সর্বশেষ সংবাদ-
প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদসাতক্ষীরায় ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগে এক ব্যক্তি আটকসরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও দলীয়করণ শুরু করেছে: এমপি ইজ্জত উল্লাহআ.লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে দেশ চালাচ্ছে সরকার: নাহিদএনসিপির কমিটি পুনর্গঠন: পাটওয়ারী-হাসনাত-সারজিস-আসিফের পদোন্নতি৮১ বছরে জাতিসংঘ: বিশ্ব চায় প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন – নিকোলাস বিশ্বাসএরশাদের ৯ বছরের শাসন আমলে দেশের মানুষ সবচেয়ে ভালো ছিল: সাবেক এমপি আশুসাতক্ষীরায় জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের নেতা ফারুক হোসেনসাতক্ষীরায় পৌর ও সদর উপজেলা তাঁতীদল এর সাংগঠনিক আলোচনা সভা

তালায় বিষ দিয়ে ৫০ হাজার টাকার মাছ নিধন

তালা  প্রতিনিধি :  সাতক্ষীরা তালা উপজেলার জেঠুয়া বিলের একটি মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে ৫০ হাজার টাকার মাছ নিধন করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে জালালপুর ইউনিয়নের জেঠুয়া বিলের ছিদ্দিক গাজীর মৎস্য ঘেরে।
ঘেরের মালিক জেঠুয়া গ্রামের খোদাবক্স গাজীর ছেলে ছিদ্দিক গাজী জানান, তার জেঠুয়া দক্ষিন বিলে ৪ বিঘার একটি মৎস্য ঘেরে ১০ /১২ বছর যাবৎ মাছ চাষ ও ধান চাষ করে আসছে।

শুক্রবার দুপুরে একই গ্রামের সামছুল ফকিরের ছেলে শহিদুল ফকির (৪৫) ও  বিশে ফকিরের ছেলে জামাল ফকির (৬৫) তার মাছের ঘেরে কটোন প্লাস কীট নাশক (বিষ) স্প্রে করে। ঘেরে গিয়ে তিনি দেখতে পান, তাঁর ঘেরের রুই, কাতলা, সিলভারসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠছে। এতে তাঁর ৫০ হাজার টাকার মাছ মরে গেছে।

জেঠুয়া গ্রামের  মনি সরদার (৫০), পারভীন বেগম (৪০) জানান, শহিদুল ফকির ধান ক্ষেতে স্প্রে করার সাথে সাথে ঘেরের চিংড়ি ও কার্প জাতীয় মাছ মারা যায়। এব্যাপারে অভিযুক্ত শহিদুল ইসলাম জানান, ঘেরের মধ্যে আমার ধানের ক্ষেতে স্প্রে করেছি, আমি বুঝতে পারিনি যে মাছ মারা যাবে।
তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান,অভিযোগ পেয়েছি, তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে অবৈধভাবে দখলের উদ্দেশ্যে খুন জখম ও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে সংখ্যালঘুর দোহাই দিয়ে ক্রয়কৃত সম্পত্তি অবৈধভাবে দখলের উদ্দেশ্যে মারপিট, খুন জখম ও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির উঠেছে। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সম্মেলন সম্মেলনে এই অভিযোগ করেন শ্যামনগরের ডুমুুরিয়া গাবুরা গ্রামের জহুরুল ইসলামের কন্যা হোসনেয়ারা। লিখিত বক্তব্যে তিনি বলেন আমার পিতার বাড়ি গাবুরা ইউনিয়নে হওয়ায় প্রতিবছর নদীভাঙ্গন, প্রাকৃতিক দুর্যোগসহ নানা কারনে সেখানে বসবাস করা অসম্ভব হয়ে পড়ে। যে কারনে ২০১৩ সালে আমার পিতা আমার শ^শুরবাড়ি কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের শ্রীধরকাটি মৌজায়, জে এল ২২৮, এস এ ১৩ নং খতিয়ানে মৃত. সুধাংশু ঘোষের পুত্র কার্ত্তিক ও কমলেশের কাছ থেকে ২২ শতক সম্পত্তি ক্রয় করেন।

এরপর থেকে আমার পিতা উক্ত সম্পত্তি চাষাবাদ করে ভোগদখল করে আসছিল। গত রমজান মাসে উক্ত সম্পত্তিতে ঘর নির্মাণ শুরু করলে একই এলাকার মৃত হরিদাস ঘোষের পুত্র সুবোল ঘোষ, শংকর ঘোষ, বিশ^জিৎ ঘোষ গং বাধা সৃষ্টি করে এবং সেখানে তাদের সম্পত্তি রয়েছে মর্মে দাবি করে বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করাসহ নানানভাবে হয়রানি শুরু করে। এনিয়ে স্থানীয় চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে একাধিকবার বসাবসি হলেও কোন সমাধান হয়নি। এমনকি কালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ উভয়পক্ষকে নিয়ে বসাবসি করে। সে সময় পুলিশ শান্তি শৃঙ্খলা রক্ষার্থে স্ব স্ব দখল বজায় রেখে ভোগদখলের নির্দেশ দেন। কিন্তু তারা থানা পুলিশের সে নির্দেশকে অমান্য করে গত ২৩ আগস্ট ২০২১ তারিখ সকাল সাড়ে ৮টার দিকে উল্লেখিত সুবোল ঘোষ, শংকর ঘোষ, বিশ^জিৎ ঘোষ, সুবোল ঘোষের পুত্র সমিরন ঘোষ, সুবোল ঘোষের স্ত্রী তপতী ঘোষ, শংকর ঘোষের স্ত্রী অঞ্জলী ঘোষ, বিশ^জিৎ ঘোষের স্ত্রী রিক্তা ঘোষসহ কয়েকজন সন্ত্রাসী সম্পত্তিতে প্রবেশ করে ধান রোপন করতে থাকে। সেসময় আমার স্বামীসহ পরিবারের পুরুষ সদস্যরা বাড়িতে না থাকায় খবর পেয়ে সেখানে গিয়ে তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে তারা ধারালো দা দিয়ে আমার মাথায় কুপিয়ে হত্যার চেস্টা করে। এতে আমি মারাত্মক আহত হই। এছাড়া পরনের কাপড় চোপর ছিড়ে শ্লীলতাহানি ঘটনায়। এঘটনায় আমার পিতা বাদী হয়ে কালিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। যার মামলা নং- ২৫, তাং- ২৪/০৮/২১।

তিনি আরো বলেন মামলা দায়েরের ঘটনায় তারা আমাদের উপর ক্ষিপ্ত হয়ে মামলা তুলে নিতে খুন জখমসহ বিভিন্ন হুমকি দিচ্ছে। এমনকি সংখ্যালঘুর দোহায় দিয়ে আমাদের হয়রানির চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আমার পিতা নদী ভাঙ্গন কবলিত গাবুরা থেকে এখানে এসে শান্তিতে বসবাসের চেষ্টা করছিলেন। কিন্তু অবৈধভাবে উক্ত সম্পত্তি দখল পূর্বক তাকে পথে বসানোর উদ্দেশ্যে গভীর চক্রান্ত চালিয়ে যাচ্ছে। তিনি ওই সংখ্যালঘু নামধারী পর সম্পদলোভী সুবোল গংয়ের কবল থেকে আমার পিতার ক্রয়কৃত সম্পত্তি রক্ষা এবং জীবনের নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাজ কুন্দ্রাকে ডিভোর্স দেবেন শিল্পা শেঠি!

বিনোদন ডেস্ক : পর্নোকাণ্ড মামলায় গ্রেফতার ধনকুবের রাজ কুন্দ্রার সঙ্গে আর থাকতে চাইছেন না বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। স্বামী রাজকে ডিভোর্স দিয়ে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এ দম্পতির ঘরে বিহান ও সামিশা নামে দুই সন্তান রয়েছে। দুই সন্তানকে নিয়েই রাজের ঘর ছাড়তে চলেছেন এ অভিনেত্রী। সন্তানদের বাবা রাজের সংস্পর্শে যেতে দিতে রাজি নন তিনি।

শিল্পার এক ঘনিষ্ঠ বন্ধুর সূত্রে এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম নিউজ এইটিন।

ব্রিটেনের ধনকুবের রাজ কুন্দ্রার দ্বিতীয় স্ত্রী শিল্পা। একে অপরকে ভালোবেসে ২০০৯ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা। এবং কোনোরকম ঝামেলা ছাড়াই গত ১২ বছর সুখের সংসার জীবন পার করেছেন এ দম্পতি।

কিন্তু চলতি বছরের ১৯ জুলাই পর্নো ছবি তৈরির অভিযোগে রাজ কুন্দ্রা গ্রেফতার হলে শিল্পার জীবন দুর্বিষহ হয়ে পড়ে।

পুলিশি জেরাসহ অনেক ঝক্কি-ঝামেলা পোহাতে হচ্ছে তাকে। বলিউডে অপমানিত বোধ করেছেন তিনি। শুনতে হচ্ছে অনেক সমালোচনা ও তীর্যক বাক্য। এরই মধ্যে তার ও রাজের বাড়ি ও অফিসে একাধিকবার তল্লাশি চালিয়েছেন তদন্ত কর্মকর্তারা। বারবার থানা, আদালতে হাজিরা দিতে হয়েছে। তদন্তকারী কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে নাস্তানাবুদ হয়েছেন। গণমাধ্যমেও নেতিবাচক শিরোনাম হয়েছেন।

সব মিলিয়ে স্বামী এ কর্মকাণ্ডে এত চাপ আর দুঃসহ জীবন আর মেনে নিতে পারছেন না তিনি।

তাই শেষমেষ বিচ্ছেদই যন্ত্রণা থেকে মুক্তির উপায় বলে মনে করছেন ‘বাজিগর’খ্যাত নায়িকা।

এই অভিনেত্রীর এক ঘনিষ্ঠ সূত্রের দাবি, বিচ্ছেদের সিদ্ধান্ত নিলে স্বামীর সম্পত্তির একটি টাকাও নেবেন না শিল্পা। নিজের আয়ে সন্তানদের মানুষ করবেন তিনি। শিল্পা নিজেও যথেষ্ট টাকা উপার্জন করেন। ফলে রাজের আয়ের এক পয়সাও ছেলেমেয়েদের জন্য খরচ করতে নারাজ তিনি। যে কারণে বলিউডে আরও বেশি কাজ খুঁজতে মরিয়া তিনি। আশ্বাসের হাত বাড়িয়ে দিয়েছেন অনুরাগ বসু ও প্রিয়দর্শনের মতো পরিচালকরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অস্ট্রেলিয়াকে হটিয়ে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ৬ নম্বরে বাংলাদেশ

খেলার খবর : ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে দারুণ সময় পার করছে বাংলাদেশ। কদিন আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জয় পেয়েছিল লাল-সবুজের দল। এবার নিউজিল্যান্ডের বিপক্ষেও টানা ২ জয় তুলে নিয়েছে মাহমুদউল্লাহর দল। কিউইদের বিপক্ষে টানা ২ জয়ের সুবাদে আইসিসির টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে দারুণ উন্নতি হয়েছে। অস্ট্রেলিয়াকে টপকে প্রথমবার ৬ নম্বরে জায়গা করে নিয়েছে লাল-সবুজের দল।

শুক্রবার সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৪ রানে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচ জয়ের পরপরই র‍্যাঙ্কিং থেকে মিলল সুখবর। সিরিজের বাকি ম্যাচগুলোতে জিতলে দক্ষিণ আফ্রিকাকে হাটিয়ে সেরা পাঁচে যাওয়ার দারুণ সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে।

বুধবার সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচ জয়ের পর আইসিসির টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ১০ নম্বর থেকে এক লাফে সাত নম্বরে জায়গা করে নেয় বাংলাদেশ। তখন টপকে যায় আফগানিস্তান, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজকে। এবার টপকে গেছে অস্ট্রেলিয়াকে।

অসিদের বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছিল বাংলাদেশ। সেই চার ম্যাচে জয়ের পর রেটিং বাড়লেও র‍্যাঙ্কিংয়ে পরিবর্তন হয়নি। ১০ নম্বরে থেকেই নিউজিল্যান্ড সিরিজ শুরু করে মাহমুদউল্লাহর দল। প্রথম ম্যাচের আগে বাংলাদেশের রেটিং ছিল ২৩৪। জয়ের পর সেই রেটিং দাঁড়িয়েছে ২৩৮। তাতেই এক লাফে তিন ধাপ এগিয়েছিল বাংলাদেশ। এবার এগিয়েছে আরও একধাপ।

আইসিসির ওয়েবসাইটের খবরে জানা গেছে, ২৪১ পয়েন্ট নিয়ে বাংলাদেশ ছয় নম্বরে আছে। বাংলাদেশের নিচে আছে যথাক্রমে অস্ট্রেলিয়া, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। ২৩৮ রেটিং নিয়ে আজকের ম্যাচটি শুরু করে বাংলাদেশ। ম্যাচ শেষে বাংলাদেশের ৩ রেটিং পয়েন্ট বেড়েছে।

বর্তমানে ২৪০ রেটিং পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে অস্ট্রেলিয়া। ২৪৬ রেটিং নিয়ে পাঁচে আছে আছে দক্ষিণ আফ্রিকা।

অবশ্য র‍্যাঙ্কিং নিয়ে এখনই বেশি আনন্দ করা ঠিক হবে না। কারণ খুব দ্রুতই ওঠা-নামা করে টি-টোয়েন্টির র‍্যাঙ্কিং। যেমন—সিরিজের পরের দুটি টি-টোয়েন্টিতে হেরে গেলেই বাংলাদেশ আবার নেমে যেতে পারে ৮ নম্বরে। আবার বাকি তিন ম্যাচে হেরে গেলে আবার ১০ নম্বরে নেমে যেত পারে বাংলাদেশ। তখন আবার রেটিং পয়েন্ট হয়ে যাবে ২৩৪।

বর্তমানে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ২৭৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে ইংল্যান্ড। পরের তিনটি দল হলো— ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার মেয়ে দেশের গানের পাখি সাবিনা ইয়াসমিনের জন্মদিন আজ

বিনোদন ডেস্ক : বাংলাদেশের সংগীতাঙ্গনে জীবন্ত কিংবদন্তি সাতক্ষীরা জেলার মেয়ে সাবিনা ইয়াসমিন। সাতক্ষীরা সদর উপজেলার আখড়াখোলা-মুকুন্দপুরের মেয়ে সাবিনার কণ্ঠের জাদুতে বিমোহিত শ্রোতারা। সংগীতাঙ্গনে এখনো নিয়মিত কাজ করছেন তিনি। এই খ্যাতিমান গায়িকার জন্মদিন আজ।

এ প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন বলেন, জন্মদিন এলেই আব্বা-আম্মা এবং আমার বোনদের খুব মিস করি। কিন্তু তারপর সবার ভালোবাসা পেয়ে আমি সে কষ্ট ভুলে থাকার চেষ্টা করি। দেশ-বিদেশ থেকে অনেকেই শুভেচ্ছা জানান। দিনটিকে বিশেষভাবে উদযাপনের কোনো ইচ্ছা নেই। ঘরেই সময় কাটবে। এটিএন বাংলা আজ আমার জন্মদিনকে বিশেষভাবে উদযাপনের জন্য নিমন্ত্রণ জানিয়েছিল। কিন্তু আমি আসলে সময়টা ঘরেই কাটাতে চাচ্ছি নিজের মতো। সবাই আমার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন।

প্রয়াত বরেণ্য সুরকার-সঙ্গীত পরিচালক রবিন ঘোষের সঙ্গীত পরিচালনায় এহতেশাম পরিচালিত ‘নতুন সুর’ সিনেমাতে ১৯৬২ সালে শিশুশিল্পী হিসেবে প্রথম গান করেন। তবে ১৯৬৭ সালে আমজাদ হোসেন ও নুরুল হক বাচ্চু পরিচালিত ‘আগুন নিয়ে খেলা’ সিনেমাতে আলতাফ মাহমুদের সঙ্গীত পরিচালনায় ‘মধু জোছনা দীপালি’ গানটি গাওয়ার মধ্য দিয়ে প্লে-ব্যাক গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন।

বরেণ্য এই সঙ্গীতশিল্পী ১৯৮৪ সালে একুশে পদক, ১৯৯৬ সালে স্বাধীনতা পুরস্কারসহ ১৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ১৯৭৫ সালে প্রমোদকার পরিচালিত ‘সুজন সখী’ সিনেমাতে গান গাওয়ার জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এরপর আমজাদ হোসেনের ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সুন্দরী’, ‘কসাই’, ‘দুই জীবন’, চাষী নজরুল ইসলামের ‘চন্দ্রনাথ’, মইনুল হোসেনের ‘প্রেমিক’, বুলবুল আহমেদের ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’, কাজী হায়াতের ‘দাঙ্গা’, মতিন রহমানের ‘রাধা কৃষ্ণ’, মোহাম্মদ হোসেনের ‘আজ গায়ে হলুদ’ ও চাষী নজরুল ইসলামের ‘দেবদাস’ চলচ্চিত্রে প্লে-ব্যাক করার জন্য এবং সর্বশেষ ২০১৮ সালে ‘পুত্র’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন সাবিনা ইয়াসমিন।

১৯৭১ সালে নঈম গহরের লেখা ও আজাদ রহমানের সুরে সাবিনা ইয়াসমিনের গাওয়া ‘জন্ম আমার ধন্য হলো মাগো’ গানটি মুক্তিযোদ্ধাদের অসীম প্রেরণা জুগিয়েছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শেষ বলে জয় বাংলাদেশের

অনলাইন ডেস্ক :
মোস্তাফিজের করা শেষ ওভারে নিউজিল্যান্ডের দরকার ছিল ২০ রান। সেখান থেকে অধিনায়ক টম লাথাম ও ম্যাকনকি শেষ পর্যন্ত সমীকরণ টানে ১ বলে ৬ রানে। অবশ্য কিউই অধিনায়ক লাথাম ইনিংসের শেষ বলে নিতে পারেন মাত্র ১ রান। এতেই দ্বিতীয়বারের মত নিউজিল্যান্ডকে হারাল টাইগাররা। ৪ রানের জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ তে লিড নিলো মাহমুদউল্লাহ বাহিনী।

এদিন মিরপুরে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক মাহমুদউল্লাহ। মিরপুরের টার্নি আর মন্থর উইকেটে ধীর গতির শুরু করেন টাইগারদের দুই ওপেনার লিটন কুমার দাশ ও মোহাম্মদ নাঈম। পাওয়ার প্লে-র প্রথম ৬ ওভার শেষে তারা তুলতে পেরেছিল ৩৬ রান। অবশ্য বিচ্ছিন্ন থেকেই অষ্টম ওভারেই অর্ধশতকের জুটি ছাড়ান এই দুই ওপেনার।

লিটন-নাঈমে অর্ধশতক পেরোনোর পর বাংলাদেশ শিবিরে তোপ দাগেন কিউই স্পিনার রাচিন রাবিন্দ্র। পরপর তুলে নেন লিটন (৩৩) ও মুশফিককে (০)। স্টাম্পিংয়ে কোনো রান করেই মুশফিক ফিরলে চাপে পড়ে যায় দল। চাপ কাটাতে ভালো শুরু করেও সাকিব (১২ রান) ফেরেন অভিষিক্ত বেন সিয়ার্সের দুর্দান্ত ক্যাচ হয়ে।

দ্রুত লিটন-মুশফিক ও সাকিবকে হারিয়ে চাপে পড়া বাংলাদেশকে শত রান পার করান নাঈম-মাহমুদউল্লাহ জুটি। তাদের চাপ কাটানো সেই ৩৪ রানের জুটি ভাঙ্গেন কিউই স্পিনার রাচিন। বান্ডলের হাতে ক্যাচ হয়ে নাঈমকে ক্যাচ বানানোর আগে দুর্দান্ত ৩ চারে ৩৯ বলে গুরুপ্তপূর্ণ ৩৯ রানের ইনিংস খেলেন মোহাম্মদ নাঈমকে। পরে বেশিসময় টিকতে পারেননি আফিফ হোসেন (৩)।

অবশ্য পরের দৃশ্যপট পালটে দেন মাহমুদউল্লাহ। তাকে দুর্দান্ত সঙ্গ দেন নুরুল হাসান। শেষের দিকের তাদের ৩১ রানের জুটিতে ১৪১ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। অধিনায়ক মাহমুদউল্লাহ অপরাজিত থাকেন ৩২ বলে ৫ চারে ৩৭ রান। নুরুল খেলেন ১ চারে ৯ বলে ১৩ রানের ইনিংস।

কিউইদের হয়ে ৪ ওভারে ২২ রান দিয়ে ৩ উইকেট নেন রাচিন রাবিন্দ্র। একটি করে উইকেট নেন হাশিম বেনেট, আজাজ প্যাটেল ও কোল ম্যাকহোননি। এক ওভার বল করে কোনো উইকেট পাননি অভিষিক্ত বেন সিয়ার্স।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে ভারসাম্যহীন ভবঘুরেদের মাঝে খাদ্য বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি : “অর্পণ যাবে দ্বারে দ্বারে থাকবে না ভারসাম্যহীনরা অনাহারে” শ্যামনগর উপজেলার অন্যতম যুব সেচ্ছাসেবী সংগঠন অর্পণ অর্গানাইজেশন’র উদ্যোগে শ্যামনগর উপজেলায় আসহায় ভারসাম্যহীন ভবঘুরে ছিন্নমূল মানুষদের মাঝে একবেলা রান্না করা খাদ্য বিতরণ করা হয়।

জানাযায়,লকডাউনে ব্যবসা প্রতিষ্ঠান বাজার বন্ধ থাকায় বাজারে অবস্থানরত এ মানুষদের খাওয়ার সংকট দেখা দিলে অর্পণ পরিবার একবেলা খাদ্য খাওয়ানোর উদ্যোগ নেয় এবং এই কর্মসূচিটি চলমান রাখে,তারই ধারাবাহিকতায় শুক্রবার শ্যামনগর উপজেলার ভেটখালী বাজার থেকে শুরু করে সুন্দরবন,হরিনগর,মুন্সিগঞ্জ,গ্যারেজবাজার,বংশ্বীপুর,সোনারমোড়,শ্যামনগর সদর,শাহী মসজিদে অবস্থান রত ভিক্ষুক মাঝে সারাদিন এই খাদ্য বিতরণ সম্পূর্ণ করে।এসময় উপস্থিত ছিলেন অর্পণ অর্গানাইজেশন’র পরিচালক গাজী খালিদ সাইফুল্লাহ,সুন্দরবন প্রেসক্লাবের সেক্রেটারি বিল্লাল হোসেন,পিস ক্লাব সভাপতি আঃ রহমান,সেক্রেটারি আরাফাত হোসেন,হরিনগর স্বেচ্ছায় রক্তদান সংস্থার সভাপতি হাবিবুর রহমান,অর্পণ’র মাদানী রানা,আবু সাঈদ,নুর আলম,আবু হাসান প্রমূখ।

অর্পণ পরিবারের সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে সারাদিন ঘুরে খুঁজে খুঁজে এই খাদ্য তুলে দেন।এই খাদ্য বিতরণ চলমান থাকবে বলে জানান সংগঠনটির পরিচালক।অর্পণ অর্গানাইজেশন বিভিন্ন সেচ্ছামূলক কার্যক্রম পরিচালনা করে।এই কর্মসূচিটি চলমান রাখতে এবং একবেলা খাদ্য খাওয়ানোয় সকলের সহযোগিতা কামনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতির নাতনির মৃত্যুতে শোক

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও সময় টিভির সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপীর সদ্যজাত নাতনি মরিয়ম খুলনার আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৯ দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার সকাল ১১ টার দিকে মৃত্যুবরণ করেছে (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। শুক্রবার বাদ আসর সাতক্ষীরা শহরের কাটিয়া মাস্টারপাড়া জামে মসজিদে মরহুমার নামাজের জানাযা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে।

পরে তাকে রসুলপুর সরকারি কবরস্থানে দাফন করা হবে। মরিয়মের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন- সাতক্ষীরা প্রেসক্লাবের সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক শেখ মাসুদ হোসেন, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, নির্বাহী সদস্য মকসুমুল হাকিম, সেলিম রেজা মুকুল, আব্দুল গফুর সরদার, এম শাহীন গোলদার, মাছুদুর জামান সুমনসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest