সর্বশেষ সংবাদ-
প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদসাতক্ষীরায় ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগে এক ব্যক্তি আটকসরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও দলীয়করণ শুরু করেছে: এমপি ইজ্জত উল্লাহআ.লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে দেশ চালাচ্ছে সরকার: নাহিদএনসিপির কমিটি পুনর্গঠন: পাটওয়ারী-হাসনাত-সারজিস-আসিফের পদোন্নতি৮১ বছরে জাতিসংঘ: বিশ্ব চায় প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন – নিকোলাস বিশ্বাসএরশাদের ৯ বছরের শাসন আমলে দেশের মানুষ সবচেয়ে ভালো ছিল: সাবেক এমপি আশুসাতক্ষীরায় জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের নেতা ফারুক হোসেনসাতক্ষীরায় পৌর ও সদর উপজেলা তাঁতীদল এর সাংগঠনিক আলোচনা সভা

কলারোয়ায় প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত

কলারোয়া  প্রতিনিধিঃ কলারোয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার দেয়াড়া ইউনিয়নের কাশিডাঙ্গা বাজার সংলগ্ন এলাকায়।

স্থানীয়রা জানায়, রবিবার(২২ আগষ্ট) সন্ধ্যা ৮ টার দিকে দু’পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে এক পক্ষ উত্তেজিত হয়ে কাশিয়াডাঙ্গা গ্রামের আলী বকস’র ছেলে আব্দুল মান্নান(২৬) কে ছুরিকাঘাত করলে মারাত্মক আহত হয়। আহত অবস্থায় তাকে পার্শ্ববর্তী যশোর জেলার কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মান্নানকে মৃত বলে ঘোষনা করেন। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির এক যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। এঘটনায় হানিফ নামের একজনকে আটক করেছে। সাংবাদিকদের পরে বিস্তারিত জানানো হবে বলে জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা দায়ের বা কাউকে আটক করা হয়েছে বলে জানা যায়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা পৌর দীঘিতে গোসল করতে যেয়ে নিখোঁজ নকলনবীশের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি : রোববার রাত ৮টার দিকে সাতক্ষীরা শহরের পৌরদীঘিতে গোসল করতে যেয়ে এক নকলনবীশ নিখোঁজ হয়। তাকে উদ্ধারে খুলনা থেকে ডুবুরী হয়। রাত ১১ টার দিকে ডুবুরিরা তার লাশ উদ্ধার করতে সক্ষম হন।

নকলনবীশের নাম মহিবুল্লাহ সরদার (৪৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার শাল্ল্যে মাঝেরপাড়ার দ্বীন আলী সরদারের ছেলে ও শহরের কাছারিপাড়ায় আব্দুস সামাদের বাড়ির ভাড়াটিয়া।

সাতক্ষীরা পুলিশ লাইন্স স্কুলের নবম শ্রেণীর ছাত্র ও শাল্ল্যে গ্রামের মাহিম সরদার জানান, তার বাবা মহিবুল্লাহ সরদার সাতক্ষীরা সদর সাব রেজিষ্ট্রি অফিসের নকল নবীশ হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। পেশাগত কারণে তারা শহরের রেজিষ্ট্রি অফিসপাড়ার আব্দুস সামাদের বাড়িতে ভাড়া থাকেন। বাবা মাঝে মাঝে গোসল করার জন্য শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন পৌরদীঘিতে যান। রোববার রাত ৮টার দিকে বাবাসহ দু’জন দীঘিতে গোসল করতে যান। বাবা শিল্পকলা একাডেমীর পার্কসংলগ্ন ঘাটে মোটর সাইকেল রেখে সাঁতার কাটছিলেন। কিছুক্ষণ পর তাকে তীরে না আসতে দেখে তার বন্ধুরা বাড়িতে খবর দেয়। খবর দেওয়া হয় সদর থানায়। একপর্যায়ে ফায়ার ব্রিগেড থেকে খুলনায় ডুবুরী নিয়ে আসেন।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন জানান, মনে হচ্ছে সাঁতার কাটার একপর্যায়ে তিনি দম হারিয়ে ফেলে পানিতে ডুবে গেছেন। অথবা সাঁতার কাটার সময় হৃদরোগে আক্রান্ত হতেও পারেন। খুলনা থেকে ডুবুরিরা এসে রাত ১১টার দিকে তার উদ্ধার করতে সক্ষম হয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শ্যামনগর প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৩। রবিবার রাত ৮ টায় মুন্সিগঞ্জ টু বংশীপুর মহাসড়ক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ এ দূর ঘটনা ঘটে। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে দূরত্ব শ্যামনগর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে। বাকি তিনজনকে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করে।

নিহত হরিপদ মন্ডল পিতা মঙ্গল মন্ডল মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ এলাকার বাসিন্দা। আহতরা হলেন
তাপস মন্ডল (৪৫) পিতা সুধাংশু মন্ডল পোড়াকাটলা গ্রামের ছোটো(১৭) পিতা ফজলুল করিম  হৃদয় বাবু (১৮) পিতা আবুল কাশেম এ ঘটনায় শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে হাসপাতালে নিহত হরিপদো মন্ডলের সুরতহাল শেষে পুলিশ হেফাজতে নেন। জানালার পুলিশ জানান তাকে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা পাঠানো হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা শহরের মধুমল্লারডাঙ্গীতে শতবর্ষী পুকুর ভরাট বন্ধের দাবি

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা শহরের পলাশপোলের মধুমল্লার ডাঙ্গীতে শতবর্ষী পার হাউজ পুকুর ভরাটের চক্রান্তের ঘটনায় ফুঁসে উঠেছে এলাকাবাসী।
পুকুর ভরাট বন্ধের দাবিতে সাতক্ষীরা পৌর মেয়র, পরিবেশ অধিদপ্তর সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানাগেছে, সাতক্ষীরা শহরের পলাশপোল মধুমল্লারডাঙ্গী এলাকায় পার হাউজ পুকুর নামের পুকুরটি দীর্ঘদিন অত্র এলাকার মানুষ ব্যবহার করে আসছেন। এলাকাবাসীসহ সাতক্ষীরা সদর হাসপাতালের রোগীর স্বজন, বাস টার্মিনালের শ্রমিকসহ বহু মানুষ প্রতিদিন পুকুরে গোসল করে তৃপ্তি মেটান। কিন্তু একটি কুচক্রী মহল রাতের আধারে ড্রেসিং মেশিন লাগিয়ে বালু উত্তোলন করে পুকুরটি ভরাটের অশুভ পায়তারা শুরু করছে। যদিও এলাকাবাসী বিষয়টি বুঝতে পেরে তা বন্ধ করে দিয়েছেন। তারপরও বিভিন্ন কৌশলে শত বছরের পুরানো পুকুরটি ভরাটের অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন ওই মহলটি।

এলাকাবাসী আরো জানান, অত্র এলাকার মানুষের ব্যবহারের একটি মাত্র পুকুরটিও ভরাট করা হলে তাদের চরম দুর্ভোগ পোহাতে হবে। এলাকাবাসীর দাবি মাথায় রেখে পুকুরটি ভরাটের কার্যক্রম বন্ধের দাবিতে সাতক্ষীরার সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির শোক

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির কণ্ট্রোল কমিশনের চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য, সাবেক ইউ পি চেয়ারম্যান, প্রখ্যাত কৃষক নেতা, শিক্ষক কমরেড সাইদুর রহমান আর নেই। তিনি রোববার ভোর ৬টায় খুলনার একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিটু ব্যুরোর সদস্য তালা-কলারোয়া-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড মহিবুল্লাহ মোড়ল, সাধারণ সম্পাদক এড.ফাহিমুল হক কিসলু, কেন্দ্রীয় সদস্য কমরেড সাবীর হোসেন, সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড ময়নুল হাসান, কমরেড স্বপন কুমার শীল, কমরেড অজিত কুমার রাজ বংশী, জেলা কমিটির সদস্য কমরেড রফিকুল ইসলাম, নারী নেত্রী কমরেড নাসরীন খান লিপি, কমরেড আব্দুর রউফ মাস্টার, কমরেড আব্দুল জলিল মোড়ল, কমরেড মফিজুল হক জাহাঙ্গীর, কমরেড নির্মল সরকার, কমরেড হিরন্ময় মন্ডল, কমরেড শিব পদ গাইন।
প্রেস বিজ্ঞপ্তি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাবুল বিমানবন্দরের বাইরে হুড়োহুড়িতে ৭ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে হুড়োহুড়ির ঘটনায় সাত আফগান নাগরিক নিহত হয়েছে। গত রোববার (১৫ আগস্ট) কাবুলের দখল নেওয়ার পর পুরো আফগানিস্তান তালেবানের দখলে চলে যায়। এরপর থেকেই আফগানিস্তান ছাড়ার হিড়িক শুরু হয়। বহু আফগান নাগরিক এর মধ্যেই দেশ ছেড়েছে। এছাড়া আরও অনেকেই এখনও দেশ ছাড়ার চেষ্টা করে যাচ্ছেন।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, লোকজন মরিয়া হয়ে আফগানিস্তান ছাড়ার চেষ্টা করছে। কাবুল বিমানবন্দরের বাইরে লোকজনের হুড়োহুড়িতে সাতজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত কাবুল বিমানবন্দরে মোট ১৭ জন প্রাণ হারিয়েছে। এর মধ্যে বেশ কয়েকজন গুলিতে নিহত হয়েছেন এবং বাকিরা হুড়োহুড়িতে প্রাণ হারিয়েছেন।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, পরিস্থিতি এখনও বেশ চ্যালেঞ্জিং। তবে আমরা পরিস্থিতি শান্ত এবং নিরাপদ করে তোলার জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

ওই বিবৃতিতে জানানো হয়েছে, কাবুল বিমানবন্দরের বাইরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। হাজার হাজার আফগান নাগরিক দেশ ছাড়তে মরিয়া হয়ে উঠেছেন। অপরদিকে বিভিন্ন দেশের সরকার তাদের নাগরিক এবং বাছাই করা আফগান সহকর্মীদের সেখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে।

বর্তমানে হামিদ কারজাই বিমানবন্দর সাময়িক সময়ের জন্য নিয়ন্ত্রণ করছে প্রায় সাড়ে চার হাজার মার্কিন সেনা। অপরদিকে আরও ৯শ ব্রিটিশ সেনাও সেখানে দায়িত্ব পালন করছেন। ওই বিমানবন্দর থেকে বিভিন্ন ফ্লাইট যেন নিরাপদেই ছেড়ে যেতে পারে সেজন্য কাজ করছেন তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বরিশালে ইউএনও-ওসির বিরুদ্ধে আদালতে মামলার আবেদন

অনলাইন ডেস্ক : বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনে হামলা ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সদরের ইউএনও মো. মুনিবুর রহমান ও কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম এবং উপ পরিদর্শক মো. শাজালাল মল্লিকের বিরুদ্ধে আদালতে পৃথক দুটি নালিশি মামলার আবেদন করা হয়েছে।

বরিশাল সিনিয়র অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহর আদালতে রোববার নালিশি মামলা দুটির আবেদন করেন বরিশাল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের প্যানেল মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন এবং বরিশাল সিটি করপোরেশনের রাজস্ব কর্মকর্তা বাবুল হালদার।

আদালতের বিচারক মো. মাসুম বিল্লাহ ওই অভিযোগ দুটি গ্রহণের পর তা আদেশের জন্য অপেক্ষামান রেখেছেন।

বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস বলেন, দুটি মামলার আবেদনেই সদর ইউএনও মো. মুনিবুর রহমানকে প্রধান আসামি করা হয়েছে।

আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, সিটি করপোরেশনের কর্মকর্তা বাবুল হালদারের আবেদনে ইউএনও মো. মুনিবুর রহমানকে প্রধান আসামি করার পাশাপাশি তার নিরাপত্তার দায়িত্বে থাকা পাঁচ আনসার সদস্যকে আসামি করা হয়েছে। আনসার সদস্যদের কারও নাম উল্লেখ করা হয়নি। এছাড়াও আরও অজ্ঞাতনামা ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে।

প্যানেল মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকনের আবেদনে ইউএনও মো. মুনিবুর রহমানকে প্রধান আসামি করার পাশাপাশি দ্বিতীয় আসামি করা হয়েছে কোতোয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলামকে। তৃতীয় আসামি করা হয়েছে কোতোয়ালীর উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজালাল মল্লিককে। শাহজালাল মল্লিক আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের পক্ষে দায়ের করা মামলার বাদী। এ আবেদনেও পাঁচ আনসার সদস্যের নাম উল্লেখ না করাসহ অজ্ঞাতনামা আরও ৪০-৫০ জনকে আসামি করা হয়।

আদালতে দায়ের করা মামলার ওই দুই আবেদনে বলা হয়েছে, আসামিরা সরকারি চাকরির সুবাদে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে বিশৃঙ্খলা সৃষ্টি করে। দেশে অরাজকতার সৃষ্টির পাঁয়তারা করাই তাদের পেশা ও নেশা।

আবেদন দু’টিতে বলা হয়, নগরের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য সিটি করপোরেশনের সভায় নগরের বিভিন্ন এলাকার ব্যানার-ফেস্টুন অপসারণের সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্তের কারণে ১৮ আগস্ট রাতে বরিশাল সদর উপজেলা পরিষদ চত্বরে করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাসের নেতৃত্বে পরিচ্ছন্নতা কর্মীরা বিভিন্ন ব্যানার-ফেস্টুন অপসারণ করতে গেলে সদর ইউএনওর নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরা বাধা দেন এবং পরিচ্ছন্নকর্মীদের মারপিট করেন। ঘটনাটি জেনে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ তাৎক্ষণিক ঘটনাস্থলে যান। এসময় ইউএনও এবং তার আনসার সদস্যরা মেয়রকে হত্যার উদ্দেশ্যে গুলি ছোড়ে। করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা মানবপ্রাচীর তৈরী করে মেয়র সাদিক আবদুল্লাহকে রক্ষা করেন। এতে বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী গুলিবিদ্ধ হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে আওয়ামী লীগ কর্মীদের ওপর লাঠিচার্জ করে।

এদিকে এ ঘটনায় গত বৃহস্পতিবার দুপুরে কোতোয়ালী মডেল থানায় দুটি মামলা হয়েছে। একটি মামলার বাদী ইউএনও মো. মুনিবুর রহমান ও অপর মামলার বাদী এসআই শাহজালাল মল্লিক। ওই দুটি মামলায় বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে প্রধান আসামি করা হয়েছে।

উল্লেখ্য, বরিশাল সদর উপজেলা পরিষদ চত্বরে জাতীয় শোক দিবস উপলক্ষে লাগানো বিলবোর্ড-ব্যনার বুধবার রাত ১০টায় অপসারণ করতে যায় সিটি করপোরেশরেন কর্মী পরিচয়ে একদল ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মী। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান বাধা দিলে তার সরকারি বাসভবনে হামলা ও পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ হয় ছাত্রলীগ-যুবলীগ কর্মীদের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সীমান্ত থেকে ৯টি বন্যপ্রাণি উদ্ধার: বনবিভাগের কাছে হস্তান্তর

আসাদুজ্জামান : বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে নয়টি বন্যপ্রাণি উদ্ধার করেছে বিজিবি। উদ্ধার হওয়া বন্যপ্রাণির মধ্যে রয়েছে ভোদড় (উদবিড়াল) দুইটি, বিদেশী খরগোশ ছয়টি ও একটি ঈগল পাখি। তবে এ সময় কোন চোরাকারবারিকে আটক করতে সক্ষম হননি বিজিবি। রোববার দুপুর এক টার সময় বিজিবি তালতলাস্থ ৩৩ ব্যাটেলিয়ন কার্যালয়ে উদ্ধারকৃত বন্যপ্রাণিগুলো বনবিভাগের কাছে হস্তান্তর করেন, বিজিবি অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ আল মাহমুদ। বন বিভাগের পক্ষ থেকে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্চের বুড়িগোয়ালীনি ফরেস্ট স্টেশন কর্মকর্তা সুলতান আহম্মেদ ও ফরেস্ট গার্ড দেলোয়ার হোসেন এসব বন্যপ্রাণিগুলো নিজেদের জিম্মায় নেন।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ আল মাহমুদ এ সময় জানান, চোরাকারবারীরা এসব বন্যপ্রাণিগুলো সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টা করছিল। সীমান্তে বিজিবির নিয়মিত টহলকালে এ বন্যপ্রাণিগুলো উদ্ধার করা হয়। তবে কোন চোরাকারবরীকে আটক করা সম্ভব হয়নি। বন্যপ্রাণিগুলো বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা এ গুলো সুন্দরবনে অবমুক্ত করবেন।
পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্চের বুড়িগোয়ালীনি ফরেস্ট স্টেশন কর্মকর্তা সুলতান আহম্মেদ জানান, সুন্দরবনে বন্যপ্রাণি রক্ষায় বন বিভাগ সব সময় তৎপর রয়েছে। এরমধ্যেই চোরা শিকারীরা মাঝে মধ্যে বন্যপ্রাণি শিকার করে। তিনি আরো জানান, ৯টি বন্যপ্রানী বিজিবির কাছ থেকে বনবিভাগের আওতায় নেওয়া হয়েছে। এগুলো দ্রুত সময়ের মধ্যে সুন্দরবনের ভিতরে অবমুক্ত করা হবে। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest