সর্বশেষ সংবাদ-
প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদসাতক্ষীরায় ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগে এক ব্যক্তি আটকসরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও দলীয়করণ শুরু করেছে: এমপি ইজ্জত উল্লাহআ.লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে দেশ চালাচ্ছে সরকার: নাহিদএনসিপির কমিটি পুনর্গঠন: পাটওয়ারী-হাসনাত-সারজিস-আসিফের পদোন্নতি৮১ বছরে জাতিসংঘ: বিশ্ব চায় প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন – নিকোলাস বিশ্বাসএরশাদের ৯ বছরের শাসন আমলে দেশের মানুষ সবচেয়ে ভালো ছিল: সাবেক এমপি আশুসাতক্ষীরায় জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের নেতা ফারুক হোসেনসাতক্ষীরায় পৌর ও সদর উপজেলা তাঁতীদল এর সাংগঠনিক আলোচনা সভা

বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা

আসাদুজ্জামান : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির উদ্যোগে শহরের আমতলা মোড় থেকে এ বর্ণাঢ্য র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের আমতলা মোড়স্থ গণমুখি ক্লাবের সামনে অনুষ্ঠিত হয় আলোচনাসভা। জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক চেয়ারম্যান আব্দুর রউফ, হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির সদস্য শের আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহীন, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুস সামাদ, জেলা যুবদল সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক, জেলা কৃষক দলের আহবায়ক আহসানুল কাদির স্বপন, যুবদল সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, শ্রমিকদল সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর শফিকুল আলম বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, কৃষকদল সদস্য সচিব শাহিনুর রহমান, যুগ্ম আহবায়ক সালাউদ্দিন লিটন, রবিউল ইসলাম, শাহাদত হোসেন, আব্দুল্লাহ আল মাসুম রাজ, ওয়ার্ড বিএনপি নেতা ইয়াছিন আলী, সৈয়দ আব্দুল জলিল, জহুরুল হক, ওলিউল্লাহ, ইলিয়াস হোসেন, নুরে আলম সিদ্দিকী, আশরাফ হোসেন, মাহমুদুল হক, মতিনুর রহমান কচি, নবজান হোসেন, রোকনুজ্জামান, কামরুজ্জামান পলাশ, মাহমুদ আলী, বকুল হোসেন, যুবদল নেতা মনিরুজ্জামান প্রিন্স, মাসুদ রানা সবুজ, স্বেচ্ছাসেবক দল নেতা গোলাম সরোয়ার, আসলাম পারভেজ শাহীন, গোলাম সরোয়ার, সাইদুর রহমান, শ্রমিকদল নেতা আবু হাসান, আমিনুর রহমান, আবু তালেব, উপজেলা কৃষকদল নেতা সোহেলা রানা, আনারুল ইসলাম, আমির হোসেন বাদসা, গোলাম রসুল খোকন, জাহাঙ্গীর হোসেন, ডা: মামুনুর রহমান খান, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় পৃথক পৃথক র‌্যালি নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।
বক্তারা বলেন, অবরুদ্ধ গণতন্ত্র পূনরুদ্ধার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের সংগ্রাম হোক ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অঙ্গিকার। বক্তারা এ সময়, অবিলম্বে জনগণের ভোটাধিকার হরন, বাক স্বাধীনতা ও গণতন্ত্র পূনরুদ্ধারের আন্দোলনে নেতাকর্মীদের অংশ গ্রহনের উদাত্ত আহবান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ১০ পিস স্বর্ণের বারসহ এক চোরাকারবারী আটক

আসাদুজ্জামান : ভারতে পাচারকালে সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে ১০০ ভরি ওজনের ১০ পিস স্বর্ণের বারসহ এক কুখ্যাত চোরাকাবারীকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার রাতে কলারোয়া সীমান্তের ব্রজবাক্স বাজার থেকে তাকে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের বারের মূল্য ৭৩ লাখ টাকা।

আটক স্বর্ণ চোরাকারবারীর নাম মনিরুল ইসলাম (৫০)। তিনি কলারোয়া উপজেলার মুরারীকাটি ঘরচালা গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

বিজিবি ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আল মাহমুদ জানান, কলারোয়া সীমান্ত দিয়ে ভারতে সোনার একটি বড় চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অপারেশন অফিসার মেজর রেজা আহমেদের নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্তের ব্রজবাক্স বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে মনিরুল ইসলাম নামের এক কুখ্যাত স্বর্ণ চোরাকারবারীকে আটক করে তাকে চ্যালেঞ্জ করা হয়। পরে তার দেহ তল্লাশি করে প্যান্টের কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০ পিস স্বর্ণের বার জব্দ করা হয় । যার ওজন ১০০ ভরি (১ কেজি ১৬৬.৪০ গ্রাম)। জব্দকৃত স্বর্ণের বারের মূল্য ৭৩ লাখ টাকা। তিনি আরো জানান, আটককৃত স্বর্ণ চোরাকারবারীকে কলারোয়া থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জামিনে মুক্ত হলেন পরীমণি

বিনোদন ডেস্ক : মাদক মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা পরীমণি কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি মুক্তি পান।

কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের ডেপুটি জেলার শাহ শরীফ এ তথ্য জানিয়েছেন।

কারা ফটক থেকে একটি সাদা গাড়িতে করে বের হতে দেখা যায় পরীমণিকে।

পরীমণি সাদা পোশাকে ছিলেন এবং তাকে বহনকারী গাড়ি থেকে একটু বের হয়ে উপস্থিত লোকজনের সঙ্গে সেলফি তুলেতে দেখা যায়।

এর আগে বুধবার সকাল সাড়ে ৮টায় পরীমণির খালু জসিম উদ্দিন ও আইনজীবী অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত সুরভী কারা ফটকে যান।

মঙ্গলবার মাদক মামলায় চিত্রনায়িকা পরীমণিকে অন্তর্বর্তীকালীন জামিন দেন আদালত। ২০ হাজার টাকা মুচলেকায় তার জামিনের আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ।

গত ৪ আগস্ট ঢাকার বনানীর ১২ নম্বর রোডের বাসায় অভিযান চালিয়ে পরীমণিকে আটক করে র‌্যাব। পরদিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদক আইনে মামলা করা হয়।

জব্দ তালিকায় পরীমণির বাসা থেকে ‘মদ এবং আইস ও এলএসডির মতো মাদকদ্রব্য’ উদ্ধার দেখানো হয়। তিন দফায় সাত দিন রিমান্ডের পর উচ্চ আদালতের হস্তক্ষেপে গ্রেপ্তারের ২৬ দিন পর জামিন পান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ডিসিদের প্রতিদিন মামলা ও জিডির তথ্য দেবেন এসপিরা : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ

অনলাইন ডেস্ক : থানায় দায়ের করা মামলা ও সাধারণ ডায়েরির (জিডি) তথ্য প্রতিদিন জেলা ম্যাজিস্ট্রেট বা জেলার ডিসিকে পাঠাতে পুলিশ সুপারদের (এসপি) নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক অধিশাখা থেকে এ নির্দেশ দেওয়া হয়। বর্তমানে অনেক জেলার পুলিশ সুপার (এসপি) জেলা ম্যাজিস্ট্রেটকে মামলা ও জিডির তথ্য সরবরাহ করেন না। এ নিয়ে জেলার এসপি ও ডিসিদের মধ্যে দীর্ঘদিন থেকেই সমন্বয়হীনতা চলে আসছে বলে জানা গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব জুবাইদা মান্নান স্বাক্ষরিত আদেশে বলা হয়, পুলিশ রেগুলেশন অব বেঙ্গল-১৯৪৩-এর ১৯২ প্রবিধান অনুসারে সার্কেল এএসপি সংশ্লিষ্ট পুলিশ সুপারের মাধ্যমে এফআইআর (প্রাথমিক তথ্য বিবরণী) ও জেনারেল ডায়েরি (জিডি) থেকে তথ্যের ভিত্তিতে বিপি ফরম-১৬ পূরণপূর্বক জেলা ম্যাজিস্ট্রেট বরাবর দৈনিক রিপোর্ট প্রেরণের বাধ্যবাধতকা রয়েছে। বিধান অনুসরণ না করায় জেলা পর্যায়ে স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি ফলপ্রসূভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না।

উল্লেখ্য, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর অনুমোদনপূর্বক অনুশাসন রয়েছে। আইজিপিকে উদ্দেশ্য করে দেওয়া চিঠিতে আরও বলা হয়, ‘পুলিশ রেগুলেশনস, বেঙ্গল-১৯৪৩-এর ১৯২ প্রবিধান প্রয়োগকল্পে প্রধানমন্ত্রীর সদয় অনুমোদনকৃত অনুশাসন বাস্তবায়নের নিমিত্তে মাঠপর্যায়ে প্রয়োজনীয় নির্দেশক্রমে অনুরোধ করা হলো। আইজিপিকে দেওয়া চিঠির অনুলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সব বিভাগীয় কমিশনার, মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখার উপসচিবসহ বিভিন্ন দফতরে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, পিআরবি-১৯৪৩ এর ১৯২ প্রবিধানে বলা হয়েছে, সার্কেল ইন্সপেক্টররা এফআইআর ও জিডি থেকে বিপি ফরম-১৬ অনুযায়ী একটি প্রতিবেদন তৈরি করবেন। প্রতিবেদনটি মহকুমা পুলিশ অফিসারের মাধ্যমে উপ-বিভাগীয় ম্যাজিস্ট্রেটের কাছে জমা দেবেন। জেলা ম্যাজিস্ট্রেট তার মন্তব্য এবং প্রতিবেদনের আদেশ রেকর্ড করার পর সেগুলো রেকর্ডের জন্য সুপারিনটেন্ডেন্টের কাছে ফিরিয়ে দেবেন। যেখানে ওপরের পদ্ধতিতে বিলম্ব হওয়ার সম্ভাবনা রয়েছে, মহকুমা ম্যাজিস্ট্রেটের অনুপস্থিতিতে অথবা যেখানে পরিদর্শকের কার্যালয় মহকুমার সদর দফতর নয়, সেখানে প্রতিবেদনগুলো পেন কার্বন প্রক্রিয়ায় নকল করে একটি কপি পাঠানো হবে সরাসরি সুপারের কাছে। এ প্রতিবেদনে দেখানো হবে যেসব মামলা এবং অস্বাভাবিক ঘটনা, প্রতিবেদন করা সব গুরুত্বপূর্ণ বিষয় যা অধস্তন পুলিশ দ্বারা রিপোর্ট করা হয়েছে অথবা অন্য কোনো উপায়ে পরিদর্শকের নোটিসে এসেছে।

এ বিষয়ে জানতে চাইলে রংপুর রেঞ্জের একটি জেলার নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ সুপার বলেন, আমরা বর্তমানে থানায় দায়ের করা মামলার কপিগুলো বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়ে দিই এবং মামলায় কোনো আসামি গ্রেফতার থাকলে তাকেও জেলা ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। মহানগর এলাকায় মামলার তথ্য চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। আমরা সাধারণত জেলা ম্যাজিস্ট্রেটকে তথ্য দিই না। এ নিয়ে জেলা প্রশাসকদের সঙ্গে আমাদের কোনো মতানৈক্য তৈরি হয়নি। জেলা ম্যাজিস্ট্রেট বা ডিসিদের মামলা ও জিডির তথ্য সরবরাহ প্রসঙ্গে পুরনো আইন রয়েছে। তারপরও হঠাৎ এই চিঠি কেন জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, সম্প্রতি গোপালগঞ্জসহ কয়েকটি জেলায় জেলা পুলিশ সুপার ও জেলার এসপির মধ্যে নানা বিষয়ে মতানৈক্য ও বিরোধ দেখা দিয়েছে। গত মে মাস-২০২১ এর দ্বিতীয় পক্ষের পাক্ষিক গোপনীয় প্রতিবেদনেও নানা ধরনের বিরোধ ও মতানৈক্য সংক্রান্ত অনেক তথ্য এসেছে। এসব মতানৈক্যের কারণে জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ দৈনন্দিন নানা কাজে বিঘ্ন ঘটছে। কোনো কোনো জেলায় ডিসি-এসপির মধ্যে বিরোধ প্রকাশ্য রূপ নিয়েছে। ডিসিদের কথা শুনতে চান না এসপিরা। আবার অনেক ক্ষেত্রে এসপিদেরও কোনো কথা শোনেন না জেলা প্রশাসকরা। জেলার এসপি একই জেলার ডিসিকে মামলা বা জিডির তথ্য পর্যন্ত দিতে রাজি হন না। এ অবস্থায় পিআরবিতে উল্লিখিত প্রবিধান স্মরণ করিয়ে দিয়ে এসপিদের ডিসিদের কাছে মামলা ও জিডির সংক্ষিপ্ত তথ্য সরবরাহ করতে বলা হয়েছে। এ নির্দেশনা সারা দেশের সব ডিসির কাছে পাঠাবে বিভাগীয় কমিশনার কার্যালয় এবং রেঞ্জ ডিআইজির মাধ্যমে এসপিদের পাঠাবে পুলিশ সদর দফতর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কা‌লিগঞ্জ উপ‌জেলা ছাত্রলী‌গের উ‌দ্যো‌গে অা‌লোচনা সভা ও দোয়া 

কা‌লিগঞ্জ প্রতি‌নি‌ধিঃ
স্বাধীনতার মহান স্থাপ‌তি, জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের ৪৬তম শাহাদাৎ বা‌র্ষিকী, ১৫ অাগস্ট জাতীয় শোক দিবস ও ২১ অাগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদ‌দের অাত্নার শা‌ন্তি কামনায় অা‌লোচনা সভা ও দোয়া অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। উপ‌জেলা ছাত্রলী‌গের অা‌য়োজ‌নে মঙ্গলবার সন্ধ‌্যায় অাওয়ামীলীগ কার্যাল‌য়ে অা‌লোচনা সভা ও দোয়া অনু‌ষ্ঠিত হয়।

উপ‌জেলা ছাত্রলী‌গের সভাপ‌তি কাজী নূর অাহ‌মেদ র‌নির সভাপ‌তি‌ত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ই‌লিয়াস হো‌সে‌নের সঞ্চালনায় অা‌লোচনা সভায় প্রধান অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন উপ‌জেলা অা’লী‌গের সহ-সভাপ‌তি ও উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান সাঈদ মে‌হেদী। বি‌শেষ অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন উপ‌জেলা অা”লী‌গের সাংগঠ‌নিক সম্পাদক ও ভাইস চেয়ারম‌্যান শেখ নাজমুল অাহসান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিএম, সিরাজুল ইসলাম, ছাত্রলীগ নেতা আজিজুর রহমান নয়ন, শাহিন আলম বাবু, আরফিন অপু, বাবু সরদার, রেজওয়ান রনি, রাকিব আদনান প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় কোভিটসচেতনতা বৃদ্ধি এবং ডিজিটাল বাংলাদেশ সর্ম্পকিত কর্মশালা

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরায় কোভিট-১৯ এর বিস্তার রোধে সচেতনতা বৃদ্ধি এবং নো মাস্ক, নো সার্ভিস, মাস্ক পরুন, সেবা নিন ইত্যাদি ক্যাম্পেইনসমূহ এবং ডিজিটাল বাংলাদেশ সর্ম্পকিত অর্জনসমূহের বহুল প্রচার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় সাতক্ষীরা সার্কিট হাউজের হলরুমে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের আয়োজনে কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক তানজিল্লুর রহমানের সঞ্চালনা প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

এ সময় আরো বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সরকারি কলেজের সহকারি অধ্যক্ষ আমান উল্লাহ হাদি, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু প্রমুখ।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দুই টাকায় সিংড়া ও সমোচা বিক্রি করে মানুষের নজর কেড়েছে সাতক্ষীরার যুবক

নিজস্ব প্রতিনিধি ঃ দ্রব্যমূল্যের এই উর্দ্ধগতির বাজারে মাত্র দুই টাকায় সিংড়া ও সমোচা বিক্রি করে মানুষের নজর কেড়েছে সাতক্ষীরার এক যুবক। বৈশ্বিক মহামারী করোনা অনেকেরই মত তার স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছে। হোটেল মেসিয়ারের কাজ হারিয়ে চারদিক যখন অন্ধকার দেখছিলেন ঠিক তখনই পকেটে থাকা দুই টাকা তাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখায়।

সাতক্ষীরা কুখরালি চালতেতলা এলাকার গোলাম রব্বানির ছেলে বদরুল মাত্র দুই টাকায় কিভাবে মানুষের কাছে পৌছানো যায় তা চিন্তা করতে থাকেন। অবশেষে তার পূর্বের কাজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে গড়ে তোলে ভ্রাম্যমান সিংড়া ও সমোচার দোকান। শহরের বড় বাজার, পাঁকা পোলের মোড়, ডে-নাইট কলেজ মোড়, কেষ্ট ময়রার ব্রিজ, নিউ মার্কেট মোড়, হাটের মোড়সহ বিভিন্ন জায়গায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখা যায় বদরুলের ভ্রাম্যমান সিংড়া ও সমোচার দোকান। বিভিন্ন বয়সের মানুষ ভিড় জমাচ্ছে এই ভ্রাম্যমান দোকান থেকে সিংড়া ও সমোচা কেনার জন্য।

শহরের রসুলপুর এলাকার শহিদুল ইসলাম জানান, বর্তমান সময়ে মাত্র দুই টাকায় সিংড়া বা সমোচার কথা চিন্তাই করা যায় না। দেখতে ব্যতিক্রম, আকারে ছোট, দামও কম।
কদমতলা এলাকার ভ্যান চালক আমিরুল ইসলাম জানান, এত কম দামে সিংড়া ও সমোচা সাতক্ষীরায় কোথাও পাওয়া যায় আমার জানা নেই। আর খেতেও খুব ভাল তাই আমিও কিনেছি।

সুলতানপুর বড় বাজারের সবজি বিক্রেতা আনারুল ইসলাম জানান, মাত্র দুই টাকায় সিংড়া ভাবতেই ভাল লাগে। দুপুর বেলা খেতেও ভাল লাগছে।

এ ব্যাপারে বদরুল জানান, প্রতিদিন গড়ে ৫০০/৬০০ পিস সিংড়া ও সমোচা তৈরি করে শহরের বিভিন্ন স্থানে তা তিনি বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। এতে তার বেকারত্বও দূর হয়েছে। এখন তিনি পরিবার পরিজন নিয়ে ভালই আছেন। তবে, স্কুল কলেজ খুললে তার বিক্রি আরও বাড়বে বলে তিনি জানান।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঋষি ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এমআরএ সনদ প্রাপ্ত ঋষি ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়।

“বেশি বেশি গাছ লাগান পরিবেশ বাঁচান” এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে মঙ্গলবার (৩১শে আগষ্ট) সকাল ১০ টা ঋষি ফাউন্ডেশনের ধুলিহর ব্রাঞ্চে সদস্যদের মাঝে বিভিন্ন ধরনের ফলজ ও ভেসজ গাছের চারা বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান আতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধান কার্যালয় এর অর্ডিট ও ট্রেনিং বিভাগের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ও রিজিওন আল ম্যানেজার বাবু স্বপন বৈরাগী, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন পিউর ক্রপস লিঃ কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ও বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন কমিশন সাতক্ষীরা সদর উপজেলা শাখার সম্মানিত সভাপতি আবু জাফর মোঃ সালেহ। এছাড়া ব্রাঞ্চ এর বিভিন্ন কর্মকর্তা শ্রীদেবি রায়, আব্দুল গফফার, ছালমা খাতুন, রিমা আক্তার প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাঞ্চ ম্যানেজার গৌতম ঘোষ।  প্রেস বিজ্ঞপ্তি :

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest