সর্বশেষ সংবাদ-
প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদসাতক্ষীরায় ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগে এক ব্যক্তি আটকসরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও দলীয়করণ শুরু করেছে: এমপি ইজ্জত উল্লাহআ.লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে দেশ চালাচ্ছে সরকার: নাহিদএনসিপির কমিটি পুনর্গঠন: পাটওয়ারী-হাসনাত-সারজিস-আসিফের পদোন্নতি৮১ বছরে জাতিসংঘ: বিশ্ব চায় প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন – নিকোলাস বিশ্বাসএরশাদের ৯ বছরের শাসন আমলে দেশের মানুষ সবচেয়ে ভালো ছিল: সাবেক এমপি আশুসাতক্ষীরায় জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের নেতা ফারুক হোসেনসাতক্ষীরায় পৌর ও সদর উপজেলা তাঁতীদল এর সাংগঠনিক আলোচনা সভা

মানুষের দুর্দিনে সাতক্ষীরা জেলা পরিষদ সব সময় পাশে থাকে—- নজরুল ইসলাম

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে করোনা ভাইরাস জনিত পরিস্থিতি মোকাবেলায় শহরের ফুচকা ব্যবসায়ী সমিতির সদস্যদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে সাতক্ষীরা হোসেন মার্কেটের দ্বিতীয় তলায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি। প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলাম।

ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুমের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক রাশেদুজ্জামান রাশি।
বক্তব্য রাখেন জেলা তাঁতীলীগের যুগ্ম সম্পাদক মেহেদীআলী সুজয়, সাতক্ষীরা ফুচকা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম প্রমুখ।

এসময় প্রধান অতিথি বলেন, মানুষের দুর্দিনে সাতক্ষীরা জেলা পরিষদ সব সময় পাশে থেকেছে। করোনা ভাইরাসের শুরু থেকেই সাতক্ষীরা জেলা পরিষদ খাদ্য সামগ্রীসহ বিভিন্ন স্বাস্থ্য উপকরণ বিতরণ করে আসছে। এবার চতুর্থ ধাপে সাতক্ষীরা জেলা পরিষদ অসহায়দের সহযোগিতা করার উদ্দেশ্যে ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এছাড়াও জেলার প্রত্যান্ত অঞ্চলেও খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হচ্ছে। মানুষের এ মহাদুর্দিনে সাতক্ষীরা জেলা পরিষদ সব সময় পাশে থাকবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সিরিজ বোমা হামলার প্রতিবাদে সাতক্ষীরায় যুবলীগের মানববন্ধন

২০০৫ সালের ১৭ই আগস্ট তৎকালীন জামাত বিএনপি সরকারের প্রশ্রয়ে সাতক্ষীরাসহ দেশব্যাপি ৬৩টি জেলায় একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা প্রতিহত করে শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষে আওয়ামী যুবলীগ সাতক্ষীরা জেলা শাখার কালো পতাকা প্রদর্শনী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে জেলা যুবলীগের সিনিয়র সদস্য মীর মহিতুল আলম মহির নেতৃত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী যুবলীগের অন্যতম নেতা জর্জ কোর্টের অতিরিক্ত পিপি এড.শেখ তামিম আহম্মেদ সোহাগ,সাবেক ছাত্রনেতা মেহেদী হাসান রনি, পৌর যুবলীগের সাধারন সম্পাদক তাজুল, আশিক, সাবেক ছাত্রনেতা শেখ রিজভী আহম্মেদ,যুবলীগ নেতা রাজুমোল্লা, জুয়েল, সুমন, আতিয়ার, শহীদ, আশিক সহ বিভিন্ন উপজেলা, থানা ইউনিয়ন ওয়ার্ড যুবলীগের নেত্রবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি ঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার করোনা ভাইরাস জনিত পরিস্থিতি মোকাবেলায় সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও দরিদ্র জনসাধারণের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা জেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. নজরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা মানবতার ‘মা’। করোনাকালীন সময়ে সকল শ্রেণি পেশার অসহায় মানুষের দুঃখ দূর্দশার কথা ভেবে জনসাধারণের জন্য উপহার হিসেবে এ খাদ্য সামগ্রী সহায়তা হিসাবে দিচ্ছেন।

মহান আল্লাহর রহমতে জননেত্রী শেখ হাসিনা সরকার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ভ্যাকসিন ও করোনায় কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা এবং নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন।’
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার করোনা ভাইরাস জনিত পরিস্থিতি মোকাবেলায় সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে ৩১ লক্ষ ৩৩ হাজার ৬শ’ ২০ টাকা ব্যয়ে ৩ হাজার ৫শ’৫০ জন অসহায় ও দরিদ্র জনসাধারণের এ মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। সাতক্ষীরা জেলা পরিষদের পক্ষ থেকে করোনাকালীন সময়ে যে সব শ্রমিক সংগঠনের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে- সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়ন, সাতক্ষীরা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন, সাতক্ষীরা মটর সাইকেল চালক এসোসিয়েশন, সংবাদ পত্র হকার্স সমিতি, সাতক্ষীরা জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন, জাতীয় রিক্সা ভ্যান শ্রমিকলীগ, ফুসকা ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে আছে ১০ কেজি চাউল, ২ কেজি ডাউল ও ৫ কেজি করে আলু।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ মো. আল-ফেরদাউস আলফা, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমান ও জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ সরদার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আরশাদ আলী খোকা, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি ও সাধারণ সম্পাদক মহব্বত প্রমুখ। এসময় সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য, কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাতক্ষীরা জেলা আ’লীগের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : ২০০৫ সালের ১৭ ই আগস্ট তৎকালীন বিএনপি সরকারের প্রশ্রয় সাতক্ষীরাসহ দেশব্যাপী ৬৩টি জেলায় একযোগে বোমা হামলার প্রতিবাদে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা প্রতিহত করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আহবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার ( ১৭ই আগস্ট ) সকাল সাড়ে দশটায় সাতক্ষীরা নিউমার্কেট শহীদ আলাউদ্দিন চত্বরে জেলা আওয়ামী লীগের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধননে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ কে ফজলুল হক। ১৭ ই আগস্ট প্রস্তুতি পালন কমিটির আহবায়ক জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম।

মানববন্ধনে বক্তারা বলেন জামায়াত-বিএনপির মদতে জঙ্গীরা বাংলাদেশকে আফগান বানাতে চেয়েছিল । বাংলাদেশ আওয়ামী লীগ যতদিন আছে জঙ্গিদের সে আশা কোনদিনও পূরণ হবে না। জনোনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাদের কাজ করতে হবে আর যাতে এই বাংলার মাটিতে এ ধরনের ন্যাক্কারজনক কাজ ওই জঙ্গি সংগঠন করতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকতে হবে । ১৭ই আগস্ট প্রস্তুতি পালন কমিটির সদস্য সচিব জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ওসমান গনির পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন। জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারু উর রশিদ , জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেন , কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডাক্তার মনসুর আহমেদ , ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এডভোকেট আজহারুল ইসলাম , শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি , সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রত্না , স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার সুব্রত কুমার ঘোষ , কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন , কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য মাহফুজা রুবি , পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ নাছেরুল হক , সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন , জেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম নান্টু , সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান প্রমুখ। এ মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ , সদর উপজেলা আওয়ামীলীগ ও আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আফগানিস্তানে এক যুগ আগেই আমেরিকার লক্ষ্য পূরণ হয়েছে : বাইডেন

বিদেশের খবর : আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারে নিজের সিদ্ধান্তের সাফাই গেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তালেবানের কাবুল দখলের একদিন পর এ নিয়ে জাতির উদ্দেশে ভাষণে এমন অবস্থান পুনর্ব্যক্ত করেন বাইডেন। বার্তা সংস্থা রয়টার্স এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

জো বাইডেন বলেন, ‘প্রায় ২০ বছর আগে আমরা একটা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে আফগানিস্তানে গিয়েছিলাম। তা হচ্ছে, ২০০১ সালের ১১ সেপ্টেম্পর যারা আমাদের ওপর হামলা করেছিল তাদেরকে ধরাশায়ী করা এবং এটা নিশ্চিত করা যেন, আল-কায়েদা আবারও আমাদের ওপর হামলা চালাতে আফগানিস্তানকে ঘাঁটি হিসেবে ব্যবহার করতে না পারে। আমরা সে লক্ষ্যে পৌঁছেছি- এক যুগ আগেই। আফগানিস্তানের জাতীয় উন্নয়ন কখনোই আমাদের লক্ষ্য ছিল না।’

জো বাইডেন আরও বলেন, ‘যেখানে আফগান সেনারাই নিজেদের রক্ষায় লড়াই করতে চায় না, জীবন দিতে চায় না, সেখানে মার্কিন সেনারা যুদ্ধ করে মরতে পারে না। আমাদের জাতি রক্ষায় যেই সাহসী সেনা সদস্যরা জীবনের ঝুঁকি নেন তাদের দিকে তাকালে এই সিদ্ধান্তই সঠিক। আমি জানি, আফগানিস্তান নিয়ে আমার এই সিদ্ধান্তের সমালোচনা হবে। কিন্তু আমি চাইলে, এই দায় এড়িয়ে পরবর্তী প্রেসিডেন্টের ওপর এই সমালোচনার বোঝা চাপাতে পারতাম।’

ফগানিস্তানের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এখন আমরা যা দেখছি, এটাই প্রমাণ করে আমেরিকান সামরিক বাহিনীর যত বড় উপস্থিতিই থাকুক আফগানিস্তানে নিরাপদ, ঐক্যবদ্ধ ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করা যেত না। এখন যা ঘটছে তা আরও পাঁচ বছর আগে কিংবা ভবিষ্যতে আরও ১৫ বছর পরে ঘটতে পারত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর : ভারতের অন্ধ প্রদেশ উপকূলের অদূরে পশ্চিম–মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার (১৭ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার এক পূর্বাভাসে এ কথা বলা হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।

অন্যদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের প্রভাবে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর পরবর্তী ৪৮ ঘণ্টার (দুই দিন) আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের হরিয়ানা, পাঞ্জাব, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আবহাওয়া সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের হরিয়ানা, পাঞ্জাব, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালেবান চীন, রাশিয়া, তুরস্কসহ যেসব দেশের স্বীকৃতি পাচ্ছে!

বিদেশের খবর : কাবুলের সিংহাসন থেকে তালেবানকে হটানো হয়েছিল ২০০১ সালে। দীর্ঘ ২০ বছর আগ্রাসনের পর যুক্তরাষ্ট্র দেশটি থেকে সেনা প্রত্যাহার করে নিচ্ছে। আবারও দৃশ্যপটে তালেবান। ক্ষমতা বুঝে নেওয়ার অপেক্ষায় আছে তারা।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, তালেবান সরকারকে স্বীকৃতি দিতে যাচ্ছে বেশ কয়েকটি দেশ। এ তালিকায় চীন ও রাশিয়ার মতো পরাশক্তিগুলো ছাড়াও রয়েছে প্রতিবেশী পাকিস্তান ও তুরস্কের নাম।

চীন বলছে তারা তালেবানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ার জন্য প্রস্তুত। সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিয়াং সাংবাদিকদের বলেন, আফগান জনগণের নিজেদের লক্ষ্য নির্ধারণের স্বাধীন অধিকারকে চীন সম্মান জানায়। চীন আফগানিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ এবং সহযোগিতামূলক সম্পর্ক করতে প্রস্তুত।

গত মাসেই সফররত তালেবান প্রতিনিধি দলের সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো বেশ কিছু ছবি ফলাও করে প্রচার করা হয়েছে।

আফগানিস্তানের প্রতিবেশী দেশ পাকিস্তান বরাবরই তালেবানকে সমর্থন জানিয়ে আসছে। তালেবানের বিজয়ের পর ইমরান খান বলেন, আফগানিস্তানে এখন যা ঘটছে, তাতে তারা (তালেবান) দাসত্বের শেকল ভেঙে দিয়েছে।

এদিকে রাশিয়া বলছে, তারা তালেবানের সমন্বয়কের সঙ্গে মঙ্গলবার সাক্ষাৎ করে তালেবানকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি সিদ্ধান্ত নেবেন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র সাংবাদিকদের বলেন, আমাদের রাষ্ট্রদূত তালেবান নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করছে। আগামীকাল তালেবান নেতাদের সঙ্গে রাষ্ট্রদূত দিমিত্রি জারিনভ সাক্ষাৎ করবেন। এরপর আমরা সিদ্ধান্ত নেব তালেবানকে স্বীকৃতি দেবো কি না। তালেবানের সরকার গঠনের ভিত্তি দেখে তারা সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি।

রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিন থেকে বলা হয়েছে, কাবুল থেকে রাশিয়ার দূতাবাস সরানোর কোনো পরিকল্পনা নেই।

তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন সংবাদমাধ্যম এপি-কে বলেছেন, মস্কোর সঙ্গে তার দলের সুসম্পর্ক রয়েছে। এছাড়া রাশিয়াসহ অন্য দেশগুলোর মিশনের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি তালেবানের নীতির মধ্যেই পড়ে।

তালেবান ক্ষমতা দখলের পর তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোগান সোমবার জানান, তালেবানের উচিত তাদের ভাইদের ভূমির দখলদারি বন্ধ করা। আফগানিস্তানে যে বর্তমানে শান্তি বিরাজ করছে সেই বিষয়টি বিশ্বের সামনে উপস্থাপন করা উচিত।

এরদোগান বলেছেন, তার দেশ পাকিস্তানের সঙ্গে মিলে আফগানিস্তানের স্থিতিশীলতার জন্য কাজ করবে। এ ব্যাপারে যথাসাধ্য সবকিছুই করা হবে।

এছাড়া কাতার ও ইরানও আফগানিস্তানের তালেবান সরকারকে সমর্থন জানাতে পারে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম খবর দিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আফগানদের আশ্রয় দিতে যুক্তরাষ্ট্রের প্রস্তাব বাংলাদেশের নাকচ

বিদেশের খবর : মার্কিন যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের পালিয়ে যাওয়া রাষ্ট্রপতি আশরাফ ঘানির সমর্থক সেদেশের এমন নাগরিকদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে তাদের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে আফগান নাগরিকদের আশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই এবং এটা সম্ভবও নয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। এ কর্মকর্তা আরও বলেন, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে- এ প্রসঙ্গ তুলে একটি প্রভাবশালী দেশ এখন আফগানিস্তানের সাবেক সরকারের সমর্থক ও সেদেশে অবস্থানকারী যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সহায়তাকারী এমন আফগান নাগরিকদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার অনুরোধ জানিয়েছে।
সম্পর্কিত খবর

প্রথমে ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূতের কাছে এবং পরে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কিছু আফগান নাগরিককে সাময়িকভাবে বাংলাদেশে আশ্রয় দেওয়ার অনুরোধ জানান। যুক্তরাষ্ট্র এ সময় জানায়, তারা বাংলাদেশসহ কিছু বন্ধু দেশকে এ অনুরোধ জানিয়েছে। এরপর বাংলাদেশ জানতে চেয়েছিল কোন কোন দেশকে তারা এ অনুরোধ জানিয়েছে। কত আফগান নাগরিককে কত দিনের জন্য রাখতে হবে। এ বিষয়ে তারা কোনো সদুত্তর দিতে পারেনি।

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে যোগাযোগ করা হলে জানান, বাংলাদেশে আফগানিস্তানের বেশ কিছু নাগরিককে আশ্রয় দেওয়ার অনুরোধ এসেছে। আমরা এ ধরনের অনুরোধ কোনোভাবেই গ্রহণ করতে পারি না। এটা আমাদের পক্ষে সম্ভবও নয় বলে জানিয়ে দিয়েছি।

তবে কারা এই প্রস্তাব দিয়েছে—এমন প্রশ্নের জবাবে নাম উল্লেখ না করে আবদুল মোমেন বলেন, ‘একটি শক্তিধর দেশ দিয়েছে।’

আফগানিস্তানের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আফগানিস্তানের রাজধানী কাবুলসহ অন্য এলাকায় বিভিন্ন সংস্থায় বাংলাদেশের যারা কর্মরত আছেন, আমার জানা মতে তারা সবাই নিরাপদে ও ভালো আছেন।’

এদিকে আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ অত্যন্ত সতর্কতার সঙ্গেই আফগানিস্তানের দ্রুত বিকাশমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আমাদের বিশ্বাস এর প্রভাব এই অঞ্চলে এবং এর বাইরেও যেতে পারে। বাংলাদেশ এবং আফগানিস্তান ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ককে বরাবরই ভাগ করে নেয়। আফগানিস্তান সার্কের সহযোগী সদস্যরাষ্ট্র এবং দক্ষিণ এশিয়ার অবিচ্ছেদ্য অংশ। আমাদের মুক্তিযুদ্ধের সময় আফগানিস্তানের সরকার ও জনগণ যে সহযোগিতা দিয়েছে তা বাংলাদেশ সবসময় স্মরণ করে। প্রধানমন্ত্রীর দূরদর্শী নীতি বাস্তবায়নের জন্য বাংলাদেশ আফগানিস্তানের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ অঞ্চলের সমৃদ্ধির জন্য দেশটির উন্নয়নকেও টেকসই করতে হবে।

বাংলাদেশ বিশ্বাস করে, জনগণের দ্বারা নির্বাচিত সরকার দেশটির স্থিতিশীলতা ও উন্নয়নের একমাত্র গ্যারান্টি। এক্ষেত্রে বাংলাদেশ নিজেকে সম্ভাব্য উন্নয়ন সহযোগী এবং আফগানিস্তানের বন্ধু মনে করে। আমরা মৌলিক শিক্ষা, কমিউনিটি স্বাস্থ্যসেবা, স্যানিটেশন, মানবসম্পদ উন্নয়ন, কৃষি, জলবায়ু পরিবর্তন অভিযোজন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং আইসিটি সক্ষম পাবলিক সার্ভিস ডেলিভারি প্রভৃতি ক্ষেত্রে আফগানিস্তানের সঙ্গে আমাদের সেরা অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য প্রস্তুত। বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে, আফগানিস্তানের জনগণের ওপর তাদের দেশ পুনর্নির্মাণ এবং ভবিষ্যতের গতিপথ নির্ধারণ করবে। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য আফগানিস্তানের জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ চালিয়ে যেতে পেরে বাংলাদেশ খুশি হবে। আমরা আফগানিস্তানের সব স্টেকহোল্ডারের বিদেশি নাগরিকসহ সবার নিরাপত্তা এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য শান্তি ও শান্তি বজায় রাখার আহ্বান জানাচ্ছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest