সর্বশেষ সংবাদ-
প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদসাতক্ষীরায় ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগে এক ব্যক্তি আটকসরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও দলীয়করণ শুরু করেছে: এমপি ইজ্জত উল্লাহআ.লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে দেশ চালাচ্ছে সরকার: নাহিদএনসিপির কমিটি পুনর্গঠন: পাটওয়ারী-হাসনাত-সারজিস-আসিফের পদোন্নতি৮১ বছরে জাতিসংঘ: বিশ্ব চায় প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন – নিকোলাস বিশ্বাসএরশাদের ৯ বছরের শাসন আমলে দেশের মানুষ সবচেয়ে ভালো ছিল: সাবেক এমপি আশুসাতক্ষীরায় জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের নেতা ফারুক হোসেনসাতক্ষীরায় পৌর ও সদর উপজেলা তাঁতীদল এর সাংগঠনিক আলোচনা সভা

নুসরাত মা হচ্ছেন এ মাসেই, যা বললেন যশ

বিনোদন সংবাদ : পশ্চিমবঙ্গের জনপ্রিয় চিত্রনায়িকা ও সংসদ সদস্য নুসরাত জাহান ও তাঁর স্বামী, ব্যবসায়ী নিখিল জৈনের সম্পর্কে ফাটলের খবর বহু দিনের। নতুন করে এই চিত্রনায়িকা আলোচনায় প্রেমিক অভিনেতা যশ দাশগুপ্তের সন্তানের মা হচ্ছেন তিনি। তবে আগত সন্তানের পিতৃপরিচয় নিয়ে কেউই মুখ খোলেননি।

অপেক্ষা আর মাত্র কয়েক দিনের, চলতি মাসেই মা হতে চলেছেন নুসরাত জাহান। অন্তঃসত্ত্বা নুসরাতকে কতখানি আগলে রাখছেন যশ দাশগুপ্ত, সম্প্রতি সে দৃশ্য দেখেছেন সবাই। কয়েক দিন আগে বৃষ্টিভেজা দুপুরে কলকাতা শহরের রাস্তায় হাতে হাত ধরে ক্যামেরাবন্দি হন দুজন।

প্রথম বার অন্তঃসত্ত্বা নুসরাতকে নিয়ে মুখ খুলেছেন যশ দাশগুপ্ত। এই সময়কে দেওয়া সাক্ষাৎকারে যশ বলেন, ‘আমি দুর্দান্ত সময় কাটাচ্ছি, এটা নিয়ে কোনও সংশয় নেই।’

নুসরাতের যত্ন নেওয়া প্রসঙ্গে যশের কাছে প্রশ্ন রাখা হলে তিনি বলেন, ‘আমার মনে হয় একজন অন্তঃসত্ত্বা নারীর ভালো সময় কাটানোর সম্পূর্ণ অধিকার রয়েছে। মানুষের মধ্যে একটু বিবেচনা থাকা উচিত… আমি জানি পাবলিক ফিগারদের ব্যক্তিগত জীবন থাকে না। কিন্তু মানুষের এটা মনে রাখা উচিত আমাদেরও একটা পরিবার আছে। একজন অন্তঃসত্ত্বা নারীর ভালো সময় কাটানোর মধ্যে কোনও রকম ভুল নেই। আর আমার ব্যক্তিগত প্রতিক্রিয়া জানতে চাইলে বলব, আমি খুশি রয়েছি আমার ব্যক্তিগত জীবনে।’

হিন্দুস্তান টাইমসের খবর, গতকাল বুধবার আলিপুর আদালতে নিখিল-নুসরাতের মামলার শুনানির দিন ছিল। তবে তাঁদের শুনানি হয়নি। এ দিন নুসরাত জাহান আইনজীবী বদল করেন। আগামী ৩ সেপ্টেম্বর শুনানির নতুন তারিখ দিয়েছেন আদালত।

দীর্ঘদিন প্রেমের পর ২০১৯ সালের ১৯ জুন রাজকীয় আয়োজনে নিখিল জৈনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন নুসরাত জাহান। যদিও এখন বিয়ের কথা অস্বীকার করছেন এ চিত্রনায়িকা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়িবহরে হামলাকারী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট : ২০০২ সালে সাতক্ষীরার কলারোয়ায় তৎকালীন বিরোধীদলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২০ আগস্ট) রাতে ডিএমপির গণমাধ্যম ও গণসংযোগ শাখা থেকে এক ক্ষুদে বার্তায় বিষয়টি জানানো হয়েছে।

এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী কমিশনার (এসি) আবু তালেব জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকসহ চারটি প্রতিষ্ঠানের কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার আশাশুনি উপজেলার গ্রাহকের ৩ কোটি টাকারও বেশি অর্থ নিয়ে ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকের দুইটি শাখাসহ চারটি প্রতিষ্ঠানের প্রধান কর্ণধার মহিব উল্লাহ মিন্টু আত্মগোপন করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফুঁসে উঠেছে এলাকাবাসী। প্রতারণার ফাঁদে পড়ে কয়েক কোটি টাকা হারিয়ে ক্ষতিগ্রস্থ গ্রাহকরা স্থানীয় কর্মকর্তাদের বাড়িতে হানা দিতে শুরু করেছেন। এতেকরে বিপাকে পড়েছেন ডাচ বাংলা এজেন্ট ব্যাংকসহ তার অধীনে পরিচালিত চারটি প্রতিষ্ঠানের কর্মরত প্রায় ৪০জন কর্মীসহ কয়েক হাজার গ্রাহকেরা। সরেজমিনে বৃহস্পতিবার সকালে উপজেলার শ্রীঊলা ইউনিয়নের নাকতাড়াস্থ ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার সামনে গেলে দেখা যায় প্রতারনার শিকার চারটি প্রতিষ্ঠানের শত শত গ্রাহক তাদের আমানতকৃত টাকা উদ্ধারে ব্যাংকের সামনে অবস্থান করলেও ব্যাংক বন্ধ দেখে হতাশ হয়ে ফিরতে বাধ্য হচ্ছে তারা। সূত্রমতে, হিজলিয়া গ্রামের মহিব উল্লাহ মিন্টু ২০১৩ সালে সর্বপ্রথম প্রগতি ফাউন্ডেশন নামে একটি এনজিও সংস্থা খুলে শ্রীঊলা ইউনিয়নে কার্যক্রম শুরু করেন। পরবর্তীতে “মিন্টু টেলিকম’ নামে প্রতিষ্ঠানের মাধ্যমে এজেন্ট ব্যাংকিং শাখা শুরু করেন মিন্টু। ২০১৯ সালের ২২ ডিসেম্বর ব্যাংক উদ্বোধন করা হয়। পরবর্তীতে আরেকটি এজেন্ট ব্যাংকের শাখা তৈরী করলেও ব্যাংকটির সকল কার্যক্রম চলতো নাকতাড়াস্থ এজেন্ট ব্যাংকিং হতে। এসকল প্রতিষ্ঠানগুলোতে অফিস কর্মচারীসহ বিভিন্ন অঞ্চলভিত্তিক মাঠকর্মী নিয়োগের মাধ্যমে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের আদলে ৬ বছরে দ্বিগুণ ও দশ বছরে তিনগুণ মুনাফা দেয়ার ঘোষণা দিয়ে মেয়াদি আমানত (এফডিআর), মাসিক আমানত (এমএসএস) এবং ক্ষুদ্র পরিসরে ঋণ বিতরণ কর্মসূচির কাজ শুরু করেন মিন্টু। ২০১৩ সাল থেকে প্রথমে প্রগতি ফাউন্ডেশনের যাত্রা শুরু করে আমানত গ্রহণ ও ঋণদান কর্মসূচি শুরু করলেও সময়ের পরিক্রমায় ডাচ ব্যাংলা এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের এজেন্ট হিসেবে কাজ করতে থাকে।

বর্তমানে মিন্টুর এজেন্ট ব্যাংক দুটিতে গ্রাহক সংখ্যা রয়েছে কয়েক হাজার। এছাড়া এপর্যন্ত ৩৯ জন ব্যক্তি বিভিন্ন মেয়াদে স্থায়ী আমানত হিসাবে ২৯ লক্ষ ৭২ হাজার টাকা জমা করেছেন বলে জানা গেছে। সর্বশেষ চলতি বছরের প্রথমদিকে প্রগতি ফাউন্ডেশনের নামে কোটি টাকার প্রজেক্টের নয়জন কর্মী নিয়োগের কথা বলে থেকে মাথাপিছু এক লাখ টাকা করে গ্রহণ করেন মিন্টু। এছাড়াও ডাচ্ বাংলা ব্যাংক নাকতাড়াস্থ ও তালতলা বাজার এজেন্ট ব্যাংকিং শাখায় নিয়োগ দেওয়ার কথা বলে টেইলার পদে মমতাজ বেগমের থেকে সাড়ে ৭ লক্ষ টাকা, রোজিনা আক্তারের থেকে ১লক্ষ , ম্যানেজার পদে সুকান্ত মন্ডলের থেকে ৩লক্ষ, বিপুল সানার থেকে ৫ লক্ষ টাকা, ওআরও পদে শিউলি মন্ডলের থেকে ২ লক্ষ, মারুফুল ইসলামের থেকে ১ লক্ষ ৬০ হাজার টাকা পিয়ন পদে প্রশান্ত কুমার সানা ও আলামিন হোসেনকে নিয়োগ দেওয়ার কথা বলে মোটা অংকের টাকা জামানত হিসেবে সংগ্রহ করে মহিব উল্লাহ মিন্টু। এছাড়াও ইউনিয়নটির নাকতাড়াস্থ ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার এফ.ডি.আর গ্রাহক কলিমাখালী গ্রামের প্রণব মন্ডল, লাভলী রানী, কোলা গ্রামের রহিমা আক্তার, এরশাদ সানা, নাকতাড়ার মমতাজ পারভীনসহ তালিকাভুক্ত ৩৯জন গ্রাহকের ২৯ লক্ষ ৭২ হাজারটাকাসহ প্রগতি ফাউন্ডেশন ও প্রগতি প্রজেক্টের কয়েক হাজার গ্রাহক তাদের আমানত ও সঞ্চয়ের ৩কোটিরও বেশি টাকা নিয়ে শংকিত হয়ে পড়েছে। কি আছে তাদের ভাগ্যে? কোথায় গেলে তাদের শেষ রক্ষা হবে? এ নিয়ে হতাসাগ্রস্থ গ্রাহকরা।

এসময় শহিদুল্লাহ্ নামে এক ভুক্তভোগী গ্রাহক জানান, তার সহায়-সম্বল যা ছিল তারই সঞ্চিত বা আমানত গচ্ছিত রেখেছিল ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখাতে লাভের আশায়। কেননা, প্রতিষ্ঠানটির কর্নধার মহিবউল্লাহ মিন্টু বহুবছর ধরে প্রগতি ফাউন্ডেশনের মাধ্যমে কার্যক্রম শুরু করেন। পরে একেএকে প্রগতি ফাউন্ডেশন, ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং শাখাসহ চারটি প্রতিষ্ঠান গড়ে তোলে সে। ওইসময় মিন্টু মাসিক ১৫’শত টাকা লাভ দেওয়ার কথা বলে তার থেকে দুই দফায় ৩লক্ষ ৭০ হাজার টাকা গ্রহণ করে। টাকার গ্যারান্টি স্বরুপ মহিবউল্লাহর স্বাক্ষরিত কয়েকটি সাদা চেকও দেওয়া হয় তাকে। সাদা চেক থাকলেও তার গচ্ছিত অর্থ ফেরত পাওয়া নিয়ে শঙ্কিত তিনি। শহিদুল্লাহর মতো একাধিক ভূক্তভোগী গ্রাহকরা জানান, দীর্ঘ সময় ধরে মহিবউল্লাহ মিন্টু বিভিন্ন প্রতিষ্ঠান গড়ার মধ্যদিয়ে কার্যক্রম ও স্থানীয় কর্মী নিয়োগ এবং উচ্চ মুনাফা দিয়ে প্রগতি ফাউন্ডেশন, ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিং শাখাসহ মোট চারটি প্রতিষ্ঠান গড়ার মধ্যে দিয়ে এলাকার মানুষের ভরসা অর্জন করে । একদিকে স্থানীয় কর্মীদের উপর আস্থা, অন্যদিকে নামডাক দুই-ই মিলে আমাদের বিশ্বাস অর্জন করতে সক্ষম হয় প্রতারক মিন্টু। বাজারের ব্যবসায়ীরা ব্যবসায় মূলধনের বিনিয়োগের পাশাপাশি তার প্রতিষ্ঠান গুলোতে লাখ লাখ টাকা গচ্ছিত রাখে। এলাকার ছোট ছোট দোকানদার, ব্যবসায়ী, ভ্যান-চালক, কুলি-মজুরীসহ নিম্ন আয়ের লোকজন তাদের সকল গচ্ছিত ও সঞ্চয়কৃত টাকার নিরাপদ স্থান হিসাবে এখানে টাকা বিনিয়োগ করে। তবে এই প্রতিষ্ঠানটির কর্ণধার মহিবউল্লাহর প্রতারণার কারনে এখন নিঃস্ব হয়ে জীবনযাপন করে চলেছেন বলে জানান গ্রাহকরা। এব্যাপারে ডাচ্ বাংলা ব্যাংকের নাকতাড়াস্থ এজেন্ট ব্যাংকের টেইলার মমতাজ বেগমসহ অন্যরা জানান, সাতক্ষীরা থেকে ডাচ-বাংলা ব্যাংকের এস এস এম, এবি মোঃ মোরশেদ আলম গত ১৬ আগষ্ট ব্যাংকে এসেছিলেন এবং তিনি এফডিআর বাবদ নগদ টাকা নিয়ে গ্রাহকের অ্যাকাউন্টে জমা না করার কারনে ৩ দিনের মধ্যে ব্যাখ্যা দিতে সতর্কীকরণ নোটিশ দিয়ে যান মহিবউল্লাহ মিন্টুকে। তবে মহিবউল্লাহর মিন্টুর অনুপস্থিতে নোটিশটি মমতাজ বেগম গ্রহণ করেন। তবে সে (মিন্টু) তো পলাতক গ্রাহকের টাকা নিয়ে। একারনে ব্যাংক বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এসময় তারা আরো বলেন, মহিব উল্লাহ মিন্টুর দূর্নীতির কারনে আজ আমরা জীবনমৃত্যুর সন্ধিক্ষণে। আমরা নিজেরা ক্ষতিগ্রস্থ। আমাদের কয়েক মাসের বকেয়া বেতন, জামাতনকৃত অর্থসহ গ্রাহকের সকল অর্থ মিলিয়ে তিনকোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ করে পালিয়েছে সে। আমরাসহ গ্রাহকেরা যেনো সুষ্ঠু বিচার পাই সেকারনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। এব্যাপারে এজেন্ট ব্যাংকির তদারকিতে থাকা ব্যাংকটির এবি মোরশেদ আলম (এসএসএম) জানান, আমি ব্যাংকটি ভিজিট করে সকল ডকুমেন্ট ভেরিফিকেশন করেছি। উপস্থিত ব্যক্তিবর্গ ও মোবাইলে অনেকের সাথে কথা বলেছি। অনিয়ম ধরা পড়ার পর মিন্টুকে নোটিশ পাঠিয়েছিলাম এবং কেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবেনা সেটার জন্য তিন কার্য দিবসের ভিতরে জানানোর কথা উল্লেখিত করেছি। তবে মিন্টু পলাতক থাকাই নোটিশটা মমতাজ বেগমের জিম্মায় ছিলো। সে নোটিশটা মিন্টুকে পাঠিয়েছে বলে শুনেছি। পরবর্তীতে কী হয়েছে সেটা সম্পর্ক অজ্ঞাত জানিয়ে তিনি বলেন, ব্যাংক ব্যতিত অন্য প্রতিষ্ঠানের দূর্নীতিতে যদি মিন্টু ব্যাংককে ব্যবহার করার চেষ্টা করে অনৈতিক কিছু করে থাকলে তার দায় তাকেই নিতে হবে। এজন্য ব্যাংকের কোন সংশ্লিষ্টতা নেই। এবিষয়ে আশাশুনি থানার ওসি গোলাম কবির বলেন, এ ব্যাপারে আমি কিছু দিন আগে জেনেছি। তবে এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবে যদি কেউ এ ব্যাপারে লিখিত অভিযোগ দেয় তবে অভিযুক্ত মহিব উল্লাহ মিন্টুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আফগানিস্তানে ভারতীয় দুই দূতাবাসে যোদ্ধাদের তল্লাশি

বিদেশের খবর : আফগানিস্তানের চলমান পরিস্থিতি ও গনি সরকারের বিদায়ে সবচেয়ে উদ্বিগ্ন দেশগুলোর একটি ছিল ভারত। তালেবান ক্ষমতার কেন্দ্রে চলে আসার পর দু’দিনের মধ্যে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে আফগানিস্তান। আর এবার দেশটিতে অবস্থিত ভারতীয় দুই দূতাবাসে তল্লাশি চালিয়েছে তালেবান। শুক্রবার (২০ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, গত বুধবার কাবুলের পর আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহার এবং তৃতীয় বৃহত্তম শহর হেরাতে অবস্থিত ভারতীয় দূতাবাসে তল্লাশি চালায় তালেবান যোদ্ধারা। দূতাবাস দু’টি বন্ধ থাকলেও সেখানে প্রবেশ করে তল্লাশি চালানো হয়। ভেতরে প্রবেশ করে আলমারি খুলে বিভিন্ন গোপন নথিপত্রের খোঁজ করা হয়।

এদিকে তল্লাশি চালানোর পাশাপাশি ভারতীয় ওই দুই দূতাবাসের বাইরে রাখা গাড়িও দখলে নিয়েছে তালেবান যোদ্ধারা। এছাড়া রাজধানী কাবুলে বাড়ি বাড়ি তল্লাশি অভিযানে নেমেছে তালেবান। সেখানে মূলত আফগান গোয়েন্দা সংস্থা এনডিএস’র কর্মীদের খোঁজ করেছে তারা।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, কান্দাহার ও হেরাতের ভারতীয় দূতাবাসে তালেবান যোদ্ধাদের তল্লাশির খবর পাওয়া গেলেও জালালাবাদ ও কাবুল শহরে অবস্থিত দূতাবাসের পরিস্থিতি কি, তা এখনও জানা যায়নি।

মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা জানিয়েছে, পুরো আফগানিস্তান দখলে নেওয়ার পর রাজধানী কাবুলের নিরাপত্তার দায়িত্ব কট্টরপন্থি হাক্কানি নেটওয়ার্কের যোদ্ধাদের হাতে তুলে দিয়েছে তালেবান।

পশ্চিমা দেশগুলোর গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, কাবুলের নিরাপত্তার দায়িত্ব হাক্কানি নেটওয়ার্কের হাতে তুলে দেওয়ার খবরটি উদ্বেগজনক এবং এটি তালেবানের দেওয়া প্রতিশ্রুতির সম্পূর্ণ বিপরীত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেশে করোনায় মৃত্যুর সংখ্যা কমছে, আজ ১৪৫

দেশের খবর : দেশে করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১৪৫ জনের মৃত্যু হয়েছে। এর ফলে ৪ জুলাইয়ের পর মৃত্যু দেড়শর নিচে নামলো, সেদিন করোনায় আক্রান্ত মৃত্যু হয়েছিল ১৫৩ জনের। তার আগের দিন (৩ জুলাই) ১৩৪ জন করোনা রোগীর মৃত্যু হয়।

করোনায় মৃতদের মধ্যে পুরুষ ৭৭ জন ও নারী ৬৮ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ১০৯ জন, বেসরকারি হাসপাতালে ৩০ জন ও বাড়িতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণঘাতী ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫ হাজার ২৩ জনে। দেশে করোনা শনাক্তের পর এখন পর্যন্ত মৃত্যুহার ১ দশমিক ৭২ শতাংশ।

একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও পাঁচ হাজার ৯৯৩ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৫৩ হাজার ২০৩ জনে। এর আগের দিন (১৯ আগস্ট) শনাক্ত হয়েছিল ছয় হাজার ৫৬৬ জন ও মৃত্যু হয়েছিল ১৫৯ জনের।

শুক্রবার (২০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৭২৪টি ল্যাবরেটরিতে ৩৪ হাজার ৯২৭টি নমুনা সংগ্রহ ও ৩৪ হাজার ৮৯২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৮৫ লাখ ৯৩ হাজার ৯৪৩টি।

jagonews24

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৭ দশমিক শূন্য ১৮ শতাংশ। দেশে প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত শনাক্তের মোট হার ১৬ দশমিক ৯১ শতাংশ।

একদিনে ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন ১০ হাজার ৫৭৪ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ৪৭ হাজার ৭৫৫ জনে। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯২ দশমিক ৭৪ শতাংশ।

করোনায় মৃতদের বয়স বিশ্লেষণ করে দেখা যায়, মৃতদের মধ্যে দশোর্ধ্ব একজন, বিশোর্ধ্ব পাঁচজন, ত্রিশোর্ধ্ব নয়জন, চল্লিশোর্ধ্ব ১৪ জন, পঞ্চাশোর্ধ্ব ১৯ জন, ষাটোর্ধ্ব ৫২ জন, সত্তোরোর্ধ্ব ২৮ জন, আশির্ধ্ব ১১ জন ও নব্বই বছরের বেশি বয়সী ছয়জন মারা গেছেন।

বিভাগওয়ারি হিসেবে দেখা গেছে, ঢাকা বিভাগে ৫৭ জন, চট্টগ্রামে ৪৩ জন, রাজশাহীতে পাঁচজন, খুলনায় ১৫ জন, বরিশালে চারজন, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে সাতজন করে মৃত্যু হয়েছে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতে প্রবেশের সময় সাতক্ষীরা সীমান্তে মানব পাচারকারীসহ আটক ২

আসাদুজ্জামান : অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় সাতক্ষীরার মাদরা সীমান্ত থেকে কুখ্যাত এক মানবপাচারকারীসহ দুই বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার রাতে কলারোয়া উপজেলার মাদরা সীমান্ত থেকে তাদের আটক করা হয়। এনিয়ে, গত দুই মাসে সাতক্ষীরা সীমান্ত থেকে ১০ জন মানবপাচারকারীসহ মোট ১২৮ জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালী সীমান্ত গ্রামের সামসুদ্দিনের ছেলে কুখ্যাত মানবচাচারকারী ইব্রাহিম হোসেন (৬১) ও মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার ষোলঘর গ্রামের শ্রী বলরাম মন্ডলের ছেলে বিকাশ চন্দ্র মন্ডল (৩০)।

বিজিবি ৩৩ ব্যাটেলিয়ন অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ আল মাহমুদ জানান, আটককৃত কুখ্যাত মানবপাচারকারী ইব্রাহিম হোনের মাধ্যমে বিকাশ চন্দ্র মন্ডল বিনা পাসপোর্টে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করছিল। এ সময় সীমান্তের মাদরা বিওপির টহলরত বিজিবি সদস্যরা জিরো পয়েন্ট এলাকা থেকে উক্ত দুই জনকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য কলারোয় থানায় সোপর্দ করা হয়েছে।

তিনি আরো জানান, করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট সংক্রমন ঠেকাতে এবং চোরাচালান প্রতিরোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর নজরদারী জারী করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
করোনা উপসর্গে সাতক্ষীরায় দুই নারীর মৃত্যু

আসাদুজ্জামান : সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। সামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তাদের মৃত্যু হয়।
মৃতরা হলেন,কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ছনকা গ্রামের ফাতেমা বেগম (৮৫) ও কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের বলিয়ানপুর গ্রামের মমতা হেনা (৬০)।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যয়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে সপ্তাহ খানেক আগে তারা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তারা মারা যান। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৬১২ জন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৮৭ জন।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসেইন শাফায়েত জানান, করোনা সংক্রমণের হার কমাতে হলে অবশ্যই সকলকে মাস্ক পরতে হবে। তাহলে আমরা ঝুঁকিমুক্ত থাকতে পারবো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
২৭ বাংলাদেশি আফগানিস্তানে আটকা পড়েছেন

অনলাইন ডেস্ক : তালেবান আফগানিস্তান নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে আতঙ্কে আছেন আফগানিস্তানে থাকা বিদেশি নাগরিক ও স্থানীয় লোকজন। ফলে যে যেভাবে পারছে দেশ ছাড়ছে। এদিকে এখনও দেশটিতে অনেক বিদেশি নাগরিক আছে বলে জানা গেছে।

খবর প্রকাশ হয়েছে আফগানিস্তানে আটকা পড়েছেন ২৭ জন বাংলাদেশি। শেষ মুহূর্তে ফ্লাইট বাতিল হওয়ায় অনেকেই আফগানিস্তান ছাড়তে পারেনি। দেশটির সবচেয়ে বড় মুঠোফোন প্রতিষ্ঠানটিতে কর্মরত সাত বাংলাদেশি প্রকৌশলীও আছেন ওই দলে। তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

অন্যদের মধ্যে আছেন ব্র্যাকের ৬ জন কর্মী, তাবলিগে অংশ নেওয়া ৬ জন, কয়েদি আছেন ৩ জন, একটি জার্মান কোম্পানিতে কর্মরত দুই জন, দুই জন আফগান স্যুয়ারেজ কোম্পানি এবং আরেকজন আছেন বেসরকারি খাতে কর্মরত।

বৃহস্পতিবার রাতে উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জাহাঙ্গির আলম এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘এদের মধ্যে ১৮ জন কাবুলে আছেন। তাবলিগের ছয় জন পাকিস্তান সীমান্তের কাছে জালালাবাদ শহরে আছেন এবং বেসরকারি খাতে কর্মরত ব্যক্তি আছেন মাজার-ই-শরীফে। তিন জন কয়েদির একজন কাবুলে রয়েছেন এবং বাকি দুই জনের খবর এখনও জানা যায়নি।’

তিনি আরও বলেন, ‘তাবলিগের ছয় জন লোক এখনও আমাদের সঙ্গে যোগাযোগ করেননি এবং আমরা ধারণা করছি তারা ভালো আছেন।’ জার্মান কোম্পানিতে কর্মরত দুই বাংলাদেশি উজবেকিস্তানের দূতাবাসে যোগাযোগ করে জানান, জার্মান সরকার একটি বিশেষ বিমান পাঠাচ্ছে, যা তাসখন্দ হয়ে অন্য দেশে যাবে। যদি উজবেক সরকার ওই বাংলাদেশিদের ভিসা দেয়, তবে তারা ওই বিমানে ভ্রমণ করতে পারবেন।

রাষ্ট্রদূত বলেন, উজবেকিস্তানের ডেপুটি ফরেন মিনিস্টারকে বাংলাদেশের নাগরিকদের ট্রানজিট ভিসার অনুরোধ জানালে দেশটি রাজি হয়েছে। এর মধ্যেই জার্মান প্রতিষ্ঠানে কর্মরত দুই বাংলাদেশির জন্য উজবেকিস্তানের ভিসা দেওয়া হয়েছে। বাংলাদেশিরা উজবেকিস্তান হয়ে দেশে ফিরতে চাইলে কোনো ভিসা জটিলতায় পড়বেন না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest