সর্বশেষ সংবাদ-
প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদসাতক্ষীরায় ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগে এক ব্যক্তি আটকসরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও দলীয়করণ শুরু করেছে: এমপি ইজ্জত উল্লাহআ.লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে দেশ চালাচ্ছে সরকার: নাহিদএনসিপির কমিটি পুনর্গঠন: পাটওয়ারী-হাসনাত-সারজিস-আসিফের পদোন্নতি৮১ বছরে জাতিসংঘ: বিশ্ব চায় প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন – নিকোলাস বিশ্বাসএরশাদের ৯ বছরের শাসন আমলে দেশের মানুষ সবচেয়ে ভালো ছিল: সাবেক এমপি আশুসাতক্ষীরায় জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের নেতা ফারুক হোসেনসাতক্ষীরায় পৌর ও সদর উপজেলা তাঁতীদল এর সাংগঠনিক আলোচনা সভা

কাবুল বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৩

অনলাইন ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে হামিদ কারজাই বিমানবন্দরের বাইরে একটি প্রবেশ ফটকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এটি আত্মঘাতী হতে পারে বলে মনে করা হচ্ছে। এ বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে।

তালেবানের এক কর্মকর্তা বলেন, নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এছাড়া তালেবানের নিয়োজিত নিরাপত্তা কর্মীদের কয়েকজনও আহত হয়েছে। খবর রয়টার্সের

মার্কিন এক কর্মকর্তা জানান, আহতের মধ্যে মার্কিন সেনা সদস্যও রয়েছেন। তিনি বলেন, এই হামলার ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে পারে। ঠিক কতজন নিহত বা আহত হয়েছেন তা সঠিকভাবে বলা যাচ্ছে না।

কাবুল বিমানবন্দরে ‘ভয়াবহ’ হামলার হতে পারে বলে যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রী জেমস হ্যাপি আশঙ্কা প্রকাশ করার পরই সেখানে আত্মঘাতী বোমা হামলার খবর এলো।

কাবুলের পতনের পর থেকে জীবন বাঁচাতে আফগানিস্তান ছেড়ে যাচ্ছেন বিদেশি ও আফগানরা। দেশত্যাগে তারা ব্যবহার করছেন হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর। ১৫ আগস্ট তালেবানের হাতে ক্ষমতা আসার পর থেকে বিমানবন্দরের দিকে হাজারো মানুষের স্রোত। এরই মধ্যে ৮২ হাজারের বেশি মানুষকে প্লেনে সরিয়ে নেওয়া হয়েছে।

বিবিসির খবরে বলা হয়, বৃহস্পতিবারের বিস্ফোরণটি বিমানবন্দরের অ্যাবি গেটে হয়েছে। সম্প্রতি সেখানে যুক্তরাজ্যের বাহিনী মোতায়েন করা হয়।

এর আগে পেন্টাগনের প্রেস সচিব জন কিরবি আফগানিস্তানের বিমানবন্দরে আত্মঘাতী হামলার বিষয়ে সতর্ক করেন। অন্যদিকে, বিমানবন্দরে যাওয়ার পথেও মানুষ হামলার শিকার হতে পারে বলে সতর্ক করেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)।

জন কিরবি এক টুইটে বলেছেন, ‘কাবুল বিমানবন্দরের বাইরে বিস্ফোরণের বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। এই ক্ষয়ক্ষতির বিষয়টি এখনও পরিষ্কার নয়।’

বৃহস্পতিবারই এর আগে কাবুল বিমানবন্দরে উড্ডয়নের পরপর ইতালির সামরিক বাহিনীর একটি ফ্লাইট লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কা‌লিগ‌ঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

কা‌লিগঞ্জ প্রতি‌নি‌ধিঃ  কা‌লিগ‌ঞ্জে বীর মুক্তিযোদ্ধা খান আব্দুল গাফফার (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নলিল্লাহি­……….রাজিউন)। তি‌নি কুশু‌লিয়া ইউ‌নিয়‌নের মহৎপুর গ্রা‌মের বাসিন্দা। বার্ধক্যজনিত কার‌ণে চিকিৎসাধীন অবস্থায় বা‌ড়ি‌তে ছি‌লেন।

মরহু‌মের মৃত্যুতে পরিবারের মা‌ঝে শোকের ছায়া নেমে আসে। বৃহস্পতিবার বাদ জোহর রওজাতুল জান্নাত জামে মসজিদ প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজার নামাজ শেষে মহৎপুর সরকারি  গোরস্থানে দাফন করা হয়েছে। জানাজার নামাজের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা শে‌ষে বীর মুক্তিযোদ্ধা‌কে গার্ড অব অনার প্রদর্শন করেন থানা পুলিশের একটি চৌকস দল।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমসহ অন্যান্য মুক্তিযোদ্ধাবৃন্দ, আত্মীয়স্বজন, এলাকাবাসী, মসজিদের মুসল্লীগন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নলতা হাইস্কুলের প্রাক্তন ছাত্র সংগঠনের অর্থায়নে সুরক্ষা সামগ্রী বিতরণ

দেবহাটা ব্যুরো : দেবহাটায় নলতা হাইস্কুলের প্রাক্তন ছাত্র সংগঠনের অর্থায়নে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে নলতা হাইস্কুলের প্রাক্তন ছাত্র সংগঠনের অর্থায়নে মানবতার কল্যানে ফ্রী অক্সিজেন, মাস্ক, অক্সিমিটার ও করোনা সংক্রান্ত ঔষধ বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ডেপুটি ল্যান্ড রিফ্রমস কমিশনার (যুগ্ম-সচিব) মোঃ আবু মাসুদ। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুজিবর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, ইউ‌নিয়ন আওয়ামীলী‌গের সভাপ‌তি সরদার আমজাদ হোসেন, নলতা হাইস্কুলের প্রাক্তন ছাত্র ওয়ান ব্যাং‌কের কর্মকর্তা মাজহারুল আনোয়ার সহ সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ডাঃ আব্দুল লতিফ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় বিষ দিয়ে ১০ লাখ টাকার মাছ মারল দুর্বৃত্ত

আসাদুজ্জামান : সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়নের নেবাখালী গ্রামের একটি মাছের ঘেরে বিষ দিয়ে দশ লক্ষাধিক টাকার মাছের ক্ষতি করেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোররাতে এ ঘটনা ঘটে। বিষক্রিয়ায় মারা গেছে বিপুল পরিমাণ চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ।

নেবাখালী গ্রামের আলাউদ্দীন মাস্টারের ছেলে ঘের মালিক রবিউল ইসলাম ডালিম জানান, তার ১২ বিঘা জমিতে মাছের ঘের রয়েছে। ঘেরে রুই, কাতল, মৃগেল, তেলাপিয়া ও চিংড়ি মাছ ছিল ১০ লক্ষাধিক টাকার। বুধবার রাতে তিনি ঘেরের বাসায় ছিলেন। গভীর রাতে ঘেরের বাঁধে সবজির বাগানে শব্দ শুনতে পান। পরে তিনি দেখেন ঘেরের মাছগুলো ছটফট করছে। ঘন্টাখানেক পর ঘেরের মাছগুলো মারা যেতে শুরু করে।

ডালিমের প্রতিবেশী রেজাউল ইসলাম জানান, ঘেরে বিষ প্রয়োগে ডালিমের প্রায় ৯-১০ লক্ষ টাকার ক্ষতি করেছে। আগেও তার ঘেরে বিষ দিয়ে তাকে ক্ষতি করেছিল দূর্বৃত্তরা। দেনার দায়ে ছেলেটি এখন পাগল প্রায়।

আগড়দাড়ী ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য শাহাদাৎ হোসেন জানান, এই অঞ্চলের অধিকাংশ মানুষ মাছ চাষ করে জীবিকা নির্বাহ করেন। অনেক টাকা বিনিয়োগ ও দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় মাছ বিক্রি করতে। দূর্বৃত্তের দেওয়া বিষে কয়েক ঘন্টার মধ্যে পথে বসলো ঘের ব্যবসায়ী রবিউল ইসলাম ডালিম।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন জানান, এ ব্যাপারে থানায় এখনো কেউ কোন অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মোটর সাইকেল বিক্রির নামে প্রতারণা: সেনা সদস্যের টাকা হাতিয়ে আটক-৩

আসাদুজ্জামান : ফেসবুকে আইডি খুলে অনলাইনে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর কাস্টমস হাউজ থেকে মোটর সাইকেল বিক্রির নামে প্রতারণার অভিযোগে তিন জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে খুলনা জেলার বিভিন্নস্থান থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, খুলনা সিটি কর্পোরেশনের টুটপাড়া এলাকার আসাদ মোল্লার ছেলে রকিবুল ইসলাম (২৮), একই এলাকার মোয়াজ্জেম হোসেন সেন্টুর ছেলে সাথিল বিন আব্দুল্লাহ তুরিপ (২০) ও বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার কলবাড়ি গ্রামের জামিল হোসেনের মেয়ে সুমাইয়া আক্তার মীম (২২)।

সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিন আলম চৌধুরী জানান, প্রতারক চক্রের সদস্যরা ফেসবুকে আইডি খুলে সাতক্ষীরা ভোমরা কাস্টমস হাউজ থেকে সম্পূর্ণ নতুন মোটর সাইকেল বিক্রির ভূয়া প্রচারণা দিয়ে আসছিলেন। অনলাইনে দেওয়া নম্বরে তাদের সঙ্গে কেউ যোগাযোগ করলে মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বংশীপুর এলাকার সেনা সসদ্য আব্দুল জহির গাজী তাদের প্রতারণার ফাঁদে পড়েন। তার নিকট থেকে মোটর সাইকেল বিক্রির নামে ৯১ হাজার টাকা হাতিয়ে নেন এই প্রতারক চক্রটি। তিনি আরও জানান, এ ঘটনায় সেনা সদস্যের আতœীয় আব্দুস সালাম তরফদার বাদী হয়ে শ্যামনগর থানায় অজ্ঞাতনামাদের আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলা নং-৩৬। তারিখ-২৫.০৮.২০২১ ইং। মামলার তদন্তকালে তথ্য প্রযুক্তির সহায়তায় প্রতারক চক্রের এই সদস্যদের শনাক্ত করা হয় এবং অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

কালিগঞ্জ প্রতিনিধিঃ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে কালিগঞ্জে অসচ্ছল আনসার ও ভিডিপি সদস্যাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়ে‌ছে। বৃহস্পতিবার বেলা সা‌ড়ে ১০টায় উপ‌জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচাকের পক্ষ থে‌কে এই খাদ‌্য সহায়তা বিতরণের উদ্বোধন করেন উপ‌জেলা (ভারপ্রাপ্ত) আনসার ও ভিডিপি কর্মকর্তা শরিফা খাতুন। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা কোম্পানি কমান্ডার মোহাম্মাদ রবিউল ইসলাম, ইউনিয়ন দলপতি মোজাম্মেল হক, ইয়াসিন আলী, জহুরুল হক প্রমূখ। এসময় ৬০জন আনসার ও ভিডিপি  সদস্য প্রত্যেককে  চাল, আলু, ডাল, মাক্স ও সাবান দেওয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে মূর্তি চুরির অভিযোগে এক নারী আটক

নিজস্ব প্রতিনিধি:
আশাশুনির কাপসন্ডা সার্বজনীন জগদ্ধাত্রী মন্দিরের দুটি মূর্তি চুরি হওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বুধহাটা থেকে এক নারীকে আটক করেছে পুলিশ। আটককৃত নারীর নাম মনিকা দেবনাথ 45। সে মৃত রনজিৎ দেবনাথের স্বামী পরিত্যাক্তা কন্যা। বুধবার বিকালে বুধহাটা দুর্গা মন্দিরের পাশে বাবার বাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকের পর থানাতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদের পর একটি চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়। বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

কাপসন্ডা সার্বজনীন মন্দিরে সাধারণ সম্পাদক মেধস ব্যানার্জি জানান, বাবু ঢালি নামে এক কবিরাজ মনিকা দেবনাথের বাড়িতে যায়। অসুস্থ ভাই ব্রজেন দেবনাথ কে চিকিৎসা করতে। এ সময় মনিকা নিজেই একটি কৃষ্ণমূর্তি ও নারায়নের মূর্তি চার হাজার টাকা দিয়ে কিনেছেন বলে কবিরাজকে জানায়। এবং ঘর থেকে পিতলের কৃষ্ণমূর্তি এবং পাথরের নারায়নের মূর্তি টি দেখানো হয়। তিনি বাড়ি এসে বিষয়টি মন্দির কর্তৃপক্ষ কে জানালে মন্দির কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে অবহিত করে। পুলিশ দীর্ঘ এক সপ্তাহ ধরে যাচাই-বাছাই শেষে বুধবার বিকালে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম কবিরের নির্দেশে এসআই জাহাঙ্গীর হোসেন এবং এসআই মামুনের নেতৃত্বে মনিকার বাড়ি থেকে আটক করে নিয়ে আসে। পরে থানায় এসে জিজ্ঞাসাবাদ শেষে কাপসন্ডা সার্বজনীন মন্দির থেকে হারিয়ে যাওয়া দুটি মূর্তির চাঞ্চল্যকর তথ্য প্রদান করেন।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম কবির সত্যতা নিশ্চিত করে জানান, মনিকার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সেটি স্বামী পরিত্যাক্তা মহিলা। বাপের বাড়িতে থাকা অবস্থায় সে বিভিন্ন অনৈতিক কাজের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে কারা মূর্তি চুরির সাথে জড়িত সেটি খুঁজে বের করা হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আফগান মন্ত্রী এখন জার্মানিতে পিৎজা ডেলিভারির কাজ করছেন!

ভিন্নরকম খবর : সাবেক আফগান মন্ত্রী সৈয়দ আহমদ শাহ সাদাতকে সম্প্রতি জার্মানিতে দেখা গেছে, সেখানে তিনি লেইপজিগ শহরে পিৎজা সরবরাহের কাজ করছেন।

বুধবার (২৪ আগস্ট) তার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যাতে তাকে কমলা রঙের পোশাক পরা, পিঠে ব্যাগ নিয়ে সাইকেল চালাতে দেখা যায়। খবর ইন্ডিয়া টুডে।

সাইকেলে পিজ্জা সরবরাহের সময় একজন জার্মান সাংবাদিক রাস্তায় সাদাতকে দেখেছেন বলে দাবি করেছেন।

এক টুইটে ওই সাংবাদিক বলেন, কিছুদিন আগে, আমি একজন ব্যক্তির সঙ্গে দেখা করেছিলাম। যিনি নিজেকে দুবছর আগে আফগানিস্তানের যোগাযোগ ও প্রযুক্তি যোগাযোগ মন্ত্রী বলে দাবি করেছিলেন। আমি জিজ্ঞাসা করলাম তিনি লেইপজিগে কী করছেন। তিনি জানিয়েছেন, জার্মানিতে তিনি খাবার বিতরণের কাজ করেন।

জানা গেছে, আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসতেই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন সাদাত। পাড়ি দেন জার্মানিতে। তবে দেশ ছাড়ার বছর খানেক আগেই তিনি তার পদ থেকে পদত্যাগ করেছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest