সর্বশেষ সংবাদ-
প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদসাতক্ষীরায় ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগে এক ব্যক্তি আটকসরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও দলীয়করণ শুরু করেছে: এমপি ইজ্জত উল্লাহআ.লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে দেশ চালাচ্ছে সরকার: নাহিদএনসিপির কমিটি পুনর্গঠন: পাটওয়ারী-হাসনাত-সারজিস-আসিফের পদোন্নতি৮১ বছরে জাতিসংঘ: বিশ্ব চায় প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন – নিকোলাস বিশ্বাসএরশাদের ৯ বছরের শাসন আমলে দেশের মানুষ সবচেয়ে ভালো ছিল: সাবেক এমপি আশুসাতক্ষীরায় জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের নেতা ফারুক হোসেনসাতক্ষীরায় পৌর ও সদর উপজেলা তাঁতীদল এর সাংগঠনিক আলোচনা সভা

কালিগঞ্জ উপজেলা পরিষদের পুকুরসহ ১৮ পুকুরে মাছের পোনা অবমুক্ত

কা‌লিগঞ্জ প্রতি‌নি‌ধিঃ
কালিগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ২০২১-২০২২ অর্থ বছ‌রে
উপজেলা পরিষদের পুকুরসহ বি‌ভিন্ন পুকু‌র ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠা‌নে অতিথি থেকে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। সেই সা‌থে বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে অবমুক্তির জন্য মাছের পোনা দেওয়া হয়। সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলামের সা‌র্বিক ব্যবস্থাপনায় মা‌ছের পোনা অবমুক্ত অনুষ্ঠা‌নে অা‌রো উপ‌স্থিত ছি‌লেন মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষসহ বিভিন্ন দপ্ত‌রের কর্মকর্তা-কর্মচারি, সাংবাদিক ও সূধীবৃন্দ। রাজস্ব খাতের আওতায়
২০২১-২০২২ অর্থ বছ‌রে উপজেলা পরিষদ পুকুর, নলতা রওজা শরীফের পুকুর, রোকেয়া মনসুর মহিলা কলেজের পুকুরসহ মোট ১৮টি প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে রুই, কাতলা, মৃগেলসহ কার্প জাতীয় ৫৫৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বন্যার পানিতে ভাসছে নিউইয়র্ক, ৯ জনের মৃত্যু

বিদেশের খবর : সামূদ্রিক ঘূর্ণিঝড় আইডার প্রভাবে রেকর্ড বৃষ্টিপাত এবং পানির ঢলে বন্যা দেখা দেয়ায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এবং নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সেখানে বন্যায় এবং ঝড়ে এ পর্যন্ত অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে।

বন্যায় বহু মানুষ তাদের বাড়ির বেজমেন্টে আটকে পড়েছে। ভেসে যাওয়া একটি গাড়ির ভেতর থেকে একজনের দেহ উদ্ধার করা হয়েছে।

নিউ ইয়র্কের মেয়র বিল ডে ব্লাসিও শহরটিতে এখন যেরকম ভয়াবহ বন্যা দেখা দিয়েছে এবং রাস্তায় যেরকম বিপদজনক অবস্থা তৈরি হয়েছে, তাকে এক ‘ঐতিহাসিক আবহাওয়া দুর্যোগ’ বলে বর্ণনা করেছেন।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ফুটেজে দেখা যাচ্ছে, সাবওয়ে স্টেশনগুলোতে পানি ঢুকে পড়েছে এবং লোকজনের বাড়িঘর, রাস্তাঘাট সব বন্যায় ভেসে গেছে।

নিউইয়র্কের একজন বাসিন্দা জর্জ বেইলি জানান, এরকম ভয়াবহ বন্যা হবে বলে তিনি ভাবেননি।

“রাতের খাবার খেতে বসার পর আমি পানির শব্দ শুনতে পাই, আমাদের বাথরুমের শাওয়ারের ড্রেন দিয়ে গল গল করে পানি ঢুকছিল। এরপর আরেক রুমে গিয়ে পানির লাইন পরীক্ষা করছিলাম। কিন্তু যখন আমি বসার ঘরে ফিরে আসলাম, ততক্ষণে সেখানে প্রায় এক ফুট পানি। যেরকম দ্রুত গতিতে পানি ঢুকে সব ভেসে গেল, তা অবিশ্বাস্য।”

নিউ ইয়র্কের পার্শ্ববর্তী নিউ জার্সিতেও জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং সেখানে অন্তত একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। নিউ জার্সিতে ঘূর্ণিঝড়ে অন্তত নয়টি বাড়িও ধ্বংস হয়েছে।

নিউ জার্সিতে ডাক বিভাগের একটি ভবনের ছাদ ধসে পড়েছে। এসময় ভেতরে লোকজন ছিল বলে জানিয়েছে পুলিশ। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে, তবে কত লোক আহত হয়েছে তা পরিস্কার নয়।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ বলেছে নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে মাত্র এক ঘন্টায় সোয়া তিন ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

নিউইয়র্কের পুলিশ লোকজনকে রাস্তায় না যেতে পরামর্শ দিয়েছে। দমকল বিভাগ জানিয়েছে, নগরীর নানা প্রান্ত থেকে আসা সাহায্যের আবেদনে তাদের সাড়া দিতে হচ্ছে।

নিউ ইয়র্কের সাবওয়ের বেশিরভাগটাই বন্ধ করে দেয়া হয়েছে। নিউইয়র্ক এবং নিউ জার্সি থেকে বেশিরভাগ ট্রেন এবং বিমানের ফ্লাইটও বন্ধ রাখা হয়েছে।

ঘূর্ণিঝড় আইডা গত রোববার লুইজিয়ানায় আঘাত হানার পর যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল ধরে উত্তর দিকে অগ্রসর হচ্ছিল। এই ঘুর্ণিঝড়টি ছিল ক্যাটাগরি ৪ মাত্রার।

ঘূর্ণিঝড়ের আঘাতে লুইজিয়ানায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে হাজার হাজার ঘরবাড়িতে এখনো কোন বিদ্যুৎ সংযোগ নেই। নিউ অরলিন্সে রাত্রিকালীন কারফিউ জারি রয়েছে। সূত্র: বিবিসি বাংলা

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৮৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যু হলো ২৬ হাজার ৩৬২ জনের।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ৩ হাজার ৪৩৬ জন। এ নিয়ে দেশে করোনায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৭ হাজার ১১৬ জনে।

গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৫৯৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। আর নমুনা পরীক্ষা করা হয় ৩৩ হাজার ২৫ জনের। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১০ দশমিক ৪০ শতাংশ। এ পর্যন্ত মোট ৮৯ লাখ ৯১ হাজার ৬৬৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৭৬ শতাংশ।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। এর দশদিন পর ১৮ মার্চ দেশে প্রথম একজনের প্রাণ কেড়ে নেয় ভাইরাসটি। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। কিন্তু এবার সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে দেশ। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে। এরপর থেকে আজ (২ সেপ্টেম্বর) টানা ছয় দিন ধরে মৃত্যু ১০০ এর নিচে রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরাসহ দেশের ১৬৭ ইউপির স্থগিত নির্বাচন ২০ সেপ্টেম্বর

দেশের খবর : সাতক্ষীরাসহ দেশের ১৬৭ ইউনিয়ন পরিষদ (ইউপি) ও ৯ পৌরসভার স্থগিত হয়ে যাওয়া নির্বাচনের ভোটের তারিখ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে আগামী ২০ সেপ্টেম্বর ১৬১ টি ইউনিয়ন পরিষদ ও ৯ পৌরসভায় ভোট হবে।

আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনের ৮৫ তম সভায় এই সিদ্ধান্ত হয়। সভা শেসে এ তথ্য জানিয়েছেন ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার।

করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে সব শেষে ২১ জুন প্রথম ধাপে ২০৪ ইউপির নির্বাচন হয়। তখন ১৬৭ ইউপির নির্বাচন স্থগিত রাখা হয়। কমিশনের ৮৪তম সভায় সব আটকে থাকা ভোট ডিসেম্বরের মধ্যে করার সিদ্ধান্ত হয়। এর মধ্যে রয়েছে- খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এবং চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার ও নোয়াখালীর ১৬৭ ইউপি এবং ৯টি পৌরসভা। আজ ১৬১ ইউপিসহ এসব নির্বাচনের তারিখ ঘোষণা হলো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পরীমণি রিমান্ড : নথিসহ তদন্ত কর্মকর্তাদের তলব ও বিচারিক আদালতের ব্যাখা চেয়েছে হাইকোর্ট

অনলাইন ডেস্ক : পরীমণিকে ৩ দফায় রিমান্ডে নেওয়ার ঘটনায় দুই তদন্ত কর্মকর্তাকে নথিসহ হাই কোর্টে তলব করা হয়েছে। এক আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

আদেশে বলা হয়েছে, সর্বোচ্চ আদালতের রায় অনুসরণ না করে রিমান্ডে নেওয়ার ঘটনায় বিচারিক আদালতের ব্যাখ্যা ও নথিসহ (কেসডকেট সিডিসহ) তাদের তলব করেছেন হাই কোর্ট। একই সঙ্গে দুই তদন্ত কর্মকর্তাকে (কেসডকেট সিডিসহ) সশরীরে উপস্থিত হতে বলা হয়েছে।

এর আগে, এই নায়িকার ক্ষেত্রে রিমান্ডের অপব্যবহার হয়েছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। পরীমণির মামলায় তৃতীয় দফা রিমান্ডের প্রয়োজন ছিল না উল্লেখ করে হাইকোর্ট বলেছেন, ম্যাজিস্টেট তৃতীয় দফায় তার রিমান্ড মঞ্জুর করে রিমান্ড ক্ষমতার অপ্যবহার করেছেন।

উল্লেখ্য, গত ৪ আগস্ট রাজধানীর বনানীর বাসা থেকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পরীমণিকে গ্রেফতার করে র‌্যাব। তার বাসা থেকে জব্দ করা হয় বেশ কিছু মদের বোতল। ওই ঘটনায় র‌্যাব বনানী থানায় মামলা করে। মামলাটির তদন্তভার পায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সংস্থাটি পরীমণিকে তিন দফায় সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। কয়েক দফা জামিন আবেদন নামঞ্জুর হওয়ার পর গত মঙ্গলবার (৩১ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে ৫০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় দুর্বৃত্তের আঘাতে স্কুল শিক্ষক আহত

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদরে এক প্রাইমারী স্কুলের সহকারী শিক্ষককে পিটিয়ে মারাত্মক আহত করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি বুধবার সাতক্ষীরা সদর উপজেলার রামচন্দ্রপুর মাঠে ঘটে। এ বিষয়ে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। মারাত্মক আহত নজরুল ইসলাম রামচন্দ্রপুর গ্রামের মোসেল উদ্দীন সরদারের পুত্র ও বালিথা সরকারি প্রাইমারী স্কুলের সহকারী শিক্ষক।
আহত নজরুল ইসলাম জানান, বুধবার (১ সেপ্টেম্বর) মৎস্য ঘেরে খাবার নিয়ে যাচ্ছিলাম।

এ সময় রামচন্দ্রপুর গ্রামের কাকছেদ আলী সন্ত্রাসী পুত্র শাহিন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাকে গালিগালাজ করতে থাকে। এ সময় জীবন নাশের হুমকিও প্রদর্শন করে। আমি প্রতিবাদ করায় বাশ দিয়ে বেধড়ক মারপিট করে। এ পর্যায়ে তার লাঠির আঘাতে আমার মাথা ফেটে যায়। স্থানীয় এগিয়ে আসলে আমাকে খুনের হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটার ইউএনও চুয়াডাঙ্গার দামুড়হুদায় বদলী

দেবহাটা ব্যুরো :
সাতক্ষীরার দেবহাটার উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার আক্তারকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বদলী করা হয়েছে।
বৃহস্পতিবার খুলনা বিভাগীয় কমিশনারে কার্যালয় থেকে বদলী সংক্রান্ত পত্র হাতে পান তিনি।

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার নিজেই তার বদলীর বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার বদলীর পত্র হাতে পেয়েছি। এমাসের মধ্যেই নতুন কর্মস্থলে যোগদান করবেন বলে জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশের খবর : মহামারী করোনাভাইরাসের প্রকোপ কমে আসায় দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সংসদে সিরাজগঞ্জ- ৬ আসনের এমপি হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, সে ব্যবস্থাও নেওয়া হচ্ছে। শিক্ষকদের টিকা দেওয়া হয়েছে। শিক্ষকদের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন তাদের পরিবারের সদস্যদেরসহ যেন টিকা দেওয়া হয় সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ সময় প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সবাইকে আরও সচেতন থাকারও পরামর্শ দেন।

প্রধানমন্ত্রী বলেন, স্কুলের ছেলেমেয়েদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার কতগুলো নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা মেনেই টিকা দেওয়ার ব্যবস্থা নিচ্ছি। যার জন্য কিছু ফাইজার টিকা ইতোমধ্যে এসে পৌঁছেছে, আরও পৌঁছাবে। মডার্নার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। তাছাড়া অন্যান্য টিকাও আসছে। ইতোমধ্যে টাকাও পাঠিয়ে দেওয়া হয়েছে। অলরেডি ৬ কোটি টিকার টাকা আমরা পাঠিয়ে দিয়েছি। পর্যায়ক্রমে টিকা আসতে থাকবে। কারণ এগুলো সংরক্ষণ ও প্রদানের পরিকল্পনা আমাদের নিতে হচ্ছে। এগুলো আমরা করে যাচ্ছি।

তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি কখনও করোনা একেবারেই কমে যাচ্ছে আবার নতুনভাবে নতুন শক্তিতে এই ভাইরাস আসছে। সেক্ষেত্রে আমরা অনেকটা নিয়ন্ত্রণ করতে পেরেছি। দেখা যাচ্ছে, টিকা দেওয়ার পর অনেকের করোনা হয় তবে হয়তো তা মারাত্মক নয়। এজন্য সবাইকে সচেতন থাকতে হবে।

তিনি বলেন, টিকার কোনও সমস্যা নেই। যেখান থেকে যতভাবে হোক আমরা টিকা নিয়ে আসছি। খুব তাড়াতাড়ি স্কুল কলেজ খুলে দেওয়ার জন্য ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই ব্যবস্থাও নেওয়া হচ্ছে। শিক্ষকদের টিকা দেওয়া হয়েছে। তাদের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরতদের ও তাদের পরিবারকেও যেন টিকা দেওয়া হয়। আমরা স্বাস্থ্যকর্মীসহ তাদের বাড়ির কাজের মানুষ, গাড়ির চালক ও পরিবারের সদস্য, সবাই যেন টিকা পায় সেই ব্যবস্থাটাও নিচ্ছি। যাতে করে কোনওমতে এই সংক্রমণটা না হতে পারে।

সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, করোনা থেকে ভাল হওয়ার পরও নানা জটিলতা রয়ে যায়। যাদের অন্যান্য রোগ আছে, তাদের ক্ষেত্রে করোনা ঝুঁকি বাড়ায়। এজন্য সবাইকে নিজের ভাল নিজেকে বুঝে চলতে বুঝতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে যা যা করা দরকার আমরা করে যাচ্ছি। হ্যাঁ জানি, অনেকের বক্তব্য, অনেক কিছুই বলেন। কিন্তু বাস্তব চিত্রটা যদি দেখেন, অন্য দেশের সঙ্গে যদি তুলনা করেন; আমাদের এই ঘনবসতিপূর্ণ এলাকা, সেই জায়গায় এটা নিয়ন্ত্রণে আমরা যেভাবে ব্যবস্থা নিয়েছি অনেক উন্নত দেশও কিন্তু নিতে পারেনি। এটা হলো বাস্তবতা। আমাদের প্রচেষ্টা সবসময় আছে। আমরা শুরু থেকেই সব ধরণের ব্যবস্থা নিচ্ছি। এখানে আমি বলব যার যার নিজেরও সজাগ থাকা, নিজেকে সুরক্ষিত রাখা এবং নিজে সাবধানে থাকা; স্বাস্থ্যবিধি মেনে চলা সেগুলোর দিকেও সকলকে দৃষ্টি দিতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, করোনার প্রকোপ এখন কমেছে। কিন্তু সবাইকে সচেতন থাকতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এখন ডেঙ্গুর প্রকোপও বাড়ছে। এজন্য তিনি সবাইকে ঘর বাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেন।

সাংসদ হাসিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে প্রধানমন্ত্রী বলেন, হাসিবুর রহমান ছিলেন কর্মীবান্ধব। মানুষের জন্য কাজ করার আন্তরিকতা তার ছিল। তার এই অকাল মৃত্যু দেশের জন্য ক্ষতি। এই সংসদে বেশ কয়েকজন সদস্যকে হারাতে হয়েছে। বারবার শোক প্রস্তাব নিতে হচ্ছে, এটা নিয়ে বলার ভাষা নেই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, করোনা মোকাবিলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ অঙ্গসংগঠনগুলোর নেতা-কর্মীরা অক্লান্ত পরিশ্রম করছেন। অনেকে আপনজনের মরদেহ দাফন করেনি, ছাত্রলীগ যুবলীগের নেতা-কর্মীরা লাশ দাফন করেছে। মানুষের ঘরে অক্সিজেন সরবরাহ করা, খাবার পৌঁছে দেওয়ার কাজ তারা করেছে।

হাসিবুর রহমান স্বপনের কিডনি ট্রান্সপ্লান্ট করার প্রসঙ্গ টেনে তিনি বলেন, কোনও আপনজন ছাড়া বাইরের কারও থেকে যদি কিডনি নিয়ে ট্রান্সপ্লান্ট করানো হয় তা শরীর সাধারণত গ্রহণ করে না। এজন্য অনেকেই টিকতে পারে না। অনেকেই এভাবে ট্রান্সপ্লান্ট করায় কিন্তু এটা বেশিদিন টিকে না। যদি আপন ভাই বোন হয়… আর অনেক নিয়ম মেনে চলতে হয়।

পরে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সাংসদ হাসিবুর রহমানের মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। রেওয়াজ অনুযায়ী চলমান সংসদে এই সদস্যের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে সংসদের বৈঠক মুলতবি করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন আজ ভোরে তুরস্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন। পরিস্থিতি খারাপ হলে সম্প্রতি তাঁকে তুরস্কে নেওয়া হয়। তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।

গত বছরের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এরপর ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। গত বছরের শেষ দিকে করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে এলেও শিক্ষাপ্রতিষ্ঠান আর খোলা হয়নি। সরকারের বিশেষ বিবেচনায় মাঝে শুধু কওমি মাদ্রাসা কয়েক মাস খোলা ছিল। তবে গত এপ্রিল থেকে দেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হলে বন্ধ হয়ে যায় সবধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। সবশেষ ঘোষণা অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest