বে সাজিদ বিশ^াস, আতিক হাসান বাপ্পি, ইয়াছিন বিশ^াসহ ৫/৭ ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে আমাকে এবং আমার
জা চায়না খাতুনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। একই সাথে আমার বুকে ও পেটে লাথি মেরে মারাত্মাক আহত করে। আমাদের দু’জনে পরনের কাপড় ছিড়ে শ্লীলতাহানি ঘটনায়। এসময় তারা আমাদের উচ্ছেদ করার জন্য বিভিন্ন হুমকি
ধামকি প্রদর্শন করে। এঘটনায় আমরা দেবহাটা থানায় অভিযোগ দিলে পুলিশ কোন ব্যবস্থা না নেয়ায় শনিবার সকালে উল্লেখিত ব্যক্তিরা আবারো আমাদের বাড়িতে এসে মারপিট করে।

তিনি অভিযোগ কওে বলেন, উল্লেখিত ব্যক্তিরা উঠতি বয়সী যুবকদের মাদকে আসক্ত করিয়ে এলাকার পরিবেশ নষ্ট করছে। আমাদের দু’টি পরিবার তাদের মাদক ব্যবসার একমাত্র বাধা হওয়ার কারণে তারা কৌশলে ওই এলাকা থেকে আমাদের স্ব পরিবারে উচ্ছেদের উদ্দেশ্যে একের পর এক মারপিট, হুমকি-ধামকি এবং হয়রানির করে যাচ্ছে। তিনি ওই সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীদের হাত রক্ষা পেতে এবং এলাকায় মাদকমুক্ত পরিবেশ ফিরিয়ে আনতে অবৈধ মাদক ব্যবসা বন্ধসহ তাদেরকে গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতীয় সহকারী হাই কমিশনারের সাতক্ষীরার আশাশুনি সফর
আসাদুজ্জামান : বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রায়না সাতক্ষীরার আশাশুনি সফর করেছেন। শনিবার বেলা ১১ টায় তিনি আশাশুনি আসেন।
আশাশুনি পৌছে তিনি প্রথমে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ বি এম মোস্তাকিমের বাস ভবনে যান। সেখানে তিনি উপজেলা চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করেন। উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রায়না বলেন, বাংলাদেশ ও ভারত একই মায়ের দু’টি সন্তান। আপদে বিপদে সর্বাস্থায় আমরা একই সাথে থাকবো। দু’দেশের মানুষের স্বার্থ রক্ষায় আমরা এক সাথে কাজ করতে চাই।
পরে তিনি উপজেলার খোলপেটুয়া ও মরিচ্চাপ নদীতে নৌকা ভ্রমন করেন এবং বলাবাড়িয়া এলাকায় উপজেলা চেয়ারম্যানের চিংড়ী খামার পরিদর্শন করেন। এসময় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম, সহকারী হাই কমিশনারের সহধর্মিনী নন্দিতা কুমার রায়না, উপজেলা চেয়ারম্যানের সহধর্মিনী মিসেস রুচি সালমা,  তাদের সফরসঙ্গী হোসেন মোহাম্মদ শফিউল্লাহ, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম কবির, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল প্রমুখ তার সাথে ছিলেন। সহকারী হাই কমিশনার বিকালে চাপড়া রিভার ভিউ কেওড়া পার্ক পরিদর্শন করেন। রাতে তিনি উপজেলা চেয়ারম্যানের বাসভবনে অবস্থান করবেন এবং রবিবার সাতক্ষীরা জেলা প্রশাসকের সাথে মতবিনিময় করবেন বলে জানাগেছে।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে তিন নারীসহ ৬ জনের মৃত্যু

আসাদুজ্জামান : সাতক্ষীরায় করোনা উপসর্গে মৃত্যুর হার আবারো কিছুটা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটির উপসর্গে তিন নারীসহ ৬ জনের মৃত্যু হয়েছে। করোনা ডেডিকেটেড সামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তারা মারা যান। এর মধ্যে তিন জন নারী ও তিন জন পুরুষ।
মৃতরা হলেন, কালিগঞ্জ উপজেলা মথুরেশপুর ধানবাড়িয়া গ্রামের সাহিদা খাতুন, একই উপজেলার ভদ্রখালী গ্রামের গোবিন্দ অধিকারী, সদর উপজেলার কুশোডাঙ্গা গ্রামের মতিয়ার রহমান, তালা উপজেলা খেশরা গ্রামের নুর জাহান, কলারোয়া উপজেলার ছিকরা গ্রামের নমিতা রানী ও যশোর জেলার কেশবপুর থানার বাশবাড়িয়া গ্রামের লুৎফর রহমান।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত এক সপ্তাহ আগে তারা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তারা মারা যান। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৬৪৮ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৮৮ জন। এদিকে, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে করোনা উপসর্গ নিয়ে ১০০ জন এবং ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরো ৪ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে আইসিউতে রয়েছেন ৪ জন।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসেইন শাফায়েত করোনা সংক্রমণের হার কমাতে সকলকে মাস্ক পরার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার ২১ ইউনিয়নে শুরু হয়েছে ভোটের তোড়জোড় : কঠোর অবস্থানে পুলিশ

আসাদুজ্জামান : স্থগিত হওয়া ইউপি নির্বাচনের পুনঃরায় তফশিল ঘোষনার পর আবারও সাতক্ষীরার গ্রামাঞ্চলে শুরু হয়েছে নির্বাচনী তোড়জোড়। মাঠে নেমে পড়েছেন ইউপি চেয়ারম্যান প্রার্থীরা। প্রথম ধাপের স্থগিত হওয়া এ ইউপি নির্বাচনে সাতক্ষীরার তালা ও কলারোয়া উপজেলার ২১টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বিএনপি এ নির্বাচনে অংশগ্রহন না করায় জাতীয় পার্টি, আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বীতা করছেন। তবে কোন কোন ইউনিয়নে বিএনপি ও জামায়াত নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন। নির্বাচনকে ঘিরে পুলিশের কঠোর অবস্থান থাকবে বলে জানিয়েছেন সাতক্ষীরার পুলিশ সুপার।

আগামী ২০ সেপ্টেম্বর সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া, নগরঘাটা, সরুলিয়া, তেঁতুলিয়া, ইসলামকাটি, খলিষখালি, তালা সদর, খলিলনগর, মাগুরা, খেশরা ও জালালপুর ইউনিয়ন। কলারোয়া উপজেলার কয়লা, হেলাতলা, যুগীখালী, জয়নগর, জালালাবাদ, লাঙ্গলঝাড়া, কেঁড়াগাছি, সোনাবাড়িয়া, চন্দনপুর ও দেয়াড়া ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সাতক্ষীরা জেলা নির্বাচন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য জেলার ২১ টি ইউনিয়নের মধ্যে কলারোয়া উপজেলার হেলাতলা ও তালা উপজেলার তালা সদর, খলিলনগর ও তেঁতুলিয়া এই চারটি ইউনিয়নে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বাকি ইউনিয়নে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

তালা উপজেলার খলিষখালি ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতিকের চেয়ারম্যান

প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোজাফফর রহমান বলেন, নির্বাচনকে ঘিরে এলাকায় উৎসব মুখুর পরিবেশ সৃষ্টি হয়েছে, সর্বাতœক প্রস্তুতিও রয়েছে। নৌকার পক্ষে দলীয় নেতাকর্মীরা কাজ করছেন। আমরা চাই সুষ্ঠ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হোক।

সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজমুল কবীর জানান, নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ হবে। ভোট গ্রহণ সম্পন্ন করার লক্ষ্যে সব ধরণের প্রস্তুতি আগেই ছিল। তবে করোনা পরিস্থিতির কারণে দুই দফায় ভোটগ্রহণ স্থগিত করা হয়। স্থগিতকৃত ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্যে সাতক্ষীরার দুটি উপজেলায় ২১টি ইউনিয়নে ২০ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের দিনক্ষণ ঘোষনার পর পুনঃরায় ভোটগ্রহণের প্রস্তুতির কার্যক্রম শুরু করা হয়েছে।

সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ থাকবে। কোন প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে, আইনের ব্যতয় ঘটালে বা চেষ্টা করলে নির্বাচন কমিশন ও পুলিশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। কোন রকম উস্কানি ও হয়রানিমূলক কাজ করার চেষ্টা করলে সেটির বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেবে পুলিশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় নারী শিশু নির্যাতন মামলার ১ আসামীসহ ৩ আসামী আটক

দেবহাটা ব্যুরো : দেবহাটা থানায় নারী শিশু নির্যাতন মামলার ১ আসামীসহ ৩ জন আসামী আটক হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে শনিবার (৪ সেপ্টেম্বর, ২০২১) সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর দিক নির্দেশনায় এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনাকালে ইং ০৩/০৯/২০২১ তারিখ পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরিদ আহমেদ সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় দেবহাটা থানাধীন খাসখামার এলাকা হইতে নারী ও শিশু নির্যাতন মামলার আসামী ১। সাইদুল ইসলাম (২৬), পিতা- ইয়াকুব আলী, সাং- খাসখামার, থানা- দেবহাটা, জেলা- সাতক্ষীরাকে গ্রেফতার করেন।

এছাড়া ০৪/০৯/২০২১ তারিখ এসআই (নিঃ)/ নয়ন চৌধুরী নিয়মিত মামলার আসামী (১) আজমির হোসেন (২১), পিতা- সিরাজুল সরদার, সাং-আস্কারপুর, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাকে ও এএসআই (নিঃ)/রসিদুল ইসলাম ও এএসআই (নিঃ)/সোহেল উদ্দীন এসটিসি ৭৮/০৯ এর আসামী ১। মোঃ মিজানুর রহমান, পিতা- মৃত ছবেদ আলী, সাং- বহেরা, থানা- দেবহাটা, জেলা- সাতক্ষীরাকে গ্রেফতার করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দশ হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধার সনদ বাতিল : মুক্তিযুদ্ধমন্ত্রী

দেশের খবর : বিগত বিএনপি আমল থেকে ২০১০ সাল পর্যন্ত মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্তদের মধ্যে ১০ হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর (শাওন) প্রশ্নের জবাব দিতে গিয়ে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমন তথ্য জানান।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

নুরুন্নবী চৌধুরী তার প্রশ্নে দেশের মুক্তিযোদ্ধার সংখ্যা জানতে চাওয়ার পাশাপাশি কতজন ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করা হয়েছে তাও জানতে চান।

জবাবে মন্ত্রী বলেন, দেশে গেজেটধারী বীর মুক্তিযোদ্ধার সংখ্যা ১ লাখ ৮৩ হাজার ৫৬০ জন। ২০০২ থেকে ২০১০ সালের মধ্যে যাদের নাম বেসামরিক গেজেটে প্রকাশিত হয়েছিলো, যাচাই-বাছাই করে প্রায় ১০ হাজার বেসামরিক গেজেট বাতিল করা হয়েছে।

বীর মুক্তিযোদ্ধাদের নতুন অন্তর্ভুক্তি এবং অভিযুক্ত ব্যক্তিদের নাম বাতিল সংক্রান্ত যাচাই-বাছাই প্রক্রিয়া চলমান রয়েছে বলে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী উল্লেখ করেন।

নোয়াখালী-৩ আসনের সরকার দলীয় মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মুক্তিযুদ্ধে অবদানের জন্য ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রায় ১৭০০ সদস্যের পরিবারকে সরকার রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এরই অংশ হিসেবে ১৩টি পরিবারকে সম্মাননা দেওয়া হয়েছে। বাকি সম্মাননার ক্রেস্টগুলোতে মূল্যবান ধাতু রৌপ্য দ্বারা নির্মিত স্মৃতিসৌধের প্রতিকৃতি থাকায় তা নিরাপত্তা হেফাজতে সংরক্ষণ করা হয়েছে। যা বাংলাদেশ ব্যাংকে সুরক্ষিত ভোল্টে রাখা হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ক্রেস্ট প্রাপকের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।

মুক্তিযোদ্ধারা পাবেন ডিজিটাল সনদ :

সরকার দলের বেনজীর আহমেদের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধাদের অনুকূলে ইস্যুকৃত সাময়িক সনদের কার্যকারিতা স্থগিত করা হয়েছে। সকল বীর মুক্তিযোদ্ধাদের অনুকূলে ডিজিটাল সনদ (স্থায়ী সনদ) এবং জীবিত বীর মুক্তিযোদ্ধাদের অনুকূলে ডিজিটাল স্মার্ট আইডি কার্ড প্রদান করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ডিজিটাল সনদ তৈরি সম্পন্ন হলে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে একযোগে বিতরণ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের কমিটি ঘোষণা

আসাদুজ্জামান : সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার সকালে সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন কার্যালয়ে এক সাধারন সভায় এ কমিটি ঘোষণা করা হয়। এতে কাজী নওশাদ দেলওয়ার রাজুকে সভাপতি ও মোস্তাফিজুর রহমান নাসিমকে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য ৯ সদস্য বিশিষ্ট্য কমিটি ঘোষণা করা হয়। এদিকে, গঠনতান্ত্রিক বিধান মতে উক্ত সাধারণ সভায় নির্বাচন কমিশন গঠন করার কথা থাকলেও সেটি না করে কার্য নির্বাহি কমিটির নাম ঘোষনা করায় সাধারণ সদস্যদের মাঝে ক্ষোভ ও বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

এর আগে সকালে বিদায়ী সভাপতি আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি একে ফজলুল হক। সিএন্ডএফ এর পক্ষে বক্তব্য রাখেন, আশরাফুজ্জামান আশু, কাজী নওশাদ দেলওয়ার রাজু, মোস্তাফিজুর রহমান নাসিম, মাকসুদ খান প্রমুখ। পরে এমপি মীর মোস্তাক আহমেদ রবি ৯ সদস্যের কার্য নির্বাহী কমিটির নাম ঘোষনা করেন। এতে যাদের নাম ঘোষণা করা তারা হলেন, সভাপতি পদে কাজী নওশাদ দেলওয়ার রাজু, সহ-সভাপতি আবু মুসা, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম, যুগ্ন সাধারণ সম্পাদক এএসএম মাকসুদ খান, সাংগঠনিক, বন্দর ও ক্রীড়া সম্পাদক জিএম আমীর হামজা, কাষ্টমস ও দপ্তর বিষয়ক সম্পাদক বিলকিস সুলতানা সাথী, অর্থ সম্পাদক দীপঙ্কর ঘোষ, কার্যকরী সদস্য আশরাফুজ্জামান আশু ও রাম কৃষ্ণ চক্রবর্তী।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest