সর্বশেষ সংবাদ-
প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদসাতক্ষীরায় ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগে এক ব্যক্তি আটকসরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও দলীয়করণ শুরু করেছে: এমপি ইজ্জত উল্লাহআ.লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে দেশ চালাচ্ছে সরকার: নাহিদএনসিপির কমিটি পুনর্গঠন: পাটওয়ারী-হাসনাত-সারজিস-আসিফের পদোন্নতি৮১ বছরে জাতিসংঘ: বিশ্ব চায় প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন – নিকোলাস বিশ্বাসএরশাদের ৯ বছরের শাসন আমলে দেশের মানুষ সবচেয়ে ভালো ছিল: সাবেক এমপি আশুসাতক্ষীরায় জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের নেতা ফারুক হোসেনসাতক্ষীরায় পৌর ও সদর উপজেলা তাঁতীদল এর সাংগঠনিক আলোচনা সভা

বাংলদেশ সীমান্তে একটি ট্রলারসহ চার ভারতীয় জেলেকে আটক

নিজস্ব প্রতিনিধি : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে অবৈধ ভাবে প্রবেশ করে মৎস্য আহরণের অপরাধে মাছধরার সরঞ্জাম ও একটি ট্রলারসহ চার ভারতীয় জেলেকে আটক করেছে সাতক্ষীরা বনবিভাগ।
শনিবার বিকালে ভারতের সীমানা অতিক্রম করে সাতক্ষীরা সুন্দরবন রেঞ্জের পুষ্পকাটি এলাকায় প্রবেশ করে মৎস্য আহণ করার সময় এই চার ভারতীয় নাগকিকে আটক করা হয়। তারা প্রত্যেকে ভরতের চব্বিশ পরগনা জেলার নাগরিক।

আটককৃতরা হলেন ভারতের চব্বিশ পরগনা জেলার ঝড়খালী ভাসন্তী এলাকার বঙ্কিম মন্ডলের ছেলে বিকাশ মন্ডল (৪৯), একই এলাকার প্রফুল্য’র ছেলে শিকদার কৃষ্ণ (৪৫), সুধীর সরদারের ছেলে অলোক সরদার (৩৮), ধীরেন সরদারের ছেলে গুরুদাস সরদার।

সাতক্ষীরা নীলডুমুর স্টেশন কর্মকর্তা সুলতান আহম্মেদ জানান, ম্যানগ্রোভ বনভূমির ইকোসিস্টেম পুনরুজ্জীবিতকরণ এবং প্রজনন মৌসুম হওয়ায় তিন মাস সুন্দর বনের মৎস্য ও মৎস্যজাত সকল প্রকার আহরণ সরকারি ভাবে বন্ধ ঘোষনা করা হয়। এই নিষেধাজ্ঞ অমান্য করে বাংলাদেশী সীমানায় প্রবেশ করে অবৈধ ভাবে মৎস্য আহরণের অপরাধে গতকাল বিকালে তাদের কে আটক করা হয়। এবং বাংলাদেশ বন আইন ১৯২৭ সাল (২০০০ সালে সংশোধীত) অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আজ দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হেলেনার পাশের রুমে পরীমনি

বিনোদন ডেস্ক : মাদক আইনের মামলায় তৃতীয় দফায় এক দিনের রিমান্ড শেষে চিত্রনায়িকা পরীমণিকে শনিবার (২১ আগস্ট) ফের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানো হয়েছে। আদালত থেকে সন্ধ্যায় তাকে কারাগারে আনা হয়। সেখানে তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তার পাশের কক্ষেই আলোচিত আওয়ামী লীগ নেত্রী (বহিষ্কৃত) হেলেনা জাহাঙ্গীর গত বৃহস্পতিবার (১৯ আগস্ট) থেকে কোয়ারেন্টাইনে রয়েছেন।

এর আগে দ্বিতীয় দফা রিমান্ড শেষে আদালতের নির্দেশে গত ১৩ আগস্ট পরীমণিকে একই কারাগারে পাঠানো হলে কারাগারের রজনীগন্ধা ভবনে কোয়ারেন্টাইনে রাখা হয়। এবারও তাকে আগের ভবনে ফের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। গত বৃহস্পতিবার সকালে তাকে তৃতীয় দফা রিমান্ড শুনানির জন্য ঢাকায় পাঠানো হয়েছিল।

মহিলা কারাগারের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ জেল সুপার মো. আব্দুল জলিল জানান, প্রিজন ভ্যানে করে পরীমণি ঢাকার আদালত থেকে শনিবার সন্ধ্যা ৬টা ২০মিনিটে কারাগারে পৌঁছেছেন। এর আগে গত বৃহস্পতিবার রিমান্ড শুনানির জন্য তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছিল। এদিন আদালত পরীমণির একদিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে সিআিইডি একদিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পর শনিবার আদালতের মাধ্যমে তাকে আবার কারাগারে পাঠায়।

এর আগে গত ১৩ আগস্ট আদালতের নির্দেশে তাকে এ কারাগারে পাঠানো হলে কারাগারের রজনীগন্ধা ভবনে করোনা সংক্রমণ রোধে সরকারি বিধি অনুযায়ী ১৪ দিনের কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছিল।

গত ৪ অগাস্ট রাতে ঢাকার বনানীতে পরীমণির বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব। পরদিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদক আইনে মামলা করা হয়। জব্দ তালিকায় পরীমণির বাসা থেকে মদ এবং আইস ও এলএসডির মতো মাদকদ্রব্য উদ্ধারের কথা বলা হয়।

এ মামলায় এর আগে দুই দফায় ছয় দিন রিমান্ডে নিয়ে পরীমণিকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। দ্বিতীয় দফা রিমান্ড শেষে গত ১৩ অগাস্ট পরীমণিকে আদালতে হাজির করা হলে বিচারক তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন।

অপরদিকে গত বৃহস্পতিবার আদালতের নির্দেশে মাদক ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় গ্রেফতার হেলেনা জাহাঙ্গীরকে একই কারাগারে পাঠানো হলে তাকে কারাগারের রজনীগন্ধা ভবনে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। শনিবার তার পাশের কক্ষেই পরীমণিকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানিয়েছেন জ্যেষ্ঠ জেল সুপার মো. আব্দুল জলিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইউএনওর প্রত্যাহার চান বরিশালের ৬ মেয়র ও উপজেলা চেয়ারম্যানরা

দেশের খবর : বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিভাগের ছয় পৌরসভার মেয়ররা। একই দাবি জানিয়েছেন উপজেলা চেয়ারম্যানরা। এ ছাড়া ইউএনওর বাসভবনের তিন ঘণ্টার সিসিটিভি ফুটেজ জনসম্মুখে প্রকাশের দাবি জানান তারা।

শনিবার (২১ আগস্ট) বিকালে বরিশাল ক্লাব মিলনায়তনে পৃথক সংবাদ সম্মেলন করে এসব দাবি জানান বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন বিভাগীয় কমিটির নেতারা। একই সঙ্গে ইউএনওর অপসারণসহ পুরো ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন তারা।

বিকাল ৪টায় পৌর মেয়রদের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গৌরনদী পৌরসভার মেয়র হারিছুর রহমান হারিছ বলেন, ইউএনওর বাসভবনের সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত ওই রাতের খণ্ডিত ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছেড়ে দিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। কিন্তু রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত তিন ঘণ্টার ভিডিও ফুটেজ পর্যালোচনা করলে দেখা যাবে, আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই রাতে ইউএনওর বাসায় হামলা চালাননি। বরং মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদককে বাসায় আটকে রাখেন ইউএনও। তারা ইউএনওর এমন আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং একই সঙ্গে ইউএনওর অপসারণসহ পুরো ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন। এ সময় বিভাগের ছয় পৌরসভার মেয়ররা উপস্থিত ছিলেন।

বিকাল ৫টায় একই স্থানে উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন বিভাগীয় কমিটির সংবাদ সম্মেলনে নেতারা বলেন, সিটি করপোরেশন রাতের বেলা বর্জ্য অপসারণ করে। ইউএনও মুনিবুর রহমান গায়ে পড়ে সিটি করপোরেশনের কর্মীদের সঙ্গে ঝামেলা সৃষ্টি করেছেন। এ জন্য অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে শান্ত বরিশালকে অশান্ত করার চেষ্টা করছেন ইউএনও। এ জন্য ইউএনওর অপসারণ, ঘটনার বিচার বিভাগীয় তদন্ত এবং মামলা দুটি প্রত্যাহারের দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত, গৌরনদীর চেয়ারম্যান সৈয়দা মনিরুন্নাহার মেরী, উজিরপুরের চেয়ারম্যান আব্দুল মজিদ শিকদার বাচ্চু প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইউএনও’র নিরাপত্তাকর্মীদের গুলিতে চোখ হারালেন সরকারি দলের ২ নেতা!

দেশের খবর : বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে নিরাপত্তারক্ষী আনসার সদস্যদের গুলিতে দুইজন আওয়ামী ও যুবলীগ নেতার চোখ নষ্ট হয়ে গেছে। তারা বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশালের মুলাদী পৌরসভার মেয়র শফিকুজ্জামান রুবেল।

শনিবার বরিশাল ক্লাব মিলনায়তনে আয়োজিত বিভাগীয় পৌর মেয়রদের সাংবাদিক সম্মেলন থেকে এই তথ্য নিশ্চিত করেন।

শফিকুজ্জামান রুবেল বলেন, বুধবার দিবাগত রাত সাড়ে ৯টায় বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে সিটি করপোরেশনের কর্মীরা নিয়মিত কাজের অংশ হিসেবে বির্বণ, ছেড়া ব্যানার অপসারণ করতে গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাতে বাধা দেন। এ নিয়ে সিটি কর্পোরেশনের কর্মচারীদের সাথে বিরোধ দেখা দিলে ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনিরুল ইসলাম মনির এবং মহানগর যুবলীগ নেতা তানভীর সেখানে যান। ঘটনার আকস্মিকতায় ইউএনও আওয়ামী লীগের নেতাকর্মী ও সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের ওপর গুলি করলে মনিরুল ইসলাম ও তানভীরের চোখে গুলি লাগে।

তাদের উন্নত চিকিৎসার জন ঢাকায় নেয়া হয় ওই রাতেই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দায়িত্বরত চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন তাদের দুজনের চোখ নষ্ট হয়ে গেছে। তারা দৃষ্টিশক্তি হারিয়েছেন।

এই ঘটনার সঠিক বিচার চেয়ে মেয়র রুবেল বলেন, যারা অকারণে গুলি করে আওয়ামী লীগের নেতাকর্মীদের অন্ধ করে দিয়েছে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করার দাবি জানাই।

প্রসঙ্গত, বুধবার (১৮ আগস্ট) রাতে ব্যানার অপসারণকে কেন্দ্র করে বরিশালে পুলিশ, আনসার ও স্থানীয় ছাত্রলীগ সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই রাতে সদর উপজেলা ইউএন’র সরকারি বাসভবনে হামলা চালায় ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, শ্রমিক ইউনিয়ন, আওয়ামী লীগ ও সিটি করপোরেশনের কর্মকর্তারা। এ সময় গুলির ঘটনায় আহত হন অনেকে। পুলিশ ও ইউএনও মুনিবুর রহমান বাদী হয়ে পৃথক দুটি মামলা করেছেন। যাতে ৬০২ জনকে আসামি করা হয়েছে এবং মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে করা হয়েছে প্রধান আসামি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিভিষিকাময় হত্যার রায় কার্যকর করে দেশকে কলঙ্কমুক্ত করতে হবে–ডাঃ আ.ফ.ম রুহুল

দেবহাটা ব্যুরো : দেবহাটায় ২১আগষ্ট গ্রেনেট হামলার রায় কার্যকরের দাবিতে বিক্ষোভ সমাবেশে মোবাইল কনফারেন্স’র মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আলহাজ্ব অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপি বলেন, বিভিষিকাময় হত্যার রায় কার্যকর করে দেশকে কলঙ্কমুক্ত করতে হবে। বক্তব্যে তিনি আরো বলেন, ৭৫’র ১৫আগষ্ঠ বাংলাদেশের স্বাধীনতার স্থাপতি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব পরিবারে হত্যা করেছিল পাকিস্থানী দোসররা। তারা চেয়েছিল এদেশ থেকে বঙ্গবন্ধুর নাম মুছে দিতে। তাইতো সে রাতের হত্যাযজ্ঞ থেকে ভাগ্য ক্রমে বেঁচে যাওয়া দুই বোনের মধ্যে আজকের সফল প্রধানমন্ত্রীকে ২০০৪ সালের ২১ আগষ্ট গ্রেনেট হামলার মাধ্যমে হত্যা করে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল পাকিস্থানী দোসর তৎকালীন ৪ দলীয় বিএনপি-জামাত জোট। সেদিনও সৃষ্টিকর্তা অশেষ রহমত এবং বাংলার মানুষের ভালো বাসায় বেঁচে গিয়ে ছিলেন শেখ হাসিনা । আর তিনি বেঁচে আছেন বলে আজ বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন পুরন হচ্ছে। দেশ আজ উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে। আমরা এই শোকের মাস ২১ আগষ্টে বলতে চাই সেদিনের হামলাকারী ও মদদদাতাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তিÍ নিশ্চিত করে দেশকে কলঙ্ক মুক্ত করতে হবে।শনিবার বিকাল ৫টায় আওয়ামী লীগের আয়োজনে সাতক্ষীরার দেবহাটা ঈদগাহ বাজার চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের সভাপতিত্বে বিশেষ অতিথির রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শরৎ চন্দ্র ঘোষ, যুগ্ম-সাধারন সম্পাদক আলী মোর্তজা মোঃ আনারুল হক, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারন সম্পাদক বিজয় ঘোষ, শ্রমিকলীগের সভাপতি আবু তাহের, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমন, সাধারন সম্পাদক এএইচ সোহাগ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আব্দুর রউফ, দুলাল চন্দ্র ঘোষ, যুগ্ম সম্পাদক শেখ মোনায়েম হোসেন, সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী, মনিরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক অজয় কুমার ঘোষ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুর রউফ, দপ্তর সম্পাদক শেখ শরিফুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান, কার্যনির্বাহী সদস্য আব্দুল খালেক ভোলা, শাহিন উল্লাহ, দেবহাটা সদর ইউনিয়ণ আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম, উপজেলা তাঁতীলীগের সাধারন সম্পাদক আরিফুজ্জামান আরিফ, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হারুন অর-রশীদ, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক আরশাদ আলী, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক শরিফুল ইসলাম মন্টু, স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক লোকমান কবির, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব হুমায়ন কবির হীম, উপজেলা যুবলীগের সহ-সভাপতি গোলাম মঈনুদ্দীন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তৌহিদ হোসেন, সাধারন সম্পাদক শেখ মাঈন হোসেন, দেবহাটা কলেজ ছাত্রলীগের সভাপতি আহছানউল্লা কল্লোল প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গ্রেনেড হামলার ১৫তম বার্ষিকীতে কলারোয়ায় আ’লীগের আলোচনা সভা ও দোয়া

কলারোয়া প্রতিনিধি: নারকীয় গ্রেনেড হামলার রক্তাক্ত ভয়াল-বিভীষিকাময় ২১শে  আগস্টের ১৫তম বার্ষিকীতে কলারোয়ায় উপজেলা আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা  ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২১ আগষ্ট) বিকালে পৌর মিলনায়তনে কলঙ্কময় দিনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের সহ সভাপতি
ওয়াদুদ ঢালী। উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক  রবির পরিচালনায় সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এসএম
আরাফাত হোসেন, উপজেলা আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল, পৌর আ’লীগ সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, আ’লীগ নেতা পাবলিক ইনস্টিটিউটের সভাপতি
সহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাড: শেখ কামাল রেজা, আ.লীগ নেতা পৌর
কাউন্সলির জাহাঙ্গীর হোসেন, পৌর কাউন্সিলর আকিমুদ্দীন আকি, পৌর কাউন্সিলর  মেজবাহউদ্দীন নিলু, ইউনিয়ন আ’লীহ নেতা  মাস্টার হাফিজুর রহমান, সরদার আনছার আলী, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুস সালাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা আশিকুর রহমান মুন্না, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান ফাহিমসহ আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভা শেষে, ২০০৪ সালের এই দিনে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আ’লীগ সমাবেশে অকল্পনীয় এক নারকীয় গ্রেনেড হামলায় মহিলা আওয়ামীলীগ নেত্রী বেগম আইভী রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়ানুষ্ঠান
অনুষ্ঠিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় আউশধান উৎপাদন বৃদ্ধিতে কৃষক উদ্বুদ্ধকরনে মাঠ দিবস

আসাদুজ্জামান : সাতক্ষীরায় পতিত জমিতে আউশধান আবাদের মাধ্যমে জমির উৎপাদনশীল বৃদ্ধিতে কৃষককে উদ্বুদ্ধকরনে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ধান গবেষনা ইনষ্টিটিউট (ব্রি) মৃত্তিকা বিজ্ঞান বিভাগের উদ্যোগে ও ব্রি আঞ্চলিক কার্যালয় সাতক্ষীরার সহযোগিতায় সদর উপজেলঅর নলকুড়া এলাকায় উক্ত মাঠ দিবস অনুুষ্ঠিত হয়। উপকুলীয় এলাকা খুলনা ও বরিশাল অঞ্চলে পানি সম্পদ ও মাটির লবনাক্ততা ব্যবস্থাপনার মাধ্যমে ফসলে নীবিড়তা বৃদ্ধিকরন কর্মসুচির অর্থায়নে মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গাজীপুর মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রধান ও চীফ সাইন্টিফিক অফিসার ড. রফিকুল ইসলাম।

ব্রি আঞ্চলিক কার্যালয় সাতক্ষীরার প্রধান ও সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. এস.এম মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কৃষিসম্প্রসারন অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ব্রি সাতক্ষীরার বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রাজু ীহিমেদ।
উক্ত অনুষ্ঠানে কৃষি গবেষকরা বলেন, ফসল কর্তনে ব্রি ধান ৪৮ ভাল ফলন পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী রোপা আউশ মৌসুমে জাতটি এ অঞ্চলে আরো সম্প্রসারন করবে বলে কৃষকরা মতামত প্রদান করেছেন। উক্ত কৃষক সমাবেশে সদর উপজেলার নলকুড়া ও এর আশেপাশের প্রায় ১০০ জন কৃষক-কৃষানী ও জনপ্রতিনিধি অংশগ্রহন করেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
২১ আগস্ট গ্রেনেড হামলায় শ্যামনগরে আলোচনা সভা ও প্রতিবাদ সমাবেশ

শ্যামনগর প্রতিনিধি:  বাংলাদেশের ইতিহাসে ২১ আগস্ট একটি নৃশংসতম হত্যাযজ্ঞের ভয়াল দিন। এদিন নারকীয় সন্ত্রাসী হামলার ১৭তম বার্ষিকী।
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের এই দিনে রাজধানী বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী শান্তিপূর্ণ সমাবেশে চালানো হয় নজির বিহীন গ্রেনেড হামলা। গ্রেনেড হামলার মাধ্যমে হিংসার দানবীয় সন্ত্রাস আক্রান্ত করে মানবতাকে। আক্রান্ত হন তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধু এভিনিউতে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় আয়োজিত সমাবেশে সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এসে সন্ত্রাসী হামলার শিকার হয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ওই ঘটনায় দলীয় নেতাকর্মীরা মানববর্ম রচনা করে শেখ হাসিনাকে রক্ষা করলেও গ্রেনেডের আঘাতে আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ মোট ২৪ জন নেতাকর্মী প্রাণ হারান। পরবর্তি সময়ে গ্রেনেড হামলার বিচারের রায়ে তৎকালীন ক্ষমতাসীন বিএনপি জোট সরকারের মন্ত্রী ও সরকারের কর্মকর্তাদের সম্পৃক্ততায় প্রমাণ মিলে ওই সরকারের প্রত্যক্ষ মদতেই হামলাটি পরিচালিত হয়েছিল। শনিবার বিকাল চারটায় শ্যামনগরের সদর (প্রস্তাবিত পৌরসভায়) আয়োজিত প্রতিবাদ সমাবেশে মোবাইল ফোনের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাতক্ষীরা-৪ শ্যামনগর কালিগঞ্জ আংশিক আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।

সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাতক্ষীরা নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম জহরুল হায়দার (বাবু) উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মোশারফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ জুলফিকার আল-মেহেদী লিটন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুল, শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকবার কোবীর, নুরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা বাবু, বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সহস্রা দেখি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest