সর্বশেষ সংবাদ-
প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদসাতক্ষীরায় ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগে এক ব্যক্তি আটকসরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও দলীয়করণ শুরু করেছে: এমপি ইজ্জত উল্লাহআ.লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে দেশ চালাচ্ছে সরকার: নাহিদএনসিপির কমিটি পুনর্গঠন: পাটওয়ারী-হাসনাত-সারজিস-আসিফের পদোন্নতি৮১ বছরে জাতিসংঘ: বিশ্ব চায় প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন – নিকোলাস বিশ্বাসএরশাদের ৯ বছরের শাসন আমলে দেশের মানুষ সবচেয়ে ভালো ছিল: সাবেক এমপি আশুসাতক্ষীরায় জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের নেতা ফারুক হোসেনসাতক্ষীরায় পৌর ও সদর উপজেলা তাঁতীদল এর সাংগঠনিক আলোচনা সভা

বায়োলজিস্ট মিজান স্যারের ৬১ তম জন্ম দিন আজ

প্রেস বিজ্ঞপ্তি :সাতক্ষীরা সদরের ভবানীপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের বিশিষ্ট বিজ্ঞান শিক্ষক ও বায়োলজিস্ট খোন্দকার স্যার তথা ওল্ড মিজান স্যারের ৬১ তম জন্ম দিন আজ।

সাতক্ষীরা সদর উপজেলার ভবানীপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের বিশিষ্ট বিজ্ঞান ও বায়োলজিস্ট খোন্দকার স্যার তথা ওন্ড মিজান স্যার বাংলা ১৩৬৭ সনের ০৭ ভাদ্র মোতাবেক ১৯৬০ সনের এই দিনে জন্ম গ্রহন করেন।
তিনি কলারোয়া উপজেলা ৫ নং কেড়াগাছি ইউনিয়ন অধীন এমএলএ সাহেব ধন্য বোয়ালিয়া গ্রামের শেখ পাড়ার সম্ভ্রান্ত খোন্দকার পরিবারে বাংলা ১৩৬৭ সনের ০৭ ভাদ্র মঙ্গলবার প্রত্যুষে জন্মগ্রহন করেন। তার পিতা খোন্দকার শামছুর রহমান এবং মাতা মরহুমা ছকিনা বেগম।

উল্লেখ্য খোন্দকার স্যার তথা ওল্ড মিজান স্যার ১৯৭৮ সনে কলারোয়া জি.কে.এম.কে পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। ১৯৮১ সনে কলারোয়া মহাবিদ্যালয় থেকে আই.এস.সি এবং ১৯৮৩ সনে বি.এসসি পাশ করেন। সর্বশেষ ১৯৯০ সনে খুলনা টি.টি কলেজ থেকে বি.এড ডিগ্রী লাভ করেন।
খোন্দকার স্যার তথা ওল্ড মিজান স্যার ১৫/১২/১৯৮৪ ইং তারিখ থেকে ভবানীপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষক হিসাবে অদ্যাবধি কর্মরত আছেন। তার এই ৬১ তম জন্ম দিনে পরিবারের সকল সদস্যসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা তথা আত্মীয় স্বজন বন্ধু মহল সকলেই তাঁর দীর্ঘায়ূ কামনা করে দোয়া ও শুভেচ্ছা জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবকদলের বিবৃতি

সাতক্ষীরায় জেলা বিএনপির সদস্য সচিবের নেতৃত্বে স্বেচ্ছাসেবকদলের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে বিবৃতি দিয়েছেন, জেলা স্বেচ্ছাসেবকদল। শনিবার বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের দপ্তর সম্পাদক আব্দুল করিম স্বাক্ষরিত একপত্রে জানান, দৈনিক সুপ্রভাত, দৈনিক সাতনদী পত্রিকায় সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনকে কেন্দ্র ত্রি-বিভক্তি। জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে পাল্টা কর্মসূচি। উক্ত সংবাদের শেষাংশে জেলা বিএনপির সদস্য সচিব ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সোহেল আহম্মেদ মানিক কে সন্ত্রাসী উল্লেখ করে তার স্বৈরাচারী মনোভাবকে কেন্দ্রকে ভুল বুঝিয়ে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এড. কামরুজ্জামান ভুট্টোকে অব্যাহতি দেওয়াসহ বিভিন্ন অভিযোগ উত্থাপন করেন। এতে নাকি দলের সাংগঠনিক সম্পাদক আনারুল এবং সহ-সভাপতি মিলন হোসেন শিকদারসহ অন্যান্য নেতাকর্মীরা ক্ষিপ্ত।

উক্ত বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন দাবি করে জেলা স্বেচ্ছাসেবকদল নেতৃবৃন্দ বলেন, জেলা বিএনপির সদস্য সচিব আমাদের অভিভাবক সমতুল্য। ব্যক্তিগত আক্রোশে উদ্ধুদ্ধ হয়ে, স্বেচ্ছাসেবকদলের গতিশীল রাজনৈতিক কর্মকান্ডে ঈর্ষান্বিত হয়ে এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতির জনপ্রিয়তায় ক্ষুদ্ধ হয়ে আনোয়ারুল ইসলামের তথাকথিত লোক দেখানো প্রতিষ্ঠা বার্ষিকী পালন অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলিম এসব অবান্তর কথাবার্তা বলেন। অথচ উক্ত আনারুলের বাড়ি যশোরে। শুধু মাত্র চাকুরির সুবাধে সাতক্ষীরায় বসবাস করে আনারুল।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহম্মেদ মানিক কোন সন্ত্রাসী নন। তার বিরুদ্ধে রাজনৈতিক মামলা ছাড়া আর কোন মামলা নেই। উক্ত বক্তব্যে জেলা বিএনপির সদস্য সচিব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনাকে ভুল ব্যাখা দিচ্ছেন। তাছাড়া তারেক রহমান ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে ভুল বোঝানোর মত সুযোগ নেই মর্মে উল্লেখ করেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গ্রেনেড হামলার প্রতিবাদে সাতক্ষীরায় যুবলীগের প্রতিবাদ মিছিল ও মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি :
২০০৪ সালে ২১ আগস্ট বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনা সহ আওয়ামী লীগকে চিরতরে হত্যার উদ্দেশ্য বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল ৫টায় একটি বিশাল প্রতিবাদ মিছিল সাতক্ষীরা শহরের মিনি মার্কেট চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা প্রেসক্লাব এর সামনে জেলা যুবলীগের সিনিয়র সদস্য মীর মহিতুল আলম মহি’র সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

যুবনেতা এড.শেখ তামিম আহমেদ সোহাগ এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, কলারোয়া যুবলীগ নেতা মাসুম,সাবেক ছাত্রনেতা মেহেদী হাসান রনি, শেখ রিজভী আহমেদ, পৌর যুবলীগের সেক্রেটারি তাইজুল ইসলাম সহ বিভিন্ন উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা অবিলম্বে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার দ্রুত বিচার সম্পন্ন করে দোষীদের শাস্তি ও ফাঁসি দাবি করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শিল্পা শেঠির কান্না!

বিনোদন সংবাদ : পর্ন-কাণ্ডে স্বামী রাজ কুন্দ্র গ্রেপ্তারের পরে ড্যান্স রিয়েলিটি শো ‘সুপার ড্যান্সার চ্যাপ্টার-৪’-এর শুটিং পিছিয়ে দিয়েছিলেন বলিউড ডিভা শিল্পা শেঠি। তিন সপ্তাহ পরে গত ১৭ আগস্ট শুটিংয়ে ফেরেন তিনি।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, ১৭ আগস্ট ওই শোয়ের একটি পর্বের শুটে অংশ নেন শিল্পা শেঠি। তিন সপ্তাহ পরে সেটে ফেরায় নাচভিত্তিক রিয়েলিটি শোয়ের টিম তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানায়। এ সময় কান্নায় ভেঙে পড়েন তিনি।

একটি সূত্র জানিয়েছে, শুধু সন্তান আর পরিবারের কথা বিবেচনা করে শুটিং সেটে ফেরেননি শিল্পা, নিজের মানসিক অবস্থার পরিবর্তনের জন্যও সেটে ফিরেছেন। সুপার ড্যান্সার টিম তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানায়। সহ-বিচারক অনুরাগ বসু ও গীতা কাপুর তাঁর প্রতি সহমর্মিতা জানালে আবেগপ্রবণ হয়ে পড়েন শিল্পা।

এর আগে এক সাক্ষাৎকারে অনুরাগ বসু বলেছিলেন, সহ-বিচারক শিল্পা শেঠিকে খুব মিস করছেন অনুষ্ঠান-সংশ্লিষ্ট সবাই। শো-টি তাঁদের কাছে পরিবারের মতো। আর শিল্পা সবার প্রিয়।

এই শোর তারকা বিচারক শিল্পা শেঠি। অপর দুই বিচারক হলেন নির্মাতা অনুরাগ বসু ও কোরিওগ্রাফার গীতা কাপুর। এই শো-র শুরু থেকেই শিল্পা কাজ করছেন। চার মৌসুমেই বিচারকের দায়িত্ব পালন করেছেন। এই মৌসুমের একটি পর্বে সবশেষ তাঁকে তারকা শিল্পী বাদশাহর সঙ্গে নাচতে দেখা যায়।

শিল্পার অনুপস্থিতিতে এই তিন সপ্তাহে অতিথি বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কারিশমা কাপুর, রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি সুজা দম্পতি, সোনালি বেন্দ্রে ও মৌসুমী চ্যাটার্জি।

অন্যদিকে, ১৯ জুলাই রাতে মুম্বাই পুলিশ শিল্পার স্বামী রাজ কুন্দ্রকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, পর্ন (প্রাপ্তবয়স্ক ছবি) বানানোর পাশাপাশি তিনি তা বিশেষ অ্যাপের মাধ্যমে মুঠোফোনে ছড়িয়ে দিতেন। তিনি এখন কারাগারে রয়েছেন।

চলতি বছরে মে মাসেও অবশ্য এই শো থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন শিল্পা শেঠি। সে সময় তাঁর পরিবর্তে বিচারকের দায়িত্ব পালন করেন মালাইকা অরোরা। শিল্পা শেঠি কুন্দ্র হিন্দি সিনেমায় ফেরেন ‘হাঙ্গামা টু’ দিয়ে, যেটি ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পায় ২৩ জুলাই। এতে শিল্পা ছাড়াও অভিনয় করেন মিজান, রাজপাল যাদব, আশুতোষ রানা, টিকু তালসানিয়াসহ অনেকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় দুই মাথা বিশিষ্ট গরুর বাছুরের জন্ম

আসাদুজ্জামান : সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়নের ইন্দিরা গ্রামে একটি গরুর গর্ভে দুই মাথা বিশিষ্ট্য অস্বাভাবিক বাছুর জন্ম হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে একটি খামারের দুই মাথা বিশিষ্ট ওই গরুর বাছুরের জন্ম হয়। বাছুরটি জন্মের কিছুক্ষণ পরই মারা যায়। এদিকে, বাছুরটি দেখতে উৎসুক জনতার ভিড় লাগে।

আগড়দাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইন্দিরা গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান জানান, দীর্ঘদিন ধরে খামারে ফ্রিজিয়ান জাতের গাভী গরুটি লালনপালন করে আসছি। সকালে গরুটির একটি বাছুর হয়েছে তবে সেটি অস্বাভাবিক। বাছুরটি দুই মাথা বিশিষ্ট। জন্মের ২০ মিনিট পর বাছুরটি মারা যায়। বাছুরটি দেখার জন্য বাড়ি ভিড় লেগে গিয়েছিল।

ইন্দিরা গ্রামের গ্রামপুলিশ আবুল হাসান বলেন, সকালে দুই মাথা বিশিষ্ট একটি বাছুর জন্মেছিল তবে সেটি জন্মের কিছু সময় পর মারা গেছে। ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নানের বাড়িতে এই ঘটনাটি ঘটেছে। এটি প্রকৃতির বিরুপ আচরণ বলে মনে হয়।
আগড়দাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজনুর রহমান জানান, ঘটনাটি তিনি লোমুখে শুনেছেন বলে জানান।
তবে, সাতক্ষীরা সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. বিপ্লবজিৎ কর্মকারের সঙ্গে একাধিক বার যোগাযোগ করা হলেও তিনি তার ফোনকল রিসিভ করেননি।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় দুই মাথাবিশিষ্ট গরুর বাছুরের জন্ম

আসাদুজ্জামান : সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়নের ইন্দিরা গ্রামে একটি গরুর গর্ভে দুই মাথা বিশিষ্ট্য অস্বাভাবিক বাছুর জন্ম হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে একটি খামারের দুই মাথা বিশিষ্ট ওই গরুর বাছুরের জন্ম হয়। বাছুরটি জন্মের কিছুক্ষণ পরই মারা যায়। এদিকে, বাছুরটি দেখতে উৎসুক জনতার ভিড় লাগে।

আগড়দাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইন্দিরা গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান জানান, দীর্ঘদিন ধরে খামারে ফ্রিজিয়ান জাতের গাভী গরুটি লালনপালন করে আসছি। সকালে গরুটির একটি বাছুর হয়েছে তবে সেটি অস্বাভাবিক। বাছুরটি দুই মাথা বিশিষ্ট। জন্মের ২০ মিনিট পর বাছুরটি মারা যায়। বাছুরটি দেখার জন্য বাড়ি ভিড় লেগে গিয়েছিল।

ইন্দিরা গ্রামের গ্রামপুলিশ আবুল হাসান বলেন, সকালে দুই মাথা বিশিষ্ট একটি বাছুর জন্মেছিল তবে সেটি জন্মের কিছু সময় পর মারা গেছে। ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নানের বাড়িতে এই ঘটনাটি ঘটেছে। এটি প্রকৃতির বিরুপ আচরণ বলে মনে হয়।
আগড়দাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজনুর রহমান জানান, ঘটনাটি তিনি লোমুখে শুনেছেন বলে জানান।

তবে, সাতক্ষীরা সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. বিপ্লবজিৎ কর্মকারের সঙ্গে একাধিক বার যোগাযোগ করা হলেও তিনি তার ফোনকল রিসিভ করেননি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জ উপজেলা ভূমি কমিটির ত্রৈ-মা‌সিক সভা

কা‌লিগঞ্জ প্রতি‌নি‌ধি :
“সরকারি সেবা ও খাস জমিতে ভূমিহীনদের অধিকার চাই” এই শ্লোগান‌কে সাম‌নে রে‌খে কালিগঞ্জ উপজেলা ভূমি কমিটির ত্রৈ-মা‌সিক সভা অনুষ্ঠিত হয়েছে। উত্তরণের অপ্রতিরোধ্য প্রকল্পের আয়োজন এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় শনিবার বেলা সা‌ড়ে ১১টায় উত্তরণ কালিগঞ্জ কেন্দ্রে এই সভা অনুষ্ঠিত হয়। ক‌মি‌টির (ভারপ্রাপ্ত) সভাপ‌তি শেখ আনোয়ার হোসেনের সভাপ‌তি‌ত্বে ও সাধারণ সম্পাদক এ‌্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিমের প‌রিচালনায় এসময় সভায় বক্তব্য রাখেন শেখ সাইফুল বারী সফু, ইলা দেবী মল্লিক, সুকুমার দাশ বাচ্ছু এসএম, আহম্মাদ উল‌্যাহ বাচ্চু, এম, হাফিজুর রহমান শিমুল, অবসরপ্রাপ্ত অধ‌্যাপক মুনসুর অালী, অধ‌্যাপক নিয়াজ কওছার তু‌হিন, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, গাজী জাহাঙ্গীর ক‌বির, শিক্ষক সাইফুল ইসলাম, প্রদীপ কুমার ঘোষ, শান্তি গোপাল চক্রবর্তী, কনিকা সরকার খোদেজা খাতুন, রেহানা পারভীন, তাহেরা বেগম, শওন প্রমুখ।

উত্তরণ কালিগঞ্জ কেন্দ্রের ব‌্যাবস্থাপক আলমগীর কবীর ও একাউন্টেন্ট দেবব্রত ঘোষের সা‌র্বিক তত্ত্ববধায়‌নে সভার শুরু‌তে ক‌মি‌টির সা‌বেক সভাপ‌তি অধ‌্যাপক অাব্দুল খা‌লে‌কের মৃত‌্যুর পর ক‌রোনা কা‌লিন দীর্ঘ‌ দিন মি‌টিং না হওয়ায় এক মি‌নিট নিরবতা পালন শে‌ষে শোক প্রস্তাব গৃ‌হিত হয়। ‌ত্রৈ-মাসিক সভায় খাসজমি দখলমুক্ত, নদীর নাব্যতা সৃষ্টি, পাওয়ার যোগ্য ভুমিহীনদের তালিকা প্রস্তুতকরণ, জলাবদ্ধতা নিরসনসহ গুরুত্বপূর্ণ বিষয়ের উপর বক্তব‌্য রা‌খেন বক্তাগন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাবুলে মার্কিনিদের ধরে পিটিয়েছে তালেবান : যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : কাবুলের পতনের পর যেসব মার্কিন নাগরিক আফগানিস্তান ছাড়ার চেষ্টা করছিল তাদেরকে ধরে বেধড়ক পিটিয়েছে তালেবান যুদ্ধারা।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন শুক্রবার পেন্টাগনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। খবর দ্যা নিউইয়র্ক পোস্টের।

মার্কিন নাগরিকদের তালেবানের মারধরের ঘটনায অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন প্রতিরক্ষামন্ত্রী অস্টিন। তবে কিভাবে মার্কিন নাগরিকদের নিরাপদে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন সেনারা নিয়ে গেছে তিনি সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি।

আগামী ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা ও নাগরিকদের দেশে ফেরত আনার আশা ব্যক্ত করেন তিনি।

তবে এই সময়ের ভেতরে সবাইকে ফেরত নেয়া সম্ভব হবে কিনা তার নিশ্চয়তা দিতে পারেননি অস্টিন।

ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্রিনকেন এবং সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি উপস্থিত ছিলেন।

আফগানিস্তান থেকে বিশৃঙ্খলাপূর্ণ অবস্থার ভেতর দিয়ে মার্কিন নাগরিকদের প্রত্যাহার করা হল কেন- সে বিষয়ে জবাব দাবি করছিলেন মার্কিন আইন প্রণেতারা। শুক্রবার ওই ব্রিফিংয়ে তাদের প্রশ্নের জবাব দেয়া হয়।

প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার সকালে বলেন, শান্তিপূর্ণভাবেই মার্কিন সেনা ও নাগরিকদের প্রত্যাহার করা হচ্ছে। কিন্তু বিকালে অস্টিন লয়েড ভিন্ন কথা বললেন। এর মধ্যদিয়ে মার্কিন প্রেসিডেন্ট ও প্রতিরক্ষামন্ত্রীর মধ্যে সমন্বয়হীনতা বিষয়টি পরিষ্কারভাবে ধরা পড়ল।

এদিকে, আন্তর্জাতিক অঙ্গনের কোনো কোনো সংবাদ মাধ্যম জানিয়েছে যে, কাবুলের পতনের পর মার্কিন নাগরিকদের রাতভর পিটিয়েছে তালেবান। আমেরিকা প্রাবাসী আফগান নারী সাংবাদিক সাশা ইংবার তার টুইটার একাউন্টেও একই কথা বলেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest