সর্বশেষ সংবাদ-
প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদসাতক্ষীরায় ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগে এক ব্যক্তি আটকসরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও দলীয়করণ শুরু করেছে: এমপি ইজ্জত উল্লাহআ.লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে দেশ চালাচ্ছে সরকার: নাহিদএনসিপির কমিটি পুনর্গঠন: পাটওয়ারী-হাসনাত-সারজিস-আসিফের পদোন্নতি৮১ বছরে জাতিসংঘ: বিশ্ব চায় প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন – নিকোলাস বিশ্বাসএরশাদের ৯ বছরের শাসন আমলে দেশের মানুষ সবচেয়ে ভালো ছিল: সাবেক এমপি আশুসাতক্ষীরায় জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের নেতা ফারুক হোসেনসাতক্ষীরায় পৌর ও সদর উপজেলা তাঁতীদল এর সাংগঠনিক আলোচনা সভা

বিদ্যুতের দাম বাড়বে

দেশের খবর : প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস বলেন, বিদ্যুতের দাম বাড়বে। কারণ পৃথিবীতে এ পর্যন্ত কোনো দেশই বিদ্যুতের দাম কমাতে পারেনি। বাংলাদেশ ট্রানজিশনে আছে, গ্রোথ আরও বেশি হবে। এজন্য বিদ্যুৎ উৎপাদনের গতি শ্লথ করার কোনো দরকার নেই, বরং বাড়ানো দরকার। তবে ব্যয় কমাতে আমাদের সাশ্রয়ী হতে হবে।

‘ফোরাম ফর এনার্জি রিপোর্টাস বাংলাদেশ’ আয়োজিত এক ভার্চুয়াল সভায় শনিবার (২৮ আগস্ট) তিনি এসব কথা বলেন। ‘বাংলাদেশে বিদ্যুতের চাহিদা : স্থাপিত এবং সরবরাহ সক্ষমতা’ শীর্ষক ওয়েবিনারে এফইআরবি’র চেয়ারম্যান অরুন কর্মকার সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে ড. আহমদ কায়কাউস বলেন, উৎপাদন ক্ষমতা বেশি হওয়ার কারণে বিদ্যুতের ক্যাপাসিটি পেমেন্ট বেশি বলা হলেও এটি ঠিক না। কারণ পরিকল্পনা ও বাস্তবতায় বিশাল গ্যাপ থাকে। উন্নয়ন সহযোগীরাও ওভার প্ল্যানিং করার পরামর্শ দেন। বিদ্যুৎ বিভাগ থেকে ওভার প্ল্যানিং করা হয়েছিল। বাংলাদেশের পরিস্থিতিতে ওভার প্ল্যানিং করলে সমস্যা নেই।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ম. তামিম। তিনি বলেন, গত এক দশকে বিদ্যুতের পারফরমেন্স ভাল। বিদ্যুৎ উৎপাদনে তিনি দুই, পাঁচ ও দশ বছর মেয়াদি পরিকল্পনায় যেতে বলেন। একইসঙ্গে ২০৫০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে ৩০ থেকে ৪০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনে যাওয়ার লক্ষ্যমাত্রা গ্রহণ করতে বলেন।

তিনি বলেন, গরমকলে অতিরিক্ত সাড়ে ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ লাগে। শীত মৌসুমে ৪-৫ মাস এই চাহিদা কমে যায়। গরম আর শীতের এই গ্যাপটা মাথায় রেখে পরিকল্পনা করতে হবে। বিদ্যুতের দাম কত বছরে কত শতাংশ বাড়বে তা বলা থাকলে বিনিয়োগকারীদের সিদ্ধান্ত নিতে সহায়ক হবে। বিদ্যুৎ উৎপাদনে এলএনজিকে গুরুত্ব দিতে হবে। দ্রুততম সময়ে এলএনজি আমদানি করতে হবে। কয়লাভিত্তিক তিনটি বড় বড় প্রকল্প হলে তেলভিত্তিক কেন্দ্রগুলো বাদ যাবে।

বিদ্যুৎ সচিব হাবিবুর রহমান বলেন, এখন বিদ্যুৎ আমদানির পরিবর্তে আন্তঃদেশীয় বিদ্যুৎ বাণিজ্যের কথা বলা হচ্ছে। আঞ্চলিক বিদ্যুৎ বিনিময়কেন্দ্র প্রতিষ্ঠা করা যেতে পারে। এটা করা হলে কম সময়ের নোটিশে বিদ্যুৎ কিনতে পারব। বাংলাদেশে শীতে বিদ্যুৎ বেচে যায়, সেটা অন্যের কাছে বিক্রি করা যাবে। বিদ্যুৎখাতে আরও কয়েক বছর বিনিয়োগের দাবি জানান বিদ্যুৎ সচিব। তিনি বলেন, বিতরণে না হোক, সঞ্চালনের ক্ষেত্রে বেসরকারি খাতকে সংযুক্তির বিষয়টি এখন জোরোশোরে চিন্তা করা হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালীগঞ্জে ভূমিহীনদের সম্মিলিত মাছের ঘের দখল !

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের নরহরকাটিতে বসবাসরত ৪০টি ভূমিহীন পরিবারের সম্মিলিত মাছের ঘের জবরদখলের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের সহসভাপতি ও কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদীর বিরুদ্ধে। থানায় অভিযোগ করেও প্রতিকার পাচ্ছেন না ওইসব ভূমিহীনরা।

যদিও কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী এ অভিযোগ অস্বীকার করে বলেন এটি অর্পিত সম্পত্তি, খাস সম্পত্তি। সেখানে কখনো ভূমিহীনরা দখল করতো না।

নরহরকাটি গ্রামের আরিজুল্লাহ শেখের ছেলে ভূমিহীন শওকত আলী জানান, উপজেলার নরহরকাটি মৌজার ৫০ বিঘা অর্পিত সম্পত্তির মধ্যে ৩৭ বিঘা জমিতে ১৯৭৮ সাল থেকে তিনিসহ ৪০টি ভূমিহীন পরিবার বসবাস ও যৌথভাবে মাছ চাষ করে আসছেন। দেবহাটা উপজেলার নওয়াপাড়া গ্রামের আব্দুর রহমান ওই জমি নীলকান্ত ঘোষ এর সাথে অনিবন্ধিত বিনিময় দলিল মূলে দাবি করলেও তা বৈধতা না পাওয়ায় পরবর্তীতে ‘খ’ তপশীলভুক্ত করা হয়। ২০১৩ সালের ১০ অক্টোবর ‘খ’ তপশিল বাতিল করা হয়। ওই জমি হাজী আব্দুর রহমান নিজে মোতাল্লি হয়ে আব্দুর রহমান স্টেটের নামে দাবি করে একাংশ দখল করতেন। বর্তমানে ওই এস্টেটের মোতাল্লি হিসেবে মোবারক আলীর ছেলে আনোয়ারুল ইসলাম দাবি করে ভূমিহীনদের দীর্ঘদিনের দখলে থাকা জমি দখলের চেষ্টা করে আসছিলেন। খুলনা জোনাল সেটেলমেন্ট অফিসে আনোয়ারুল ইসলামের ৪১/১২ মিস আপিল মামলায় ওই জমি সরকারি খাস সম্পত্তি হিসেবে বহাল থাকে।
একপর্যায়ে আনোয়ারুল ইসলামের বাবা মোবারক আলী সরকারের বিরুদ্ধে সাতক্ষীরা যুগ্ম জেলা জজ ২য় আদালতে ২৪/২০১০ মামলা করে নিষেধাজ্ঞা না পেয়ে ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে ১৮০৩/২০১৩ দেওয়ানী রিভিশন মামলা করে এ পর্যন্ত কয়েকবার অস্থায়ী নিষেধাজ্ঞা নেন। ওই মামলার ৯নং বিবাদী আব্দুল হামিদ মারা গেলেও তিন নং বিবাদী কেরামত আলী ওরফে কেনা পক্ষভূক্ত হয়েছেন। হাইকোর্টে মামলা থাকার বার বার আবেদন করেও ডিসিআর পায়নি ভূমিহীনরা।

এদিকে পরিস্থিতি বেগতিক বুঝে গত বছরের ২৬ নভেম্বর আনোয়ারুল ইসলাম ওই জমি ‘খ’ তপশীলভুক্ত করে অর্পিত সম্পত্তির হোল্ডিং খুলে ভূমি উন্নয়ন কর গ্রহণ করার আদেশ পাওয়ার চেষ্টা করেন। মৌতলা ইউনিয়ন ভূমি অফিসের তহশীলদার অসীম কুমার হালদার গত বছরের ২২ ডিসেম্বর ওই জমির একাংশে বেশ কয়েকটি ভূমিহীন পরিবার বসবাস করে ও সেখানে যৌথভাবে মাছ চাষসহ চাষাবাদ করে বলে প্রতিবেদনে উল্লেখ করেন। ফলে আনারুলের আবেদন মঞ্জুর হয়নি। একপর্যায়ে ৪৩ বছর ধরে ওই জমিতে বসবাসরত ভূমিহীনদের উচ্ছেদ করতে মরিয়া হয়ে উঠলে তিনি বাদি হয়ে চলতি বছরের জানুয়ারি মাসে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা(পিটিশন- ৩৪৮/২১ নং) দায়ের করেন। এ খবর পেয়ে গত ৮ জানুয়ারি ভূমিহীন আবুল হোসেনের বসত বাড়ি ভাঙচুর ও লুটপাট শেষে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। এ ঘটনায় আবুল হোসেন বাদি হয়ে চলতি বছরের ১০ জানুয়ারি আনোয়ারুল ইসলামসহ ১৪জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। এর আগে ওই জায়গা থেকে ভূমিহীনদের উচ্ছেদ করতে প্রভাবশালী আনোয়ারুল তার সহযোগী শহীদুলকে দিয়ে গত বছরের ১৫ নভেম্বর ১৬জন ভূমিহীনের নামে ১০৭ ধারার মিথ্যা মামলা করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে। এ ছাড়া আনোয়ারুল বাদি হয়ে গত বছরের ২৮ মার্চ তিন লাখ টাকা চাঁদার দাবিতে ঘেরে বিষ দিয়ে মাছ মেরে ফেলে সালাউদ্দিনসহ ৮জন ভূমিহীনের নামে মিথ্যা জিআর ৭৭/২০ নং মামলা করেন। গত বছরের ২৯ সেপ্টেম্বর পুরুষরা বাড়িতে না থাকার সূযোগে আানায়ারুলের নেতৃত্বে ৬০/৬৫ জন সন্ত্রাসী ভূমিহীন জনপদে হামলা, ভাঙচুর ও লুটপাট শেষে রহিমা, শামীমা, আয়েশা ও পাপু বেগমকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে উল্টে থানায় ১২ জন ভূমিহীনদের নামে গত বছরের পহেলা অক্টোবর মিথ্যা মামলা করে। একইভাবে চাঁদা দাবিতে গত বছরের ৩০ ডিসেম্বর বাই সাইকেল কেড়ে নিয়ে মারপিটের অভিযোগ এনে আনোয়ারুল তার ভগ্নিপতি জিএম ফজলুর রহমানকে দিয়ে ৫জন ভূমিহীনের নামে মিথ্যা মামলা করান।

আবুল হোসেনের বাড়িতে আগুন দিয়েও সুবিধা করতে না পারায় আনোয়ারুল ইসলাম ওই ৫০ বিঘা জমির মধ্যে ৪০ বিঘা জমি তার দখলে আছে দাবি করে চলতি বছরের ফেব্র“য়ারি মাসে এলাকার মাজাহারুল ইসলাম, শহীদুল ইসলাম, হবিবর রহমান ও আকবর আলীর কাছে লিজ দিয়েছেন বলে ভূমিহীনরা জানতে পারে। চলতি বছরের পহেলা মার্চ লীজ গ্রহীতারা ভূমিহীনদের জমি দখল করার লক্ষ্যে ওই জমির পাশে কাটা তার ও বাঁশ জমায়েত করে। বাধ্য হয়ে ভূমিহীনদের পক্ষ থেকে আদালতে ১৪৫ ধারার মামলা করা হয়।

স্থানীয় ভূমিহীনরা জানান, ভূমিহীনদের জমি লীজ গ্রহীতারা দখল করার জন্য নানাভাবে চেষ্টা করে আসছিল। এরই একপর্যায়ে গত ২১ আগষ্ট সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা আওয়ামী লীগের নেতা ও উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, তার ছেলে ছাত্রলীগ কর্মী নাহিদ মেহেদী অনিক ও কুলিয়া দুর্গাপুরের সাজেদুল হক সাজুর নেতৃত্বে ৩০/৩৫ জন সশস্ত্র সন্ত্রাসী বোমা মেরে ত্রাস সৃষ্টি করে পাকা পিলার ও কাটা তারের বেড়া দিয়া তাদের জমি জবরদখরের চেষ্টা করলে বাধা দেওয়া হয়। একপর্যায়ে তারা চলে যাওয়ার পর তিনি সাঈদ মেহেদী ও তার ছেলেসহ কয়েকজন সন্ত্রাসীর নাম উল্লেখ করে ওই দিন বিকেলে থানায় একটি অভিযোগ দায়ের করেন। বুধবার সন্ধ্যার পর থেকে কৃষ্ণনগরের সাঈদ মেহেদী ও অনিক মেহেদীর নেতৃত্বে ডাকাত নুরুল গাজী, রেজাউল ইসলাম, রফিকুল ইসলাম, বানিয়াপাড়ার কেরামত গাজী শঙ্করপুরের বাহার আলীসহ সশস্ত্র শতাধিক সন্ত্রাসী হাত রাম দা, লোহার রড, জিআই পাইপ, চাপাতিসহ ভূমিহীন জনপদে ঢুকে বোমা ফাটিয়ে ত্রাস সৃষ্টি করে। প্রতিবাদ করায় সন্ত্রাসীরা ভূমিহীন ফরিদা খাতুন, মোসলেমা খাতুন, রঞ্জু খাতুন, আয়েশা খাতুন ও সাজেদা খ্তাুনসহ কয়েকজনের উপর হামলা চালায়। এর পর থেকে সাঈদ মেহেদী ও অনিক মেহেদীর উপস্থিতিতে সন্ত্রাসীরা ভূমিহীনদের ঘেরের জমি দখলে রাখতে কাটা তার দিয়ে বেড়া নির্মাণ করে যাচ্ছে। জবরদখলের কাজ তদারকি করছেন কুলিয়া দুর্গাপুরের বহুল আলোহিত সাজেদুল হক সাজু। সাজু সাতক্ষীরার দু’ এমপির মাথার দাম কোটি টাকা উল্লেখ করে ফেইসবুকে স্টাটাস দেওয়ার ঘটনায় গত ১১ আগষ্ট দেবহাটার বালিয়াডাঙা গ্রাম থেকে গ্রেপ্তারকৃত ইউসুফ হোসেন বাবুর দুলাভাই। সাজুর শ্বশুর গ্রেপ্তারকৃত মনিরুল ইসলাম জামায়াতের সক্রিয় কর্মী ও মাতা আজমিরা বেগম জামায়াতের মহিলা রুকন। শ্যালক ও শ্বশুর গ্রেপ্তারের পর সাজু গ্রেপ্তার আতঙ্কে কয়েকদিন আত্মগোপনে ছিলো। সাঈদ মেহেদী, অনিক ও সাজুর সন্ত্রাসী বাহিনীর ভয়ে ভূমিহীনরা গভীর উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।

জমির মালিকানা দাবিদার দেবহাটা উপজেলার নওয়াপাড়ার আনারুল ইসলাম বলেন, দার দীর্ঘদিনের সম্পত্তি উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদীকে লীজ দিয়েছেন। তাছাড়া ফারজানা ক্লিনিকের সামনে তার বাসা আছে। রোববার আসলে দেখা হবে।
এব্যাপারে শুক্রবার দুপুর ১২টার দিকে নাহিদ মেহেদী অনিকের ০১৯২৮-১৬৭৭৮৯ নাম্বার মোবাইল ফোনে একাধিবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদীর সঙ্গে তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের জানান, ওই জমি অর্পিত সম্পত্তি, সরকারি খাস নয়। সেখানে বসবাসকারিদের জন্য ১০ বিঘা বাদ দিয়ে তিনি জমির মালিক দেবহাটা উপজেলার নওয়াপাড়ার আনারুল ইসলামের কাছ থেকে ৪২ বিঘা জমি লীজ নিয়েছেন। সেখানে কোন ভূমিহীন বসবাস করে না দাবি করে তিনি বলেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাতক্ষীরা পুলিশ সুপারের সঙ্গে কথা বলার পর তাদের মতমত নিয়ে তিনি ওই জমি দখলের জন্য ঘেরা দেওয়ার কাজ চালিয়ে যাচ্ছেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃগোলাম মোস্তফা বলেন, কোন দখল বেধখলের বিষয় তার জানা নেই। দেবহাটার নওয়াপাড়ার আনারুল ইসলাম নামের এক ব্যক্তির জমি নরহারকাটির কয়েকজন দখল করে রেখেছিল মর্মে তাকে জানানো হয়েছিল। এছাড়া নরহরকাটিতে কোন ধরনের বোমা হামলার ঘটনা ঘটেনি। ২১ আগষ্ট ভূমিহীন শওকত হোসেনের অভিযোগটি তার দেখা হয়নি।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনির কুল‍্যায় ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনির কুল‍্যার মোড়ে লাইসেন্সবিহীন মা সার্জিক‍্যাল ক্লিনিকে অনাভিজ্ঞ ডাক্তারের ভুল অস্ত্রপাচারের কারণে জীবন দিতে হলো প্রসূতি মায়ের।

সরেজমিন ঘুরে একাধিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১১টায় কুল‍্যা ইউনিয়নের কচুয়া গ্রামের সেলিম এর স্ত্রী তহমিনা খাতুন (২০)কে অনাভিজ্ঞ ডাক্তার দারা ভুল অস্ত্রপাচারের কারনে প্রসূতি মায়ের মৃত্যু হয়। এতে ক্লিনিক মালিক ও পরিচালক তরুণ কুমার মন্ডল মৃত্যু তহমিনা খাতুনের পরিবারকে দেড় লক্ষ টাকা দিয়ে দফারফা করে রেহাই পায়।

ক্লিনিক মালিক তরুণ কুমার মন্ডল পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের কাটাবুনিয়া গ্রামের ক্ষিতীশ চন্দ্র মন্ডলের ছেলে। প্রত্যক্ষ সূত্রে আরও জানা গেছে, সে দীর্ঘ ২০ বছর ধরে লাইসেন্সবিহীন ক্লিনিক চালিয়ে যাচ্ছে। এই লাইসেন্সবহীন ক্লিনিক পরিচালনা করে তরুণ কুমার মন্ডল কুল‍্যার মোড়ে ৮ শতক জমি এক কোটি টাকায় ক্রয় করেন। তিনি গত বছর লাইসেন্সবিহীনের কারণে ভ্রাম্যমাণ আদালতে দোষী সাবস্থ হন। তাতে সে জরিমানাসহ কারা বাসি হয়ে জামিন নিয়ে ফিরে আবারো অবৈধভাবে ক্লিনিক পরিচালনা করে যাচ্ছে। ক্লিনিক মালিক তরুণ কুমার মন্ডলের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি কেন দেশের শতভাগ ক্লিনিকে লাইসেন্স নেই। আমি তো সবকিছুই ম্যানেজ করে ক্লিনিক পরিচালনা করে যাচ্ছি। এলাকার সচেতন মহল এ অবৈধ ক্লিনিক মালিক তরুণের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে রাস্তা সংস্কার করলেন স্বেচ্ছাসেবীরা

প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় কাশিমাড়ি ইউনিয়নের চলাচল অনুপযোগী রাস্তা সংস্কার করেছে স্থানীয় যুব স্বেচ্ছাসেবী সংগঠন শরুব ইয়ুথ টিমের স্বেচ্ছাসেবীরা।

শনিবার (২৮ আগস্ট) সকাল ১১টায় কাশিমাড়ি ইউনিয়নের খেঁজুরআঁটি থেকে নতুন বাজার রাস্তাটির কিছু জায়গায় সংস্কার করে তারা।

রাস্তা সংস্কার কাজে স্বেচ্ছাশ্রম অংশ নেন শরুব ইয়ুথ টিম এর কাশিমাড়ি ইউনিটের টিম লিডার ফরিদ হোসেন, সদস্য মামুন হোসেন, ইমদাদুল হক মিলন, নাইম ইসলাম, সাফায়েত ইসলাম, ইমরান হোসেনসহ প্রমূখ।

রাস্তা সংস্কার প্রসঙ্গে শরুব-এর কাশিমাড়ি ইউনিটের টিম লিডার ফরিদ হোসেন বলেন, বর্ষার মৌষুম ধরে খেঁজুরআঁটি থেকে নতুন বাজার রাস্তাটির কিছু অংশের ইট উঠে খাদে পরিণত হয়। সেখানে প্রায় সড়ক দুর্ঘটনা ঘটে। স্থানীয় জনপ্রতিনিধিরাও রাস্তাটি সংস্কার করেনি। তাই আমরা শরুব এর স্বেচ্ছাসেবকরা স্বেচ্ছায় দায়িত্ব নিয়ে রাস্তাটি সংস্কার করেছি।

শরুব-এর প্রতিষ্ঠাতা পরিচালক এস এম জান্নাতুল নাইম বলেন, শ্যামনগর উপজেলায় আমাদের শরুব-এর ১২টি টিম রয়েছে। আমরা সবসময় জনকল্যানমূলক কাজ করার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় ওই রাস্তাটি সংস্কার করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রতাপনগরে আম্পান ক্ষতিগ্রস্থ পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি :
জাতীয় শোক দিবস উপলক্ষে সাতক্ষীরা আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে আম্পান ক্ষতিগ্রস্থ ২শ’ ৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সাউথইস্ট ব্যাংক। আজ শনিবার দুপুরে প্রতাপনগর ইউনাইটেড একাডেমি ভবনের সামনে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারক আহমদ।

এসময় আরো উপস্থিত ছিলেন, সাউথইস্ট ব্যাংক, খুলনার স্যার ইকবাল রোড শাখার ব্যবস্থাপক মোঃ আবদুল হাই বাবু, সাউথইস্ট ব্যাংক সাতক্ষীরার শাখার ব্যবস্থাপক রাজিব আহম্মেদ, প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ জাকির হোসেন, প্রতাপনগর ইউনাইটেড একাডেমির প্রধান শিক্ষক জয়দেব কুমার দাশ প্রমুখ।

অনুষ্ঠানে ঘূর্নিঝড় আম্পান ক্ষতিগ্রস্থ আশাশুনির প্রতাপনগর ইউনিয়নে ক্ষতিগ্রস্থ অসহায় ২শ’ ৫০ পরিবারের মুসর ডাল, সোয়াবিন তেল, লবণ ও পিয়াজসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় অসহায় ও দুস্থদের মাঝে জনতা ব্যাংক লিমিটেডের খাদ্য সহায়তা বিতরণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে জনতা ব্যাংক লিমিটেড।

শনিবার (২৮ আগস্ট) সকাল ১০টায় জনতা ব্যাংক লিমিটেডের উপ ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল জব্বার ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই খাদ্য সহায়তা বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন।

অনুষ্ঠানে জনতা ব্যাংকের সাতক্ষীরা এরিয়া ইনচার্জ মো: জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মো: আসাদুজ্জামান, খুলনা বিভাগের মহাব্যবস্থাপক মো: হুমায়ন কবীর চৌধুরী, সাবেক অধ্যক্ষ আবু বক্কর ছিদ্দিক, জনতা ব্যাংকের সাতক্ষীরা এরিয়া ইনচার্জ মো: জাকির হোসেন, সাতক্ষীরা কর্পোরেট শাখার ব্যবস্থাপক মো: রুকনুজ্জামান, সাতক্ষীরার আগরদাড়ী শাখার ব্যবস্থাপক শাহিনুর রহমান প্রমূখ।

আরও উপস্থিত ছিলেন, জনতা ব্যাংকের কর্মকর্তা মো: আফতাবুজ্জামান, রবিউল ইসলাম, গোপাল চন্দ্র গাইন, মো: নাসির উদ্দীন, ইব্রাহিম খলিল, হাসান কারিকর, উজ্জল কুমার সরদার ও শিক্ষক আব্দুস সাত্তার।

অনুষ্ঠানে দেড় শতাধিক অসহায় ও দুস্থ মানুষকে চাল, ডাল, আলু, পেয়াজ, তেল, সাবানসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি প্রদান করা হয়। #

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ইয়াবা ট্যাবলেটসহ কৃষি ব্যাংকের ফিল্ড অফিসার আটক

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় ৪শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ কৃষি ব্যাংকের এক ফিল্ড অফিসার কে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার রাতে সাতক্ষীরা থানাধীন এল্লারচর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আবু হোসেন (৩৯) পুরাতন সাতক্ষীরা পুলিনপাড়ার মৃত. জালাল উদ্দীন সরদারের পুত্র।
সাতক্ষীরা ডিবি পুলিশের ওসি ইয়াছিন আলম চৌধুরী জানান, তার নেতৃত্বে শুক্রবার রাতে এ এস আই ফজলুল করিমসহ সঙ্গীয় ফোস সাতক্ষীরা সদরের এল্লারচর এলাকার মরিচ্চাপ নদীর রাস্তার উত্তর পাশ থেকে ১শ পিব ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। পরবর্তীতে আসামীর স্বীকারোক্তি মোতাবেক পুরাতন সাতক্ষীরা(পুলিন পাড়া) নিজ বসত ঘরের ড্রেসিং টেবিলের ড্রয়্যার এর মধ্য থেকে আরো ৩শ পিস সহ মোট ৪শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এঘটনায় এ এস আই ফজলুল করিম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-৮৬, তারিখ-২৮/০৮/২০২১।
আটক আবু হাসান সাতক্ষীরা কৃষি ব্যাংকের ফিল্ড অফিসার হিসেবে ঘোনা বাজার শাখায় কর্মরত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতীয় শোক দিবস ও গ্রেনেড হামলায় নিহতদের স্মরনে সাতক্ষীরায় শোকসভা

আসাদুজ্জামান : জাতীয় শোক দিবস ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরনে সাতক্ষীরায় শোকসভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের আয়োজনে শনিবার দুপুরে শহরের আব্দুর রাজ্জাক পার্কে উক্ত শোকসভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি এ.কে ফজলুল হকের সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডাঃ আ.ফ.ম রুহুল হক।

শোক সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জসলুল হায়দার। শোক সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলাম। সভায় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ ও শেখ সাহিদ উদ্দিন, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ফিরোজ কামাল শুভ্র ও আসাদুজ্জামান বাবু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন প্রমুখ। এ সময় সেখানে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

প্রধান অতিথি ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপি বলেন, এই শোকের মাসে বঙ্গ বন্ধুকে হত্যা করে বাংলাদেশ থেকে আওয়ামীলীগকে চিরতরে হত্যা করতে চেয়েছিল স্বাধীনতা বিরোধী শক্তিরা। এখনও তারা সে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। ষড়যন্ত্র মোকাবেলায় তিনি এ সময় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে প্রধান মন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ডকে এগিয়ে নেয়ার জন্য সবাইকে আহবান জানান।##

২৮.০৮.২১

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest