সর্বশেষ সংবাদ-
প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদসাতক্ষীরায় ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগে এক ব্যক্তি আটকসরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও দলীয়করণ শুরু করেছে: এমপি ইজ্জত উল্লাহআ.লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে দেশ চালাচ্ছে সরকার: নাহিদএনসিপির কমিটি পুনর্গঠন: পাটওয়ারী-হাসনাত-সারজিস-আসিফের পদোন্নতি৮১ বছরে জাতিসংঘ: বিশ্ব চায় প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন – নিকোলাস বিশ্বাসএরশাদের ৯ বছরের শাসন আমলে দেশের মানুষ সবচেয়ে ভালো ছিল: সাবেক এমপি আশুসাতক্ষীরায় জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের নেতা ফারুক হোসেনসাতক্ষীরায় পৌর ও সদর উপজেলা তাঁতীদল এর সাংগঠনিক আলোচনা সভা

দেবহাটায় পরিবহন শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ
কে এম রেজাউল করিম দেবহাটা : কোভিড -১৯ এ কর্মহীন হয়ে ক্ষতিগ্রস্ত হওয়া কালীগঞ্জ-সাতক্ষীরা মহাসড়কে চলাচলকৃত দেবহাটা উপজেলাস্থ পরিবহন শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। রবিবার  সকাল ৯ টা থেকে পর্যায় ক্রমে উপজেলার ৫ টি ইউনিয়ন পরিষদে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ২০১ জন শ্রমিকের মাঝে এসকল ত্রাণ বিতরণের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান আবু বক্কর গাজী, কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত  চেয়ারম্যান আবুল কাশেমসহ সংশ্লিষ্ঠ ইউনিয়নের ট্যাগ অফিসার, ইউপি সচিব ও  ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ ত্রাণ সমগ্রীর মধ্যে কুলিয়ায় ২০ জন, পারুলিয়ায় ৩৩ জন, সখিপুরে ৬১ জন, নওয়াপাড়ায় ৭৪ জন ও দেবহাটা সদর ইউনিয়নে ১৩ জন পরিবহন শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জমে উঠেছে ব্রহ্মরাজপুর বাজার বণিক সমিতির নির্বাচন

ব্রহ্মরাজপুর প্রতিনিধি: সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন জমে উঠেছে। রবিবার (৫ সেপ্টেম্বর) মনোনয়ন ক্রয়ের শেষ দিনে ১৫টি পদের বিপরীতে ৩৩টি মনোনয়ন পত্র বিক্রয় হয়েছে।

সভাপতি পদে ডাঃ মোশাররফ হোসেন ও আব্দুর রশিদ সরদার, সহ-সভাপতি পদে মনিরুল ইসলাম ও হাফেজ রওশন আলম, সাধারণ সম্পাদক পদে সেলিম গাজী, নাজমুল ইসলাম, বিকাশ ঘোষ ও মিনহাজ মোড়ল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সেলিম হোসেন, লুৎফর রহমান ও হুমায়ন কবির, সাংগঠনিক সম্পাদক পদে মোখলেছুর রহমান, শেখ বাদশা ফয়সাল, ও আমিরুল ইসলাম খোকন, কোষাধ্যক্ষ পদে শহিদুল ইসলাম ও তনুপ সাহা, দপ্তর সম্পাদক পদে আবুল হোসেন বাবলু ও মেহেদী হাসান, প্রচার সম্পাদক পদে মুকুল সরদার ও ইমরান হোসেন, স্বাস্থ্য সম্পাদক পদে শাহিদুজ্জামান ও আব্দুল আজিজ, কার্যকারী সদস্য পদে মোস্তফা, জাহাঙ্গীর হোসেন, রবিউল ইসলাম, ফারুক হোসেন বাবু, সোহাগ, ডালিম হোসেন, ছলেমান মোড়ল, সুবির সাহা, নিখিল আঢ্য, সেলিম হোসেন ও কাজল।

প্রধান নির্বাচন কমিশনার ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান মমিনুর রহমান মুকুল জানান, সহ-সভাপতি পদে ২টি পদের বিপরীতে ২জন প্রার্থী হওয়ায় তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। উৎসব মূখর পরিবেশে সকলেই মনোনয়ন পত্র সংগ্রহ করেছে। ইতিমধ্যে ব্রহ্মরাজপুর বাজার এলাকায় নির্বাচনীয় আমেজ শুরু হয়ে গেছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ৮ সেপ্টেম্বর পত্র জমা, ১০ সেপ্টেম্বর মনোনয়ন পত্র যাচাই-বাছাই, ১১ সেপ্টেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহার, ১৩ সেপ্টেম্বর প্রতিক বরাদ্দ ও ১৮ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত ডিবি ইউনাইটেড হাইস্কুলে বিরতিহীনভাবে ভোট অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে ৫৪০ জন ব্যবসায়ী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচন কমিশনের দায়িত্বে রয়েছেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান মমিনুর রহমান মুকুল ও ডিবি গার্লস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমাদুল ইসলাম দুলু।

নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস,এম শহিদুল ইসলাম, ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান (বাবু সানা), ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিলিপ কুমার মল্লিক, ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, এনবিবিকে আল-মদিনা দাখিল মাদ্রাসার সভাপতি শেখ আব্দুল আহাদ, ডিবি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা লোকমান হোসেন ও বিডিএফ প্রেসক্লাবের সভাপতি আজিজুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালীগঞ্জে বৃদ্ধা শ্বাশুড়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ: পুত্রবধু গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি : অনৈতিক সম্পর্কের প্রতিবাদ করায় শ্বাশুড়িকে পিটিয়ে হত্যার পর লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যার প্রচারের অভিযোগ উঠেছে পুত্রবধু নীলুফার বিরুদ্ধে। রোববার দুপুরে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের পাইকাড়া গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ ওই বৃদ্ধার লাশ উদ্ধার করেছে। এ সময় জনতা আটককৃত পুত্রবধু নীলুফাকে পুলিশে সোপর্দ করেছে।
নিহতের নাম আছিয়া খাতুন (৬৫)। তিনি কালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের পাইকাড়া গ্রামের মৃত মোকছেদ আলী কারিকরের স্ত্রী।
পাইকাড়া গ্রামের আফজাল হোসেন জানান, তার ভাই আজগার আলী কয়েক বছর যাবৎ বাহারাইনে থাকে। আঁখি নামে তাদের চার বছরের এক মেয়ে আছে। বর্তমানে তার ভাইয়ের স্ত্রী নীলুফা (৩৫)স্থানীয় বিভিন্ন লোকজনের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে। এক বছর আগে তারালী ইউপি সদস্য সামছুজ্জামানের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়ায় জনতা তাকে আটকে রাখে। একপর্যায়ে প্রভাব খাটিয়ে সামছুজ্জামান সেখান থেকে চলে যায়। এরপরও সম্প্রতি একই পাড়ার আবু তালেব সরদারের ছেলে আব্দুস সেলিমের সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তোলায় তার মা আছিয়া প্রতিবাদ করে। এ ঘটনায় গত বৃহষ্পতিবার নীলুফা মাকে পিটিয়ে জখম করে। একইভাবে শনিবার দুপুরে আব্দুস সেলিম নীলুফার ঘরে এলে প্রতিবাদ করায় মাকে বেধড়ক পিটিয়ে জখম করা হয়। তার যৌনাঙ্গে লোহার রড ঢুকিয়ে দেয় সেলিম ও নীলুফা। কেটে দেওয়া হয় ডান পায়ের একটি আঙুলের অংশ বিশেষ। নীলুফার অপকর্মে সহায়তা করতো তার বাবা মোহাম্মদ আলী। একপর্যায়ে রাতে মা মারা গেলে তাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যার প্রচার দেয় নীলুফা। সকালে মাকে ঘর থেকে বের হতে না দেখে স্থানীয়রা বাইরে থেকে লাগানো দরজার শিকল খুলে আড়ার সঙ্গে গলায় দড়িবাঁধা অবস্থায় মায়ের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এ সময় নীলুফা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে ফেলার চেষ্টা করলে সে ঘরের মধ্যে যেয়ে দরজা লাগিয়ে দেয়। পরে স্থানীয়রা বেড়া ভেঙে নীলুফাকে আটক করে। দুপুর একটার দিকে পুলিশ এসে লাশ উদ্ধার করে ও নীলুফাকে আটক করে।

আফজাল হোসেন আরো জানান, তার মায়ের যৌনাঙ্গ দিয়ে বের হওয়া রক্ত পা বেয়ে নীচের দিকে পড়ছিল। এ সময় মায়ের ডান পায়ের বুড়ো আঙুলটি ধারালো জিনিস দিয়ে কাটা অবস্থায় দেখা যায়। এ ঘটনায় তিনি নীলুফা, তার বাবা মোহাম্মদ আলী ও আব্দুস সেলিমের নামে রাতেই মামলা করেবন।

নলতা ইউপি’র ৮নং ওয়ার্ডের সদস্য শহীদুল ইসলাম খোকন বলেন, পরকীয়ার প্রতিবাদ করায় শনিবার দুপুরে আছিয়াকে মারপিট করার ঘটনায় স্থানীয়ভাবে শালিস বসে। শালিসে নীলুফা ক্ষমা চায়। এরপরও বেপরোয়া নীলুফা আবারো অনৈতিক সম্পর্কের কারণে শ্বাশুড়িকে পিটিয়ে ও যৌনাঙ্গে ভারী জিনিস ঢুকিয়ে পৈশাচিক কায়দায় হত্যা করেছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা জানান, মৃত আছিয়ার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। রোববার বিকেলে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে ময়না তদন্ত শেষে আছিয়ার লাশের ময়না তদন্ত শেষে তার স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে। এ ব্যাপারে মৃতের ছেলে আফজাল হোসেন রোববার সন্ধ্যায় বাদি হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছিল। এ ঘটনায় নীলুফাকে গ্রেপ্তার করা হয়েছে।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা প্রেসক্লাবের কনফারেন্স রুম উদ্বোধন
 দেবহাটা ব্যুরো : সাতক্ষীরার দেবহাটা প্রেসক্লাবের সংষ্কারকৃত কনফারেন্স রুম উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা সাড়ে ১২টায় ফিঁতা কেটে আনুষ্ঠানিক ভাবে উক্ত কনফারেন্স রুমের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান।
উদ্বোধনের আগমুহুর্তে প্রেসক্লাব সভাপতি আব্দুর রব লিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আল ফেরদাউস আলফা, সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন ও সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী। প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সহ-সভাপতি প্রভাষক রাজু আহমেদ ও সাংবাদিক মিজানুর রহমান।
এসময় দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী, এসআই আসিফ মাহমুদ, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোমিনুর রহমান, নির্মল কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এএইচ সোহাগ হোসেন, প্রেসক্লাবের অর্থ সম্পাদক কবির হোসেন, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক আরাফাত হোসেন লিটন, কার্যনির্বাহী সদস্য এসএম নাসির উদ্দীন, এমএ মামুন, সদস্য সুমন পারভেজ বাবু, বায়েজিদ বোস্তামী উজ্জ্বল, দিপঙ্কর বিশ্বাস, কেএম রেজাউল করিম, সাংবাদিক সুজন কুমার ঘোষ, লিটন ঘোষ বাপী, রুহুল আমিন, ফরহাদ হোসেন সবুজ, সজল ইসলাম, উত্তম কুমার, এসকে অভি, শাহিন হোসেন সহ কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তৃতাকালে প্রেসক্লাবের উন্নয়নে নানামুখী প্রকল্প বরাদ্দ ও বাস্তবায়নের পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে অপসাংবাদিকতাকে রুখে দিয়ে উপজেলার সার্বিক উন্নয়নকে এগিয়ে নিতে প্রেসক্লাব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান বক্তারা।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর : আগামী ১২ সেপ্টেম্বর থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রবিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

ডা. দীপু মনি বলেন, শুরুর দিকে ২০২১ সালে যারা এসএসসি ও এইচএসসি এবং ২০২১ সালে যারা এসএসসি পরীক্ষা দেবেন তাদের প্রতিদিন স্কুলে আসতে হবে। এছাড়াও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা প্রতিদিন ক্লাসে আসবে।

তিনি বলেন, ১২ সেপ্টেম্বর শুরুর দিন চার-পাঁচ ঘণ্টা ক্লাস হবে। পর্যায়ক্রমে ক্লাসের সংখ্যা বাড়বে। প্রতিটি প্রতিষ্ঠানকে চেকলিস্ট পূরণ করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাতে হবে। র‌্যান্ডম স্যাম্পলিং করে সংক্রমণের ঝুঁকি থাকলে বন্ধ করার সিদ্ধান্তও নেওয়া হতে পারে।

স্কুলে প্রবেশের ক্ষেত্রে শিক্ষার্থীদের সারিবদ্ধভাবে প্রবেশ করাতে হবে। স্কুলে আপাতত কোনো অ্যাসেম্বলি হবে না। তবে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা খেলাধুলা চলবে যাতে শারীরিক ও মানসিকভাবে ভালো অবস্থানে থাকতে পারে।

বৈঠকে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। করোনা সংক্রমণ ঝুঁকি থাকায় শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে সরকার ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। পরে কয়েক দফা চেষ্টা করেও এই মহামারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আর খোলা সম্ভব হয়নি। দীর্ঘ দিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় বিসিকে নারী শিল্প উদ্যোক্তা প্রশিক্ষণের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় ৫দিন ব্যাপি নারী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
রোববার সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে(টিটিসি) বিনেরপোতায় কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মো: নজরুল ইসলাম।

সাতক্ষীরা বিসিকের উপ-ব্যবস্থাপক গোলাম সাকলাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র(টিটিসি)‘র অধ্যক্ষ কে এম মিজানুর রহমান, ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন(বিসিক) এর আয়োজনে ৫ দিন ব্যাপি এ প্রশিক্ষণে ৩০ জন নারী শিল্প উদ্যোক্তাকে প্রশিক্ষণ প্রদান করা হবে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিসিক সাতক্ষীরার সম্প্রসারণ কর্মকর্তা প্রকৌশলী মাসুদ পারভেজ রুমি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বিষ দিয়ে মাছ ধরার সময় তিন জেলে আটক

আসাদুজ্জামান : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কুঞ্চি খালে বিষ দিয়ে মাছ ধরার সময় তিন জেলেকে আটক করেছে বন বিভাগ। রোববার দুপুরে তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন, খুলনা জেলার কয়রা উপজেলার পূর্ব ঘড়িলাল গ্রামের শুকচাঁদ মোল্যার ছেলে আমিরুল মোল্লা (৪৫), আক্কাজ আলীর ছেলে আবুল কালাম (৪০) ও জলিল মোল্লার ছেলে আব্দুর রহমান।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ জানান, শনিবার রাতে অভিযান চালিয়ে সুন্দরবনের কোবাদক স্টেশনের বন কর্মকর্তারা বিষ দিয়ে মাছ ধরার সময় তিন জেলেকে আটক করে। তাদের বিরুদ্ধে বনআইনে মামলা দিয়ে খুলনার কয়রার আদালতে সোপর্দ করা হয়েছে। কোবাদক ফরেস্ট স্টেশনটি খুলনার কয়রা উপজেলার মধ্যে হলেও সুন্দরবন সাতক্ষীরা রেঞ্চের আওতাধীন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সদর হাসপাতাল ও বিআরটিএ অফিসে র‌্যাবের অভিযান, ৫ দালাল দণ্ডিত

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর হাসপাতাল ও বিআরটিএ অফিসে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় ৫ ব্যক্তির বিরুদ্ধে দালালীর অভিযোগ এনে বিভিন্ন মেয়াদে জেল  জরিমানা প্রদান করা হয়েছে।

র‌্যাব-৬ সাতক্ষীরা কোম্পানী জানায়, ৫ সেপ্টেম্বর সকালে র‌্যাব-৬ সাতক্ষীরা কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ ইশতিয়াক হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহিদুজ্জামান এবং এক্সিউটিভ ম্যাজিস্টেট মোঃ নুরুল আমিন এর নেতৃত্বে সাতক্ষীরা সদর হাসপাতাল ও বিআরটিএ’র দালাল চক্রের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এ সময় সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার মৃত ফকির আলী গাজীর ছেলে খোরশেদ গাজী, মাগুরা এলাকার মৃত ওসমান গাজীর ছেলে মোঃ মহিদুল ইসলাম, পুরাতন সাতক্ষীরার নুর মোহম্মাদের ছেলে মো. রুহুল আমিন, বেতলা এলাকার মোঃ মাসরিব আলীর ছেলে দেলওয়ার হোসেন এবং মুকুন্দপুর এলাকার আফসার উদ্দিনের ছেলে হাফিজুল আলম রিপনকে আটক করা হয়।

আটক মো. রুহুল আমিনকে ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এছাড়া অন্যান্যদের ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১২ হাজার টাকা জরিমানা করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদের সাতক্ষীরা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest