সর্বশেষ সংবাদ-
প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদসাতক্ষীরায় ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগে এক ব্যক্তি আটকসরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও দলীয়করণ শুরু করেছে: এমপি ইজ্জত উল্লাহআ.লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে দেশ চালাচ্ছে সরকার: নাহিদএনসিপির কমিটি পুনর্গঠন: পাটওয়ারী-হাসনাত-সারজিস-আসিফের পদোন্নতি৮১ বছরে জাতিসংঘ: বিশ্ব চায় প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন – নিকোলাস বিশ্বাসএরশাদের ৯ বছরের শাসন আমলে দেশের মানুষ সবচেয়ে ভালো ছিল: সাবেক এমপি আশুসাতক্ষীরায় জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের নেতা ফারুক হোসেনসাতক্ষীরায় পৌর ও সদর উপজেলা তাঁতীদল এর সাংগঠনিক আলোচনা সভা

রিমান্ড শেষে আবারও কারাগারে পরী মণি

বিনোদন ডেস্ক : রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তৃতীয় দফায় রিমান্ড শেষে চিত্রনায়িকা পরী মণিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদনের শুনানি শেষে শনিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশেক ইমাম এ আদেশ দেন।

তবে, এদিন জামিনের কোনো আবেদন করেননি পরী মণির আইনজীবীরা। এ বিষয়ে পরী মণির আইনজীবী মো. মুজিবুর রহমান বলেন, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এজন্য আজ জামিনের আবেদন করিনি।’

এর আগে বেলা ১১টা ৫০ মিনিটে একটি মাইক্রোবাসে করে আদালতে হাজির করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাঁকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের (সিএমএম) হাজতখানায় রাখা হয়।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম এর আগে গত বৃহস্পতিবার পরী মণিকে এক দিনের রিমান্ড দেন। সেদিনই পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) রিমান্ড কার্যকর করতে পরী মণিকে নিয়ে যায়।

গত ৪ আগস্ট রাজধানীর বনানীর বাসা থেকে চিত্রনায়িকা পরী মণিকে বিপুল মাদকসহ গ্রেপ্তার করে র‍্যাব। পরদিন তাঁর বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। এরপর গত ৫ আগস্ট তাঁকে চার দিনের রিমান্ডে নেয় পুলিশ। সেই রিমান্ড শেষে গত ১০ আগস্ট বনানী থানার মামলায় পরী মণির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক-২

আসাদুজ্জামান : সাতক্ষীরার শহরের বাইপাস সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্রসহ দুই ডাকাতকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার গভীর রাতে শহরের বাইপাস সড়কের কাশেমপুর এলাকার জনৈক শুকুর আলীর ইটভাটার সামনের থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার লুৎফর রহমান কারিকরের ছেলে আল মামুন শান্ত ও একই এলাকার রবিউল শেখের ছেলে রাব্বি শেখ।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইয়াছিন আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, শহরের মেডিকেল কলেজ টু বিনেরপোতা বাইপাস সড়কের কাশেমপুর নামক স্থানে পাকা রাস্তার পাশে কতিপয় দূষ্কৃতকারী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে উক্ত দুই ডাকাতকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ কয়েকটি চাইনিজ কুড়াল, হাতুড়ি, সেলাইরেঞ্জ উদ্ধার করা হয়। তিনি আরো জানান, আটককৃতদের ডাকাতদের বিরুদ্ধে মামলা দিয়ে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মৃত্যু বার বার সামনে এসে দাঁড়িয়েছে : শেখ হাসিনা

অনলাইন ডেস্ক : জনগণের জন্য রাজনীতি করতে গিয়ে বার বার মৃত্যুকে সামনে পেয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাবার পথ ধরেই এদেশের মানুষের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছি।

শনিবার একুশে আগস্ট উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই আলোচনা সভায় শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন।

সরকার প্রধান বলেন- গ্রেনেড, বোমা, গুলি অনেক কিছুই তো চোখের সামনে দেখেছি। বার বার মৃত্যুকে সামনে পেয়েছি। বার বার আমার সামনে মৃত্যু এসে দাঁড়িয়েছে। যেভাবে হোক আমি বেঁচে গেছি। আমাকে আল্লাহ বাঁচিয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই মানুষ দু’বেলা খাবার পাচ্ছে। হয়তো আওয়ামী লীগ না থাকলে এই দুঃসময়ে কেউ মানুষের পাশে দাঁড়াতো না।

আগস্ট আওয়ামী লীগের জন্য শোক আর কষ্টের বার্তা নিয়ে আসে- মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, জানি না আল্লাহ কেন বার বার বাঁচাচ্ছে। ১৫ আগস্টও দেশের বাইরে যাওয়ার কথা নয়, কিছুতেই যাবো না। তারপর চলে যেত হলো। রেহানাকে সঙ্গে নিয়ে গেলাম আমি। রাসেলকেও নেওয়ার কথা, কিন্তু সে অসুস্থ ছিল। ছয়টি বছর দেশে আসতে পারিনি, আসতে দেওয়া হয়নি। আওয়ামী লীগ সভানেত্রী করার পর অনেকটা জোর করেই ফিরেছি।

তিনি বলেন, দেশে ফেরার পর যখন সেখানে গেছি, প্রতিটি স্থানেই বোমা হামলা-মঞ্চ পুড়িয়ে দেওয়া হলো। নানাভাবে হয়রানি করা হয়েছে। সুস্থভাবে তো কখনও রাজনীতি করতে পারিনি। ঘুরতে পরিনি। প্রতিটি পদে পদে বাঁধা অতিক্রম করে দলকে সুসংগঠিত করে আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পেরেছি।

গ্রেনেড হামলার বিচারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ইতোমধ্যে ঘটনার বিচার হয়েছে। কয়েকজনের ফাঁসির আদেশ হয়েছে। কয়েকজনের যাবজ্জীবনও হয়েছে। তারা বিদেশে আছে।

বিএনপির ‍গুম-খুনের অভিযোগের জবাবে তিনি বলেন, মাঝেমধ্যে গুম খুন বলেন। হারিস চৌধুরী আর সালাউদ্দিন গুম হয়ে গেছেন। তাদের দু’জনই তো বেরুলো। একজন ভারত, আরেকজনের খোঁজ পাওয়া গেল এখন নাকি লন্ডনে। এরা বাইরে বলে বেড়ায় গুম। পরে আবার খোঁজ পাওয়া যায়, তারা নিজেরাই নিজেদেরকে লুকিয়ে রাখে। এরকম ঘটনাও বাংলাদেশে ঘটে।

শেখ হাসিনা বলেন, আল্লাহ হয়তো মানুষকে কাজ দেয়। আর সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত সময় দেয়। আমি বাবা-মা, ভাইসহ আপনজন হারিয়েছি। কিন্তু বাংলাদেশের মানুষ তো তাদের বেঁচে থাকার সব আশা আকাঙ্ক্ষা হারিয়ে ফেলেছিল। স্বাধীনতার সময় দেওয়া আত্মত্যাগ মুছে ফেলা হয়েছিল।

বর্তমান সরকারের কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরেই মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটতে শুরু করেছে। বাংলাদেশ উন্নয়ন দেশের মর্যাদা পেয়েছে। করোনাভাইরাস আমাদের কিছু সময়ের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। আশা করি এটারও উত্তরণ ঘটিয়ে ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়তে পারবো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কমেছে বৃষ্টি, বাড়তে পারে তাপমাত্রা

অনলাইন ডেস্ক : বৃষ্টির প্রবণতা কমে গেছে। আগামী দুইদিন এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। তাই এই সময়ে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে দুইদিন পর বৃষ্টির প্রবণতা আবারও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শুক্রবার সকাল ছয়টা থেকে শনিবার সকাল ছয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে তেতুলিয়া ও ডিমলায়। এই দুইটি স্থানে ৬১ মিলিমিটার করে বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর। এ সময়ে ঢাকায় এক মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এছাড়া দিনাজপুরে ৩০, কুমারখালীতে ১২ ও ভোলায় ৫৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সারাদেশে আর কোথাও বৃষ্টি পরিমাপক স্টেশনগুলোতে ১০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়নি বলে আবহাওয়া অধিদফতর থেকে জানা গেছে। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে, ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

তিনি বলেন, শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় যুবলীগ নেতা লিটনের বিরুদ্ধে মিথ্যেচার প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধ মিমাংসার চেষ্টা করায় সামাজিক সুনাম নষ্ট করতে প্রতিপক্ষ কর্তৃক যুবলীগ নেতা লিটনের বিরুদ্ধে মিথ্যেচার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সদর উপজেলার বড়খামার গ্রামের মৃত আকছেদ আলীর ছেলে মুরশিদ আলী এই অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, পৈত্রিক সম্পত্তির ভাগাভাগি নিয়ে দুই বোন নুরনাহার ও নুর জাহানের সাথে আমদের বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে তারা প্রথমে সদর থানায় এবং পরবর্তীতে আদালতে আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করে। বিষয়টির সুষ্ঠু সমাধানের লক্ষ্যে ব্রহ্মরাজপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী মাহমুদ হোসেন লিটনের স্বরনাপন্ন হই আমরা। বোনেরা আদালতের মামলা তুলে নিবে এই শর্তে পুলিশ যুবলীগ নেতা লিটনের মধ্যস্ততায় শালিস করে মিমাংসা করেন। কিন্তু মামলা তুলে না নিয়ে গত ১৬ আগষ্ট স্থানীয় একটি কুচক্রী মহলের ইন্ধন ও সহযোগিতায় পাটকেলঘাটার তৈলকুপি গ্রামের মৃত. আবু তালেব সরদারের ছেলে ভুমিদস্যু কাদের, ভাগ্নে আব্দুস সাদেক, বোন নুর জাহান ও নুর নাহার ১০/১২ জন ভাড়াটিয়া লোক নিয়ে উক্ত বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণ শুরু করে। এসময় বাধা দিতে গেলে উল্লেখিতরা আমার স্ত্রী জেলেখা খাতুন, প্রতিবন্ধী ছেলে মাসুদ রানা ও বৃদ্ধা মা’কে মারপিট করে গুরুতর আহত করে। এসময় আমাদের ডাক চিৎকারে মাহমুদ হোসেন লিটন এসে স্থানীয়দের সহযোগিতায় তাদের হাত থেকে আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। এই ছাড়া সেখানে লিটনের কোন সম্পৃক্ততা ছিলো না। এঘটনায় আমরা সদর থানায় একটি অভিযোগ দায়ের করি। আমরা স্ত্রী ও প্রতিবন্ধী ছেলে তিনদিন হাসপাতালে চিকিৎসা নেয়। এছাড়া বৃদ্ধা মাতাকেও প্রাথমিক চিকিৎসা দিতে হয়। মুরশিদ আলী আরো বলেন, জমির বিষয়টি নিয়ে আমরা দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছিলাম। লিটন উদ্যোগ নিয়ে সমস্যাটি সমাধান করেও ফেলেছিলেন। কিন্ত লিটনের নির্বাচনী প্রতিপক্ষরা এবিষয়টিকে পুঁিজ করে তাকে রাজনৈতিক ও সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন করতে এবং তার দীর্ঘদিনের সুনাম ক্ষুন্ন করতে আমার প্রতিপক্ষ কাদের কে ব্যবহার করে লিটনের বিরুদ্ধে মিথ্যোচার করে যাচ্ছে।

তিনি অভিযোগ করে বলেন, আমার প্রতিপক্ষরা গত ১৯ আগস্ট সাতক্ষীরা প্রেসক্লাবে এসে কাদের এর কাছে চাঁদা দাবি করেছে মর্মে অভিযোগ তোলে। যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যে প্রণোদিত। লিটন একজন স্বচ্ছ রাজনীতিবিদ এবং পর উপকারী নেতা। আমাদের দীর্ঘদিনের বিরোধ তিনি শান্তিপূর্ণ ভাবেই প্রায় মিমাংসার দ্বারপ্রান্তে নিয়ে এসেছেন। এটি এলাকার কুচক্রী মহলের সহ্য না হওয়ায় তারা তাকে হয়রানি করতে সংবাদ সম্মেলনে মিথ্যেচার করেছেন। বিশেষ করে আসন্ন ইউপি নির্বাচনে মেম্বর প্রার্থী ঘোষনা দেওয়ার পরই ওই কুচক্রী মহলটি লিটনের উপর ক্ষিপ্ত হয়ে নানাভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছ। এলাকায় মানুষের বিপদে লিটন ছাড়া আর কাউকে পাওয়া যায় না। আমি তার বিরুদ্ধে এধরনের মিথ্যেচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি যুবলীগ নেতা লিটনের মত একজন স্বচ্ছ ব্যক্তির বিরুদ্ধে মিথ্যোচারের ঘটনায় জড়িত কাদের গংয়ের শাস্তির দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেশের দ্রুততম মানবী শিরিন আক্তারকে সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি:
দেশের দ্রুততম মানবী শিরিন আক্তারকে সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামন ইদ্রিস, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, মাসুদুর জামান সুমন, ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, দৈনিক ইনকিলাবের সাতক্ষীরা প্রতিনিধি আক্তারুজ্জামান বাচ্চু, সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ নাসেরুল হক, খন্দকার আরিফ হাসান প্রিন্স, দৈনিক ঢাকা টাইমসের সাতক্ষীরা প্রতিনিধি এম. বেলাল হোসাইন প্রমুখ।
উল্লেখ্য : শিরিন আক্তার সাতক্ষীরা শহরের দহাকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে কারিমা মাধ্যমিক বিদ্যালয় পড়াশোনা শুরু করে ২০০৭ সালে বিকেএসপি থেকে সাতক্ষীরা জেলা তে খেলোয়াড় বাছাই কর্মসূচিতে শিরিন আক্তার অংশ নেন অংশ নেয়ার মধ্য দিয়ে শিরিন আক্তার বিকেএসপিতে ভর্তি হওয়ার সুযোগ লাভ করেন ২০০৭ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত বালিকা এবং কিশোরী প্রতিযোগিতায় জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথম স্থান অধিকার করে করেছে এবং ২০১৪ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত সিনিয়র গ্রুপে ১০০ মিটার স্প্রিন্টে ১২ বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে এবং ২০১৬ সালে রিও অলিম্পিকে বাংলাদেশের জাতীয় পতাকা বহন করেছিল এসএ গেমসে দুই দুইবার ব্রোঞ্জ পদক লাভ করেছে ,বর্তমানে বিকেএসপির মধ্য থেকেই খেলাধুলা চালিয়ে যাচ্ছেন এক সপ্তাহ ছুটিতে বাড়িতে আশায় শিরিন আক্তার সকলের সাথে সৌজন্য সাক্ষাৎ করছেন,

শিক্ষাগত যোগ্যতা বিকেএসপি থেকে এসএসসি এইচএসসি, রাজশাহী ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছেন, উত্তরা ইউনিভার্সিটি থেকে বিপিএড করেছেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্পোর্টস সাইন্স এর উপরে এম এস করছেন, আগামীতে পিএইচডি করার চিন্তাভাবনা আছে এবং ২০২৪ সালে অলিম্পিক গেমসে অংশগ্রহণের মধ্য দিয়ে ভালো কিছু করার আশাব্যক্ত করেছেন। আগামীতে বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশন এর হয়ে কাজ করতে চান সাথে সাথে তার নিজের জেলা সাতক্ষীরাতেও অ্যাথলেটিক্স খেলোয়ায় তৈরিতে ভূমিকা রাখবেন বলে আশা ব্যক্ত করেছেন এবং সকলের কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় শেখ হাসিনা হত্যাচেষ্টার সাজাপ্রাপ্ত আসামি রঞ্জু গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : ২০০২ সালে সাতক্ষীরায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত অন্যতম আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আরিফুর রহমান রঞ্জু (৪২) নামের ওই আসামিকে শুক্রবার (২০ আগস্ট) রাতে হাজারীবাগ থেকে গ্রেফতার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) হাফিজ আক্তার গণমাধ্যমকে জানিয়েছেন।

তিনি বলেন, ‘আরিফুর কলারোয়া সরকারি কলেজে ছাত্রদলের নেতা ছিলেন। তিনি ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি।’

মামলার এজাহার ও তদন্ত সূত্রে জানা যায়, ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরা সদর হাসপাতালে ধর্ষণের শিকার এক মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখতে যান। হাসপাতালে চিকিৎসাধীন মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখে সড়কপথে ঢাকায় ফিরছিলেন তিনি। পথে বেলা সাড়ে ১১টার দিকে কলারোয়া বিএনপি অফিসের সামনে তার গাড়িবহরে হামলা হয়। হামলাকারীরা শেখ হাসিনাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে ও বোমা বিস্ফোরণ করে। অল্পের জন্য প্রাণে বেঁচে যান শেখ হাসিনা। এ সময় বহরে থাকা ১৫–২০টি গাড়ি ভাঙচুর করা হয়।

হামলায় শেখ হাসিনার সফরসঙ্গী কেন্দ্রীয় আওয়ামী লীগের কয়েকজন নেতাসহ স্থানীয় নেতাকর্মী ও সাংবাদিকরা আহত হন। ওই ঘটনায় কলারোয়া উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন কলারোয়া থানায় মামলা করতে গেলে তাকে ফিরিয়ে দেওয়া হয়।

ঘটনার ১২ বছর পর ২০১৪ সালের ১৫ অক্টোবর সাতক্ষীরা আদালতে একটি মামলা করা হয়। আদালত কলারোয়া থানায় মামলাটি রেকর্ড করার আদেশ দেন। ওই মামলা খারিজ হয়ে যাওয়ার পর উচ্চ আদালতের নির্দেশে ২০১৪ সালের ১৫ অক্টোবর মামলাটি পুনরুজ্জীবিত করা হয়।

তদন্ত শেষে তখনকার পুলিশ পরিদর্শক শফিকুর রহমান বিএনপির সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। এরপর বিচার শেষে সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চলতি বছরের ৪ ফেব্রুয়ারি এ মামলায় বিএনপির সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ তিনজনের সর্বোচ্চ ১০ বছর করে এবং বাকি ৪৭ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে রায় দেন।

মামলায় এ পর্যন্ত ২০ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। ৫০ আসামির মধ্যে ১৫ জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজ বিভীষিকাময় ২১ আগস্ট

রাজনীতি ডেস্ক : ১৭ বছর আগে এই দিনে মুহুর্মুহু গ্রেনেডের বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউ। মানুষের আর্তনাদ আর কাতর ছোটাছুটিতে তৈরি হয় এক বিভীষিকা। গোটা দেশ স্তব্ধ হয়ে পড়ে ওই হামলায়। আজ সেই ২১ আগস্ট, নৃশংস হত্যাযজ্ঞের ভয়াল দিন।

২০০৪ সালের এই দিনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার সমাবেশে অতর্কিতে গ্রেনেড হামলা চালানো হয়। মারা যান আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন। আহত হন শেখ হাসিনাসহ পাঁচ শতাধিক নেতা-কর্মী। সাংবাদিকেরাও আহত হন।
সম্পর্কিত খবর

শুক্রবার ২১ আগস্ট উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এ অপশক্তির যেকোনো অপতৎপরতা-ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। সব আইনি বিধি-বিধান ও প্রক্রিয়া অনুসরণ করে যত দ্রুত সম্ভব ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় কার্যকর হবে। এ রায় কার্যকর করার মধ্য দিয়ে দেশ থেকে হত্যা, সন্ত্রাস ও জঙ্গিবাদের চির অবসান হবে এবং বাংলাদেশ আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ-শান্তিপূর্ণ আবাসভূমিতে পরিণত হবে।’

তিনি বলেন, ‘২১ আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কময় দিন। ২০০৪ সালের এই দিনে বিএনপি-জামায়াত জোট সরকারের সরাসরি পৃষ্ঠপোষকতায় ঢাকায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সমাবেশে বর্বরতম গ্রেনেড হামলা চালানো হয়। এ হামলার মূল লক্ষ্য ছিল স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করা এবং আওয়ামী লীগ ও বাংলাদেশকে নেতৃত্বশূন্য করে হত্যা, ষড়যন্ত্র, জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি ও দুঃশাসনকে চিরস্থায়ী করা।’

প্রধানমন্ত্রী বলেন, ‘মহান আল্লাহ’র অশেষ রহমত ও জনগণের দোয়ায় আমি অল্পের জন্য প্রাণে বেঁচে যাই। আওয়ামী লীগের নিবেদিতপ্রাণ নেতাকর্মীরা মানববর্ম তৈরি করে আমাকে রক্ষা করেন। তবে সন্ত্রাসীদের গ্রেনেড হামলায় মহিলা আওয়ামী লীগের তৎকালীন সভানেত্রী বেগম আইভি রহমানসহ ২২ নেতাকর্মী নিহত হন। আহত হন পাঁচ শতাধিক নেতাকর্মী, সাংবাদিক ও নিরাপত্তাকর্মী। তাদের অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন এবং অনেকে দেহে স্প্লিন্টার নিয়ে দুর্বিষহ জীবন-যাপন করছেন।’

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার বাণীতে বলেন, ‘লাখো শহীদের আত্মত্যাগের ফসল মহান স্বাধীনতা। ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ৫৪ এর যুক্তফ্রন্ট নির্বাচন, ৫৮ এর সামরিক শাসনবিরোধী আন্দোলন, ৬৬ এর ৬ দফা, ৬৯ এর গণঅভ্যুত্থান, ৭০ এর নির্বাচন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধসহ সব গণতান্ত্রিক আন্দোলনে রাজপথ রঞ্জিত হয়েছে শাসকের বুলেটের আঘাতে।’

তিনি বলেন, ‘স্বাধীন বাংলাদেশে গণতন্ত্রের ওপর প্রথম আঘাত আসে ১৯৭৫ সালের ১৫ আগস্ট। এদিন স্বাধীনতাবিরোধী ঘাতক চক্রের হাতে অকালে জীবন দিতে হয়েছে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের। ১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারে বন্দি অবস্থায় হত্যা করা হয় জাতীয় চার নেতাকে। এরপরও ঘাতক চক্র থেমে থাকেনি। তারা পরিকল্পিতভাবে বঙ্গবন্ধু কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের জনসভা চলাকালীন ইতিহাসের বর্বরতম গ্রেনেড হামলা চালায়।’

কী ঘটেছিল সেদিন

২০০৪ সালের ২১ আগস্ট ছিল শনিবার। বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে সন্ত্রাস ও বোমা হামলার বিরুদ্ধে আওয়ামী লীগের সমাবেশ। এতে প্রধান অতিথি ছিলেন তত্কালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা। সমাবেশ শেষে সন্ত্রাসবিরোধী মিছিল নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনের সামনে যাওয়ার কথা। তাই মঞ্চ নির্মাণ না করে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি ট্রাককে অস্থায়ী মঞ্চ হিসেবে ব্যবহার করা হয়। বুলেট প্রুফ মার্সিডিজ বেঞ্জ চেপে বিকাল ৫টার একটু আগে সমাবেশস্থলে পৌঁছেন বিরোধী দলের নেতা। সমাবেশে অন্য কেন্দ্রীয় নেতাদের বক্তব্যের পর শেখ হাসিনা বক্তব্য দিতে শুরু করেন।

বিকাল ৫টা ২২ মিনিটে বক্তৃতা শেষ করে শেখ হাসিনা তার হাতে থাকা একটি কাগজ ভাঁজ করতে করতে এগোতে থাকেন ট্রাক থেকে নামার সিঁড়ির কাছে। ঠিক সে মুহূর্তেই শুরু হয় গ্রেনেড হামলা। বিকট শব্দে বিস্ফোরিত হতে লাগল একের পর এক গ্রেনেড। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে ট্রাকে অবস্থানরত নেতারা ও শেখ হাসিনার ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তারা মানবঢাল রচনা করে মৃত্যুর হাত থেকে রক্ষা করেন বঙ্গবন্ধু কন্যাকে। পরে ঘাতকরা শেখ হাসিনার গাড়িকে টার্গেট করে গুলি চালায়। শেখ হাসিনাকে আড়াল করে বুলেটের সামনে দাঁড়িয়ে জীবন বিলিয়ে দেন তার ব্যক্তিগত নিরাপত্তাকর্মী ল্যান্স করপোরাল (অব.) মাহবুবুর রশীদ।

২১ আগস্টের সেই রক্তাক্ত ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন ১৬ জন। বাকিরা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নারী নেত্রী আইভি রহমান ৫৮ ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়াই করে ২৪ আগস্ট মারা যান। এই বর্বরোচিত হামলায় নিহতদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ল্যান্স করপোরাল (অব.) মাহবুবুর রশীদ, আবুল কালাম আজাদ, রেজিনা বেগম, নাসির উদ্দিন সরদার, আতিক সরকার, আবদুল কুদ্দুস পাটোয়ারি, আমিনুল ইসলাম মোয়াজ্জেম, বেলাল হোসেন, মামুন মৃধা, রতন শিকদার, লিটন মুনশী, হাসিনা মমতাজ রিনা, সুফিয়া বেগম, রফিকুল ইসলাম (আদা চাচা), মোশতাক আহমেদ সেন্টু, মোহাম্মদ হানিফ, আবুল কাশেম, জাহেদ আলী, মোমেন আলী, এম শামসুদ্দিন, ইসাহাক মিয়া প্রমুখ।

২০০৪ সালের ২১ আগস্টের ঘটনার ১৪ বছর ১ মাস ২০ দিন পর রায় ঘোষণা করা হয়। মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্তদের মধ্যে পলাতক দুজন, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ১২ জন ও বিভিন্ন মেয়াদে কারাদণ্ডপ্রাপ্ত চারজন পলাতক রয়েছেন।

মামলার নথিপত্র থেকে জানা যায়, ফাঁসির দণ্ডপ্রাপ্ত ১৯ আসামির মধ্যে মাওলানা তাজউদ্দিন ও হানিফ এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ হানিফ, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১৯ আসামির মধ্যে তারেক রহমান, কুমিল্লার সাবেক সংসদ সদস্য শাহ মোয়াজ্জেম হোসেন কায়কোবাদ, আনিসুল মোর্সালীন, মুহিবুল মুক্তাকীন, খলিলুর রহমান খলিল, জাহাঙ্গীর আলম ওরফে বদর, ইকবাল, মাওলানা লিটন ওরফে জোবায়ের ওরফে দেলোয়ার, হারিছ চৌধুরী, বাবু ওরফে রাতুল বাবু, শফিকুর রহমান, মুফতি আবদুল হাই, দুই বছর করে কারাদণ্ডপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এটিএম আমিন, লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাইফুল ইসলাম জোয়ারদার, তত্কালীন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (পূর্ব) ওবায়দুর রহমান ও ডিএমপির উপকমিশনার (দক্ষিণ) খান সাঈদ হাসান পলাতক রয়েছেন।

কর্মসূচি

একুশে আগস্ট নারকীয় গ্রেনেড হামলার দিবসটিতে কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

শুক্রবার (২০ আগস্ট) দলের দপ্তর সম্পাদক ব‌্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দিবসটি উপলক্ষ‌্যে শনিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত বেদীতে সেদিন নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করবেন দলটির নেতারা।

সকাল সাড়ে ১০টায় ২১ আগস্টের নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদ ও নিহতদের স্মরণে আলোচনা সভা হবে। এসময় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। (ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেবেন)।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আয়োজিত কর্মসূচিতে নেতাকর্মীদের স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

একইসঙ্গে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে সারাদেশে সন্ত্রাস এবং জঙ্গিবাদবিরোধী বিভিন্ন উপযোগী কর্মসূচি যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে পালন করার জন্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের সব স্তরের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীদের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest