সর্বশেষ সংবাদ-
প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদসাতক্ষীরায় ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগে এক ব্যক্তি আটকসরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও দলীয়করণ শুরু করেছে: এমপি ইজ্জত উল্লাহআ.লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে দেশ চালাচ্ছে সরকার: নাহিদএনসিপির কমিটি পুনর্গঠন: পাটওয়ারী-হাসনাত-সারজিস-আসিফের পদোন্নতি৮১ বছরে জাতিসংঘ: বিশ্ব চায় প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন – নিকোলাস বিশ্বাসএরশাদের ৯ বছরের শাসন আমলে দেশের মানুষ সবচেয়ে ভালো ছিল: সাবেক এমপি আশুসাতক্ষীরায় জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের নেতা ফারুক হোসেনসাতক্ষীরায় পৌর ও সদর উপজেলা তাঁতীদল এর সাংগঠনিক আলোচনা সভা

দীর্ঘদিনের দখলীয় সম্পত্তি রক্ষা ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন

প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরার শ্যামনগরের কৈখালীতে হোমিও চিকিৎসকের দীর্ঘ ২১ বছরের দখলীয় সম্পত্তি দখলের উদ্দেশ্যে আগুন, ভাংচুর, মারপিট ও মিথ্যে ভিত্তিহীন সংবাদ প্রকাশের অভিযোগ উঠেছে। রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন শ্যামনগরের পশ্চিম কৈখালী গ্রামের মোঃ আহসান আলী মল্লিকের ছেলে হোমিও চিকিৎসক মোঃ আশরাফুল মল্লিক।

লিখিত বক্তব্যে তিনি বলেন, কৈখালী মৌজায় জয়াখালী এলাকায় জে.এল. নং-৭৫, এস.এ ১/১০৪৩ নং খতিয়ানের ৭৮৫ দাগ, ডি.পি-২৭৪৮ নং খতিয়ানের ৪৭৭৬ দাগে ৭ শতক জমি ২০০৭ সালে ও ২০০০ সালে আরো ১ শতক মিলে মোট ৮ শতক জমি ক্রয় করে সেখানে ফিরোজ হোমিও ফার্মেসী নামে চেম্বার নির্মাণ করে শান্তিপূর্নভাবে দীর্ঘ ২১ বছর ভোগদখলে থেকে এলাকার আসহায় গরীব রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছিলাম। কিন্তু সম্প্রতি জয়াখালী এলাকার কাদের মোড়লের ছেলে মোকাররম হোসেন মোকা, মৃত. শাকাত মোল্লার ছেলে আলমগীর মোল্লা, কেরামত আলী গাজীর ছেলে নুরুজ্জামান জামু, মজিদ কাগুজীর ছেলে মোহাম্মাদ আলী কাগুজী, সামছুর সরদারের ছেলে আল আমিন হোসেন, নুরে গাজীর ছেলে আবুল কালাম গাজীগং উক্ত সম্পত্তি অবৈধভাবে দখলের চক্রান্ত শুরু করে। গত ২৬ জুন উল্লেখিতরা আমার চেম্বাওে ঢুকে আমার ও আমার ছেলে এবং ভাইদের মারপিট করে গুরুতর আহত করে এবং চেম্বারে থাকা বিভিন্ন মালামালসহ প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে। এঘটনায় আমি বাদী হয়ে শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করি। আশরাফুল মল্লিক অভিযোগ করে বলেন, মামলা করায় উল্লেখিত ক্ষিপ্ত হয়ে ২৮ জুন রাতে আমার চেম্বারে আবারো হামলা চালায়। সে সময় চেম্বারে থাকা আলীপুর এলাকার ঠিকাদার সিদ্দিক ঢালীসহ তার শ্রমিকদের মার্কেট তৈরির বিভিন্ন মালামালসহ আনুমানিক ২৫ লক্ষ টাকার মালামাল লুটপাট করে। এঘটনায় আলীপুর এলাকার সিদ্দিক ঢালী বাদী হয়ে দ্রুত বিচার আইনে তাদেও বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে পিবিআই তদন্ত করছে। এতে আরো ক্ষিপ্ত হয়ে মোকাররম হোসেন গংরা গত ২৬ আগষ্ট আমার চেম্বারে আগুন লাগিয়ে দেয়। এসময় চেম্বারের থাকা আমার ভগ্নিপতি রুহুল আমীন কোন রকমে প্রাণে রক্ষা পেলেও চেম্বারে থাকা জরুরী কাগজপত্র, সরঞ্জাম, ঔষধপত্র সহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায়।

অথচ উক্ত ঘটনাকে পুঁজি করে উল্লেখিত ব্যক্তিরা সাংবাদিকদের মিথ্যে তথ্য দিয়ে একটি কাল্পনিক সংবাদ পরিবেশন করে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার পায়তারা চালিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, উক্ত সম্পত্তির ঘটনায় শ্যামনগর উপজেলা চেয়ারম্যানের কাছে অভিযোগ দিলে কাগজপত্র পর্যালোচনা করে তিনি আমার পক্ষে প্রতিবেদন দেন। এছাড়া সাতক্ষীরা জজকোর্টের আইনজীবী আলাউদ্দীন কাগজপত্র পর্যালোচনা করে আইনগত মতামত প্রদান করেন। এরপরও উল্লেখিত মোকাররমগং এর ভাড়াটিয়া বাহিনী আমাকে প্রকাশ্যে খুন জখমসহ বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে। তাদের ভয়ে আমি চেম্বারে যেতেও পারছি না। এছাড়া আমার সন্তানদেরও হুমকি ধামকি প্রদর্শন করে আমাদেরকে দিশেহারা করে তুলেছে। তিনি একজন গ্রাম্য হোমিও চিকিৎসক হিসেবে উল্লেখিত অবৈধদখলদার মোকাররম গংয়ের কবল থেকে তার দীর্ঘদিনের দখলীয় সম্পত্তি রক্ষা এবং জীবনের নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

তালা প্রতিনিধি :
সাতক্ষীরা তালা উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ১৮টি পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে ও ২০২১-২০২২ অর্থ বছরের রাজস্ব খাতের আওতায় গতকাল রবিবার সকালে তালা উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মধ্যদিয়ে আনুষ্ঠানিক ভাবে পোনা অবমুক্ত কর্মসূচীর উদ্বোধন করা হয়।

মাছ অবমুক্ত করণ করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল-হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান।
এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলি, কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেনসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ও সুশিল সমাজের নেতৃবৃন্দ।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানাগেছে, চলতি বছর উপজেলার ১৮টি পুকুরে রাজস্ব খাতের আওতায় ৫৫৫ কেজি রুই, কাতলা ও মৃগেল জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালা প্রেসক্লাবের জায়গা উচ্ছেদ ষড়যন্ত্র বন্ধের দাবীতে স্মারকলিপি

তালা  প্রতিনিধি
তালা প্রেসক্লাবের জায়গা উচ্ছেদ ষড়যন্ত্র বন্ধের দাবীতে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে সাতক্ষীরা জেলা প্রশাসব বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। রবিবার বেলা সাড়ে ১১ টায় তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু ও সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমানের নেতৃত্বে তালা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উক্ত স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, তালার কর্তব্যরত সাংবাদিকদের বসার জায়গা না থাকায় তৎকালিন জেলা প্রশাসক মহোদয়ের নিকট আবেদন করলে তিনি তালা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বর্তমান প্রেসক্লাবের জায়গাটি প্রদানের জন্য মৌখিক নির্দেশ দেন। তৎকালিন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাসার জোয়ার্দ্দারের সহায়তায় ১৯৮৩ সালে ০১নং খতিয়ানে ১৩০ দাগের ০.৩৮৭ একর জমিতে প্রেসক্লাবের ক্লাবের ভবনটি নির্মাণ করা হয়। ক্লাবটি নির্মিত হবার পর থেকে অদ্যবধি এলাকার সাধারণ ও অবহেলিত মানুষের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছে এখানকার সংবাদকর্মীরা।

সম্প্রতি ব্যক্তিস্বার্থ হাসিলের উদ্দেশ্যে তালা প্রেসক্লাবের নির্মিত অডিটোরিয়াম ও পত্রিকা অফিসের জায়গা উচ্ছেদের ষড়যন্ত্রের পায়তারা করছে তালা উপজেলার ইসলামকাটি গ্রামের মৃত নছিম উদ্দীন শেখের ছেলে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম ও তার ভাই একাধিক অভিযোগে আলোচিত মহুরী শেখ আব্দুল আজিজ। প্রেসক্লাবের পেছনের অংশে তারা কিছু সম্পত্তি ক্রয় করে।

সেইসূত্রে সামনে থাকা প্রেসক্লাবের দখলীয় সম্পত্তি ভোগ দখলের উদ্দেশ্যে মন্ত্রী পরিষদ সচিবালয়ের এক কর্মকর্তাকে তথ্য গোপন করে ভুল বুঝিয়ে প্রেসক্লাবের দখলীয় সম্পত্তি উল্লেখ না করে কতিপয় ভুয়া ব্যক্তিদের নাম উল্লেখ করে একটি মিথ্যা আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অফিসের সার্ভেয়ার জনাব ইমদাদুল ইসলাম তারেক উক্ত স্থানটি তড়িঘড়ি করে পরিদর্শন করেন এবং তিনি তালা প্রেসক্লাবের দখলীয় জায়গা উল্লেখ না করে অজ্ঞাত কারণে একটি তঞ্চকি ও দায়সারা প্রতিবেদন দাখিল করেন। সার্ভেয়ারের উক্ত প্রতিবেদনের ফলে রেভিনিউ ডেপুটি কালেক্টর মোঃ আক্তার হোসেন কর্তৃক গত ১৬ আগষ্ট স্বাক্ষরিত উচ্ছেদের একটি নোটিশ প্রেসক্লাবের ক’জন ভাড়াটিয়াকে প্রদান করেন। যা নিয়ে তালার সুধী সমাজসহ সর্বস্তরের জণগনের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে।

তালা প্রেসক্লাবটি অত্র এলাকার মানুষের হৃদপিন্ড হিসেবে কাজ করে। এটি অবহেলিত তালাবাসীর একমাত্র আশ্রয়স্থল। বর্তমান প্রেসক্লাব ভবনে সংকীর্ণ জায়গায় থাকায় প্রেসক্লাবের দখলীয় জায়গায় একটি অডিটোরিয়াম ও পত্রিকা অফিসসহ দুইটি দোকানঘর রয়েছে। সংশ্লিষ্ট জায়গাটি সাতক্ষীরা জেলা প্রশাসকের নামে রের্কড থাকলেও দখল সূত্র দেখানো হয়েছে তালা প্রেসক্লাবের নামে। অথচ উক্ত স্বার্থন্বেশী ব্যক্তিরা তাদের নিজ স্বার্থের জন্য প্রেসক্লাবের জায়গা উচ্ছেদের পায়তারা করছে, যেটি খুবই দুঃখজনক। তাই স্মারকলিপির মাধ্যমে বিষয়টি সরেজমিন পরিদর্শন পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসককে সদয় দৃষ্টি কামনা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যুক্তরাজ্যে যাওয়ার পথে বিমানে আফগান নারীর সন্তান প্রসব

ভিন্ন স্বাদের খবর : কাবুল থেকে যুক্তরাজ্যে সেনা ও নাগরিকদের নিয়ে ছেড়ে যাওয়া সর্বশেষ বিমানে মাঝ আকাশে সন্তান প্রসব করেন এক আফগান নারী।

উদ্ধার অভিযানের জন্য যুক্তরাজ্যের ভাড়া করা টার্কিশ এয়ারলাইন্সের বিমানটি কাবুল ত্যাগের পর সোমান নুরি (২৬) নামে ওই আফগান নারী দুবাই থেকে বার্মিংহামগামী ফ্লাইটে উঠেছিলেন।

বিমানটি কুয়েতের আকাশে ৩৩ হাজার ফুট উচ্চতায় উড্ডয়নের সময় ওই নারী সন্তান প্রসব করেন বলে টার্কিশ এয়ারলাইন্সের এক বিবৃতিতে জানানো হয়।

বিমানের মধ্যে মাঝ আকাশে যখন ওই নারীর প্রসববেদনা ওঠে, সেই সময় সেখানে কোনো চিকিৎসক ছিলেন না। বিমানের কেবিন ক্রুদের সহায়তায় ওই নারী সন্তান জন্ম দিয়েছেন।

শিশুটির নাম রাখা হয়েছে হাওয়া, ইংরেজিতে ইভ। ওই এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে মা এবং শিশু দুজনই সুস্থ আছে। নুরি তার স্বামী তাজ মোহাম্মেদ (৩০) এবং তাদের আরও দুই সন্তানকে নিয়ে যুক্তরাজ্যের উদ্দেশে পাড়ি দিয়েছেন।

যুক্তরাষ্ট্র এখনও উদ্ধার অভিযান পরিচালনা করলেও যুক্তরাজ্যের সৈন্য, কূটনৈতিক এবং কর্মকর্তাদের নিয়ে শেষ ফ্লাইটটি শুক্রবার কাবুল ছেড়ে গেছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ও তাদের লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ শেষ হয়েছে বলে নিশ্চিত করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সীমান্তে এক কেজি স্বর্ণ সহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিনিধি:
ভারতে পাচারকালে সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে ১ কেজি স্বর্ণ সহ বেল্লাল হোসেন নামের একজন চোরা কারবারিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।

রোববার ভোরে বিজিবি তলুইগাছার হাবিলদার আহসান হাবিবের নেতৃত্বে একটি টহল দল ভবানীপুর বেড়িবাঁধের ওপর থেকে তাকে স্বর্ণ সহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত বেল্লাল হোসেন একজন নারী পাচারকারী হিসাবে আইনশৃংখলা বাহিনীর খাতায় তালিকাভূক্ত আসামী। সাতক্ষীরা সদর উপজেলার আখড়াখোলা গ্রামে তার বাড়ি।

বর্তমানে সে তলুইগাছায় শ^শুর মতিয়ার রহমানের বাড়িতে ঘরজামাই থাকে। বেল্লাল হোসেন সাতক্ষীরা সীমান্তের দুর্ধর্ষ চোরাচালানী ও চোরাঘাট মালিক আব্দুল খালেকের ঘনিষ্ঠ সহযোগী বলে স্বীকার করেছে।

বিজিবির ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, বেল্লাল কোমরে স্বর্ণ বেঁধে নিয়ে একটি সাইকেল চালিয়ে সীমান্ত পার হবার চেষ্টা করছিল। এসময় তাকে টহল সদস্যরা হাতেনাতে আটক করে। তার দেহ তল্লাশি করে প্রায় ১ কেজি স্বর্ণ পাওয়া যায়। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় পুলিশের স্টিকার লাগানো প্রাইভেটকার ও ইয়াবাসহ গ্রেফতার-৩

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় পুলিশের স্টিকার প্রাইভেটকার ও সাড়ে তিন হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে র‌্যাব।
রোববার দুপুরে শহরের মিল বাজারস্থ র‌্যাব-৬ কোম্পানি অধিনায়কের কার্যালয়ে র‌্যাব-৬ সাতক্ষীরার কোম্পানি কমান্ডার মো. ইশতিয়াক হোসাইন প্রেস ব্রিফিংয়ে বলেন, রোববার ২৯ আগস্ট ভোরে র‌্যাব-৬, সাতক্ষীরা কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় ব্যক্তি প্রাইভেটকারযোগে অবৈধ মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) নিয়ে খুলনা হতে সাতক্ষীরার উদ্দেশ্যে আসছে।

এমন খবরে অফিসার ও ফোর্সসহ শহরের মিলবাজার সুন্দরবন টেক্সটাইল মিলের ১নং গেটের সামনে অবস্থান নেয়। ঢাকা মেট্রো-গ-১৬-০১৫৬ প্রাইভেটকারটি চ্যালেঞ্জ করে উক্ত প্রাইভেটকারে থাকা শহরের মধ্যকাটিয়া এলাকার মৃত. আরশাদ হোসেনের ছেলে মাহফুজ আরিফ অপু (৩৫), বাটকেখালী রামদেবপুর এলাকার রেজাউল ইসলামের ছেলে মোঃ রায়হান বিপ্লব (২৮) ও শহরের গড়েরকান্দা এলাকার মৃত দেসের গাজীর ছেলে আনিছ গাজী (৩৫)কে গ্রেপ্তার করে। পরে তাদের কাছ থেকে ৩ হাজার ৪৩০ পিস ইয়াবা, নগদ ৫ হাজার ১০০ টাকাসহ গ্রেফতার করে।

উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামীরা ইয়াবা পরিবহনের সময় প্রাইভেটকারে পুলিশ লেখা স্টীকার ব্যবহার করছিল। গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সাতক্ষীরা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার জাহাঙ্গীরের তালেবান ‘সম্পৃক্ততার অভিযোগ’ ভারতের গোয়েন্দাদের

অনলাইন ডেস্ক :

ভারতের বসিরহাটের ঘোজাডাঙ্গায় গ্রেফতার বাংলাদেশি যুবক জাহাঙ্গীরকে ঘিরে শুরু হয়েছে নানান জল্পনা। ভারতীয় গোয়েন্দাদের দাবি, গ্রেফতার হওয়া জাহাঙ্গীরের সঙ্গে তালেবানের সম্পৃক্ততা পাওয়া গেছে। সে আরও কিছুসংখ্যক বাংলাদেশিকে নিয়ে একটি জোট গঠন করে বাংলাদেশে সাম্প্রদায়িক উসকানি দিচ্ছিল।

তবে সাতক্ষীরা পুলিশ বলছে, জাহাঙ্গীরের এমন কোনো ব্যাকগ্রাউন্ড খুঁজে পাওয়া যায়নি। গরিব পরিবারের এই জাহাঙ্গীর একজন খেটে খাওয়া মানুষ। ভারতের তামিলনাড়ুতে জাহাঙ্গীরের মতো অনেকেই রাজমিস্ত্রির কাজ করেন।

জাহাঙ্গীর হোসেন বিশ্বাস (২৭) সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের পূর্বনলতা গ্রামের ভ্যানচালক জোহর আলি বিশ্বাসের মেজো ছেলে। তার বড়ভাই আলম সবজি ব্যবসায়ী ও ছোটভাই জাকির তামিলনাড়ুতে জাহাঙ্গীরের সঙ্গে নির্মাণ শ্রমিকের কাজ করতেন। এখন কাঠমিস্ত্রির কাজ করেন বাড়িতে। তাদের মা অন্য সংসারে চলে যাওয়ায় বাড়িতে রয়েছেন বিমাতা। দরিদ্র এই পরিবারটির কোনো রাজনৈতিক পরিচয় নেই এবং তারা কোনো ধরনের অপরাধের সঙ্গে জড়িত এমন প্রমাণও নেই বলে জানায় পুলিশ।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার বাংলাদেশে আসার সময় সাতক্ষীরার ভোমরা বন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙায় বিএসএফএর ১৫৩ ব্যাটালিয়ন সদস্যরা তাকে আটক করে। চেন্নাই থেকে গোয়েন্দাদের পাঠানো ছবি দেখে হুবহু মিল পাওয়ায় জাহাঙ্গীরকে আটক করে দক্ষিণ ২৪ পরগনা জেলার বসিরহাট থানায় সোপর্দ করা হয়। শুক্রবার থানায় বসে তাকে জিজ্ঞাসাবাদ করে ভারতীয় গোয়েন্দা সংস্থা সিবিআই।

জিজ্ঞাসাবাদে গোয়েন্দাদের দেওয়া তথ্যের বরাত দিয়ে ভারতীয় একাধিক গণমাধ্যম প্রচার করেছে যে, জাহাঙ্গীর ৬ থেকে ৭ বছর আগে নির্মাণ শ্রমিকের কাজের উদ্দেশ্যে তামিলনাড়ুর চেন্নাইয়ে আসেন। তার সঙ্গে আরও অনেক বাংলাদেশি নির্মাণ শ্রমিক রয়েছেন। চেন্নাইয়ের ইরোট জেলার পেল্লাই গ্রামে কাজ করেন তারা।

তিনি ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করে নিজের নাম রাখেন রাজু বিশ্বাস। এরপর পাসপোর্ট তৈরি করে বাংলাদেশে আসছিলেন তার আরও দুই সঙ্গীর সঙ্গে। কিন্তু ভারতীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার ছবি শনাক্ত করে জাহাঙ্গীরকে আটক করে বিএসএফ। অন্য দুইজন ফিরে আসে বাংলাদেশে।

গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে ভারতীয় চ্যানেলগুলো আরও জানিয়েছে, সম্প্রতি তালেবানদের আফগানিস্তান দখলের ঘটনায় জাহাঙ্গীর উৎসাহ বোধ করেন। তিনি তার বাংলাদেশি সঙ্গীদের নিয়ে একটি জোট গঠন করেন। তালেবানি কায়দায় বাংলাদেশের ধর্মীয় স্থাপনায় হামলা ও লুটপাটের তাগিদ দিয়ে জাহাঙ্গীর তার জোটে আলোচনা করেন। কিন্তু বেশিরভাগ বাংলাদেশি এতে সম্মত না হওয়ায় হাতেগোনা ৭-৮ জনকে নিয়ে একটি জোট বানিয়ে বাংলাদেশে সাম্প্রদায়িকতা ছড়ানোর জন্য উৎসাহ জোগাচ্ছিলেন। মোবাইল ট্র্যাকিং করে ভারতীয় গোয়েন্দারা এ সম্পর্কে আরও কিছু তথ্য পেয়ে তাকে আটক করেন। আটকের পর থেকেই তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছেন গোয়েন্দারা। এ ঘটনা ভারতীয় মিডিয়ায় প্রচার করা হয়েছে।

এদিকে জাহাঙ্গীরের বিষয় নিয়ে তদন্তে নেমেছেন সাতক্ষীরা পুলিশ ও একাধিক গোয়েন্দা কর্মকর্তা। তার বিরুদ্ধে এখন পর্যন্ত তেমন কোনো উল্লেখযোগ্য তথ্য মেলেনি বলে জানিয়েছেন তারা।

সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, জাহাঙ্গীরের বিষয়ে তদন্ত করে কোনো ধরনের আপত্তিকর ও অপরাধজনক কাজের সঙ্গে ওই পরিবারটির সম্পৃক্ততার প্রমাণ কেউ দিতে পারেননি।

স্থানীয় নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান একই কথা জানিয়ে বলেন, ওই পরিবারটি শ্রমিক শ্রেণির। তারা কাজকর্ম করে সংসার নির্বাহ করেন।

কালীগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা জানান, জাহাঙ্গীরসহ তার পরিবারের কারও রাজনৈতিক পরিচয় নেই। তারা খেটে খাওয়া মানুষ।

তার পাসপোর্ট বাড়িতে রয়েছে জানিয়ে ওসি বলেন, জাহাঙ্গীর কয়েক বছর আগে ভারতের তামিলনাড়ুতে কাজ করতে যান। তার সঙ্গে আরও অনেকেই রয়েছেন। কোনো বিষয়ে জনগণকে সংগঠিত করতে নেতৃত্ব দেওয়ার মতো সক্ষমতা তার নেই।

তার কোনো খারাপ ব্যাকগ্রাউন্ড নেই উল্লেখ করে ওসি আরও বলেন, দুই তিন বছর আগে জাহাঙ্গীর একবার দেশে এসেছিলেন। পরে আবার চলে যান। আমরা তার সম্পর্কে আরও খোঁজখবর নিচ্ছি।

এদিকে জাহাঙ্গীরের বাবা জোহর আলী বিশ্বাস জানিয়েছেন, তাকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি ফোন করে ১ লাখ টাকা দিতে বলেছেন। তাহলে তার ছেলেকে ছেড়ে দেওয়া হবে।

জবাবে তিনি বলেছেন, আমার টাকা দেওয়ার কোনো ক্ষমতা নেই। আমার ছেলে কোনো অপরাধের সঙ্গে জড়িত হতে পারে না। তবে তিনি বিষয়টি নিয়ে উদ্বেগের মধ্যে আছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মুম্বাই পুলিশের বিরুদ্ধে মডেলের জামা ছিঁড়ে দেয়ার অভিযোগ

বিনোদন ডেস্ক : মুম্বাই পুলিশকে কাঠগড়ায় দাঁড় করালেন মডেল ও অভিনেত্রী গহনা বশিষ্ঠ। তার অভিযোগ, পুলিশ সদস্যরা তার পোশাক ছিঁড়ে দিয়েছেন।

শনিবার (২৮ আগস্ট) সোশ্যাল মিডিয়ায় গহনা একটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে, তার হলুদ রঙের সালোয়ারের হাতার নিচের অংশ ছিঁড়ে গেছে। হাত তুলে সেই অংশের ছবি পোস্ট করেছেন গহনা।

তিনি লিখেছেন, পুলিশ আমার এই দুর্দশা করেছে। সব অ্যাকাউন্ট (ব্যাংক অ্যাকাউন্ট) বন্ধ করে দিয়েছে। টাকা নেই। বাড়ি ফিরতে পারছি না। ফিরলে পুলিশে গ্রেপ্তার করে নেবে। মোবাইল, ল্যাপটপ সব নিয়ে নিয়েছে।

পুলিশের উদ্দেশে গহনার প্রশ্ন, এখনও মন ভরেনি আপনাদের? আর কত মিথ্যে গল্প বানাবেন? আর কত অত্যাচার করবেন?

গত ফেব্রুয়ারি মাসে পর্নো ভিডিও বানানো এবং বিভিন্ন অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে গহনাকে গ্রেপ্তার করে পুলিশ।

চার মাস কারাগারে থাকার পর জামিনে মুক্ত হন তিনি। তার বিরুদ্ধে এও অভিযোগ ছিল, টাকার প্রলোভন দেখিয়ে উঠতি অভিনেতা-অভিনেত্রীদের দিয়ে পর্নো ছবি বানাতেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest