দেশের খবর : ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক,মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই সঙ্গে আগামী নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শুক্রবার চাঁদপুরে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ১২ সেপ্টেম্বর থেকে স্কুল-কলেজ খুলে দেওয়া হতে পারে। এছাড়া আগামী নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।
তবে আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খোলাসংক্রান্ত বিষয়ে আন্তঃমন্ত্রণালয় মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানান শিক্ষামন্ত্রী।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ ও তথ্য কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানান, আগামী ১৩ সেপ্টেম্বর থেকে দেশের সব মেডিকেল কলেজ খুলবে।
উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। করোনা সংক্রমণ ঝুঁকি থাকায় শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে সরকার ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। পরে কয়েক দফা চেষ্টা করেও এই মহামারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আর খোলা সম্ভব হয়নি। দীর্ঘ দিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে।
চলমান এই ছুটি আরেক দফা বাড়ানো হয়েছে। সে অনুযায়ী, আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলমান ছুটি অব্যাহত থাকবে।
সম্প্রতি সচিব সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশ দেন। এর পর থেকেই জোরেশোরে প্রস্তুতি নিতে শুরু করেন সংশ্লিষ্টরা।
শিক্ষা ডেস্ক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আর বাড়ানোর প্রয়োজন পড়বে না। অর্থাৎ চলতি মাসের ১২ সেপ্টেম্বর থেকেই চালু হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাতে বেসরকারি একটি টিভি চ্যানেলে তিনি এ মন্তব্য করেন।
ডা. দীপুমণি জানান, গত সপ্তাহে নেওয়া শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী চলমান ছুটি ১১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়। দীর্ঘ ১৭ মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কারণে শিশু-কিশোররা স্বাভাবিক বেড়ে ওঠার সুযোগ বঞ্চিত হচ্ছে বলেও স্বীকার করেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, বিশেষজ্ঞদের সঙ্গে আজকেও কথা হয়েছে, তারা মনে করছেন আমরা যে সংক্রমণের হার অনেক কম রাখতে পেরেছি, তার অন্যতম কারণ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা। অন্য অনেক কারণের পাশাপাশি এটিও অনেক ভূমিকা রেখেছে বলে মনে করছেন তারা।
মন্ত্রী বলেন, বিশেষজ্ঞরা মনে করছেন, সংক্রমণের হার কমতে শুরু করেছে। আগামী দিনে আরো কমবে। ফলে ১১ সেপ্টেম্বর পর্যন্ত যে ছুটি রয়েছে তা আর বাড়ানোর প্রয়োজন পড়বে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। ফলে আমরা চাইলে ১২ সেপ্টেম্বর থেকে খুলে দিতে পারবো। যদি এর মধ্যে আর বড় কোনও সমস্যা না হয়। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হলে সঠিক মনিটরিংও নিশ্চিত করার কথা জানান শিক্ষামন্ত্রী।
বড় পাবলিক পরীক্ষাগুলো নেওয়া সম্ভব হবে কিনা জানতে চাইলে শিক্ষামন্ত্রী জানান, নভেম্বরের মাঝে এসএসসি এবং ডিসেম্বরের শুরুতে এইচএসসির ঘোষণা আগেই দেওয়া হয়েছে। আশা করছি, সে অনুযায়ী বাস্তবায়ন সম্ভব হবে।
শিক্ষার্থীদের টিকা দেওয়া প্রসঙ্গে ডা. দীপুমণি জানান, ১৮ বছর বয়সীরা টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আর টিকা প্রাপ্তি সাপেক্ষে পর্যায়ক্রমে ১২ বছর বয়সী পর্যন্ত টিকার ব্যবস্থা করা হচ্ছে।
বিদেশের খবর : যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে বুধবার (১ সেপ্টেম্বর) রাত থেকে চলছে টর্নেডো আইডার তাণ্ডব। দেশটির উত্তর-পূর্বাঞ্চলে বন্যা ও টর্নেডোয় এখন পর্যন্ত ৪১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসির।
বন্যাদুর্গত এলাকায় বহু মানুষ এখনও আটকা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। এখনও উদ্ধার কাজ চলছে। পানিতে ভেসে যাওয়া গাড়ির ভেতর থেকেও মরদেহ উদ্ধার করার কথা জানা গেছে।
বন্যায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে মারা গেছেন ২৩ জন। রাজ্যটির গভর্নর ফিল মারফি জানিয়েছেন, যারা মারা গেছেন তাদের অনেকেই গাড়িতে আটকা পড়ে যান।
নিউইয়র্কে মারা গেছেন ১৪ জন। নিউইয়র্ক সিটি ও ও নিউ জার্সিতে জরুরি অবস্থা জারি রয়েছে। এছাড়া ফিলাডেলফিয়া ও পেনসিলভানিয়ায় মারা গেছেন ৩ জন। অন্যত্র আরেক জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিপর্যয়ের কথা তুলে ধরে বলেছেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব ঠেকাতে ‘ঐতিহাসিক বিনিয়োগ’ প্রয়োজন। তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে পুরো দেশ বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং এটি জীবন, মৃত্যুর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা তুফান কোম্পানী লি. এর একটি অঙ্গ প্রতিষ্ঠান ‘তুফান ফার্মেসী উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তুফান ডেন্টাল ক্লিনিক সংলগ্ন তুফান ফার্মেসী’র উদ্বোধন উপলক্ষে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কামালনগর জামে মসজিদের পেশ ইমাম ও খতিম মাওলানা ইয়াছিন আরাফাত। এসময় উপস্থিত ছিলেন তুফান কোম্পানী লি. এর প্রতিষ্ঠাতা মরহুম মোসলেম সাহেবের পুত্র আব্দুল্লাহ সিরাজ, ডা. মো. আবুল কালাম বাবলা, শেখ আব্দুস সোবহান খোকন, তুফান কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক তানজিম কালাম তমাল ও মীর তাজুল ইলাম রিপন, কাজী তানভীর রোমেলসহ তুফান কোম্পানীর সকল অঙ্গ সহযোগি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
দোয়া অনুষ্ঠানে জানানো হয়, তুফান ফার্মেসী তুফান কোম্পানীর একটি সেবামূলক প্রতিষ্ঠান। ঔষধের গুণগত মান বজায় রাখতে তুফান ফার্মেসী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সঠিক দাম এবং সেবার মান ধরে রাখতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিনিধি :
ভূমিদস্যু আমিনুল ও আজিজ গং কর্তৃক তালা প্রেসক্লাবের স্থাপনা উচ্ছেদ ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় তালা প্রেসক্লাবের সামনের সড়কে প্রায় দু’ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু।
তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমানের পরিচালনায় মানববন্ধনে ও প্রতিবাদ সভায় বক্তব্য দেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাছেরুল হক, সাতক্ষীরা জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ এনামুল ইসলাম, মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক অচিন্ত্য সাহা, মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন ডেপুটি কমান্ডার মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দার, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর আহবায়ক শেখ জাহিদুর রহমান লিটু, উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মীর আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য কাজী নজরুল ইসলাম হিল্লোল, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এমএ হাকিম, জেএসডি কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান, কপিলমুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গাজী আব্দুর রাজ্জাক রাজু প্রমুখ।
তালা প্রেসক্লাব ছাড়াও মানববন্ধনে পৃথক ব্যানারে অংশগ্রহণে করে তালা উপজেলা নাগরিক কমিটি, তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডোসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ।
এ সময় বক্তারা ভূমিদস্যু বিএডিসি কর্মকর্তা আমিনুল ইসলাম ও ইসলামকাটি আওয়ামী লীগের নেতা আব্দুল আজিজের নেতৃত্বে প্রেসক্লাবের স্থাপনা দখলের চক্রান্তের তীব্র নিন্দা জানান।
প্রসঙ্গত ১৯৮৩ সালে ১ নং খতিয়ানে ১৩০ দাগের ০.৩৮৭ একর জমিতে প্রেসক্লাবের ক্লাবের ভবনটি নির্মাণ করা হয়। অবহেলিত মানুষের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছে এখানকার সংবাদকর্মীরা। প্রেসক্লাবের পিছনের একটি অংশে জায়গা ক্রয় করে আমিনুল ও আজিজ তাদের অবৈধ টাকায় অট্টালিকা নির্মাণের স্বপ্ন দেখছে। কিন্তু তাদের সামনের অংশে থাকা প্রেসক্লাবের জায়টিও তারা দখলে নেয়ার পায়তারা করছে।
আর এ কাজের জন্য তারা সার্ভেয়ার ইমদাদুল ইসলাম তারেককে ম্যানেজ করে একটি বানোয়াঢ প্রতিবেদন দাখিল করেছে। উক্ত প্রতিবেদনের আলোকে সাতক্ষীরা রেভিনিউ ডেপুটি কালেক্টর মোঃ আক্তার হোসেন কর্তৃক উচ্ছেদের একটি নোটিশ প্রেসক্লাবের ক’জন ভাড়াটিয়াকে প্রদান করেন। যা নিয়ে তালার সুধী সমাজসহ সর্বস্তরের জণগনের মাঝে ক্ষোভের সঞ্চার হয়।
বক্তারা বলেন, প্রেসক্লাবের জায়গা উদ্ধার করতে প্রয়োজনে সকলকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
কলারোয়া প্রতিনিধি : বৃহস্পতিবার বিকালে কলারোয়া উপজেলার ১০ নং কুশোডাঙ্গা ইউনিয়নের ৫নম্বর কলাটুপি ওয়ার্ড আ,লীগের কার্যালয় আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে।
এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন
(২ সেপ্টেম্বর ) বৃহস্পতিবার বিকালে ৬ টা ৩০মিনিটে কলাটুপি বাজার সংলগ্ন আওয়ামী লীগের নব্য দলীয় অফিসের সামনে লাল ফিতে কেটে অফিস উদ্বোধন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন- কুশোডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রামপ্রসাদ দত্ত
বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, কলারোয়া উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা, রফিকুল ইসলাম নেদা প্রমুখ। অনুষ্ঠান শেষে মোনাজাত করেন কারী মোঃ জুবায়ের হোসেন, সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন
এসময় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএম আলাউদ্দীন, আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাওলানা রহমাতুল্লাহ নামে এক মাদ্রাসার আরবি প্রভাষকের মৃত্যু হয়েছে। …
নিজস্ব প্রতিনিধি : যারা জনগণের সাথে প্রতারণা করে ক্ষমতায় টিকে থাকতে চায়, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে একসময়…
অনলাইন ডেস্ক : পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার ভোতেকোশি নদীতে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯-এ দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন…