সর্বশেষ সংবাদ-
প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদসাতক্ষীরায় ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগে এক ব্যক্তি আটকসরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও দলীয়করণ শুরু করেছে: এমপি ইজ্জত উল্লাহআ.লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে দেশ চালাচ্ছে সরকার: নাহিদএনসিপির কমিটি পুনর্গঠন: পাটওয়ারী-হাসনাত-সারজিস-আসিফের পদোন্নতি৮১ বছরে জাতিসংঘ: বিশ্ব চায় প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন – নিকোলাস বিশ্বাসএরশাদের ৯ বছরের শাসন আমলে দেশের মানুষ সবচেয়ে ভালো ছিল: সাবেক এমপি আশুসাতক্ষীরায় জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের নেতা ফারুক হোসেনসাতক্ষীরায় পৌর ও সদর উপজেলা তাঁতীদল এর সাংগঠনিক আলোচনা সভা

ভারতে গরুকে ‘জাতীয় পশু’ ঘোষণার সুপারিশ হাইকোর্টের!

ভিন্নরকম খবর : ভারতে গরুকে ‘জাতীয় পশু’ হিসেবে ঘোষণার সুপারিশ করেছে দেশটির এলাহাবাদ হাইকোর্ট। বুধবার বিচারপতি শেখর কুমার যাদবের একক বেঞ্চ এই মত প্রকাশ করেছে বলে জানিয়েছে এনডিটিভি অনলাইন।

বিচারপতি শেখরকুমার যাদব গোহত্যা সংক্রান্ত একটি মামলায় অভিযুক্তের জামিনের আবেদনের শুনানিতে বলেন, ‘গরু ভারতীয় সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। তাই গরুকেই দেশের জাতীয় পশু করা উচিত।’ শুধু তাই নয় গরুর নিরাপত্তার মৌলিক অধিকার থাকা উচিত বলেও রায় দেন বিচারপতি।

উল্লেখ্য, বিচারক শেখর কুমার যাদবের আদালতে, জাভেদ নামে এক ব্যক্তির জামিনের আবেদনের শুনানি চলছিল। উত্তরপ্রদেশের গরু নিধন প্রতিরোধ আইনের অধীনে আটক করা হয়েছে তাকে। আবেদনকারীর জামিন প্রত্যাখ্যান করে বিচারপতি শেখর যাদব বলেন, যারা গরুর ক্ষতি করার কথা বলে তাদের শাস্তি দিতে সরকারি আইন করা উচিত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় স্ত্রীর অবৈধ গর্ভপাত করালেন স্বামী : মা ও শিশু কেন্দ্রে দুই সেবিকাসহ গ্রেফতার-৫

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় অবৈধ গর্ভপাত ঘটানোয় দুই সরকারি নার্সসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ভোররাতে জেলার বিভিন্নস্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, শহরের পলাশপোল এলাকার বাবর আলীর ছেলে গৃহবধুর স্বামী নাজমুল ইসলাম সজল (২৮), শ^শুর বাবর আলী (৪৮), শাশুড়ি পারভীন সুলতানা (৩৯)। শহরের মুনজিতপুর এলাকার তৌহিদুজ্জামানের স্ত্রী সাতক্ষীরা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সেবিকা শিরিন সুলতানা (৩৯), কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া গ্রামের কাজী আজিমুদ্দীনের স্ত্রী সেবিকা মমতাজ শাহানারা লিলি (৩৭)।

নাজমুল ইসলাম সজলের স্ত্রী জানান, যৌতুকের দাবিতে স্বামীসহ পরিবারের সদস্যরা আমার উপর বিভিন্ন সময় নির্যাতন চালিয়ে আসছিল। ১৪ আগষ্ট সকালে আমাকে মারপিট করে। ওই দিন বেলা ৩টার দিকে সদর থানার সামনে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নিয়ে জোরপূর্বক অবৈধ গর্ভপাত ঘটায় স্বামীসহ শ^শুর বাড়ির লোকজন। পরবর্তীতে সুস্থ হয়ে ১ সেপ্টেম্বর (বুধবার) সদর থানায় মামলা দায়ের করেছি।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন জানান, যৌতুকের দাবিতে নির্যাতন ও অবৈধ গর্ভপাতের ঘটনায় সাতক্ষীরা সদর থানায় ওই গৃহবধু বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ৪। তারিখ ০১.০৯.২১ ইং। মামলায় মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দুই সেবিকাসহ গৃহবধুর স্বামী, শ^শুর, শাশুড়িকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সদরের মুকুন্দপুরে সরকারি খাস সম্পত্তি দখল করে পাকা স্থাপনা নির্মাণ!

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা সদরের মুকুন্দপুরে পানি নিস্কাশনের সরকারি খাস সম্পত্তি(ড্রেন) দখল করে অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এঘটনায় এলাকাবাসী সাতক্ষীরা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে, সদরের মুকুন্দপুর গ্রামের মধ্য দিয়ে যাতায়াতের রাস্তা রয়েছে। রাস্তার পাশ দিয়ে অত্র এলাকার পানি নিস্কাশনের জন্য সরকারি ড্রেন আছে। উক্ত ড্রেন দিয়ে বর্ষা মৌসুমে অত্র এলাকার পানি নিস্কাশিত হয়ে আসছে দীর্ঘদিন ধরে। সম্প্রতি একই এলাকার মৃত লতিফুল হকের পুত্র আশরাফুল কবীর উক্ত খাস সম্পত্তি দখল করে মাটি ভরাট করে। এতে এলাকার পানি নিষ্কাশিত হতে না পেরে জলাবদ্ধতার সৃষ্টি হয়। সে সময় এলাকাবাসীর পক্ষে বিষয়টির প্রতিকার চেয়ে ইউনিয়ন ভূমি কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করলে দখলদার আশরাফুল হক রাজু পানি নিস্কাশনের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা না করে ওই সম্পত্তিতে পাকা স্থাপনা নির্মাণ শুরু করেছে। ওই পানি নিস্কাশনের স্থানটি দখল করে পাকা স্থাপনা শুরু করায় ইতোমধ্যে অত্র এলাকায় স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। দ্রুত ওই স্থাপনা অপসারন না করলে ক্ষতিগ্রস্থ হবে এলাকার মানুষ। বর্ষা মৌসুমে চরম দুর্ভোগ পোহাতের হবে তাদের।

এবিষয়ে বাধা দিলেও দখলদার আশরাফুল বাধা না শুনে তার নির্মান কাজ চালিয়ে যাচ্ছেন। এঘটনায় প্রতিকার চেয়ে এলাকাবাসীর পক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হাসিবুর রহমান স্বপন এমপি আর নেই

রাজনীতির খবর : সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য, সাবেক শিল্প-উপমন্ত্রী ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. হাসিবুর রহমান স্বপন মারা গেছেন।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ভোরে তুরস্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)

এমপির ব্যক্তিগত সহকারী উপজেলা যুবলীগের আহ্বায়ক আশিকুর রহমান দিনার এ তথ্য নিশ্চিত করেছেন।

শাহজাদপুরের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘সকলকে চোখের জলে ভাসিয়ে এভাবে চলে গেলেন স্বপন ভাই? ভাবতেই কষ্ট হচ্ছে আর কোনোদিন দেখা হবে না আপনার সাথে। কত স্মৃতি কত সুখ-বেদনার গল্প আর হবে না আপনার সাথে। যেখানেই থাকুন ভালো থাকুন।’

তিনি আরো লিখেছেন, ‘আমাদের প্রিয় নেতা প্রিয় মানুষ সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন ভাই আজ ভোর রাতে না ফেরার দেশে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। রাব্বুল আলামিন আমাদের প্রিয় নেতা স্বপন ভাইকে জান্নাতুল ফেরদৌস দান করুন।’

হাসিবুর রহমান স্বপন ১৯৫৬ সালের ১৬ জুন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন সিরাজগঞ্জ-৭ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর দল থেকে পদত্যাগ করে বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দিয়ে ১৯৯৮ সালে সংসদ সদস্য পথ হারান।

হাসিবুর রহমান স্বপন ২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সিরাজগঞ্জ-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কারামুক্ত হয়েই বাড়ি ছাড়ার নোটিশ পেলেন পরীমণি

বিনোদন ডেস্ক : কারাগার থেকে বাসায় ফিরেই ধাক্কা খেলেন পরীমনি। জানতে পারলেন, বনানীর বাসাটা তাঁকে ছেড়ে দিতে হবে।

পরীমনি বললেন, ‘কারাগার থেকে ঘরে ঢোকার পর বাসা ছাড়ার নোটিশ দেখতে পেলাম। এখন কি তাহলে আমার বসবাসের অধিকারটা পর্যন্ত কেড়ে নিচ্ছে ওরা? ওরা যা চেয়েছিল, তা-ই কি হচ্ছে? আমি কি তাহলে ঢাকা ছেড়ে চলে যাব, নাকি দেশ ছেড়ে চলে যাব?’

ক্ষুব্ধ পরীমনি বললেন, ‘এখন এই মুহূর্তে আমাকে কে বাসা খুঁজে দেবে?’

পরীমনি জানালেন, চার দিন আগে তাঁকে এই বাসা ছাড়ার নোটিশ দেওয়া হয়েছে। বাসায় ফিরে জানতে পারেন তিনি।

পরীমনি বললেন, ‘আমি তো একা থাকি না। আমার বয়স্ক নানুভাই আছেন। হঠাৎ করে এসব কী! হঠাৎ করে কই যাব, সেটা কি কেউ বলতে পারেন?’

২৭ দিন আটক থাকার পর অবশেষে মুক্তি পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি। বুধবার সকাল সাড়ে নয়টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে। পরীমনির মুক্তির অপেক্ষায় স্বজনেরা সকাল থেকেই গাজীপুরের কাশিমপুর কারাগারের সামনে অবস্থান করছিলেন।

পরীমনি মুক্তি পাবেন—এই খবর পেয়ে ভোর থেকে কারা ফটকে উৎসুক মানুষ তাঁকে একনজর দেখার জন্য ভিড় করেন। কারাগার থেকে বের হয়ে তাঁদের উদ্দেশে হাত নাড়ান এই চিত্রনায়িকা।

মঙ্গলবার দুপুরে ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস পরীমনির জামিনের আদেশ দেন। গত ৪ আগস্ট বিকেলে বনানীর ১২ নম্বর রোডে পরীমনির বাসায় অভিযান চালায় র‍্যাব। মাদকের মামলায় তাঁর ৫ আগস্ট চার দিনের, ১০ আগস্ট দুই দিনের ও ১৯ আগস্ট এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ২১ আগস্ট তাঁকে কারাগারে পাঠানো হয়। ২২ আগস্ট পরীমনির পক্ষে তাঁর আইনজীবীরা ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন। আদালত ১৩ সেপ্টেম্বর জামিন শুনানির দিন ধার্য করেন।

তবে জামিন শুনানির জন্য ২১ দিন পর দিন ধার্য করায় ওই আদেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন পরীমনি। পরীমনির জামিন আবেদনের শুনানি ২১ দিন পর ১৩ সেপ্টেম্বর নির্ধারণ করে মহানগর দায়রা জজ আদালতের দেওয়া আদেশ কেন বাতিল ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল দেন হাইকোর্ট।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আফগানিস্তানে ৭০০ থেকে কমে নারী সাংবাদিক ৩৯

বিদেশের খবর : আফগানিস্তানে ২০২০ সাল পর্যন্ত নারী সাংবাদিকের সংখ্যা ছিল ৭০০। সেই সংখ্যা কমতে কমতে বর্তমানে এসে ঠেকেছে ৩৯-এ। সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স স্যানস ফ্রন্টিয়ার্স (আরএসএফ) বা রিপোর্টার উইদাউট বর্ডার্স বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে আফগানিস্তানে সক্রিয় ছিল ১০৮টি সংবাদমাধ্যম। এই সংবাদমাধ্যমগুলোতে চাকরি করতেন মোট চার হাজার ৯৪০ জন। এই কর্মীদের মধ্যে নারীদের সংখ্যা ছিল এক হাজার ৮০ জন এবং তাদের মধ্যে সাংবাদিক ছিলেন ৭০০ জন।

কিন্তু ১৫ আগস্ট তালেবান বাহিনী কাবুলের দখল নেওয়ার পর থেকে ব্যাপকভাবে হ্রাস পেয়েছে সংবাদমাধ্যমগুলোতে নারী সাংবাদিকদের উপস্থিতি। বর্তমানে পুরো আফগানিস্তানে মাত্র ৩৯ জন নারী সাংবাদিক কর্মক্ষেত্রে কাজ করছেন বলে জানিয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স।

তালেবান কাবুল দখলের আগে ও পরে নারী সাংবাদিকদের ঘরে থাকতে বাধ্য করা, হয়রানি এমনকি মারধের পর্যন্ত করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

কাবুলের দখল নেওয়ার পর তালেবান বাহিনী যদিও বলেছে, নারীদের কাজকর্মে যোগদানে কোনো বাধা দেওয়া হবে না, কিন্তু অধিকাংশ নারী সাংবাদিক সেই প্রতিশ্রুতিতে আস্থা রাখতে পারছেন না বলে প্রতিবেদনে জানিয়েছে আরএসএফ।

নারী সাংবাদিকরা যেন শঙ্কামুক্তভাবে তাদের কাজ চালিয়ে যেতে পারেন, সেজন্য তালেবান কর্তৃপক্ষকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে আরএসএফের মহাপরিচালক ক্রিস্টোফার ডেলোইরে বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘নারী সাংবাদিকদের নিজ পেশায় ফেরা তাদের মৌলিক অধিকার এবং তারা যেন সেই পেশায় ফিরতে কোনো প্রকার আতঙ্ক বোধ না করেন, আফগানিস্তানে সেই পরিবেশ সৃষ্টি করা একান্ত প্রয়োজন।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজ কমিশনের সভা : সাতক্ষীরায় স্থগিত থাকা ইউপি নির্বাচনের ঘোষণা আসতে পারে

দেশের খবর : আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদের শূন্য আসন ও নির্বাচন উপযোগী স্থানীয় সরকারসহ অন্যান্য ভোট শেষ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সেই অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

এদিকে স্থগিত থাকা ইউপি-পৌরসভা ও সংসদের শূন্য আসনে উপ-নির্বাচন ও স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের মেয়াদোত্তীর্ণ নির্বাচন নিয়ে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেলে বৈঠকে বসছে ইসি।

ইসির কর্মকর্তারা বলছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে বৃহস্পতিবার বিকেল ৩টায় নির্বাচন ভবনে কমিশনের ৮৫তম সভা অনুষ্ঠিত হবে।

সভার আলোচ্য সূচির মধ্যে রয়েছে- কুমিল্লা-৭ শূন্য আসনের নির্বাচন, স্থগিত ৯ পৌরসভার নির্বাচন সম্পন্ন করা, প্রথম ধাপের স্থগিত করা ১৬৭টি ইউপির নির্বাচন সম্পন্ন করা, ইউপির দ্বিতীয় ধাপের সাধারণ নির্বাচন অনুষ্ঠানের কার্যক্রম গ্রহণ, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মেয়াদোত্তীর্ণ নির্বাচন ও শূন্য পদে উপ-নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণ এবং বিবিধ।

এছাড়াও করোনা পরিস্থিতি দেখে ইসির সভায় প্রথম ধাপের স্থগিত হওয়া ইউপি এবং স্থগিত থাকা ৯ পৌরসভার নতুন তারিখ এবং কুমিল্লা-৭ শূন্য আসনে উপ-নির্বাচন ও দ্বিতীয় ধাপের ইউপি ভোটের তফসিল নিয়ে আলোচনা করা হবে। বিভিন্ন নির্বাচনের তফসিল ও তারিখ ঘোষণা করা হতে পারে। এছাড়াও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়েও আলোচনা করা হবে।

নির্বাচন কমিশনের ৮৫তম সভার বিষয়ে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার বলেন, স্থানীয় সরকারের সবগুলো নির্বাচন নিয়ে বৃহস্পতিবার বৈঠকে আলোচনা হবে। নির্বাচনের বিষয়ে কমিশন যেভাবে সিদ্ধান্ত দেবেন, সেইভাবে হবে।

এর আগে ইসির ৮৪তম সভা শেষে ইসি সচিব জানান, ডিসেম্বরের মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, পৌরসভা, ইউপি ও জেলা পরিষদসহ অন্যান্য নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

ডিসেম্বরে নারায়ণগঞ্জ সিটি ভোট

গত ১১ আগস্ট থেকে নির্বাচন উপযোগী হয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। ইসি জানিয়েছে, ২০১৬ সালের ২২ ডিসেম্বর এই সিটিতে ভোটগ্রহণ হয়। প্রথম সভা হয় ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি। ওই হিসাবে মেয়াদ শেষ হবে (প্রথম সভা থেকে পরবর্তী ৫ বছর) ৭ ফেব্রুয়ারি ২০২২ সালে। মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে সিটি নির্বাচন করার আইনি বাধ্যবাধকতা রয়েছে।

স্থগিত ইউপি ও পৌরসভার ভোট

করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে সর্বশেষে ২১ জুন ভোট প্রথম ধাপে ২০৪ ইউপির নির্বাচন হয়। এ সময় ১৬৭ ইউপির নির্বাচন স্থগিত রাখা হয়। কমিশনের ৮৪তম সভায় সব আটকে থাকা ভোট ডিসেম্বরের মধ্যে করার সিদ্ধান্ত হয়েছে।

এরমধ্যে রয়েছে- খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, চট্টগ্রাম, কক্সবাজার ও নোয়াখালীর ১৬৭ ইউপি এবং ৯টি পৌরসভা রয়েছে। এসব নির্বাচনের তফসিল হতে পারে।

সিলেট-৩ আসনের উপ-নির্বাচন ৪ সেপ্টেম্বর

গত ২৮ জুলাই সিলেট-৩ আসনের উপ-নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু এর একদিন আগে আদালতের আদেশে ভোট স্থগিত করা হয়।

ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার বলেন, আদালতের বাধ্যবাধকতা মেনে সিলেট-৩ উপ-নির্বাচন ৭ সেপ্টেম্বরের মধ্যে করতেই হবে। এ জন্যে ৪ সেপ্টেম্বরের উপ নির্বাচনের তারিখ পুনর্নির্ধারণ করেছে ইসি।

তিনি জানান, নির্বাচনী প্রচার চালানো যাবে ১ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২ সেপ্টেম্বর সকাল ৮টার আগ পর্যন্ত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাল্লা দিয়ে মোটরসাইকেল চালাতে গিয়ে ৩ যুবকের মৃত্যু

দেশের খবর : পাবনার ঈশ্বরদী উপজেলাতে পাল্লা দিয়ে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ৩ আরোহী নিহত হয়েছেন।

বুধবার (১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ঈশ্বরদী-পাকশী মহাসড়কের জয়নগর শিমুলতলা খায়রুল ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রূপপুরের মো. লালনের ছেলে ইব্রাহিম (২৫) ও জহুরুল ইসলামের ছেলে জয়ে (২৭ ) পরিচয় মিললেও আরেকজনের পরিচয় এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী বকুল হোসেনসহ অন্যরা জানান, ঈশ্বরদী থেকে দ্রুত বেগে দুটি মোটরসাইকেল পাল্লা দিয়ে আসছিল। শিমুলতলা এলাকা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হন। এলাকাবাসী তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনজনের মৃত্যুর বিষয়টি ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাকিব হাসান নিশ্চিত করেছেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, সড়কদুর্ঘটনায় নিহত তিনজনই মোটরসাইকেল আরোহী। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest