সর্বশেষ সংবাদ-
প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদসাতক্ষীরায় ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগে এক ব্যক্তি আটকসরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও দলীয়করণ শুরু করেছে: এমপি ইজ্জত উল্লাহআ.লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে দেশ চালাচ্ছে সরকার: নাহিদএনসিপির কমিটি পুনর্গঠন: পাটওয়ারী-হাসনাত-সারজিস-আসিফের পদোন্নতি৮১ বছরে জাতিসংঘ: বিশ্ব চায় প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন – নিকোলাস বিশ্বাসএরশাদের ৯ বছরের শাসন আমলে দেশের মানুষ সবচেয়ে ভালো ছিল: সাবেক এমপি আশুসাতক্ষীরায় জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের নেতা ফারুক হোসেনসাতক্ষীরায় পৌর ও সদর উপজেলা তাঁতীদল এর সাংগঠনিক আলোচনা সভা

সাতক্ষীরায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দুলু খানের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : বীর মুক্তিযোদ্ধা আব্দুল মঈদ খান চৌধুরী (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নলিল্লাহি­রাজিউন)। বুধবার (২৫ আগস্ট) রাত ২ টায় ৩০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে মিরপুর হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

মৃত্যুকালে তিনি ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মঈদ খান চৌধুরীকে গার্ড অব অনার প্রদান করেন পুলিশ লাইনের এসআই ছিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল চৌকস পুলিশ সদস্য।

গার্ড অব অনার প্রদানকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোশারফ হোসেন মশু, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন, বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুল মোমেন খান চৌধুরী শান্টু, জেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি শেখ নাসেরুল হক, ২ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপাসহ বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, শিক্ষক, ব্যবসায়ী, সামজিক ও রাজনৈতিক নেতাকর্মী শতাধিক মানুষ অংশ নেয়।

জানাজা নামাজের ইমামতী করেন, সাতক্ষীরা আহছানিয়া মিশন জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম জিয়া। বাদ আসর মরহুমকে তাঁর পারিবারিক বাসস্থান শাঁখরা, কোমরপুরে ৩য় জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত করা হবে।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল মঈদ খান চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়েছে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কামান্ড, জেলা ক্রিড়া সংস্থা সহ সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীগণ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বেনাপোলে ভারতীয় হাইকমিশন কর্মকর্তাদের আসবাবপত্র থেকে মদ ও বিয়ার উদ্বার

অনলাইন ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের তিন কর্মকর্তার আসবাবপত্রের মধ্য থেকে ২৮ বোতল বিদেশি মদ ও ১২ ক্যান বিয়ার উদ্ধার করেছে বেনাপোল কাস্টমস কর্মকর্তারা।

বুধবার (২৫ আগস্ট) বেলা ১১ টার সময় বেনাপোল কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার ড. নিয়ামুল ইসলাম বিদেশি মদ ও বিয়ার উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনে কর্মরত ডেপুটি ডিরেক্টর প্রদীপ কুমার, অ্যাটাচি লোকনাথ চ্যাটার্জি ও স্টাফ মেম্বার শুভদীপ চক্রবর্তীর ভারতে বদলি হয়েছে। যার কারনে বাংলাদেশে তাদের ব্যবহৃত আসবাবপত্র গুলো ট্রাকে করে বেনাপোল বন্দর দিয়ে ভারতে নেওয়া হচ্ছিলো।

সন্ধ্যায় আসবাবপত্র বোঝায় ট্রাকটি বেনাপোল বন্দরে এসে পৌছুলে কাস্টমস কর্মকর্তারা সেগুলো পরীক্ষন করতে গেলে অ্যাটাচি লোকনাথ চ্যাটাজির আসবাবপত্রের মধ্যে থেকে ০৮ বোতল বিদেশি মদ, ১২ ক্যান বিয়ার ও প্রদীপ কুমারের আসবাবপত্রের মধ্য থেকে ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এসময় কাস্টমস কর্মকর্তারা মদ ও আসবাবপত্রসহ ট্রাকটি নিজেদের হেফাজতে নিয়ে যায়।

বেনাপোল কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার ড. নিয়ামুল ইসলাম জানান, উদ্ধারকৃত বিদেশি মদ ও আসবাবপত্রের ট্রাকটি বেনাপোল কাস্টমস হাউজে নেওয়া হয়েছে। বিষয়টি কাস্টমসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনকে চিঠি দিয়ে জানানো হবে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা “সাবেক ছাত্রদের ফুটবল টুর্নামেন্ট”র শুভ উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি:
সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয়ের সাবেক ছাত্রদের উদ্যোগে দ্বিতীয়বারের মতো “সাবেক ছাত্রদের ফুটবল টুর্নামেন্ট-২০২১”র শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী খেলায় টাইব্রেকারে গতবারের চ্যাম্পিয়ন ব্যাচ-১৬ একাদশকে ৩-২ গোলে হারিয়ে দ্বিতীয় পর্বে উঠেছে ব্যাচ-১৩ একাদশ।

বুধবার(২৫ আগষ্ট) বিকাল ৪টায় সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে এই ফুটবল টুর্নামেন্টটির আয়োজক কমিটির সভাপতি পারভেজ ইমতিয়াজের সভাপতিত্বে খেলাটির শুভ উদ্বোধন করেন এসজিএইচএস’র সাবেক ছাত্র ও সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থা যুগ্ম-সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন ও নির্বাহী সদস্য ইকবাল কবির খান বাপ্পী।

উদ্বোধনী খেলায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এসজিএইচএস’র সাবেক ছাত্র ও কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, সাবেক ছাত্র ও স্থানীয় দৈনিক যুগের বার্তার সম্পাদক আবু নাসের মো.আবু সাইদ, সাজেক্রীস নির্বাহী সদস্য তানজিম কামাল তমাল, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান, মো.হারুন খান, আহছানুস সালেহীন ইভন, মেহেদী হাসান, জাবেদ জিতু,আবু্-যার, আফতাবুজ্জামান প্রমূখ৷

ফুটবল টুর্নামেন্টটির প্রথম খেলায় নির্ধারিত সময়ে কোন দলের পক্ষে গোল না হওয়ায় রেফারি টাইব্রেকারে সিদ্ধান্ত নেয়। টাইব্রেকারে ৩-২ গোলে ব্যাচ-১৩ একাদশ জয়ী হয়ে টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে উন্নিত হয়।

টুর্নামেন্টের প্রথম খেলায় রেফারি হিসাবে ম্যাচ পরিচালনা করেন জাফরুল খান চৌধুরী সাম্মু। সহকারী রেফারি হিসাবে ছিলেন হাফিজুর রহমান ও সোহানা খাতুন টুম্পা।

১৬ দলীয় নক-আউট ভিত্তিক এই ফুটবল টুর্নামেন্টটির আয়োজন করে স্কুলের সাবেক ছাত্রদের সমন্বয় গঠিত ‘সুলোশন ফরটিন’। আগামীকাল একই মাঠে দুটি খেলা অনুষ্ঠিত হবে। যার একদিকে থাকবে ব্যাচ-০৬ একাদশ বনাম ব্যাচ-১৪ একাদশ। অপর খেলায় ব্যাচ-১২ একাদশবনাম ব্যাচ-১৪ একাদশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে বিধবা নারীর আত্মহত্যা 

কা‌লিগঞ্জ প্রতি‌নি‌ধিঃ কালিগঞ্জে ছকিনা খাতুন (৫০) নামের এক  বিধবা নারী আত্নহত্যা করেছে। সে উপজেলার মৌতলা ইউনিয়নের মোড়ল পাড়া গ্রামের মৃত কোরবান মোড়লের স্ত্রী।

বুধবার ভোর ৫ টার দিকে নিম গাছের সাথে ওড়না পে‌ঁচি‌য়ে আত্মহত্যা করে। নিহতের বড় ছেলে রফিকুল ইসলাম জানান, ভোরবেলা প্রতি‌বেশী‌দের চিৎকারে ঘুম ভেঙে যায় তার। বা‌হি‌রে এ‌সে নিম গা‌ছে ঝুল‌ন্ত অবস্থায় মা‌কে ঝুল‌তে দেখ‌তে পায় সে। পরে স্থানীয়দের সহযোগিতায় মাটিতে নামানো হয়। তিনি আরো ব‌লেন প্রায় দেড় বছর যাবত তার মা মানসিক ভারসাম্যহীন ‌রো‌গে ভূগ‌ছি‌লেন। এর আগেও কয়েকবার আত্নহত্যা করার চেষ্টা করেছে। স্থানীয় ইউপি সদস্য মশিউর রহমান পলাশ ব‌লেন, ভোরবেলা শওকত হোসেনসহ ৪-৫ জন জেলে যাওয়ার সময় নিম গাছে ওই নারীকে ঝুল‌তে দে‌খে তারা।

এসময় তা‌দের ডাক চিৎকা‌রে প্রতি‌বেশীরা ছুটে এসে ছকিনার মৃত‌দেহ মাটিতে নামায়। খবর পে‌য়ে থানার উপ-পরিদর্শক মনির তরফদার ঘটনাস্থ‌লে পৌ‌ছে লাশের সুরতহাল রি‌র্পোট তৈরী শে‌ষে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠানো হয়ে‌ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা

দেবহাটা ব্যুরো: “একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার  বাধন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫-১০ বছরের শিশুদের  রক্তের গ্রুপ পরীক্ষা করেছে দিগন্ত ফাউন্ডেশন। বুধবার সকাল থেকে এ কার্যক্রম উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের নাংলা ফতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের উপদেষ্টা ও ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক  ক্যাম্পেইং এর উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, সচেতন থাকা প্রত্যেক মানুষের মৌলিক দায়িত্ব। রক্তের গ্রæপ জানা আমাদের সকলের উচিত। কেননা কার কখন কিভাবে রক্তের প্রয়োজন হবে তা আমরা কেউই বলতে পারবো না। আজকে ছোট শিশুদের যে রক্তের পরীক্ষা করা হচ্ছে তা তাদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি করবে। প্রান্তিক এলাকার শিশুদের জন্য এ ধরণের ক্যাম্পেইং এর আয়োজন করায় ফাউন্ডেশন কে ধন্যবাদ দেন তিনি ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা আব্দুল আজিজ, মুহিব্যুল্লাহ ও মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকসহ ফাউন্ডেশনের সাধারণ সদস্যরা।

উল্লেখ্য, ক্যাম্পেইং এ মাস্ক বিতরণ করে করোনা ভাইরাস মহামারীতে সকলকে সচেতন থেকে ঐক্যবদ্ধভাবে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহবান জানানো হয়। ক্যাম্প থেকে মোট ২৮৩ জন শিশুর  রক্তের গ্রুপ নির্নয় করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে অসহায় পরিবারকে ১ মাসের খাদ্য সামগ্রী দিল জেলা ছাত্রলীগ সভাপতি

প্রেস বিজ্ঞপ্তি :
শ্যামনগরে পায়ে রড পরানো সেই অসহায় ভুষন মন্ডলের পরিবারকে ১ মাসের খাদ্য সামগ্রী (চাউল,ডাল,তেল,আলু) এবং স্বাস্থ্য সামগ্রী উপহার পাঠিয়েছেন জেলা ছাত্রলীগ সভাপতি আশিকুর রহমান আশিক।

গতকাল খাদ্য সামগ্রী ভূষন মন্ডলের বাড়িতে যান শ্যামনগর উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

এসময় ভুষন মন্ডল এবং তার পরিবারের সাথে ভিডিও কলে কথা বলেন এবং যেকোন প্রয়োজনে তাদের পাশে থাকার আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা ছাত্রলীগের আশরাফুল আলম, শাওন, সনজু জোয়াদ্দর,তাইজুল,ইলিয়াস প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় জাতীয় শোক দিবস উপলক্ষে হরিজন পল্লীতে চিত্রাংকন প্রতিযোগিতা

প্রেস বিজ্ঞপ্তি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সাতক্ষীরার হরিজন পল্লীতে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ আগষ্ট) বিকালে সাতক্ষীরা পৌর হরিজন পল্লীতে বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক এ প্রতিযোগিতার আয়োজন করে।

এসময় বারসিকের সহকারি কর্মসূচি কর্মকর্তা আসাদুল ইসলাম, গবেষণা সহকারি মাহিদা মিজান, হরিজন পল্লীর সরদার চন্দন হেলা এবং তপন হেলা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় হরিজন পল্লীর শিশুরা বঙ্গবন্ধু ও বাংলার প্রকৃতির ছবি আঁকে।

বারসিক কর্মকর্তা আসাদুল ইসলাম বলেন, করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিশুরা বাসায় থেকে পড়ালেখা করছে। তাদের এই একঘেয়েমি ভাব কাটাতে আমাদের এই উদ্যোগ। এই উদ্যোগের মাধ্যমে শিশুরা বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে শিশুদের জানানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা পরিষদের চেক জালিয়াতির মামলায় সুজন আটক, ৭ দিনের রিমান্ডের আবেদন

আসাদুজ্জামান : সাতক্ষীরা জেলা পরিষদের ৮ লাখ টাকা চেক জালিয়াতি ও আতœসাৎ মামলায় শেখ আমিনুর রশিদ সুজন নামের এক প্রতারককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার (২৫ আগষ্ট) ভোররাতে সদর উপজেলার আলিপুর ইউনিয়নের বুলারাটি গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক শেখ আমিনুর রশিদ সুজন (৩৮) সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বুলারাটি গ্রামের সৈয়দুল আলমের ছেলে। তিনি দি স্যান পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি ও দৈনিক কালেরকন্ঠ পত্রিকার সাতক্ষীরার বিজ্ঞাপন প্রতিনিধি হিসেবে দায়িত্বপালন করতেন বলে জানা গেছে।
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিন আলম চৌধুরী জানান, সোনালী ব্যাংক সাতক্ষীরা শাখায় জেলা পরিষদের নামে খোলা একাউন্টের চেকের তিনটি পাতা চুরি হয়। সেই চেকের পাতায় জাল স্বাক্ষর করে সোনালী ব্যাংক সাতক্ষীরা শাখা থেকে একটি পাতায় ৮ লাখ টাকা উত্তোলনের ঘটনা ঘটে। পরবর্তীতে আরও একটি চেক নিয়ে টাকা উত্তোলনকালে ঘটনাটি জেলা পরিষদকে অবহিত করে ব্যাংক কর্তৃপক্ষ। ঘটনাটি বুঝতে পেরে প্রতারক ব্যাংক থেকে সটকে পড়ে।
তিনি জানান, পরবর্তী এ ঘটনায় জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা খলিলুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামী করে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করে। মামলা নং ৭২, তারিখ ২৮.০৮.২০ ইং। মামলাটি তদন্তকালে সোনালী ব্যাংকের সিসিটিভি ফুটেজ দেখে আমিনুর রশিদ সুজনকে আটক করা হয়েছে। সে এই ঘটনার সঙ্গে জড়িত। এ ঘটনায় অন্য আর কারা জড়িত সে ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ চলছে। তিনি আরো জানান, তাকে আদালতের তুলে ৭ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest