সর্বশেষ সংবাদ-
প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদসাতক্ষীরায় ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগে এক ব্যক্তি আটকসরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও দলীয়করণ শুরু করেছে: এমপি ইজ্জত উল্লাহআ.লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে দেশ চালাচ্ছে সরকার: নাহিদএনসিপির কমিটি পুনর্গঠন: পাটওয়ারী-হাসনাত-সারজিস-আসিফের পদোন্নতি৮১ বছরে জাতিসংঘ: বিশ্ব চায় প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন – নিকোলাস বিশ্বাসএরশাদের ৯ বছরের শাসন আমলে দেশের মানুষ সবচেয়ে ভালো ছিল: সাবেক এমপি আশুসাতক্ষীরায় জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের নেতা ফারুক হোসেনসাতক্ষীরায় পৌর ও সদর উপজেলা তাঁতীদল এর সাংগঠনিক আলোচনা সভা

প্রধানমন্ত্রীর গাড়ী বহর হামলা মামলায় দ্রুত বিচারের দাবীতে কলারোয়ায় মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি :
শেখ হাসিনার গাড়ী বহরে হামলার নির্দেশদাতা ও হামলায় অংশগ্রহণকারীদের নিন্ম আদালতের রায় বাস্তবায়ন ও পলাতক আসামীদের গ্রেফতার করে বিচারের দাবীতে কলারোয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে কলারোয়া উপজেলা আওয়ামীলীগের আয়োজনে পৌরসভা মিলনায়তনে সমাবেশে সভাপতিত্বকরেন, কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ।
বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সাহিদ উদ্দিন, যুগ্ম সম্পাদক ফিরোজ কামাল শুভ্র, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, মানব সম্পাদক বিষয়ক সম্পাদক লায়লা পারভীণ সেজুতি, আফসার উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক শামীমা পারভীন রতœা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: সুব্রত ঘোষ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন হোসেন,কলারোয়া পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও কলারোয়া পৌর মেয়র মনিরুজ্জামান বুলবুল, চেয়ারম্যান সামছুদ্দিন আল মাসুদ বাবু, চেয়ারম্যান বেনজির হেলাল, চেয়ারম্যান রবিউল ইসলাম, চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, চেয়ারম্যান মনিরুল ইসলাম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ২০০২ সালের (৩০ আগষ্ট) কলারোয়ায় আওয়ামী লীগের সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা হয়। দীর্ঘ ১৮ বছর পার হলেও দ্রুত বিচার আইনের একটি মামলায় গত ৪ ফেব্রুয়ারি ২০২১ তারিখে সাতক্ষীরা চীফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৫০ জন আসামীকে বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হলেও ঘটনায় দায়ের করা মামলার বিস্ফোরক ও অস্ত্র সংক্রান্ত দুটি এসটিসি মামলার আজও বিচার সম্পন্ন হয়নি। এটি আমাদের জন্য অনেক বেদনার অনেক কষ্টের।
একই ঘটনায় দ্রুত বিচার আইনের একটি মামলার বিচার সম্পন্ন হলেও অস্ত্র ও বিষ্ফোরক আইনে এসটিসি ২০৭/১৫ ও এসটিসি ২০৮/১৫ মামলা দু’টি সাতক্ষীরা স্পেশাল ট্রাইবুনাল তৃতীয় আদালতে বিচারাধীন। দ্রুত মামলার পূর্ণাঙ্গ বিচার চাই ও শাস্তি কার্যকরের দাবী জানান বক্তরা। এর আগে কলারোয়া উপজেলা আওয়ামীলীগের একটি বিশাল বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্রী কৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষে সাতক্ষীরায় আলোচনাসভা

নিজস্ব প্রতিনিধি :
ভগবান শ্রী কৃষ্ণের ৫২৪৭ তম আবির্ভাব তিথি উপলক্ষে সাতক্ষীরায় আলোচনাসভা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়িতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল আমীন।
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট সাতক্ষীরার সহকারি পরিচালক অপূর্ব আদিত্য এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বিশ^জিৎ সাধু, জেলা মন্দির সমিতির সভাপতি বিশ^নাথ ঘোষ, সেবক সংঘ কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি ডা: সুশান্ত ঘোষ, জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুভাষ ঘোষ, জেলা মন্দির সমিতির সহ-সভাপতি এ্যাড. সোমনাথ ব্যানার্জি, সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহ, সহ-সম্পাদক বিকাশ চন্দ্র দাস, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কর্মকর্তা মিন্টু হালদার, সঞ্জয় সরকার, দিনেশ বিশ^াস প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা মন্দির সমিতির যুগ্ম সম্পাদক নিত্যানন্দ আমিন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দ্বাপর যুগের সন্ধিক্ষণে পৃথিবী থেকে দুরাচারী দুষ্টদের দমন আর সজ্জনদের রক্ষার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণ এই দিনে স্বর্গ থেকে পৃথিবীতে এসেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের এই আবির্ভাব তিথিকে আমরা ধুমধামের সাথে পালন করি। কিন্তু করোনার কারনে অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে।
শ্রীকৃষ্ণের জন্মতিথিতে সকল প্রকার অপশক্তিকে রুখে দেওয়ার আহ্বান জানান বক্তারা। পরে সারা বিশে^র জীবকুলের সুখ ও শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
উপকুলীয় এলাকার জলবদ্ধতা নিরসন ও নদী ভাঙ্গনরোধে সরকারি হস্তক্ষেপের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি :
ঘূর্ণিঝড় ইয়াসের তিন মাস পরেও সাতক্ষীরা জেলার উপকুলীয় এলাকার অনেক মানুষ এখনও ঘরে ফিরতে পারেনি। প্রতিবছর সাতক্ষীরা বিশেষ করে শ্যামনগর ও আশাশুনি উপজেলার মানুষ তাদের ঠিকানা হারাচ্ছে। জলাবদ্ধতার কারণে কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে রয়েছে মাসের পর মাস। অবিলম্বে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ সংস্কার ও পানি নিস্কাশনের ব্যবস্থা করে জলাবদ্ধতা নিরসনের দাবি জানানো হয় নাহলে তারা বৃহত্তর কর্মসূচি নিতে বাধ্য হবে।

গতকাল সোমবার সকাল ১১টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন ঘেঁষা মুন্সিগঞ্জ ইউনিয়নের মুন্সিগঞ্জÑকলবাড়ি সড়কের মালঞ্চ নদীর ধারে মুন্সিগঞ্জ স্লুইসগেটের উপর অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।

ইয়ূথ ভলেন্টিয়ার এনগেজমেন্ট কমিউনিটি ডেভোলপমেন্টের (সিওয়াইডি) আয়োজনে উপকূলের জলাবদ্ধতা নিরসন ও নদী ভাঙনরোধে প্রশাসনের হস্তক্ষেপের দাবিতে সিওয়াইডি দলনেতা শরীফ হাসানের সঞ্চলনায় অধ্যক্ষ আশেক-ই-এলাহির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেরণা নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক শম্পা গোস্বামী, উন্নয়ন কর্মী মৃণাল সরকার, শেখ ফারুক হোসেন,প্রথম আলোর সাতক্ষীরা বন্ধুসভার উপদেষ্টা জাহিদা জাহান, মুন্সীগঞ্জ ইউপি সদস্য সেলিনা সাঈদ,সুন্দরবন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিলাল হোসেন, রূপান্তরের শ্যামনগরের সমন্বয় মোহাম্মদ আব্দুল হান্নান, শ্যামনগর সিওয়াইডি সমন্বয়ক বিবেকানন্দ সরকার, সদস্য তাপস সরকার প্রমুখ।

বক্তারা আরও বলেন,‘ ডুবতে চাই না, আমরা বাঁচতে চাই।’ নিরাপদে বসবাস করার জন্য পরিবেশ চাই। বাসযোগ্য শ্যামনগর চাই, বাসযোগ্য বাংলাদেশ চাই উল্লেখ করে বক্তারা আরও বলেন, আর এ জন্য উপকুলীয় এলাকায় টেকসই বাঁধ নির্মাণের বিকল্প নেই। নেট-পাটা অপসারণ করে ভরাট খাল খনন করে জলাবদ্ধতা নিরসনে সরকারি হস্তক্ষেপ কামনা করেন তারা। মানববন্ধনে সার্বিক সহযোগিতা করে প্রেরণা নারী উন্নয়ন সংগঠন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আফগানিস্তান সীমান্তে রাশিয়ার সামরিক মহড়া

বিদেশের খবর : আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন এলাকায় সামরিক মহড়া চালাচ্ছে রাশিয়া। সীমান্তের তাজিকিস্তান অংশে চালানো এই মহড়ায় অংশ নিচ্ছে প্রায় ৫০০ রুশ সেনা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আফগানিস্তানে ক্ষমতার পালাবদলকে কেন্দ্র করে বিদ্যমান অস্থিতিশীলতার মধ্যেই তাজিকিস্তানের পার্বত্য এলাকায় এ মহড়ায় অংশ নেয় রুশ সেনারা। মূলত দেশটিতে অবস্থিত রুশ সামরিক ঘাঁটির সেনারাই এতে অংশ নেয়।
সম্পর্কিত খবর

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তান সীমান্তে গত এক মাসের মধ্যে এ নিয়ে তৃতীয় দফায় মহড়া চালাচ্ছে রাশিয়া।

রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিন জানিয়েছে, কাবুলে শান্তি ও স্থিতিশীলতা দেখতে চায় মস্কো। তবে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে তালেবান ভবিষ্যতে কেমন পদক্ষেপ নেয় তা খুব সতর্কতার সঙ্গে পর্যালোচনা করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাপানে মডার্নার টিকা নিয়ে বিতর্ক তুঙ্গে, ১৬ লক্ষাধিক ‘দূষিত’ ডোজ স্থগিত

বিদেশের খবর : জাপানে মডার্না টিকার ‘দূষণ’ নিয়ে বিতর্ক যেন থামছেই না। দেশটিতে নতুন করে কয়েকটি ভায়ালের মধ্যে ‘দূষিত বস্তু’ শনাক্ত হওয়ায় আরও ১০ লাখ ডোজের ব্যবহার স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ‘দূষিত’ টিকা নিয়ে দুইজনের মৃত্যুর পর জাপান সরকার নতুন করে মডার্নার আরও দুটি লটে উৎপাদিত টিকার ব্যবহার স্থগিতের এ সিদ্ধান্ত টিকাদান কার্যক্রমকে বাধাগ্রস্ত করবে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর রয়টার্সের।

এর আগে, গত বৃহস্পতিবার (২৬ আগস্ট) মডার্না টিকার তিনটি লটে উৎপাদিত ১৬ লাখ ৩০ হাজার ডোজের ব্যবহার স্থগিত করে জাপান। এর সপ্তাহখানেক আগে সেগুলোর কয়েকটি ডোজ ‘দূষিত’ হওয়ার খবর পায় স্থানীয় পরিবেশক তাকেদা ফার্মাসিউটিক্যাল। কিন্তু ব্যবহার স্থগিত হওয়ার আগেই দেশব্যাপী ৮৬৩টি কেন্দ্রে টিকাগুলো পাঠানো হয়ে গিয়েছিল।

টিকা দূষণের সবশেষ খবরগুলো এসেছে জাপানের গুনমা ও ওকিনাওয়া অঞ্চল থেকে। এর পরিপ্রেক্ষিতে গত রোববার (২৯ আগস্ট) নতুন করে মডার্নার ১০ লাখ ডোজের ব্যবহার স্থগিত করা হয়।

গুনমার এক কর্মকর্তা জানিয়েছেন, সেখানে মডার্না টিকার একটি ভায়ালে সূক্ষ্ম কালো বস্তু পাওয়া গেছে। আর ওকিনাওয়ার এক কর্মকর্তা জানিয়েছেন, সেখানে একটি সিরিঞ্জে কালো ও আরেকটি সিরিঞ্জে গোলাপি বস্তু দেখতে পাওয়া গেছে।

জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ভায়ালের মধ্যে ভুলভাবে সিরিঞ্জের সুচ ঢোকানোর কারণে এ ধরনের ঘটনা ঘটতে পারে। হয়তো ভায়ালের রাবার স্টপারের কিছু অংশ সিরিঞ্জের মধ্যে চলে গিয়েছিল। ফলে ওই দুটি লটের অন্য টিকাগুলো যথারীতি ব্যবহার করা যাবে।

গত শনিবার (২৮ আগস্ট) জাপান সরকার জানিয়েছিল, সেখানে স্থগিত করা লটের মডার্না টিকা গ্রহণের পর দুজনের মৃত্যু হয়েছে। এক বিবৃতিতে তারা জানায়, বছর ৩০-এর ওই দুই ব্যক্তি মডার্না টিকার দ্বিতীয় ডোজ গ্রহণের কয়েকদিনের মাথায় মারা যান। তাদের মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।

তবে জাপান সরকারের পক্ষ থেকেও এখন পর্যন্ত মডার্না টিকার সুরক্ষা বা কার্যকারিতা নিয়ে কোনো সমস্যার কথা জানানো হয়নি। বলা হয়েছে, সেখানে তিনটি লটের টিকার ব্যবহার স্থগিত করা হয়েছিল পূর্বসতর্কতাস্বরূপ।

ভ্যাকসিন ইনফরমেশন গ্রুপ কোভ-নাভির ভাইস চেয়ারম্যান ও ফিজিশিয়ান তাকাহিরো কিনোশিতার মতে, বাহ্যিক বস্তুর উপস্থিতির কারণে আকস্মিক মৃত্যু হওয়ার কথা নয়। তিনি বলেন, যদি দূষিত বস্তুগুলো কারো মৃত্যু ঘটানোর মতো এতটাই বিপজ্জনক হতো, তাহলে সম্ভবত আরও অনেক মানুষ টিকাগ্রহণের পর উপসর্গে ভুগতেন। ওই ডোজগুলোর ক্ষতি মূল্যায়নের জন্য অবশ্যই আরো তদন্ত প্রয়োজন।

জাপান এর আগে মডার্নার যে ১৬ লক্ষাধিক ডোজ স্থগিত করেছিল, সেগুলো থেকে প্রায় পাঁচ লাখ মানুষ টিকা নিয়েছিলেন। এছাড়া, গুনমা অঞ্চলে অন্তত ৪ হাজার ৫৭৫ জন স্থগিত লটের টিকা নিয়েছেন। সেখানে এখন পর্যন্ত কেউ অসুস্থ হওয়ার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
করোনায় আরও ৯৪ জনের মৃত্যু

দেশের খবর : প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৯৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬ হাজার ১০৯ জনে।

একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও তিন হাজার ৭২৪ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৯৭ হাজার ২৬১ জনে।

সোমবার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় মৎস্যচাষী ও মৎস্য সেক্টরের অংশীজনদের মতবিনিময় সভা

আসাদুজ্জামান : “বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় মৎস্যচাষী ও মৎস্যজীবীসহ মৎস্য সেক্টরের বিভিন্ন অংশীজনদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটি সাতক্ষীরার আয়োজনে সোমবার বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উক্ত মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান, এল্লারচর চিংড়ি চাষ প্রদর্শনী খামারের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. নাজমুল হুদা, সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার হাসান সাজ্জাদ, জেলা চিংড়ি হ্যাচারী মালিক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম, মৎস্য চাষী আশরাফুল করিম ধনী, মশিউর রহমান পলাশ, সাংবাদিক হাফিজুর রহমান মাসুম প্রমুখ।

মৎস্য চাষীরা এ সময় তাদের বক্তব্যে মৎস্য খাতে সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের সমস্যার কথা তুলে ধরেন। তারা মৎস্য চিংড়ি চাষের জন্য কৃষির অনুরূপ মূল্যে বিদ্যুৎ, ভাইরাসমুক্ত রেণু, মৎস্য খাদ্য ও উপকরণের মূল্য কমানো, সহজ পরিবহণ ও বাজার ব্যবস্থাপনা, প্রান্তি পর্যায়ের চাষীদের সাথে নিয়মিত যোগাযোগ ও প্রশিক্ষণ, প্রতিবন্ধকতাহীন পানি ব্যবস্থাপনা, উন্নতমানের পোনা উৎপাদনের লক্ষে ব্রুড ব্যাংক স্থাপন, কাঁকড়া আহরণ প্রভৃতি বিষয়ে সরকারকে আরও উদ্যোগী হওয়ার দাবি জানান।

পরে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবির সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করবেন সকলকে আশ্বত করেন। এছাড়া জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেলা মৎস্য অফিসারকে উদ্ধর্তন কর্কৃপক্ষের দৃষ্টি আকর্ষনের জন্য নির্দেশনা প্রদান করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

কা‌লিগঞ্জ প্রতি‌নি‌ধি : কা‌লিগ‌ঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞতনামা এক ব্যক্তির (৫০) মৃত‌্যু হ‌য়ে‌ছে।

রোববার বি‌কেল ৪টার দি‌কে উপ‌জেলার নলতা ইউ‌নিয়‌নের চৌমুহুনী এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘ‌টে।

স্থানীয়রা জানান, রোববার বি‌কেল ৪টার দি‌কে কা‌লিগঞ্জ-সাতক্ষীরা মহাসড়‌কের নলতা চে‌ৗমুহুনী মো‌ড়ে অজ্ঞতনামা ব্যক্তি ঢাকা-মেট্রো- চ-১৫৪৩৮৮ নং এক‌টি মাই‌ক্রোবাস ধাক্কা দেয়। এসময় স্থানীয়রা ঐ অজ্ঞতনামা ব্যক্তিকে গুরুত্বর আহত অবস্থায় নলতা হাসপাতা‌লে নি‌য়ে গে‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন। পরে থানা পুলিশকে খবর দিলে এসআই মাসুম বিল্লাহ পাগ‌লের লাশটি উদ্ধার করে থানায় নি‌য়ে আসে। এবং মাইক্রোটিক আটক করতে সক্ষম হয়।

থানার অ‌ফিসার ইনচার্জর(ওসি) গোলাম মোস্তফা জানান, স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থ‌লে পুলিশ পাঠানো হয়েছিল। সোমবার সকা‌লে লাশ ময়না তদ‌ন্তের জন‌্য সাতক্ষীরা ম‌র্গে পাঠা‌নো হয়ে‌ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest