সর্বশেষ সংবাদ-
প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদসাতক্ষীরায় ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগে এক ব্যক্তি আটকসরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও দলীয়করণ শুরু করেছে: এমপি ইজ্জত উল্লাহআ.লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে দেশ চালাচ্ছে সরকার: নাহিদএনসিপির কমিটি পুনর্গঠন: পাটওয়ারী-হাসনাত-সারজিস-আসিফের পদোন্নতি৮১ বছরে জাতিসংঘ: বিশ্ব চায় প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন – নিকোলাস বিশ্বাসএরশাদের ৯ বছরের শাসন আমলে দেশের মানুষ সবচেয়ে ভালো ছিল: সাবেক এমপি আশুসাতক্ষীরায় জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের নেতা ফারুক হোসেনসাতক্ষীরায় পৌর ও সদর উপজেলা তাঁতীদল এর সাংগঠনিক আলোচনা সভা

সাতক্ষীরার সুন্দরবনে মাছ ধারার সময় দুই জেলে আটক

আসাদুজ্জামান ঃ বন বিভাগের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্চে অবৈধভাবে মাছ ধারার সময় দুই জেলেকে আটক করেছে বন বিভাগ। মঙ্গলবার ভোর রাত ৪টার দিকে সুন্দরবনের ইছামতি নদীর কাঠেরখাল এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় নৌকা, জাল ও মাছ জব্দ করা হয়েছে।
আটক জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের দক্ষিণ কদমতালা গ্রামের খবিরউদ্দীনের ছেলে কামাল শেখ (৪২) ও গোলাম রসুলের ছেলে ইসমাইল গাইন (৫৫)।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালীনি ফরেস্ট স্টেশন কর্মকর্তা সুলতান আহম্মেদ জানান, সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরার সময় ভোর রাতে দুই জেলেকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে পাঁচ কেজি মাছ, নৌকা ও জাল জব্দ করা হয়েছে। তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর : প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরো ৮৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৬ হাজার ১৯৫ জনে। ৮৬ জনের মধ্যে পুরুষ ৪৪ জন ও নারী ৪২ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ৭৪ জন, বেসরকারি হাসপাতালে ১১ জন ও বাড়িতে একজনের মৃত্যু হয়। মৃত্যুহার ১ দশমিক ৭৫ শতাংশ।

একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও তিন হাজার ৩৫৭ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬১৮ জনে।

মঙ্গলবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সরকারি-বেসরকারি ৭৮৯টি ল্যাবরেটরিতে ২৭ হাজার ৬৭৩টি নমুনা সংগ্রহ ও ২৮ হাজার ৯৭টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৮৯ লাখ ২৮ হাজার ৩৪৫টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১১ দশমিক ৯৫ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৬ দশমিক ৮১ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন চার হাজার ১০২ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৪ লাখ ২৫ হাজার ৯৮৫ জন। সুস্থতার হার ৯৫ দশমিক শূন্য ৩ শতাংশ।

২৪ ঘণ্টায় মৃত ৮৬ জনের মধ্যে শূন্য থেকে ১০ বছরের একজন, বিশোর্ধ্ব তিনজন, ত্রিশোর্ধ্ব ছয়জন, চল্লিশোর্ধ্ব আটজন, পঞ্চাশোর্ধ্ব ১৫ জন, ষাটোর্ধ্ব ২৯ জন, সত্তরোর্ধ্ব ১৯ জন, আশি-ঊর্ধ্ব চারজন ও নব্বই বছরের বেশি বয়সী একজন রয়েছেন।

বিভাগওয়ারী হিসাবে দেখা গেছে, ঢাকা বিভাগে ২২ জন, চট্টগ্রামে ১৯ জন, রাজশাহীতে ১২ জন, খুলনায় ১৫ জন, বরিশালে দুইজন, সিলেটে নয়জন, রংপুরে পাঁচজন ও ময়মনসিংহ বিভাগে দুইজনের মৃত্যু হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অবসরে গেলেন ডেল স্টেইন

খেলার খবর : টেস্ট ক্রিকেট থেকে দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন সরে দাঁড়িয়েছিলেন ২০১৯ সালে। সীমিত ওভারের দুই সংস্করণে খেলে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি। তবে সাম্প্রতিক বছরগুলোতে নিয়মিত চোটে ভোগা এই ডানহাতি পেসারের জাতীয় দলের জার্সিতে গত বছরের পর আর মাঠে নামা হয়নি। সবশেষ প্রতিযোগিতামূলক ম্যাচও তিনি খেলেছেন প্রায় পাঁচ মাস আগে। এবার সব ধরনের ক্রিকেট থেকেই বিদায় নিলেন তিনি।

মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন কিংবদন্তি ফাস্ট বোলার স্টেইন। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে তার যাত্রা শুরু হয়েছিল ২০০৩ সালে। পরের বছর আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পেয়ে যান তিনি। টেস্ট দিয়ে জাতীয় দলের জার্সি গায়ে তোলার পর ২০০৫ সালে ওয়ানডে এবং ২০০৭ সালে টি-টোয়েন্টি অভিষেক হয় তার।

বিদায়ী বার্তায় ৩৮ বছর বয়সী স্টেইন লিখেছেন, ‘যে খেলাটিকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, আজ আমি আনুষ্ঠানিকভাবে সেটা থেকে অবসর গ্রহণ করছি। ভালো-মন্দ মিশিয়ে মিশ্র একটি অনুভূতি থাকলেও আমি কৃতজ্ঞ। এই ২০ বছর ছিলে প্রশিক্ষণের, ম্যাচের, ভ্রমণের, জয়ের, হারের, স্ট্র্যাপ দিয়ে বাঁধা পায়ের (মূলত চোটের কারণে), জেট ল্যাগের, আনন্দের এবং ভ্রাতৃত্বের। বলার মতো অনেক অনেক স্মৃতি রয়েছে। পরিবার থেকে শুরু করে সতীর্থদের, সাংবাদিকদের থেকে শুরু করে ভক্তদের- সবাইকে ধন্যবাদ। পুরো যাত্রাটা ছিল অবিশ্বাস্য।’

১৬ বছরের আন্তর্জাতিক ক্যরিয়ারে ৯৩টি টেস্ট, ১২৫টি ওয়ানডে ও ৪৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন স্টেইন। টেস্টে দক্ষিণ আফ্রিকার হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড তার দখলে। সাদা পোশাকে ২২.৯৫ গড়ে তার উইকেটসংখ্যা ৪৩৯টি। টেস্টে সর্বকালের সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকাতে স্টেইন আছেন অষ্টম স্থানে। কেবল পেসারদের মধ্যে তার অবস্থান পাঁচ নম্বরে। ওয়ানডেতে ২৫.৯৫ গড়ে ১৯৬ ও টি-টোয়েন্টিতে ১৮.৩৫ গড়ে ৬৪টি উইকেট নিয়েছেন তিনি।

আন্তর্জাতিক মঞ্চে স্টেইনের সবশেষ ম্যাচ ছিল ২০২০ সালের ফেব্রুয়ারিতে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে ৩১ রানে ২ উইকেট পেয়েছিলেন তিনি। তবে দক্ষিণ আফ্রিকা মাত্র ৮৯ রানে গুটিয়ে গিয়ে ম্যাচটি হেরেছিল ১০৭ রানের বড় ব্যবধানে। প্রতিযোগিতামূলক ক্রিকেটে তিনি শেষবার মাঠে নেমেছিলেন চলতি বছরের মার্চে। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক আসর টি-টোয়েন্টি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে মুলতান সুলতানসের বিপক্ষে ১ উইকেট পেতে ৩৪ রান খরচ করেছিলেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ম্যাগসেসে পুরস্কার পেলেন বাংলাদেশের চিকিৎসাবিজ্ঞানী ড. ফেরদৌসী

বিশেষ ডেস্ক : বাংলাদেশের চিকিৎসাবিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরী এশিয়ার নোবেলখ্যাত ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন। মঙ্গলবার (৩১ আগস্ট) এ পুরস্কার ঘোষণা করা হয়।

ফেরদৌসী কাদরী ছাড়াও বিশ্বব্যাপী মর্যাদাসম্পন্ন এ পুরস্কারটি আরও পেয়েছেন পাকিস্তানের আমজাদ সাদিক, দক্ষিণ-পূর্ব এশিয়ার স্টিভেন মানসি।

ফেরদৌসী কাদরী আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) ইমিউনোলজি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

উন্নয়নশীল দেশের শিশুদের মধ্যে সংক্রামক রোগ প্রতিরোধে ড. ফেরদৌসী কাদরীর প্রচেষ্টা বিশ্বজুড়ে প্রশংসিত। কলেরা মহামারি থেকে মানুষকে রক্ষার জন্য সাশ্রয়ী মূল্যের টিকা নিয়ে যারা কাজ করেছেন ড. ফেরদৌসী তাদের মধ্যে অন্যতম।

২০২০ সালে তিনি ল’রিয়েল-ইউনেসকো ফর ওমেন ইন সায়েন্স অ্যাওয়ার্ড পান।

ম্যাগসেসের ওয়েবসাইট www.rmaward.asia এ ২০২১ সালের পুরস্কার প্রাপ্তদের নাম ও তাদের অবদানের বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর : মোট জনসংখ্যা অনুযায়ী করোনাভাইরাসের টিকা দেওয়ার হারে দক্ষিণ এশিয়ার আটটি দেশের মধ্যে সপ্তম অবস্থানে বাংলাদেশ । বাংলাদেশের পরের দেশটি আফগানিস্তান।

বাংলাদেশে এ পর্যন্ত ৭৪ লাখ ১০ হাজার ৪৮০ জনকে করোনার দুই ডোজ টিকা দেওয়া হয়েছে, যা মোট জনসংখ্যার চার দশমিক ৫৫ শতাংশ।

অন্যদিকে আফগানিস্তানে এক দশমিক ১৩ শতাংশ মানুষ দুই ডোজ টিকা পেয়েছেন।

গতকাল সোমবার পর্যন্ত জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস রিসোর্স সেন্টারের তথ্য বিশ্লেষণ করে এই চিত্র পাওয়া গেছে।

পরিসংখ্যানে দেখা যায়, টিকা দেওয়ার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় সবার ওপরে আছে ভুটান। দেশটিতে ৬২ দশমিক ৩০ শতাংশ মানুষকে পূর্ণ ডোজ টিকা দেওয়া হয়েছে।

মৃত্যু ও শনাক্তের সংখ্যার দিক থেকে দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। প্রথম অবস্থানে ভারত। বাংলাদেশে সোমবার পর্যন্ত মারা গেছেন ২৬ হাজার ১০৯ জন। একই সময়ে ভারতে মারা গেছেন ৪ লাখ ৩৮ হাজার ২১০ জন। দক্ষিণ এশিয়ায় সবচেয়ে কম সংখ্যক মানুষ মারা গেছেন ভুটানে। দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন তিন জন।

দক্ষিণ এশিয়ার মধ্যে এ পর্যন্ত সবচেয়ে বেশি সংখ্যক মানুষের করোনা শনাক্ত হয়েছে ভারতে। সেখানে শনাক্ত হয়েছেন তিন কোটি ২৭ লাখ ৩৭ হাজার ৯৩৯ জন। দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশে একই সময়ে মোট শনাক্ত হয়েছেন ১৪ লাখ ৯৭ হাজার ২৬১ জন। সবচেয়ে কম সংখ্যক শনাক্ত ভুটানে।

গত ২৬ আগস্ট পর্যন্ত দক্ষিণ এশিয়ার আটটি দেশের মধ্যে ছয়টি দেশের শনাক্তের হার বিবেচনায় দেখা গেছে সবার ওপরে আছে শ্রীলংকা। দেশটিতে শনাক্তের হার ৩২ শতাংশ। দ্বিতীয় অবস্থানে থাকা নেপালে শনাক্তের হার ১৯ দশমিক ৩ শতাংশ, তৃতীয় অবস্থানে থাকা বাংলাদেশের শনাক্তের হার ১৪ শতাংশ, পাকিস্তানের শনাক্তের হার ছয় দশমিক ৯ শতাংশ, ভারত ও মালদ্বীপ উভয় দেশে শনাক্তের হার এক দশমিক ৯ শতাংশ। আফগানিস্তান ও ভুটানের তথ্য পাওয়া যায়নি।

দক্ষিণ এশিয়ার আটটি দেশের মধ্যে গত বছর ২৩ জানুয়ারি নেপালে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। শ্রীলংকায় ২৭ জানুয়ারি, ভারতে ৩০ জানুয়ারি, আফগানিস্তানে ২৪ ফেব্রুয়ারি, পাকিস্তানে ২৬ ফেব্রুয়ারি, ভুটানে ৬ মার্চ, বাংলাদেশে ৮ মার্চ ও মালদ্বীপে ২৭ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আফগানিস্তানের পাঞ্জশিরে ব্যাপক লড়াই, নিহত ৮ তালেবান

বিদেশের খবর : আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরের পাঞ্জশির উপত্যকায় সোমবার রাতে তালেবানবিরোধী প্রধান মিলিশিয়া যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে আট তালেবান নিহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন মিলিশিয়া গোষ্ঠীটির এক প্রতিনিধি।

তালেবান গোটা আফগানিস্তান দখলে নিলেও কাবুল থেকে ১৫০ কিলোমিটার দূরের পাহাড়ি উপত্যকা পাঞ্জশিরের দখল এখনো নিতে পারেনি। পাঞ্জশির ছাড়াও পাশের বাগলান প্রদেশে তালেবানের সঙ্গে স্থানীয় মিলিশিয়াদের লড়াই চলছে।

আফগানিস্তানে এখনও পর্যন্ত পঞ্জশির একমাত্র ঘাঁটি যেখানে তালেবান যোদ্ধাদের প্রতিরোধ করা হয়েছে। শুধু এবারে তালেবান ঠেকানো নয়, গত ৪০ বছরের ইতিহাসে এই উপত্যকা বিভিন্ন সময়ে নানা বাহিনীর বহিরাক্রমণ প্রতিহত করে এসেছে।

পাঞ্জশিরে আহমেদ মাসুদের অনুগত বাহিনী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সেসের (এনআরএফ) মুখপাত্র ফাহিম দাশতি বলেছেন, উপত্যকার পশ্চিম প্রবেশদ্বারে এনআরএফ-এর লক্ষ্যবস্তুুতে তালেবান হামলা চালালে দুই পক্ষের মধ্যে লড়াইয়ের সূত্রপাত।

তিনি বলেন, উপত্যকার প্রতিরক্ষা ব্যবস্থা কতটা শক্তিশালী তার পরীক্ষা নেওয়ার জন্য চালানো এই হামলা প্রতিহত করা হয়েছে। তাতে আট তালেবান নিহত এবং আরও আট জন আহত হয়েছেন। হামলায় এনআরএফ বাহিনীর দুই সদস্যও আহত হয়েছেন।

এ নিয়ে তাৎক্ষণিকভাবে তালেবানোর কোনো মুখপাত্রের মন্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, তালেবান কাবুলে প্রবেশের পর এনআরএফ নেতা আহমেদ মাসুদ ‘আফগান স্বাধীনতার সবশেষ দুর্গ’ হিসেবে পাঞ্জশির রক্ষা করার অঙ্গীকার করেছিলেন।

তার বাবা ‘পাঞ্জশিরের সিংহ’ হিসেবে পরিচিত আহমেদ শাহ্ মাসুদ ১৯৯০-এর দশকে তালেবান প্রতিরোধের যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। তিনি ছিলেন নর্দার্ন এলায়েন্সের একজন নেতা। তার ছেলে এখন ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সেসের নেতা।

যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার দুদিন আগে আল-কায়েদা মুজাহিদীন গেরিলা আহমেদ শাহ মাসুদকে হত্যা করে। ১৯৮০ ও ১৯৯০-এর দশকে এই অঞ্চলের স্বায়ত্তশাসনের যুদ্ধে তিনি নেতৃত্ব দিয়েছেন।

দুই দশকের যুদ্ধ শেষে সোমবার রাতেই আফগানিস্তান ছেড়েছে যুক্তরাষ্ট্রের সর্বশেষ সেনা। একই রাতে পাঞ্জশিরে তালেবান ও এনআরএফ এর মধ্যে এই লড়াইয়ের খবর পাওয়া গেল। এদিকে মার্কিন সেনা চলে যাওয়ার পর কাবুল বিমানবন্দরে ঢুকেছে তালেবান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পরী মণির জামিন

পরী মণির জামিন

কর্তৃক Daily Satkhira

বিনোদন সংবাদ : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনির জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৩১ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

রোববার (২৯ আগস্ট) উচ্চ আদালতের নির্দেশে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ পরীমনির জামিন শুনানির জন্য ৩১ আগস্ট দিন ধার্য করেন।

গত ২২ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে পরীমনির জামিন আবেদন করেছিলেন তার আইনজীবী মজিবুর রহমান। তখন আদালত শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছিলেন। পরে তার আইনজীবীরা এ নিয়ে হাইকোর্টে আবেদন করেন।

গত ৪ আগস্ট সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পরীমনিকে তার বনানীর বাসা থেকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ওইদিনই রাত ৮টা ১০ মিনিটে পরীমনিকে একটি সাদা মাইক্রোবাসে করে র‌্যাব সদরদফতরে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত ১২টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করে র‌্যাব। পরদিন ৫ আগস্ট বিকেল ৫টা ১২ মিনিটে পরীমনি, চলচ্চিত্র প্রযোজক রাজ ও তাদের দুই সহযোগীকে কালো একটি মাইক্রোবাসে করে বনানী থানার উদ্দেশে নিয়ে যাওয়া হয়। র‌্যাব বাদী হয়ে রাজধানীর বনানী থানায় পরীমনি ও তার সহযোগী দীপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে।

এরপর তাকে আদালতে হাজির করলে প্রথমে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে আরও দুই দফায় তাকে রিমান্ডে নেয়া হয়। মামলার অভিযোগ করা হয়েছে, পরীমনি ২০১৬ সাল থেকে মাদকসেবন করতেন। এমনকি এলএসডি ও আইসও সেবন করতেন তিনি। এজন্য বাসায় একটি ‘মিনিবার’ তৈরি করেন। বাসায় নিয়মিত ‘মদের পার্টি’ করতেন। চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজসহ আরও অনেকে তার বাসায় অ্যালকোহলসহ বিভিন্ন প্রকার মাদকের সরবরাহ করতেন ও পার্টিতে অংশ নিতেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর : ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ২৫ সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে। বিভিন্ন অপরাধমূলক ও বিভাগীয় শৃংখলা পরিপন্থী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে তাদের চাকরিচ্যুত করা হয় বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার আনিসুর রহমান।

সোমবার (৩০ আগস্ট) দুপুরে তার কার্যালয়ে জেলা পুলিশের অ্যাপস ভিত্তিক কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরার সময় তিনি এ কথা বলেন।

আনিসুর রহমান বলেন, পুলিশ বিভাগে কোনো অপরাধীর জায়গা নেই। আমি ২৫ জনকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। এদের মধ্যে কনস্টেবল, সহকারী উপ-পরিদর্শক ও উপ-পরিদর্শক রয়েছেন। আরও ১০০ জনকে বড় ধরনের শাস্তি দিয়েছি। আমার হাত এক্ষেত্রে কোনো কার্পণ্য করেনি। এই ঘর অবশ্যই অপরাধমুক্ত হবে।

তিনি বলেন, তদারককারী অফিসাররা সিডিএমএস অ্যাপসের মাধ্যমে যে কোনো স্থান থেকে থানার কার্যক্রম তদারকি করতে পারছেন। দিতে পারছেন প্রয়োজনীয় নির্দেশনা। টহল পার্টি কোথায় কী অবস্থায় দায়িত্ব পালন করছে তাও দেখা যাচ্ছে। জেলা পুলিশের কন্ট্রোল রুম থেকে জেলার সকল থানার সামগ্রিক কার্যক্রম ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হচ্ছে।

পুলিশ সুপার আরো বলেন, এ জন্য প্রত্যেক থানার প্রবেশ গেট, ডিউটি কর্মকর্তা, সেরেস্তা, বেতার অপারেটরের বসার জায়গা, থানা হাজত করিডোর এবং থানা কম্পাউন্ডে আটটি করে সিসিটিভি স্থাপন করা হয়েছে। যার মাধ্যমে থানায় সেবা নিতে আসা লোকজন কোনোরকম হয়রানিতে পড়ছে কি-না, দালাল-তদবিরবাজরা ঘুরে বেড়াচ্ছে কি-না এবং থানা পুলিশ কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হচ্ছে কি-না, হাজতের অবস্থাসহ সবকিছুই পুলিশ সুপারের কার্যালয়ে স্থাপিত কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক মনিটর করা হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest