সর্বশেষ সংবাদ-
প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদসাতক্ষীরায় ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগে এক ব্যক্তি আটকসরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও দলীয়করণ শুরু করেছে: এমপি ইজ্জত উল্লাহআ.লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে দেশ চালাচ্ছে সরকার: নাহিদএনসিপির কমিটি পুনর্গঠন: পাটওয়ারী-হাসনাত-সারজিস-আসিফের পদোন্নতি৮১ বছরে জাতিসংঘ: বিশ্ব চায় প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন – নিকোলাস বিশ্বাসএরশাদের ৯ বছরের শাসন আমলে দেশের মানুষ সবচেয়ে ভালো ছিল: সাবেক এমপি আশুসাতক্ষীরায় জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের নেতা ফারুক হোসেনসাতক্ষীরায় পৌর ও সদর উপজেলা তাঁতীদল এর সাংগঠনিক আলোচনা সভা

কাবুলে নারীদের অধিকার রক্ষায় বিক্ষোভ

অনলাইন ডেস্ক : মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসির প্রধান পররাষ্ট্রবিষয়ক সংবাদদাতা রিচার্ড এঙ্গেল মঙ্গলবার কাবুলের একটি ভিডিও পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে দেখা যায়, নারী অধিকার আদায়ে রাস্তায় নেমেছেন নারীরা।

ভিডিও শেয়ার দিয়ে তিনি লেখেছেন, ‘নারীদের অধিকার আদায়ে কাবুলের রাস্তায় বিক্ষোভ করছেন আফগান নারীরা। চাকরি করা, শিক্ষাগ্রহণ ও রাজনীতিতে অংশগ্রহণ প্রত্যেক নারীর অধিকার।’ এর আগেও আফগানিস্তান দখল করেছিল তালেবান। সে সময় একা নারীদের বাড়ির বাইরে বের হতে দেওয়া হতো না, নারীদের চাকরি করতে দেওয়া হতো না, পরতে হতো বোরকা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আবারও আসছেন জয়া!

বিনোদন ডেস্ক : দীর্ঘ বিরতির পরে কলকাতার সিনেমা হলে পুনরায় দর্শক ফিরছে আগামী ১৯ আগস্ট। এ দিন মুক্তি পাচ্ছে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা অতনু ঘোঘের পরিচালনায় ‘বিনিসুতোয়’। ২০১৯ সালে শুট শেষ হওয়া সিনেমাটিতে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। একটি গানে কণ্ঠও দিয়েছেন জয়া।

কলকাতার একাধিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে, সিনেমাটিতে দুই মুখ্য চরিত্র কাজল ও শ্রাবণীর ভূমিকায় অভিনয় করেছেন ঋত্বিক ও জয়া। জয়া ও ঋত্বিক চক্রবর্তী ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন কৌশিক সেন, চান্দ্রেয়ী ঘোষ, সমন্তক দ্যুতি মৈত্রসহ অনেকে। ১৫ আগস্ট রাতে প্রকাশ করা হয়েছে সিনেমাটির ট্রেইলার।

গল্পে দেখা যাবে, মধ্য তিরিশের দুই মানুষ শ্রাবণী ও কাজল। যাদের একে অপরের সঙ্গে পরিচয় হয় একটি রিয়েলিটি গেম শোয়ের অডিশনে। দুজনের জীবনের গল্পে বেশ কিছুটা মিল থাকায় খুব তাড়াতাড়িই একে অপরের সঙ্গে মিশে যায় তারা। কিন্তু এরই মাঝে এক দুর্ঘটনায় আহত হয় শ্রাবণী, তাড়াতাড়ি তাকে ডাক্তারের কাছে নিয়ে যায় কাজল। ডাক্তারের কাছে যাওয়ার রাস্তায় তারা একে অপরের সঙ্গে শেয়ার করে তাদের জীবনের ঘাত-প্রতিঘাতের গল্প।

এরই মধ্যে বেশ কিছু জাতীয় ও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছে ‘বিনিসুতোয়’। অতনু ঘোষের পরিচালনায় জয়ার এটি দ্বিতীয় সিনেমা। এর আগে তাঁর পরিচালনায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে ‘রবিবার’ সিনেমায় অভিনয় করেছেন জয়া।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আফগান্তিানের বিমানবন্দরে কাঁদছে ৭ মাসের শিশু, খোঁজ মেলেনি মা-বাবার

অনলাইন ডেস্ক : আফগানিস্তানের কাবুলে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের পড়ে থাকা সাত মাসের শিশুর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। ছবিতে দেখা যাচ্ছে, প্লাস্টিকের দুধের ট্রেতে শুয়ে কেঁদেই চলেছে শিশুটি। বিমানবন্দরের কর্মীরা তাকে উদ্ধার করেন।

জানা গেছে, দীর্ঘক্ষণ বিমানবন্দরের এক পাশ থেকে শিশুর কান্নার শব্দ ভেসে আসছিল। সেই কান্নার উৎসের সন্ধান করতে গিয়েই শিশুর খোঁজ মেলে। তবে শিশুটিকে উদ্ধার করা হলেও, তার বাবা-মায়ের খোঁজ মেলেনি।

কর্তব্যরত কর্মীদের অনুমান, সোমবার কাবুলের বিমানবন্দরে হাজার হাজার মানুষের ভিড়ের মাঝেই শিশুটি বাবা-মায়ের কাছ থেকে হারিয়ে যায়। তাকে নিয়ে দেশ ছাড়ার জন্যই সম্ভবত পরিবারটি বিমানবন্দরে এসেছিল। তারপর কোনোভাবে শিশুটি তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

উল্লেখ্য, তালেবানরা আফগানিস্তানের দখল নেওয়ার পর থেকেই অশান্ত কাবুল। তালেবানের ভয়ে বহু আফগান নাগরিক দেশত্যাগ করতে চাইছেন। যেকোনো উপায়ে দেশ ছাড়াতে অনেকেই কাবুল বিমানবন্দরে ভিড় করছেন। প্রাণ বাঁচাতে জীবন বিপন্ন করে বিমানের ইঞ্জিনের ওপর চড়ে বসেন। সেখান থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হয় দুজনের। এসব ঘটনার মধ্যেই কাবুল বিমানবন্দরে পরে থাকা শিশুর ভিডিও প্রকাশ্যে আসে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ব্রিটেন ২০ হাজার আফগানকে আশ্রয় দেবে

অনলাইন ডেস্ক : তালেবান আফগানিস্তানের রাষ্ট্র ক্ষমতা দখল করার প্রেক্ষিতে ২০ হাজার আফগান শরণার্থীকে আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।

মঙ্গলবার (১৭ আগস্ট) দেশটির সরকার এই ঘোষণা দেয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

তালেবান রাষ্ট্র ক্ষমতা দখল করার পর আফগান নাগরিকদের মধ্যে আতঙ্কে দেশ ছাড়ার হিড়িক পড়েছে। নিরাপত্তা ও জীবনের নিশ্চয়তার আশায় দেশ ছাড়তে চাচ্ছেন তারা। এর আগে কানাডা ও উগান্ডা ২০ হাজার করে আফগান শরণার্থীকে আশ্রয় দেওয়ার কথা জানায়।

বিবিসি জানিয়েছে, আগামী কয়েক বছরে ২০ হাজার আফগান শরণার্থীকে যুক্তরাজ্যে নেওয়া হবে এবং সেখানে তাদের বসবাসের অনুমতি দেওয়া হবে। প্রথম বছর এই সুযোগ পাবেন ৫ হাজার আফগান নাগরিক। তবে এক্ষেত্রে নারী, কিশোরীসহ ঝুঁকিতে থাকা নাগরিকরা অগ্রাধিকার পাবেন।

এদিকে আফগান শরণার্থীদের উদ্ধারে অন্য দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল। দেশটির গণমাধ্যম ডেইলি টেলিগ্রাফে এক লেখায় তিনি বলেছেন, (আফগান শরণার্থীদের ব্যাপারে) আমরা একা কিছুই করতে পারবো না।

এছাড়া ৫ হাজার আফগান দোভাষী ও যুক্তরাজ্যের হয়ে কাজ করা কর্মীদেরও দেশটিতে বসবাসের অনুমতি দেওয়া হবে। তালেবান শাসনেরে অধীনে সবচেয়ে ঝুঁকিতে থাকা আফগান নাগরিকরাই নতুন এই পুনর্বাসন প্রকল্পের কেন্দ্রে থাকবেন।

এদিকে কাবুলের পরিস্থিতি নিয়ে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বরিস জনসন কথা বলেছেন বলে জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দফতর ডাউনিং স্ট্রিট।

এদিকে ২ হাজার আফগান শরণার্থীকে সাময়িক আশ্রয় দিতে রাজি হয়েছে উগান্ডা। যুক্তরাষ্ট্রের অনুরোধে এই শরণার্থীদের আশ্রয় দিতে উগান্ডা রাজি হয়েছে বলে মঙ্গলবার খবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

সংঘাত থেকে পালিয়ে আসা লোকজনকে আশ্রয় দেওয়ার দীর্ঘ অভিজ্ঞতা আছে পূর্ব আফ্রিকার এই দেশটির। বর্তমানে দক্ষিণ সুদান থেকে পালিয়ে আসা প্রায় ১৪ লাখ শরণার্থী উগান্ডায় রয়েছে। এছাড়া তালেবানদের প্রতিহিংসার হাত থেকে রক্ষা করার জন্য নারীনেত্রী, মানবাধিকারকর্মী ও সাংবাদিকসহ ঝুঁকিতে থাকা ২০ হাজারের বেশি আফগানকে পুনর্বাসনের পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন কানাডার অভিবাসন বিষয়ক মন্ত্রী মার্কো মেনডিসিনো।

গত শুক্রবার তিনি সংবাদ সম্মেলনে বলেন, কানাডা সরকারের জন্য কাজ করা হাজার হাজার আফগান, যেমন দোভাষী, দূতাবাসের কর্মী এবং তাদের পরিবারকে কানাডায় আশ্রয় দিতে এর আগে নেওয়া উদ্যোগের পাশাপাশি এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বিদেশের খবর : চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে ভাইরাসে আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় বেড়েছে করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ১০ হাজার মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ৬ লাখ ৪৩ হাজার।

সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। অন্যদিকে দৈনিক মৃত্যুতে শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়া। দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২০ কোটি ৯৩ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪৩ লাখ ৯৩ হাজার।

বুধবার (১৮ আগস্ট) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ হাজার ৮৭৯ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে প্রায় ২৩০০। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৩ লাখ ৯৩ হাজার ৪৪৯ জনে। এছাড়া, একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৪৩ হাজার ৫৪৩ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ১ লাখ ২৫ হাজারের বেশি। এতে মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ কোটি ৯৩ লাখ ৩৭ হাজার ২৭৫ জনে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৬ হাজার ১৯২ জন এবং মারা গেছেন ৮৭১ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৭৮ লাখ ৯৪ হাজার ৯৯৬ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ৪০ হাজার ৮৯ জন মারা গেছেন।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায়। এই সময়ের মধ্যে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১৮০ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৭৪১ জন। এছাড়া মহামারির শুরু থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩৮ লাখ ৯২ হাজার ৪৭৯ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ২০ হাজার ১৩ জনের।

এদিকে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১৩৭ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ২১৮ জন। অপরদিকে মহামারির শুরু থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৪ লাখ ১৭ হাজার ২০৪ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৭০ হাজার ৭১৮ জনের।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৪০ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ২০১ জন। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ২২ লাখ ৮৫ হাজার ১০১ জন এবং মারা গেছেন ৪ লাখ ৩২ হাজার ৫৫২ জন।

গত ২৪ ঘণ্টায় ইরানে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬২৫ জন। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ২২৮ জন। করোনাভাইরাস মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ৪৫ লাখ ১৭ হাজার ২৪৩ জন করোনায় আক্রান্ত এবং ৯৯ হাজার ১০৮ জন মারা গেছেন।

এছাড়া এখন পর্যন্ত ফ্রান্সে ৬৫ লাখ ৪ হাজার ৯৭৮ জন, রাশিয়ায় ৬৬ লাখ ৪২ হাজার ৪৫৯ জন, যুক্তরাজ্যে ৬৩ লাখ ২২ হাজার ২৪১ জন, ইতালিতে ৪৪ লাখ ৪৯ হাজার ৬০৬ জন, তুরস্কে ৬১ লাখ ১৮ হাজার ৫০৮ জন, স্পেনে ৪৭ লাখ ৩৩ হাজার ৬০২ জন, জার্মানিতে ৩৮ লাখ ৩৭ হাজার ১৮৮ জন এবং মেক্সিকোতে ৩১ লাখ ৮ হাজার ৪৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ১২ হাজার ৮৬৪ জন, রাশিয়ায় এক লাখ ৭২ হাজার ১১০ জন, যুক্তরাজ্যে এক লাখ ৩১ হাজার ১৪৯ জন, ইতালিতে এক লাখ ২৮ হাজার ৫১০ জন, তুরস্কে ৫৩ হাজার ৫০৭ জন, স্পেনে ৮২ হাজার ৭৩৯ জন, জার্মানিতে ৯২ হাজার ৪০৩ জন এবং মেক্সিকোতে ২ লাখ ৪৮ হাজার ৬৫২ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কেয়া স্টুডেন্ট ফোরাম বাংলাদেশ সাতক্ষীরা জেলা কমিটির অনুমোদন
প্রেস বিজ্ঞপ্তি : কেয়া স্টুডেন্ট ফোরাম বাংলাদেশ বাংলাদেশের একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।এটি সম্পর্ণ কেয়া কসমেটিক্স দ্বারা পরিচালিত। কেয়া স্টুডেন্ট ফোরাম সারা বাংলাদেশের ন্যায় সাতক্ষীরা জেলার কমিটি দ্বিতীয় বারের মতো ১৪ই আগস্ট অনুমোদন হয়েছে। এর আগে ৯ই আগস্ট সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
উক্ত সভাপতি পদে প্রার্থী হন মোসাদ্দেক বিল্লাহ এবং রাজেশ দেবনাথ, সাধারণ সম্পাদক পদে প্রার্থী হন শাকিল আহমেদ এবং মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, কোষাধ্যক্ষ পদে প্রার্থী হন ইয়াসমিন নাহার, এনামুল হক ও মোঃ মহিদুল ইসলাম টুটুল। এর মধ্যে বিজয়ি হয়েছেন সভাপতি পদে রাজেশ দেবনাথ , সাধারণ সম্পাদক পদে শাকিল আহমেদ এবং কোষাধ্যক্ষ পদে ইয়াসমিন নাহার। #
সাংগঠনিক সম্পাদক এবং অফিস ও প্রকাশনা সম্পাদক পদে কোন প্রার্থী না থাকায় বিজয়ি হয়েছেন সাংগঠনিক সম্পাদক পদে জাহিদুল ইসলাম এবং অফিস ও প্রকাশনা সম্পাদক পদে তারিখ ইসলাম। উক্ত কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন নাজমুল হোসেন, মোসাদ্দেক বিল্লাহ, কর্ণ বিশ্বাস কেডি,এনামুল হক,মুহিদুল ইসলাম, মোঃরাহান হাসান,শরিফুল ইসলাম,রাশিদুল ইসলাম এবং মাসরাফি বিন মর্তুজা। উক্ত নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন নাজমুল হোসেন। অতিথি হিসেবে নির্বাচন পর্যবেক্ষণ করেন পরিচলনা পর্ষদ কমিটির সদস্য মোহাম্মদ আল আমিন রায়হান এবং তৌহিদ হাসান ইফাদ।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অপহরণ, হত্যা ও গুমের অভিযোগে সাতক্ষীরার সাবেক দুই ওসিসহ অনেকের বিরুদ্ধে মামলা

আসাদুজ্জামান : সাতক্ষীরার হোমিও চিকিৎসক মোখলেসুর রহমান জনিকে অপহরন করে হত্যার পর লাশ গুম করার অভিযোগ এনে সাতক্ষীরা সদর থানার সাবেক দুই ওসি ও এক এস.আইয়ের বিচার দাবি করে মামলা করেছেন তার বাবা শেখ আব্দুর রাশেদ। আজ মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা চীফ জুডিসিয়াল আদালতের বিচারক হুমায়ূন কবিরের আদালতে মামলাটি দায়ের করেন নিখোঁজ জনির বাবা শেখ আবদুর রাশেদ। বিচারক মামলার কাগজপত্র পর্যালোচনা করে আদেশের জন্য বুধবার দিন ধার্য করেছেন। সাতক্ষীরা সদর থানার সাবেক দুই ওসি এমদাদ শেখ ও ফিরোজ মোল্লা এবং এস.আই হিমেলকে আসামি করে এই মামলা করেন তিনি।

মামলায় জনির বাবা শহরের পারকুখরালী এলাকার শেখ আবদুর রাশেদ বলেন, ২০১৬ সালের ৪ অগাস্ট তার ছেলে ডা. মোখলেসুর রহমান রাত ৯ টায় শহরের লাবনী মোড়ে ওষুধ কিনতে আসে। এ সময় সাতক্ষীরা সদর থানার এস.আই হিমেল তাকে আটক করে থানায় নিয়ে যান। খবর পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় লক আপের মধ্যে থাকা জনির সাথে কথা বলেন বাবা ও স্ত্রী জেসমিন নাহার রেশমা। পরপর দুই দিন সাক্ষাৎ এবং তাকে খাবারও দেন তারা। তার মুক্তি প্রসঙ্গে জানতে গেলে ওসি এমদাদ ও এসআই হিমেল রাশেদের কাছে মোটা অংকের ঘুষ দাবি করেন এবং বলেন জনি আল্লাহর দলের সদস্য ও জঙ্গি। পুলিশ তাদের কাছে তার আইডি কার্ডও চায়। শেখ আবদুর রাশেদ মামলায় উল্লেখ করেন যে পরদিন ৮ অগাস্ট ফের জনির সাথে দেখা করতে থানায় গেলে পুলিশ জানায় সে কোথায় তা আমাদের জানা নেই। বলা হয় আমরা জনিকে গ্রেফতার করিনি।

আবদুর রাশেদ বলেন, বিষয়টি তিনি তৎকালিন পুলিশ সুপার আলতাফ হোসেনকে জানান। পরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তার স্ত্রী জেসমিন নাহার স্বামীর খোঁজ দাবি করেন। এ ঘটনার পর উচ্চ আদালতে পরিবারের পক্ষ থেকে একটি রীট পিটিশন করা হয়। এরই মধ্যে সাতক্ষীরা সদর থানায় জিডি করতে গেলে ওসি ফিরোজ মোল্লা তা গ্রহন করতে অসম্মতি জ্ঞাপন করেন। দীর্ঘ প্রক্রিয়া শেষে হাইকোর্ট সাতক্ষীরা সদর থানার সাবেক দুই ওসি এমদাদ শেখ ও ফিরোজ মোল্লা এবং এস.আই হিমেলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন। একই সাথে মামলার বাদীপক্ষকে ফৌজদারি মামলা করার আদেশ দেন।

শেখ আব্দুর রাশেদ এই মামলায় উল্লেখ করেন যে, তার ছেলে ডা. মোখলেসুর রহমান জনিকে পুলিশ অপহরন করে হত্যার পর লাশ গুম করেছে। তিনি এর সঙ্গে জড়িত সাবেক ওসি এমদাদ শেখ, সাবেক ওসি ফিরোজ মোল্লা এবং সাবেক এস.আই হিমেলের বিচার দাবি করেন। মামলাটি পরিচালনা করেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের পক্ষে এ্যাড. ফরহাদ হোসেন ও এ্যাড. মোসলেম উদ্দিন। মামলার বাদিপক্ষের আইনজীবীদ্বয় জানান, বুধবার আদালত এ মামলার আদেশ দেবেন।
আসাদুজ্জামান

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আফগানদের দেশত্যাগের ছবি আলোড়ন তুলেছে

ভিন্নরকম সংবাদ : যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের রাজধানী কাবুলসহ গোটা দেশই এখন তালেবানের দখলে। সরকার গঠন করে দেশটির শাসনভার হাতে নেওয়াটা এখন সময়ের ব্যাপার মাত্র। যদিও তালেবান শাসনের ভয় আর আতঙ্কে নিরীহ নাগরিকদের আফগান ভূখণ্ড ছাড়ার হিড়িক পড়েছে। আতঙ্কিত লোকজন যে কোনো মূল্যে চাইছেন আফগানিস্তানের মাটি ছেড়ে যেতে।

আর আফগান নাগরিকদের এই দেশ ত্যাগের তেমনই একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্লাটফর্মে। এতেই বিশ্বব্যাপী সৃষ্টি হয়েছে আলোড়নের।

আজ মঙ্গলবার (১৭ আগস্ট) প্রতিবেদন প্রকাশের মাধ্যমে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ জানিয়েছে, গত রোববার মার্কিন বিমান বাহিনীর সি-১৭ মডেলের একটি কার্গো বিমান কাবুল ত্যাগ করে। সোমবার প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, বিমানটির ভেতরে গাদাগাদি করে বসে রয়েছেন আফগান নারী, শিশু ও পুরুষসহ শত শত নাগরিক। তবে বিবিসি এই ছবির সত্যতা যাচাই করতে পারেনি।

ডিফেন্স ওয়ান ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর সি-১৭ মডেলের বিমানটিতে তখন প্রায় ৬৪০ জন অবস্থান করছিলেন। যা বিমানটির ধারণক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশি। মার্কিন সামরিক বাহিনীর কাছ থেকে এরই মধ্যে ছবিটি হাতে পেয়েছে ডিফেন্স ওয়ান।

বিবিসি নিউজ জানিয়েছে, বিমানটিতে অবস্থান নেওয়া এসব আফগান নাগরিকের দেশত্যাগের ব্যাপারে অনুমতিপত্র ছিল। তারা বিমানটির অর্ধ-খোলা দরজা নিয়ে ভেতরে ঢুকতে সক্ষম হন। হুড়োহুড়ি করে ধারণক্ষমতা অধিক মানুষ বিমানটিতে উঠে পড়লেও তাদের জোরপূর্বক নামিয়ে দেওয়ার পরিবর্তে উড্ডয়নের সিদ্ধান্ত নেন ক্রুরা।

রোববারের পর সোমবারও কাবুল বিমানবন্দরে এমন বিশৃঙ্খল পরিস্থিতি দেখা গেছে। দেশত্যাগের হিড়িকে হাজার হাজার মানুষ বিমানবন্দরে সমবেত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তার দায়িত্বে থাকা মার্কিন বাহিনী গুলিবর্ষণ পর্যন্ত করে। এতে দুজন আফগান নাগরিক নিহত হন।

মার্কিন বাহিনীর দাবি, নিহত ওই দুই আফগান নাগরিক অবৈধভাবে তাদের সঙ্গে অস্ত্র বহন করছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest