সর্বশেষ সংবাদ-
প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদসাতক্ষীরায় ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগে এক ব্যক্তি আটকসরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও দলীয়করণ শুরু করেছে: এমপি ইজ্জত উল্লাহআ.লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে দেশ চালাচ্ছে সরকার: নাহিদএনসিপির কমিটি পুনর্গঠন: পাটওয়ারী-হাসনাত-সারজিস-আসিফের পদোন্নতি৮১ বছরে জাতিসংঘ: বিশ্ব চায় প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন – নিকোলাস বিশ্বাসএরশাদের ৯ বছরের শাসন আমলে দেশের মানুষ সবচেয়ে ভালো ছিল: সাবেক এমপি আশুসাতক্ষীরায় জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের নেতা ফারুক হোসেনসাতক্ষীরায় পৌর ও সদর উপজেলা তাঁতীদল এর সাংগঠনিক আলোচনা সভা

পবিত্র আশুরা আজ

অনলাইন ডেস্ক : পবিত্র আশুরা আজ শুক্রবার। কারবালার শোকাবহ এ দিনটি মুসলমানদের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। মুসলিম বিশ্বে ত্যাগ ও শোকের প্রতীকের পাশাপাশি বিশেষ পবিত্র দিবস হিসেবে দিনটি পালন করা হয়। বাংলাদেশেও আজ যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা পালন করা হবে।

হিজরি ৬১ সনের ১০ মহররম এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) এবং তাঁর পরিবার ও অনুসারীরা সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন। এ ঘটনা স্মরণ করে বিশ্ব মুসলিম সম্প্রদায় যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করে থাকে। শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের মহান আদর্শকে সমুন্নত রাখতে তাঁদের এই আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে রয়েছে।

কারবালার এই শোকাবহ ঘটনা ও পবিত্র আশুরার শাশ্বত বাণী সবাইকে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে এবং সত্য ও সুন্দরের পথে চলতে প্রেরণা জোগায়।

বিদ্যমান করোনা পরিস্থিতিতে দিনটি উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশব্যাপী সংক্ষিপ্ত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে রাজধানীতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ বিভাগ। একই সঙ্গে পবিত্র মহররম উপলক্ষে সব ধরনের তাজিয়া মিছিল, শোভাযাত্রা, মিছিল ইত্যাদি বন্ধ থাকবে। তবে যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণ করে আবশ্যক সব ধর্মীয় আচার-অনুষ্ঠান প্রতিপালন করা হবে। ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ আগস্ট ধর্ম মন্ত্রণালয়ের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বর্তমান প্রেক্ষাপটে সব ধর্মীয় প্রতিষ্ঠানে এর আগের আরোপিত বিধিনিষেধ বহাল থাকবে।

সরকারি ছুটি আজ

দিবসটি উপলক্ষে আজ সরকারি ছুটি। জাতীয় দৈনিক পত্রিকাগুলো আজ বিশেষ প্রবন্ধ, নিবন্ধ প্রকাশ করেছে। এ ছাড়া বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন বেসরকারি রেডিও-টিভি চ্যানেলও এই দিনের তাৎপর্য নিয়ে বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাপার খুলনা বিভাগীয় সাংগঠনিক টিমে অন্তর্ভুক্ত হলেন শেখ আজহার হোসেন

জাতীয় পার্টি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আলহাজ্ব শেখ আজহার হোসেন কে খুলনা বিভাগীয় সাংগঠনিক টিমে অন্তর্ভুক্ত করায় হয়েছে। ১৮ আগস্ট কেন্দ্রীয় পার্টির নির্দেশনা অনুযায়ী খুলনা বিভাগীয় টিমের জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এদিকে শেখ আহজার হোসেনকে খুলনা বিভাগীয় টিমে অন্তর্ভূক্ত করায় জাতীয়পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও খুলনা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা কে ধন্যবাদ জানিয়ে জাতীয় পার্টি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ আশরাফুজ্জামান আশু। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
 বিনোদন প্রেমীদের জন্য উন্মুক্ত হলো দেবহাটার রুপসী ম্যানগ্রোভ

দেবহাটা প্রতিনিধি : দেবহাটার রুপসী ম্যানগ্রোভ পিকনিক স্পটটি প্রশাসনের নির্দেশনায় দীর্ঘদিন পরে বিনোদন প্রেমীদের জন্য খুলে দেয়া হলো। মহামারী করোনা ভাইসরাসের ২য় ধাপের কারনে সরকারী নির্দেশনার আলোকে লকডাউনের পাশাপাশি বন্ধ রাখা হয় এই আকর্ষনীয় বিনোদন কেন্দ্রটি। দীর্ঘ লকডাউন শেষে ১৯ আগষ্ট, ২০২১ ইং বৃহষ্পতিবার থেকে আবারো সকল পর্যটক ও বিনোদন প্রেমীদের জন্য কুলে দেয়া হয়েছে বাংলাদেশ-ভারত সীমান্ত ঘেষা ইছামতির নদীর বুকে অবস্থিত এই বিনোদন কেন্দ্রটি। ইতিমধ্যে অন্যতম একটি বিনোদন কেন্দ্র রুপে রুপ ধারন করেছে এই রুপসী ম্যানগ্রোভ পয়টন কেন্দ্রটি। তবে গত যশ ঝড়ের কারনে এই বিনোদন কেন্দ্রটি অনেক ক্সতিগ্রস্থ হয়েছে। এখানের অনেক ট্রেইল ভেঙ্গে গেছে এবং অনেক সৌন্দর্য বর্ধন করা অনেক কিছু ক্ষতিগ্রস্থ হয়েছে।

তবে দেবহাটা সাতক্ষীরা জেলা প্রশানসক হুমায়ন কবীরের নির্দেশনায় দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার রুপসী ম্যানগ্রোভরে রুপ ফিরিয়ে আনতে ইতিমধ্যে কাজ শুরু করেছেন। কেন্দ্রটিকে আরো নান্দনিক ও নয়নাভিরাম করে একটি সৌন্দর্যপূর্নভাবে মানুষের চিত্ত বিনোদনের জন্য গড়ে তুলতে ইতিমধ্যে নির্মান করা ট্রেইল ও দিঘীতে প্যাডেল বোর্ড দেয়া, পাকা বেঞ্চ নির্মান, গাড়ী গ্যারেজ, উপজেলা সদর থেকে রুপসী ম্যানগ্রোভ পর্যন্ত পিচের রাস্তা নির্মানসহ বিভিন্ন ক্ষতি হওয়া সকল কিছুর কাজ করা হচ্ছে এবং আরো সুন্দর করার জন্য ম্যানগ্রোভের মধ্যে রাস্তা নির্মান, একটি কফি হাউজ নির্মান করাসহ বিভিন্ন কাজ চলমান রয়েছে। ভারত-বাংলাদেশ বিভাজনকারী ইছামতি নদীর কুল ঘেষে দেবহাটা উপজেলার শীবনগর গ্রামে গত কয়েক বছর আগে মানুষের চিত্ত বিনোদনের লক্ষ্যে দেবহাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে সুন্দরবনের আদলে গড়ে তোলা হয় “রুপসী ম্যানেগ্রাভ” বিনোদন কেন্দ্র। তৎকালীন সাতক্ষীরা জেলা প্রশাসক ড. আনোয়ার হোসেন হাওলাদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই “রুপসী দেবহাটা ম্যানগ্রোভ ফরেস্ট” উদ্বোধন করেন।

এখানে সুন্দরবন থেকে বিভিন্ন প্রজাতির গাছ এনে রোপন করা হয়, খনন করা হয় একটি দিঘী, তৈরী করা হয় একটি রেস্ট হাউজ। সেসময় থেকে এখানে দুর দুরান্ত থেকে সাধারন মানুষ সহ প্রশাসনের বড় বড় কর্মকর্তারা আসেন কিছুটা শান্তির পরশ নিতে। এখানে আসেন প্রধানমন্ত্রীর কার্য্যালয়ের তৎকালীন মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার। তিনি জায়গাটিতে এসে মুদ্ধ হন এবং উন্নয়নের সবধরনের আশ^াস প্রদান করেন। এখানে সুন্দরবন থেকে বিভিন্ন প্রজাতির গাছ এনে রোপন করা হয়, খনন করা হয় একটি দিঘী, তৈরী করা হয় একটি রেস্ট হাউজ। বিভিন্ন ছুটির দিনে দর্শনার্থী ও ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে অপরূপ সৌন্দর্যের তীর্থভূমি রূপসী দেবহাটার ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটি। বিভিন্ন প্রজাতির গাছ আর সবুজের সমারোহে সুন্দরবনের আদলে গড়ে ওঠা ম্যানগ্রোভ বনটির অপরূপ সৌন্দর্যের নান্দনিক মুহূর্তগুলোকে ধরে রাখতে কেউ কেউ পরিবার পরিজনদের নিয়ে আবার কেউবা মেতে উঠতেন সেলফিতে। পাশাপাশি কৃত্রিম সব জীবজন্তু, খেলনা সামগ্রীসহ নয়নাভিরাম সৌন্দর্যমন্ডিত এ পর্যটন কেন্দ্রটিতে পরিবারের সাথে আনন্দে মেতে ওঠে শিশুরাও। উল্লেখ্য, রুপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটি দেবহাটা উপজেলার শিবনগর মৌজার ১ নং খতিয়ানের ৩৯৮ নং দাগের ইছামতি নদীর তীরে জেগে ওঠা চরভূমি। যার আয়তন ৩১.৪৬ একর (০৭ একর পুকুরসহ)। তবে এই জায়গা আরো বাড়ানোর উগ্যোগ গ্রহন করা হয়েছে বলে জানা গেছে। দেবহাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে গড়ে ওঠা ম্যানগ্রোভ বন সাতক্ষীরা জেলার বর্তমানে একটি উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইউএনও’র বাসায় হামলা-সংঘর্ষ : দুটি মামলারই প্রধান আসামি মেয়র সাদির আব্দুল্লাহ

ডেস্ক রিপোর্ট : বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনিবুর রহমানের সরকারি বাসভবনে হামলা ও পুলিশের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া দুটি মামলাতেই এক নম্বর আসামি করা হয়েছে বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে। দুটি মামলারই এজাহারে কপি সমকালের হাতে এসেছে। বরিশাল মহানগর পুলিশের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আলী আশরাফ মিঞা জানান, বুধবার রাতে সরকারি বাসভবনে হামলা ভাংচুরের অভিযোগ এনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান বাদী হয়ে ২৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৭০-৮০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। একই ঘটনায় সরকারি কাজে বাধা, জনগণের ওপর হামলা ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক শাহ জালাল মল্লিক বাদী হয়ে পৃথক আরেকটি মামলা দায়ের করেছেন। মামলা দুটি দায়ের হয়েছে কোতোয়ালী মডেল থানায়। দুটি মামলাতেই প্রধান তথা হুকুমের আসামি করা হয়েছে বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে। দুটি মামলারই দুই নম্বর আসামি গ্রেপ্তার হওয়া মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বাবু। এছাড়া উভয় মামলায় আসামি করা হয়েছে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজীব হোসেন খান, সহ-সভাপতি সাজ্জাদ সেরনিয়াবাত ও আতিকুল্লাহ মুনীম এবং মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সুমন সেরনিয়াবাতকে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় কোতোয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম জানান, সন্ধ্যার পর এজাহারভুক্ত আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে ১৫ জন।

ওসি নুরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন। অপর ১১ জনকে আদালতে সোপর্দ করা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আাদলত।

উল্লেখ্য, বুধবার রাত ১০টায় সদর উপজেলা পরিষদ চত্বরে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের পক্ষে ১৫ আগস্ট উপলক্ষে লাগানো ব্যানার-ফেস্টুন অপসারণ করতে যান সিটি করপোরেশনের কর্মী পরিচয়ে একদল যুবলীগ-ছাত্রলীগ নেতা। এ সময় অনুমতি ছাড়া সরকারি দপ্তরে প্রবেশে বাধা দেন কর্তব্যরত আনসার সদস্যরার। এক পর্যায়ে ইউএনও মুনিবুর রহমান সেখানে উপস্থিত হলে তার সঙ্গে তর্কে জড়ান যুবলীগ ছাত্রলীগের কর্মীরা। এক পর্যায়ে তারা ইউএনওর বাসভবনে ঢুকে হামলার চেষ্টা চালালে আনসরার সদস্যরা গুলি করেন। এ নিয়ে রাত ২টা পর্যন্ত পুলিশের সঙ্গে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভূরুলিয়াতে অবৈধ মুরগির ফার্ম পরিবেশ দূষণের সংবাদ প্রকাশের পর গাত্রদাহ শুরু

শ্যামনগর প্রতিনিধি :
সাতক্ষীরার শ্যামনগরের ভূরুলিয়াতে অবৈধভাবে মুরগির ফার্ম তৈরি করে পরিবেশ দূষণ করার অভিযোগে সংবাদ প্রকাশের পর গাত্রদাহ শুরু হয়েছে। ভুরুলিয়া ইউনিয়নের নাগবাটি গ্রামের চালাতে ঘাটা বাজার সংলগ্ন এলাকায় জনগুরুত্বপূর্ণ স্থান মাদ্রাসা ও মসজিদ সংলগ্ন সরকারের অনুমোদন ছাড়াই, অপরিকল্পিতভাবে মুরগির ফার্ম তৈরি করে পরিবেশ দূষণ করছে। এ ঘটনায় সাতক্ষীরা ও যশোর থেকে প্রকাশিত একাধিক পত্রিকা এবং অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশের পর অভিযুক্ত ব্যক্তিরা বিভিন্নভাবে হয়রানিমূলক, কথাবার্তা ছড়িয়ে বেড়াচ্ছে। ইতিমধ্যে সাতক্ষীরা থেকে প্রকাশিত একটি পত্রিকায় শ্যামনগরে অপরিকল্পিত পোল্ট্রি ফার্মে পরিবেশ দূষণের অভিযোগ শিরোনামে সংবাদ প্রকাশের পর একটি প্রতিবাদ প্রকাশ করেছে। যে প্রতিবাদে ১নং ভূরুলিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মাওঃ ফারুক হোসেনের নাম প্রকাশ করে মোছাঃ ছালিমা খাতুন প্রতিবাদে উল্লেখ করেছেন , আমার নামীয় কোন পোল্ট্রি ফার্ম নেই । আমি চালতেঘাটা বাজারে একজন চা ও বিস্কুট বিক্রেতা। আমার ব্যবসা ও ইউপি নির্বাচন করার প্রত্যাশা প্রকাশ করায় জামাতের চেয়ারম্যান মাওঃ ফারুক হোসেন মেনে নিতে পারেনি বরণ শত্রুতা পোষণ করে আসছে। তবে আমার জায়গা ডিড নিয়ে নাগবাটি গ্রামের মনিরুল ইসলাম সোনালি-মুরগির-খামার করেছে। তার বিরুদ্ধে অভিযোগ না করে আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করতে এবং নির্বাচনী এলাকার মানুষের কাছে আমার মান-সম্মান নষ্ট করতে, জামাতের চেয়ারম্যান কল্পকাহিনী তৈরি করে সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে যে সংবাদটি প্রকাশ করেছে। প্রকৃত ঘটনা ধামাচাপা দিতে সাবেক চেয়ারম্যান লিয়াকাত আলীর নামীয় সম্পত্তি সালিমা খাতুন নিজের দাবি করে এবং বলেন নাগবাটি গ্রামের মনিরুল ইসলাম এর কাছে ডিড দিয়েছে বলে উল্লেখ করেছেন। স্থানীয় এক ব্যবসায়ী জানান মনিরুল ইসলাম সালিমা খাতুনের সন্তান।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা ফারুক হোসেন বলেন সংশ্লিষ্ট ঘটনার সাথে আমি কোন ভাবেই জড়িত না। তবে ক্ষতিগ্রস্ত লুৎফর রহমান বিভিন্ন দপ্তরে অভিযোগের কারণে আমার কাছ থেকে সুপারিশ করে নিয়ে ছিলেন। বিষয়টা খুবই জনস্বার্থ পরিপন্থী সুতরাং বাজারের উপরে মসজিদের পাশে, মাদ্রাসা প্রতিষ্ঠান পাশে এরকম একটা সহ প্রতিষ্ঠান হওয়া উচিত নয়। পরিবেশ অধিদপ্তরের নিয়মনীতি মেন্টেন করে করা হোক।

পরিবেশ অধিদপ্তরের নিষেধাজ্ঞা অমান্য করে আবারো বাচ্চা তুলে পরিবেশ দূষণ হচ্ছে মর্মে সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তর অফিসে কথা হলে জানান, আমাদের অফিসের থেকে তাদের কার্যক্রম বন্ধ রাখার জন্য ০৮/০৬/২১ লিখিত ভাবে নোটিশ দেওয়া হয়েছে অমান্য করে যদি আবার কার্যক্রম পরিচালনা করে তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য আমারও নোটিশ প্রদান করা হবে। আগামী সপ্তাহে শ্যামনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা কার্যালয় অবহিত করে দ্বিতীয়বারের মতো নোটিশ প্রদান করা হবে। শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকে জানিয়েছেন ভূরুলিয়া ইউনিয়নের চালতেঘাটা বাজার সংলগ্ন জনবহুল এলাকায় এবং মাদ্রাসা সংলগ্ন কোন ফার্মে অনুমোদন দেয়া হয়নি আমার জানামতে ওই ফার্মের কোনো অনুমোদন নেই। বাজারের মত জনগুরুত্বপূর্ণ জায়গায় পরিবেশ দূষণ করে যে ফার্ম তৈরি হয়েছে তা বন্ধের জন্য স্থানীয়রা প্রশাসনের দৃষ্টি কামনা করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
২য় বারের মত বদরতলা জে সি  মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন শম্ভুজিত  
আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বদরতলা জে. সি. মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ প্রতিনিধি শম্ভুজিত মন্ডল। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর এর বিদ্যালয় পরিদর্শক ডা. বিশ্বাস শাহিন আহম্মদ ১২ আগস্ট বিঅ-৬/৪৯৬৫/৩৭.১১.৪০৪১.৫০১.০১.০৬.২০.৪৫২৫ স্মারক নম্বরের অনুমতি এবং প্রবিধানমালা,
২০০৯ এর প্রবিধি ৩৯ অনুসারে বদরতলা জে সি মাধ্যমিক বিদ্যালয়ের ৪ সদস্য বিশিষ্ট এডহক কমিটি অনুমোদন দেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ প্রতিনিধি শম্ভুজিত মন্ডলকে অনুমোদিত কমিটির সভাপতি সভাপতি মনোনীত করা হয়।
আগামী ৬ মাসের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে বলে উল্লেখিত পত্রে জানাগেছে
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কা‌লিগঞ্জ প্রেসক্লা‌বের প্রতিষ্ঠাতা সভাপ‌তির স্মরণসভা ও দোয়া মাহ‌ফিল  

কা‌লিগঞ্জ প্রতি‌নি‌ধিঃ
কা‌লিগঞ্জ প্রেসক্লা‌বের প্রতিষ্ঠাতা সভাপ‌তি মরহুম অধ‌্যক্ষ ত‌মিজ উদ্দীন অাহম্মদ এর অষ্টম মৃত‌্যু বা‌র্ষিকী উপল‌ক্ষে স্বরণসভা, মাজার জিয়ারত ও দোয়া মাহ‌ফিল অন‌ু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার দুপু‌রে প্রেসক্লাব মিলনায়ত‌নে এই স্মরণসভা  ও দোয়া মাহ‌ফি‌লের অা‌য়োজন করা হয়। প্রেসক্লা‌বের সভাপ‌তি শেখ সাইফুল বারী সফুর সভাপ‌তি‌ত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছুর প‌রিচালনায় স্মরণ সভায় স্মৃ‌তিচারণ ক‌রে বক্তব‌্য রা‌খেনথানার অ‌ফিসার ইনচার্জ গোলাম মোস্তফা,  অবসরপ্রাপ্ত অধ‌্যাপক বি‌শিষ্ঠ সা‌হি‌ত্যিক গাজী অা‌জিজুর রহমান, দৈ‌নিক পূর্বাঞ্চ‌লের স্টাফ রি‌পোটার কামরুল অালম, কা‌লিগঞ্জ সরকা‌রি ক‌লে‌জের অধ‌্যক্ষ র‌ফিকুল ইসলাম,  রো‌কেয়া মনসুর ম‌হিলা ক‌লে‌জের অধ‌্যক্ষ কেএম, জাফরুল অালম বাবু,  সহকারী অধ‌্যাপক ও প্রেসক্লা‌বের সহ-সভাপ‌তি নিয়াজ কওছার তু‌হিন, অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তি‌যোদ্ধা মমতাজ হো‌সেন মন্টু, প্রেসক্লা‌বের সদস‌্য ম‌নিরুজ্জামান মহসীন, সাংবা‌দিক শাওন অাহ‌মেদ সোহাগ, মরহুম ত‌মিজ উ‌দ্দি‌নের ছে‌লে তানভীর অাহ‌মেদ উজ্জল প্রমুখ।

স্মরণ সভায় বক্তারা ব‌লেন, অধ‌্যক্ষ ত‌মিজ উ‌দ্দিন ছি‌লেন কা‌লিগঞ্জ ক‌লে‌জের বাংলা বিভা‌গের দিকপাল এবং সাংবা‌দিক‌দের জন‌্য একজন অাদর্শবান ব‌্যা‌ক্তি। সেই পথ ধ‌রে অাগা‌মি দি‌নে তার জন‌্য কিছু স্মৃ‌তি তৈরী করা দরকার। শিক্ষা ও সাংবা‌দিকতার মত গুরুত্বপূর্ণ দুটি পেশার সা‌থে ত‌মিজ উ‌দ্দি‌নের গভীর সম্পর্ক ছিল। তি‌নি কা‌লিগ‌ঞ্জে ই‌তিহা‌সে এক‌টি মাইল ফলক ব‌্যা‌ক্তি ছি‌লেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবকদলের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিনিধি :
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে সাতক্ষীরা স্বেচ্ছাসেবকদল বর্ণাঢ্য র‌্যালি, দু:স্থদের মাঝে খাদ্য বিতরণ এবং বেলুন উড়িয়ে দিবসটি পালন করেন।

বৃহস্পতিবার সকাল ১১টায় আমতলা মোড়স্থ জেলা স্বেচ্ছাসেবক দলের অস্থায়ী কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এ্যাড. সৈয়দ এফতেখার আলী।

সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহম্মেদ মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল রউফ, হাবিবুর রহমান হাবিব। জেলা স্বেচ্ছাকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি গোলাম সরোয়ার, আব্দুল মজিদ, নিজামদ্দীন, সিদ্দিক, নুরুজ্জামান, আলমঙ্গীর হোসেন, যুগ্ম সম্পাদক আলী হাসান খান হাবলু, আসলাম পারভেজ শাহিন, জাকির হোসেন, সেলিম আহম্মেদ, সোহেল, সাইফুল, আমিনুর, সাইফুর রহমান, মনিরুল ইসলাম, আবুল রহমান ভূট্টো, প্রচার সম্পাদক শেখ আজিজুর রহমান সেলিম, দপ্তর সম্পাদক আঃ করিম, তরিকুল ইসলাম (শামীম), সহ-প্রচার সম্পাদক শামীম।

পরে একটি বর্ণাঢ্য র‌্যালি আমতলা মোড় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে অসহায়দের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest