সর্বশেষ সংবাদ-
প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদসাতক্ষীরায় ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগে এক ব্যক্তি আটকসরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও দলীয়করণ শুরু করেছে: এমপি ইজ্জত উল্লাহআ.লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে দেশ চালাচ্ছে সরকার: নাহিদএনসিপির কমিটি পুনর্গঠন: পাটওয়ারী-হাসনাত-সারজিস-আসিফের পদোন্নতি৮১ বছরে জাতিসংঘ: বিশ্ব চায় প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন – নিকোলাস বিশ্বাসএরশাদের ৯ বছরের শাসন আমলে দেশের মানুষ সবচেয়ে ভালো ছিল: সাবেক এমপি আশুসাতক্ষীরায় জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের নেতা ফারুক হোসেনসাতক্ষীরায় পৌর ও সদর উপজেলা তাঁতীদল এর সাংগঠনিক আলোচনা সভা

মেদহীন মিম

মেদহীন মিম

কর্তৃক Daily Satkhira

বিনোদন ডেস্ক : পরিশ্রম সার্থক হয়েছে ঢাকাই ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের। দীর্ঘ ৬ মাসে ফিটনেসের সচেতন এই নায়িকা গড়েছেন মেদহীন ফিগার। অন্তর্জালে দুটি ছবি প্রকাশ করে সেই খরব ভক্তদের জানিয়েছেন মিম।

নায়িকা লিখেছেন, ‘তুমি যেটা চাও, সেটা সবসময় পাবে না। কিন্তু যেটার জন্য তুমি পরিশ্রম করবে, সেটা পাবে। শরীরের এই গঠন পাওয়ার জন্য আমি ৬ মাস কঠোর পরিশ্রম করেছি।’

আকর্ষণীয় এই ফিগারের জন্য জিম সেন্টার এবং ট্রেইনারের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন চিত্রনায়িকা। গেল মে মাসে বিদ্যা সিনহা মিম এনটিভি অনলাইনকে জানিয়েছিলেন লিন বডি (মেদহীন) জন্যর পরিশ্রম করছেন তিনি।

সে সময় মিমের ভাষ্য ছিল, ‘ফিট থাকার জন্য একটা টার্গেট করছি একটা লিন বডি (মেদহীন) বানাব, যেটা আগে হয়নি। সকালবেলা ৫০-৬০ মিনিট কার্ডিও করি… ওয়েট ট্রেলিং করি এভাবে প্রায় ২ ঘণ্টার মত লাগে।’

সবশেষ বিদ্যা সিনহা মিম অভিনীত মুক্তি পাওয়া সিনেমা ‘সাপলুডু’। মুক্তির অপেক্ষায় আছে ‘পরাণ’ ও ‘দামাল’ শিরোনামের সিনেমা। বর্তমানে শুটিং করছেন দীপংকর দীপন পরিচালিত ‘অন্তর্জাল’ সিনেমার। এছাড়া ‘ইত্তেফাক’ সিনেমার শুটিং চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দীঘি এবার হিন্দি গানের মডেল হলেন

বিনোদন ডেস্ক : শিশুশিল্পী থেকে নায়িকা হওয়া প্রার্থনা ফারদিন দীঘি এবার নাম লেখালেন মিউজিক ভিডিওতে। সম্প্রতি তিনি একটি হিন্দি গানের ভিডিওতে মডেল হয়েছেন। আর সে গান প্রকাশিত হবে ভারতের বিখ্যাত প্রতিষ্ঠান একটি বড় মিউজিক কোম্পানির ব্যানারে।

জানা গেছে, ‘হোটো পে নাম তেরা’ শিরোনামের গানটি গেয়েছেন ন্যানসি ও প্রেম। সুদীপ কুমার দীপের লেখা গানটির ভিডিও নির্মিত হয়েছে মানিকগঞ্জের ফিল্ম ভ্যালিতে। যেখানে দীঘির সঙ্গে মডেল হয়েছেন ফারহান খান রিও। হিন্দির পাশাপাশি বাংলা ভাষায়ও গানটি মুক্তি পাবে দেশের একটি ইউটিউব চ্যানেলে।

ব্যতিক্রম এই প্রজেক্টে কাজ করে উচ্ছ্বসিত দীঘি জানান, ‘আমার জন্য এটা নতুন অভিজ্ঞতা। ন্যানসি আপা আমার প্রিয় একজন শিল্পী। তার প্রথম হিন্দি গানে মডেল হয়ে ভালো লাগছে। তাছাড়া এত বড় প্রতিষ্ঠান থেকে গানটি প্রকাশিত হবে, এটাও আনন্দের ব্যাপার।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পর্যটকদের জন্য ১ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত সুন্দরবন

অনলাইন ডেস্ক : দেড় বছরেরও বেশি সময় পর আগামী ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনে প্রবেশের সুযোগ পাচ্ছেন পর্যটকরা। করমজলসহ সুন্দরবনের সব স্পটেই যেতে পারবেন তারা। একইসঙ্গে সুন্দরবনের বনজ সম্পদ আহরণের জন্য পাস পারমিটও দেয়া হবে।

রোববার (২৯ আগস্ট) বিকেলে বন বিভাগের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মো. মহসিন এ তথ্য নিশ্চিত করেছেন।

বিভাগীয় এই বন কর্মকর্তা বলেন, গত ১৯ আগস্ট থেকে দেশের সব পর্যটন স্পট খুলে দেওয়া হলেও সুন্দরবনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আগামী ১ তারিখ থেকে সুন্দরবন খুলে দেয়া হবে কি-না, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশক্রমে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে সভা করা হয়। সভায় আগামী ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনে পর্যটকদের প্রবেশের অনুমতি দেয়া হয়।

তবে একটি লঞ্চে ৭৫ জনের বেশি যাতায়াত করতে পারবেন না বলেও সভায় সিদ্ধান্ত হয়েছে বলে জানান বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মো. মহসিন।

গত বছরের ২৫ মার্চ থেকে সুন্দরবনে পর্যটকদের যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা জারি করে বন বিভাগ। তবে বন বিভাগের এ কর্মকর্তা বলেন, আগামী ১ সেপ্টেম্বর থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় সুন্দরবনের করমজল, কটকা, কচিখালী, হরবাড়িয়া, হিরণ পয়েন্ট, দুবলা ও নীলকমলসহ সমুদ্র তীরবর্তী এবং বনাঞ্চলের বিভিন্ন স্থানে লঞ্চ, ট্যুরবোট, ট্রলার ও বিভিন্ন নৌযানে চড়ে যেতে পারবেন দর্শনার্থীরা।

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবন খুলনার সভাপতি এম নাজমুল আযম ডেভিড বলেন, খুলনায় প্রায় শতাধিক ট্যুর অপারেটর রয়েছে। এরমধ্যে ৬৩টি রয়েছে রেজিস্ট্রিকৃত। পর্যটনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন প্রায় ১৫০০ কর্মকর্তা ও কর্মচারী। বনে প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় ট্যুর অপারেটরদের বিশাল ক্ষতি হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় মানবিক সহায়তা ত্রাণ প্রদান

দেবহাটা ব্যুরো : দেবহাটায় মানবিক সহায়তা ত্রান প্রদান করা হয়েছে। রবিবার (২৯ আগষ্ট) সকাল ১১ টায় মানবিক সহায়তা ত্রান কার্য ঢেউটিন ও গৃহ বাবদ নগদ মন্জুরী প্রদান করে।মানবিক সহায়তা ত্রাণ কার্য ঢেউটিন ও গৃহ বাবদ নগদ মন্জুরী প্রদান অনুষ্ঠানের দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা  তাছলিমা আক্তারের সভাপতিত্বের, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি  আলহাজ্ব মোঃ মুজিবর রহমান, উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক

মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের কর্মকর্তা বৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন ও পোনা অবমুক্তকরণ
 দেবহাটা প্রতিনিধি :
সাতক্ষীরার দেবহাটায় রবিবারে (২৯ শে আগষ্ট) উপজেলা পরিষদের পুকুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার জনাব তাছলিমা আক্তার সভাপতিত্বে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  পোনা অবমুক্তকরণ করেন। দেবহাটা উপজেলার পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুজিবর রহমান।
আরও উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি,উপজেলা ভাইচ চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ,  মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব নাছরিন জাহান,পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম সহ বিভিন্ন কর্মকর্তা বৃন্দ।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতীয় মৎস্য সপ্তাহে সাতক্ষীরা জেলা পরিষদের পুকুরে মৎস্যপোনা অবমুক্তকরণ

নিজস্ব প্রতিনিধি: ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দুর করি’ স্লোগানে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদ্যাপন উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। রবিবার (২৯ আগস্ট) বেলা ১২টায় সাতক্ষীরা জেলা পরিষদের পুকুরে সদর উপজেলা উপজেলা মৎস্য অফিসের আয়োজনে ২৫কেজি দেশীয় মাছের পোনা অবমুক্তকরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো. নজরুল ইসলাম। এসময় তিনি বলেন, ‘মৎস্য হবে দেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনের খাত।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে মৎস্য খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন। বিশাল জলরাশি অপার সম্ভাবনাময় মৎস্য সম্পদ আহরণের জন্য বাংলাদেশ অন্যতম একটি দেশ। এটাকে কাজে লাগিয়ে দেশের বেকারত্ব দূরীকরণ ও মৎস্য সম্মৃদ্ধি বাংলাদেশ গড়ে তুলতে হবে।’ এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, জেলা পরিষদের সদস্য জাকির হোসেন, মতিয়ার রহমান, মনিরুল ইসলাম, আসাদুজ্জামান সেলিম, মহিতুর রহমান, আব্দুল হাকিম, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমানসহ জেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সদর উপজেলার পুকুরে মাছের পোনা অবমুক্ত

নিজস্ব প্রতিনিধি : “বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২১-২২ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় প্লাবন ভূমি/বর্ষা প্লাবিত ধান ক্ষেত/প্রাতিষ্ঠানিক জলাশয়ে মৎস্য সপ্তাহে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। রবিবার (২৯ আগস্ট) বেলা ১১টায় সাতক্ষীরা সদর উপজেলা মৎস্য দপ্তর’র বাস্তবায়নে সদর উপজেলার পুকুরে প্রধান অতিথি হিসেবে মাছের পোনা অবমুক্ত করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. হাসান সাজ্জাদ, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সদর উপজেলা সমবায় কর্মকর্তা মো. করিমুল হক, সদর উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা মো. লুৎফর রহমান, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল প্রমুখ। ২০২১-২২ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় প্লাবন ভূমি/বর্ষা প্লাবিত ধান ক্ষেত/প্রাতিষ্ঠানিক জলাশয়ে মৎস্য সপ্তাহে সদর উপজেলার ২২টি জলাশয়ে ৬৫৪ কেজি রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ৮ম সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ আগস্ট) বেলা ১১টায় মেডিকেল কলেজ হাসপাতাল’র সম্মেলন কক্ষে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রুহুল কুদ্দুস, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. শেখ কুদরত ই খুদা, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, বিএমএ’র জেলা সভাপতি ডা. আজিজুর রহমান, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, ডা. কাজী আরিফ আহমেদ, এ্যাড. ফারুক হোসেন, ডা. খায়রুল বাশার, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু প্রমুখ।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির আলোচ্য সূচির মধ্যে ছিল গত সভার কার্যবিবরনী পাঠ ও অনুমোদন, ক্যাফেটেরিয়া ইজারা, সাইকেল সেট ইজারা, ইষ্টান হোস্টেল ও ডরমেরি ঘোষণা, কো অপট সদস্য নির্বাচনসহ বিবিধ বিষয়ে আলোচনা করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) ফারুক হোসেন। এসময় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest