সর্বশেষ সংবাদ-
প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদসাতক্ষীরায় ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগে এক ব্যক্তি আটকসরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও দলীয়করণ শুরু করেছে: এমপি ইজ্জত উল্লাহআ.লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে দেশ চালাচ্ছে সরকার: নাহিদএনসিপির কমিটি পুনর্গঠন: পাটওয়ারী-হাসনাত-সারজিস-আসিফের পদোন্নতি৮১ বছরে জাতিসংঘ: বিশ্ব চায় প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন – নিকোলাস বিশ্বাসএরশাদের ৯ বছরের শাসন আমলে দেশের মানুষ সবচেয়ে ভালো ছিল: সাবেক এমপি আশুসাতক্ষীরায় জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের নেতা ফারুক হোসেনসাতক্ষীরায় পৌর ও সদর উপজেলা তাঁতীদল এর সাংগঠনিক আলোচনা সভা

কিডনি ভালো রাখতে পারে ৫ খাবার

স্বাস্থ্য ও জীবন : কিডনি শরীরের অনেক গুরুত্বপূর্ণ কাজ করে। এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ ছেঁকে বের করে দেয়। তাই কিডনিকে সুস্থ রাখা জরুরি। না হলে কিডনি ফেইলিউর, কিডনি ক্যানসারসহ বিভিন্ন সমস্যা হতে পারে।

কিডনি ভালো রাখতে কী কী খাবার খাদ্যতালিকায় রাখবেন, তা জানানো হয়েছে ভারতের জীবনধারা ও স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের এক প্রতিবেদনে। চলুন, আজ আমরা পাঁচ খাবার সম্পর্কে জানব—

ফুলকপি

ফোলেট ও খাদ্য আঁশের বড় উৎস ফুলকপি। এটি কিডনির স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে। এতে রয়েছে উচ্চমাত্রায় ভিটামিন সি, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ইউরিনারি সিস্টেম ভালো রাখতে সহায়তা করে। ফুলকপিতে নিম্ন মাত্রায় সোডিয়াম, পটাসিয়াম ও ফসফরাস থাকে, ফলে কিডনির ওপর চাপ কম পড়ে এবং কিডনি সুস্থ থাকে।

রসুন

রসুনে রয়েছে স্বাস্থ্যকর পুষ্টি উপাদান ও মিনারেল, যেমন সোডিয়াম, ফসফরাস ও পটাশিয়াম। এটি অ্যান্টি-ইনফ্ল্যামেটরি খাদ্য হিসেবে পরিচিত। এটি কোলেস্টেরলের মাত্রা কমায় এবং রক্ত সঞ্চালনে সহায়তা করে। কিডনি রোগীদের জন্য রসুন খুবই উপকারী। রসুনে নিম্ন মাত্রায় সোডিয়াম, পটাসিয়াম ও ফসফরাস বর্তমান, যা রেনাল রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ভালো।

আনারস

আনারস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সহায়তা করে। এতে উচ্চ মাত্রায় ফাইবার থাকে, যা কিডনির রোগ প্রতিরোধে সহায়ক। এ ছাড়া এটি ম্যাঙ্গানিজ, ভিটামিন সি ও ব্রোমেলিন সমৃদ্ধ হওয়ায় প্রদাহজনিত সমস্যা হ্রাস করতেও সহায়তা করে।

ক্যাপসিকাম

ক্যাপসিকাম অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। তা ছাড়া ক্যাপসিকামে ভিটামিন সি থাকে। তাই কিডনি ভালো রাখতে ক্যাপসিকাম অবশ্যই খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করুন।

ডিমের সাদা অংশ

ডিমের সাদা অংশ কিডনি ভালো রাখতে অত্যন্ত কার্যকর। এটি উচ্চমানের কিডনিবান্ধব প্রোটিনের উৎস সরবরাহ করে। ডায়ালিসিস চিকিৎসারত রোগীরাও ডিমের সাদা অংশ খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করতে পারেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইতালি উপকূলে বাংলাদেশিসহ ৫৩৯ অভিবাসী উদ্ধার

বিদেশের খবর : ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ লাম্পেদুসা উপকূলে একটি জরাজীর্ণ মাছ ধরার নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৩৯ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। আজ রোববার অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম দ্য সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

চিকিৎসকদের আন্তর্জাতিক দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারসের নার্স আলিদা সেরাচিয়েরি জানান, নৌকায় গাদাগাদি করে থাকা লোকজনের মধ্যে তিন জন নারী ও কয়েকটি শিশু ছিল।

অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে উত্তর ও পশ্চিম আফ্রিকার লোকজন রয়েছে। তবে, তাদের সঙ্গে কত জন বাংলাদেশি রয়েছে, তা জানা যায়নি। উদ্ধার হওয়াদের মধ্যে লিবিয়ায় বন্দি হওয়া কিছু লোকও রয়েছে বলে ইতালির স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।

ভাগ্য বদলের আশায় জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপে ঢুকতে লিবিয়া উপকূল থেকে রওনা দিয়ে অভিবাসনপ্রত্যাশীরা সমুদ্রপথে প্রায় ৩০০ কিলোমিটার পাড়ি দিয়ে ইতালির লাম্পেদুসা উপকূলে পৌছায়। ইতালির কোস্টগার্ড তাদের উদ্ধার করে।

পাঁচ শতাধিক উদ্ধার হওয়া লোকজনের মধ্যে অন্তত ২০ জনের শরীরে নির্যাতনের চিহ্ন দেখা গেছে বলে জানান নার্স আলিদা সেরাচিয়েরি। তাদের শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে।

সেরাচিয়েরি বলেন, তাদের শরীরে পোড়ার ক্ষত এবং আগ্নেয়াস্ত্রের ক্ষত রয়েছে। কয়েকজন পানিশূন্যতায় চরম দুর্বল হয়ে পড়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মুস্তাফিজ আমাদের জন্য বড় হুমকি : নিউজিল্যান্ড কোচ

খেলার খবর : আসন্ন সিরিজে সাফল্য পেতে হলে নিউজিল্যান্ডের সামনে বড় বাধা হতে পারেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। তাই এই পেসারকে সামনে রেখে আলাদা কিছু পরিকল্পনা হাতে নিতেই পারে কিউইরা। কাটার-মাস্টারকে কীভাবে আটকানো যায় তা নিয়ে ভাবছে তারা।

এ সম্পর্কে নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত কোচ গ্লেন পকনল বলেন, ‘সম্প্রতি দারুণ বল করছেন মুস্তাফিজ। ডেলিভারিগুলো সুন্দরভাবে বাস্তবায়ন করছেন তিনি। মুস্তাফিজ আমাদের জন্য বড় হুমকি হতে পারেন। তাকে কীভাবে আটকানো যায় সে বিষয়ে আমরা আলোচনা করেছি।’

নিউজিল্যান্ড কোচ আরও বলেন, ‘আমাদের ডি গ্র্যান্ডহোম খুবই অভিজ্ঞ একজন টি-টোয়েন্টি খেলোয়াড়। ব্যাট-বল হাতে তাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আমরা তার কাছ থেকে সেরাটা আশা করব।’

এদিকে মুস্তাফিজ দারুণ ফর্মে আছেন। কিছু দিন আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলের সাফল্যে বাঁহাতি পেসার দারুণ অবদান রেখেছেন। পাঁচ ম্যাচে সাত উইকেট নিলেও প্রত্যেক ম্যাচে অসাধারণ বোলিং করেছেন তিনি। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ খেলে দারুণ সাফল্য পান তিনি।

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি আগামী ১ সেপ্টেম্বর। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিকেল ৪টায় শুরু হবে ম্যাচ। আর বাকি ম্যাচগুলো হবে যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর।বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর আগে গত বৃহস্পতিবার আসন্ন সিরিজের জন্য ১৯ সদস্যের দল ঘোষণা করে। দলে ফিরেছেন মুশফিকুর রহিম, লিটন দাস ও আমিনুল ইসলাম বিপ্লব। বাদ পড়েছেন মোহাম্মদ মিঠুন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বিদেশের খবর : ভারত ও বাংলাদেশের মধ্যে ফের ফ্লাইট চলাচল শুরু হচ্ছে। ‘এয়ার বাবল’ চুক্তির আওতায় আগামী ৩ সেপ্টেম্বর থেকে ফ্লাইট চলাচল শুরু হবে। তবে পর্যটন ভিসাধারী যাত্রীরা এই সুযোগ পাবেন না।

আজ শনিবার রাতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সূত্রে এই তথ্য জানা গেছে।

করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে গত এপ্রিল থেকে বাংলাদেশ-ভারতের সঙ্গে ফ্লাইট চলাচল স্থগিত রয়েছে। তবে পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে দুই দেশের মধ্যে ফ্লাইট চালুর বিষয়ে আলোচনা শুরু হয়।

এর অংশ হিসেবে ফ্লাইট চালুর বিষয়ে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) গত ৪ আগস্ট ভারতকে চিঠি পাঠায়। এতে সাড়া দেয় ভারতের বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর (ডিজিজিএ)।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অন্নপূর্ণা সিনেমায় নাম ভূমিকায় মৌসুমী

বিনোদন ডেস্ক : সরকারি অনুদানের সিনেমা ‘অন্নপূর্ণা’য় নাম ভূমিকায় অভিনয় করছেন প্রিয়দর্শিনী মৌসুমী। আগামী মাসের মাঝামাঝি থেকে এ সিনেমার কাজ শুরু করবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন এ অভিনেত্রী।

সিনেমাটি পরিচালনা করছেন আশুতোষ সুজন। কবি নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে এ সিনেমাটি নির্মিত হচ্ছে বলে নির্মাতা জানিয়েছেন। এতে অভিনয় প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘এর আগেও সরকারি অনুদানের সিনেমায় অভিনয় করেছি। অন্নপূর্ণার গল্প আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আশুতোষ সুজনের পরিচালনায় এর আগে একটি নাটকে অভিনয় করেছিলাম।

এবার সিনেমাতে অভিনয় করতে যাচ্ছি। আমার বিশ্বাস এটি একটি ভালো সিনেমাই হবে।’ এ সিনেমার কাজ শুরু করার আগে মৌসুমী সেপ্টেম্বর থেকেই জাহিদ হোসেনের পরিচালনায় ‘সোনার চর’ নামে একটি সিনেমার শুটিং শুরু করবেন। এটি শেষ করেই অন্নপূর্ণার কাজ ধরবেন। এদিকে কিছুদিন আগে এ চিত্রনায়িকা একটি ম্যাগাজিনের নির্বাহী সম্পাদক হিসাবে যোগ দিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মুক্তির অপেক্ষায় জয়ার বিউটি সার্কাস

বিনোদন ডেস্ক : চার বছর আগে নির্মাণ কাজ শুরু হয়েছিল জয়া আহসান অভিনীত সরকারি অনুদানে নির্মিত ছবি ‘বিউটি সার্কাস’। নির্মাণ কাজের দীর্ঘসূত্রিতার জন্য এটি বিলম্বিত হয়েছে এতদিন। তবে করোনাকালের মধ্যেই এটির শেষ অংশের কাজ সম্পন্ন হয়। এরপর থেকেই ছবিটির কারিগরি অংশের কাজ শুরু হয়। বর্তমানে এটির শেষপর্যায়ের কিছু কাজ চলছে। এসব সম্পন্ন করে সেন্সরের জন্য জমা দেওয়া হবে বলে জানিয়েছেন ছবিটির পরিচালক মাহমুদ দিদার।

তিনি বলেন, ভালো একটি কাজ করতে গেলে তো কিছুটা বিলম্ব হতেই পারে। ছবিটির কাজ শেষ হতে এজন্যই দেরি হচ্ছিল। তাছাড়া আর্থিক সংকটের কারণেও কিছুদিন কাজ বন্ধ ছিল। এখন সেসব সমস্যা কেটে গেছে। বলা যায় ছবিটি পুরোপুরি প্রস্তুত। সেন্সর সার্টিফিকেট পাওয়ার পর এটি মুক্তি দেয়ার চেষ্টা আছে আমাদের।

একজন সার্কাস শিল্পীর জীবনের সুখ-দুঃখ নিয়েই ছবিটির গল্প তৈরি হয়েছে। সেই চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। এছাড়া অন্যান্য চরিত্রে রয়েছেন- তৌকীর আহমেদ, ফেরদৌস, গাজী রাকায়েত, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।

অন্যদিকে সম্প্রতি কলকাতায় মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত ছবি ‘বিনি সুতোয়’। এতে জয়ার অভিনয় প্রশংসিত হয়েছে বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলেজ লাইফের প্রেমিককে বিয়ে করছেন শ্রদ্ধা কাপুর

বিনোদন ডেস্ক : বলিউড তারকা শক্তি কাপুরের কন্যা শ্রদ্ধা। বলিউডে এরইমধ্যে নিজের নামটি তিনি প্রতিষ্ঠিত করেছেন একজন মেধাবী অভিনেত্রী হিসেবে। পেয়েছেন বেশ কিছু সফল সিনেমার দেখা। নাচে-অভিনয়ে অনন্য শ্রদ্ধা কাপুর এবার বিয়ের জন্য আলোচনায় এসেছেন।

খ্যাতনামা চিত্রগ্রাহক রোহন শ্রেষ্ঠার সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী। ২০১৯ সাল থেকে এ প্রেমের খবর সামনে আস। তবে ধারণা করা হয় কলেজ জীবন থেকেই তাদের সম্পর্ক। দুজনে এক কলেজেরই শিক্ষার্থী ছিলেন।

বলি-পাড়ার খবর, খুব তাড়াতাড়ি সেই প্রেমিকের গলাতেই বিয়ের মালা দিতে যাচ্ছেন শ্রদ্ধা।

নায়িকার এক ভাই অভিনেতা প্রিয়াঙ্ক শর্মা এবং মাসি অভিনেত্রী পদ্মিনী কোহ্লাপুরের উত্তরে সেই সন্দেহ আরও জোরালো হয়েছে।

সর্বভারতীয় এক সংবাদমাধ্যম সেই দু’জনকে শ্রদ্ধা এবং রোহনের বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে প্রিয়াঙ্ক বলেন, ‘এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। তবে যদি জিজ্ঞাসা করেন, শ্রদ্ধার বিয়ের জন্য মুখিয়ে আছি কি না, বলব, অবশ্যই। বিয়ে তো ভাল ব্যাপার। মুখিয়ে থাকার মতোই একটি অনুষ্ঠান।’

অন্যদিকে পদ্মিনী ভাগ্নির বিয়ে প্রসঙ্গে বলেছেন, ‘বিয়ে হলে অবশ্যই সবাই জানতে পারবে।’

এদিকে বেশ কিছু মাস ধরে শোনা যাচ্ছে, রোহন-শ্রদ্ধার সম্পর্ক আগের থেকে অনেক বেশি পোক্ত হয়েছে। তার পর থেকেই তাদের বিয়ে নিয়ে কানাঘুষো শুরু হয়েছে।

এক সাক্ষাৎকারে রোহনের বাবা রাকেশ শ্রেষ্ঠা জানান, শক্তি কাপুরের কন্যার সঙ্গে তার ছেলের বন্ধুত্ব বহু বছরের। তারা কলেজে একসঙ্গে পড়াশোনা করেছে। রাকেশের ভাষ্যে, ‘দু’জনেই নিজের নিজের পেশাদার জীবনে যথেষ্ট উন্নতি করেছে। দু’জনেই প্রাপ্তবয়স্ক। যদি রোহন-শ্রদ্ধা স্থির করে যে তারা একসঙ্গে থাকবে তা হতেই পারে।

আমি মরে করবো যে সিদ্ধান্তই তারা নিক সেটা অনেক ভেবেচিন্তেই হবে। রোহন এবং শ্রদ্ধা বিয়ে করলে আমি খুশি মনে সমস্ত দায়িত্ব পালন করব। আপত্তি করার কোনো কারণই নেই।’

শ্রদ্ধা কাপুর বর্তমানে হিন্দি-তেলেগু ভাষার বেশ কিছু সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাবুলে আটকেপড়া ১২ বাংলাদেশি দেশে ফিরছেন

দেশের খবর : দেশে ফিরছেন আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে আটকেপড়া ১২ বাংলাদেশি নাগরিক। তাদের সঙ্গে ফিরছেন ১৬০ জন আফগান শিক্ষার্থী। বৃহস্পতিবার (২৬ আগস্ট) কাবুল বিমানবন্দরে আইএসএর ভয়াবহ আত্মঘাতী হামলার কারণে আটকে পড়েন তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা শনিবার (২৮ আগস্ট) রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, ইতোমধ্যে তারা কাবুল থেকে কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে পৌঁছেছেন। সেখান থেকে তাদের দেশে ফেরার কথা রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বরাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় জানিয়েছে, আফগান শিক্ষার্থীদের সঙ্গে ১২ জন বাংলাদেশি মার্কিন সামরিক ঘাঁটি থেকে একটি ভাড়া করা উড়োজাহাজে করে শিগগিরই দেশের পথে রওনা হবেন।

এই ১৬০ আফগান শিক্ষার্থী চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে পড়েন। ছুটিতে বাড়ি গিয়ে তারা সেখানে আটকা পড়েন, কারণ তালেবান কাবুল দখল করে নেওয়ার পর তারা ফেরার ফ্লাইট পাচ্ছিলেন না।

আফগান শিক্ষার্থীদের সঙ্গে ১২ বাংলাদেশি নাগরিকের গত বুধবারই দেশে আসার কথা ছিল। কিন্তু সন্ত্রাসী হামলার সতর্কতার কারণে সেদিন তাদের কাবুল বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়। তারা ফিরে যাওয়ার ঘণ্টাখানেক পর বিমানবন্দরের বাইরে আইএস এর আত্মঘাতী বোমা হামলায় দেড় শতাধিক মানুষের মৃত্যু হয়।

এর আগে শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, আফগানিস্তানে আটকেপড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে সরকার সম্ভাব্য সব ধরনের ব্যবস্থার জন্য যোগাযোগ করে চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest