সর্বশেষ সংবাদ-
প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদসাতক্ষীরায় ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগে এক ব্যক্তি আটকসরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও দলীয়করণ শুরু করেছে: এমপি ইজ্জত উল্লাহআ.লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে দেশ চালাচ্ছে সরকার: নাহিদএনসিপির কমিটি পুনর্গঠন: পাটওয়ারী-হাসনাত-সারজিস-আসিফের পদোন্নতি৮১ বছরে জাতিসংঘ: বিশ্ব চায় প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন – নিকোলাস বিশ্বাসএরশাদের ৯ বছরের শাসন আমলে দেশের মানুষ সবচেয়ে ভালো ছিল: সাবেক এমপি আশুসাতক্ষীরায় জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের নেতা ফারুক হোসেনসাতক্ষীরায় পৌর ও সদর উপজেলা তাঁতীদল এর সাংগঠনিক আলোচনা সভা

সাতক্ষীরা জেলা পরিষদের চেক জালিয়াতি :বিজ্ঞাপন প্রতিনিধি সুজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরা জেলা পরিষদের ৬ লাখ টাকা চেক জালিয়াতি ও আতœসাতের মামলায় বিজ্ঞাপন প্রতিনিধি শেখ আমিনুর রশিদ সুজনকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার সাতক্ষীরা চীফ জুডিশিয়াল আদালতে রিমান্ড শুনানি শেষে আদালতের বিচারক মোঃ হুমায়ন কবির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ২৫ আগষ্ট (বুধবার) সোনালী ব্যাংকের সিসিটিভি ফুটেজ দেখে সুজনকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। পরে এ মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর জহুরুল ইসলাম তাকে আদালতে তুলে ৭ দিনের রিমান্ডের আবেদন জানান। বুধবার রিমান্ড শুনানি শেষে বিচারক তাকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড মঞ্জুরকৃত শেখ আমিনুর রশিদ সুজন (৩৮) সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বুলারাটি গ্রামের সৈয়দুল আলমের ছেলে। তিনি দি স্যান পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি ও দৈনিক কালেরকন্ঠ পত্রিকার সাতক্ষীরার বিজ্ঞাপন প্রতিনিধি বলে জানা গেছে।
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিন আলম চৌধুরী জানান, সোনালী ব্যাংক সাতক্ষীরা শাখায় জেলা পরিষদের নামে খোলা একাউন্টের চেকের তিনটি পাতা চুরি হয়। সেই চেকের পাতায় জাল স্বাক্ষর করে সোনালী ব্যাংক সাতক্ষীরা শাখা থেকে একটি পাতায় ৬ লাখ টাকা উত্তোলনের ঘটনা ঘটে। পরবর্তীতে আরও একটি চেক নিয়ে টাকা উত্তোলনকালে ঘটনাটি জেলা পরিষদকে অবহিত করে ব্যাংক কর্তৃপক্ষ। ঘটনাটি বুঝতে পেরে প্রতারক ব্যাংক থেকে সটকে পড়ে। তিনি আরো জানান, পরবর্তী এ ঘটনায় জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা খলিলুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামী করে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করে। মামলা নং ৭২, তারিখ ২৮.০৮.২০ ইং। মামলাটি তদন্তকালে সোনালী ব্যাংকের সিসিটিভি ফুটেজ দেখে আমিনুর রশিদ সুজনকে গত ২৫ আগষ্ট বুধবার আটক করে ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে হাজির করা হয়। আদালত আজ ১ সেপ্টেম্বর বুধবার রিমান্ড শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় বিএনপি ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া

দেবহাটা ব‌্যুরো: : দেবহাটায় বিএনপি ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ আসর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে মাঝ পারুলিয়া বায়তুস সালাম জামে মসজিদ প্রাঙ্গনে দোয়া ও মিলাদ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি শেখ সিরাজুল ইসলাম (সিরাজ), সাধারণ সম্পাদক গোলাম ফারুক (বাবু), জেলা বিএনপি’র সহ সভাপতি মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, এবাদুল ইসলাম, যুবদলের আহবায়ক কামরুল ইসলাম, সদস্য সচিব সবুজ, ময়না, রাজিব আহমেদ, যুবদল নেতা আব্দুল্লাহ, আলতাফ হোসেন আলতাব সাফায়েত হোসেন বাচ্চু, ইদ্রিস আলী, ইউনুস আলী,

সামিউল ইসলাম, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মঞ্জুরুল মোর্শেদ মিলন, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফরাদ হোসেন, সদস্য সচিব ফিরোজ হোসেন তুহিন, নাজমুল হুদা রন্তি, যুবদল নেতা জাহাঙ্গীর কবির পল্টু, আহসান, স্বেচ্ছাসেবক দলের আহমদ আলী, আনোয়ারুল ইসলাম আনার, ফিরোজ হোসেন, রফিকুল ইসলাম, শাহীন হোসেন, আকবর আলী ডালিম হোসেন, শফিকুল ইসলাম শফি, আব্দুল আলিম, শিমুল হোসেন, ওসমান হোসেন, কামরুজ্জামান কাবিজ, রিপন, রিন্টু, মামুন হোসেন প্রমূখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শন

দেবহাটা ব‌্যুরো : দেবহাটায় “বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্য চিত্র” প্রদর্শন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে জাতীয় মৎস্য সপ্তাহের ৫ম দিনের গৃহীত কর্মসূচির অংশ উক্ত প্রমান প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এছাড়া বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাটি, পানি পরীক্ষা ও মৎস্য চাষিদের নিবিড় মাছচাষ বিষয়ক পরামর্শ সেবা প্রদান করা হয়।

এসময় চাষিদের ঘেরের মাটির পিএইচ, পানির ডিওপি এইচ, অ্যামোনিয়া, হার্ডনেস, লবনাক্তোতা ও তাপমাত্রা নির্নয় করে তার পরামর্শ প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে বিভিন্ন বিষয়ে পরামর্শ সেবা প্রদান করে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বদরুজ্জামান ও মেরিন ফিশারিজ কর্মকর্তা সাজ্জাদ হোসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শ্যামনগর প্রতিনিধি: গত পহেলা সেপ্টেম্বর সকাল 9 টায় প্রাইমারি স্কুল মাঠে উপজেলা বিএনপি’র আয়োজনে বিএনপির 43 তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন শ্যামনগর উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মোঃ আবদুল ওয়াহেদ। এরপর আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান এলাহী ঝর্ণা, জেলা বিএনপির সদস্য ও শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এ্যাডঃ আশেক এলাহী মুন্না,জেলা যুবদলের সহ সভাপতি আজিজুর রহমান আজিবর,জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সহ সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ মাসুদুল আলম দোহা,পদ্মপুকুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান আমজাদুল ইসলাম আমজাদ, আটুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল কালাম মোড়ল, রমজাননগর ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুজ্জামান শহীদ, কাশিমাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল হক সরদার, ভূরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মতিন,

ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারি বেলালী মোস্তফা টুটুল,কৈখালী ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মাহবুব খোকন,কাশিমাড়ী ইউনিয়ন বিএনপির সেক্রেটারি আনোয়ার মেম্বর,বুড়িগোয়ালিনি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবিদুর হাসান মেম্বর,আটুলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী মেম্বর,বিএনপি নেতা মোজাফফর খাঁ ঝুনু,আমিনুর কয়াল,উপজেলা তাঁতী দলের সভাপতি এস এম নাজমুল, শ্যামনগর উপজেলা কৃষক দলের আহবায়ক ফজলুর রহমান, সদস্য সচিব ইয়াসিন আরাফাত,যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান হাফু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মজনু এলাহী,বাবলুর রহমান,খালেকুজ্জামান টুকু,উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন আলম,সরকারি মহসীন কলেজ ছাত্রদলের সাবেক সেক্রেটারি আরিফুজ্জামান আরিফ,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জহিরুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম,উপজেলা মৎসজীবি দলের সেক্রেটারি গোলাম মোস্তফা মানিক,সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন,উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম আবু, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম আহবায়ক আবুবক্কর সাহস,সরকারি মহসিন কলেজ ছাত্রদলের আহবায়ক আরিফুজ্জামান উজ্জ্বল, সদস্য সচিব দোলন,সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রহিম,আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আহবায়ক আলী মুর্তজা, সদস্য সচিব হাফিজুর রহমান, সহ যুবদল সদস্য মোক্তার হোসেন,আব্দুল গফুর,মফু খাঁ,আব্দুল হাকিম,সিরাজুল ইসলাম,শফিকুল ইসলাম,মেহেদী হাসান,সহ মামুন,মুন,ফাহিম,আরিফ প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পোশাক বিতরণ

সাতক্ষীরার দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোভিড-১৯ কালীন সময়ে প্রধান শিক্ষকের ব্যক্তিগত অর্থায়নে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য পোশাক বিতরণ করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় বিদ্যালয়ে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য পোশাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যুবলীগ নেতা মীর মহি আলম।

উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জুনায়েদ হোসেন বায়রন, শিক্ষকবৃন্দ,গন্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস  বাংলাদেশের

অনলাইন ডেস্ক : মূল কাজটা করে দিয়েছেন বোলাররাই। নিউজিল্যান্ডকে তাদের ইতিহাসের সর্বনিম্ন রানে অলআউট করে বাংলাদেশের জয়ের রাস্তা পরিষ্কার করে দেন তারা। লক্ষ্য ছিল মাত্র ৬১ রানের।

মিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সেই লক্ষ্য পাড়ি দিতে গিয়ে শুরুতে কিছুটা ধাক্কা খেয়েছিল টাইগাররা। ৭ রানের মধ্যে হারিয়ে বসেছিল ২ উইকেট। শেষ পর্যন্ত আর মিরাকল ঘটিয়ে কিছু করতে পারেনি কিউইরা।

৫ ওভার হাতে রেখে ৭ উইকেটের সহজ জয়ই পেয়েছে বাংলাদেশ। যে জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

এটিই বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে প্রথমবারের মতো নিউজিল্যান্ডবধ। এর আগে দশ ম্যাচের প্রতিটিতেই হার দেখতে হয়েছিল টাইগারদের।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ব্যর্থতার পরিচয় দেন দুই ওপেনার নাইম শেখ আর লিটন দাস। দুজনই ফেরেন সমান ১ রান করে। অভিষিক্ত ম্যাকঞ্চিকে ড্রাইভ করতে গিয়ে শর্ট কভারে ক্যাচ হন নাইম। অ্যাজাজ প্যাটেলের করা পরের ওভারে লিটন পড়েন স্ট্যাম্পিংয়ের ফাঁদে।

৭ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। তবে এমন পিচে যেভাবে দেখেশুনে খেলা দরকার, অভিজ্ঞ সাকিব আল হাসান সেভাবেই খেলেছেন। বিশ্বসেরা অলরাউন্ডার শেষ পর্যন্ত দলীয় ৩৭ রানের মাথায় সাজঘরের পথ ধরেন। ৩৩ বলে ২ বাউন্ডারিতে ২৫ রান করে তিনি হন রবিন্দ্রর শিকার।

তবে বাকি পথটা সহজেই পাড়ি দিয়েছেন মুশফিকুর রহীম আর মাহমুদউল্লাহ রিয়াদ। ৩১ বলে ২৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন তারা। মাহমুদউল্লাহ ২২ বলে ১৪ আর মুশফিক ২৬ বলে ১৬ রানে অপরাজিত থাকেন।

এর আগে মোস্তাফিজ-সাকিব-নাসুমদের তোপে ১৬.৫ ওভারেই নিউজিল্যান্ড অলআউট হয়ে যায় ৬০ রানে। যেটি যৌথভাবে তাদের টি-টোয়েন্টি ইতিহাসের সর্বনিম্ন স্কোর।

এর আগে এই ফরমেটে কিউইদের সবচেয়ে কমে অলআউট হওয়ার রেকর্ডটিও ছিল ৬০ রানের। ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশেরই মাঠে (চট্টগ্রামে) তাদের ১৫.৩ ওভারে গুটিয়ে দিয়েছিল শ্রীলঙ্কা।

স্পিনে নিউজিল্যান্ডের দুর্বলতাটা চিরকালীন। সেই সুযোগটা শতভাগ কাজে লাগালেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, ইনিংসের প্রথম ৫ ওভার করালেন শুধু স্পিনারদের দিয়ে।

বুদ্ধিটা কাজেও লাগলো বেশ। শুরু থেকেই স্বাগতিক স্পিনারদের ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়ে টস জিতে ব্যাটিং করতে নামা কিউইরা। ৯ রানের মধ্যে হারিয়ে বসে শীর্ষ ৪ ব্যাটসম্যানকে। মোটে তখন ৪ ওভার পেরিয়েছে ইনিংসের।

বরাবরের মতো অফস্পিনার শেখ মেহেদি হাসানকে তুরুপের তাস হিসেবে ব্যবহার করেছেন মাহমুদউল্লাহ। প্রথম ওভারটিই তুলে দেন তার হাতে। মেহেদিও ব্রেক থ্রু এনে দিতে ভুল করেননি। ইনিংসের তৃতীয় বলে কিউই অভিষিক্ত রাচিন রবিন্দ্রকে (০) ফিরতি ক্যাচ বানান তিনি।

পরের ওভারটি করেন অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজে আলো ছড়ানো নাসুম আহমেদ। ওই ওভারে উইকেট না গেলেও বেশ অস্বস্তিতে দেখা যায় কিউইদের।

তৃতীয় ওভারে অভিজ্ঞ সাকিব আল হাসানকে নিয়ে আসেন মাহমুদউল্লাহ। নিজের পঞ্চম বলে উইল ইয়ংকে (৫) বোল্ড করেন সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডারের অফস্ট্যাম্পের বাইরের বল উইকেটে টেনে এনে দলের বিপদ বাড়ান ইয়ং।

চতুর্থ ওভারে নাসুমের জোড়া আঘাত। চার বলের ব্যবধানে ফিরিয়ে দেন দুই কিউই ব্যাটসম্যানকে। ওভারের তৃতীয় বলে বাঁহাতি স্পিনারকে স্লগ সুইপ করতে গিয়ে নাইম শেখের সহজ ক্যাচ হন কলিন ডি গ্র্যান্ডহোম (১), দুই বল পর বোল্ড টম ব্লান্ডেল (২)।

কঠিন সে বিপর্যয় থেকে কিউইদের টেনে তোলার চেষ্টা করেন অধিনায়ক টম ল্যাথাম। হেনরি নিকোলসকে নিয়ে ৪০ বলে ৩৪ রানের একটি জুটিও গড়েন। কিন্তু শেষ পর্যন্ত আর ধৈর্য ধরে রাখতে পারেননি।

ইনিংসের একাদশতম ওভারে মোহাম্মদ সাইফউদ্দিনকে পুল করতে গিয়ে টাইমিং মিস করে ফাইন লেগে নাসুমের ক্যাচ হন ল্যাথাম (২৫ বলে ১৮)। এরপরই ভেঙে যায় সব প্রতিরোধ।

কোল ম্যাকঞ্চি (০) আর হেনরি নিকোলস (২৪ বলে ১৮) ফেরেন পরের টানা দুই ওভারে। ম্যাকঞ্চিকে ফেরান সাকিব, নিকোলসকে সাইফউদ্দিন। এরপর লেজটা উপড়ে দিয়েছেন মোস্তাফিজুর রহমান, শেষ ৩ উইকেট নিয়েছেন তিনিই। কাটার মাস্টারের মোট খরচ ১৩ রান।

সাকিব ৪ ওভারে ১০, নাসুম ২ ওভারে ৫ আর সাইফউদ্দিন ২ ওভারে ৭ রান দিয়ে নিয়েছেন দুটি করে উইকেট। বাকি উইকেট শেখ মেহেদি হাসানের। ৪ ওভারে তিনি খরচ করেন ১৫ রান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় এর আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা সরকার বিভিন্ন রোগে আক্রান্ত অসহায় মানুষের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিচ্ছেন। এছাড়াও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনার জন্য বিভিন্ন রকম আর্থিক সহায়তা দিচ্ছেন।

চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, সহকারি পরিচালক মো. রোকনুজ্জামান, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান প্রমুখ। এসময় সদর উপজেলার বিভিন্ন রোগে আক্রান্ত ৩৪ জন রোগীর মাঝে ১৭ লক্ষ টাকার চেক বিতরণ করা হয় এবং সাতক্ষীরা জেলায় মোট ১৫৬ জন রোগীর মাঝে ৭৮ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক মো. রোকনুজ্জামান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় সকল অপশক্তিকে রুখে দিতে সব সময় প্রস্তুত ছাত্রলীগ

সাতক্ষীরায় সকল অপশক্তিকে রুখে দিতে সব সময় প্রস্তুত রয়েছে জেলা ছাত্রলীগ। সাতক্ষীরায় যাতে ৭১’র পরাজিত অপশক্তি মাথা চাড়া দিতে না পারে কারনে সে লক্ষে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমানের নেতৃত্বে বুধবার বিকালে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি মটরসাইকেল র‌্যালি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। পরে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় ছাত্রলীগ নেতৃবৃন্দ বলেন, সাতক্ষীরাতে আর কখনো অপশক্তিতে মাথা চাড়া দেওয়ার সুযোগ দেওয়া হবে না। ছাত্রলীগ সব সময় প্রস্তুত রয়েছে। মাঠে রয়েছে। যে কোন সময় যে কোন প্রয়োজনে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা স্টাইকিং ফোর্সের মত প্রস্তুত রয়েছে।

সমাবেশে সাতক্ষীরা পৌর, সদর ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest