সর্বশেষ সংবাদ-
প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদসাতক্ষীরায় ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগে এক ব্যক্তি আটকসরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও দলীয়করণ শুরু করেছে: এমপি ইজ্জত উল্লাহআ.লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে দেশ চালাচ্ছে সরকার: নাহিদএনসিপির কমিটি পুনর্গঠন: পাটওয়ারী-হাসনাত-সারজিস-আসিফের পদোন্নতি৮১ বছরে জাতিসংঘ: বিশ্ব চায় প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন – নিকোলাস বিশ্বাসএরশাদের ৯ বছরের শাসন আমলে দেশের মানুষ সবচেয়ে ভালো ছিল: সাবেক এমপি আশুসাতক্ষীরায় জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের নেতা ফারুক হোসেনসাতক্ষীরায় পৌর ও সদর উপজেলা তাঁতীদল এর সাংগঠনিক আলোচনা সভা

সাতক্ষীরা সদর থানা লকআপ থেকে নিখোঁজ ডাঃ মোখলেছুর গুমের মামলার সিআইডিতে

নিজস্ব প্রতিনিধি : পাঁচ বছর আগে সাতক্ষীরা সদর থানা লকআপ থেকে শহরের পারকুকরালির হোমিও চিকিৎসক ডাঃ মোখলেছুর রহমান জনি নিখোঁজ হওয়ার ঘটনায় আদালতে দায়েরকৃত অপহরণ, হত্যা ও লাশ গুমের মামলার তদন্তভার পুলিশের অপরাধ ও তদন্ত শাখায় (সিআইডি) ন্যস্ত করা হয়েছে। বুধবার সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম মোঃ হুমায়ুন কবীর আগামি ১৪ অক্টোবরের মধ্যে পুলিশের অপরাধ ও গোয়েন্দা বিভাগের একজন সহকারি পুলিশ সুপার অথবা তার উর্দ্ধের পদমর্যাদার কর্মকর্তাকে দিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সংম্লিষ্ট বিভাগের পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন। মামলায় সাতক্ষীরা সদর থানার সাবেক দু’ ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদ শেখ, ফিরোজ হোসেন মোল্লা ও উপপরিদর্শক হিমেলকে আসামী শ্রেণীভুক্ত করা হয়েছে।

মামলা ও ঘটনার বিবরনে জানা যায়, ২০১৬ সালের ৪ আগষ্ট রাত সাড়ে ৯টার দিকে অসুস্থ বাবার জন্য বাইসাইকেলে ঔষধ কিনতে যেয়ে সাতক্ষীরা শহরের লাবনী সিনেমা হলের সামনে ফটোস্টাটের দোকান থেকে সদর থানার উপপরিদর্শক হিমেল শহরের পারকুকরালির শেখ আব্দুর রাশেদ এর ছেলে হোমিও চিকিৎসক মোখলেছুর রহমান জনিকে(২৭) থানায় ধরে নিয়ে যান। ৫,৬ ও ৭ আগষ্ট স্ত্রী জেসমনি নাহার রেশমা তার শ্বশুর ও স্বজনদের নিয়ে থানা লক আপে তাকে খাবার দিয়েছেন, তার সঙ্গে কথা বলেছেন। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক শেখ ও উপপরিদর্শক হিমেলের সঙ্গে কথা বললে জনির জঙ্গি সম্পৃক্ততা রয়েছে বলে জানানো হয়। স্বামীর মুক্তির বিনিময়ে তৎকালিন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ এমদাদ হোসেন ও উপপরিদর্শক হিমেল জনির স্ত্রী রেশমার কাছে দাবি করেন মোটা অংকের টাকা। ৮ আগষ্ট থানায় গেলে জনিকে পাওয়া যায়নি। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নেতা, পুলিশ সুপার, সাতক্ষীরা জেলা প্রশাসক, জনপ্রতিনিধি ও সাংবাদি দের জানিয়ে কোন লাভ হয়নি। পুলিশ সাধারণ ডায়েরী না নেওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়। অবশেষে ২০১৭ সালের ২ মার্চ হাইকোর্টে রিট পিটিশন (২৮৩৩/১৭) দাখিল করেন জেসমিন নাহার রেশমা। মামলায় স্বরাষ্ট্রমন্ত্রীসহ আটজনকে বিবাদী করা হয়। পরবর্তীতে আদালত মাখলেছুরকে ওই বছরের ১২ এপ্রিলের মধ্যে সাতক্ষীরার বিচারিক হাকিম আদালতে হাজির করানোর নির্দেশ এর পাশাপাশি ৯ মে এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ঢাকা লিগ্যাল সেলের অতিরিক্ত পুলিশ সুপার এএসএম জাভিদ হাসানকে নির্দেশ দেওয়া হয়। প্রতিবেদন রিটকারির বিপক্ষে যায়।পরে আদালতের নির্দেশে ২০১৭ সালের বছরের ৩ জুলাই সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম হাবিবুল্লাহ মাহমুদ হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে থানা লক আপ থেকে ডাঃ জনির নিখোঁজ হওয়ার সত্যতা পাওয়া গেছে মর্মে প্রতীয়মান হয়। পরবর্তীতে এক আদেশে ওই বছরের ৩ অক্টোবরের মধ্যে এ সম্পর্কিত তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে (পুলিশ ব্যুরো ইনভেসটিগেশন) নির্দেশ দেওয়া হয়।

পিবিআই তদন্ত প্রতিবেদনে ডাঃ জনিকে থানায় এনে আটক রাখার সত্যতা মেলেনি বলে উল্লেখ করা হয়। ২০১৮ সালের ২৪ জানুয়ারি তদন্ত প্রতিবেদন পর্যালোচনা শেষে মহামান্য হাইকোর্ট ডাঃ জনি নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরী নিয়ে তার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ার জন্য থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক শেখ, ফিরোজ হোসেন মোল্লা ও উপপরিদর্শক হিমেল হোসেনের বিরুদ্ধে বিভাগীয় মামলা গ্রহণ ও একইসাথে তাদের বিরুদ্ধে আদালতে মামলা করা যেতে পারে বলে এক আদেশে উল্লেখ করেন। পরবর্তীতে বিভিন্ন জায়গার আইন সহায়তা চেয়ে না পেয়ে বিশিষ্ঠ মানবাধিকার কর্মী মানবাধিকার সংস্কৃতি ফাউণ্ডেশনের চেয়ারপার্সন অ্যাড. সুলতানা কামালের সহায়তায় নিখোঁজ জনি’র বাবা শেখ আব্দুর রাশেদ মঙ্গলবার সাতক্ষীরা মুখ্য বিচারিক হাকিম আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় আসামী সদর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ এমদাদ হোসেন, ফিরোজ হোসেন মোল্লা ও উপপরিদর্শক হিমেলের বিরুদ্ধে জনিকে অপহরণ করে হত্যার পর লাশ গুমের অভিযোগ আনা হয়। মামলার নথিতে হাইকোর্টে দায়েরকৃত রিট পিটিশনের আদেশের জাবেদা নকল, রিট পিটিশন, বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন ও পিবিআই প্রতিবেদনের ছায়ালিপি জমা দেওয়া হয়। পরে আদালতের নির্দেশনা অনযায়ি ওইসব কাগজপত্রের সত্যায়িত কপি জমা দেওয়ার পর গত ২৯ আগষ্ট মামলার (সিআর-৬৩৬/২১)শুনানী গ্রহণ করা হয়।
এর আগে ২০১৮ সালে উপপরিদর্শক হিমেলের বিরুদ্ধে ৬/১৮, ও সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদ শেখ ও ফিরোজ হোসেন মোল্লার বিরুদ্ধে যথাক্রমে ১৬/২০ ও ১৭/২০ বিভাগীয় মামলা দায়ের করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পারুলিয়ায় ঝুপড়ি ঘরে এক বৃদ্ধার মানবেতর জীবন-যাপন

নিজস্ব প্রতিনিধি :
স্বামী নেই, দুই কন্যা সন্তান শ^শুর বাড়িতে। সামান্য জমি থাকলেও ঘর নেই। ঘর নির্মানের মত অর্থও নেই। প্রতিবেশীদের দেওয়া খাবারে জীবন চলে মর্জিনার। মর্জিনার বয়স ৬০ বছর। বহু বছর আগে স্বামীকে হারিয়েছেন তিনি। স্বামীর ভিটেতেই থাকেন। দুই কন্যাকে অতিকষ্টে স্বামীর ঘরে পাঠালেও ঝুড়ি ঘরে জীবন কাটে মর্জিনার। তার বাড়ি দেবহাটা উপজেলার পারুলিয়ার খাসপাড়া গ্রামে। অতি কষ্টে থাকলেও তার ভাগ্যে আজও জোটেনি সরকারি সহায়তা। মেম্বর চেয়ারম্যানরা যেন দেখেও দেখে না। গতকাল সাংবাদিকদের কাছে এমনটাই জানিয়েছেন অসহায় মর্জিনা খাতুন।

তিনি অভিযোগ করে বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মুজিব বর্ষের গৃহ জেলার অসহায়দের জন্য বরাদ্দ করা হলেও আমার বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা উদাসীন রয়েছে।

তিনি একটি সরকারি ঘর বরাদ্ধসহ আর্থিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
পারুলিয়া ইউপির ৪নং ওয়ার্ডের মেম্বর ফারুক হোসেনের যোগাযোগের চেস্টা করেও তা সম্ভব হয়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাটকেলঘাটায় গলায় ওড়না পেচিয়ে নারীর আত্নহত্যা
তালা প্রতিনিধি:  সাতক্ষীরার পাটকেলঘাটায়  ঝুলন্ত এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত   ঐ নারী  আকলিমা  খাতুন (৩২) থানার দাদপুর গ্রামের  শফিকুল ইসলামের স্ত্রী। বুধবার ভোররাতে  তার  বাবার বাড়ি   গেৌরিপুর সবার অজান্তে ঘরের আড়ায় গলায় ওড়না পেচিয়ে আত্নহত্যা করে সে।

পরিবারের লোকজন  ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

স্থানীয় ইউপি সদস্য মফিদুল ইসলাম জানান গৌরীপুর   গ্রামের লিয়াকাত মিস্ত্রির কন্যার বিয়ে হয়  পাশেই দাদপুর গ্রামে। মেয়েটি ছোটবেলা থেকেই শারীরিকভাবে অসুস্থ। সে অনেকদিন বাপের বাড়িতে রয়েছে। অসুস্থতার কারনে হয়তো আত্নহত্যার পথ বেছে নিতে পারে।
পাটকেলঘাটা থানার উপ-পুলিশ পরিদর্শক  আশরাফুল ইসলাম জানান খবর
পেয়ে  নারীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠান হয়েছে। এ ব্যাপারে পাটকেলঘাটা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঝাউডাঙ্গার সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুলের পুত্রের বিষপানে আত্মহত্যা
নিজস্ব প্রতিনিধি : ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রফিকুল ইসলামের বড় পুত্র তাজিম আহম্মেদ মঙ্গলবার বিষপানে আত্মহত্যা করার চেষ্টা করেন।বুধবার দুপুরে সাতক্ষীরা সিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পরীমনির মামলায় রিমান্ডের অপব্যবহার হয়েছে : হাইকোর্ট

অনলাইন ডেস্ক : চিত্রনায়িকা পরীমনির মামলার ক্ষেত্রে রিমান্ডের অপব্যবহার হয়েছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, পরীমনির মামলায় তৃতীয় দফা রিমান্ডের প্রয়োজন ছিল না। মামলার তদন্ত কর্মকর্তা আবেদন করলেন আর বিচারক (ম্যাজিস্ট্রেট) রিমান্ড মঞ্জুর করলেন, এটা তো সভ্য সমাজে হতে পারে না।

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ বুধবার এসব কথা বলেন।

ঢাকাই সিনেমার নায়িকা পরীমনির রিমান্ড বিষয়ে ক্ষমতার অপব্যবহার নিয়ে প্রশ্ন রেখে হাইকোর্ট বলেন, রিমান্ডের উপাদান ছাড়া তদন্ত কর্মকর্তা প্রার্থনা দিল, আপনি (ম্যাজিস্ট্রেট) মঞ্জুর করে দিলেন। এগুলো কোনো সভ্য সমাজে হতে পারে না। রিমান্ড অতি ব্যতিক্রমী বিষয়।

১৯ আগস্ট পরীমনির জামিন আবেদন নাকচ করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত। এর বিরুদ্ধে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন পরীমনি। এই আদালত ১৩ সেপ্টেম্বর শুনানির দিন রাখেন। পরদিন আবেদন ‘আর্লি হিয়ারিং’ বা নির্ধারিত সময়ের আগে শুনানি চেয়ে আবেদন করেন তার আইনজীবী। এতে ফল না পেয়ে ২২ আগস্টের ঢাকার মহানগর দায়রা জজ আদালতের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে এবং অন্তর্বর্তীকালীন জামিন চেয়ে ২৫ আগস্ট হাইকোর্টে আবেদন করেন পরীমনির আইনজীবী।

শুনানি নিয়ে ২৬ আগস্ট হাইকোর্টের একই বেঞ্চ রুল দেন। রুলে জামিন আবেদন শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর নির্ধারণ করে মহানগর দায়রা জজ আদালতের দেওয়া আদেশ কেন বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। জামিন আবেদনের শুনানি দ্রুত (আর্লি হিয়ারিং) তথা দুদিনের মধ্যে করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয় রুলে। সেই সঙ্গে ১ সেপ্টেম্বর রুল শুনানির তারিখ রাখা হয়।

এর ধারাবাহিকতায় আজ বিষয়টি শুনানির জন্য ওঠে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পরীমনিকে তিন দফায় সাত দিন রিমান্ডে নেওয়ার প্রেক্ষাপটে স্বতঃপ্রণোদিত রুল চেয়ে ২৯ আগস্ট একই বেঞ্চে একটি আবেদন দাখিল করে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আজকের শুনানিতে পরীমনির রিমান্ডের বিষয়টি ওঠে।

আসকের নির্বাহী সদস্য ও জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না শুনানিতে বলেন, রিমান্ডে নেওয়ার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশনা আছে। নির্দেশনা অনুসরণ না করে পরীমনিকে রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ডের ক্ষেত্রে যাতে সর্বোচ্চ আদালতের নির্দেশনা নিম্ন আদালত অনুসরণ করেন, এটিই প্রার্থনা।

আদালত বলেন, এ বিষয়ে সুপ্রিম কোর্টের গাইডলাইন আছে। এরপরেও তা শুনছেন না।

পরীমনির আইনজীবীর মো. মজিবুর রহমানের উদ্দেশে আদালত বলেন, ‘দ্বিতীয় ও তৃতীয় দফায় রিমান্ডে নেওয়ার বিষয়ে কিছু বলতে চান কী?’

তখন আইনজীবীর মজিবুর রহমান বলেন, ‘তৃতীয় দফায় রিমান্ডের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির ১৬৭ ধারা ও সুপ্রিম কোর্টের নির্দেশনা মানা হয়নি।’

আদালত বলেন, ‘দ্বিতীয় দফায় কত দিন রিমান্ড মঞ্জুর করা হয়?’

তখন পরীমনির আইনজীবী বলেন, ‘দুদিনের রিমান্ড মঞ্জুর করা হয়। আর প্রথম দফায় চার দিন ও তৃতীয় দফায় এক দিন রিমান্ড মঞ্জুর করা হয়।’

ফৌজদারি কার্যবিধির ৪৩৫ ও ৪৩৯ ধারার প্রসঙ্গ উল্লেখ করে আদালত ধারাটি পড়তে বলেন। তখন ৪৩৫ ধারা তুলে ধরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবু ইয়াহিয়া দুলাল বলেন, নিম্ন আদালতের নথি তলব করার ক্ষমতা বিষয়ে বলা আছে। হাইকোর্ট বিভাগ বা দায়রা জজ তার এখতিয়ারের মধ্যে থাকা কোনো নিম্নতম ফৌজদারি আদালত কর্তৃক লিপিবদ্ধ করা বা প্রদত্ত অভিমত শাস্তি বা আদেশের নির্ভুলতা, বৈধতা বা যৌক্তিকতা এবং ওই আদালতের কার্যক্রমের নিয়মানুগতা সম্পর্কে সন্তুষ্ট হওয়ার জন্য ওই আদালতের কোনো মামলার নথি তলব বা পরীক্ষা করতে পারবেন।

আইনজীবীদের উদ্দেশে আদালত বলেন, তাহলে আমরা পরীক্ষা করতে ও রেকর্ড দাখিল করতে বলতে পারি।

জেড আই খান পান্না বলেন, পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশনা যেন অনুসরণ করা হয়।

এ সময় আদালত রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনতে চান। তখন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবু ইয়াহিয়া দুলাল বলেন, পরীমনিকে তিনবার রিমান্ডে নেওয়ার যৌক্তিকতা দেখি না।

হাইকোর্টের দেওয়া রুল (পরীমনির জামিন আবেদন শুনানি প্রশ্নে) উল্লেখ সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান বলেন, ২০ দিন পর জামিন আবেদন শুনানির দিন ধার্য প্রশ্নে রুলের বিষয়টি নিষ্পত্তি হয়ে গেছে।

রুলের অপর অংশ উল্লেখ করে আদালত বলেন, ‘৪৯৮ ধারায় জামিন আবেদন মেট্রো সেশন জজ কত দিনের মধ্যে শুনবেন, এ বিষয়ে গাইডলাইন দেব। এটি কি এক মাস পরে, না দুই মাস পরে, নাকি তিন দিনের ভেতরে শুনবেন, এ বিষয়ে গাইডলাইন দেব।’

সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান বলেন, ‘আবেদনে জামিন সংক্রান্ত অংশটুকু অকার্যকর হয়ে গেছে। তাকে রিমান্ড নেওয়া নিয়ে আদালতে প্রশ্ন তোলা হয়েছে। অভিযুক্ত আবেদনকারীকে (পরীমনি) তিনবার রিমান্ডে নেওয়া হয়। ইতোমধ্যে রিমান্ড শেষ হয়ে গেছে।

একপর্যায়ে আদালত বলেন, রিমান্ডে নাই, তবে রিমান্ডে নেওয়ার কি উপাদান ছিল, এর জবাব দেখতে চাই। আপনি ক্ষমতার অপব্যবহার করলেন, কেন করলেন?

ওই মামলায় প্রথম দফায় চার দিন রিমান্ডের পর দ্বিতীয় দফায় রিমান্ডের প্রয়োজন ছিল কিনা, তদন্ত কর্মকর্তাকে সিডিসহ উপস্থিত হতে এবং দুজন ম্যাজিস্ট্রেটের সামনে কি উপাদান ছিল, সে বিষয়ে জানাতে বলা হবে বলে মত প্রকাশ করেন আদালত।

সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান বলেন, ওই রিমান্ড বিচারাধীন নেই। আদালত বলেন, উপাদান ছাড়া তদন্ত কর্মকর্তা প্রার্থনা দিল, আপনি মঞ্জুর করে দিলেন। এগুলো কোনো সভ্য সমাজে হতে পারে না। রিমান্ড অতি ব্যক্তিক্রম বিষয়।

পরে আদালত বেলা দুইটায় সিদ্ধান্ত দেওয়ার জন্য বিষয়টি রাখেন।

মধ্যাহ্ন বিরতির পর বেলা দুইটার দিকে আদালতের কার্যক্রম শুরু হলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবু ইয়াহিয়া দুলাল বলেন, ‘অ্যাটর্নি জেনারেল শুনানি করবেন। উনার সঙ্গে কথা হয়েছে। উনি (অ্যাটর্নি জেনারেল) বলেছেন, নট টুডে (বুধবার নয়) চাইতে।’

আদালত বলেন, কারও হাজিরা তো দিচ্ছি না। কারণ দর্শাতে বলতে পারব না।

তখন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এটি আদালতের বিবেচনা ও এখতিয়ার।’

পরীমনি আইনজীবী মজিবুর রহমানের উদ্দেশে এ সময় আদালত বলেন, ‘অ্যাটর্নি জেনারেল শুনানি করবেন। সরকারপক্ষ থেকে নট টুডে চাওয়া হয়েছে। এটি মঞ্জুর করা হলো। জ্যেষ্ঠ আইনজীবীকে (জেড আই খান পান্না) জানিয়ে দেবেন।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তৃতীয় বিয়ে করছেন অপূর্ব

বিনোদন ডেস্ক :জিয়াউল ফারুক অপূর্ব বিয়ে করছেন। পাত্রী যুক্তরাষ্ট্রের নাগরিক শাম্মা দেওয়ান।

পারিবারিকভাবে তাদের বিয়ে হচ্ছে। বৃহস্পতিবার রাজারবাগের একটি কমিউনিটি সেন্টারে দুজনের বিয়ে অনুষ্ঠিত হবে।

অপূর্ব জানান, একেবারেই পারিবারিক সিদ্ধান্তে এই বিয়ের উদ্যোগ। হবু স্ত্রী মিডিয়ার বাইরের মানুষ। ওর জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রে। তবে তার পৈত্রিক নিবাস ঢাকার লালমাটিয়া।

অনুষ্ঠান করতে না পারার আক্ষেপ অপূর্বের মুখে। এ বিষয়ে তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমার প্ল্যান ছিলো বিয়ের অনুষ্ঠানে মিডিয়ার সবাইকে দাওয়াত করবো। কিন্তু করোনার কারণে সেটা আর সম্ভব হচ্ছে না। পরে ভাবলাম বিয়ের পরদিন ৩ সেপ্টেম্বর মিডিয়ার বন্ধুদের সঙ্গে বসে পুরো খবরটি আনুষ্ঠানিকভাবে জানাবো। কিন্তু সেটাও সম্ভব হচ্ছে না। কারণ, এরমধ্যে অনেকেই বিয়ের বিষয়টি নিয়ে কানাঘুষা করছিলো। তাই আর বিষয়টি চাপিয়ে রাখার আগ্রহ পাইনি। আমি পবিত্র একটি সম্পর্কে জড়াচ্ছি। এই সময়ে আসলে সবার দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছি।’

এটি অপূর্বর তৃতীয় বিয়ে। এর আগে ২০১০ সালে অভিনেত্রী প্রভাকে বিয়ে করেন অপূর্ব। সে সংসার ভেঙে গেলে ২০১১ সালে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন তিনি। তার সঙ্গেও সংসারের ইতি টানেন ২০২০ সালে।

অদিতির সংসারে আয়াশ নামে এক পুত্র সন্তান রয়েছে অপূর্বর।

জানা গেছে অপূর্বর সাবেক স্ত্রী অদিতিও আবার বিয়ে করেছেন কয়েক মাস আগে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তামিম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন না

খেলার খবর : চোটের কারণে লম্বা সময় ধরে টি-টোয়েন্টিতে নেই তামিম ইকবাল। ফলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তামিমের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা জেগেছিল। অবশেষে সেই শঙ্কাই সত্যি হলো। নিজে থেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে গেলেন বাঁহাতি এই ওপেনার।

বুধবার নিজের ফেসবুক পেজে এক ভিডিওবার্তায় তামিম জানালেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন না তিনি। মূলত লম্বা সময় ধরে এই সংস্করণের বাইরে থাকায় ম্যাচ অনুশীলনের ঘাটতির কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন তামিম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় তামিম বলেন, “ছোট্ট একটা ঘোষণা ছিল। কিছুক্ষণ আগে আমি বোর্ড সভাপতি ও প্রধান নির্বাচককে ফোন করে বলেছি যে আমার মনে হয় না, বিশ্বকাপ দলে আমার থাকা উচিত। বিশ্বকাপের জন্য আমি ‘এভেইলেবল’ নই।

একটা বড় কারণ, গেম টাইম। বেশ কয়েকদিন ধরে খেলছি না এই ফরম্যাটে। দ্বিতীয়ত, ইনজুরি। যদিও ইনজুরি আমার মনে হয় না অত বড় সমস্যা। কারণ আমি আশা করি যে বিশ্বকাপের আগেই ঠিক হয়ে যাব। আমার কাছে যে মেইন জিনিসটি ‘ট্রিক’ করেছে এই সিদ্ধান্ত নিতে, যেহেতু সবশেষ ১৫-১৬টি টি-টোয়েন্টি খেলিনি এবং আমার জায়গায় যারা খেলছিল, আমার মনে হয় না, এটা কোনোভাবে ফেয়ার হবে তাদের প্রতি, যদি আমি হঠাৎ করে এসে ওদের জায়গাটা নিয়ে নেই।’

তামিম আরও বলেন, ‘সম্ভবত… হয়তোবা আমি বিশ্বকাপ দলে থাকতাম, এটা আমি জানি না…। এটা আমি মনে করি, হয়তোবা থাকতাম। আমার কাছে মনে হয় না, এটা ফেয়ার হতো। এই বিশ্বকাপে আপনারা আমাকে দেখবেন না। তবে আমি এতটুকুই বলতে পারি, এই সিরিজ ও বিশ্বকাপের জন্য দলকে আমি সর্বোচ্চ শুভকামনা জানাই। আবার পরিষ্কার করে দেই, আমি অবসর নিচ্ছি না। অবসর নিচ্ছি না। কিন্তু এই বিশ্বকাপে আমার খেলা হবে না। আমার মনে হয়, তরুণ যারা ওপেন করছেন, বিশ্বকাপে ওদের সুযোগ পাওয়া উচিত। কারণ, ওরা গত ১৫-১৬ ম্যাচ ধরে খেলছে। ওদের প্রস্তুতি হয়তো আমার চেয়ে ভালো থাকবে। সঙ্গে এটাও মনে করি, তারা হয়তো দলকে আমার চেয়ে ভালো সার্ভিস দিতে পারবে।’

সংবাদমাধ্যমকে অনুরোধ করে তামিম বলেন, ‘আমি এই সিদ্ধান্ত নিয়েছি, এটিতেই অটল থাকব। এখানে নতুন করে বলার কিছু নেই। সব কারণ বলে দিয়েছি। এখানে কোনো বিতর্ক নেই। বিতর্ক হওয়ার কিছু নেই। আমার যা মনে হচ্ছিল, সেটাই করেছি। মানুষ হিসেবে আপনারা আমাকে অনেকেই চেনেন না, কিন্তু যারা আমার কাছের, সবাই আমার ব্যাপারে একটা জিনিস জানেন যে, আমি যা-ই করি, হৃদয়ের ভেতর থেকেই করি। আমার মন এটাই বলছিল যে এটাই সঠিক সিদ্ধান্ত। দলের জন্য এটাই ভালো।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ওসি প্রদীপের জামিন নামঞ্জুর, স্ত্রীর বিরুদ্ধে পরোয়ানা

অনলাইন ডেস্ক : অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে কক্সবাজারের টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চার্জশিট (অভিযোগপত্র) আমলে নিয়েছেন আদালত। এসময় শুনানিতে ওসি প্রদীপ কুমার দাশের জামিন নামঞ্জুর ও তার স্ত্রী চুমকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

বুধবার এই তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের কৌশলি ও দুদকের আইনজীবী মাহমুদুল হক।

তিনি জানান, আজ কক্সবাজারের টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চার্জশিট (অভিযোগপত্র) বিষয়ে শুনানি হয়। চট্টগ্রাম বিশেষ জজ আদালতের বিচারক শেখ আশফাকুর রহমান বিষয়টি আমলে নেন। এসময় ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকীর জামিনের বিষয়ে শুনানি হয়। আদালত ওসি প্রদীপের জামিন নামঞ্জুর করেন এবং তার স্ত্রী চুমকী পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

এর আগে গত বছরের ২৮ জুলাই বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকিরে বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এর আগে ১৪ সেপ্টেম্বর টেকনাফের বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশকে চট্টগ্রামে দুদকের করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় গ্রেফতার দেখানো হয়।

এর আগে গত বছরের ২৩ আগস্ট দুদকের চট্টগ্রামের সমন্বিত জেলা কার্যালয়ে এই মামলা করা হয়। দুদকের সহকারী পরিচালক রিয়াজ উদ্দীন বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত ৩ কোটি ৯৫ লাখ ৫ হাজার ৬৩৫ টাকার অবৈধ সম্পদের অভিযোগ আনা হয়েছে। ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে সম্পদ ক্রয় করে ওসি প্রদীপ তার স্ত্রীর নামে রেখেছেন বলে অনুসন্ধানে দুদক তথ্য পেয়েছে।

অভিযোগে বলা হয়েছে, আসামিরা অসৎ উদ্দেশ্যে একে অপরের সহযোগিতায় অর্পিত ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ১৩ লাখ ১৩ হাজার ১৭৫ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপনপূর্বক মিথ্যা তথ্য প্রদান এবং ৩ কোটি ৯৫ লাখ ৫ হাজার ৬৩৫ টাকার সম্পদ জ্ঞাতসারে মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর সম্পৃক্ত অপরাধ ‘ঘুষ ও দুর্নীতির’ মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে অর্জনপূর্বক ওই অবৈধ সম্পদ স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তর করে ভোগদখলে রাখে।

এ অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৬(২) ধারা, ২৭ (১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ,২০১২ এর ৪ ( ২) ধারা, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারাসহ দণ্ডবিধির ১০৯ ধারায় চট্টগ্রামে মামলাটি দায়ের করা হয়।

উল্লেখ্য, ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টের গাড়ি তল্লাশি কেন্দ্র করে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

এ ঘটনায় করা হত্যা মামলায় ওই বছরের ১৩ ডিসেম্বর ওসি প্রদীপ কুমার দাশসহ ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা র্যা ব ১৫-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. খায়রুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest