সর্বশেষ সংবাদ-
প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদসাতক্ষীরায় ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগে এক ব্যক্তি আটকসরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও দলীয়করণ শুরু করেছে: এমপি ইজ্জত উল্লাহআ.লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে দেশ চালাচ্ছে সরকার: নাহিদএনসিপির কমিটি পুনর্গঠন: পাটওয়ারী-হাসনাত-সারজিস-আসিফের পদোন্নতি৮১ বছরে জাতিসংঘ: বিশ্ব চায় প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন – নিকোলাস বিশ্বাসএরশাদের ৯ বছরের শাসন আমলে দেশের মানুষ সবচেয়ে ভালো ছিল: সাবেক এমপি আশুসাতক্ষীরায় জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের নেতা ফারুক হোসেনসাতক্ষীরায় পৌর ও সদর উপজেলা তাঁতীদল এর সাংগঠনিক আলোচনা সভা

করোনায় আরও ১৫৯ জনের মৃত্যু

দেশের খবর : দেশে করোনায় আরও ১৫৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৪ হাজার ৮৭৮ জনে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৬ হাজার ৫৬৬ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ লাখ ৪৭ হাজার ২১০ জনে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৭ হাজার ২২৬টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৭ দশমিক ৬৪ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১০ হাজার ১৫৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ৩৭ হাজার ১৮১ জন।

এক দিনে ঢাকা বিভাগে করোনায় মারা গেছেন ৫০ জন, চট্টগ্রামে ৩৭, রাজশাহীতে ১৩, খুলনায় ১২, বরিশালে ১০, সিলেটে ২৩, রংপুরে ৮ এবং ময়মনসিংহে ৫ জন মারা গেছেন।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের করোনাভাইরাস শনাক্ত হয় এবং ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হেফাজত আমির বাবুনগরী মারা গেছেন

ডেস্ক রিপোর্ট : হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও হাটহাজারী মাদরাসার শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জুনায়েদ বাবুনগরীর খাদেম এইচএম জুনায়েদ ও তার নাতি বরকতুল্লাহ বাবুনগরী দুজনেই এ খবর নিশ্চিত করেছেন।

এইচএম জুনায়েদ জানান, চট্টগ্রাম নগরীর সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়।

এর আগে আজ বেলা ১১টার দিকে তাকে হাসপাতালে নেয়া হয়।

হাটহাজারী মাদরাসার একটি সূত্র জানায়, গতকাল (বুধবার) সন্ধ্যার পর থেকে বাবুনগরীর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। আজ বেলা ১১টার দিকে তার শারীরিক অবস্থার হঠাৎ আরও অবনতি হয়। পরে তাকে হাসপাতালে নেয়া হয়।

জুনায়েদ বাবুনগরী ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। এর আগেও তিনি কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

গত ৮ আগস্ট দুপুরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় গাড়িতে বসে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন জুনায়েদ বাবুনগরী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থগিত করেছে তালেবান

বিদেশের খবর : পুরো আফগানিস্তান দখলে নেওয়ার পর এবার ভারত-আফগান বাণিজ্য সম্পর্ক ছিন্ন করল তালেবান। ভারতের সঙ্গে সকল আমদানি-রফতানি বন্ধের নির্দেশ দিয়েছে তারা। ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশন (এফআইইও)-র বরাত দিয়ে বৃহস্পতিবার (১৯ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

এছাড়া পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে অবস্থিত দু’টি বাণিজ্যিক টার্মিনালও বন্ধ করে দিয়েছে তালেবান। ভারতীয় রফতানিকারক সংস্থাগুলোর সংগঠনের দাবি, পাকিস্তানের দিকে পণ্য পরিবহনে বাধা দিচ্ছে তালেবান।

ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের (এফআইইও) ডিরেক্টর জেনারেল ড. অজয় সহাই জানিয়েছেন, গত রোববার কাবুলে প্রবেশ করে আফগানিস্তান দখলের পর ভারতের সঙ্গে সমস্ত আমদানি-রফতানি বন্ধ করে দিয়েছে তালেবান। তিনি বলছেন, বর্তমানে পাকিস্তানের মধ্য দিয়ে সকল ট্রানজিট রুটে পণ্য পরিবহন বন্ধ করে দিয়েছে তালেবান। ফলে আমদানি বন্ধ হয়ে গেছে।

অজয় সহাই আরও বলছেন, আমরা আফগানিস্তানের পরিস্থিতির দিকে নজর রাখছি। সেখান থেকে পণ্য আমদানি হয় পাকিস্তানের মধ্য দিয়ে ট্রানজিট রুটে। তালেবান পাকিস্তানের দিকে পণ্য পরিবহন বন্ধ করে দিয়েছে। ফলে আমদানি কার্যত বন্ধ হয়ে গেছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, বাণিজ্যসহ বিভিন্ন খাতে ভারতের সঙ্গে আফগানিস্তানের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। আফগানিস্তানে ভারতের বিনিয়োগের পরিমাণও অনেক।

এফআইইও’র ডিরেক্টর জেনারেল সহাই বলেছেন, ভারত আফগানিস্তানের অন্যতম বৃহৎ বাণিজ্যিক অংশীদার। চলতি বছর এখন পর্যন্ত আফগানিস্তানে ভারতের রফতানির পরিমাণ প্রায় ৮৩৫ মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে দেশটি থেকে ভারতের আমদানির পরিমাণ প্রায় ৫১০ মিলিয়ন মার্কিন ডলার।

এছাড়া বাণিজ্যিক সম্পর্কের বাইরেও আফগানিস্তানে ভারতের বিপুল অংকের বিনিয়োগ রয়েছে। যার পরিমাণ প্রায় তিন বিলিয়ন মার্কিন ডলার। আফগানিস্তানে বর্তমানে ভারতের প্রায় ৪০০টি প্রকল্প চলছে।

সহাই জানিয়েছেন, আফগানিস্তানের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক ভালো। ওষুধ, তৈরি পোশাক, চা, কফি, মশলা, ট্রান্সমিশন টাওয়ারের মতো পণ্য আফগানিস্তানে রফতানি করে থাকে ভারত।

এছাড়া দেশটি থেকে ভারতে আমদানি হয় মূলত শুকনো ফল। তবে আফগান ভূখণ্ডে চলমান সংকটের পরও দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আশাবাদী নয়াদিল্লি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আবারও রিমান্ডে পরীমনি

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তৃতীয় দফায় রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম শুনানি শেষে তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ দিন সকাল ৮টা ২৫ মিনিটে পরীমনিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় তাকে রাখা হয় আদালতের হাজতখানায়।

এরপর বেলা সাড়ে ১১টার দিকে নেওয়া হয় আদালতের কাঠগড়ায়। কাঠগড়ায় উঠেই অঝোরে কাঁদতে থাকেন পরীমনি। বারবার তাকে হাত দিয়ে চোখের পানি মুছতে দেখা যায়।

এর আগে ১৬ আগস্ট সুষ্ঠু তদন্তের জন্য পরীমনিকে পাঁচদিনের রিমান্ডে নিতে আবেদন করেছিলেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তাফা। অপরদিকে পরীমনির জামিন আবেদন করেন আইনজীবী। শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত সোমবার আবার পরীমনির জামিন চেয়ে আদালতে আবেদন করা হয়। এ জামিন আবেদনের ওপর শুনানির দিন ধার্য ছিল বুধবার। কিন্তু গতকাল শুনানি শুরুর আগে রাষ্ট্রপক্ষ থেকে আদালতকে জানানো হয়, পরীমনিকে আবারও পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে সিআইডি। পরে আদালত আজ এ আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেন।

পরীমনিকে প্রথম দফায় চার দিন ও দ্বিতীয় দফায় দুদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে মামলার তদন্ত সংস্থা সিআইডি।

৪ আগস্ট বনানীর বাসা থেকে পরীমনিকে গ্রেফতার করে র্যাব। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। মামলার বাদী র্যাব ১-এর কর্মকর্তা মো. মজিবর রহমান।

মামলায় অভিযোগ করা হয়, ৪ আগস্ট বাদীসহ র্যাব ১-এর সদস্যরা গুলশান-১ গোলচত্বরে অবস্থান করছিলেন। বিকাল ৪টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, বনানীর একটি বাসায় পরীমনি তার সহযোগী আশরাফুল ইসলামের মাধ্যমে বিদেশি মদ সংগ্রহ করে মজুত করে রেখেছেন। তারা বাসায় অবস্থান করছেন। পরে বাসার পঞ্চম তলায় অভিযান চালানো হয়। পরীমনির বাসা থেকে নারী র্যাব সদস্যের সহায়তায় তাকে আটক করা হয়। বাসার একটি কক্ষে কাঠের ফ্রেমের ভেতর থেকে বিদেশি মদ জব্দ করা হয়।

এর পর রাত সাড়ে ৮টার দিকে প্রযোজক ও অভিনেতা নজরুল ইসলাম রাজের বাসায় অভিযান শুরু করে র্যাব। প্রায় দুই ঘণ্টার অভিযান শেষে রাজকে বনানীর বাসা থেকে আটক করে রাত ১০টা ১৫ মিনিটের দিকে নিয়ে যান র্যাব সদস্যরা।

রাজের বাসা থেকেও মাদক ও পর্নোগ্রাফি তৈরির সরঞ্জাম উদ্ধারের কথা জানায় র্যাব। এ ঘটনায় রাজের বিরুদ্ধে মাদকদ্রব্য আইন ও পর্নোগ্রাফি আইনে পৃথক দুটি মামলা করে র্যাব।

মামলায় অভিযোগে বলা হয়, পরীমনির বাসা থেকে একটি সাদা জিপারে রাখা চার গ্রাম আইস বা ক্রিস্টাল মেথ জব্দ করা হয়। আরও জব্দ করা হয় এক ব্লট ভয়ঙ্কর এলএসডি মাদক। পরীমনির বাসা থেকে জব্দ বিদেশি মদসহ অন্যান্য মাদকের মোট দাম দেখানো হয়েছে ২ লাখ ৭ হাজার টাকা।

প্রসঙ্গত, ৪ আগস্ট বিকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে তাৎক্ষণিক নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে আসেন পরীমনি। এ সময় র্যাবের পক্ষ থেকে পরীমনিকে তার বাসায় অভিযানের কথা জানানো হয়। কিন্তু তিনি লাইভে এসে মিথ্যা তথ্য ও অপপ্রচার চালানো শুরু করেন।

লাইভে পরীমনি বলেন, আমি ঘুমাইতেছিলাম। বাসার নিচে মেইনগেটে সব ভাঙচুর করে তারা ওপরে চলে আসছে। এখন বাসার গেট ভাঙচুরের চেষ্টা করছে। বারবার কলিংবেল বাজাচ্ছে। পুলিশসহ কেউ শুনছে না, আমি সবাইকে ফোন করলাম, কেউ আসছে না।

মরে গেলে আসবেন ভাই? তিনি আরও বলেন, আমার মনে হচ্ছে এরা ডাকাত। একেক জনের একেক রকমের চেহারা। এরা যদি ডাকাত হয় কী করবেন? আমি এটার ভয় করছিলাম। আমি আজ লাইভ কাটব না।

এখানে থানা থেকে আসতে কতক্ষণ লাগে? মানুষ কি মরে যাবে? তারা নাকি কেউ জানে না, কোন থানা থেকে আসছে, সিআইডি না র্যাব কেউ কিছু বলতে পারছে না।

পরীমনি সবার উদ্দেশে আরও বলেন, আমি বুঝতেছি না আমি মরে গেলে আসবেন? আমি তো হার্টআট্যাক করব। ব্রেনস্ট্রোক করে মরে যাব। এটা একদম টর্চার। লাইভে থেকে আলোচিত এই চিত্রনায়িকা কারও একজনের সঙ্গে ফোনে কথা বলেন।

তখন তাকে বলতে শোনা যায়, আমি মরে যাব। আর পৃথিবী দেখব না! আমি লাইভ কাটব না। আমি দেখিয়ে মরব। আমার সঙ্গে কেউ কিছু করে পার পাবে না। আর মেরে ফেললে তো কোনো কিছু করার নেই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মডার্নার ভ্যাকসিন ফার্মেসিতে! আটক ১

দেশের খবর : রাজধানীর দক্ষিণখান থানার চালাবন হাজী বিল্লাত আলী স্কুলের সামনের একটি ফার্মেসিতে অভিযান চালিয়ে মর্ডানার ভ্যাকসিনসহ একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৮ আগস্ট) রাতে অভিযান চালিয়ে শ্রী বিজয় কৃষ্ণ তালুকদার নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।

দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় দক্ষিণখানের চলাবন এলাকার সেবা সংস্থা (ক্লিনিক) নামের একটি ফার্মেসি থেকে ২টি মডার্নার ভ্যাকসিন উদ্ধার করা হয়। পরে ওই ফার্মেসি থেকে মডার্নার ভ্যাকসিনের ব্যবহৃত ভাইলসহ ২১টি খালি প্যাকেট উদ্ধার করা হয়।

তিনি বলেন, প্রতিটি প্যাকেটে ১০টি টিকা রাখার জায়গা আছে। আমরা এক দম্পতিকে পেয়েছি যারা ৫০০ টাকার বিনিময়ে বিজয়ের কাছ থেকে ভ্যাকসিন নিয়েছেন। আমাদের কাছে তথ্য আছে তিনি আরও এরকম ভ্যাকসিন দিয়েছেন। কোথা থেকে কীভাবে বিজয় টিকা পেল তা জিঙ্গাসাবাদে জানার চেষ্টা করা হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বিদেশের খবর : বিভিন্ন দেশের নাগরিকসহ তাদের আফগান সহকর্মীদের দ্রুত কাবুল থেকে সরিয়ে আনার মধ্যে আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের বাইরে ব্যাপক বিশৃঙ্খল পরিস্থিতির খবর পাওয়া গেছে।

বিমানবন্দরের প্রবেশপথ নিয়ন্ত্রণ করা তালেবান যোদ্ধারা বিমানবন্দরের দিকে জনস্রোত ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছুঁড়েছে।

হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে গত ২৪ ঘণ্টায় অন্তত পাঁচ হাজার জনকে কাবুল থেকে সরিয়ে নেওয়া হয়েছে, যা মূলত মার্কিন সৈন্যদের দ্বারা পরিচালিত হচ্ছে।

তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর তিন দিন পেরিয়ে গেছে। গত রোববার তালেবানের নাটকীয়ভাবে কাবুল দখল করার ঘটনা বহু পশ্চিমা সরকারকে বিস্মিত করেছে।

গত ২০ বছরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন অভিযানে সহায়তা করা আফগানসহ হাজার হাজার মানুষ কাবুল ছাড়ার জন্য উদগ্রীব। বিমানবন্দরের চারদিকে মোতায়েন করা তালেবান যোদ্ধারা আফগানদের কাগজপত্র ছাড়া বিমানবন্দরে প্রবেশ করতে দিচ্ছে না বলে খবর পাওয়া যাচ্ছে। তবে, যুক্তরাষ্ট্রের পাসপোর্ট যাদের আছে, তাদের অনুমতি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।

ওদিকে, কাবুলের ডাচ দূতাবাসের কর্মকর্তাদের সমালোচনা হচ্ছে, কারণ তাঁরা বলেছেন—তাঁরা যে চলে যাচ্ছেন, সেটি তাঁদের আফগান সহকর্মীদের বলার মতো সময় পাননি।

ডাচ মিলিটারি ইউনিয়নের সাবেক প্রেসিডেন্ট আন্নে-ম্যারি স্নেলস বিবিসিকে বলেছেন, ‘দোভাষী ও স্থানীয় কর্মকর্তাদের সরিয়ে নেওয়ার জন্য হয়তো অল্প সময়ই হাতে আছে। ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে তাদের সরিয়ে আনতে না পারলে সেটা অনেক দেরি হয়ে যাবে।’

অন্তত ১৫টি দেশ কর্মীদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়ায় সহায়তা করতে কাবুলে উড়োজাহাজ পাঠিয়েছে। যুক্তরাষ্ট্র, ফ্রান্স, নেদারল্যান্ডস, জার্মানি, স্পেন ও যুক্তরাজ্যের উড়োজাহাজগুলো গত কয়েক ঘণ্টায় কাবুল ছেড়ে এসেছে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এখন বিমানবন্দরের রানওয়ে এবং এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ করছে। তারা চলতি মাসের মধ্যেই অন্তত ত্রিশ হাজার ব্যক্তিকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে।

গতকাল বুধবার পেন্টাগনের মুখপাত্র জন কিরবি জানান, যুক্তরাষ্ট্রের লক্ষ্য প্রতিদিন কমপক্ষে পাঁচ হাজার ব্যক্তিকে সরিয়ে নেওয়া।

সংবাদ সংস্থা এএফপির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, অন্তত ১১ হাজার মার্কিনি এখনও আফগানিস্তানে আছে।

বুধবার সকালে বিবিসির তথ্য অনুযায়ী কোন দেশের কতজন ফিরে এলেন

যুক্তরাষ্ট্র : পাঁচ হাজার ২০০ জনের বেশি মানুষকে আফগানিস্তান থেকে ফিরিয়ে এনেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় দুই হাজার মানুষকে এনেছে যুক্তরাষ্ট্র। ৩১ আগস্ট পর্যন্ত এই কার্যক্রম চালানোর কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

যুক্তরাজ্য : রোববার থেকে এ পর্যন্ত এক হাজার ২০০ মানুষকে কাবুল থেকে ফিরিয়েছে দেশটি। পর্যায়ক্রমে ২০ হাজার আফগানকে আশ্রয় দেওয়ার কথা জানিয়েছে যুক্তরাজ্য।

জার্মানি : একশ আফগানসহ মোট ৫০০ জনকে সরিয়ে এনেছে দেশটি।

ফ্রান্স : ১৮৪ জন আফগানসহ ২০৯ জনকে সরিয়ে এনেছে ফ্রান্স।

স্পেন : ৫০০ জনকে সরিয়ে এনেছে ইউরোপের দেশটি।

নেদারল্যান্ডস : নিজ দেশের ৩৫ জনকে এনেছে। এক হাজার আফগান কর্মীকে সপরিবারে নেদারল্যান্ডসে আনার কথা জানিয়েছে দেশটি।

ডেনমার্ক : ৮৪ জন।

হাঙ্গেরি : ২৬ জন।

পোল্যান্ড : ৫০ জন।

চেক রিপাবলিক : আফগান সহকর্মীসহ ৪৬ জনকে ফিরিয়ে এনেছে দেশটি।

জাপান : দূতাবাসের ১২ জনকে।

অস্ট্রেলিয়া : আফগানসহ ২৬ জনকে। সব আফগান কর্মীদের সবাইকে সহযোগিতা করা সম্ভবপর হবে না বলে জানিয়েছে দেশটি।

ভারত : ১৭০ জনকে।

তুরস্ক : ৫৫২ তুর্কি নাগরিককে।

সুইজারল্যান্ড : ২৩০ জন আফগানকে ফিরিয়ে আনার কথা জানিয়েছে সুইজারল্যান্ড।

এদিকে, ইউরোপীয় ইউনিয়নর ফরেন পলিসি প্রধান জোসেফ বোরেল বলছেন, ‘আমরা আফগান সহকর্মীদের ফেলে আসতে পারি না। তাঁদের আশ্রয় দেওয়ার জন্য সব কিছু করছি আমরা।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইউএনওর ওপর ‘হামলাচেষ্টা’ : আনসার-পুলিশ-ছাত্রলীগ-যুবলীগ-আওয়ামী লীগ সংঘর্ষে গুলিবিদ্ধ ৫

দেশের খবর : ব‌রিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানের ওপর হামলাচেষ্টার অভিযোগে আনসার সদস্যদের গু‌লি‌ এবং পুলিশের সঙ্গে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষে পাঁচ জন গুলিবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহও আঘাত পান বলে দাবি করেছেন। আহত ব্যক্তিদের মধ্যে তিন পুলিশ ও দুই আনসার সদস্য রয়েছেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল বুধবার রাত ১১টার পর এসব ঘটনা ঘটে বলে জানা গেছে।

এদিকে, এ ঘটনার প্রতিবাদে মেয়রের অনুসারীরা গত রাত থেকেই নগরের রুপাতলী ও নথুল্লাবাদ টার্মিনাল এলাকায় এলোপাতাড়ি বাস ফেলে রেখে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন। একই সঙ্গে আজ বৃহস্পতিবার সকাল থেকে বন্ধ করে দেন অভ্যন্তরীণ ও দুরপাল্লার লঞ্চ চলাচল।

বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকনের বক্তব্য অনুযায়ী, ‘ব‌রিশাল সদর উপ‌জেলা ইউএনওর কার্যাল‌য় কম্পাউন্ডে রা‌তে ব্যানার খুল‌তে যান নগর ভবনের কর্মচারীরা। এ সময় বাসভবন থেকে বের হয়ে ব্যানার খোলার কারণ জানতে চাওয়ায় শুরুতে ইউএনও মু‌নিবুর রহমানের সঙ্গে সি‌টি কর‌পো‌রেশ‌নের প্রশাস‌নিক কর্মকর্তা স্বপন কুমার দা‌সের কথা কাটাকা‌টি হয়।’

উপজেলা কমপ্লেক্সে ইউএনওর নিরাপত্তার দায়িত্বে থাকা একজন আনসার সদস্য জানান, কথা কাটাকাটির একপর্যায়ে ব্যানার খোলার কথা বলে কম্পাউন্ডে আসা ২৫ থেকে ৩০ জন ইউএনওর বাসভবনে ঢুকে তাঁকে ঘিরে ফেলেন। এ সময় ইউএনওকে রক্ষায় এগিয়ে গেলে তাঁদের সঙ্গে আনসার সদস্যদের হাতাহাতি হয়। একপর্যায়ে হামলা চালানো হলে আনসার স‌দস্যেরা গুলি ছোড়েন। এতে দুই থেকে তিন জন গুলিবিদ্ধ হন।

খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে নগর পরিষদের বেশ কয়েকজন সদস্যকে নিয়ে ঘটনাস্থলে যান সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। দলীয় নেতাকর্মীদের ওপর গুলি করার খবর শুনে কয়েকশ নেতাকর্মীও জড়ো হন সেখানে। তাঁদের নিয়ে মেয়র উপজেলা কমপ্লেক্সে ঢুকতে গেলে দ্বিতীয় দফায় ভেতর থেকে গুলি ছোড়েন আনসার সদস্যেরা। গুলির মুখে ভেতরে ঢুকতে না পেরে কমপ্লেক্সের বাইরে ঢাকা-বরিশাল মহাসড়কে অবস্থান নেন মেয়র সাদিক। দ্বিতীয় দফায় গুলিবর্ষণেও দুই থেকে তিন জন গুলিবিদ্ধ হন। ছাত্রলীগ কর্মীরা এ সময় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধসহ একটি বাস ভাঙচুর করেন। পরে মেয়র ঘটনাস্থল থেকে চলে যান।

উপজেলা কমপ্লেক্সে এসব ঘটনার মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় বিপুল সংখ্যক পুলিশ। বাস ভাঙচুরসহ সড়ক অবরোধ ঠেকাতে গেলে পুলিশের সঙ্গে সেখানে থাকা ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এতে পুলিশসহ আহত হন অন্তত ৩০ জন। এক পর্যায়ে পিছু হটেন ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা। এর মধ্যেই নগর ভবনের বেশ কয়েকটি ময়লা ফেলার গাড়ি এনে এলোপাতাড়ি ফেলে রেখে অবরোধ করা হয় ঢাকা-বরিশাল মহাসড়ক। এ সময় মহাসড়কে ফেলা হয় বর্জ্য। ফলে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। পরে দিবাগত রাত ৩টার দিকে অবরোধ তুলে নিলে আবারও যানবাহন চলাচল শুরু হয়।

গুলিবিদ্ধ হওয়া ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগ নেতা শাহ‌রিয়ার বাবু, হারুন অর র‌শিদ ও তানভীরকে ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতালে ভ‌র্তি করা হয়েছে। পরে অবস্থার অবনতি হলে তানভীরকে ঢাকায় পাঠানো হয়।

ইউএনও মুনিবুর রহমান বলেন, ‘রাত সাড়ে ১০টার দিকে আট থেকে ১০টি মোটরসাইকেলে করে ১৫ থেকে ২০ জন আমার উপজেলা পরিষদ কমপ্লেক্সে ঢুকে ঘোরাফেরা করছিল। এখানে আসার কারণ জিজ্ঞেস করলে তারা জোর করে আমার ঘরে ঢুকে পড়ে। তাদের নেতৃত্ব দিচ্ছিলেন রাজীব নামের এক ছাত্রলীগ নেতা। তিনি নিজেই তাঁর পরিচয় দিয়েছেন। পরে আনসার সদস্যেরা তাদের বের করে দেন। এরপরই ৬০ থেকে ৭০ জন যুবক হঠাৎ করে আমার বাসার ভেতরে ঢোকার পর দোতলায় উঠে আসেন। আমি কারণ জানতে চাইলে তাঁদের একজন নিজেকে মাহমুদ হাসান বাবু এবং আরেকজন সাজ্জাদ সেরনিয়াবাত বলে পরিচয় দেন এবং দুজনেই আওয়ামী লীগ নেতা বলে জানান। তাঁরা আমাকে উঠিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় আনসার সদস্যেরা আমার প্রাণ বাঁচান। এরপর কয়েকশ লোক এসে কমপ্লেক্সে হামলা চালায়। তারা গেট ভেঙে ফেলাসহ অনেক ক্ষতিসাধন করেছে।’

পরে রাত সাড়ে ৩টার দিকে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ তার বাসভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে বলেন, ‘বিসিসির কর্মীরা সেখানে তাঁদের দায়িত্ব পালন করতে গিয়েছিলেন। অথচ তাঁদের ওপর ন্যাক্কারজনকভাবে গুলি চালানো হয়েছে। ঘটনা সর্ম্পকে জানতে সেখানে গেলে আমার ওপরও গুলি চালানো হয়। আমার বহু নেতা-কর্মী আহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাই, বিচার চাই। এভাবে তো দায়িত্ব পালন করা সম্ভব নয়।’

এদিকে, শেষ খবর পাওয়া পর্যন্ত বৃহস্পতিবার বরিশালের দুই বাস টার্মিনাল—নথুল্লাবাদ ও রুপাতলীতে এলোপাতাড়ি বাস ফেলে রেখে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে রেখেছেন মেয়রের অনুসারীরা। এর ফলে বরিশাল ও দক্ষিণাঞ্চলের ছয় জেলাসহ পায়রা বন্দর এবং পর্যটন কেন্দ্র কুয়াকাটার সঙ্গে ঢাকাসহ সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। মেয়রের অনুসারীরা আজ সকাল থেকে অভ্যন্তরীণ এবং দূরপাল্লার লঞ্চ চলাচলও বন্ধ করে দিয়েছেন। বরিশাল থেকে বের হওয়া ও ঢোকার সব পথ অবরোধ করায় কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে বরিশাল। গন্তব্যে যেতে না পেরে চরম দুর্ভোগে পড়েছে হাজার হাজার মানুষ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আরব আমিরাতে ‘মানবিক আশ্রয়’ পেয়েছেন আশরাফ গানি

বিদেশের খবর : তালেবানের পুনরুত্থানে দেশত্যাগী আফগান প্রেসিডেন্ট আশরাফ গানির অবস্থান নিয়ে ধোঁয়াশা অবশেষে কাটল। তিনি এখন সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন। মধ্যপ্রাচ্যের দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের কাছে পাঠানো এক বিবৃতিতে বলেছে, তারা এটি নিশ্চিত করছে যে, মানবিক কারণে আশরাফ গানি ও তার পরিবারকে স্বাগত জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

এর আগে, গত রোববার আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছিলেন, তালেবানের সশস্ত্র অভিযানের মুখে প্রতিবেশী দেশ তাজিকিস্তানে পালিয়ে গেছেন আশরাফ গানি। পরে অবশ্য কিছু গণমাধ্যম দাবি করে, তাজিকিস্তান অনুমতি না দেওয়ায় ওমানে চলে গেছেন আফগান প্রেসিডেন্ট। তার সঙ্গে স্ত্রী ও ঘনিষ্ঠ সহযোগীরাও আফগানিস্তান ছেড়েছেন বলে শোনা যায়।

সম্ভাব্য দেশত্যাগীদের মধ্য আফগান ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহর নামও এসেছিল। তবে মঙ্গলবার এক টুইটে ভাইস প্রেসিডেন্ট নিশ্চিত করেছেন, তিনি আফগানিস্তানেই রয়েছেন। পাশাপাশি, সংবিধান অনুসারে এই মুহূর্তে নিজেকে দেশটির বৈধ তত্ত্বাবধায়ক প্রেসিডেন্ট বলেও দাবি করেছেন আমরুল্লাহ সালেহ।

ভাইস প্রেসিডেন্ট দেশে থাকলেও পশ্চিমাসমর্থিত আফগান প্রেসিডেন্ট যে পালিয়েছেন, তা নিশ্চিত। আর এ নিয়ে চরম ক্ষুব্ধ আফগান নাগরিকদের একাংশ। তাদের কেউ কেউ আশরাফ গানিকে ‘কাপুরুষ’ হিসেবে অভিহিত করেছেন।

কাবুলের রুশ দূতাবাস জানিয়েছে, আশরাফ গানি দেশ ছাড়ার সময় চারটি গাড়ি ও একটি হেলিকপ্টারভর্তি নগদ অর্থ নিয়ে পালিয়েছেন। রুশ দূতাবাসের মুখপাত্র নিকিতা ইশচেঙ্কো বার্তা সংস্থা আরআইএ’কে বলেন, গানি যেভাবে আফগানিস্তান থেকে পালিয়েছেন তা (বিদায়ী) শাসকগোষ্ঠীর পতনের সবচেয়ে স্পষ্ট বৈশিষ্ট্য। চারটি গাড়ি ছিল নগদ অর্থে ভর্তি, তারা এগুলোর আরেকটি অংশ হেলিকপ্টারে তুলতে চেয়েছিল, কিন্তু পুরোটা ধরেনি। কিছু অর্থ রাস্তায় পড়ে ছিল।

রুশ দূতাবাসের এ মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকেও এ তথ্য নিশ্চিত করেছেন। বক্তব্যের সূত্র কী জানতে চাইলে তিনি ‘প্রত্যক্ষদর্শীদের’ কথা জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest