সর্বশেষ সংবাদ-
প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদসাতক্ষীরায় ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগে এক ব্যক্তি আটকসরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও দলীয়করণ শুরু করেছে: এমপি ইজ্জত উল্লাহআ.লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে দেশ চালাচ্ছে সরকার: নাহিদএনসিপির কমিটি পুনর্গঠন: পাটওয়ারী-হাসনাত-সারজিস-আসিফের পদোন্নতি৮১ বছরে জাতিসংঘ: বিশ্ব চায় প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন – নিকোলাস বিশ্বাসএরশাদের ৯ বছরের শাসন আমলে দেশের মানুষ সবচেয়ে ভালো ছিল: সাবেক এমপি আশুসাতক্ষীরায় জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের নেতা ফারুক হোসেনসাতক্ষীরায় পৌর ও সদর উপজেলা তাঁতীদল এর সাংগঠনিক আলোচনা সভা

জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে সাতক্ষীরায় সাংবাদিকদের সাথে মতবিনিময়

আসাদুজ্জামান : “বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপন উপলক্ষ্যে সাতক্ষীরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে শনিবার বেলা ১১ টায় শহরের অদূরে এল্লারচর চিংড়ি চাষ প্রদর্শনি খামারে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মশিউর রহমান।

এল্লারচর চিংড়ি চাষ প্রদর্শনী খামারের উর্দ্ধতন কর্মকর্তা মোঃ নাজমুল হুদার সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ হারুন সাজ্জাদ, সহকারী মৎস্য অফিসার মোঃ লুৎফর রহমান প্রমুখ। মতবিনিময় সভায় এ সময় জেলার শহরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জাতির জনক বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে মৎস্য খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বলেছিলেন, মৎস্যই হবে দেশের দ্বিতীয় বৃহত্তর বৈদেশিক মুদ্রা খাত। তিনি সে সময় প্রথম রাশিয়া থেকে মাছ ধরার এবং বিশাল জলরাশির অপার সম্ভাবনাময় জলজ ও মৎস্য সম্পদ অনুসন্ধান এবং জরিপ কার্যক্রম করার জন্য ট্রলার নিয়ে আসেন। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা অপার সম্ভাবনাময় এই মৎস্য খাতকে অধিক গুরুত্ব দিয়ে অনেক দূরদর্শী পরিকল্পনা প্রনয়ন করেন। যা তিনি অনুমোদনও দিয়েছেন। বক্তারা আরো বলেন, ভৌগলিক অবস্থানের কারনে প্রতিনিয়ত বন্যা, সাইক্লোন, ঘূর্নিঝড়, অনাবষ্টি, অতিবৃষ্টিসহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগের কারনে এই মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে কারনে টেকসই এবং উন্নত প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি জলাবদ্ধতা দূরীকরন এবং পানি সরবরাহের নিশ্চিত করার জন্য জলাশয় পূনঃখনন করার জন্য প্রধান মন্ত্রী ইতিমধ্যে মৎস্য ও পশু সম্পদ মন্ত্রানালয়কে নির্দেশনা দিয়েছেন এবং মৎস্য অধিদপ্তর মাঠ পর্যায়ে নিরাপদ ও পরিবেশ বান্ধব মৎস্য উৎপাদনে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছেন। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যাত্রীবাহী ট্রলারডুবি, ২০ জনের লাশ উদ্ধার

দেশের খবর : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় যাত্রীবাহী ট্রলারের সঙ্গে বালুবোঝাই ট্রলারের সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে নারী ও শিশু রয়েছে ১০ জন। শুক্রবার বিকেলে উপজেলার সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের ভাতেরখলা এলাকার লইসকা বিলে এ দুর্ঘটনা ঘটে।

এছাড়াও ট্রলারডুবির ঘটনায় আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে খবর পেয়ে জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান ও পুলিশ সুপার মো. আনিসুর রহমার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয়রা জানান, জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগর ঘাট থেকে অতিরিক্ত যাত্রী বোঝাই করে ট্রলারটি সদর উপজেলার আনন্দবাজার ঘাটের উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে লইসকা বিল এলাকায় বিপরীত দিকে থেকে আসা একটি বালুবোঝাই ট্রলারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে যাত্রীবোঝাই ট্রলারটি ডুবে যায়।

জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান জানান, জেলা প্রশানের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হবে। ঘটনার তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় মসজিদে নামাজ পড়ার সময় মুসল্লির ইন্তেকাল

তালা প্রতিনিধি:
তালায় মসজিদে নামাজরত অবস্থায় মোঃ মোমিন গাজী (৬০) নামের এক মুসল্লি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার দুপুরে তালা সদর ইউনিয়নের খেজুরবুনিয়া বাজার জামে মসজিদে এ ঘটনা ঘটে। মোমিন গাজী জেয়ালা নলতা গ্রামের ইব্রাহিম গাজী ছেলে।
আব্দুল ওহাব নামের এক মুসল্লী জানান, জুম্মার নামাজ পড়তে এসে সুন্নত নামাজ পড়ার সময় মোমিন গাজী অবস্থায় হঠাৎ ঢলে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেন মোমিন গাজীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শেখ মিরাজ আলীকে ইউনিয়ন আ’লীগ ও দরগাহপুর হাইস্কুলের সভাপতির পদ থেকে বহিস্কারের দাবি 

প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরার আশাশুনি উপজেলার ৪নং দরগাহপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও  দরগাহপুর কলেজিয়েট হাইস্কুলের পরিচালনা পরিষদের সভাপতির পদ থেকে অশিক্ষিত হাইব্রিড নেতা শেখ মিরাজ আলীকে বহিষ্কারের দাবি উঠেছে। শুক্রবার দুপুরে  সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ইউপি সদস্য ও ইউনিয়ন আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ বখতিয়ার উদ্দিন রাজু
এই দাবি জানান। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে সুনামের সাথে দায়িত্ব পালন করছি। কিন্তু বিএনপি থেকে আওয়ামীলীগে অনুপ্রবেশকারি হাউব্রিড নেতা প্রায় হাফ ডজন মামলার আসামী ৪ নং দরগাহপুর ইউনিয়নের
চেয়ারম্যান শেখ মিরাজ আলীর অত্যাচারে এলাকার জনজীবন অতিষ্ট হয়ে উঠেছে। তার কারণে ধ্বংস হতে বসেছে এলাকার শিক্ষা ব্যবস্থা। অশিক্ষত হয়েও
অবৈধভাবে প্রভাব খাটিয়ে তিনি দরগাহপুর কলেজিয়েট হাইস্কুলের পরিচালানা পরিষদের সভাপতির পদ দখল করে শিক্ষা প্রতিষ্ঠানটিকে ধ্বংসের দ্বারপ্রান্তে
উপনিত করেছেন। কলেজিয়েট হাইস্কুলটির উন্নয়নে কাজ না করে তিনি অবৈধভাবে আর্থিক সুবিধা নিতে সবসময় ব্যস্ত থাকেন। তার খামখেয়ালি পনায়
প্রতিষ্ঠানটির শিক্ষা ব্যবস্থা একেবারে ভেঙ্গে পড়েছে। তার অশোভন আচারনে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীরা সবাই চরম ভাবে
ক্ষুব্ধ। পরোক্ষভাবে যার প্রভাব পড়ছে প্রতিষ্ঠানটির শিক্ষা ব্যবস্থার উপর। শিক্ষা প্রতিষ্ঠানটি টিকিয়ে রাখতে বিদ্যালয়ের পরিচালানা পরিষদের সভাপতির পদ থেকে অশিক্ষিত শেখ মিরাজ আলীকে দ্রুত অপসরন করা দরকার। শেখ
বখতিয়ার উদ্দিন রাজু আরো বলেন, চেয়ারম্যান শেখ মিরাজ আলী বিগত ২০০৮ সালের
২৪ এপ্রিল বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা শামছুজ্জামান দুদু’র
হাতে ফুলের তোড়া দিয়ে ও ২৮ এপ্রিল সাতক্ষীরা-১ আসনের সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিবের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিক ভাবে বিএনপিতে যোগদান
করেন। বিএনপি’র আমলে বিভিন্ন মামলা থেকে অব্যহতি পেতে তার আবেদনে সাবেক
প্রতিমন্ত্রী আমানুল্লাহ আমান, এমপি যথাক্রমে হাবিবুল ইসলাম হাবিব, মাওঃ
রিয়াছাত আলী ও কাজী আলাউদ্দিন সুপারিশ করেন। পটপরিবর্তন হলে চতুর শেখ
মিরাজ আলী ২০১০ সালে আওয়ামীগে যোগদান করেন। পরে রহস্যজনকভাবে ২০১৩ সালে
তিনি ৪নং দরগাহপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি নির্বাচিত হন। তিনি অভিযোগ করে
বলেন, শেখ মিরাজ আলী সভাপতি হওয়ার পর থেকে অদ্যবধি পূর্নাঙ্গ কমিটি গঠন
করা হয়নি। এমনকি ওয়ার্ড আওয়ামীলীগের সাথে একটি সভাও করেনি। ফলে বিএনপি
থেকে আওয়ামীলীগে অনুপ্রবেশকারি হাউব্রিড নেতা শেখ মিরাজর আলীর কারণে
দরগাহপুর ইউনিয়ন আ’লীগের দলীয় কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। যে কারনে হতাশ
হয়ে পড়েছেন দলীয় নেতাকর্মীরা। এছাড়া চেয়ারম্যান শেখ মিরাজ আলী ইউনিয়নে
বরাদ্দকৃত টি.আর, কাবিখা, এডিপি ও এলডিএসপি সহ বিভিন্ন প্রকল্পের কাজ না করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। তার এসব অনিয়মের কারনে সরকারের
ভাবমূর্তি দারুনভাবে ক্ষুন্ন হচ্ছে। তিনি একাধিক মামলার আসামী চেয়ারম্যান
শেখ মিরাজ আলীকে ৪নং দরগাহপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও দরগাহপুর
কলেজিয়েট হাইস্কুলের পরিচালানা পরিষদের সভাপতির পদ থেকে বহিষ্কারের জন্য
প্রয়োজনী ব্যবস্থা গ্রহণে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগ, আশাশুনি উপজেলা
আওয়ামীলীগের সভাপতি, সাধারন সম্পাদক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু
হস্তক্ষেপ কামনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ করোনা আক্রান্ত : সুস্থ্যতা কামনা

প্রেস বিজ্ঞপ্তি : জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর কেন্দ্রীয় কমিটির অন্যতম উপদেষ্টা ও সাতক্ষীরা জেলা জাসদের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়াও তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন। বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাতে হঠাৎ গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানন্তরিত করা হয়েছে তাকে। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন দেশের এই সূর্য সন্তান।

এদিকে বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজের সুস্থ্যতা কামনা করে বিবৃতি দিয়েছে সাতক্ষীরা জেলা জাসদ। বিবৃতিতে নেতৃবৃন্দ তার আশু রোগমুক্তি কামনা করে বলেন, বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ দেশের একজন সূর্য সন্তান ও প্রবীণ রাজনীতিবীদ। সমগ্র জীবন তিনি দেশের জন্য কাজ করেছেন। দেশের রাজনীতিতে তার বুদ্ধিদীপ্ত পথচলা এখনও অনেক দিন দেখা যাবে বলেই আমরা মনে করি। মহান সৃষ্টিকর্তার কাছে তার দ্রুত সুস্থ্যতা কামনা করছি। তিনি দ্রুত সুস্থ্য হয়ে দেশের রাজনীতিকে আরও সমৃদ্ধ করবেন বলে আমাদের বিশ্বাস।

বিবৃতি দাতারা হলেন সাতক্ষীরা জেলা জাসদের সভাপতি শেখ ওবায়েদুস সুলতান বাবলু, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন লস্কর শেলী, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন খান চৌধুরী, দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান লস্কর, সমাজসেবা সম্পাদক জান্নাতুল ফেরদৌস বীনা, মহিলা বিষয়ক সম্পাদক পাপিয়া আহমেদ, তালা উপজেলা জাসদের সভাপতি বিশ্বাস আবুল কাশেম, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, কলারোয়া উপজেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুর রাজ্জাক, দেবহাটা উপজেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল ওহাব, আশাশুনি উপজেলার আহবায়ক মো. সুরাত উজ্জামান, সদস্য সচিব সাইদুল ইসলাম রুবেল, কালিগঞ্জ উপজেলা জাসদের সভাপতি শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, শ্যামনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এসএম কামরুজ্জামান, যুব জোটের সাধারণ সম্পাদক মিলন ঘোষাল, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) সভাপতি এসএম আবদুল আলীম, সাধারণ তারেকুজ্জামান তারেক প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় পরিবহনের ধাক্কায় মোটর সাইকেল চালকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি : দ্রুতগামী পরিবহনের ধাক্কায় এক মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৬টার দিকে সাতক্ষীরা শহরের বাঁকাল কোল্ড স্টোরেজ এর সামনে এ ঘটনা ঘটে।
নিহতের নাম জাহানুর রহমান সাগর (৪০)। তিনি সাতক্ষীরা শহরতলীর রইচপুরের ইনসাফ আলী সরদারের ছেলে।

মৃতের স্বজনরা জানান, সাগর শুক্রবার বিকেল সাড়ে ৬টার দিকে সাতক্ষীরা শহর থেকে মোটর সাইকেলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বাঁকাল ক্লোড স্টোরেজ এর সামনে শ্যামনগর থেকে থেকে ঢাকাগামি শ্যামলী পরিবহন তার মোটর সাইকেলে ধাক্কা মারে। এতে তিনি মারাত্মক জখম হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পাটকেলঘাটা নামক স্থানে তার মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক বাবুল আক্তার সাগরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির আয়োজনে মতবিনিময় সভা

দক্ষিণ এশিয়ার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি,বাংলাদেশে মৌলবাদ-সাম্প্রদায়িক শক্তির উত্থান এবং কোভিড-১৯ পরিস্থিতিতে পার্টির সাংগঠনিক পরিকল্পনা ও করণীয় বিষয়ে সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৭ আগষ্ট শুক্রবার সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির কার্যালয় সংলগ্ন ম্যানগ্রোভ সভাঘরে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড মহিবুল্লাহ মোড়ল।
সভায় ভাচ্যুয়ালি অংশ নিয়ে দক্ষিণ এশিয়ার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বাংলাদেশে মৌলবাদ-সাম্প্রদায়িক শক্তির উত্থান নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য কমরেড ড. সুশান্ত দাস।

প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য। এ্যাড. মুস্তফা লৎফুল্লাহ এম পি। জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এ্যাড ফাহিমুল হক কিসলুর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য কমরেড সাবীর হোসেন, সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড ময়নুল হাসান, আবেদুর রহমান, স্বপন কুমার শীল, কমরেড অজিত কুমার রাজবংশী, জেলা কমিটির সদস্য কমরেড রফিকুল ইসলাম, কমরেড আব্দুর রউফ মাস্টার, কমরেড আব্দুল জলিল, কমরেড মফিজুল হক জাহাঙ্গীর, কমরেড নির্মল সরকার, হিরন্ময় মন্ডল, শিব পদ গাইনসহ সাতক্ষীরা জেলা কমিটির নেতৃবৃন্দ, উপজেলা, পৌর কমিটি ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বরখস্ত হওয়া নায়েব মোকলেছ ও রফিকুলকে ধুলিহর ভূমি অফিসে যোগদান বন্ধের দাবি

নিজস্ব প্রতিনিধি :
ধুলিহর ভূমি অফিসে ঘুষ গ্রহণের অভিযোগে বরখাস্ত হওয়া নায়েব মোকলেছ ও বদলী হওয়া রফিকুল কে যোগদান করতে না দেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার এদাবিতে সাতক্ষীরা প্রশাসক বরাবর অভিযোগও করেছেন তারা।

অভিযোগ সুত্রে জানাগেছে, হত কয়েক বছর পুর্বে ধুলিহর ভূমি অফিসের নায়েবের দায়িত্বে ছিলেন রফিকুল ইসলাম। সে সময় রফিকুল ইসলাম তার ঘুষ বাণিজ্যের জন্য স্থানীয় মৃত. মোফাজ্জেল সরদারের পুত্র মিজানুর রহমানকে অফিসে কাজে লাগান। পরবর্তীতে নায়েব রফিকুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে তৎকালিন জেলা প্রশাসক একেএম মহিউদ্দীন এর কাছে অভিযোগ দায়ের করলে তিনি রফিকুল কে অন্যত্র বদলী করে দেন এবং দালাল মিজানুরকে ভুমি অফিসে প্রবেশ করে নিষেধ করেন। সেখানে যোগদান করেন নায়েব মোখলেছুর রহমান। তিনি যোগদানের পর রফিকুলের সুপারিশে আবারো ঘুষ আদায়ের জন্য দালাল মিজানুরকে ঝাড়–দার হিসেবে যোগদান করান। ধুলিহর ইউনিয়ন ভূমি অফিসকে ঘুষ দুর্নীতির আখড়ায় পরিণত করে নায়েব মোখলেছ ও দালাল মিজানুর। সে সময় স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তৎকালিন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল ঘুষ গ্রহণের অভিযোগে হাতে নাতে আটক করে নায়েব মোখলেছ কে সাময়িক বরখাস্ত করেন এবং দালাল মিজানুরকে ভূমি অফিসে প্রবেশে নিষেধাজ্ঞা দেন।

সম্প্রতি জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের বদলী হওয়ায় আবারো ধুলিহর ভূমি অফিসে যোগদানের জন্য তদবির শুরু করেছেন নায়েব মোখলেছ ও রফিকুল ইসলাম। এমন খবরে অত্র এলাকার মানুষের মধ্যে আতংক বিরাজ করছে।

ওই মহাদুর্নীতিগ্রস্থ দুই নায়েব মোখলেছ ও রফিকুল কোন ভাবেই যেন ধুলিহর ভূমি অফিসে যোগদান করতে না পারে সে বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে নবাগত জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন। এছাড়া ধুলিহর ভূমি অফিসকে দালাল ও ঘুষ মুক্ত রাখতে একজন সৎ দুর্নীতিমুক্ত নায়েবকে নিয়োগের দাবি জানিয়েছেন তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest