সর্বশেষ সংবাদ-
প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদসাতক্ষীরায় ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগে এক ব্যক্তি আটকসরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও দলীয়করণ শুরু করেছে: এমপি ইজ্জত উল্লাহআ.লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে দেশ চালাচ্ছে সরকার: নাহিদএনসিপির কমিটি পুনর্গঠন: পাটওয়ারী-হাসনাত-সারজিস-আসিফের পদোন্নতি৮১ বছরে জাতিসংঘ: বিশ্ব চায় প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন – নিকোলাস বিশ্বাসএরশাদের ৯ বছরের শাসন আমলে দেশের মানুষ সবচেয়ে ভালো ছিল: সাবেক এমপি আশুসাতক্ষীরায় জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের নেতা ফারুক হোসেনসাতক্ষীরায় পৌর ও সদর উপজেলা তাঁতীদল এর সাংগঠনিক আলোচনা সভা

শ্যামনগর মহিলা আ’লীগের সাবেক সভানেত্রীর মৃত্যু

শ্যামনগর উপজেলা মহিলা আওয়ামীলীগের সাবেক সভানেত্রী মায়া রানী হালদার(৫২) আর নেই। তিনি বৃহস্পতিবার সকাল ৮টায় করোনায় আক্রান্ত হয়ে সাতক্ষীরা সিবি হাসপাতালে পরলোক গমন করেন।

তিনি শ্যামনগর সদরের বাদঘাটা গ্রামের পঞ্চানন হালদারের স্ত্রী এবং সাতক্ষীরার হোটেল কর্ণারের সত্বাধিকারী নিত্যানন্দ গুহ‘র শ^াশুড়ি।

বৃহস্পতিবার বিকালে তার শেষকৃত্যু সম্পন্ন করা হয়েছে। মৃত্যুকালে ১পুত্র, ২ কন্যাসহ অংশখ্য গুণগ্রাহি রেখেগেছেন। তিনি শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভানেত্রী ও নঁকশী কাথা সংগঠনের সাবেক কার্যকরি পরিষদের সদস্য ছিলেন।

তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জগলুল হায়দার, সাতক্ষীরা পৌর সভার মেয়র তাজকিন আহমেদ চিশতী, প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান, ব্যাজ ৯৪ পলাশপোল হাইস্কুলের আশাকুর রহমান আশা, তাহমিন সাহেদ চয়ন, গোলাম মোস্তফা, সাতক্ষীরা জেলা নাগরিক উন্নয়ন সমন্বয় কমিটির সেক্রেটারি মশিউর রহমান, কামরুজ্জামান রাসেল, নাসির উদ্দীন, হাফিজ উদ্দীন হাফিজ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পরীক্ষামুলকভাবে ঢাকায় চললো স্বপ্নের মেট্রোরেল

অনলাইন ডেস্ক : মেট্রোরেল চলাচলের জন্য নগরীতে নির্মিত হয়েছে উড়াল রেলপথ। এই উড়াল রেলপথে দেশের প্রথম মেট্রোরেল চলাচল শুরু করবে রোববার(২৯ আগস্ট)। ওই দিন সকাল ১০টায় উত্তরা থেকে মিরপুর পল্লবী স্টেশন পর্যন্ত উড়াল রেলপথে ট্রেন পরিচালনা করা হবে।

পূর্ব প্রস্তুতি হিসেবে শুক্রবার (২৭ আগস্ট) নগরীর দিয়াবাড়ি থেকে পল্লবী স্টেশন পর্যন্ত মেট্রোরেল চলাচল করে। সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করে নগরীর বুকে। মেট্রোরেল চলাচলে কোনো ধরনের সমস্যা হয়নি।

মেট্রোরেল প্রজেক্ট ম্যানেজার এবিএম আরিফুর রহমান বলেন, প্রস্তুতিমূলক হিসেবে মেট্রোরেল চালানো হয়েছে। ডিপো থেকে পল্লবী স্টেশন পর্যন্ত নিরাপদে মেট্রোরেল চলেছে। মেট্রোরেল চালানোর সময় আমরা স্টেশনে-স্টেশনে থেমেছি সব কিছু ভালোভাবে পরীক্ষা করেছি যাতে করে রোববার কোনো ধরনের সমস্যা না হয়।

মেট্রোরেলের উড়ালপথ কংক্রিটের দেওয়ালে ঘেরা। তাই পথচারীরা দেখতে পাননি। তবে এই পথ জুড়ে যে সব বাসিন্দা উঁচু ভবনে বসবাস করেন তারা দেখতে পেয়েছেন উড়ালপথে স্বপ্নের মেট্রোরেল চলাচলের দৃশ্য।

ডিএমটিসিএল সূত্র জানায়, এখন পরীক্ষামূলক চললেও যাত্রী নেওয়া হবে না। ২০২২ সালের ডিসেম্বরের পর উত্তরা-আগারগাঁও পর্যন্ত যাত্রী নিয়ে মেট্রোরেলের বাণিজ্যিক যাত্রা শুরু হতে পারে। দেশের প্রথম মেট্রোরেল হচ্ছে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে কমলাপুর পর্যন্ত। বর্তমানে উত্তরার দিয়াবাড়ি থেকে এটি মতিঝিল বাংলাদেশ ব্যাংকের সামনে পর্যন্ত নির্মাণের কাজ চলছে। এটি পরে কমলাপুর পর্যন্ত বর্ধিত করা হবে।

প্রকল্পের সর্বশেষ অগ্রগতি প্রতিবেদন থেকে জানা গেছে, ৩১ জুলাই পর্যন্ত বাংলাদেশের প্রথম মেট্রোরেলের নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি হয়েছে ৬৮.৪৯ শতাংশ। ২০.১০ কিলোমিটার ভায়াডাক্টের মধ্যে ১৬.৫৬৬ কিলোমিটার ভায়াডাক্টের ইরেকশন শেষ হয়েছে। ১৭টি মেট্রোরেল স্টেশনের নির্মাণ কাজ চলছে। দিয়াবাড়িতে ডিপোর ভেতরে রেলপথ স্থাপনের কাজ শেষ হয়েছে।

একইসঙ্গে বৈদ্যুতিক ওয়্যারিংয়ের কাজ শেষ পর্যায়ে রয়েছে। ভায়াডাক্টের ওপরে মূল রেলপথে ১৫ দশমিক ৫০ কিলোমিটার রেলপথ স্থাপন করা হয়েছে। ১৫ কিলোমিটার বৈদ্যুতিক ওয়্যারিং শেষ হয়েছে। ইতোমধ্যে চারটি মেট্রো ট্রেন সেট ঢাকার উত্তরাস্থ ডিপোতে এসে পৌঁছেছে। এগুলোর ১৯ ধরনের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে। মেট্রোরেলের ট্রেন চালানো হবে বিদ্যুতের মাধ্যমে।

উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁওয়ের মধ্যে মেট্রো রেলপথের জন্য নির্মাণ করা হচ্ছে নয়টি স্টেশন। তার মধ্যে কমপক্ষে পাঁচটি স্টেশনের মধ্যে রেলপথের ভায়াডাক্টের ওপর ট্রেন পরিচালনা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। করোনা সংক্রমণ পরিস্থিতির মধ্যেও এ প্রস্ততি চলছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় করোনা আক্রান্ত ও উপসর্গে ৬ জনের মৃত্যু

আসাদুজ্জামান : সাতক্ষীরায় আবারো বেড়েছে করোনা সংক্রমণে মৃত্যুর হার। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গে দুই নারীসহ মোট ৬ জনের মৃত্যু হয়েছে। সামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এরমধ্যে করোনা আক্রান্ত হয়ে এক জন ও উপসর্গে মারা গেছেন ৫ জন।

করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া নারী হলেন, শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের সাহেরা খাতুন (৭০)।

এছাড়া উপসর্গে মৃত ব্যক্তিরা হলেন, দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের বয়রা গ্রামের আব্দুস সালাম (১৮), শ্যামনগর উপজেলার গোমনতলী গ্রামের সরবানু বেগম (৮০), তালা উপজেলার পাটকেলঘাটা দৌলতপুর গ্রামের আশুতোষ, কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের আব্দুর রউফ (৭০) ও একই উপজেলার তেতুলিয়া রাজাপুর গ্রামের শওকত আলী (৭৫)।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত এক সপ্তাহ আগে তারা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তারা মারা যান। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৮৮ জন। আর ভারাসটির উপসর্গ নিয়ে মারা গেছেন আরো ৬৩২ জন।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসেইন শাফায়েত করোনা সংক্রমণের হার কমাতে সকলকে মাস্ক পরার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান। তাহলে আমরা সকলেই ঝুঁকিমুক্ত থাকতে পারবো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় কবর থেকে কিশোরির মরদেহ উত্তোলন, এলাকায় চাঞ্চল্য

আসাদুজ্জামান : সাতক্ষীরার শ্যামনগরে নিদয়া গ্রামে দাফনের ১৭ ঘন্টা পর এক কিশোরির মরদেহ কবর পাড়ে উঠানো পেয়েছে স্থানীয়রা। এছাড়া কাফনের কাপড়ও কেটে নেওয়া হয়েছে। পরে তার মরদেহ আবারো দাফন করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কৈখালী ইউনিয়নের ৮ নং ইউপি সদস্য অসীম কুমার জানান, নিদয়া গ্রামের খোরশেদ সরদার ও সফুরা দম্পত্তির মেয়ে তানজিলা খাতুন মুন্নি (১৪)। বছর চারেক আগে সফুরা খাতুন একই গ্রামের আনজাম হোসেনের সাথে পূনরায় বিয়ে করেন। মুন্নিও তার মায়ের সাথে আনজামের বাড়িতে থাকতো। পরবর্তীতে মুন্নির ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে। দীর্ঘ তিন বছর ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত ছিল সে। তবে ৬ মাস আগে মুন্নির ক্যান্সারের তীব্রতা বেড়ে গেলে সে তার মাকে নিয়ে তার বাবা খোরশেদ সরদারের কাছে চলে আসে। এখানে থেকেই সে ক্যান্সারের চিকিৎসা চালিয়ে যাচ্ছিল। বৃহস্পতিবার সকালে মুন্নি মারা যায়। দুপুরে পারিবারিক কবরস্থানে তার দাফন হয়। শুক্রবার সকালে স্থানীয়রা মুন্নির কবর খোড়া এবং তার মরদেহ বাইরে বের করা দেখতে পায়। এছাড়া কাফনের কাপড় অনেকাংশে ছেড়া দেখতে পায় তারা। এনিয়ে এলাকায় ব্যাপক ভীতি ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয় প্রশাসনকে অবহিত করে পূনরায় একই জায়গায় তার দাফন সম্পন্ন হয়।

মরদেহ তোলায় কে জড়িত থাকতে পারে এমন প্রশ্নের জবাবে ইউপি সদস্য অসীম কুমার জানান,মুন্নির মা সফুরা খাতুনই মরদেহ তোলার বিষয়ে প্রকাশ্য আনজাম হোসেনকে দায়ি করেছেন। তবে মরদেহ তোলায় তার লাভ সম্পর্কে কিছু বলতে পারেননি ইউপি সদস্য।
স্থানীয় আর একটি সূত্র জানায় অসুস্থ্য মেয়েকে নিয়ে সফুরা খাতুন তার আগের স্বামী খোরশেদ সরদারের বাড়িতে অবস্থান নিয়েছিলেন। আনজাম হোসেনকে সফুরা কথা দিয়েছিলেন, মুন্নি সুস্থ্য হয়ে উঠলে তাকে নিয়ে তিনি তার বাড়িতে আবার এসে ঘর-সংসার করবেন।
ঘটনাস্থল পরিদর্শন করে শ্যামনগর থানার এসআই খবিরউদ্দীন জানান,খোরশেদ ও আনজাম হোসেনের মধ্যে স্ত্রী সফুরাকে নিয়ে ব্যাপক বিবাদ ছিল। তবে সেই বিবাদের সাথে মুন্নির মরদেহ উত্তোলনের কি সম্পর্ক থাকতে পারে তা বুঝতে পারছিনা। এনিয়ে এলাকায় ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বলে জানান এসআই খবির।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আফগানিস্তানের কাবুলে জোড়া বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯০

বিদেশে খবর : আফগানিস্তানের রাজধানী কাবুলে বৃহস্পতিবারের জোড়া বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯০ জনে দাঁড়িয়েছে। নিউজ ১৮ এবং জি-নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এদিনের বিস্ফোরণে আহত হয়েছেন কমপক্ষে আরো অন্তত ১৫০ জন। এদের মধ্যে বেশিরভাগই আফগান নাগরিক। তবে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানিয়েছে, হতাহতদের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকও রয়েছে।

এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে আইএসকেপি। ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্ট- খোরাসান প্রদেশের আত্মঘাতী বোমা হামলাকারীরা হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে গতকাল এই হামলা চালিয়েছে। তাদের হামলায় যুক্তরাষ্ট্রের ১৩ জন সেনা নিহত হয়েছে।

হামলায় আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। সে ক্ষেত্রে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

জানা গেছে, হামলার নিন্দা জানিয়েছে তালেবান। তারা আফগান নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের ওপর জোর দেওয়ার কথাও বলেছে।

জো বাইডেন বলেছেন, আমরা ক্ষমা করব না। ভুলেও যাব না। আমরা আপনাকে শিকার করব এবং এর খেসারত আপনাকে দিতে হবে। কাবুল বিমানবন্দরের কাছে হামলা মার্কিণন নাগরিক এবং আফগান নাগরিকদের আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের মিশনকে থামাতে পারবে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিদেশ থেকে পাঠানো টাকার হিসাব চেয়ে বাবা-মায়ের প্রহারে প্রাণ গেল ছেলের

দেশের খবর : বিদেশ থেকে পাঠানো টাকার হিসাব চাওয়ায় বাবা-মা ও ছোট ভাইয়ের প্রহারে নিহত হয়েছেন প্রবাস ফেরত শারফুল ঢালী (২৮)। এমন অভিযোগ ওঠার পর থেকে অভিযুক্ত ওই বাবা, মা ও ছোট ভাই পলাতক রয়েছে। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার চাকুয়া গ্রামে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার চাকুয়া গ্রামের ইসহাক ঢালীর বড় ছেলে শারফুল ঢালী দীর্ঘ আট বছর লেবানন প্রবাসী ছিলেন। ছয় মাস আগে তিনি দেশে ফিরে আসেন। পরে প্রবাসে কর্মরত থাকাকালে পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো টাকার হিসাব জানতে চায় শারফুল। কিন্তু শারফুলের বাবা তাঁর টাকার হিসাব দিতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ হতো। তিন মাস আগে শারফুলকে তাঁর বাবা একটি মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠায়।

জামিনে মুক্ত হয়ে বাড়িতে এসে কয়েকদিন পর আবারও টাকা ফেরত চাইলে পরিবারের সঙ্গে বিরোধ তীব্র হয়।

বুধবার সকালে বাবা ইসহাক ঢালী, মা হোসেনা আরা, ছোট ভাই আশরাফুল ঢালী লোহার রড ও শাবল দিয়ে শারফুল ঢালীর মাথা, পা ও বুকে পিটিয়ে গুরুতর আহত করে। এতে প্রায় অর্ধমৃত অবস্থায় বসতঘরের একটি রুমে তালাবদ্ধ করে রাখে। এ অবস্থায় শারফুলের চিৎকারে তাঁর চাচা-চাচিসহ এলাকাবাসী তাকে উদ্ধার করতে এলে তাদের তাড়িয়ে দেওয়া হয়।

পরে শারফুলের চাচা নুরুল ইসলাম ঢালী ও ইসমাইল ঢালী, চাচী নাছিমা খাতুন স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শেখ শাহাবুদ্দিনকে ঘটনাটি জানায়। চেয়ারম্যান স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে শারফুল ঢালীকে তাদের বাড়ি থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে।

উদ্ধারের পর প্রথমে তাকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে শারফুল ঢালী চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান জানান, এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রতি জেলায় শিক্ষার্থীদের জন্য টিকাকেন্দ্র

দেশের খবর : শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে শিক্ষার্থীদের টিকা নিশ্চিত করতে চায় শিক্ষা মন্ত্রণালয়। এ জন্য জেলা পর্যায়ে টিকাকেন্দ্র স্থাপন করা হবে। সেখানে ১৮ বছরের ঊর্ধ্বে শিক্ষার্থীদের টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ টেকনিক্যাল কমিটির সঙ্গে বৈঠক হয়। সেখানে এ সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।

সভা সূত্রে জানা গেছে, চলতি বছরের অক্টোবর মাস থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার লক্ষ্যমাত্রা হাতে নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে। যেহেতু সংক্রমণ ও মৃত্যুর হার কমছে, তাই পুরোদমে টিকা দেওয়ার কাজ চলছে। এমন পরিস্থিতিতে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব স্কুল-কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বাধ্যতামূলক টিকার দুটি ডোজ নিতে হবে। যদি কারো শারীরিক সমস্যা থাকে তবে তা লিখিতভাবে অধিদপ্তরকে জানাতে হবে। তাদের বিষয়ে অধিদপ্তর থেকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, অধিকাংশ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের টিকা দেওয়া হলেও শিক্ষার্থীরা পিছিয়ে রয়েছে। এ জন্য ১৮ বছরের ঊর্ধ্বে শিক্ষার্থীদের টিকা কার্যক্রম আরও সহজ করতে জেলা পর্যায়ে টিকাকেন্দ্র তৈরি করা হবে। যেসব এলাকায় শিক্ষার্থীর সংখ্যা বেশি থাকবে সেখানে উপজেলা পর্যায়ে কেন্দ্র তৈরি করা হবে।

দীপু মনি আরও বলেন, জেলা-উপজেলায় টিকাকেন্দ্র স্থাপনে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেছি। তারা এ বিষয়ে সম্মতি দিয়েছেন। দ্বিতীয় ধাপে গণটিকা কার্যক্রম শুরু হলে শিক্ষার্থীদের জন্য আলাদা কেন্দ্র তৈরি করা হবে। সেখানে শিক্ষার্থীরা পরিচয়পত্র নিয়ে টিকা দিতে পারবে।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, করোনা সংক্রমণের হার কত শতাংশে নামলে আমরা স্কুল-কলেজ খুলতে পারি আগামী সপ্তাহের শুরুতে জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে। তাদের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্যবিধি নিশ্চিত করে আমরা সশরীরে শ্রেণি কক্ষে পাঠ কার্যক্রম শুরু করতে চাই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সদ্য মা হওয়া নুসরাতকে মমতার অভিনন্দন

বিনোদন সংবাদ : পুত্রসন্তানের জন্ম দিয়েছেন টলিউডের আলোচিত অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। কলকাতার এক বেসরকারি হাসপাতালে বুধবার ভর্তি হয়েছিলেন তিনি। আনন্দবাজার পত্রিকা বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, নবজাতক এবং মা আপাতত ভাল আছেন।

সদ্য মা হওয়া নুসরাতকে শুভেচ্ছা জানিয়েছেন তার নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, নুসরাতকে অনেক অভিনন্দন। বসিরহাটের তৃণমূল সাংসদ এবং তার সদ্যোজাত সন্তানের সুস্থ সুন্দর জীবন কামনা করেছেন মমতা।

নুসরাত জাহানের সন্তান আর তার বাবার পরিচয় নিয়ে কম জলঘোলা হয়নি। তা নিয়ে শুধু বিনোদন জগত নয়, রাজনীতির ময়দানও তেতে উঠেছিল। নিখিল জৈনের সঙ্গে চোখ ধাঁধানো ডেসটিনেশন ওয়েডিং করার পর সম্পর্কের অবনতি হলে নুসরত জানান, তিনি বিয়েই করেননি। নিখিলের সঙ্গে লিভ-টুগেদার করেছেন মাত্র।

যদিও সংসদে দাঁড়িয়ে এক মাথা সিঁদুর নিয়ে শপথ গ্রহণ করেছিলেন নুসরাত। তার বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলেছিল বিজেপি। কিন্তু সব বিতর্ক এখন অতীত। ভরা কোল নিয়ে নুসরাত এখন টলিপাড়ার চর্চার কেন্দ্রে। দলের সেই সাংসদকেই শুভেচ্ছা জানিয়েছেন দলনেত্রী মমতা। সূত্র : দ্য ওয়াল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest